এখন আর কোনো কিছুই ফেলনা নয়। এমনকি আপনার পুরোনো টি-শার্ট আর জিনসও। এগুলোকে আর ঘর মোছার জন্য ব্যবহার করতে হবে না; বরং পুরোনো কাপড় দিয়ে তৈরি হবে একেবারে নতুন পোশাক। আমেরিকার একটি প্রতিষ্ঠান পুনর্ব্যবহারের এই উদ্যোগ নিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, এভারনিউ নামের এই কোম্পানিটিই নিউ জার্সির একটি ল্যাবরেটরিতেই পুরোনো কাপড় গলিয়ে নতুন তন্তু তৈরি করেছে। আর এই নতুন তন্তুর নাম দেওয়া... বিস্তারিত
source http://www.prothomalo.com/life-style/article/1637186/%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A7%8B-%E0%A6%AA%E0%A7%8B%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%95-%E0%A6%97%E0%A6%B2%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%9C
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ যে ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ও সেরা টি-টোয়েন্টি লিগ, এ নিয়ে কারও দ্বিমত নেই। অর্থের ঝনঝনানি আর ক্রিকেটে অনুরাগীদের আগ্রহ মিলিয়ে আইপিএলের ধারে কাছে নেই কেউ। দ্বিতীয় স্থানের জন্য অবশ্য ভালোই দৌড় ঝাঁপ চলছে। খেলার মানে বিগ ব্যাশই এগিয়ে। আবার বাংলাদেশের ক্রিকেট কর্মকর্তারা দাবি করেন জনপ্রিয়তা ও প্রচারে আইপিএলের পরই নাকি বিপিএল। এবার পাকিস্তান সুপার লিগও এগিয়ে এসেছে সে দাবি...
কনকনে শীতের রাতে আমি আর আমার মেয়েটা গিয়েছিলাম ধানমন্ডি ২ নম্বর সড়কের কোনায় ইয়াম চা ডিস্ট্রিক্ট নামের দোকানে ভালোমন্দ খেতে। আমার পছন্দ ওদের সয়া-গ্লেজ্ড-টোফু-ইন-নানবান-সস এবং কালো মাশরুম আর সবুজ শাকের সালাদ। মেয়ে খায় চিকেন ফ্রায়েড রাইস। আর ওদের নানা তরিকার ছোট ছোট ডিমসাম বা মোমো আমরা দুজনই চাখতে ভালোবাসি। বছর ঘুরে গেছে সড়কের ধারে সুরম্য উঁচু ভবনটা উঠেছে। কেমন বিদেশ বিদেশ দেখতে। প্রতি তলায় শৌখিন...
নির্বাচন সামনে রেখে বহিরাগতদের ধরতে বিশেষ অভিযানে নেমেছে পুলিশ। গত মঙ্গলবার রাত থেকে প্রাথমিকভাবে এ অভিযান শুরু হয়েছে। পুলিশ কর্মকর্তারা বলছেন, ঢাকার প্রবেশপথ, বস্তি, আবাসিক হোটেল ও মেসগুলোতে অভিযান চলবে। ঢাকার ভোটার নন বা রাজধানীতে অবস্থানের যৌক্তিক কারণ নেই, এমন কাউকে পেলে গ্রেপ্তার করা হবে। গতকাল বুধবার রাজধানীর বিভিন্ন স্থান থেকে ১৪৫ জনকে আটক করা হয়েছে। চলমান অভিযানের পাশাপাশি ভোটের দিনে...
জানুয়ারি মাসে মুক্তি পেয়েছে মাত্র তিনটি বাংলা চলচ্চিত্র। এর মধ্যে দুটিই ভারত থেকে আমদানি করা। আর একটিমাত্র চলচ্চিত্র সম্পূর্ণ বাংলাদেশি—নাম কাঠবিড়ালী। নিয়ামুল মুক্তা পরিচালিত এই ছবি আগামী সপ্তাহেও দেখা যাবে দেশের কয়েকটি প্রেক্ষাগৃহে। ফরাসি নব তরঙ্গের (ফ্রেঞ্চ নিউ ওয়েভ) সময় ‘অতঁর থিওরি’ নামে একটি তত্ত্ব বিশ্ব সিনেমায় বেশ গুরুত্ব পেয়েছিল। এই তত্ত্বমতে, একটি উপন্যাস যেমন একজন...
সংগীত নিয়ে কাজ শুরু করেছেন কবে থেকে? সাজিদ সরকার: ২০০৬ সালে এসএসসি পরীক্ষা শেষ হলে বাবা একটি কম্পিউটার কিনে দিয়েছিলেন। তখন ভেবেছিলাম, কম্পিউটারে গেমস না খেলে সৃজনশীল কিছু একটা করব। ছোটবেলা থেকেই গানের প্রতি ভালো লাগা ছিল। গান কীভাবে তৈরি হয়—এই প্রশ্ন মাথায় কাজ করত। সেই সময় হাবিব ওয়াহিদ ও ফুয়াদের গান ইউটিউবে দেখতাম আর কম্পিউটার দিয়ে মিউজিক করার চেষ্টা করতাম। এর মধ্যে কি–বোর্ড...
জার্মান বুন্দেসলিগায় গত শনিবার আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের মাঠে ২-০ গোলে হেরেছে লিগ শীর্ষে থাকা আর বি লাইপজিগ। ম্যাচের আগের দিন লন্ডন থেকে বিখ্যাত নাপিতকে ডেকে নিয়ে চুল কাটিয়েছিলেন লাইপজিগের ৯ খেলোয়াড়। এ নিয়ে খেপেছেন ক্লাবের প্রধান রালফ রাঙনিক। বেতন তো আর একেকজন কম পান না! স্ট্রাইকার ইউসুফ পৌলসেন সপ্তাহে পান ৪০ হাজার ইউরো। ডিফেন্ডার দাওত উপামেকানোর বেতন সপ্তাহে ৪৮ হাজার ইউরো। বাংলাদেশি মুদ্রায়?...
চীনে করোনাভাইরাসে মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। মৃতের সংখ্যা বেড়ে এখন ১৭০। এই ভাইরাসে সংক্রমিত রোগী তিব্বতেও শনাক্ত হয়েছে। সব মিলিয়ে চীনের প্রতিটি অঞ্চলেই করোনাভাইরাস ছড়িয়েছে। আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, দেশটিতে বুধবার (২৯ জানুয়ারি) পর্যন্ত করোনাভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা ৭ হাজার ৭১১ জন। চীনে গত সোমবার করোনাভাইরাসে...
সংগীতাঙ্গনের বিভিন্ন তারকার সঙ্গে ভক্ত পরিচয় দিয়ে ছবি তুলতেন ইমন হোসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবিগুলো ব্যবহার করে একসময় শুরু করেন ভয়াবহ প্রতারণা। নিজেকে পরিচয় করান সংগীত পরিচালক সাজিদ সরকার নামে। শিহাব শাহীনের ছুঁয়ে দিলে মন এবং মিজানুর রহমানের বড় ছেলেসহ বেশ কিছু নাটক–সিনেমার সংগীত পরিচালনা করেছেন সাজিদ সরকার। সাজিদের নামধারী ইমনের প্রতারণার শিকার হন দেশের নবীন গায়ক–গায়িকা, সুরকার, গীতিকার,...
বিশ্বব্যাপী সবচেয়ে বেশি যানজটের ১০ শহরের মধ্যে ৪টি শহর নিয়ে ভারত টমটম ট্র্যাফিক সূচক ২০১৯-এর শীর্ষে পৌঁছেছে। ওই সূচকে বেঙ্গালুরু ৭১ শতাংশ স্কোর করে শীর্ষে রয়েছে। এরপর ৬৫ শতাংশ স্কোর নিয়ে মুম্বাই চতুর্থ, ৫৯ শতাংশ স্কোর নিয়ে পুনে পঞ্চম ও ৫৬ শতাংশ স্কোর নিয়ে নয়াদিল্লি অষ্টম অবস্থানে রয়েছে। বিশ্বের অন্যান্য দেশের শহরগুলোর মধ্যে শীর্ষ ১০-এর তালিকায় রয়েছে ফিলিপাইনের ম্যানিলা (দ্বিতীয়), কলম্বিয়ার...
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আজ দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে বাংলাদেশের যুবাদের পারফরম্যান্স বেশ ভালো পচেফস্ট্রুমে আজ অগ্নিপরীক্ষা যুবাদের। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল,প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। তবে এই ম্যাচে বাংলাদেশের যুবারা কিন্তু খেলতে নামবে আত্মবিশ্বাস নিয়েই। ২০১৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ থেকে চলতি যুব বিশ্বকাপের মাঝামাঝি সময়ে (অন্তত ১০ ম্যাচ)...
স্মার্টফোন ও ল্যাপটপ কম্পিউটারের মাঝামাঝি নতুন এক যন্ত্র হিসেবে আবির্ভাব ঘটে আইপ্যাডের। দেখতে দেখতে এক দশক পার করে দিল এটি। অ্যাপলের সহযোগী প্রতিষ্ঠাতা প্রয়াত স্টিভ জবস ২০১০ সালের ২৭ জানুয়ারি যখন প্রথম আইপ্যাডের ঘোষণা দেন, তখন শুধু নতুন এক পণ্য নয়, বরং নতুন ঘরানার পণ্যের বাজার তৈরি করেন। আইপ্যাড বাজারে এলে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাজার বিশেষজ্ঞরা। কেউ আইপ্যাডে সম্ভাবনা দেখেছেন, কারও মনে...
যশোর সদর উপজেলার হাশিমপুর এলাকায় আনসার সদস্য হোসেন আলী হত্যা মামলার প্রধান আসামি জুয়েল (২৯) ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, গত বছরের ৩০ নভেম্বর বেলা ১১টার দিকে হাশিমপুর বাজারে সন্ত্রাসীরা প্রকাশ্যে আনসার সদস্য হোসেন আলীকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় গত বছরের ১৪...
ইরানে এখন পতাকার ব্যবসা বেশ চাঙা। এলাকায় এলাকায় গড়ে উঠেছে পতাকা তৈরির কারখানা। মজার কথা হচ্ছে সেখানে তৈরি হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরায়েলের পতাকা। এসব পতাকা তুলে দেওয়া বিভিন্ন সমাবেশে। সেখানে বিক্ষোভকারীরা এই পতাকা পুড়িয়ে বিক্ষোভ করছেন। তেহরানের খোমেইন শহরে তেমনি একটি পতাকার কারখানায় দেখা যায় তরুণ–তরুণী কাপড়ের ওপর হাতে এঁকে তৈরি করছেন পতাকা। এরপর সেগুলো শুকাতে দেওয়া হয়। এই...
ম্যানচেস্টার ডার্বিতে কাল লেগে গিয়েছিল দুই দলের সমর্থকদের। ইউনাইটেডের কাছে ফিরতি লেগে সিটি ১-০ ব্যবধানে হারলেও উঠেছে ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের আগের দিন আর নেই। সাম্প্রতিক সাফল্য বিচারে ম্যানচেস্টার শহরের বড় প্রতিনিধি এখন ম্যানচেস্টার সিটি। তবুও এ দুই নগর প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হওয়া মানেই ঝাঁজাল লড়াই। কাল কারাবাও কাপ সেমিফাইনালের ফিরতি লেগে সিটির মাঠে মুখোমুখি হয়েছিল দুই প্রতিবেশী। এ...
স্মার্টফোনের বাজার হিসেবে চীনের পর এত দিন দ্বিতীয় অবস্থানে ছিল যুক্তরাষ্ট্র। কাউন্টারপয়েন্ট রিসার্চ নামের এক গবেষণা প্রতিষ্ঠান বলছে, যুক্তরাষ্ট্রকে হটিয়ে এবার দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। ২০১৯ সালে দেশটিতে প্রায় ১৫ কোটি ৮০ লাখ স্মার্টফোন বাজারজাত করা হয়। চীন যথারীতি প্রথম স্থানে। মজার ব্যাপার হলো, ভারতের দ্বিতীয় স্থানে উঠে আসার পেছনে বড় অবদান ওই চীনেরই। মানে চীনা প্রতিষ্ঠানগুলোর তৈরি...
দিনমজুর স্বামী। দুপুরে বাসায় আসেন। এই ফাঁকে মাথায় আঘাত করে স্ত্রী বিবি ফাতেমাকে খুন করেন। ঘটনা ধামাচাপা দিতে বিবস্ত্রও করেন। পরে রাতে ফেরেন বাসায়। নিজেকে সন্দেহমুক্ত রাখতে পুলিশের হেল্পলাইন ৯৯৯ নম্বরে ফোন করেন। স্ত্রীর বাবাকে ফোন করেন। তাঁর স্ত্রীকে কে বা কারা ধর্ষণের পর খুন করে পালিয়েছে। কিন্তু শেষ রক্ষা হয়নি দিনমজুর কামরুজ্জামানের। গত মঙ্গলবার রাতে পুলিশ তাঁকে গ্রেপ্তারের পর স্ত্রীকে খুন...
আজ বৃহস্পতিবার হিন্দুধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতীপূজা। বিদ্যা ও ললিতকলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী। শ্বেতশুভ্রবসনা দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীণা। তাঁকে ‘বীণাপাণি’ও বলা হয়। শুভ্র রাজহংস দেবীর বাহন। বরাবরই দেবীর কৃপালাভের আশায় রাজধানীসহ সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এবং ঘরে ঘরে সাড়ম্বরে এ পূজার আয়োজন করা হয়। এবারও তাই হবে। দেবীপদে অঞ্জলি দেওয়ার পাশাপাশি...
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পশ্চিমা জোটের উদারনৈতিক অর্থনীতি আর পররাষ্ট্রনীতির বিরুদ্ধে সোভিয়েত জোটের আদর্শিক কর্মপন্থা লাতিন আমেরিকা ও মধ্য এশিয়ায় সুফল দিলেও মধ্যপ্রাচ্যে প্রতিরোধের সম্মুখীন হয়, যে প্রতিরোধের চূড়ান্ত রূপ ছিল আফগান-সোভিয়েত যুদ্ধ। আফগান যুদ্ধ মধ্যপ্রাচ্যসহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোয় সমাজতান্ত্রিক চিন্তাবিরোধী আন্দোলনকে বেগবান করেছিল। কিন্তু মার্কিনদের সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত...