ধোনি জাতীয় দলে কবে ফিরবেন? আদৌ কি ফিরবেন? বিশ্বকাপে কি তাঁকে আর দেখা যাবে? সে সব প্রশ্নের উত্তর এখনো কেউ জানে না। ক্রিকেট না খেললেও, সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে ধোনি কিন্তু নিজের উপস্থিতি বেশ জানান দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত মহেন্দ্র সিং ধোনি ভারতীয় দলের বাইরে গত বিশ্বকাপের থেকে। শুধু জাতীয় দল নয়, ক্রিকেটের মধ্যেই নেই ৩৮ বছর বয়সী এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। অনির্দিষ্টকালের জন্য ছুটিতে চলে যাওয়ার... বিস্তারিত
source http://www.prothomalo.com/sports/article/1638546/%E0%A6%A7%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BF-%E0%A6%8F%E0%A6%96%E0%A6%A8-%E0%A6%AB%E0%A7%81%E0%A6%9A%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8
তরুণ-যুবা যাঁরা চাকরিপ্রত্যাশী, ফেসবুকে নিজের প্রোফাইল নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করেছেন তো মরেছেন। চাকরি পাওয়ার ক্ষেত্রে ১২টার কাঁটা ঢং ঢং করে বাজবে। কেন, তা জেনে নিন। ফেসবুকে নিজের প্রোফাইলে কোনো বিতর্কিত বিষয়ে আত্মমগ্ন বা দৃঢ় মতামত ব্যক্ত করলে চাকরি পাওয়ার সম্ভাবনা কমে যেতে পারে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষকেরা এক গবেষণায় এ তথ্য পেয়েছেন। পেনসিলভানিয়া স্টেট বিশ্ববিদ্যালয়ের গবেষকদের করা এ...
মৌসুমের শুরুতে দক্ষিণ কোরিয়ার অল স্টার একাদশের বিপক্ষে জুভেন্টাসের ম্যাচে রোনালদোর খেলা দেখার জন্য টিকিট কেটেছিলেন অনেক সমর্থক। কিন্তু সেদিন মাঠেই নামেননি পর্তুগিজ তারকা। রোনালদোকে না দেখার সেই ক্ষোভটা আদালত পর্যন্ত গড়িয়েছিল, সেটারই সুরাহা হলো সম্প্রতি বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় পা রাখবেন দক্ষিণ কোরিয়ায়। পায়ের জাদুতে মুগ্ধ করবেন মাঠে আসা হাজার হাজার দর্শকদের। কত আশা ছিল কোরীয়দের! কিন্তু সেই...
যুদ্ধ শেষ। স্টেনগানটি আর বাড়িতে রাখা যায় না। কিন্তু জাতির জনক বন্দীদশা থেকে ফিরে না এলে কার কাছে জমা দেওয়া হবে এই অস্ত্র? কীভাবে সাজানো হবে যুদ্ধবিধ্বস্ত দেশ? অপেক্ষায় আছেন গ্রামের সবাই। ১৯৭২ সালে জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের দেশে ফেরা ও বাঙালি জাতির অপেক্ষার গল্প নিয়ে তৈরি হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আমার বাবার নাম’। হারুণ রশিদের চিত্রনাট্যে এটি পরিচালনা করছেন ফজলে আজিম।...
গভীর জঙ্গল থেকে বাঁশ কেটে আঁটি বেঁধে কাঁধে নিয়ে ফিরছিলেন দিনমজুর হাবিব উল্লাহসহ (৪৫) আরও কয়েকজন শ্রমিক। প্রায় এক ঘণ্টা হাঁটার পর হাবিব অসুস্থ হয়ে পথেই মারা যান। ঘটনাটি গতকাল বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের দুর্গম পাহাড়ি কুকিরমুখ এলাকায় ঘটে। হাবিবের বাড়ি একই ইউনিয়নের দীঘলকান্দি গ্রামে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, হাবিব দিনমজুরের কাজ করে সংসার চালাতেন।...
পুকুরপাড়ে একটি ‘বড় পাখি’কে তাড়া করছিল কুকুর। কৌতূহলী হয়ে কাছে গিয়ে এক ব্যক্তি দেখেন, পাখিটি ময়ূর। এরপর তিনি লোকজন ডেকে ময়ূরটি উদ্ধার করেন। খবর পেয়ে সামাজিক বন বিভাগের কর্মকর্তারা এসে পাখিটি নিয়ে গেছেন। পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট এলাকায় গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। এ এলাকার বাচ্চা মিয়া ময়ূরটি উদ্ধার করেন। ময়ূরটি দেখার জন্য তাঁর বাড়িতে আশপাশের কয়েক শ মানুষ ভিড় করে। বাচ্চা...
নগরের বিভিন্ন এলাকার মানুষ মশার যন্ত্রণায় অতিষ্ঠ। বিশেষ করে মোহাম্মদপুর, মিরপুর, উত্তরা, মহাখালী, গুলশান, বাড্ডা, রামপুরা এলাকায় মশার উপদ্রব বেশি বলে জানিয়েছেন এসব এলাকার বাসিন্দারা। এদিকে মশার উপদ্রব থেকে রক্ষা করতে নাগরিকদের সচেতন করতে চায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ লক্ষ্যে গতকাল বৃহস্পতিবার মহাখালীতে সচেতনতামূলক পরামর্শ সভা করেছে সংস্থাটি।মিরপুরের সেকশন–১১–এর বাসিন্দা আফরোজা খানম...
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে মাহমুদুলের সেঞ্চুরি অনন্য হয়ে থাকবে। কারণ, ভারতীয় নন এমন ব্যাটসম্যানদের সেঞ্চুরি যে বিশ্বকাপের সেমিফাইনালে এবারই প্রথম প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ। শুধু অনূর্ধ্ব-১৯ নয়, যে কোনো ধরনের ক্রিকেটেই বৈশ্বিক কোনো প্রতিযোগিতায় এই প্রথম শিরোপার এতটা কাছাকাছি এল বাংলাদেশ দল। আর যদি গন্ডিটা ক্রিকেটে আটকে রাখতেও না চান, তবু দলীয় কোনো খেলায়...
গত রাতে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে হেরে বসেছে স্পেনের দুই পরাশক্তি—বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা হেরেছে অ্যাথলেটিক বিলবাওয়ের কাছে, ওদিকে রিয়ালের হারটা সোসিয়েদাদের বিপক্ষে। এক দশক পর এই প্রথম রিয়াল-বার্সাহীন সেমিফাইনাল আয়োজিত হতে যাচ্ছে কোপা দেল রে তে সেই ২০০৯-১০ মৌসুমের কথা। করিম বেনজেমার কি সেই দিনটার কথা মনে আছে? কিংবা মার্সেলোর? তখন এ দুজনের সতীর্থ হিসেবে রিয়ালে ছিলেন...
স্টিলের বড় গামলায় ভর্তি করা তেল চুপচুপে লালচে খাসির মাংসের মধ্যে হাসিমুখে উঁকি দিচ্ছে আস্ত রসুন আর ইঞ্চি দেড়েক লম্বা করে কাটা চুই। তেল-নুন-মসলায় জারিত মাংসের ঝোল সাদা ধোঁয়া ওঠা ভাতের ওপর ছড়িয়ে দিলে যে সুঘ্রাণ ছড়িয়ে পড়ে চারদিকে, তার তুলনা এই নশ্বর পৃথিবীতে বিরল। ঝোলে মাখা ভাতের প্রথম গ্রাস যখন আপনার জিব স্পর্শ করবে, চুইয়ের নরম ঝাল তখন আচ্ছন্ন করে রাখবে স্বাদগ্রন্থি। কয়েক সেকেন্ডের জন্য চোখ বন্ধ...
১ম টেস্ট-১ম দিন সনি ইএসপিএন ও পিটিভি স্পোর্টস বাংলাদেশ-পাকিস্তান বেলা ১১টা ২য় ওয়ানডে সনি সিক্স দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড বিকেল ৫টা বুন্দেসলিগা স্টার স্পোর্টস সিলেক্ট ২ ফ্রাঙ্কফুর্ট-অগসবুর্গ রাত ১-৩০ মি. সিরি আ সনি টেন ২ রোমা-বোলোনিয়া রাত ১-৪৫ মি. লা লিগা ফেসবুক লাইভ...
প্রাণঘাতী করোনাভাইরাসের বিষয়ে অন্যদের প্রথম সতর্ক করার চেষ্টা করছিলেন চীনা চিকিৎসক লি ওয়েনলিয়াং। শেষ পর্যন্ত তিনিই এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন। হাসপাতালের তথ্যের বরাত দিয়ে আজ শুক্রবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান। উহান সেন্ট্রাল হসপিটালে চক্ষুরোগ বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন লি। এই হাসপাতালেই পেশাগত দায়িত্ব...
আজকের দিনে লেখকের শ্রেণিবিন্যাস করা একান্ত জরুরি। কারণ, আপনি একটি–দুটি বই বের করলেন বা এক ডজনই করে ফেলেছেন, তখন আপনাকে সঠিক কী নামে ডাকা হবে? অথবা আপনি লেখক/সাহিত্যিক শ্রেণিবিন্যাসের কোথায় অবস্থান করছেন? এমনও হতে পারে, একটি শ্রেণিতে আপনি পড়েন না। দুটি বা তিনটি দিয়ে আপনার লেখার কার্যক্রমকে ব্যাখ্যা করতে হচ্ছে। আপনি যদি এই সমস্যায় না-ও পড়ে থাকেন, আপনার বন্ধু বা ভাবি বা খালু এই সমস্যায় পড়েছেন।...
ফুংসুখ ওয়াংড়ুর কথা মনে আছে? হ্যাঁ, ‘থ্রি ইডিয়টস’ ছবির ‘র্যাঞ্চোরদাস শ্যামলদাস চ্যাঞ্চোড়’। বলিউডের আমির খান যে চরিত্রটিকে করে তুলেছিলেন দারুণ জনপ্রিয়। চরিত্রটি কিন্তু কাহিনিকারের মাথায় আকাশ থেকে আসেনি। ফুংসুখ ওয়াংড়ু চরিত্রটি লেখা হয়েছিল সোনম ওয়াংচুক নামের এক শিক্ষা সংস্কারকের জীবন থেকে। তিনি এখন ঢাকায়।সোনম ওয়াংচুকের উদ্যোগে প্রতিষ্ঠিত শিক্ষাব্যবস্থার আন্দোলনের নাম...
ক্ষয়ে যাওয়া পলেস্তারা, আর পরজীবী উদ্ভিদ নিয়ে দাঁড়িয়ে থাকা এসব বাড়ি একেকটা ধূসর পাণ্ডুলিপি। এদের পরতে পরতে গল্প আর ইতিহাস। কখনো কোনো নির্জন দুপুরে এই ধূসর বাড়িগুলো যদি একসঙ্গে কথা বলে উঠতে পারত, তাহলে লেখা যেত না জানা কত গল্প, কত হাসিকান্নার দিনযাপনের কাহিনি। সে জন্যই হয়তো প্রাচীন বাড়িগুলো মানুষকে আকর্ষণ করে ভীষণভাবে। তেমনই একটি পুরোনো বাড়ির কাছে গিয়েছিলাম। নাম তার রাই শশী নিবাস। বয়স প্রায় ১২০...
নতুন বইয়ের জায়গা করতে হবে। গত সপ্তাহে তাকগুলো থেকে বিদায় দেওয়ার মতো বই বাছতে বসে মেহেদীর কথা মনে পড়ল। মেহেদীর সঙ্গে আমার পরিচয় গত ডিসেম্বরে, গৃহকর দিতে গিয়ে। এবার কর দিতে হয়েছে ডাচ-বাংলা ব্যাংকের এজেন্টের মাধ্যমে, যাকে বলে ডিজিটালি। সেই সূত্রে এলিফ্যান্ট রোডে সুবাস্তু আর্কেড প্লাজায় ব্যাংকটির একটি এজেন্ট-বুথে গিয়েছিলাম। দোতলায় করিডরের দুপাশে কম্পিউটারের জিনিসপত্রের ছোট-বড় দোকানে স্পিকার...
রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার নাবিস্কো মোড় অন্যতম ব্যস্ত একটি রাস্তা। কিন্তু পদচারী–সেতু না থাকায় ঝুঁকি নিয়েই সর্বদা সড়ক পার হয় এখানকার মানুষকে। এতে ছোটখাটো দুর্ঘটনা প্রায়ই ঘটে। নাবিস্কো মোড়ের পূর্ব দিকে সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ও আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এসিআই সেন্টার, ইন্ডিপেনডেন্ট টেলিভিশন, লালবাগ কেমিক্যালসহ কয়েকটি কারখানা ও অফিস। পশ্চিম দিকে নাখালপাড়াসংলগ্ন...
কোপা দেল রে থেকে ছিটকে পড়েছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ উভয়ে। বৃহস্পতিবার রাতে কোয়ার্টার ফাইনালে ক্লাব দুটি যথাক্রমে অ্যাথলেটিক বিলবাও ও রিয়েল সোসিয়েদাদের কাছে ১-০ এবং ৪-৩ গোলের ব্যবধানে হারে। বার্সা ও রিয়ালে এই হারের মধ্য দিয়ে বিলবাও ও রিয়েল সোসিয়েদাদ সেমিফাইনালে পৌঁছে গেল। সান ম্যামসে অনুষ্ঠিত বার্সার ম্যাচে ৯৩ মিনিটে জয়সূচক নাটকীয় গোল করেছিলেন ইনাকি উইলিয়ামস। অন্যদিকে রিয়াল মাদ্রিদ ও রিয়েল...
টানা তৃতীয় ম্যাচে স্লো ওভাররেটের জন্য জরিমানা গুণল ভারত দলের নেতা বিরাট কোহলি। দল কোনো সমস্যায় পড়লে দায়টা আগে কোহলির ওপরই বর্তায়। এই যে ভারত টানা তিন ম্যাচে ‘স্লো ওভাররেট’-এর জন্য জরিমানা গুনছে, সে দায় কার? অধিনায়ক হয়ে কোহলি নিশ্চয়ই তা এড়াতে পারেন না। মাঠে দল পরিচালনার দায়িত্ব তো তাঁর কাঁধেই। সে হিসেবে স্লো-ওভাররেটের ‘বদঅভ্যাস’ই পেয়ে বসেছে ভারতীয় অধিনায়ককে। হ্যামিল্টনে...