আড়াই বছর আগে জামিনে বেরিয়ে ভারত হয়ে তাঁরা কাতারে পাড়ি জমান। সেখানে বসেই দেশে থাকা সহযোগীদের মাধ্যমে শুরু করেন চাঁদাবাজি। এঁরা হলেন নগর পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সরোয়ার হোসেন ও নুরনবী ম্যাক্সন। দুই মাস আগে চাঁদাবাজির ভাগ-বাঁটোয়ারা নিয়ে বিদেশের মাটিতে মারামারিও করেন তাঁরা।চট্টগ্রামে আট ছাত্রলীগ নেতা খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাজ্জাদ আলী খানের অন্যতম সহযোগী সরোয়ার ও ম্যাক্সন। ভারতে... বিস্তারিত
source http://www.prothomalo.com/bangladesh/article/1639009/%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%81%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%93-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF
করোনাভাইরাস সন্দেহে জাহাজে চার দিন অবরুদ্ধ থাকার পর মুক্ত হয়েছেন সাড়ে তিন হাজারের বেশি যাত্রী ও ক্রু। স্বাস্থ্য পরীক্ষায় তাঁদের করোনাভাইরাস নেগেটিভ আসার পর জাহাজ থেকে তীরে নামতে দেওয়া হয়েছে। ওয়ার্ল্ড ড্রিম নামের জাহাজটি হংকংয়ে অবরুদ্ধ হয়ে পড়ে। আজ সোমবার বিবিসি অনলাইনের খবরে বলা হয়, আগের সমুদ্রযাত্রায় জাহাজটির কিছু কর্মীর করোনাভাইরাসের সংস্পর্শে থাকার আশঙ্কা থেকে পুরো জাহাজের ৩ হাজার ৬০০ যাত্রী...
প্র বাণিজ্য: বাংলাদেশে বেসরকারি এয়ারলাইনের ব্যবসার অবস্থা কেমন? মফিজুর রহমান: খারাপ না। আবার খুব ভালোও না। খারাপ নয় এ কারণে যে দিন দিন যাত্রীসংখ্যা বাড়ছে, আর ভালো নয়, কারণ দিন দিন ভাড়া কমে যাচ্ছে। তাতে অপারেশন ব্যয় উঠে আসছে না। প্র বাণিজ্য: যাত্রী তো দিনে দিনে বাড়ছে। মফিজুর রহমান: এ কথা ঠিক যে যাত্রী বাড়ছে। ২০০৯ থেকে যাত্রী ভালোই বাড়ছিল। এবার কিন্তু যাত্রী কমে যাচ্ছে। গত ফেব্রুয়ারি থেকে আমরা...
একটু বড় অঙ্কের আমানত নিয়ে ব্যাংকে গেলে আদর-সমাদর জুটত, সঙ্গে বছর শেষে ১০ শতাংশ সুদ। এই সুখ আর থাকছে না। ব্যাংকগুলো আমানতের সুদের হার কমাতে শুরু করেছে। কিছু ব্যাংক কমিয়ে ফেলেছে। সরকারের যে পরিকল্পনা তাতে টাকা রাখলে কোনো ব্যাংকেই ৬ শতাংশের বেশি সুদ পাওয়া যাবে না। এখন প্রশ্ন হলো, আমানত তাহলে রাখবেন কোথায়? যাঁদের পর্যাপ্ত আয় আছে, তাঁদের কাছে হয়তো আমানতের সুদের হার কিছুটা কমবেশি হওয়া কোনো...
স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে নতুন কন্ট্রোল রুম খুলেছে গত ২১ জানুয়ারি। এই কন্ট্রোল রুম থেকে স্বাস্থ্য অধিদপ্তরের পুরোনো হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দূরত্ব ২০০ গজের কম। কিন্তু বিমানবন্দর দিয়ে বিদেশ থেকে আসা যাত্রীর স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে দুই কন্ট্রোল রুম দুই রকম তথ্য দিচ্ছে।এদিকে সিঙ্গাপুরে একজন...
বাবা রতন কুমার ভৌমিক চাইতেন, মেয়ে বিদেশে পড়াশোনা করুক। আর মেয়ের আগ্রহ ঢাকা বিশ্ববিদ্যালয়। শেষ পর্যন্ত মেয়ে স্বপ্না ভৌমিকের জেদের কাছে হার মানলেন বাবা। অবশ্য অমত থাকলেও বিভাগটি, অর্থাৎ মেয়ে কোন বিষয়ে পড়বে, সেটি নিজেই ঠিক করে দিলেন। দর্শনে ভর্তি হলেন স্বপ্না। অনার্সের শেষ বর্ষে এসে হঠাৎ করেই রপ্তানিমুখী পোশাকশিল্প নিয়ে আগ্রহ তৈরি হলো। নিজে নিজেই বিষয়টি নিয়ে পড়াশোনা করার সিদ্ধান্ত নিলেন। ভর্তি হয়ে...
‘বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকে ভেবেছি চাকরি করব না, নিজেই একটা কিছু করব।’ কিছু একটা করতেই ২০০৯ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কম্পিউটার কৌশল থেকে স্নাতক করার পরপরই একটি সফটওয়্যার প্রতিষ্ঠান তৈরি করেন হাবীব উল্লাহ বাহার। নাম দেওয়া হয় প্রগম্যাটিক ডেভেলপার্স নেটওয়ার্ক। এটা ছিল মূলত দেশের বাইরের বিভিন্ন প্রতিষ্ঠানের ফরমায়েশি কাজ করা। কখনো ওয়েবসাইট বানানো বা ওয়েবসাইটের...
‘অর্থনীতিবিদেরা প্রায়শই ভুল করেন, করতে পারেন। এই বইতে আমরা যেমনটা করেছি।’ এভাবেই নিজেদের সীমাবদ্ধতার কথা জানান দিতে দ্বিধা করেননি অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় আর এস্তার দুফলো। যুক্তরাষ্ট্রের নামকরা শিক্ষাপ্রতিষ্ঠান এমআইটির কৃতী দুই শিক্ষক আরেক কৃতী মাইকেল ক্রেমারের সঙ্গে মিলে গেল বছর অর্থনীতিতে নোবেল পেয়েছিলেন। সর্বশেষ বই গুড ইকোনমিকস ফর হার্ড টাইমস–এ অভিজিৎ-দুফলো (ঘটনাক্রমে...
ঢাকা ও এর আশপাশের এলাকা এখনো তৈরি পোশাকশিল্পের জন্য বিশ্বখ্যাত। বাংলাদেশের তৈরি পোশাকের খ্যাতি বিশ্বজুড়ে। বাংলাদেশ হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। এ দেশের বস্ত্র খাতের ইতিহাস কয়েক শ বছরের পুরোনো। দিল্লির শাহি দরবারে অভিজাত পোশাক সরবরাহ করা হতো এই ঢাকা থেকে। ভারতের পাশাপাশি ইউরোপের রাজপরিবার ও অভিজাত পরিবারেও যেত ঢাকাই পোশাক। দিল্লির দরবারে সবচেয়ে বেশি চাহিদা ছিল ঢাকাই...
উন্নত হলে ভোটার উপস্থিতি বৃদ্ধি পায়, না কমে—এই আলোচনা এবার উঠল বাংলাদেশেই। এবারের সিটি নির্বাচনে ভোটার ছিল অনেক কম। দেখা যাক গবেষণায় কী বলে— এটা আমরা মোটামুটি সবাই জানি যে উন্নয়ন ও উন্নয়নের মাত্রার আর্থসামাজিক প্রভাব বেশ ব্যাপক। উন্নয়নের প্রভাব যেমন রয়েছে মানুষের শিক্ষা, স্বাস্থ্য এবং জীবনযাত্রার ওপরে, তেমনি রয়েছে সামাজিক ও রাজনৈতিক সচেতনতার ওপর। কয়েক বছর আগে শিকাগো পলিসি রিভিউতে...
বিশ্বকে তিনি বুঝিয়েছিলেন, নিজের চেষ্টায় পুরোপুরি একক পরিশ্রমে ধীরে ধীরে এক বিশাল সম্পদের পাহাড় গড়েছেন। হয়েছেন আফ্রিকার শীর্ষ নারী ধনী। গৃহযুদ্ধ ও দারিদ্র্যে জর্জরিত অ্যাঙ্গোলার মতো একটি আফ্রিকান দেশে পুরুষশাসিত ব্যবসায়িক পরিমণ্ডলে থেকে তাঁর এই সাফল্য ঈর্ষা জাগালেও গর্বেরও ছিল। বলছি আফ্রিকার শীর্ষ ধনী নারী ইসাবেল দস সান্তোসের কথা। সবার মতো নিজের সাফল্যে গর্বিত ইসাবেলও। ‘আমি দীর্ঘদিন ধরে...
জেরি ইঁদুরের যন্ত্রণায় অতিষ্ঠ বিড়াল টম। দুষ্টু জেরিকে শায়েস্তা করতে একদিন ইঁদুরধরা যন্ত্রের ভেতর পনির দিয়ে ফাঁদ পাতল সে। জেরি তো আর অত বোকা নয়। টম চলে ডালে ডালে, জেরি চলে পাতায় পাতায়। ফাঁদে পা না দিয়ে ঠিকই সে চেটেপুটে খেয়ে নিল সেই পনির। এভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, যুগের পর যুগ। টমকে নাস্তানাবুদ করেই ছাড়ছে জেরি। দশকের পর দশক সেসব দেখে হেসে লুটোপুটি খেয়ে যাচ্ছে শিশু, তরুণ,...
করোনাভাইরাস নিয়ে ঝুঁকির কারণে বিশ্বের অন্যতম বৃহত্তম প্রযুক্তি শো থেকে এবার নাম সরিয়ে নিল মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান আমাজন। কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাব এবং ক্রমাগত উদ্বেগের কারণে আমাজন এবার স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত হতে যাওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস-২০২০–এ অংশ নেবে না। এর আগে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস আসর থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিল দক্ষিণ কোরিয়ার...
ভারত থেকে কথিত অবৈধ বাংলাদেশিদের তাড়ানোর দাবিতে দেশটির বাণিজ্যিক নগরী মুম্বাইয়ে গতকাল রোববার মিছিল ও সমাবেশ করেছে লক্ষাধিক মানুষ। ওই রাজ্যের প্রভাবশালী রাজনৈতিক দল ‘মহারাষ্ট্র নবনির্মাণ সেনা’ দেশ থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের বিতাড়নের দাবিতে ও সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে এ জনসভার ডাক দিয়েছিল। সমাবেশ থেকে দলের নেতা রাজ ঠাকরে ঘোষণা করেছেন, ‘ভারত কোনো ধর্মশালা নয়, এখান থেকে...
ম্যাচশেষে উদ্যাপনের সময় আবেগে লাগাম দিতে পারেননি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। যে ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন অধিনায়ক আকবর আলী। কাল পচেফস্ট্রুমে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধ্যায়টি লিখেছেন আকবর আলীরা। ফেবারিট ভারতকে হারিয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট জিতেছে বাংলাদেশের যুবারা। ম্যাচশেষে শিরোপা উদ্যাপন করতে গিয়ে আবেগে লাগাম দিতে পারেননি বাংলাদেশের...
‘আমার জ্ঞান হওনের পরে থেইক্কা দেখি আব্বায় প্রতিবন্ধী, আমার বড় চার ভাই, তহনো সুরভির জন্ম হয় নাই। আম্মায় সকালে মাইনসের বাড়িত কামে যায় আর আয়ে সন্ধ্যায়। সারা দিন কাম কইরা দুই সের চাইল পায়, কাফরের আচলে বাইন্দা হেই চাইলগুলাইন ভাত রাইন্ধা আমগরে মায় খাওয়াত। শইল্যের রক্ত পানি কইরা মায় খাওয়াইছে, পিন্দাইছে কামাই কইরা আমগরে। ভাইগুলাইন লেখাপড়া করে নাই, খুব ইচ্ছা আছিলো লেখাপড়া করমু, চাকরি কইরা সংসারের...
র্যাগিংয়ের দায়ে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রীকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও অন্য সব ধরনের কার্যক্রম থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভায় গতকাল রোববার বিকেলে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হুমায়ুন কবীর স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীরা...
রাজধানীর কদমতলীতে ১৩ ও ১৫ বছর বয়সী দুই কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার রাত ১০টার দিকে ধর্ষণের ঘটনা ঘটে। ওই দুই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার পর তাদের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) স্থানান্তর করা হবে। কদমতলী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আটক...