চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদের পর ওয়ার্ড কাউন্সিলর মনোনয়নেও চমক দেখাল আওয়ামী লীগ। ১৯ বর্তমান কাউন্সিলরকে বাদ দিয়েছে দলটি। এর মধ্যে সাধারণ কাউন্সিলর ১৪ ও সংরক্ষিত নারী ওয়ার্ডের ৫ জন রয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় ৪১টি সাধারণ ওয়ার্ড ও ১৪টি সংরক্ষিত ওয়ার্ডে দলীয় সমর্থন ঘোষণা করে দলটি। গতকাল আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে অনুষ্ঠিত স্থানীর সরকার মনোনয়ন... বিস্তারিত
source http://www.prothomalo.com/bangladesh/article/1640687/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6-%E0%A6%AA%E0%A7%9C%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%86.%E0%A6%B2%E0%A7%80%E0%A6%97%E0%A7%87%E0%A6%B0-%E0%A7%A7%E0%A7%AF-%E0%A6%9C%E0%A6%A8-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%89%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%B0
জার্মানির মিউনিখে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত মিউনিখ সিকিউরিটি কনফারেন্সে পশ্চিমা বিশ্বের নেতাদের মধ্যে নজিরবিহীন মতবিরোধ প্রকাশিত হয়েছে। ১৯৬৩ সাল থেকে অনুষ্ঠিত এই নিরাপত্তা সম্মেলনটিকে আটলান্টিকের দুই তীরের পরাশক্তিগুলোর ঐক্যবদ্ধ শক্তির প্রতীক হিসেবে দেখা হয়। কিন্তু এবারের সম্মেলনটি চিহ্নিত হবে ইউরোপ ও আমেরিকার মধ্যে প্রকাশ্য দ্বন্দ্বের সূচনা হিসেবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকার কারণে...
মানুষের যোগাযোগের অন্যতম একটি মাধ্যম হলো ভাষা। ভাষার মাধ্যমেই মানুষ তার মনের ভাব প্রকাশ করে, অন্য সত্তার সঙ্গে যোগাযোগ স্থাপন করে, মানসিক বিকাশেও ভাষার একটি গুরুত্ব রয়েছে। কিন্তু আমরা শুধু মুখের কথাকেই ভাষা মনে করি। বাংলাদেশের জনসংখ্যার প্রায় ১ কোটি ৬০ লাখ মানুষ প্রতিবন্ধী। ১৮ সেপ্টেম্বর ২০১৮ সালের বিবিসি নিউজের এক প্রতিবেদনে জানা যায়, ‘সরকারি জরিপমতে বাক ও শ্রবণপ্রতিবন্ধী রয়েছে প্রায় ১...
পাবনা থেকে উঠে আসছে জাতীয় পর্যায়ের শাটলার। সর্বশেষ এসএ গেমসের জাতীয় দলের ছয়জন মেয়ের মধ্যে পাঁচজন পাবনার। এক সময় ফরিদপুরকে বলা হতো হকির সূতিকাগার। তেমনি টেবিল টেনিসের উর্বরভূমি হচ্ছে নড়াইল। ইদানীং ব্যাডমিন্টনে দাপট দেখাচ্ছেন পাবনার শাটলাররা।এমনিতেই ব্যাডমিন্টনে পাবনার শাটলার ছিল অনেক আগে থেকেই। পাবনা থেকে উঠে এসে জাতীয় চ্যাম্পিয়ন হয়েছেন মনোয়ারুল আলম বাবুল, গোলাম আজিজ জিলানী। উঠে এসেছেন লালচাঁদ...
ব্রেক্সিট–পরবর্তী অভিবাসন পরিকল্পনা প্রকাশ করেছে যুক্তরাজ্য সরকার। নতুন পরিকল্পনা অনুযায়ী স্বল্প দক্ষ শ্রমিকেরা আর ভিসা পাবেন না। এ ছাড়া নিয়োগকর্তাদের উদ্দেশে ইউরোপের সস্তা শ্রমিক ধারণা থেকে সরে আসতে বলা হয়েছে। কর্মীদের ধরে রাখতে ও অটোমেশন প্রযুক্তির বিকাশে বিনিয়োগ করতে তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে...
১০ ফেব্রুয়ারি ব্রিটেনের ডেইলি মেইল এবং ১২ ফেব্রুয়ারি সানডে এক্সপ্রেস পত্রিকা একটি খবর ছেপেছে। খবর না বলে সন্দেহ বলাই ভালো। সন্দেহ, চীন সম্ভবত হাজার হাজার করোনাভাইরাসে আক্রান্ত লাশ পুড়িয়ে ফেলছে! সন্দেহের কারণ করোনা উপদ্রুত উহানের বায়ুমণ্ডলে রহস্যজনক ‘স্মোগ’ বা ধোঁয়াশাকুণ্ডলী দেখা গেছে। সংক্রমণের ভয়ে উহানের অধিবাসীরা গৃহবন্দী। অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির। কলকারখানা বন্ধ। তাহলে ধোঁয়া...
জাপানে কোয়ারেন্টাইন করে রাখা ডায়মন্ড প্রিন্সেস জাহাজের সুস্থ যাত্রীরা অবশেষে মুক্ত হচ্ছেন। করোনাভাইরাস পরীক্ষায় যাঁদের ফল নেগেটিভ এসেছে, তাঁরা আজ বুধবার জাহাজ ছাড়ার অনুমতি পেয়েছেন। ৩ ফেব্রুয়ারি থেকে জাহাজটিতে কোয়ারেন্টাইন (রোগ সংক্রমণের আশঙ্কায় পৃথক রাখা) করে রাখা হয় ৩ হাজার ৭০০ যাত্রীকে। জাহাজ থেকে হংকংয়ে নেমে যাওয়া এক যাত্রীর করোনাভাইরাস সংক্রমণে সৃষ্ট রোগ কোভিড-১৯ ধরা পড়ার পর জাহাজটিকে...
এক দলে নেইমার এমবাপ্পে, আরেক দলে বর্তমান বিশ্বের সবচেয়ে ফর্মে থাকা স্ট্রাইকারদের একজন আর্লিং ব্রট হরলান্ড। দুই দলের লড়াইয়ের প্রথম ভাগে জয় হল হরলান্ডেরই অথচ এই ম্যাচে খেলারই কথা ছিল না হরলান্ডের। এই মৌসুমের চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডে খেলেছেন রেড বুল সালজবুর্গের হয়ে। পাঁচ ম্যাচে আট গোল করে নিজের জাত চিনিয়েছেন। সে ঝলক দেখেই এই জানুয়ারিতে ডর্টমুন্ড দলে এনেছে তাঁকে। এনে যে বিশেষ ভুল করেনি,...
মাগুরা শহরতলির বরুণাতৈল গ্রামের মাঠ থেকে সন্দেহভাজন দুই ডাকাতের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তাদের মরদেহ উদ্ধার করা হয়।এই দুজন হলেন ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া গ্রামের মনিরুল ইসলাম ওরফে লাভলু মণ্ডল (৪০) ও একই জেলার বোয়ালমারী উপজেলার হাটখোলার চর গ্রামের দাউদ মোল্লা (৩৮)। দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলিতে তাঁরা নিহত হয়েছেন বলে দাবি পুলিশের।মাগুরা সদর থানার...
অভিনয়শিল্পী ও সংসদ সদস্য ফারুকের বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে কদিন বেশ তোলপাড় চলছে। ইউটিউবে ঘুরতে থাকা একটি ভিডিওতে দেখা গেছে, প্রয়াত নায়ক সালমান শাহকে নিয়ে ফারুক বলছেন, ‘সালমান শাহ কি এমন? হাজারো সালমান শাহকে বিট করে দিয়েছে শাকিব।’ হঠাৎ এ মন্তব্যের কারণ কী? মঙ্গলবার বিকেলে সংসদ অধিবেশনে যোগ দিতে যাওয়ার পথে কথা বললেন ফারুক। সালমান শাহকে নিয়ে করা আপনার একটি মন্তব্যে সালমান...
‘আমাদের কথা তো লিখবেন না!’বললেন তিনি।তার এক ইউনিটের স্টলের সামনে একজন ক্রেতাও নেই। সেদিকে দৃষ্টি আকর্ষণ করে বললেন,‘মেলা বড় হয়েছে ঠিকই, কিন্তু গরিব প্রকাশকদের বই সেভাবে বিক্রি হয় না।’তারপর নিজেই ওপর-নিচ মাথা দুলিয়ে বললেন, ‘পুঁজিবাদী সমাজে এটাই তো হবার কথা! কিন্তু আমি বাঁচব কী করে?’কথাটা মনে ধরল। খোঁজ নিলাম আরও কয়েকটি এক ইউনিটের স্টলে। কথা বললাম আরও তিনজন...
একবার ভাবুন তো, মাত্র ১০ মিনিটেই যদি বৈদ্যুতিক গাড়ি আর ২ মিনিটেই স্মার্টফোন পুরোপুরি চার্জ হয়ে যায় এবং সারা দিন চলে কেমন হবে! এত দিন যা প্রায় অসম্ভব বলেই মনে করা হতো, তা দ্রুতই সম্ভব হবে বলে মনে করছেন গবেষকেরা। সম্প্রতি যুক্তরাজ্যের গবেষকেরা পরবর্তী প্রজন্মের উপযোগী শক্তি সংরক্ষণ (এনার্জি স্টোরেজ) প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যার মাধ্যমে দ্রুতগতিতে চার্জ দিয়ে তা দীর্ঘক্ষণ ব্যবহার করা যাবে।...
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সিদ্ধান্ত না মেনে আইন বিভাগে ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করার সিটি ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা জরিমানা করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ৪ সদস্যের আপিল বিভাগ আজ বুধবার এই আদেশ দেন। সিটি ইউনিভার্সিটিকে করা জরিমানার অর্থ বাংলাদেশ বার কাউন্সিলে জমা দিতে বলা হয়েছে। আপিল বিভাগ আদেশে বলেছেন, জরিমানার অর্থ কোনোভাবেই...
থ্রিডি অ্যানিমেশন বিষয়ে অনলাইনে প্রচুর কাজ আছে। জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম, যেমন আপওয়ার্ক, ফাইভারে প্রতিদিন হাজার হাজার কাজ আসে অ্যানিমেশন নিয়ে। এ ছাড়া অন্যান্য মার্কেটপ্লেসে নিজে অ্যানিমেশনের বিভিন্ন কম্পোনেন্ট বা উপাদান তৈরি করে বিক্রি করার সুযোগও আছে। ত্রিমাত্রিক (থ্রিডি) অ্যানিমেশন শেখার ক্ষেত্রে কতটুকু শিখতে হবে সে মাপকাঠিটা বলে দেওয়া একটু কষ্টের। অ্যানিমেশনের অনেক বিভাগ আছে, একেকজন...
শাহরুখ খানকে সর্বশেষ বড় পর্দায় যেবার দেখা গেছে, সেবারই আনুশকা শর্মাও সর্বশেষ দেখা দিয়েছেন। শাহরুখ ফিরছেন ‘থ্রি ইডিয়টস’খ্যাত পরিচালক রাজকুমার হিরানির হাত ধরে। অন্যদিকে ৩১ বছর বয়সী আনুশকা শর্মাও বিরতি পর্বের সমাপ্তি টেনে দেখা দেবেন বড় পর্দায়। ফিল্মফেয়ারের প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ঝুলন গোস্বামীকে পর্দায় জীবন্ত করবেন তিনি।এত দিন আনুশকা শর্মাকে বড়...
চ্যাম্পিয়নস কাপ নামে নতুন টুর্নামেন্ট চালুর পরিকল্পনা করছে আইসিসি। এতে আপত্তি রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আপত্তি জানিয়েছিল আগেই। কাজ হয়নি। আইসিসি তাদের দাবি গ্রাহ্য করেনি। ২০২৩-৩১ সম্প্রচার বর্ষচক্রে ঠিকই নতুন কিছু টুর্নামেন্ট রাখার পরিকল্পনা করেছে তারা। এতে আইসিসির ওপর খেপেছে বিসিসিআই। মার্চে দুবাইয়ে বৈঠক অনুষ্ঠিত হবে আইসিসির। সে বৈঠকে এ নিয়ে...
গাড়ি দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন ওয়েস্ট ইন্ডিয়ান পেসার ওশানে টমাস গত মাসেই দেশের হয়ে ওয়ানডে খেলেছেন আয়ারল্যান্ডের বিপক্ষে। কিছুদিনের মধ্যেই রাজস্থান রয়্যালসের হয়ে খেলতে আসার কথা আইপিএলে। কিন্তু এরই মধ্যে বিশাল দুঃসংবাদ। গাড়ি দুর্ঘটনায় মারাত্মক আহত ওয়েস্ট ইন্ডিয়ান পেসার ওশানে টমাস। একটু এদিক-ওদিক হলে মারাও যেতে পারতেন। গত রোববার রাতে জ্যামাইকার সেন্ট ক্যাথরিনের হাইওয়ে ২০০০-এ দুর্ঘটনাটি ঘটে।...
চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডে গত রাতে অ্যাটলেটিকোর মাঠে গিয়ে হেরে এসেছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল। প্রথম লেগে ১-০ গোলের এই হারের পরেও লিভারপুলের সামনে সুযোগ আছে নিজেদের মাঠে অপেক্ষাকৃত বড় ব্যবধানে জিতে পরের রাউন্ডে যাওয়ার। সে আশাতেই আছেন দলটির কোচ ইয়ুর্গেন ক্লপ অ্যাটলেটিকোর মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোর সঙ্গে লিভারপুলের সম্পর্ক বেশ মধুর। এই মাঠেই কয়েক মাস আগে নিজেদের ষষ্ঠ চ্যাম্পিয়নস লিগের...
বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার সাক্ষ্য শেষ পর্যায়ে চলে এসেছে। গতকাল মঙ্গলবার বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে সাক্ষ্য দেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক হুমায়ুন কবির। আদালতের বিচারক মো. আছাদুজ্জামান সাক্ষ্য গ্রহণ করেন। তদন্ত কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ চলমান রেখে সন্ধ্যার পর আদালতের কার্যক্রম মুলতবি করা হয়। আজ আবার আদালতে তদন্ত কর্মকর্তা তাঁর সাক্ষ্য উপস্থাপন করবেন। জেলা ও দায়রা...