যুক্তরাজ্যভিত্তিক ফিন্যান্সিয়াল টাইমস গ্রুপের মাসিক ম্যাগাজিন দ্য ব্যাংকার-এর ‘ফাইন্যান্স মিনিস্টার অব দ্য ইয়ার ফর এশিয়া-প্যাসিফিক অ্যান্ড গ্লোবাল অ্যাওয়ার্ড ২০২০’ হয়েছেন বাংলাদেশের অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ১৯২৬ সাল থেকে প্রকাশিত হচ্ছে মাসিক ম্যাগাজিন দ্য ব্যাংকার। ফাইন্যান্স মিনিস্টার অব দ্য ইয়ার পুরস্কারটি ২০০৪ সাল থেকে চালু করে ম্যাগাজিনটি। আর্থিক খাতে গতিশীলতা আনাসহ... বিস্তারিত
source http://www.prothomalo.com/bangladesh/article/1632394/%E2%80%98%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%B8-%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%AC-%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%87%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0%E2%80%99-%E0%A6%B9%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ জানুয়ারি রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপনের ক্ষণগণনার (কাউন্টডাউন) উদ্বোধন করবেন। ১৯৭২ সালের এই দিনে অর্থাৎ ১০ জানুয়ারি বঙ্গবন্ধু সদ্য স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশে ফিরে এসে ওই স্থানে বিমান থেকে নেমেছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয়...
রাজধানী ঢাকায় আজ শুক্রবার সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ঝরছে। শুরুটা অবশ্য গভীর রাত থেকেই। বৃষ্টির সঙ্গে হিমও যোগ হয়েছে সেরকম। তাই ঢাকার ভোরের রাস্তা অন্যান্য দিনের চেয়ে তুলনামূলকভাবে ছিল ফাঁকা। সাপ্তাহিক ছুটি বলে কর্মজীবী মানুষ অফিসে যাওয়ার ঝক্কি থেকে রক্ষা পেয়েছেন। তবে বাজারগুলোতে ভিড় রয়েছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই অনেকে সেরে নিচ্ছেন বাজারের ঝামেলাটা। জানুয়ারির শুরুতে বৃষ্টি হবে, শীত বাড়বে—এমন...
নেহার বানুর বিয়ে হয়েছিল দেশ স্বাধীনের পরের বছর। শ্বশুরবাড়ি নদীর পাড়ে। নদীতে তিনি গোসল করতেন। মাছ ধরতেন। বাড়িতে পোষা হাঁসের জন্য শামুক তুলতেন। ধীরে ধীরে বাঁধ পড়ল নদীতে। মাছ চাষ শুরু হলো। স্মৃতিময় বেতনা নদীতে নামাই তাঁদের জন্য বন্ধ হয়ে গেল। চোখের সামনে এই পরিবর্তন মানতে পারছেন না ষাটোর্ধ্ব নেহার বানু। তিনি বলেন, ‘বিয়ের পর ২০ বছর নদীটি বেঁচে ছিল। আস্তে আস্তে নদীটি দখল হয়ে গেছে। এখন নদীর...
২০২০ সালে হলিউডের সামনে অনেক চ্যালেঞ্জ। সিনেমা হলে দর্শক টেনে আনার জন্য নতুন নতুন অনেক পাঁয়তারা করতে হচ্ছে সিনেমার মানুষদের। কারণ স্ট্রিমিং সাইটের উত্থানের কারণে দর্শক আয়েশি হয়ে পড়েছে। তাই বড়সড় চমক নিয়ে ২০২০–এ রাজত্ব করতে চায় হলিউড। এ বছর যে ছবিগুলোর জন্য সবার অপেক্ষা, সেগুলো নিয়েই এই প্রতিবেদন। ব্ল্যাক উইডোনতুন বছরের সবচেয়ে কাঙ্ক্ষিত ছবির নাম বলতে গেলে সবার আগে আসবে ব্ল্যাক উইডোর কথা।...
ছপাকপরিচালক: মেঘনা গুলজার; অভিনয় করেছেন: দীপিকা পাড়ুকোন, বিক্রান্ত ম্যাসে; মুক্তি: ১০ জানুয়ারি। তানাহাজিপরিচালক: ওম রাওয়াত; অভিনয় করেছেন: অজয় দেবগন, কাজল, সাইফ আলী খান; মুক্তি: ১০ জানুয়ারি। লাভ আজ কাল টু (সম্ভাব্য নাম)পরিচালক: ইমতিয়াজ আলী; অভিনয় করেছেন: কার্তিক আরিয়ান, সারা আলী খান; মুক্তি: ১৪ ফেব্রুয়ারি সূর্যবংশীপরিচালক: রোহিত শেঠি; অভিনয় করেছেন: অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ; মুক্তি: ২৭...
২০১৯ ছিল ওয়েব মুভি আর সিরিজের বছর। গেম অব থ্রোনস–এর সাত রাজ্যের কাহিনি একদিকে শেষ হয়েছে, অন্যদিকে ব্ল্যাক মিরর পঞ্চম কিস্তি দেখিয়েছে নতুন চমক। নতুন বছরে পুরোনো কোনো সিরিজ আবার নতুন করে পেতে যাচ্ছেন ভক্তরা? কিংবা একেবারে আনকোরা কোনো সিরিজ কি এবার দাগ কাটবে মনে? থার্টিন রিজনস হোয়াই: চতুর্থ কিস্তি মৃত্যুর পরও রেখে যাওয়া টেপ দিয়ে হ্যানাহ বেকার ভূতের মতো ভয় দেখিয়ে গেছে, তা বেশ ভালো করেই জানেন ওয়েব...
প্রথম আলোসহ দেশের প্রায় সব গণমাধ্যমে খবরটি এসেছে। তা হলো দুই সিটি নির্বাচনে অতীতের পুনরাবৃত্তি চান না কমিশনার মাহবুব তালুকদার। এ প্রসঙ্গে উল্লেখ্য যে ৩০ জানুয়ারি ভোট গ্রহণের দিন নির্ধারণ করে ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে মাহবুব তালুকদার এসব কথা বলেছেন। সবার জন্য...
ইনস্টাগ্রাম, ফেসবুকে তারকারা বিদায় দিলেন ২০১৯ সালকে। স্বাগত জানালেন নতুন দশককে। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের শুভেচ্ছা জানানো আর উদ্যাপনগুলো কেমন ছিল, তা নিয়ে আমাদের এবারের হ্যাশট্যাগ ছবি দিয়ে বছর শুরুভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে জয়া আহসানের নতুন ছবি রবিবার। এই ছবিতে জয়ার সহশিল্পী প্রসেনজিৎ। পরিচালক অতনু ঘোষ। রবিবার নিয়েই কেটেছে জয়ার নতুন বছরের উদ্যাপন। ২০১৯ সালের বিদায়ী পোস্টে...
বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলো অলস বসে থাকলেও কেন্দ্র ভাড়া ঠিকই দিতে হচ্ছে। এর ফলে বিদ্যুৎ বিভাগের লোকসানের পরিমাণ বেড়েই চলেছে। এই লোকসান সামাল দিতে গিয়ে সরকার গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোকেই বিকল্প হিসেবে বেছে নিচ্ছে। গত বছর বিদ্যুৎকেন্দ্রগুলোকে শুধু কেন্দ্রের ভাড়া হিসেবেই সরকার দিয়েছে ১৫ হাজার কোটি টাকা। এ বছর এর পরিমাণ হবে ২০ হাজার কোটি টাকা। এর বাইরে বিদেশ থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি)...
বেশ কয়েক বছরের ধারাবাহিকতায় ২০১৯ সালটাও হতাশার পথে চলল ঢাকার চলচ্চিত্র। তেমন কোনো চমক ছিল না বছরজুড়ে। তবে ২০২০ সালে ঢাকার চলচ্চিত্রে খানিকটা আলোর ঝিলিক দেখা যাচ্ছে। কারণ, নতুন বছরের প্রথম ছয় মাসে প্রায় ডজন খানেক বড় বাজেটের ছবি মুক্তির প্রক্রিয়ায় রয়েছে। অনেকেই এই বছরকে চলচ্চিত্রের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন। মুক্তির মিছিলে আছে গিয়াস উদ্দিন সেলিমের পাপপুণ্য, কাজী হায়াতের বীর, রবিন খানের মন দেব...
ইছামতীর পাড়ে ছোট্ট খেয়াঘাট পার হলেই মুন্সিগঞ্জের দোসরপাড়া পদ্মহেম ধামের বিরাট সবুজ মাঠের শালিকের ঝাঁক আপনাকে স্বাগত জানাবে। টলটলে পানিতে পানকৌড়ির ভেসে বেড়ানো দেখতে দেখতে পৌঁছে যাওয়া যায় পদ্মহেম ধামের মূল আখড়াবাড়িতে। আখড়ার সামনের বয়সী বটবৃক্ষের নিচে ১৪ বছর ধরে লালনভক্ত সাধুগুরুরা সেখানেই বসেছেন সাধুসঙ্গে। সেখানেই গত ২৬ ডিসেম্বর হয়ে গেল ১৫তম লালন সাঁই বটতলা সাধুসঙ্গ। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান...
একসময় কী রমরমা দিনই না ছিল নকিয়ার! মোবাইল সেট বলতেই হাতে হাতে নকিয়া। বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল সেটের দাপটে এখন সে দিন আর নেই। প্রতিযোগিতার বাজারে নকিয়া গত এক দশকে অনেকটাই পিছিয়ে। তবে নকিয়া আবার আশা দেখতে পাচ্ছে, শিগগিরই হয়তো ফিরবে তাদের সুদিন। ফিনল্যান্ডের সবচেয়ে বড় কোম্পানির তকমা পাওয়া নকিয়ার বার্ষিক রাজস্ব ২৬ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার। ১ লাখ ৩ হাজার কর্মী নিয়ে ফরচুন গ্লোবাল ৫০০ তালিকায়...
বাংলা লোকসংস্কৃতির প্রাচীন ও ঐতিহ্যবাহী বিনোদন মাধ্যমগুলোর মধ্যে ‘যাত্রাপালা’ অন্যতম। অন্যান্য বিনোদন মাধ্যমের প্রভাবে যাত্রা আজ তার কৌলীন্য হারিয়েছে, ক্রমেই ক্ষয়িষ্ণু হতে হতে এক বিলুপ্তপ্রায় শিল্পে পরিণত হয়েছে। গত বছরে নানা কার্যক্রমে বিলুপ্তপ্রায় যাত্রাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। বছরের শুরুতে যাত্রাপালার ফিরে আসার সুখবর দিচ্ছেন মাসুম আলী। কী দিন ছিল যাত্রার! পৌরাণিক,...
গত বছরে সড়ক দুর্ঘটনার সংখ্যা কমলেও প্রাণহানি বেড়েছে। গত বছর ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪ হাজার ৬২৮ জন। ২০১৮ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ৪ হাজার ৫৮০ জন। অর্থাৎ এক বছরের ব্যবধানে সড়কে প্রাণহানি বেড়েছে ৪৮ জনের। এই তথ্য শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরামের (এসসিআরএফ)। সংগঠনটি গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে সড়ক দুর্ঘটনার প্রতিবেদন তৈরি করে...
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় আধিপত্য বিস্তার এবং দখল-বেদখলকে কেন্দ্র করে সংষর্ঘ ও খুনোখুনির ঘটনা ঘটছে। এতে আতঙ্কে রয়েছে এখানকার দেড় লাখ মানুষ। এমনকি অবৈধ দখল উচ্ছেদ করতে গিয়ে গত বছরের জুনে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটের গাড়িও ভাঙচুর করেছে দখলকারীরা। আধিপত্য বিস্তারের জেরে সর্বশেষ গত মঙ্গলবার রাতে ক্ষমতাসীন দলের দুই পক্ষের মধে৵ হাতাহাতির পর ছুরিকাঘাতে একজন নিহত হয়েছেন। আধিপত্য...
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সাংসদ ফজিলাতুন্নেসা বাপ্পী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। চার দিন লাইফ সাপোর্টে থাকার পর আজ বৃহস্পতিবার সকাল আটটায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৪৯ বছর। গত ২৮ ডিসেম্বর শ্বাসকষ্টজনিত জটিলতায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ফজিলাতুন্নেসা বাপ্পী। এটিএন নিউজের হেড অব নিউজ প্রভাষ আমিন আজ সকালে প্রথম আলোকে ‘ওনার...
স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে নিয়ে রাশেদ মিয়ার অভাবের সংসার। মাছের ব্যবসার আয় দিয়ে সংসার টেনে নিতে বেশ কষ্ট হয়। শেষে সচ্ছলতা ফেরাতে এক ছেলে অন্তর মিয়াকে ইতালি পাঠানোর উদ্যোগ নেন। অবৈধ পথে ইতালি পাড়ি দিতে গিয়ে ভূমধ্যসাগরে লিবিয়ার কোস্টগার্ডের হাতে অন্তর মিয়াও আটক হন। ২৬ দিন জেল খেটে গত ২৮ নভেম্বর দেশে ফিরে আসেন অন্তর। এখন বাবা রাশেদ চোখেমুখে অন্ধকার দেখছেন। চড়া সুদে ঋণের টাকা নিয়ে দালালকে দেওয়া...