১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে নিরস্ত্র বাঙালির ওপর ‘অপারেশন সার্চলাইট’-এর নামে পাকিস্তানি সেনাবাহিনী হত্যাকাণ্ড চালায়। এটা বিশ্বের নজিরবিহীন হত্যাকাণ্ড। এখনো আন্তর্জাতিকভাবে বাংলাদেশের গণহত্যার স্বীকৃতি মেলেনি। বিশ্বের অন্যতম ভয়াবহ গণহত্যায় ৩০ লাখ মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়। পাকিস্তানের সেনাবাহিনী তাদের দোসর শান্তি কমিটি, রাজাকার, আলবদর ও আলশামস বাহিনীর সহযোগিতায় এই হত্যাকাণ্ড চালায়। স্বাধীনতার... বিস্তারিত
source http://www.prothomalo.com/nagorik-sangbad/article/1627787/%E0%A6%AE%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%87-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B9%E0%A7%80%E0%A6%B0-%E0%A6%97%E0%A6%A3%E0%A6%B9%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE-%E0%A6%93-%E0%A6%AC%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AD%E0%A7%82%E0%A6%AE%E0%A6%BF
বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর থেকে আজ শনিবার সকালে একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। যাঁদের লাশ উদ্ধার করা হয়েছে, তাঁরা হলেন মারিয়াম বেগম (৭০), মো. আলম (৭৫) ও মো. ইউসুফ (১৮)। পুলিশের ধারণা, তাঁদের খুন করা হয়েছে। বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। সকাল সাড়ে ৮টার দিকে ওসি জাফর আহম্মেদ প্রথম আলোকে বলেন, সকালে খবর পেয়ে তাঁরা...
নিলামে চায়ের দামে আবারও শীর্ষস্থানে উঠে এল চট্টগ্রামের বাগান। একটানা দুই নিলামবর্ষে শীর্ষস্থানে থাকা সিলেটের হবিগঞ্জের মধুপুর চা–বাগানকে হটিয়ে দিয়েছে চট্টগ্রামের বাগান। এখন শীর্ষস্থানে ফটিকছড়ির ভূজপুরের কৈয়াছড়া ডলু চা–বাগান। ২০১৯–২০ নিলামবর্ষে অনুষ্ঠিত ২৯টি নিলামে চা বিক্রির তথ্য বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে। নিলামে ১৬৭টি বাগান থেকে উত্তোলিত চা প্রক্রিয়াজাত করে বিক্রি হয়। নিলামে এখন...
স্টামফোর্ড ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের স্নাতকের ছাত্রী রুবাইয়াত শারমিনের মৃত্যুর কারণ কী, সে উত্তর খুঁজে পাচ্ছে না পুলিশ। ঘটনাটির তদন্তের সঙ্গে যুক্ত পুলিশের কর্মকর্তারা বলছেন, শারমিন খুন হয়েছেন, সেটি ধরেই তদন্ত হচ্ছে। তাঁর মুঠোফোনের কললিস্ট যাচাই-বাছাই করা হচ্ছে। কিন্তু কে বা কারা, কীভাবে এবং কোন কারণে তাঁকে হত্যা করেছে বা করে থাকতে পারে, সে বিষয়ে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।রুবাইয়াত শারমিনের...
মহাদেব সাহাআমি যখন মুক্তিযুদ্ধের কথা বলিআমি যখন মুক্তিযুদ্ধের কথা বলি তখন তেরোশত নদীগেয়ে ওঠে আমার সোনার বাংলা, সহস্র পাখির কণ্ঠে জয় বাংলা ধ্বনিত হতে থাকে; আমি যখন মুক্তিযুদ্ধের কথা বলি তখন সাতই মার্চ জেগে ওঠে, শেখ মুজিব ঘোষণা করেন স্বাধীনতা। আমি যখন মুক্তিযুদ্ধের কথা বলি তখন পর্ণকুটিরে জ্বলে ওঠে আলোকশিখা, শহীদজননীর প্রাণ গর্বে ভরে ওঠে, চোখের জল মুছে ফেলে, ...
এসএ গেমসে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলটা বেশ শক্তিশালি। তবে ভুটানের বিপক্ষে বোলিংয়ে প্রত্যাশামতো শক্তিটা দেখাতে পারেনি তারা। ভুটানকে খুব কম রান করতে দিলেও অলআউট করা যায়নি। ব্যাটিংয়ে নেমে অবশ্য খেদটা পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছেন সৌম্য সরকার। তাঁর ঝোড়ো ইনিংসে ৬.৫ ওভারে ১০ উইকেটের জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ভুটান আন্তর্জাতিক টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে ৬৯তম দল। বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে তারা...
৯ ডিসেম্বর নারীমুক্তির অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেনের জন্ম ও মৃত্যুদিন। তাঁকে শ্রদ্ধা। রামমোহন রায় আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রযত্নে বাঙালি হিন্দু নারীর জীবন ও প্রাণ দুইই যখন রক্ষা পেল, তখন প্রয়োজন পড়ল নারীর মানসিক মুক্তির। কারণ, বাইরের সহানুভূতি ও সাহায্যে আর কতদিন! নারীর নিজের পায়ে দাঁড়ানো দরকার, নিজের আলোয় পৃথিবীটা দেখা প্রয়োজন। নারীরও যে একটা স্বতন্ত্র স্বর আছে তা জাগানো দরকার। এ জন্য...
বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের বিচারে সোচ্চার ছিল সবাই। সেই বিচার হতে যাচ্ছে, কিছু বিচার হয়েছেও। অভিযুক্ত ২৬ জন বুয়েট থেকে চিরতরে বহিষ্কৃত হয়েছে। আদালতের বিচারে এদের অনেকের কঠিনতম শাস্তিও হতে পারে। আবরার ও তার সঙ্গে সঙ্গে আরও ২৬ জন মেধাবী ছাত্রের জীবন এভাবেই শেষ হয়েছে। শেষ হয়েছে তাদের ঘিরে ২৭টি পরিবারের স্বপ্ন, আশা-আকাঙ্ক্ষা। বুয়েটে ছাত্ররাজনীতি ও র্যাগিংও নিষিদ্ধ হয়েছে। আমাদের...
অনেক দিন হলো লাইট-ক্যামেরার সামনে নেই ঢালিউড তারকা অপু বিশ্বাস। ছেলে আব্রাম খান জয়কে নিয়ে কাটছে তাঁর সময়। এরই মধ্যে শোনা গেছে, আবার নাকি বিয়ে করতে যাচ্ছেন তিনি। সেসব নিয়ে তাঁর কাছ থেকে শোনা গেছে বেশ কিছু কথা। নায়ক বাপ্পী চৌধুরীর সঙ্গে প্রেম বা বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল অনেক দিন ধরেই। সে ব্যাপারে খোলামেলা কথা বললেন তিনি। জানালেন, বিয়ের ব্যাপারে পরিবার থেকে চাপ আছে। তবে এবার তাঁর বিয়ের পাত্র...
ব্যাংক খাতে অন্যতম আকর্ষণীয় চাকরি হিসেবে ধরা হয় বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদ। বিসিএসের মতোই এই পদ তরুণদের অন্যতম পছন্দের। সম্প্রতি এই পদের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এই পদে এবার ১৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকলে সহকারী পরিচালক (জেনারেল) পদে আবেদন করা যাবে। মাধ্যমিক স্কুল...
চেক নাগরিকত্ব ফিরে পেলেন মিলান কুন্ডেরা প্রখ্যাত ঔপন্যাসিক মিলান কুন্ডেরা অবশেষে হারানো চেক নাগরিকত্ব ফিরে পেলেন। অতিসম্প্রতি চেক দৈনিক প্রাভো জানায় কুন্ডেরা এবং তাঁর স্ত্রী ভেরা গত ২৮ নভেম্বর প্যারিসে নিযুক্ত চেক রাষ্ট্রদূতের কাছ থেকে তাঁদের নাগরিকত্ব ফিরে পাওয়া সংক্রান্ত কাগজপত্র গ্রহণ করেন। কুন্ডেরার বয়স এখন ৯০। ১৯৭০–এর দশকের মাঝামাঝি তিনি তৎকালীন চেকোস্লোভাকিয়া ছেড়ে নির্বাসিত জীবন...
একালের আলোচিত তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ছিলেন স্টিফেন হকিং। ৭৬ বছরের দীর্ঘ জীবন শেষে ২০১৮ সালের ১৪ মার্চ মারা যান তিনি। বিজ্ঞানী পরিচয় ছাড়াও তাঁর আরেকটি পরিচয় ছিল—তিনি জনপ্রিয় লেখক। মৃত্যুর আগপর্যন্ত অবিরাম লিখে গেছেন। বিজ্ঞানের বহুল আলোচিত কিছু প্রশ্নের উত্তর দিয়ে লিখছিলেন একটি বই। কিন্তু দুর্ভাগ্য, কাজটি সম্পূর্ণ করে যেতে পারেননি তিনি। তাঁর মৃত্যুর পর সেই বই লেখা সম্পন্ন করেন তাঁর...
বিশ্বের যে শহরগুলো ভয়াবহ বায়ুদূষণের শিকার, তার মধ্যে রাজধানী ঢাকা অন্যতম। যানবাহন ও কলকারখানার ধোঁয়া, নির্মাণকাজ, খোঁড়াখুঁড়িসহ নানা কারণে বাতাস দূষিত হয়। ত্রুটিযুক্ত যানবাহন ও কলকারখানার ধোঁয়ার সঙ্গে কার্বন ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, সালফার ডাই-অক্সাইড, অ্যালডিহাইডসহ সিসার নিঃসরণ বাতাসে মিশছে। বায়ুদূষণের প্রভাবে ঢাকায় ক্যানসারে আক্রান্ত হওয়ার হার বহুলাংশে বেড়েছে। এ ছাড়া...
তালিকাভুক্ত হয়েই রেকর্ড গড়ল সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি সৌদি আরামকো। গতকাল বৃহস্পতিবার রিয়াদ পুঁজিবাজারের প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে রেকর্ড ২৫ দশমিক ৬ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে এই জায়ান্ট তেল কোম্পানি। এর আগে শীর্ষ ই-কমার্স কোম্পানি চীনের আলিবাবা ২০১৪ সালে নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়ে আড়াই হাজার কোটি ডলার মূলধন সংগ্রহ করেছিল। বিদেশি বিনিয়োগকারীদের কাছ থেকে...
চট্টগ্রাম নগরের বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকায় একটি মেরিন ওয়ার্কশপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৭ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।আহত ব্যক্তিরা হলেন এনায়েত, রাজু, রাকিব, আজম, ওসমান, রাজিব ও রিফাত।আহত ব্যক্তিরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন। তাঁদের মধ্যে একজন ছাড়া অন্যরা শঙ্কামুক্ত। আগ্রাবাদ ফায়ার সার্ভিস সূত্র জানায়, ওয়েস্টার্ন...
মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান কোয়ালকম তাদের হালনাগাদ ফ্ল্যাগশিপ প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৬৫ ঘোষণা দিয়েছে। ২০২০ সালের অধিকাংশ শীর্ষ অ্যান্ড্রয়েড স্মার্টফোনে নতুন এ প্রসেসর যুক্ত থাকবে। স্যামসাং, ওয়ান প্লাস, শাওমি, রিয়েলমি, আসুস, অপোসহ অন্যান্য বড় কয়েকটি ব্র্যান্ড তাদের প্রিমিয়াম স্মার্টফোনে কোয়ালকমের তৈরি নতুন চিপসেট ব্যবহারের ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে অনুষ্ঠিত স্ন্যাপড্রাগন টেক...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: ১ম টি-টোয়েন্টি স্টার স্পোর্টস ১ ভারত-ওয়েস্ট ইন্ডিজ সন্ধ্যা ৭-৩০ মি. সিরি আ সনি টেন ২ ইন্টার মিলান-রোমা রাত ১-৪৫ মি. লা লিগা ফেসবুক লাইভ ভিয়ারিয়াল-অ্যাটলেটিকো রাত ২টা...
গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ইনকরপোরেশনের প্রধান ল্যারি পেজ ও প্রেসিডেন্ট সের্গেই ব্রিন দায়িত্ব ছেড়ে সে ভার তুলে দিয়েছেন সুন্দর পিচাইয়ের কাঁধে। গত মঙ্গলবার নতুন প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্ব নিয়েছেন সুন্দর পিচাই। গুগলের পাশাপাশি এখন থেকে অ্যালফাবেটের দায়িত্বও পালন করছেন তিনি। প্রযুক্তি জগতের সবচেয়ে জটিল দায়িত্ব সামলানোর ভারও এখন তাঁর কাঁধেই পড়েছে। গুগলের পাশাপাশি আরও ৮টি...