রাজধানীর কদমতলীতে ১৩ ও ১৫ বছর বয়সী দুই কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার রাত ১০টার দিকে ধর্ষণের ঘটনা ঘটে। ওই দুই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার পর তাদের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) স্থানান্তর করা হবে। কদমতলী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আটক... বিস্তারিত
source http://www.prothomalo.com/bangladesh/article/1638990/%E0%A6%95%E0%A6%A6%E0%A6%AE%E0%A6%A4%E0%A6%B2%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%87-%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%87-%E0%A6%A7%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A3%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: ১ম টেস্ট-৪র্থ দিন সনি ইএসপিএন ও পিটিভি স্পোর্টস বাংলাদেশ-পাকিস্তান বেলা ১১টা এনবিএ সনি টেন ১ পোর্টল্যান্ড–মায়ামি সকাল ৮টা টেনিস সনি ইএসপিএন রটারডাম ওপেন সন্ধ্যা ৬টা ইন্ডিয়ান সুপার লিগ ...
তিরে এসে তরী ডোবার ভুল অনেক হয়েছে আর নয়। এবার সাফল্যের পতাকা উড়িয়ে নৌকা ভেড়াতে হবে বিজয়ের বন্দরে। যেমন প্রতিজ্ঞা, তেমন কাজ। ভুল না করার প্রতিজ্ঞা থেকেই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল জিতল প্রথম বিশ্বকাপ। কাল ম্যাচ শেষে পচেফস্ট্রুম থেকে মুঠোফোনে বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ ফয়সাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমাদের মধ্যেই একটা কথাই হয়েছিল যে পুরোনো ভুল আর করা যাবে না। এর আগে ভারতের বিপক্ষে কাছে গিয়েও...
আমি বাসে সাধারণত ঘুমাই না। এমনকি এসি বাসে কম্বল মুড়ি দিয়েও। সারা রাত চোখ বন্ধ করে থাকার পর শেষ রাতের দিকে একটু ঘুমিয়েই পড়েছিলাম। ভোররাতে যখন ধড়ফড়িয়ে উঠে বাসের জানালা দিয়ে বাইরে তাকালাম, তখন দেখি সারি সারি পাহাড়! পার্বত্য জেলা বান্দরবান। অবশেষে চলেই এলাম!অনেক দিন আগে থেকেই ইচ্ছা ছিল কোথাও ঘুরতে যাব। কিন্তু হয়ে উঠছিল না। শেষে একদম হুট করেই টিকিট কাটা হয়ে গেল। এরপর রাত ১২টার সেন্টমারটিন হুন্দাইয়ে...
এএফসি কাপের প্রিলিমিনারি রাউন্ডে ফিরতি পর্বের ম্যাচ খেলতে আজ বিকেলে মালদ্বীপ রওনা হবে আবাহনী লিমিটেড। ১২ জানুয়ারি এ ম্যাচে একে তো কঠিন সমীকরণ, সঙ্গে যোগ হয়েছে করোনাভাইরাস আতঙ্ক এএফসি কাপের প্রিলিমিনারি রাউন্ডের প্রথম পর্বের ম্যাচে ঘরের মাঠে ২-২ গোলে ড্র করে কিছুটা পিছিয়ে আছে আবাহনী লিমিটেড। এএফসি কাপে মূল পর্বের আশা বাঁচিয়ে রাখতে ফিরতি পর্বে মাজিয়া স্পোর্টসের বিপক্ষে ন্যূনতম ৩-৩ গোলে ড্র বা...
সংক্রামক রোগের চিকিৎসার পুরোনো প্রতিষ্ঠান রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতাল। এখানে ধনুষ্টঙ্কার, ডিফথেরিয়া, জলবসন্ত, হাম, এইচআইভি/এইডস, পোলিওর চিকিৎসা হয়। সরকার বলছে, করোনাভাইরাসে আক্রান্ত রোগীরও চিকিৎসা হবে এখানে। হাসপাতাল কর্তৃপক্ষ সেই প্রস্তুতি নিয়েছে। গতকাল শনিবার দুপুরে এই হাসপাতালে গিয়ে দেখা যায়, প্রধান ফটকের সামনে রিকশার জটলা। এলাকাবাসী বললেন, এটা রিকশাস্ট্যান্ড। ভেতরে...
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিরশ্বানী বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় নন, সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের হাতেই খুন হন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার দেওপাড়া গ্রামের মোক্তার হোসেন। এ ঘটনায় তিনজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।গতকাল শনিবার কুমিল্লার ৫ নম্বর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ মনির ওই জবানবন্দি রেকর্ড করেন। আদালতে আসামিরা অকপটে হত্যার দায়...
দীপিকা পাড়ুকোনের সর্বশেষ ইনস্টাগ্রাম পোস্টটি কি চোখে পড়েছে? সেখানে নেই দীপিকা, নেই রণবীর সিং। সেখনে সর্বশেষ দুটি পোস্টের একটিতে তাঁদের জুতা আর অন্যটিতে তাঁদের পাসপোর্টের ছবি। আর দীপিকা-রণবীরের পাসপোর্ট বলে কথা! সেই পাসপোর্টের নিচে ১২ ঘণ্টায় জুটেছে সাড়ে ১২ লাখ ‘লাইক’। ক্যাপশনে লেখা, ‘হিজ অ্যান্ড হার ভ্যাকেশন’। হঠাৎ পাসপোর্ট? এই তারকা জুটি ভালোবাসা দিবস সামনে রেখে উড়াল...
স্টার্টআপ প্রতিযোগিতা ‘স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ’ বাংলাদেশ পর্বে বিজয়ী হয়েছে আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই ভিত্তিক উদ্যোগ ‘গেজ টেকনোলজিস’। গতকাল শনিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে গেজ টেকনোলজিসকে বিজয়ী ঘোষণা করা হয়। মুজিব বর্ষকে সামনে রেখে স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ ২০২০ যৌথভাবে আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়, তথ্যপ্রযুক্তি বিভাগ, ভেঞ্চার ক্যাপিটাল...
থাইল্যান্ডে নিজের কমান্ডিং কর্মকর্তাসহ ২০ জনকে নির্বিচারে গুলি করে হত্যার পর হামলাকারী সেনাসদস্য জাকরাফান্ত থোম্মা পুলিশের গুলিতে নিহত হয়েছেন। থাই পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। জাকরাফান্ত থোম্মা (৩২) তাঁর কমান্ডিং কর্মকর্তাকে হত্যার পর সামরিক শিবির থেকে অস্ত্র নিয়ে পালান এবং শহরে টার্মিনাল ২১ নামে একটি শপিং সেন্টারে এলোপাতাড়ি গুলি চালাতে থাকেন। গতকাল শনিবার থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের শহর...
রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা নিয়ে ছবি তুলতে ভীষণ আগ্রহী পাকিস্তানি দর্শকেরা সাপ্তাহিক ছুটি বলে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামের গ্যালারি প্রায় পূর্ণ ছিল কাল। বলার অপেক্ষা রাখে না, দর্শকদের সবাই প্রায় পাকিস্তানি। হাজারো দর্শকের ভিড়ে হঠাৎ চোখে আটকে গেল পাকিস্তান দলের ড্রেসিংরুম লাগোয়া ‘ইমরান খান স্ট্যান্ডে’। পাকিস্তানের পতাকার ভিড়ে দেখা যাচ্ছে এক টুকরো লাল-সবুজ! চা বিরতিতে সেখানে গিয়ে...
গ্যাজেট বিক্রেতা প্রতিষ্ঠান গ্যাজেট অ্যান্ড গিয়ারের ১৫ তম আউটলেট চালু হয়েছে রাজধানীর মোহাম্মদপুরের টোকিও স্কয়ারে। সম্প্রতি মোহাম্মদপুর, আদাবর, শ্যামলীর ক্রেতাদের জন্য এ আউটলেট চালু করার কথা জানান উদ্যোক্তারা। আউটলেটে অ্যাপল, স্যামসাং, ভিভো, অপো, শাওমি, হুয়াওয়ে, মটোরোলা, ওয়ান প্লাস ব্র্যান্ডের স্মার্টফোন, ট্যাব ও ল্যাপটপ পাওয়া যাবে। এসব ব্র্যান্ডের পণ্যে অফিসিয়াল ওয়ারেন্টিসহ মাসিক কিস্তিতে...
বর্তমানে তথ্যপ্রযুক্তিতে এগিয়ে যাচ্ছেন নারীরা। এ খাতে তাদের দক্ষতা বাড়ানো ও কর্মসংস্থান সৃষ্টির জন্য প্রয়োজন প্রতিবন্ধকতাগুলোকে দূর করা। পাশাপাশি তাঁদের যথাযথ প্রশিক্ষণ দিয়ে সামনে এগিয়ে নেওয়া। সম্প্রতি তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণদাতা প্রতিষ্ঠান কোডার্সট্রাস্ট বাংলাদেশের আয়োজনে ‘ওমেন স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এমপাওয়ারমেন্ট’ শীর্ষক এক টেবিল আলোচনায় এসব কথা বলেন বক্তারা। ওই আয়োজনে অনলাইনে...
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ফাইনালের আগে আইসিসির ভিডিও প্রোগ্রামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল নিয়ে কথা বললেন ব্যাটসম্যান প্রান্তিক নওরোজ ‘আমার ক্রিকেট দেখা এবং খেলার শুরু থেকেই বাংলাদেশের সমর্থকেরা সেরা। খেলার জন্য দল দুনিয়ার যে প্রান্তেই থাকুক না কেন, তাদের মাঠে দেখা যায়—যেমন এই দক্ষিণ আফ্রিকাতেও। আমি জানি আরও অনেক সমর্থক আছেন যাঁরা আমাদের...
মৃতের সংখ্যার দিক দিয়ে ২০০৩ সালের প্রাণঘাতী সার্স ভাইরাসকে ছাড়িয়ে গেল করোনাভাইরাস। আজ রোববার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। নতুন করোনাভাইরাসের উৎপত্তিস্থল বলে পরিচিত চীনের হুবেই প্রদেশেই এই ভাইরাসের সংক্রমণে মারা গেছেন ৭৮০ জন। আঞ্চলিক স্বাস্থ্য কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। করোনাভাইরাসের সংক্রমণে মোট মৃতের সংখ্যা ৮০৩ জনে দাঁড়িয়েছে। একজন ছাড়া বাকিদের প্রাণহানি চীনের মূল ভূখণ্ড...
সাল ১৯৭৫। বাংলাদেশের প্রত্যন্ত গ্রামের একটি বাড়ি। সেই বাড়িতে থাকেন সোলেমানের মা। যে সোলেমান মারা গেছে মুক্তিযুদ্ধে, ১৪ আগস্ট। সেদিন থেকেই এই মা আর আঙ্গিনার ফুলের সুবাস পায় না। পায় না পাকা কাঁঠালের ঘ্রাণ। গত তিন বছরের মতো সেবারও ছেলের মৃত্যুর দিনে মা ফিরনি রাধে। কিন্তু পুড়ে যায় সেই ফিরনি। এ কী কোন অশুভ সংকেত? ১৫ আগস্ট ভোররাতে সেই মা স্বপ্নে দেখে, তাঁর সন্তান মরে পরে আছে। কালো কাপড়ে আচ্ছন্ন তাঁর...
টেস্টের দ্বিতীয় দিন শেষেই অনেক পিছিয়ে বাংলাদেশ। সেটির কারণ হিসেবে বোলিং নয়, দুই দলের ব্যাটিংয়ের পার্থক্যকেই তুলে ধরছেন বাংলাদেশের পেস বোলিং কোচ ওটিস গিবসন বাংলাদেশ প্রথম দিনে ২৩৩ রানে অলআউট। পাকিস্তান দ্বিতীয় দিন শেষ করেছে প্রথম ইনিংসে ৩ উইকেটে ৩৪২ রান নিয়ে। অপরাজিত দুই ব্যাটসম্যানের মধ্যে বাবর আজম আজ দিন শুরু করবেন ১৪৩ রানে, আসাদ শফিক ৬০ রানে। এর আগে সেঞ্চুরি করেছেন ওপেনার শান মাসুদও।...
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতকে আজ হারাতে পারলেই প্রথমবারের মতো বিশ্বকাপ জিতবে বাংলাদেশ। অসাধারণ নেতৃত্বগুণে দলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আকবর আলী ‘আপনার দলের সাফল্যের রহস্য কী?’ নিউজিল্যান্ডকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করার রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে গল্পের ছলে প্রশ্নটি করা হয়েছিল বাংলাদেশ অধিনায়ক আকবর আলীকে। জবাবটা তিনি দিলেন এক কথায়,...