দেশে বিদ্যালয় এখন কেবল নির্জলা শিক্ষাদানের কেন্দ্র নয়। শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক বিকাশের পাশাপাশি প্রভাবশালী ব্যক্তিদের আর্থিক ও সামাজিক প্রতিপত্তি বিকাশেরও বিশিষ্ট উৎস হয়ে উঠেছে বিদ্যালয়। এ কারণেই বিদ্যালয় পরিচালনা কমিটির পদ লোভনীয় হয়ে উঠেছে। কমিটির পদ পেতে যে যোগ্যতা থাকা দরকার তা নেই, কিন্তু সমাজে ‘পর্যাপ্ত প্রভাব’ আছে—এমন ব্যক্তিদের এই সব পদ বাগাতে বিচিত্র কৌশল... বিস্তারিত
source http://www.prothomalo.com/opinion/article/1640191/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%9F%E0%A7%87-%E0%A7%AD-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%81%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AD%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF
বিদেশ থেকে পণ্য আমদানি করলে শুল্ক দিতে হয়। অনেক সময় বিদেশে কিছু পণ্য রপ্তানির ক্ষেত্রে সেগুলোর ওপরও শুল্ক বসে। কিন্তু দেশের ভেতরে কোনো বাজারে বিক্রির জন্য পণ্য নিয়ে গেলেও শুল্ক দিতে হবে—এমন কথা এখন তো ভাবাই যায় না। ভাবনার বাইরের এ কথাও একসময় সত্য ছিল। ১৮৩৬ সালের আগে ঢাকাসহ পুরো বাংলায় উৎপাদকেরা বাজারে পণ্য নিয়ে যাওয়ার সময় পথে পথে শুল্ক আরোপ করা হতো। অভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে এ ধরনের...
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নবম শ্রেণির ছাত্র নাইমুল আবরারের মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগে করা মামলায় প্রথম আলো সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান জামিন পেয়েছেন। আজ সোমবার সকালে ঢাকার ভারপ্রাপ্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কায়সারুল ইসলাম ২ হাজার টাকা মুচলেকায় মতিউর রহমানের জামিন মঞ্জুর করেন। গত ২০ জানুয়ারি এই মামলায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকে চার সপ্তাহের আগাম জামিন দেন...
মধ্যরাতে বাসায় কলবেল বেজে ওঠে। পরিবারের সবাই তখন আতঙ্কিত। দরজা খোলেন ব্যবসায়ী মেহেদী শেখ। দরজার সামনে দাঁড়ানো পুলিশের দুই দারোগা। তাঁরা জানালেন, পাওনা ৫০ লাখ টাকা পরিশোধের জন্য তাঁকে ধানমন্ডি থানায় যেতে হবে।মেহেদী শেখ গ্রেপ্তারি পরোয়ানা দেখতে চান। তা না দেখিয়ে জোর করে তাঁকে গুলশানের কালা চাঁদপুরের বাসা থেকে নেওয়া হয় ধানমন্ডি থানায়। সেখানে একটি কক্ষে রাতভর আটকে রাখা হয় মেহেদীকে। পরদিন দুপুর...
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার ফারাক্কায় নির্মাণাধীন দ্বিতীয় সংযোগ সেতু ভেঙে গতকাল রোববার সন্ধ্যায় তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন প্রকৌশলী ও একজন ওই প্রকৌশলীর সহযোগী। অন্যজন শ্রমিক। গুরুতর আহত আটজন। নিহত প্রধান প্রকৌশলী হলেন শ্রীনিবাস রাও (৩৫)। বাড়ি অন্ধ্র প্রদেশে। আর তাঁর সহকারী হলেন শচীন প্রতাপ (৩০)। তাঁর বাড়ি উত্তর প্রদেশে। গুরুতর আহত হয়েছেন রঞ্জন মেহেতা, মুকেশ পান্ডাসহ...
করোনাভাইরাসের কারণে জাপানে পৃথক করে রাখা জাহাজটির মার্কিন যাত্রীদের দুটো বিমানে করে নিজ দেশে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। করোনাভাইরাসের সংক্রমণে দেখা দেওয়া রোগ কোভিড-১৯–এ আক্রান্ত রোগী থাকায় ডায়মন্ড প্রিন্সেস নামের জাহাজটি থেকে যাত্রী-ক্রুদের নামতে না দিয়ে কোয়ারেন্টাইন (যে সময় পর্যন্ত সংক্রমণের আশঙ্কায় পৃথক রাখা হয়) করে রেখেছে জাপান। আজ সোমবার ভোরে জাপানের রাজধানী টোকিওর হানেদা বিমানবন্দর...
রাজধানীতে বিভিন্ন সড়কে কিছু গণপরিবহন চলাচল করছে, যার পুরোটাই বিজ্ঞাপনে মোড়ানো। বিজ্ঞাপনে ঢেকে আছে গণপরিবহনের দরজা–জানালা। বাইরে থেকে ভেতর বা ভেতর থেকে বাইরে দেখার কোনো উপায় নেই। নারী অধিকারকর্মী, পুলিশসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এ ধরনের পরিবহন নারীর জন্য ঝুঁকি বাড়াচ্ছে। গণপরিবহনের ভেতরে নারী যৌন হয়রানি বা ধর্ষণের শিকার হলে বাইরে থেকে কেউ বুঝতে পারবে না বা ওই নারী কারও সাহায্য নিতে পারবেন না।...
৪২ হাজার রোহিঙ্গাকে ফেরত না পাঠিয়ে তাদের প্রতি সংবেদনশীল হওয়ার জন্য সৌদি আরবের প্রতি আবেদন জানিয়েছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আফেন্দি নুরুল ইসলাম। এই দাবিসংবলিত লিখিত একটি প্ল্যাকার্ড বহন করে গতকাল রোববার সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের পাশ দিয়ে একাকী হেঁটে চলেন নুরুল ইসলাম। এ সময় অনেক পথচারী তাঁর কাছে গিয়ে প্ল্যাকার্ডের লেখাগুলো মনোযোগ...
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার সাইনবোর্ড এলাকায় একই পরিবারের দুই শিশুসহ আটজন দগ্ধ হয়েছেন। আজ সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে এই আগুন লাগে। দগ্ধ ব্যক্তিরা হলেন কিরণ মিয়া (৪৫), আবুল হোসেন (২৫), হিরন মিয়া (২৫), কাওছার (১৬), মুক্তা (২০), নুরজাহান (৬০), আপন (১০) ও লিমা (৩)। দগ্ধ ব্যক্তিরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন। ওই পরিবারের স্বজন ইলিয়াস জানান, ঘুম থেকে উঠে সিগারেটের...
গতকাল রোববার ল্যাকমের প্রাঙ্গণজুড়ে ছিল বিদায়ী সুর। কারণ, ল্যাকমের এই পাঁচ দিনব্যাপী ফ্যাশন মহোৎসবের শেষ দিন। তাই কাল এত রঙের মধ্যেও মন খারাপের আড্ডা। ‘ল্যাকমে ফ্যাশন উইক সামার/রিসোর্ট ২০২০’-এর শেষ দিনে হাজির হয়েছিলেন সাহেব ভাটিয়া, কুনাল খেমু, কুনাল অনিল তান্না, তিমির সালভা-সমীরা লাভেকার। সাহেব ভাটিয়ার শোর শোস্টপার ছিলেন ‘নিরজা’খ্যাত জিম সরাভ। বলিউড নায়ক কুনাল খেমু কালো শার্ট, কালো প্যান্ট আর...
১. স্মৃতি বিস্মৃতি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে রাস্তায় এসে দাঁড়াইসন্ধ্যার আলো আঁধারিতে চেয়ে দেখি বারান্দার নিঝুম আলোতেরেখে এসেছি উঠতি যৌবনের প্রেম। ২. মজনুর প্রেম ঢেউ তীর ছুঁয়ে ফিরে যায়তোমাকে ছুঁয়ে আমিও ফিরি রাধা রাধা বলতে বলতেতোমার বৈষ্ণব উঠোনে। ৩. মায়া জড়ানো বাতাস তুমি চোখজুড়ানো ক্যানভাসকখনো তুমি তেলরং কখনো জলরংকখনো তুমি অ্যাক্রেলিক কখনো স্কেচ। তুমি হেমন্তের মায়া জড়ানো বাতাসবেদনার...
ইউরোপিয়ান ক্লাব ফুটবলে ব্যস্ত এক রাতে জিতেছে আর্সেনাল,টটেনহাম, লাৎসিও, বায়ার্ন। ব্যস্ত এক রোববার কাটল ইউরোপিয়ান ক্লাব ফুটবলে। রিয়াল মাদ্রিদের ড্রর রাতে সিরি ‘আ’তে হেরে গেছে ইন্টার মিলান। ইংলিশ প্রিমিয়ার লিগে বড় জয় পেয়েছে আর্সেনাল। লা লিগা ছাড়া ইউরোপের অন্য বড় লিগগুলোতে কী হলো এক নজরে দেখে নিই তা। ইন্টারকে হারিয়ে স্বপ্ন উজ্জ্বল লাৎসিওরম্যাচটি জিতলেই সিরি ‘আ’র পয়েন্ট...
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ। তিনি কারাবন্দী। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে আছেন অনেক দিন। সেখানে তাঁর চিকিৎসা চলছে।তাঁর চিকিৎসা ও শারীরিক অবস্থা নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছে। সরকারের দাবি, তিনি ভালো হাতেই আছেন। চিকিৎসকদের যা করণীয়, তা–ই করছেন। দেশসেরা চিকিৎসকেরা তো এ নিয়ে হেলাফেলা করবেন না। জানতে পারলাম, তাঁর জন্য যে মেডিকেল বোর্ড হয়েছে,...
করোনাভাইরাসের ভয়ে চীনে যাননি জেমস বন্ড! এখনই তিনি মরতে চান না। কারণ, জেমস বন্ড সিরিজের ২৫তম ছবি ‘নো টাইম টু ডাই’ মুক্তি পাচ্ছে এপ্রিল মাসে। এ উপলক্ষে বিশ্বের নানা দেশে প্রচারণায় অংশ নিচ্ছেন ছবির নায়ক ড্যানিয়েল ক্রেগ। করোনাভাইরাসের ভয়ে চীনের রাজধানী বেইজিং সফর বাতিল করেছেন তিনি। এখন মরে গেলে চলবে না তাঁর। চীনের বেইজিংয়ে এপ্রিল মাসে উদ্বোধনী প্রদর্শনী হওয়ার কথা ‘নো টাইম টু...
আমি ইয়াসিন আমি বোরো ধানপ্রকাশক: কবিতাভবনপ্রচ্ছদ: আরফান আহমেদমুদ্রিত মূল্য: ১৩৪ টাকা। তরুণ কবি বিজয় আহমেদের নতুন কবিতার বই ‘আমি ইয়াসিন আমি বোরো ধান। এই বইয়ে কবির কবিতাগুলো ভীষণ প্রকৃতি–সংলগ্ন। বাংলাদেশের জনমানুষ ও প্রকৃতি এখানে যেমন মূর্ত হয়েছে, তেমনি বাংলাদেশের মিথ, আখ্যানও প্রাণ পেয়েছে নতুন এই কাব্যগ্রন্থে। এই কবিতার বইয়ে আছে এমন এক আহ্বান, যে শুধু বলে:‘সোনা পাতো কান বুকে...
অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সৌদি আরবে চলমান অভিযানে নিয়মিতভাবে ফেরত আসছেন বাংলাদেশি কর্মীরা। কাজ নিয়ে দেশটিতে যাওয়ার মাত্র তিন থেকে ছয় মাসের মধ্যেও ফিরে আসছেন কেউ কেউ। সর্বশেষ শনিবার মধ্যরাতে ফিরেছেন ১৪৫ জন। সব মিলিয়ে গত দেড় মাসে সাড়ে পাঁচ হাজার কর্মীকে ফেরত পাঠিয়েছে সৌদি আরব।মাত্র তিন মাস আগে তিন লাখ টাকা খরচ করে গাড়ি চালানোর কাজে গিয়ে গত শনিবার রাতে ফিরে এসেছেন মো. শহিদুল ইসলাম। আট মাসের মাথায়...
বাড়লে বয়স, কত রকম যন্ত্রণাই তো বাসা বাঁধে শরীরে। শরীরের বিভিন্ন অংশে প্রদাহজনিত সমস্যা থেকে শুরু করে ডায়াবেটিসসহ নানা রকম রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে। কলকবজায় জং ধরে। আজকের মানুষ অনেক কিছু জয় করতে পারলেও এখনো বয়স তাকে চোখ রাঙায়। কিন্তু এই চোখ রাঙানি আর বোধ হয় চলবে না। কারণ, বিজ্ঞানীরা সম্প্রতি এক আণবিক চাবির (মলিকিউলার সুইচ) খোঁজ পেয়েছেন, যার মাধ্যমে এই বয়সের চাকাটি...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার স্পোর্টস সিলেক্ট ১ চেলসি–ম্যান ইউনাইটেড রাত ২টা সিরি আ সনি টেন ২ এসি মিলান–তুরিনো রাত ১–৪৫ মি. টেনিস সনি ইএসপিএন রিও ওপেন রিও ওপেন ইংলিশ ফুটবল স্টার স্পোর্টস সিলেক্ট ১ দ্য উইকেন্ড রিভিউ সন্ধ্যা ৭টা
নাটক, টেলিছবি, ছবি নির্মাণের পর ওয়েব সিরিজ নিয়ে উচ্ছ্বসিত ছিলেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। গত বছর মার্চ মাসে অভিনেত্রী পরীমনি নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের ‘ঊনপঞ্চাশ বাতাস’ ছবির পোস্টার এবং সিরিজটির গল্প শুনে বেশ ভরসা পেয়েছিলেন নির্মাতার সঙ্গে কাজ করার। বিশাল সেট নিয়ে শুটিং শুরু হয়ে বিভিন্ন কারণে গত সাত মাস শুটিং বন্ধ থাকে। নতুন নির্মাতা নিয়ে গত জানুয়ারি মাসের শেষের দিকে আবার...