ম্যানচেস্টার ডার্বিতে কাল লেগে গিয়েছিল দুই দলের সমর্থকদের। ইউনাইটেডের কাছে ফিরতি লেগে সিটি ১-০ ব্যবধানে হারলেও উঠেছে ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের আগের দিন আর নেই। সাম্প্রতিক সাফল্য বিচারে ম্যানচেস্টার শহরের বড় প্রতিনিধি এখন ম্যানচেস্টার সিটি। তবুও এ দুই নগর প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হওয়া মানেই ঝাঁজাল লড়াই। কাল কারাবাও কাপ সেমিফাইনালের ফিরতি লেগে সিটির মাঠে মুখোমুখি হয়েছিল দুই প্রতিবেশী। এ... বিস্তারিত
source http://www.prothomalo.com/sports/article/1637036/%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%9A%E0%A7%87%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AB%E0%A7%81%E0%A6%9F%E0%A6%AC%E0%A6%B2-%E0%A6%A8%E0%A7%9F-%E0%A6%86%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%9A%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%A6%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B6%E0%A6%95
স্মার্টফোনের বাজার হিসেবে চীনের পর এত দিন দ্বিতীয় অবস্থানে ছিল যুক্তরাষ্ট্র। কাউন্টারপয়েন্ট রিসার্চ নামের এক গবেষণা প্রতিষ্ঠান বলছে, যুক্তরাষ্ট্রকে হটিয়ে এবার দ্বিতীয় স্থানে উঠে এসেছে ভারত। ২০১৯ সালে দেশটিতে প্রায় ১৫ কোটি ৮০ লাখ স্মার্টফোন বাজারজাত করা হয়। চীন যথারীতি প্রথম স্থানে। মজার ব্যাপার হলো, ভারতের দ্বিতীয় স্থানে উঠে আসার পেছনে বড় অবদান ওই চীনেরই। মানে চীনা প্রতিষ্ঠানগুলোর তৈরি...
দিনমজুর স্বামী। দুপুরে বাসায় আসেন। এই ফাঁকে মাথায় আঘাত করে স্ত্রী বিবি ফাতেমাকে খুন করেন। ঘটনা ধামাচাপা দিতে বিবস্ত্রও করেন। পরে রাতে ফেরেন বাসায়। নিজেকে সন্দেহমুক্ত রাখতে পুলিশের হেল্পলাইন ৯৯৯ নম্বরে ফোন করেন। স্ত্রীর বাবাকে ফোন করেন। তাঁর স্ত্রীকে কে বা কারা ধর্ষণের পর খুন করে পালিয়েছে। কিন্তু শেষ রক্ষা হয়নি দিনমজুর কামরুজ্জামানের। গত মঙ্গলবার রাতে পুলিশ তাঁকে গ্রেপ্তারের পর স্ত্রীকে খুন...
আজ বৃহস্পতিবার হিন্দুধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতীপূজা। বিদ্যা ও ললিতকলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী। শ্বেতশুভ্রবসনা দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীণা। তাঁকে ‘বীণাপাণি’ও বলা হয়। শুভ্র রাজহংস দেবীর বাহন। বরাবরই দেবীর কৃপালাভের আশায় রাজধানীসহ সারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এবং ঘরে ঘরে সাড়ম্বরে এ পূজার আয়োজন করা হয়। এবারও তাই হবে। দেবীপদে অঞ্জলি দেওয়ার পাশাপাশি...
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পশ্চিমা জোটের উদারনৈতিক অর্থনীতি আর পররাষ্ট্রনীতির বিরুদ্ধে সোভিয়েত জোটের আদর্শিক কর্মপন্থা লাতিন আমেরিকা ও মধ্য এশিয়ায় সুফল দিলেও মধ্যপ্রাচ্যে প্রতিরোধের সম্মুখীন হয়, যে প্রতিরোধের চূড়ান্ত রূপ ছিল আফগান-সোভিয়েত যুদ্ধ। আফগান যুদ্ধ মধ্যপ্রাচ্যসহ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোয় সমাজতান্ত্রিক চিন্তাবিরোধী আন্দোলনকে বেগবান করেছিল। কিন্তু মার্কিনদের সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট স্টার স্পোর্টস ৩ বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা বেলা ২টা অস্ট্রেলিয়ান ওপেন: সেমিফাইনাল সনি টেন ৩ ও সিক্স বার্টি-কেনিন সকাল ৯টা হালেপ-মুগুরুজা সকাল ১০-৩০ মি....
চীন থেকে চট্টগ্রাম বন্দরে আনা দুটি কনটেইনারে থাকার কথা ছিল ৪২ হাজার কেজি তামার টুকরো। তবে কটেইনার দুটি খুলে পাওয়া গেছে ৪১৯ কেজি তামার টুকরো। গতকাল বুধবার বন্দর চত্বরে এই ঘটনা শনাক্ত করেন কাস্টমস কর্মকর্তারা। কাস্টমস কর্মকর্তারা জানান, চট্টগ্রামের মেহেদীবাগের আমীরবাগ এলাকার ওয়েন্স মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের প্রতিষ্ঠানের নামে এই চালান দুটি আনা হয়। গত ২২ জানুয়ারি পণ্য চালানটি খালাসের জন্য...
এক সপ্তাহ আগে হাতিরঝিলের বিজিএমইএ ভবন প্রতীকীভাবে ভাঙার কাজের উদ্বোধন করা হলেও বাস্তবে এখন পর্যন্ত ভাঙা শুরু হয়নি। এখন শুধু ১৬ তলা ভবনের ওপরের দুটি তলায় জমে থাকা আবর্জনা, ভাঙা টাইলস ও পরিত্যক্ত কাগজপত্র পরিষ্কার করা হয়েছে। ভাঙার জন্য যন্ত্রপাতি ব্যবহার করতে বিদ্যুতের প্রয়োজন হবে। কিন্তু সে সংযোগ এখনো পাওয়া যায়নি। তৈরি পোশাকশিল্প মালিকদের শীর্ষ সংগঠনের নির্মিত বিজিএমইএ ভবন ভাঙার কাজ...
নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, কামরাঙ্গীরচরের ওয়ার্ডগুলোতে ক্ষমতাসীন দলের সমর্থিত প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর মধ্যে সংঘাত ততই দৃশ্যমান হচ্ছে। এ ছাড়া বিএনপি–সমর্থিত কাউন্সিরল প্রার্থীদের ওপর হামলার অভিযোগ রয়েছে। এ নিয়ে ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে কামরাঙ্গীরচরের ৫৬ নম্বর ওয়ার্ডের দ্বন্দ্ব বেশ তীব্র। সম্প্রতি এই ওয়ার্ডের দল–সমর্থিত প্রার্থী ও...
ফেব্রুয়ারি মাসে মুক্তি পেতে পারে বিদ্যা সিনহা মিম অভিনীত নতুন সিনেমা ‘পরাণ’। সপ্তাহখানেকের মধ্যে সেন্সর ছাড়পত্রের জন্য জমা দেওয়া হবে ছবিটি। এ ছাড়া শাকিব খানের সঙ্গে নতুন একটি ছবিতে কাজ করার কথাবার্তাও চলছে। ইতিমধ্যে ‘ইত্তেফাক’ নামে আরেকটি ছবির শুটিং করছেন তিনি। এসব নিয়ে গতকাল বুধবার দুপুরে কথা মিমের সঙ্গে। কেমন আছেন মিম? কী করছেন?ভালো আছি। একটা পণ্যের ফটোশুট করছিলাম।...
কোপা দেল রেতে রিয়াল জারাগোজার বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের হয়ে গোল করেছেন ভারানে, ভাসকেজ, ভিনসিয়ুয়াস জুনিয়র ও করিম বেনজেমা। এ জয়ে প্রতিযোগিতার শেষ আটে উঠল রিয়াল মাদ্রিদ। কোপা দেল রের শেষ ষোলোর ম্যাচে প্রতিপক্ষের মাঠে বেশ বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এ জয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২০ ম্যাচ অপরাজিত রইল রিয়াল মাদ্রিদ। আজকের ম্যাচের শুরুতেই গোলের দেখা পায় স্প্যানিশ...
চিকিৎসার জন্য হাসপাতালে আপনজন ভর্তি। ব্যস্ত জীবনে অন্য কখনো খুব বেশি সময় দিতে না পারলেও এ রকম অবস্থায় তো দেখতে যাওয়াই হয়। রোগী দেখতে যাওয়ার সময় প্রায়ই হাতে থাকে ফুল বা খাবার-দাবার, সঙ্গে থাকেন একাধিক ব্যক্তি। এ রকম করা কি ঠিক? প্রশ্ন রাখি বিশেষজ্ঞের কাছে। ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক মো. মুজিবুর রহমান জানালেন, হাসপাতালে রোগী দেখতে গেলে কিছু নিয়মকানুন মেনে চলা...
গত রোববার গ্র্যামির রাতের পর যাঁরা বিশ্বসংগীতের একটু হলেও খোঁজ রাখেন, তাঁদের আর কারও বিলি আইলিশের নাম জানতে বাকি নেই। ২০১৬ সালে তিনি ফিনেস ও’কনেলের লেখা ও প্রযোজনায় ‘ওশান আইস’ নামে নিজের গাওয়া একটি গান শেয়ার করেন সাউন্ডক্লাউডে। প্রথম গানেই বিশ্বসংগীত তারকাদের নজরে আসেন তিনি। তাঁর ‘অফিসিয়ালি’ প্রথম গান ‘ডোন্ট স্মাইল অ্যাট মি’ যুক্তরাট্র, যুক্তরাজ্য,...
কখনোই একসঙ্গে একই বিমানে কিংবা হেলিকপ্টারে উঠতেন না ব্রায়ান্ট ও তাঁর স্ত্রী। কারও কারও অনুপস্থিতি তাঁর উপস্থিতিটা আরও প্রবল করে তোলে। যেমন হয়েছে কোবে ব্রায়ান্টের ক্ষেত্রে। তিন দিন হয়ে গেছে কিংবদন্তি এই বাস্কেটবল খেলোয়াড় না ফেরার দেশে চলে গেছেন। কিন্তু না থেকেও যেন আছেন তিনি। আছেন তাঁর প্রিয় বাস্কেটবল কোর্টে, আছেন প্রিয় ফুটবল ক্লাব এসি মিলানের মাঠে, আছেন তাঁর বন্ধুদের হৃদয়ে, আছেন ভক্তদের...
দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা ও প্রশিক্ষণ কাজে লাগিয়ে ‘থিংক ট্যাংক’ হিসেবে কাজ করতে চান সাবেক সচিবরা। দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদসহ ৪২ জন সাবেক সচিব এক বৈঠকে এই মত প্রকাশ করেছেন। চিঠি দিয়ে বৈঠকটি আহ্বান করেছেন দুদকের চেয়ারম্যান। এই বৈঠকে একটি ফোরাম বা সংগঠন করার বিষয়ে একমত হয়েছেন সরকারের এই অবসরপ্রাপ্ত শীর্ষ কর্মকর্তারা। দেশের বিভিন্ন ক্ষেত্রে নীতি প্রণয়ন,...
দুটি আইফোন কাছাকাছি রেখে ডেটা স্থানান্তরের প্রযুক্তি হলো এয়ারড্রপ। এবার অ্যান্ড্রয়েডেও আসছে এমন সুবিধা। নাম দেওয়া হচ্ছে ‘নেয়ারবাই শেয়ারিং’। অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমচালিত গুগলের পিক্সেল সিরিজের দুটি স্মার্টফোনে পরীক্ষা করে দেখছে এক্সডিএ ডেভেলপারস। পিক্সেল ২ এক্সএল ও পিক্সেল ৪ ফোনের মধ্যে এ ফিচারটি পরীক্ষা করে দেখার পর আশানুরূপ ফল পাওয়া যায়। এটি আগে ‘ফাস্ট শেয়ার’...
প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ম্যাচে প্রথম ওভারেই হ্যাটট্রিকের নজির গড়লেন ভারতের পেসার প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাস আজকের নয়। ক্রিকেটের হামাগুড়ি দেওয়ার দিন থেকে আজ পর্যন্ত সংস্করণটি এই খেলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এ সংস্করণে আছে অবিশ্বাস্য আর বিচিত্র সব রেকর্ডও। স্যার জ্যাক হবসের ১৯৯ সেঞ্চুরি, ব্রায়ান লারার ৫০১*, ফ্রাঙ্ক উলির ১০১৮ ক্যাচ কিংবা উইলফ্রেড রোডসের গড়া ৪২০৪টি উইকেট নেওয়ার...
‘ক্যাশলেস সোসাইটি’ শব্দ দুটি এখন প্রায়ই উচ্চারিত হচ্ছে। মুদ্রায় লেনদেন হবে ঠিকই, তবে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে। এতে কাগুজে নোট ও ধাতব পয়সার আদান-প্রদানের ব্যাপার থাকবে না। ডেবিট বা ক্রেডিট কার্ড, বিকাশের মতো মোবাইল ওয়ালেট, পেপ্যালের মতো ই-ওয়ালেট কিংবা অ্যাপল পের মতো মোবাইল পেমেন্ট প্রসেসর এই শ্রেণিতে পড়ে। ব্যাংক চেকও অবশ্য একই সংজ্ঞায় সংজ্ঞায়িত। যুক্তরাষ্ট্রে এই ডিজিটাল লেনদেন...
‘১৪ বছরে বিয়া হইছে আমার। দেখতে দেখতে ৪০ বছর এই পালবাড়ির উসারায় মাডি গুইলা বাসনপত্র বানাইয়া জীবন পার কইরা দিলাম। অহন আর পারি না, খালি কোনোমতে দুই বেলা ভাত খাওনের লাইগা দিন-রাইত মাডির বাসন বানাই কম দামে বেচি। মাডির জীবন ভালা নাই বাফু...এ যেন এক কালান্তরের উপখ্যান।’ এক নিমেষেই শিবগঞ্জ পালবাড়ির বয়োবৃদ্ধ শিল্পী অনিতা পাল কয়লার ইঞ্জিনের মতো চলতে থাকা শ্বাস–প্রশ্বাসের ভেতর চাপাপড়া কথাগুলো বললেন।...