সঞ্চয়পত্রে বিনিয়োগ নিরুৎসাহ করতে এবার ডাকঘর সঞ্চয়পত্রে বিনিয়োগে সুদের হার কমিয়ে প্রায় অর্ধেকে করেছে সরকার। তিন বছর মেয়াদি সঞ্চয়পত্রে বিনিয়োগ করে এখন ৬ শতাংশ সুদ পাওয়া যাবে এত দিন যা ছিল ১১ দশমিক ২৮ শতাংশ। গতকাল বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। অর্থাৎ, এখন থেকে সঞ্চয়পত্রে বিনিয়োগ করে গ্রাহকের মুনাফা অর্ধেকে নেমে এল। গতকাল থেকে নতুন এই... বিস্তারিত
source http://www.prothomalo.com/economy/article/1639640/%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%95%E0%A6%98%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9A%E0%A7%9F%E0%A6%AA%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%AE%E0%A7%87-%E0%A6%85%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%87%E0%A6%95
ভার্চ্যুয়াল বুলেটিন বোর্ড হিসেবে পরিচিত পিন্টারেস্টকে নকল করে একটি অ্যাপ উন্মুক্ত করেছে ফেসবুক। হবি নামের ছবি শেয়ার করার ওই অ্যাপটি সম্পর্কে ফেসবুক বলছে, ব্যবহারকারী রান্না, বেকিং, আর্টস এবং কারুশিল্প, ফিটনেস বা বাড়ির সজ্জার মতো নানা সৃজনশীল প্রক্রিয়ার ছবি ধারণ ও ব্যবস্থাপনা করতে পারবে। ফেসবুকের পণ্য বিভাগ থেকে তৈরি অ্যাপটি অ্যাপ স্টোরে ছাড়া হয়েছে। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ বলছে,...
যাঁরা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, তাঁদের অ্যাপ ডাউনলোডের সময় সতর্ক থাকতে হবে। এখন অনেক জনপ্রিয় অ্যাপের ছদ্মবেশে ম্যালওয়্যার বা ক্ষতিকর প্রোগ্রাম স্মার্টফোনে ঢুকে সর্বনাশ ঘটাতে পারে। স্মার্টফোনে এসব প্রোগ্রাম চালু থাকলে গোপনে ফোনের কার্যকলাপের তথ্য পাচার করে দেয়। গোয়েন্দাগিরির শিকার হতে পারেন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা তাই গুগলের প্লেস্টোরে থেকে ডাউনলোড করা...
‘আহা, আজি এ বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়...।’ প্রকৃতিতে বসন্তের আবির্ভাব কবিগুরুর এই গানের চরণে প্রকাশিত। কিন্তু নগরজীবনে বসন্তের আবির্ভাব এভাবে বোঝা যায় কদাচিৎ। তবে বসন্তের প্রথম দিনে ফুলের দোকানগুলোতে উপচে পড়া ভিড় আর তরুণ-তরুণীদের উচ্ছ্বাসে সবাই এ বার্তা পায় যে ‘আজি বসন্ত জাগ্রত দ্বারে।’ আজ পয়লা ফাল্গুন, বসন্তের প্রথম দিন। একই সঙ্গে আজ ১৪ ফেব্রুয়ারি,...
‘আহা আজি এ বসন্তে, এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়, আহা আজি এ বসন্তে’— রবি ঠাকুর যখন গানটি লিখেছিলেন, তখন তিনিও হয়তো বসন্তরাঙা ফাগুনে বসেই লিখেছিলেন। চির অমলিন যৌবনের ঝাঁজে ভরা এই গান প্রত্যেক তরুণ-তরুণীর হৃদয়ের কথা বলে। শীতের জড়তা কাটিয়ে প্রকৃতিও তার যৌবন নিয়ে এসে দাঁড়িয়েছে ফাল্গুনের দ্বারপ্রান্তে। কুঁড়িগুলো চোখ মেলে চাইছে, ডালে ডালে কুহু রবে ডাকছে কোকিল। আবেগে...
জুভেন্টাস কি তবে ক্রিস্টিয়ানো রোনালদোর ওপরই নির্ভরশীল হয়ে পড়ছে? একের পর এক গোল করে চলেছেন পর্তুগিজ ফরোয়ার্ড। কিন্তু এর আগে-পরের বাকি কাজটুকু দলের বাকিরা মিলে করতে পারছেন না! নিজে গোল করেও জুভেন্টাসকে জেতাতে পারছেন না—এ নিয়ে সর্বশেষ চার ম্যাচে এমন অভিজ্ঞতা রোনালদোর হলো তৃতীয়বার। লিগে সর্বশেষ তিন ম্যাচের দুটিতে রোনালদোর গোলের পর হেরেই গেছে জুভেন্টাস। গতকাল ইতালিয়ান কাপের সেমিফাইনালের প্রথম...
হিন্দি ভারতের সরকারি ভাষা—এটা ভারতীয় সংবিধানেই স্বীকৃত। কিন্তু বিশাল ভারতে ভিন্ন ভিন্ন জাতি গোষ্ঠীর ভাষা ভিন্ন। সেখানে সবাই সব জাতিগোষ্ঠীর ভাষাকেই স্বীকৃতি দেওয়া হয়েছে। হিন্দি সরকারি ভাষা হতে পারে, কিন্তু কোনোভাবেই সব ভারতীয় নাগরিকের মাতৃভাষা নয়। বহু ভাষার দেশ হওয়ায় হিন্দির পাশাপাশি ইংরেজিকেও সরকারি ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। তারপরেও যে বিতর্ক একেবারেই হয় না, সেটি নয়। প্রায়ই হিন্দিকে...
আসপারগার সিনড্রোমে আক্রান্ত (একধরনের অটিজম) রেজওয়ান খান রূপী শাহরুখ খানের মুখে বড় পর্দার এই ডায়ালগ দারুণ জনপ্রিয়তা পায়। পরবর্তী কয়েক বছর এই সংলাপ মানুষের মুখে মুখে ঘুরেছে। করণ জোহর পরিচালিত বড় পর্দার সেই আইকনিক ছবিটির ১০ বছর পূর্ণ হলো। সেই উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে এই ছবিটিকে ঘিরে স্মৃতিচারণা। স্মৃতিকাতর শাহরুখ খান ও কাজল শেয়ার করেছেন এই ছবিকে নিয়ে তাঁদের নানা ঘটনা। চেহারা, মেধা ও...
সুন্দরবনের পশ্চিমাঞ্চলে সুন্দরীগাছের সংখ্যা কমে গেছে। বেড়েছে গরান ও গেওয়াগাছ। আর মধ্য অঞ্চলে সুন্দরীগাছের আগা মরা রোগ বেশি। পূর্বাঞ্চলের সুন্দরীগাছের সংখ্যা বেশি থাকলেও বীজ থেকে নতুন চারা গজানোর পরিমাণ তুলনামূলক অনেক কম। লবণাক্ততা বৃদ্ধি, গাছের আগা মরা রোগ, অন্য গাছের আধিক্য ও বীজ থেকে গাছের নতুন চারা কম হওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। সাম্প্রতিক বিভিন্ন গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। ২০১৮ সালে...
বসন্ত এল। এবার ভালোবাসার হাত ধরেই এসেছে বসন্ত। কুয়াশার আঁচল সরিয়ে ঋতুরাজ সোনালি রোদে ভরে দিচ্ছে আকাশ। প্রাণের উষ্ণতা সঞ্চার করছে শীতে মৃতপ্রায় প্রকৃতিতে। শিমুল-পলাশ-অশোকের শাখা ভরে উঠেছে রক্তিম ফুলের সম্ভারে। মাঝে বয়ে যাওয়া দমকা হাওয়ায় দুলে উঠছে সেই কুসুমশোভিত শাখা। নতুন কিশলয়ের পসরা তরুলতায়। যেন নতুন হয়ে উঠেছে পুরোনো পৃথিবী। রবীন্দ্রনাথের গান দিয়েই বসন্তবরণের প্রসিদ্ধ...
শারলি নামটির মধ্যে কেমন যেন একটা মাদকতা আছে, আবেদন আছে। ‘দ্য ডেভিলস্ অ্যাডভোকেট’ কিংবা ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’ নামে হলিউডের চলচ্চিত্রগুলি যারা দেখেছেন কিংবা মধ্য তিরিশের দশকের ‘কার্লি টপ’ নামের চলচ্চিত্রটি দেখেছেন তারাই জানেন শারলি নামের মাহাত্ম্য। এই শারলির সঙ্গে রুই মাছের মাথার বিরিয়ানি সম্পর্ক কী? সম্পর্ক নেই। একেবারেই নেই। কিন্তু বিরিয়ানির মতো একটি...
আবদুল্লাহর বয়স মাত্র ২০ দিন। খিদে পেলে হাত-পা ছুড়ে কান্নাকাটি করে। খাবার দিলে খেয়ে ঘুমায়। সে বলতে গেলে এখন সুস্থ। তবে তার পেটের ওপর জোড়া লাগানো আরেকটি অপূর্ণাঙ্গ শিশু। এ শিশুর দুই পা, দুই হাত, শরীরের পেছনের অংশ, পায়খানা-প্রস্রাবের রাস্তা থাকলেও মাথা, মস্তিষ্ক ও বুকের অংশ নেই। এই অপূর্ণাঙ্গ শিশুটি বড় হচ্ছে আবদুল্লাহর শরীর থেকে পুষ্টি নিয়ে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এ ধরনের শিশুকে ‘কনজেনিটাল...
‘আমি ফুল বেচি, হ্যায় পাখি ব্যাচে, হ্যায় পানি ব্যাচে, হ্যায় চকলেট ব্যাচে, হ্যায় ট্যাকা চায়...’ এভাবেই একটি শিশু তার বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিল বাংলা একাডেমির চত্বরে, ২০০৩ সালের বইমেলায়। পাখি মানে নারকেলপাতায় বোনা সবুজ টিয়া। কিন্তু টাকা চাওয়ার বিষয়টা কী? টাকা তো আমরা সবাই চাই? পরে বুঝলাম, ‘ট্যাকা চাওয়া’ মানে ভিক্ষা করা। আমি বিবিসি বাংলা রেডিওর জন্য বইমেলার গল্প সংগ্রহ করছিলাম। আর ওরা...
‘চুল তার কবে কার অন্ধকার বিদিশার নিশা মুখ তার শ্রাবস্তির কারুকার্য...’ কিংবা যদি বলি ‘আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারে দু’দণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন ।’ কিন্তু না এমন কাব্য তিনি জানেন না। জানেন না কে এই উর্বশী বনলতা। কেনই বা জীবনানন্দ তাঁর কবিতার অমোঘ আলোয় চেয়েছিলেন দুদণ্ড শান্তি; সেই মায়াবিনীর পাখির নীড়ের মতো শান্ত-স্থির চোখে...
হালকা হিমেল হাওয়ার দাপটের মধ্যেও পটুয়াখালীর কলাপাড়া বাজার বেশ সরগরম। সকাল-সন্ধ্যা বা বিকেল নেই, মাথায় ইলিশের ঝাঁপি নিয়ে ব্যাপারীরা হাটে হাজির হচ্ছেন। আগের বছরগুলোর এই সময়ের তুলনায় এবার দাম প্রায় অর্ধেক। শুধুই কী দাম, আকার কিংবা ওজনেও কোনো অংশে কম নয়। এক মাস ধরে বাজারে আট শ গ্রাম থেকে এক কেজির বেশি ওজনের ইলিশই বেশি। সাধারণত শীতে এত ইলিশ ধরা পড়ে না। তবে এবার ব্যতিক্রম। মূলত তিন কারণে এবার এত...
বিকেলের রোদ পড়ে গেছে। হাঁটতে হাঁটতে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এলাম, তখনই কানে এল ‘চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে’। টিএসসিতে দাঁড়িয়ে যেন ঘুরে এলাম একটুকরা শৈশব থেকে। ছোটবেলায় সাদাকালো টেলিভিশনে প্রতি শুক্রবার বাসার সবাই মিলে বিটিভিতে দেখতাম পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি। সামাজিক আদর্শে ভরপুর সেই সিনেমা দেখে বাড়ির সবাই একই সঙ্গে কাঁদত, একই...
ফেসবুকে তিন সপ্তাহের আলাপের পর প্রথমবার মিথিলার সঙ্গে দেখা করতে ঢাকায় এসেছেন সৃজিত। ঘটনা কোনো বাইশে শ্রাবণ–এর নয়, ২০১৯ সালের জানুয়ারি মাসের। বিমানবন্দর থেকে বেরিয়ে এক গাড়িতে সৃজিত, মিথিলা আর মিথিলার ছোটবেলার বন্ধু আইরিন। একজন অল্প পরিচিত মানুষের সঙ্গে দেখা করতে যাওয়ার অস্বস্তি কাটাতেই বন্ধুকে সঙ্গে নিয়েছিলেন মিথিলা। গাড়িতে সৃজিত বেশ আত্মবিশ্বাস নিয়েই সেদিন আইরিনকে জিজ্ঞেস করে বসলেন, ‘ডিসেম্বরে...
নাৎসি দখলদারত্বের সময়ে প্যারিসে পাবলো পিকাসোর স্টুডিওতেতানজিনা ফেরদৌস তাইসিন ফ্রঁসোয়াজ জিলোর স্মৃতিতে শিল্পী পিকাসোর সঙ্গে তাঁর জীবন। লাইফ উইথ পিকাসো বই থেকে [ফ্রঁসোয়াজ জিলো একজন ফরাসি চিত্রশিল্পী, সমালোচক ও লেখক। জিলোর সঙ্গে পাবলো পিকাসোর দেখা হয় ১৯৪৩ সালে এবং খুব দ্রুতই তাঁদের মধ্যে একটা অন্তরঙ্গ সম্পর্ক তৈরি হয়, যার স্থায়িত্ব ছিল দশ বছরের বেশি। তাঁদের বিচ্ছেদের এগারো বছর পর জিলো তাঁর...
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীদের একটি বাস দুর্ঘটনার কবলে পড়েছে। ফটিকছড়ির সরকারহাট এলাকায় আজ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে বাসটি দুর্ঘটনার শিকার হয়। এতে অন্তত ২০ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহত শিক্ষার্থীদের মধ্যে ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদের হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রক্টর এস এম মনিরুল হাসান প্রথম আলোকে বলেন, প্রাথমিক সূত্র...