আগামীকাল শুরু হচ্ছে ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। গুয়াহাটির ভূপেন হাজারিকা স্টেডিয়ামের এ ম্যাচ নিয়ে বেশ উত্তেজিত আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসিএ)। তবে নিজেদের উত্তেজনা সমর্থকদের মধ্যে ছড়াতে নারাজ তারা। এ কারণে আগামীকাল মাঠে যে কোনো ধরনের পোস্টার নেওয়া নিষিদ্ধ করেছে এসিএ। শুধু পোস্টার নয়, ব্যানার বা বার্তা সংবলিত কাগজ নেওয়া নিষিদ্ধ করেছে তারা। এমনকি ক্রিকেট মাঠের অতি পরিচিত... বিস্তারিত
source http://www.prothomalo.com/sports/article/1632589/%E0%A6%97%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E2%80%98%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%9B%E0%A6%95%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BE%E2%80%99-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B7%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%B2-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4
যুদ্ধ থামাতে ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসেম সোলাইমানিকে যুক্তরাষ্ট্র হত্যা করেছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তাঁকে (কাসেম সোলাইমানি) হত্যা করা হয়েছে ‘যুদ্ধ বন্ধে, আরেকটি (যুদ্ধ) শুরু করতে নয়’। তাঁর মতে, সোলাইমানির ‘সন্ত্রাসের শাসন শেষ’। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় তাঁর মার-আ-লাগো রিসোর্টে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এ কথা বলেন। আজ...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: বিপিএল গাজী টিভি ও মাছরাঙা চট্টগ্রাম-খুলনা বেলা ১-৩০ মি. সিলেট-রাজশাহী সন্ধ্যা ৬-৩০ মি. ৩য় টেস্ট-২য় দিন সনি সিক্স অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ভোর ৫-৩০ মি. ২য় টেস্ট-২য় দিন সনি সিক্স দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড বেলা ২-৩০ মি. লা লিগা ফেসবুক লাইভ...
দ্বিতীয় দফায় টানা পাঁচ দিন আমরণ অনশন কর্মসূচি পালন করার পর বাড়ি ফিরেছেন খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকেরা। এবারও আশ্বাসের ভিত্তিতে কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। তবে এবারের আশ্বাসে বুক বাঁধছেন শ্রমিকেরা। আগামী ১৫ দিনের মধ্যে রাষ্ট্রায়ত্ত পাটকলশ্রমিকদের মজুরি কমিশনের স্লিপ দেওয়ার আশ্বাস পেয়ে আমরণ অনশন প্রত্যাহার করা হয়। গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে ওই কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন...
পাবনার সাঁথিয়া ও বেড়া উপজেলার এক-তৃতীয়াংশের বেশি জমি থেকে আগাম জাতের পেঁয়াজ ঘরে উঠেছে। কিন্তু তাতেও পেঁয়াজের দাম কমেনি, বরং দু–তিন দিন ধরে দাম আবার বেড়ে চলেছে। আমদানি কমে যাওয়ায় এমন অবস্থা হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। নতুন করে আমদানির জন্য তাঁদের এখন ভরসা করতে হচ্ছে হালি বা মূল পদ্ধতিতে চাষ হওয়া পেঁয়াজের ওপর। সাঁথিয়া ও বেড়া—দুই উপজেলাতেই এখন চলছে হালি বা মূল পদ্ধতির পেঁয়াজ চাষ।...
প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় ফলাফলের অন্যতম সূচক পাসের হারে এবার প্রথম থেকে ষষ্ঠ স্থানে শহরের কোনো থানার জায়গা হয়নি। সবগুলোতেই উপজেলার জয়জয়কার। শহরের বেশির ভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস কম হওয়াসহ নানা অভিযোগের কথা শোনা যেত এত দিন। এবারের ফলাফল যেন সেটিরই প্রমাণ দিল। জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, চট্টগ্রামে শিক্ষা থানা আছে ২০টি। প্রতিবারের মতো এবারও পাসের হারের...
পড়ন্ত বিকেল। চট্টগ্রাম নগরের পাথরঘাটা সিঅ্যান্ডবি এলাকা। রাস্তার পাশে বসে আছেন প্রায় তিন শ নারী-পুরুষ। একেকজন ছোট্ট একটি বুথে গিয়ে সমস্যার কথা বলছেন। আর হাসিমুখে ফিরে আসছেন। বুথে বসে আছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন। মাদক, উত্ত্যক্তকারী, চাঁদাবাজি, পারিবারিক সমস্যাসহ নানা বিষয়ে থানার ওসিকে কাছে পেয়ে মন খুলে বলছেন স্থানীয় ভুক্তভোগীরা। আর ছোটখাটো বিষয়গুলো তৎক্ষণাৎ...
তাঁর বয়স তখন বছর আটেক হবে। দ্বিতীয় শ্রেণিতে পড়েন। বার্ষিক পরীক্ষা শেষে মায়ের সঙ্গে নানিবাড়ি বেড়াতে গিয়েছিলেন। ফেরার সময় নানির হাঁসের দুটি ডিম প্যান্টের পকেটে করে নিয়ে এসেছিলেন। সেই থেকে শুরু। ওই দুই ডিম দিয়ে বাল্যকাল থেকে উপার্জন শুরু করেন। ডিম থেকে হাঁস, দুই হাঁস থেকে আরও হাঁস, হাঁস বিক্রি করে ছাগল, এক ছাগল থেকে পাঁচ ছাগল, ছাগল বিক্রি করে গাভি, গাভি-বাছুর বিক্রি করে মাছের ঘের, কৃষিকাজ......
৪৮ বছরে বিমান লাভ করেছে ২০ বার, আর লোকসান ২৮ বার ১৯৭২ থেকে ২০১৯ সাল পর্যন্ত বিমান যাত্রী বহন করেছে পৌনে ছয় কোটি ২৯ থেকে কমে এখন ১৭টি আন্তর্জাতিক গন্তব্যে চলাচল করে বিমান এই তো সেদিন, গত ২৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের সিয়াটল থেকে উড়ে ঢাকায় এল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ‘অচিন পাখি’। এর তিন দিন আগে বিমানবহরে আসে একই মডেলের বোয়িং ৭৮৭-৯ মডেলের নতুন অত্যাধুনিক আরেকটি উড়োজাহাজ...
ইরানের রেভল্যুশনারি গার্ডের কুদস ফোর্সের কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি মার্কিন হামলায় বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে নিহত হয়েছেন। এ তথ্য এরই মধ্যে সারা বিশ্ব জানে। বিষয়টিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সরাসরি যুদ্ধ ঘোষণা বলে মনে করা হচ্ছে। দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে চলতে থাকা উত্তেজনা গত বছরের শেষ কয়েক দিনে ব্যাপকভাবে বৃদ্ধি পায়। সরাসরি কোনো যুদ্ধ না থাকলেও দুই দেশের মধ্যে রয়েছে একাধিক...
শান্তিনিকেতনের দিনগুলি বইটি পড়ার পর একটা আক্ষেপ থেকে যায় মনে—সন্জীদা খাতুন কেন আরও একটু বিস্তারিত লিখলেন না! প্রতিটি অধ্যায় পড়ে মনে হয়, প্রতিটি বিষয়েই যেন আরও অনেক কিছু জানার ছিল। সন্জীদা খাতুন তাঁর শান্তিনিকেতনের জীবন নিয়ে যা লিখেছেন, তাতে প্রচ্ছন্নভাবে উঠে এসেছে একটা সময় ও সে সময়ের মানুষের কথা। বইটির ভাষা এতটা সরল ও গভীর যে এ দুটোর মিলন বইটিকে বিশিষ্ট করেছে। প্রায় অলংকারবর্জিত বইটি।...
লিখিত বক্তব্য আর উপস্থিত বক্তব্যের পার্থক্যের মতো শিল্পীর নির্মিত চিত্রকর্ম, অটোগ্রাফের সঙ্গে কিংবা তাৎক্ষণিকভাবে এঁকে দেওয়া উপহার চিত্রকর্মের মধ্যে একধরনের পার্থক্য আছে। এসব চিত্রকর্ম সাধারণত ড্রয়িংপ্রধান হয়, যাকে মিতব্যয়ী রেখার চিত্র হিসেবে অভিহিত করা যায়। সম্পর্কসূত্রে ভালোবাসা বিনিময়ের এসব চিত্রে থাকে স্বতঃস্ফূর্ত অভিব্যক্তির প্রতিফলন। দেশে–বিদেশে বিভিন্ন ব্যক্তিত্বের প্রতিকৃতি তুলে...
বছরের প্রথম সংখ্যায় থাকছে দেশের তিন প্রবীণ কবির একগুচ্ছ প্রেমের কবিতা। এবারের বইমেলায় প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত হবে তাঁদের তিনটি কাব্যগ্রন্থ মোহাম্মদ রফিকনৃত্যপরা দেহ যদি সমুদ্র না হয়, আকাশ, দৃষ্টির লাভাস্রোত, হৃৎপিণ্ড, ভূ-গর্ভে উদ্গিরণ; নাচো, নাচো, সমাধি ও চিতা অগ্নিশিখা, তোমাতে-আমাতে, সম্মিলন, সংগম, শীৎকার, নৃত্যযাত্রা, পাতাল অবধি; অবগাহনের লাস্য দেহে ওমধ্বনি শরীর...
বড় বাজেটের বেশ কিছু সিনেমা মুক্তি পেতে যাচ্ছে এ বছর। এরই মধ্যে শুরু হয়ে যাবে অনেকগুলো সিনেমার শুটিং। বছরটিকে ‘সিনেমার ঘুরে দাঁড়ানোর বছর’ মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই। কিন্তু শঙ্কা অন্যখানে। মুক্তি পাওয়ার পর সিনেমাগুলো কোথায় চলবে? সিনেমা দেখার জন্য বড় পর্দার কোনো বিকল্প নেই। কিন্তু একের পর এক প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যাওয়ায় সিনেমা চালানোর জায়গা কমে আসছে। গত বছর সিরাজগঞ্জের চালার...
যুক্তরাষ্ট্রের চাপের মুখে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের ৫–জি প্রযুক্তির ব্যবহার নিয়ে উদ্বেগে রয়েছে অনেক দেশ। হুয়াওয়ে অস্বীকার করলেও মার্কিন সরকার প্রচার করেছে হুয়াওয়ের যন্ত্রপাতি রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে। এমন পরিস্থিতিতে ভারতে ৫–জি প্রযুক্তি পরীক্ষার জন্য অনুমতি পাওয়া হুয়াওয়ের জন্য স্বস্তির। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সম্প্রতি ভারত সরকার ৫–জি...
সাতক্ষীরা সদর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ জাকির হোসেন গাজী (৩৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার দামারপোতা গ্রামের গণঘেরের সামনে এ ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন সাতক্ষীরা সদর উপজেলার মাটিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা। পুলিশের ভাষ্য, তাঁর বিরুদ্ধে হত্যা মামলাসহ ১৩টি মামলা রয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ১ জানুয়ারি থেকে সাতক্ষীরা জেলায় পুলিশের...
গত রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে শেফিল্ড ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। গোল করেছেন মোহাম্মদ সালাহ ও সাদিও মানে গত বছর এই জানুয়ারির তিন তারিখেরই কথা। লিগে সার্জিও আগুয়েরো আর লিরয় সানের গোলে ম্যানচেস্টার সিটির কাছে ২-১ গোলে হেরেছিল লিভারপুল। এর পর কত কিছু হয়ে গেল। ওই এক ম্যাচের জের ধরে এক পয়েন্টের জন্য সিটির কাছেই লিগ হারাল লিভারপুল। পরে জিতল চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ।...
প্রবল বর্ষণ ও আকস্মিক বন্যায় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তাসহ আশপাশের অঞ্চল প্লাবিত হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্যমতে, ২০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই বন্যায় এ পর্যন্ত ৩০ জনের মৃত্যু হয়েছে। বন্যায় জাকার্তায় হাজারো মানুষ ঘরবাড়ি ছেড়েছে। আরও বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জাকার্তায় ভারী বৃষ্টিপাত রোধে ‘ক্লাউড সিডিং’ পদ্ধতি প্রয়োগ করতে চাইছে দেশটি। আজ শুক্রবার...