জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সাংসদ ফজিলাতুন্নেসা বাপ্পী (৪৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। চার দিন লাইফ সাপোর্টে থাকার পর আজ বৃহস্পতিবার সকাল আটটায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি মারা যান। ফজিলাতুন্নেসা বাপ্পী ছাত্রাবস্থা থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। বিস্তারিত
source http://35.227.245.191/bangladesh/article/1632250/%E0%A6%AB%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B8%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%AA%E0%A7%80-%E0%A6%86%E0%A6%B0-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%87
বিশ্বের আনাচকানাচে পৌঁছে গেছে ইন্টারনেট। অনলাইনে থাকার প্রবণতাও ছড়িয়ে পড়ছে দ্রুত। এ প্রবণতায় সবচেয়ে বেশি প্রভাবিত হচ্ছেন তরুণেরা। বিশ্বব্যাপী পরিবর্তনের এই নতুন ঢেউয়ে অন্য সবকিছুর মতো বদল আসছে সংবাদমাধ্যমেও। এককথায়, সংবাদের ধরন পাল্টে দিচ্ছেন তরুণেরা। অন্যান্য শিল্পের মতো সংবাদমাধ্যমেও লাভ-ক্ষতির হিসাব থাকে। সবাই চায় পাঠকের সংখ্যা বাড়াতে এবং পাঠকপ্রিয়তা পেতে। আর এই পাঠকসংখ্যার জনমিতিতেই ব্যাপক...
নতুন বছরে কী করবেন? কীভাবে এগিয়ে রাখবেন নিজেকে? বিনোদন অঙ্গনের বেশ কয়েকজন তারকার কাছে এ রকম প্রশ্ন রেখেছিলাম আমরা। তাঁদের বেশির ভাগই জানিয়েছেন, নিজ নিজ কাজে আরও উদ্যোগী হয়ে ভালো কিছু করার কথা। জয়া আহসানআমি খেতে খুব ভালোবাসি। সাত-আটটা তিলের নাড়ু, মিষ্টি, খেজুর, ভাত ও ইলিশ মাছ, হাঁসের মাংস খাচ্ছি। সকাল–বিকেলসহ তিন বেলা বিরিয়ানি খাচ্ছি, তেহারি খাচ্ছি। সারা কলকাতায় বন্ধুরা আমার খাওয়া দেখে...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফার্মেসি অনুষদের ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক আবু সারা শামসুর রউফকে একটি ব্যাচের একাডেমিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের হুমকি দেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগ ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে, বিভাগের দুটি কোর্সের ফলাফলে সন্তুষ্ট হতে না পেরে কোর্স শিক্ষক আবু সারা...
ক্রিকেটে ২০২০ সালকে বলা যায় টি-টোয়েন্টির বছর। অস্ট্রেলিয়ায় মার্চে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ, অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ছেলেদের দল কেমন করে—সম্ভাবনা-আশার কথা জানাচ্ছেন অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম নতুন বছরের আশা-সম্ভাবনা নিয়ে বলার আগে ফেলে আসা বছরটা একটু ফিরে দেখি। ২০১৯ সালে টেস্টে ভালো যায়নি, টানা হেরেছে বাংলাদেশ। ৫০ ওভারের ক্রিকেটে...
২০১৯ বছরটি বিদায় নিয়ে চলে গেল মহাকালের আদি অন্তহীন সময়ের অতল গহ্বরে। বিগত বছরের সাফল্য–ব্যর্থতার প্রেক্ষাপটে নতুন বছরটি সুখের হোক, শান্তিপূর্ণ হোক—সেটাই নববর্ষে মানুষের প্রত্যাশা। রাজনৈতিক ক্ষেত্রে বছরটি ছিল স্থিতিশীল। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারও যে পূর্ববর্তী সরকারের চেয়ে ভালো হবে, তার নিশ্চয়তা নেই। তা সত্ত্বেও মানুষ চায় অংশগ্রহণমূলক, অবাধ, নিরপেক্ষ নির্বাচন। সেই আশা...
স্বাধীনতার ৪৯ বছরে দেশে উৎপাদন, উদ্ভাবন, কর্মসংস্থান ও দারিদ্র্য বিমোচনে যে খাতগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, সেগুলোর মধ্যে বেশি এগিয়ে আছে কৃষি। ১৯৭০ সালে কৃষিজমিতে বছরে একটি ফসল হতো, দেশের প্রধান খাদ্যগুলোর বেশির ভাগই ছিল আমদানিনির্ভর। গত বছর জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সর্বশেষ বৈশ্বিক কৃষি পরিসংখ্যান প্রতিবেদন বলছে, দেশে এখন বছরে গড়ে দুটি করে ফসল হচ্ছে। কোথাও কোথাও তিন ফসলও...
সারা দেশেই এখন হিহি শীত। কনেকনে হিমে সকালে ওঠা কী যে কষ্ট! এরপরও খেটে খাওয়া মানুষকে জীবিকার তাগিদে সকালে উঠে বেরিয়ে পড়তে হয় কাজে। এ নিয়ে এই ছবির গল্প। ছবিগুলো পাবনার ঈশ্বরদী থেকে তোলা।
অধ্যাপক রেহমান সোবহান। গবেষণাপ্রতিষ্ঠান সিপিডির চেয়ারম্যান। বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা। খ্রিষ্টীয় নববর্ষ উপলক্ষে দেশের আর্থসামাজিক অবস্থা ও গণতান্ত্রিক পরিবেশ সম্পর্কে নিজের মত জানিয়েছেন এই অর্থনীতিবিদ। সাক্ষাৎকার নিয়েছেন সোহরাব হাসান। প্রথম আলো: ২০১৯ সাল শেষ হলো। আজ আমরা খ্রিষ্টীয় নতুন বছরকে বরণ করে নেব। ইতিমধ্যে আমরা স্বাধীনতার ৪৮ বছর...
রবীন্দ্রনাথ ঠাকুর ‘নববর্ষে’ কবিতায় লিখেছিলেন, ‘নিশি অবসানপ্রায়, ওই পুরাতন/ বর্ষ হয় গত!/ আমি আজি ধূলিতলে এ জীর্ণ জীবন/ করিলাম নত।/ বন্ধু হও, শত্রু হও, যেখানে যে কেহ রও,/ ক্ষমা করো আজিকার মতো/ পুরাতন বরষের সাথে/ পুরাতন অপরাধ যত।’ এই কবিতা অবশ্য পয়লা বৈশাখ উপলক্ষে লেখা। তবে ২০১৯-এর অবসানে ২০২০-এর সকালবেলায় এই কবিতা উচ্চারণ করলে লাভ ছাড়া ক্ষতি তো দেখি না। এই কবিতা আমাদের...
আজ সকালে যে সূর্যটা উঠেছে আকাশে, সেটি নতুন বছরের প্রথম সূর্য। শুভ খ্রিষ্টীয় নববর্ষ। স্বাগত ২০২০ সাল। পয়লা বৈশাখই আমাদের দেশে সর্বজনীন বড় উৎসব। তবে খ্রিষ্টীয় নববর্ষ, যা ২০০ বছরের ইংরেজ শাসনের কারণে ইংরেজি নববর্ষ হিসেবে পরিচিত হয়েছে এ দেশে, তা-ও উদ্যাপিত হচ্ছে প্রতিবছর। সবখানেই এখন দিনটি উদ্যাপনের তোড়জোড় লক্ষ করা যায়। বিশ্বের সঙ্গে যোগাযোগের কেজো তারিখগুলো আসলে এই নববর্ষের সঙ্গেই যুক্ত, দেশের...
অস্ট্রেলিয়ায় দাবানলে ধ্বংস হচ্ছে ঘরবাড়ি। প্রতিদিনই নতুন নতুন এলাকায় আগুন ছড়িয়ে পড়ছে। দেশটির উপকূলীয় অঞ্চলে এর মধ্যে দুই শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে। পূর্ব গিপসল্যান্ডের ভিক্টোরিয়া রাজ্যে ৪৩টি বাড়ি ও নিউ সাউথ ওয়েলস রাজ্যে ২০০ ঘরবাড়ি ধ্বংস হয়েছে। তবে পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে। আজ বুধবার ভিক্টোরিয়ার প্রধান সড়কটি মানুষের সরে যাওয়ার জন্য দুই ঘণ্টার জন্য খুলে দেওয়া হয়। গত সোমবার বেশ কয়েকটি...
ইন্দোনেশিয়ার সাগরে ২০১৮ সালের নভেম্বরে ভেসে থাকা মৃত তিমিটি বেশ আলোচনার জন্ম দেয়। সুলাওয়েসি প্রদেশের ওয়াকাতোবি ন্যাশনাল পার্কসংলগ্ন সাগরজলে ভেসে থাকা তিমিটির মৃত্যু কীভাবে হয়েছিল, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে মৃত তিমিটি যেন ছিল বিশ্বের জন্য এক সতর্কবার্তা। ৩১ ফুট দীর্ঘ ওই স্পার্ম তিমির পেট থেকে ১১৫টি প্লাস্টিকের কাপ, চারটি বোতল আর ২৫টি ব্যাগ বেরিয়েছিল। সব মিলিয়ে কেজি ছয়েক প্লাস্টিক খেয়েছিল...
গত বছর গুগল তাদের প্লেস্টোর থেকে এক হাজারের বেশি অ্যাপ সরিয়েছে। এসব অ্যাপের মধ্যে কিছু ছিল অ্যাডওয়্যার, কিছু ম্যালওয়্যার এবং কিছু অ্যাপের বিরুদ্ধে ব্যবহারকারীর অজান্তেই তাঁর অবস্থান শনাক্ত ও কথোপকথন রেকর্ড করার অভিযোগ ওঠে। এসব অ্যাপের মধ্যে সবচেয়ে বিপজ্জনক অ্যাপের তালিকায় ২৯টি অ্যাপকে রাখা হয়েছিল, যা গোপনে ফোন থেকে ছবি গায়েব করে ফেলে। এসব অ্যাপ প্লেস্টোর থেকে সরিয়ে ফেলেছে গুগল। বিশেষজ্ঞরা...
সরল দৃষ্টিতে দেখলেও ভারতের রাজনৈতিক ক্ষেত্রের পরিবর্তনের বিষয়গুলো ধরা পড়বে। বিজেপিশাসিত কেন্দ্রীয় সরকার দেশজুড়ে নাগরিক সংশোধন আইন প্রয়োগ করতে চাইছে। এ নিয়ে দেশটির বিভিন্ন রাজ্যে চলছে আন্দোলন। কঠোর অবস্থানে বিজেপিশাসিত সরকার। বিরোধীরা বলছে, দেশটির অর্থনীতি গুঁড়িয়ে গেছে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের দূরত্ব বাড়ছে। বিজেপির দাবি, তারা উন্নয়নের জোয়ারে ভাসছে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। এরই মধ্যে...
হাঁটার শক্তি নেই। চলাফেরা করতে হয় হুইলচেয়ারে বসে। হতদরিদ্র পরিবারের সন্তান। শারীরিক সমস্যা ও সংসারে অভাব থাকলেও পড়ালেখার প্রতি আগ্রহ ছিল প্রচণ্ড। তাই তো প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ–৫ পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে সে। এই অদম্য মেধাবী শিক্ষার্থীর নাম আবির হোসেন (১৪)। সে ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। সে যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে...
শুরু হয়ে গেল নতুন আরেকটি বছর। ২০২০ সাল। আজ বছরের প্রথম দিন। নতুন বছরটি অর্থনীতির বিভিন্ন খাতে বেশ কিছু সুসংবাদ বয়ে আনতে পারে। সম্ভাবনার নিরিখে সেসব সুসংবাদের তথ্য তুলে ধরা হলো। মাথাপিছু আয় ২,০০০ ডলারে২০২০ সালে দেশের মাথাপিছু গড় আয় ২ হাজার ডলার ছাড়িয়ে যাবে। ২০১৮-১৯ অর্থবছর শেষে মাথাপিছু আয় দাঁড়িয়েছে ১ হাজার ৯০৯ ডলারে। গত কয়েক বছরে ১০০ থেকে ১৫০ ডলার করে মাথাপিছু আয় বেড়েছে। সুদহার কমবেআগামী...
কিনব্রিজের নিচের পূর্ব দিকের রাস্তা আর ফুটপাতে যেনবা শিকারির মতো দাঁড়িয়ে আছেন একদল তরুণ-তরুণী। কেউ স্থানটিতে এসে চুপিসারে প্রস্রাব করতে চাইলেই তাঁরা ঘিরে ধরছেন। এরপর গলায় পরিয়ে দিতে যাচ্ছেন পদক (মেডেল)। তবে কেউই ‘অপমানসূচক’ এ পদকটি নিতে রাজি হননি। এ অবস্থায় প্রস্রাব করতে আসা ব্যক্তিরা তরুণ-তরুণীদের কথা দিয়েছেন, ভবিষ্যতে কখনোই তাঁরা উন্মুক্ত স্থানে প্রস্রাব করবেন না। উন্মুক্ত স্থানে...