Tuesday, February 18, 2020

করোনাভাইরাসে আইফোন সরবরাহ নিয়ে বিপদে অ্যাপল

করোনাভাইরাসের প্রভাব মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাপলের ওপরেও পড়বে। অ্যাপলের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে চীনে আইফোনের উৎপাদন ব্যাহত হওয়ায় তাদের আগাম পূর্বাভাসের তুলনায় আয় কমে যাবে। অ্যাপল স্বীকার করেছেন, তাদের আইফোন উৎপাদন ও বিক্রি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিশ্বব্যাপী আইফোন সরবরাহ সাময়িক বিঘ্নিত হয়েছে। এই প্রথম কোনো মার্কিন কোম্পানির পক্ষ থেকে সরাসরি চীনে করোনাভাইরাস... বিস্তারিত



source http://www.prothomalo.com/technology/article/1640365/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87-%E0%A6%86%E0%A6%87%E0%A6%AB%E0%A7%8B%E0%A6%A8-%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B9-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%A6%E0%A7%87-%E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%B2

সুন্দরীর টোপে ইসরায়েলি সেনাদের যা করল হামাস

নারীর ভুয়া ছবি ব্যবহার করে বেশ কয়েকজন ইসরায়েলি সেনার ফোন হ্যাক করেছে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস। ইসরায়েলের সামরিক বাহিনীর পক্ষ থেকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে। তাদের একজন মুখপাত্র বলেন, তরুণীদের ভুয়া প্রোফাইল ছবি সেনাদের কাছে পাঠিয়ে তাদের একটি অ্যাপ ডাউনলোডে প্রলুব্ধ করা হয়। এতে হ্যান্ডসেটের তথ্য বেহাত হতে পারে, তা বুঝতে পারেনি সেনারা। ওই স্ক্যাম আগেভাগেই ধরা পড়ে যাওয়ায়... বিস্তারিত



source http://www.prothomalo.com/international/article/1640364/%E0%A6%B8%E0%A7%81%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B0-%E0%A6%9F%E0%A7%8B%E0%A6%AA%E0%A7%87-%E0%A6%87%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%BE%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BF-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AF%E0%A6%BE-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%B2-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B8

উইঘুরদের রুটি, পর্দা ও ইন্টারনেট ব্রাউজিংয়ের জন্যও আটকে রাখা হয়

চীনের জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুর জাতিসত্তার লোকজনের ওপর দমনপীড়নের ঘটনায় দীর্ঘদিন ধরে সমালোচনার মুখে রয়েছে দেশটি। কিন্তু এ অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে চীন। তবে আবারও নির্যাতনের দুর্লভ কিছু নথি ফাঁস হয়েছে। চীনে বন্দিশিবিরের শত শত উইঘুর মুসলমানের ভাগ্য কীভাবে নির্ধারিত হচ্ছে, সে–বিষয়ক একটি নথি পেয়েছে বিবিসি। ওই নথিতে পশ্চিম জিনজিয়াং অঞ্চলের তিন হাজারের বেশি ব্যক্তির ব্যক্তিগত... বিস্তারিত



source http://www.prothomalo.com/international/article/1640361/%E0%A6%89%E0%A6%87%E0%A6%98%E0%A7%81%E0%A6%B0%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B0%E0%A7%81%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%BE-%E0%A6%93-%E0%A6%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A8%E0%A7%87%E0%A6%9F-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%89%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%82%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%93

চেলসির মাঠ রাঙাল ইউনাইটেড

কাল স্টামফোর্ড ব্রিজে চেলসিকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের আশা বাঁচিয়ে রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানচেস্টার সিটি কি আগামী চ্যাম্পিয়নস লিগ খেলতে পারবে? আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদন করে উয়েফার আরোপিত দুই বছরের নিষেধাজ্ঞা সিটি কাটাতে না পারলে কপাল খুলে যাবে ইংলিশ প্রিমিয়ার লিগের অন্য দলগুলোর। প্রথম চারের বদলে পঞ্চম দলটিরও সুযোগ মিলবে ইউরোপ সেরার প্রতিযোগিতায় নামার। এ তথ্য জেনেই... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1640362/%E0%A6%9A%E0%A7%87%E0%A6%B2%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A0-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%99%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%87%E0%A6%89%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%87%E0%A6%9F%E0%A7%87%E0%A6%A1

মিষ্টি হাসি

মিষ্টি হাস্যোজ্জ্বল এক তরুণীর নাম। সারা দিন খিলখিল করেই হেসেই চলেছে। বিরাম নেই সেই হাসির। মিষ্টিকে যারা জানে না, তারা হয়তো তাকে আধপাগলা মেয়ে ভেবে বসে। মিষ্টির এই হাসির জন্য অন্য সবাইকে নানা রকম বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে। কিন্তু মিষ্টিকে যারা খুব কাছ থেকে চেনে, তারা জানে এই নির্মল হাসির রহস্য। মিষ্টির মায়ের চিন্তা, ‘এই মেয়ের বিয়ে দেব কেমন করে?’ ছেলেপক্ষ দেখতে এলেই মেয়ে যে খিলখিল... বিস্তারিত



source http://www.prothomalo.com/onnoalo/article/1640351/%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BF

তাপস পাল আর নেই

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা তাপস পাল আর নেই। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মুম্বাইয়ের বেসরকারি হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৬১ বছর।কলকাতার আনন্দবাজার পত্রিকা, এবিপি নিউজসহ অন্যান্য গণমাধ্যম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। খবরে বলা হয়, দীর্ঘদিন ধরে স্নায়ুরোগে ভুগছিলেন তাপস পাল। ১ ফেব্রুয়ারি বান্দ্রার হাসপাতালে ভর্তির পর থেকে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। ৬... বিস্তারিত



source http://www.prothomalo.com/international/article/1640359/%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%B8-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%86%E0%A6%B0-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%87

‘ছবি দেওয়া’তে প্রথম কোহলি ব্যাটিংয়ে নেমেছেন দশে

বিরাট কোহলি রেকর্ড গড়েন বাইশ গজে। ব্যাট হাতে গড়া একের পর এক রেকর্ড তাঁকে এনে দিয়েছে ঈর্ষণীয় জনপ্রিয়তা। তাতে ক্রিকেটের বাইরেও একটি রেকর্ড গড়লেন ভারতীয় অধিনায়ক। সেটি এক অর্থে জনপ্রিয়তার রেকর্ড। প্রথম ভারতীয় হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে তাঁর অনুসারীসংখ্যা এখন ৫০ মিলিয়ন মানে ৫ কোটি। একে তো দুর্দান্ত ক্রিকেটার, সঙ্গে দেশের অধিনায়ক এবং ব্যক্তিগত জীবনে তাঁর জীবনসঙ্গীও আরেক অঙ্গনের... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1640360/%E2%80%98%E0%A6%9B%E0%A6%AC%E0%A6%BF-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E2%80%99%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A5%E0%A6%AE-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%B9%E0%A6%B2%E0%A6%BF-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%82%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%AE%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%A6%E0%A6%B6%E0%A7%87

একটি জানাজার মানবিক শক্তি

জন্মের সঙ্গে সঙ্গে মানুষ তার ধর্মবিশ্বাসকেন্দ্রিক প্রথার মধ্য দিয়ে নিজের সৎকারের অধিকারও অর্জন করে। কিন্তু সবাই সেই অধিকার ভোগ করতে পারে না। শুধু যৌনকর্মীই নয়, ট্রান্স জেন্ডার মানুষদের ক্ষেত্রেও মৃত্যুর পরবর্তী আনুষ্ঠানিকতা নিয়ে জটিলতা আছে। যৌনকর্মীরা সমাজের কাছে নিগৃহীত হলেও সমাজের একশ্রেণির পুরুষের জন্যই যুগ যুগ ধরে টিকে আছে ‘যৌনপল্লিগুলো’। অথচ সেখানকার নারীদের মৃত্যুর পর জানাজা... বিস্তারিত



source http://www.prothomalo.com/opinion/article/1640349/%E0%A6%8F%E0%A6%95%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%B6%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF

মেসির রেকর্ডের রাতে জনতার নায়ক টেন্ডুলকার

২০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো দুজন বিজয়ী পেয়েছে লরিয়াস সোমবার রাতেই ইতিহাস হয়ে গেছে। গতকাল বার্লিনে দেওয়া হলো ২০১৯ সালের লরিয়াস ক্রীড়া পুরস্কার। প্রথমবারের মতো কোনো ফুটবলার হিসেবে এ সম্মান পেলেন লিওনেল মেসি। এটুকুই যথেষ্ট ছিল ইতিহাসে নাম লেখানোর জন্য। কিন্তু চূড়ান্ত বিজয়ী হিসেবে বছরের সেরা ক্রীড়া ব্যক্তিত্ব একা হওয়া সম্ভব হয়নি মেসির পক্ষে। ভোটাভুটিতে তাঁর সমান ভোট পেয়েছেন ফর্মুলা ওয়ানের... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1640356/%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%B0%E0%A7%87%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A1%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AE%E0%A7%81%E0%A6%B9%E0%A7%82%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%9F%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A7%81%E0%A6%B2%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0

কুয়াকাটা সৈকত: সবখানে অব্যবস্থাপনা, পর্যটকেরা অস্বস্তিতে

পর্যটন পুলিশের পক্ষ থেকে চলছে মাইকিং। ঘোষণা ভেসে আসছে, সৈকতে কোনো মোটরসাইকেল ও গাড়ি চালানো যাবে না। ঠিক তখনই সবার চোখের সামনে সৈকতে চলছে নানা ধরনের যানবাহন। এ ধরনের যত অব্যবস্থাপনা থাকতে পারে, তার সবই এখন আছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা সমুদ্রসৈকতে। এসবে বিরক্ত হয়ে তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরে যাচ্ছেন পর্যটকেরা। সৈকতে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে ব্যর্থতা স্বীকার করে নিলেন কুয়াকাটা পর্যটন... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1640355/%E0%A6%95%E0%A7%81%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%BE-%E0%A6%B8%E0%A7%88%E0%A6%95%E0%A6%A4-%E0%A6%B8%E0%A6%AC%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%85%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%9F%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE

আজ টিভিতে যা দেখবেন

টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: উয়েফা চ্যাম্পিয়নস লিগ রাত ২টা ডর্টমুন্ড-পিএসজি সনি টেন ১ অ্যাটলেটিকো-লিভারপুল সনি টেন ২ টেনিস সনি ইএসপিএন রিও ওপেন রাত ১-৩০ মি. অলিম্পিক সনি টেন ১ অন দ্য লাইন: ১০০ মিটার সকাল ১০-৩০ মি. ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার স্পোর্টস সিলেক্ট ১ দ্য... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1640354/%E0%A6%86%E0%A6%9C-%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AF%E0%A6%BE-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%96%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8

একগুচ্ছ কবিতা

বেলস পার্ক রোড বনলতা সেন দেখেছেন আমাকে কথা বলেননি কোকীত্তনখোলা তীরে পড়ে আছে একাকিনীর ইকোবরিশালজুড়ে রাত্রি দুপুরে চলমান বড়দিনদিয়ে গেছে কিছু কোয়েনসিডেন্স সাক্ষ্য-প্রমাণহীননিয়ে বসে থাকি গেস্টহাউসের বারান্দাভরা শীতআলো ঝলমলে গির্জা দাঁড়ানো আমাদের বিপরীতআমি এইখানে আমি আর বনলতা আর তার চুলজাহাজের ভেঁপু কেঁপে কেঁপে উঠে জাগাচ্ছে চার কূলবরিশালব্যাপী হাই হ্যালো হ্যাপি চলমান বড়দিন তারদিয়ে গেল কিছু বিষয়... বিস্তারিত



source http://www.prothomalo.com/onnoalo/article/1640348/%E0%A6%8F%E0%A6%95%E0%A6%97%E0%A7%81%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B-%E0%A6%95%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE

বাংলাদেশ টেস্ট ম্যাচ জেতা শিখবে কবে

বাংলাদেশের টেস্টে অভিষেক হয়েছে দুই দশক হয়েছে। লম্বা সময়ের পথ চলায় টেস্টে কতটা উন্নতি করেছে বাংলাদেশ? ২০০০ সালে ভারতের সঙ্গে টেস্টে অভিষেক বাংলার টাইগারদের। গত দুই দশকে বাংলাদেশ টেস্ট খেলেছে ১১৮টি, যার মধ্যে জয় ১৩টি। ড্র ১৬টি। এর সিংহভাগ দেশের মাটিতে। ম্যাচ হেরেছে ঠিক ৮৯টি। অর্থাৎ মোট ম্যাচের ৭৫ শতাংশই হেরেছেন বাংলার বাঘেরা। হেরে যাওয়ার ম্যাচের প্রায় অর্ধেকটা (৪৩) আবার ইনিংস পরাজয়। পরিসংখ্যানই... বিস্তারিত



source http://www.prothomalo.com/nagorik-sangbad/article/1640341/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6-%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F-%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9A-%E0%A6%9C%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%96%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%95%E0%A6%AC%E0%A7%87

Monday, February 17, 2020

বিদ্যালয়ে ৭ মাসের শিশুকে ভর্তি

দেশে বিদ্যালয় এখন কেবল নির্জলা শিক্ষাদানের কেন্দ্র নয়। শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক বিকাশের পাশাপাশি প্রভাবশালী ব্যক্তিদের আর্থিক ও সামাজিক প্রতিপত্তি বিকাশেরও বিশিষ্ট উৎস হয়ে উঠেছে বিদ্যালয়। এ কারণেই বিদ্যালয় পরিচালনা কমিটির পদ লোভনীয় হয়ে উঠেছে। কমিটির পদ পেতে যে যোগ্যতা থাকা দরকার তা নেই, কিন্তু সমাজে ‘পর্যাপ্ত প্রভাব’ আছে—এমন ব্যক্তিদের এই সব পদ বাগাতে বিচিত্র কৌশল... বিস্তারিত



source http://www.prothomalo.com/opinion/article/1640191/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%9F%E0%A7%87-%E0%A7%AD-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%81%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AD%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF

যখন ব্যবসায়ীদের পথে পথে শুল্ক দিতে হতো

বিদেশ থেকে পণ্য আমদানি করলে শুল্ক দিতে হয়। অনেক সময় বিদেশে কিছু পণ্য রপ্তানির ক্ষেত্রে সেগুলোর ওপরও শুল্ক বসে। কিন্তু দেশের ভেতরে কোনো বাজারে বিক্রির জন্য পণ্য নিয়ে গেলেও শুল্ক দিতে হবে—এমন কথা এখন তো ভাবাই যায় না। ভাবনার বাইরের এ কথাও একসময় সত্য ছিল। ১৮৩৬ সালের আগে ঢাকাসহ পুরো বাংলায় উৎপাদকেরা বাজারে পণ্য নিয়ে যাওয়ার সময় পথে পথে শুল্ক আরোপ করা হতো। অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে এ ধরনের... বিস্তারিত



source http://www.prothomalo.com/economy/article/1640208/%E0%A6%AF%E0%A6%96%E0%A6%A8-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B8%E0%A6%BE%E0%A7%9F%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%A5%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%A5%E0%A7%87-%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%95-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%A4%E0%A7%8B

প্রথম আলো সম্পাদকের জামিন

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরারের মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগে করা মামলায় প্রথম আলো সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান জামিন পেয়েছেন। আজ সোমবার সকালে ঢাকার ভারপ্রাপ্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কায়সারুল ইসলাম ২ হাজার টাকা মুচলেকায় মতিউর রহমানের জামিন মঞ্জুর করেন। গত ২০ জানুয়ারি এই মামলায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে চার সপ্তাহের আগাম জামিন দেন... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1640204/%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%87%E0%A6%AE%E0%A7%81%E0%A6%B2-%E0%A6%86%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81%E0%A6%B0-%E0%A6%98%E0%A6%9F%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A5%E0%A6%AE-%E0%A6%86%E0%A6%B2%E0%A7%8B-%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0

পোশাক কারখানাগুলোর অগ্রগতি

বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি আয়ের উৎস তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের কর্মস্থলের পরিবেশ একসময় বিশৃঙ্খল, অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ ছিল। অধিকাংশ পোশাক কারখানার ভবনে অগ্নিনিরাপত্তার ব্যবস্থা ছিল না, ভবনধস ও অন্যান্য দুর্ঘটনা মোকাবিলা করার ব্যবস্থাও ছিল বেশ দুর্বল। অনেক পোশাক কারখানায় বড় বড় অগ্নিকাণ্ড ঘটেছে, অনেক শ্রমিক নিহত হয়েছেন, গুরুতর আহত হয়ে কর্মক্ষমতা হারিয়েছেন। ২০১৩ সালে সাভারের রানা প্লাজা... বিস্তারিত



source http://www.prothomalo.com/opinion/article/1640190/%E0%A6%AA%E0%A7%8B%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%95-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%97%E0%A7%81%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%97%E0%A6%A4%E0%A6%BF

ব্যবসায়ীকে তুলে এনে সোয়া কোটি টাকার চেকে সই

মধ্যরাতে বাসায় কলবেল বেজে ওঠে। পরিবারের সবাই তখন আতঙ্কিত। দরজা খোলেন ব্যবসায়ী মেহেদী শেখ। দরজার সামনে দাঁড়ানো পুলিশের দুই দারোগা। তাঁরা জানালেন, পাওনা ৫০ লাখ টাকা পরিশোধের জন্য তাঁকে ধানমন্ডি থানায় যেতে হবে।মেহেদী শেখ গ্রেপ্তারি পরোয়ানা দেখতে চান। তা না দেখিয়ে জোর করে তাঁকে গুলশানের কালা চাঁদপুরের বাসা থেকে নেওয়া হয় ধানমন্ডি থানায়। সেখানে একটি কক্ষে রাতভর আটকে রাখা হয় মেহেদীকে। পরদিন দুপুর... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1640201/%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B8%E0%A6%BE%E0%A7%9F%E0%A7%80%E0%A6%95%E0%A7%87-%E0%A6%A4%E0%A7%81%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%8F%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%B8%E0%A7%8B%E0%A7%9F%E0%A6%BE-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%9A%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%87

মুর্শিদাবাদে নির্মাণাধীন দ্বিতীয় সেতু ভেঙে নিহত ৩

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার ফারাক্কায় নির্মাণাধীন দ্বিতীয় সংযোগ সেতু ভেঙে গতকাল রোববার সন্ধ্যায় তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন প্রকৌশলী ও একজন ওই প্রকৌশলীর সহযোগী। অন্যজন শ্রমিক। গুরুতর আহত আটজন। নিহত প্রধান প্রকৌশলী হলেন শ্রীনিবাস রাও (৩৫)। বাড়ি অন্ধ্র প্রদেশে। আর তাঁর সহকারী হলেন শচীন প্রতাপ (৩০)। তাঁর বাড়ি উত্তর প্রদেশে। গুরুতর আহত হয়েছেন রঞ্জন মেহেতা, মুকেশ পান্ডাসহ... বিস্তারিত



source http://www.prothomalo.com/international/article/1640200/%E0%A6%AE%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A3%E0%A6%BE%E0%A6%A7%E0%A7%80%E0%A6%A8-%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%80%E0%A7%9F-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%A4%E0%A7%81-%E0%A6%AD%E0%A7%87%E0%A6%99%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4-%E0%A7%A9

জাহাজে আলাদা রাখা মার্কিন যাত্রীদের দেশে নেওয়া হচ্ছে

করোনাভাইরাসের কারণে জাপানে পৃথক করে রাখা জাহাজটির মার্কিন যাত্রীদের দুটো বিমানে করে নিজ দেশে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। করোনাভাইরাসের সংক্রমণে দেখা দেওয়া রোগ কোভিড-১৯–এ আক্রান্ত রোগী থাকায় ডায়মন্ড প্রিন্সেস নামের জাহাজটি থেকে যাত্রী-ক্রুদের নামতে না দিয়ে কোয়ারেন্টাইন (যে সময় পর্যন্ত সংক্রমণের আশঙ্কায় পৃথক রাখা হয়) করে রেখেছে জাপান। আজ সোমবার ভোরে জাপানের রাজধানী টোকিওর হানেদা বিমানবন্দর... বিস্তারিত



source http://www.prothomalo.com/international/article/1640199/%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%87-%E0%A6%86%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BE-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%96%E0%A6%BE-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE

আড়ুশাহ ও মাড়ুশাহ (রহমাতুল্লাহ) এর মাজার - ওয়ার্ড নং ২১

গতকাল, ফুলার রোড ধরে ব্রিটিশ কাউন্সিল পেরিয়ে যখন জগন্নাথ হলের দিকে যাচ্ছিলাম, হঠাৎ আমার মনে হলো ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক কোয়ার্টারের ভেত...