প্রথমবার নারী ফুটবলের দলবদলে অংশ নিয়েও খেলা হচ্ছে না সিলেটের দল স্বপ্নচূড়া অ্যান্ড আক্কেলপুর ক্লাবের মিডফিল্ডার উমা রানী দাসের মন ভীষণ খারাপ। গত দুদিন কেঁদেই চলেছেন। কাঁদতে কাঁদতে রীতিমতো অসুস্থ হয়ে পড়েছেন সুবর্ণা আক্তার ও তমা রানী দাস। প্রথমবারের মতো মেয়েদের ফুটবল লিগে অংশ নিতে সিলেট থেকে ঢাকায় এসেছেন এই মেয়েরা। দলবদলে অংশ নিলেও শেষ পর্যন্ত ফুটবল ফেডারেশন উমা দাসদের স্বপ্নচূড়া অ্যান্ড... বিস্তারিত
source http://www.prothomalo.com/sports/article/1640016/%E2%80%98%E0%A6%8F%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BF-%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE-%E0%A6%AE%E0%A6%BE%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%95%E0%A7%80-%E0%A6%9C%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AC-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%AC%E2%80%99
অঞ্জন দত্ত এসেছিলেন আমাদের শহরে। বরাবরের মতো এ শহরকে নিয়ে তাঁর মুগ্ধতার কথা বলে গেলেন। আমরা পড়েছি ও শুনেছি। উদ্বেলিত হয়েছি। কিন্তু যাদের যাপিত জীবনকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে এই শহর, তারা কি হলফ করে এ শহরের জন্য মুগ্ধতার কথা বলতে পারি? পারি না। কেন পারি না তার অনেক ব্যাখ্যা অনেক দৃষ্টিকোণ থেকে দেওয়া যায়। আমরা দিইও। তারপরও আপন করে নিতে পারি না তাকে। এই শহরের অদৃষ্টে তাই ভালোবাসা লেখা নেই। আছে...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: ৩য় টি–টোয়েন্টি সনি সিক্স ইংল্যান্ড–দ. আফ্রিকা সন্ধ্যা ৬-৩০ মি. ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার স্পোর্টস সিলেক্ট ১ অ্যাস্টন ভিলা–টটেনহাম রাত ৮টা আর্সেনাল–নিউক্যাসল রাত ১০–৩০ মি. লা লিগা ...
অমর একুশে বইমেলায় অন্য বইয়ের পাশাপাশি বিজ্ঞানের ভালো কিছু বই এসেছে বিভিন্ন প্রকাশনা সংস্থা থেকে। তার মধ্যে থেকে বেশ কিছু বই নিয়ে পাঠকদের আগ্রহ লক্ষ করা যাচ্ছে। সেগুলো থেকে কয়েকটি নির্বাচিত বই— ইলেকট্রনিকের পাঠশালাখন্দকার সিদ্দিক-ই-রব্বানীপ্রকাশক: আলোঘর প্রকাশনীপ্রকাশক: প্রান্ত প্রকাশনইলেকট্রনিক যাঁদের পছন্দের বিষয় কিংবা ইলেকট্রনিকে যাঁরা হাতেখড়ি দিতে চান, তাঁদের জন্য লেখা হয়েছে এই বই।...
রাজধানীর দক্ষিণখানের ফ্ল্যাট থেকে মা ও দুই শিশুসন্তানের লাশ উদ্ধারের পর সেখানে তল্লাশি চালিয়ে একটি ডায়েরি উদ্ধার করেছে পুলিশ। তাতে এক জায়গায় লেখা, ‘বাচ্চাদের মেরে ফেললাম, আমার লাশ রেললাইনে পাওয়া যাবে।’ পুলিশের ধারণা, হাতের লেখা দুই শিশুর বাবা রাকিবউদ্দিন ভূঁইয়ার হতে পারে। ঘটনার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। তাঁকে পাওয়া গেলে হত্যারহস্যের জট খুলবে।দক্ষিণখানের প্রেমবাগান রোডের একটি বাড়ির...
ডাকঘর সঞ্চয় ব্যাংক বিধি অনুযায়ী পরিচালিত সঞ্চয় স্কিমের সুদের হার কমিয়েছে সরকার, সঞ্চয়পত্রের নয়। ডাকঘর থেকে যেমন সঞ্চয়পত্র কেনা যায়, তেমনি ডাকঘর সঞ্চয় স্কিমের আওতায়ও টাকা রাখা যায়। সরকার সঞ্চয় স্কিমের সুদের হার কমিয়ে প্রায় অর্ধেকে নামিয়েছে, যা গত বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে। এতে বলা হয়, তিন বছর মেয়াদি ডাকঘর সঞ্চয়...
কণ্টকাকীর্ণ সব পথঘাট পেরিয়ে জীবনে স্থিরতা পায় মণি। স্বামী-সন্তান নিয়ে সিডনির উপকণ্ঠে ছিমছাম সংসারের নিরুপদ্রব জীবন। কোনো অভিযোগ-অনুযোগ নেই। স্বামী রাকিব আর ছেলে সৌম্যকে নিয়ে গোছালো জীবন। একটা সময় খড়কুটোর মতো ভাসতে ভাসতে রাকিবের কাছেই চূড়ান্ত আশ্রয় খুঁজেছিল মণি। তার বুকেই খুঁজে পেয়েছিল বিশ্বাস-ভালোবাসা ও নিরাপত্তার বিস্তৃত চর। জীবনের বিশ্বস্ততম ঠিকানা হিসেবেই রাকিবকে স্বামী হিসেবে গ্রহণ করেছিল...
তিন তিথি একসঙ্গে মিলে গেলে শাস্ত্রে তাকে বলে ত্র্যহস্পর্শ। নির্বাচন কমিশনের চাকুরে এহসানুল কবির যখন বলেন, ‘আজ এক ঢিলে তিন পাখি মারার সুযোগ পেয়ে সুযোগটি হাতছাড়া করতে চাইনি’, তখন ত্র্যহস্পর্শের কথা মনে পড়ল। অমর একুশে গ্রন্থমেলায় এই তিনের যোগসূত্র তৈরি হয়েছিল পয়লা ফাল্গুন, ভালোবাসা দিবস আর সাপ্তাহিক ছুটির দিন মিলিয়ে। ফলে সকাল থেকেই উপচে পড়া ভিড়। গতকাল সকালে মেলায় ছিল শিশুপ্রহর,...
একসময় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলের তৈরি ম্যাক প্ল্যাটফর্মকে নিরাপদ বলে মনে করা হতো। কিন্তু এখন দিন বদলে গেছে। সাইবার নিরাপত্তাবিষয়ক কয়েকটি প্রতিষ্ঠান বলছে, অ্যাপলের ম্যাক প্ল্যাটফর্ম এখন বেশি বিপজ্জনক। প্রথমবারের মতো ২০১৯ সালে উইন্ডোজ পিসির চেয়ে বেশি ম্যালওয়্যার–ঝুঁকি তৈরি করেছে ম্যাক প্ল্যাটফর্ম। অ্যান্টিভাইরাস সেবাদাতা প্রতিষ্ঠান ম্যালওয়্যারবাইটসের সাম্প্রতিক এক প্রতিবেদন...
করোনাভাইরাসের সংক্রমণ রোধে চীনের বেইজিং শহরে ফিরে আসা প্রত্যেককে ১৪ দিন পৃথক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এ নির্দেশের তথ্য প্রকাশ করা হয়েছে। আজ শনিবার বিবিসি অনলাইনের খবরে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্যের বরাতে বলা হয়, ছুটি কাটিয়ে চীনের রাজধানী বেইজিংয়ে ফিরে আসা বাসিন্দাদের নিজস্ব কোয়ারেন্টাইন (যে সময় পর্যন্ত সংক্রমণের আশঙ্কায় পৃথক রাখা হয়) বা নির্ধারিত কোয়ারেন্টাইন...
নুসরাত জাহান ও সালমান সাহেদ চুয়াডাঙ্গা শহরের বাসিন্দা। একসঙ্গে তাঁরা এসএসসি ও এইচএসসি পাস করেন। ঢাকাতেও তাঁরা একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। দীর্ঘদিনের চেনাজানা থেকে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাঁদের ভালোবাসাকে উভয় পরিবার স্বীকৃতি দেওয়ায় সম্পর্কে যোগ হয়েছিল নতুন মাত্রা। পারিবারিকভাবে আগামী ২৭ মার্চ তাঁদের বিয়ের দিনও ধার্য হয়েছিল। কিন্তু সম্পর্কটা আর বিয়েতে রূপ নিল না। গত...
কুষ্টিয়ায় ফাগুনের দ্বিতীয় দিনে শুরু হয়েছে ডাচ বাংলা-প্রথম আলো ফিজিক্স অলিম্পিয়াড। আজ শনিবার সকাল নয়টায় কুষ্টিয়া সরকারি কলেজ প্রাঙ্গণে অলিম্পিয়াড উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক কাজী মনজুর কাদির। এর আগে কলেজ প্রাঙ্গণে সকাল সাড়ে ৮টা থেকে কুষ্টিয়া সরকারি কলেজ প্রাঙ্গণ অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে। কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থীদের গাওয়া জাতীয় সংগীতের...
মোহাম্মদ ছাব্বিরের বয়স ১০ কি ১১। মা-বাবা নেই। বড় হয়েছে কখনো টঙ্গী, কখনো এয়ারপোর্ট, কখনো–বা কমলাপুর রেলস্টেশনে থেকে, খেয়ে না খেয়ে। এই বয়সে তার স্কুলে যাওয়ার কথা, মা-বাবার আদর বা ভালোবাসার ছায়াতলে থেকে খেলে বেড়ানোর কথা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সে এখন রেলস্টেশনের হকার। জীবন চলে পানি বেচে। একই দশা ১১ বছর বয়সী মো. বিজয়ের। তার বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে। চার ভাইবোনের সংসারে সে–ই সবার...
আগেই চার কন্যাসন্তানের গর্বিত বাবা ছিলেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি। এবার আফ্রিদি-দম্পতির কোল আলো করে এলো আরও এক মেয়ে। সুসংবাদটা আফ্রিদি নিজেই দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি তাঁর আত্মজীবনী 'দ্য গেম চেঞ্জার'-এ লিখেছেন, কন্যাসন্তান পরিবারে সৌভাগ্য বয়ে আনে বলে তিনি বিশ্বাস করেন। এটা অবশ্য তাঁর চেয়ে ভালো আর কে-ই বা জানে! বইটি যখন লিখেছেন, চার...
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ফসল রক্ষা বাঁধের ২৬ প্রকল্প পরিদর্শন করে কাজের অগ্রগতিতে অসন্তোষ প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হাওরের ফসল রক্ষা বাঁধ সংস্কার ও তদারক কমিটির সভাপতি মাহফুজুল আলম। এদিকে, ধরমপাশার চারটি হাওর পানি উন্নয়ন বোর্ডের আওতায় এনে দ্রুত বাঁধের কাজ শুরু করার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় লোকজন। জগন্নাথপুর উপজেলায় এবার ৪৫টি প্রকল্প বাস্তবায়ন কমিটির মাধ্যমে হাওরের...
সালজবুর্গ থেকে ডর্টমুন্ড—নরওয়ের তরুণ স্ট্রাইকার আর্লিং ব্রট হরলান্ডের গোল উৎসব চলছেই। এমন গোল-ফোয়ারার রহস্য কী? হরলান্ড খোলাসা করেছেন সেটা গতকালও গোল পেয়েছেন আর্লিং ব্রট হরলান্ড। আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে জার্মান বুন্দেসলিগায় ৪-০ গোলে জিতেছে বরুসিয়া ডর্টমুন্ড। দলের চার গোলের একটি হরলান্ডের। এই জানুয়ারিতেই অস্ট্রিয়ার ক্লাব রেড বুল সালজবুর্গ থেকে বরুসিয়া ডর্টমুন্ডে যোগ দেওয়া...
পাখির বিচরণ দেখে চিহ্নিত করা হলো ১৪টি গাছ। এবার গাছের মধ্যবর্তী অংশে বেঁধে দেওয়া হলো ১৪টি মাটির হাঁড়ি। উদ্দেশ্য, পাখির নিরাপদ আবাস।গতকাল শুক্রবার বিশ্ব ভালোবাসা দিবসে ‘পাখির জন্য ভালোবাসা’ নামের এ কর্মসূচি পালন করেছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণী অধিকারবিষয়ক সংগঠন ‘প্রাধিকার’।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রাধিকার প্রতিষ্ঠা হয়...