গত বছর গুগল তাদের প্লেস্টোর থেকে এক হাজারের বেশি অ্যাপ সরিয়েছে। এসব অ্যাপের মধ্যে কিছু ছিল অ্যাডওয়্যার, কিছু ম্যালওয়্যার এবং কিছু অ্যাপের বিরুদ্ধে ব্যবহারকারীর অজান্তেই তাঁর অবস্থান শনাক্ত ও কথোপকথন রেকর্ড করার অভিযোগ ওঠে। এসব অ্যাপের মধ্যে সবচেয়ে বিপজ্জনক অ্যাপের তালিকায় ২৯টি অ্যাপকে রাখা হয়েছিল, যা গোপনে ফোন থেকে ছবি গায়েব করে ফেলে। এসব অ্যাপ প্লেস্টোর থেকে সরিয়ে ফেলেছে গুগল। বিশেষজ্ঞরা... বিস্তারিত
source http://www.prothomalo.com/technology/article/1632126/%E0%A6%AB%E0%A7%8B%E0%A6%A8-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%9B%E0%A6%AC%E0%A6%BF-%E0%A6%9A%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%AF%E0%A7%87%E0%A6%B8%E0%A6%AC-%E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AA
সরল দৃষ্টিতে দেখলেও ভারতের রাজনৈতিক ক্ষেত্রের পরিবর্তনের বিষয়গুলো ধরা পড়বে। বিজেপিশাসিত কেন্দ্রীয় সরকার দেশজুড়ে নাগরিক সংশোধন আইন প্রয়োগ করতে চাইছে। এ নিয়ে দেশটির বিভিন্ন রাজ্যে চলছে আন্দোলন। কঠোর অবস্থানে বিজেপিশাসিত সরকার। বিরোধীরা বলছে, দেশটির অর্থনীতি গুঁড়িয়ে গেছে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্কের দূরত্ব বাড়ছে। বিজেপির দাবি, তারা উন্নয়নের জোয়ারে ভাসছে। দিচ্ছে নানা প্রতিশ্রুতি। এরই মধ্যে...
হাঁটার শক্তি নেই। চলাফেরা করতে হয় হুইলচেয়ারে বসে। হতদরিদ্র পরিবারের সন্তান। শারীরিক সমস্যা ও সংসারে অভাব থাকলেও পড়ালেখার প্রতি আগ্রহ ছিল প্রচণ্ড। তাই তো প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় জিপিএ–৫ পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে সে। এই অদম্য মেধাবী শিক্ষার্থীর নাম আবির হোসেন (১৪)। সে ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। সে যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে...
শুরু হয়ে গেল নতুন আরেকটি বছর। ২০২০ সাল। আজ বছরের প্রথম দিন। নতুন বছরটি অর্থনীতির বিভিন্ন খাতে বেশ কিছু সুসংবাদ বয়ে আনতে পারে। সম্ভাবনার নিরিখে সেসব সুসংবাদের তথ্য তুলে ধরা হলো। মাথাপিছু আয় ২,০০০ ডলারে২০২০ সালে দেশের মাথাপিছু গড় আয় ২ হাজার ডলার ছাড়িয়ে যাবে। ২০১৮-১৯ অর্থবছর শেষে মাথাপিছু আয় দাঁড়িয়েছে ১ হাজার ৯০৯ ডলারে। গত কয়েক বছরে ১০০ থেকে ১৫০ ডলার করে মাথাপিছু আয় বেড়েছে। সুদহার কমবেআগামী...
কিনব্রিজের নিচের পূর্ব দিকের রাস্তা আর ফুটপাতে যেনবা শিকারির মতো দাঁড়িয়ে আছেন একদল তরুণ-তরুণী। কেউ স্থানটিতে এসে চুপিসারে প্রস্রাব করতে চাইলেই তাঁরা ঘিরে ধরছেন। এরপর গলায় পরিয়ে দিতে যাচ্ছেন পদক (মেডেল)। তবে কেউই ‘অপমানসূচক’ এ পদকটি নিতে রাজি হননি। এ অবস্থায় প্রস্রাব করতে আসা ব্যক্তিরা তরুণ-তরুণীদের কথা দিয়েছেন, ভবিষ্যতে কখনোই তাঁরা উন্মুক্ত স্থানে প্রস্রাব করবেন না। উন্মুক্ত স্থানে...
হাত বাড়ালেই যেন শ্বেত-শুভ্র হিমালয়! আর একটু এগোলেই হয়তো ছুঁয়ে ফেলা যাবে চোখ জুড়ানো বরফঢাকা পর্বতটাকে। হিমালয় মানেই এক বিস্ময়কর রহস্য, অভাবনীয় সৌন্দর্য। বিভাজনের কাঁটাতার পেরিয়ে যাঁদের পর্বতটাকে দেখার সৌভাগ্য হয় না, তাঁদের জন্য অনেকটা ‘রথ দেখা আর কলা বেচার’ সুবর্ণ সুযোগ এখন পঞ্চগড়ে। দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে হিমালয় পর্বত। বিশেষ করে শরৎ, হেমন্ত...
মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)-২০২০ আজ বুধবার বরাবরের মতোই শেরেবাংলা নগরে শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় ২৫তম এ বাণিজ্য মেলার উদ্বোধন করবেন। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা মাঠের অস্থায়ী সচিবালয়ে গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ কথা জানান। বাণিজ্যসচিব মো. জাফর উদ্দীন, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান ফাতেমা...
অষ্টম শ্রেণিতে উঠে নতুন বই নিয়েছিল বিপ্লব শেখ। কিন্তু সেই বই নিয়ে আর বিদ্যালয়ে যাওয়া হয় না। কাজের সন্ধানে ঢাকায় যেতে হয়। তবে ঢাকায় যাওয়ার সময় সে বই সঙ্গে নিয়ে যায়। জেএসসি পরীক্ষার কয়েক মাস আগে বাড়ি ফিরে আসে। গ্রামে দিনমজুরের কাজ করে। কাজের ফাঁকে ফাঁকে বিদ্যালয়ে এসে শিক্ষকদের কাছ থেকে পড়া বুঝে নেয়। এভাবেই প্রথম আলো ট্রাস্ট পরিচালিত রাজশাহীর চরখিদিরপুর আলোর পাঠশালা থেকে এবার জেএসসি পরীক্ষা...
শেষ হয়ে গেছে একুশ শতকের দ্বিতীয় দশক। ২০১০ থেকে সর্বশেষ এক দশকে কত কিছুই না ঘটেছে ক্রীড়াবিশ্বে। কত উত্থান-পতন, কত অঘটন, কত রূপকথার গল্প লেখা হয়েছে খেলার মাঠে, ট্র্যাকে কিংবা পুলে। গত এক দশকের সেই সব আলোচিত ঘটনা নিয়েই প্রথম আলোর এই ধারাবাহিক আয়োজন। আজকের পর্বে নিশাত আহমেদ তুলে এনেছেন গত এক দশকের আন্তর্জাতিক ও ক্লাব ফুটবলের রুদ্ধশ্বাস দশ ম্যাচকে প্রথমেই বলে নেওয়া ভালো দশটি ম্যাচ বেছে...
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্প বসার পর থেকেই তেহরান-ওয়াশিংটন সম্পর্ক খারাপ হতে শুরু করে। ২০১৯ সালে এই সম্পর্ক বৈরিতায় গিয়ে ঠেকে। বিগত বছরটিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সম্পর্ক ভয়াবহ রূপ ধারণ করেছে, যা এ বছর (২০২০ সাল) আরও খারাপের দিকে মোড় নিতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকেরা। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ২০১৫ সালে ইরানের সঙ্গে চুক্তিতে...
শুরুটা হয়েছিল বাংলা নববর্ষ দিয়ে। এই সময় বড়–ছোট বিভিন্ন বুটিক হাউসগুলোতে দেখা যেত হাতে আঁকা পণ্যের বাহার। ধীরে ধীরে বাড়তে থাকে এর ব্যাপকতা। এখন শুধু নিজেদের সংস্কৃতির উৎসবেই নয়, নিত্যপ্রয়োজনীয় কাজেও ব্যবহার হচ্ছে হাতে আঁকা জিনিস। শেষ ৩–৪ বছর ধরেই ট্রাংক, চশমা বা ট্রের মতো নির্দিষ্ট কিছু হাতে আঁকা পণ্যের কারুকাজ মানুষের নজর কেড়েছিল। তবে ২০১৯ সালে এসে সেটা ছড়িয়েছে আরও নানা কিছুতে। নানা...
বাইকার শর্টসঅনেক অনেক আগে, কিম কার্ডাশিয়ান পরেছিলেন বাইকার শর্টস। এ নিয়ে আলোচনা, সমালোচনা এবং হাসাহাসিতে ফেটে পড়েছিল ফ্যাশন বিশ্ব। এমনকি তাঁর মা, ক্রিস জেনারও বলে ফেলেছিলেন, কিমের এই স্টাইলের আগামাথা কিছুই তাঁর বুঝে আসে না! সেই ‘মাথামুণ্ডুহীন ফ্যাশন’ জ্বরে কেঁপেছে পুরো ২০১৯ সাল! এমন কোনো তারকা নেই, যিনি এই শর্টস কেনেননি, এমন কোনো অনুষ্ঠান নেই যেখানে এই শর্ট লেগিংসের মতো দেখতে শর্টস...
প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি), ইবতেদায়ি শিক্ষা সমাপনী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল আজ মঙ্গলবার প্রকাশ করা হবে। মন্ত্রণালয়ে বেলা একটায় সংবাদ সম্মেলনে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলের বিস্তারিত তথ্য প্রকাশ করবে। প্রাথমিক ও জেএসসি পরীক্ষার ফল শিক্ষা-প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি সংশ্লিষ্ট ওয়েবসাইট ও মুঠোফোনের মাধ্যমে জানা যাবে।...
প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এই পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হয়। প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল...
স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড নামে সম্পূর্ণ সরকারি মালিকানাধীন একটি ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল সোমবার মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে এ কোম্পানির অনুমোদন দেওয়া হয়েছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সূত্রে জানা গেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কর্মকর্তারা জানান, বাংলাদেশে একটি টেকসই স্টার্টআপ ইকোসিস্টেম তৈরিতে সরকারি মালিকানায় প্রথম ভেঞ্চার ক্যাপিটাল...
সম্পূর্ণ নতুন কিছু নয়, বরং পুরোনো জিনিসের ব্যবহারে অন্দরে কীভাবে আরও নতুনত্ব আনা যায়, সেই ভাবনা দেখা গেছে বছরজুড়ে। পুরোনো বাড়িকে নতুন করে সাজানোর পাশাপাশি ২০১৯ সালে দেখা গেছে পুরোনো আসবাব নতুন করে সাজিয়ে তোলার আয়োজন। পাশাপাশি ঋতু বদলের সঙ্গে সঙ্গে কীভাবে তার আমেজ আনা যায় অন্দরে, তারও একটা আয়োজন ছিল। শুধু ঈদ আর পয়লা বৈশাখে নয়, দুর্গাপূজা আর বড়দিনের মতো উৎসবেও সেজে উঠেছিল অনেকের অন্দর। আর অন্দরে...