প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এই পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হয়। প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল... বিস্তারিত
source http://www.prothomalo.com/education/article/1631985/%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A5%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%93-%E0%A6%9C%E0%A7%87%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%AB%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AB%E0%A6%B2-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87
স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড নামে সম্পূর্ণ সরকারি মালিকানাধীন একটি ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল সোমবার মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকে এ কোম্পানির অনুমোদন দেওয়া হয়েছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সূত্রে জানা গেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের কর্মকর্তারা জানান, বাংলাদেশে একটি টেকসই স্টার্টআপ ইকোসিস্টেম তৈরিতে সরকারি মালিকানায় প্রথম ভেঞ্চার ক্যাপিটাল...
সম্পূর্ণ নতুন কিছু নয়, বরং পুরোনো জিনিসের ব্যবহারে অন্দরে কীভাবে আরও নতুনত্ব আনা যায়, সেই ভাবনা দেখা গেছে বছরজুড়ে। পুরোনো বাড়িকে নতুন করে সাজানোর পাশাপাশি ২০১৯ সালে দেখা গেছে পুরোনো আসবাব নতুন করে সাজিয়ে তোলার আয়োজন। পাশাপাশি ঋতু বদলের সঙ্গে সঙ্গে কীভাবে তার আমেজ আনা যায় অন্দরে, তারও একটা আয়োজন ছিল। শুধু ঈদ আর পয়লা বৈশাখে নয়, দুর্গাপূজা আর বড়দিনের মতো উৎসবেও সেজে উঠেছিল অনেকের অন্দর। আর অন্দরে...
আগামী বছর হতে যাচ্ছে ফ্রিল্যান্স কর্মীদের জন্য দারুণ সময়। বিশ্বের বড় বড় অনেক প্রতিষ্ঠান ফ্রিল্যান্স কর্মীদের দিকে হাত বাড়িয়ে দেবে। কর্মী ও নিয়োগদাতা প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মনোভাবের পরিবর্তন শুরু হচ্ছে। সাম্প্রতিক এক সমীক্ষায় এসব তথ্য উঠে এসেছে। ‘দ্য ২০২০ ট্যালেন্ট টেকনোলজি আউটলুক’ নামের ওই সমীক্ষা পরিচালনা করে কর্মী সমাধানদাতা প্রতিষ্ঠান এসসিআইকেই। এখন চাকরির...
উৎসবে, পার্বণে, মেলায় এখনো শেফালী ঘোষের গান ছাড়া কোনো অনুষ্ঠান জমে না চট্টগ্রামে। শুধু চট্টগ্রাম নয়, বাংলাদেশের যেকোনো অঞ্চলে তরুণ উদীয়মান শিল্পীরা শেফালীর গান গেয়ে দর্শক–শ্রোতাদের মাতিয়ে রাখেন। ২০০৬ সালের ৩১ ডিসেম্বর তাঁকে হারিয়েছি আমরা। মৃত্যুর পর এক যুগেরও বেশি সময় পার হয়ে গেছে। কিন্তু শেফালী ঘোষ এখনো বেঁচে আছেন তরুণ শিল্পীদের সাধনায়, মানুষের প্রাণে প্রাণে। শেফালী ঘোষের কণ্ঠে...
ভারতের প্রথম প্রতিরক্ষাপ্রধান হিসেবে (চিফ অব ডিফেন্স স্টাফ) হিসেবে নিয়োগ পেয়েছেন জেনারেল বিপিন রাওয়াত। সেনাপ্রধানের দায়িত্ব থেকে অবসরের ঠিক এক দিন আগে নতুন এই দায়িত্ব পেলেন তিনি। গতকাল সোমবার এই ঘোষণা দেয় বিজেপি সরকার। এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। চিফ অব ডিফেন্স স্টাফ হিসেবে আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন জেনারেল বিপিন রাওয়াত। চলতি বছর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এই নতুন পদ...
পর্যটননগরী কক্সবাজারে হোটেল–মোটেল সংখ্যা পাঁচ শতাধিক। ‘থার্টি ফার্স্ট নাইট’ উদ্যাপনের জন্য জড়ো হয়েছেন প্রায় চার লাখ পর্যটক। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় কক্সবাজার সৈকতে থার্টি ফার্স্ট নাইট উদ্যাপনের কোনো আয়োজন নেই। এতে পর্যটকেরা কিছুটা হতাশ। গতকাল সোমবার বেলা ১১টা। সৈকতের সিগাল পয়েন্টে ভেজা বালু দিয়ে ঘর তৈরি করছিলেন ঢাকা থেকে ভ্রমণে আসা...
এবার প্রথম ধাপের ইজতেমা শুরু হবে ১০ জানুয়ারি। এখন চলছে ইজতেমার মাঠ প্রস্তুতির কাজ। রাজধানী ঢাকা, গাজীপুর ও আশপাশের এলাকা থেকে তাবলিগ জামাতের সাথিরা প্রতিদিনই মাঠে এসে স্বেচ্ছাশ্রমে করছেন মাঠ প্রস্তুতির কাজ। এর মধ্যে শুক্রবার বা ছুটির দিনগুলোতে স্বেচ্ছাসেবক মুসল্লিদের সমাগম থাকে সবচেয়ে বেশি। ইজতেমাকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও রয়েছে তৎপর। তাবলিগ জামাতের দুই পক্ষের বিবাদের কারণে এবারও...
কোনো নির্দিষ্ট এক সময়ে বৈশ্বিক প্রবণতা কেমন হবে, তার অনুমান কঠিন এক কাজ। তবে আঞ্চলিক বিভিন্ন ঘটনাবলির দিকে নজর রাখলে কিছুটা আভাস পাওয়া যায়। আন্তর্জাতিক পরিসরে আঞ্চলিক বিভিন্ন ঘটন-অঘটনকেই বৈশ্বিক প্রবণতার দর্পণ হিসেবে বিবেচনা করা হয়। কারণ, বিভিন্ন আঞ্চলিক সংকটের উত্থান, আবর্তন ও সমাধানের পথই আদতে পরাশক্তিগুলোর মধ্যকার সম্পর্কের নবায়ন ঘটায়। বলা নিষ্প্রয়োজন যে, বিশ্বের বিদ্যমান ও আশু পরাশক্তিগুলো...
নির্বাচন সামনে রেখে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় নির্বাচন কমিশনের (ইসি) অনুমতি ছাড়া কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারীকে বদলি না করতে মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি দেওয়া হয়েছে। এ–সংক্রান্ত আইন উল্লেখ করে ভোটের ফলের গেজেট প্রকাশ হওয়ার পর ১৫ দিন পর্যন্ত অনুমতি ছাড়া কাউকে বদলি না করতে বলা হয়েছে। গতকাল সোমবার ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীরের সই করা এ–সংক্রান্ত চিঠি...
বিনোদনজগতের তারকারা প্রতিদিন সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজেদের ছবি পোস্ট করে নানা খবর জানান। এর মধ্য দিয়ে তাঁরা ভক্তদের আরও কাছে পৌঁছে যেতে চান। ভক্ত আর অনুসারীরাও সেসব খবরে আপ্লুত হন। তেমনই কিছু ছবি নিয়ে এই আয়োজন।
প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ মঙ্গলবার। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, গণভবনে মঙ্গলবার (আজ) সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হবে। এরপর বেলা সাড়ে ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ...
শরীয়তপুর সদর উপজেলার চিকন্দি ইউনিয়নের আবুরা গ্রামের বাসিন্দা রমিজ খাঁ চোখে দেখেন না। স্থানীয় ব্যক্তিরা জানান, তাঁর সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে ১৯৮৫ সালে লোকজন তাঁকে মারধর করে। তখন চোখে আঘাত পেয়ে তিনি দৃষ্টিশক্তি হারান। কিন্তু কমেনি রমিজ খাঁর (৭১) সন্ত্রাসী কর্মকাণ্ড। নিজের ৯ ছেলে ও আত্মীয়স্বজন দিয়ে গড়ে তুলেছেন ‘রমিজ বাহিনী’। তাঁর নির্দেশনাতেই এখন বাহিনীর সদস্যরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড...
বাঙালি ঐতিহ্যের সঙ্গে কাঁসা-পিতলের রয়েছে আদি সম্পর্ক। ধারণা করা হয়, প্রাচীন সভ্যতার ব্রোঞ্জ যুগে এসবের প্রচলন শুরু। ১৫৭৬ থেকে ১৭৫৭ খ্রিষ্টাব্দে মুঘল আমলে উপমহাদেশে ব্যাপকভাবে কাঁসা-পিতলের ব্যবহার শুরু হয়। শুরুর দিকে এসব ধাতু দিয়ে ঢাল, তলোয়ার, বল্লম, তির-ধনুক ইত্যাদি যুদ্ধসরঞ্জাম তৈরি হতো। ব্রিটিশ আমলে যুদ্ধসরঞ্জাম ছাপিয়ে তৈরি হতে থাকে নিত্যব্যবহার্য পণ্যসামগ্রী, যেমন: থালা, গ্লাস, কলস,...
সংবাদমাধ্যমের আন্তর্জাতিক সংগঠন ওয়ান ইফরা সাউথ এশিয়া আয়োজিত ‘সাউথ এশিয়ান ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড’ প্রতিযোগিতায় দুটি পুরস্কার পেয়েছে প্রথম আলো। এর একটিতে সোনা ও আরেকটি ব্রোঞ্জ পদক জিতেছে প্রতিষ্ঠানটি। গত ২৭ ডিসেম্বর ওয়ান ইফরার ওয়েব সাইটে এই পুরস্কারের কথা ঘোষণা করা হয়। প্রথম আলো এই প্রতিযোগিতায় এই দুই ক্যাটাগরিতে অংশ নিয়েছিল।বিশ্বের ১২০টি দেশের ১৮ হাজারের বেশি সংবাদমাধ্যম ও প্রকাশনা সংস্থা দা...
গোয়েন্দা বইয়ের পোকা ছিলেন ভ্লাদিমির পুতিন। ১৬ বছর বয়সে যোগ দিতে চলে গিয়েছিলেন গোয়েন্দা সংস্থা কেজিবিতে। কর্মকর্তারা শারীরিক গড়ন ও বয়স নিয়ে হাসাহাসি করে বলেছিলেন, ফিল্ড ওয়ার্ক হবে না তোমাকে দিয়ে। এক কাজ করো, দু-তিনটি ভাষা শিখে নাও আর আইন পড়ো। তাহলে বড় হয়ে কেজিবির ডেস্ক ওয়ার্ক করতে পারবে। সেদিন হতাশা নিয়ে ফিরে ছেলেটি কয়েকটি ভাষা শিখলেন। বিশ্ববিদ্যালয়ে আইন পড়লেন। ২৩ বছর বয়সে একদিন খোদ...
ধীরে ধীরে হলেও নতুন উদ্যোগ ও উদ্যোক্তাদের ঘিরে দেশে একটি ইকোসিস্টেম গড়ে উঠছে। ২০১৯ সালজুড়ে এই সিস্টেমের বেশ কিছুটা দৃশ্যমান হয়েছে। ২০১৯ সালেই শুধু প্রতিযোগিতানির্ভর স্টার্টআপ সংস্কৃতির বাইরে যেতে শুরু করেছে স্টার্টআপগুলো। অনেক বেশি দৃশ্যমান হয়েছে সরকারের উদ্যোগও। বেসরকারি উদ্যোগগুলোও কেবল প্রতিযোগিতা বা পুরস্কারের মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখেনি। চলতি বছরের বাজেটে স্টার্টআপদের জন্য ১০০...
আরও একটি বছর টেলিভিশনের নাটক ইউটিউবে দেখলেন দর্শকেরা। নানা আলোচনা-সমালোচনায়ও বেশির ভাগ নাটকের মানের উন্নতি হয়নি। অতিরিক্ত বিজ্ঞাপনের লাগাম টানেনি বিজ্ঞাপনী সংস্থা বা টেলিভিশন। ফলে যেখানকার নাটক রয়ে গেছে সেখানেই। নাটকের নিয়তিই যেন এমন—টিভিতে প্রচারের পর ইউটিউবই হবে তার শেষ ঠিকানা। এ মাধ্যমকে নিয়েই চিন্তা ও দুশ্চিন্তায় কাটালেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ইউটিউবের বড় সুবিধা হচ্ছে, ভিডিওটি কতবার...
ধরা যাক, আপনি একজন ক্রেতা। ১০০ টাকা নিয়ে ঘর থেকে বের হয়েছেন কিছু কিনবেন বলে। ভাবুন তো, এ টাকায় আপনি কী কী কিনতে পারবেন? শহরের যেকোনো দোকানে ২ টাকার কমে এখন একটি ক্যান্ডি মেলে না। রাস্তার পাশের দোকানে এক কাপ চা বিক্রি হয় ৫ থেকে ৬ টাকায়। আবার ঢাকা নগরে বাসে ওঠানামার ভাড়াও ৫ টাকার কম নয়। সাধারণ মানের একটি রেস্টুরেন্টে এক থালা ভাত ১০ টাকার কমে পাওয়া যায় না। ঘর থেকে বের হয়ে কিছু কিনতে দোকানে...
শুকনো মৌসুম এলেই আতেইমা মারমার (৪৭) চিন্তা বেড়ে যায়। এ চিন্তা পানি নিয়ে। স্বামী আর চার সন্তান নিয়ে সংসার এ পাহাড়ি নারীর। তাঁর বাড়ি খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার মরাটিলা গ্রামে। পাহাড়ি এ গ্রামটির অবস্থান উপজেলা সদর থেকে সাত কিলোমিটার দূরে। শীতের এই সময়ে পানির চাহিদা কম থাকলেও পানির প্রধান উৎস ছড়াগুলো এ সময়টায় শুকাতে শুরু করে। পাথুরে মাটির এ গ্রামে রিংওয়েল (পাতকুয়া) বসিয়েও কাজ হয় না। তাই ভরসা,...