প্রথমবার নয়, দ্বিতীয়বার নয়, তৃতীয়বারেও নয়, চতুর্থবারে গিয়ে গ্লোবাল মিডিয়া মেকার্স, সংক্ষেপে জিএমএমে দেখা গেল দুই বাংলাদেশি তরুণ। তাঁরা হলেন আরিফুর রহমান ও সুমিত। সেই জিএমএম থেকে ফিরে এসে দুই তরুণের অভিজ্ঞতা জানাতে চেয়েছিলাম আমরা। লিখেছেন জিনাত শারমিন। বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, সৌদি আরব, তুরস্ক ও লেবানন থেকে ১৮ জন ছিলেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সানসেট বুলেভার্ডের... বিস্তারিত
source http://www.prothomalo.com/entertainment/article/1627807/%E0%A6%9D%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9E%E0%A6%A4%E0%A6%BE-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%81%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0
ভারতের তেলেঙ্গানা রাজ্যের তরুণী পশুচিকিৎসককে ধর্ষণের পর পুড়িয়ে হত্যার ঘটনায় গোটা ভারত বিক্ষোভ-প্রতিবাদে ফুঁসে উঠেছে। এ সময় ড্যানিয়েল শ্রাবণ নামের এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নারীবিদ্বেষী এক পোস্ট লিখে বিক্ষোভের আগুন উসকে দিয়েছেন। ড্যানিয়েল শ্রাবণ নিজেকে চলচ্চিত্র নির্মাতা হিসেবে পরিচয় দিয়েছেন। পোস্টে লিখেছেন, ‘নারীর উচিত সঙ্গে কনডম রেখে ধর্ষণে সহযোগিতা করা।’ গতকাল...
‘রফিক সাহেব, ছেলেটাকে ইংরেজি মিডিয়াম স্কুলে ভর্তি করে দিলাম। আন্তর্জাতিক ভাষায় শিক্ষিত হোক; ওসব বাংলাটাংলা কি আর চলে নাকি!’ এটা একটা ছোট্ট সংলাপ। ‘শহরতলী’ ব্যান্ডের ‘দেশমাতার কাছে চিঠি’ গানটির একটি অংশে সংলাপ আকারে আসে এই কথাগুলো। দেশের সামগ্রিক অবস্থা, অবক্ষয়, প্রতিকূলতা, বিভিন্ন সমস্যার কথা নিয়েই শহরতলীর তরুণেরা একটি চিঠি লেখেন দেশমাতার কাছে। দেশমাতা কী...
মা হারানোর যন্ত্রণা আজও কুরে কুরে খায় অর্জুনকে। এই বলিউড নায়কের আক্ষেপ, পানিপথ-এর মতো এত বড় ছবি মুক্তির সময় মা তাঁর পাশে নেই। আশুতোষ গোয়ারিকর পরিচালিত এই ছবির ‘সদাশিব ভাউ’ হয়ে ওঠার জন্য নানা প্রতিবন্ধকতা পেরোতে হয়েছে অর্জুনকে। মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে আদুরে শীত গায়ে মেখে নির্ভেজাল আড্ডা দিলেন বলিউডের নায়ক। আড্ডায় ছিলেন প্রথম আলোর মুম্বাই প্রতিনিধি দেবারতি ভট্টাচার্য। দেবারতি...
আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি ক্রিকেটের যাত্রা শুরু হওয়ার আগেই টি-টোয়েন্টি-মার্কা ব্যাটিং করতেন হার্শেল গিবস। মারকাটারি এই সাবেক দক্ষিণ আফ্রিকা ব্যাটসম্যানকে এবার কোচ হিসেবে নিয়ে আসছে সিলেট থান্ডার্স। মাঠে গিবসের তাণ্ডব তো সবাই দেখেছে, এবার তাঁর মগজের ম্যাজিকও দেখবে বাংলাদেশের দর্শকেরা। বঙ্গবন্ধু বিপিএলের সঙ্গে নিজের সংশ্লিষ্টতার কথা একটা ভিডিওবার্তায় জানিয়েছেন গিবস। গিবস বলেছেন, ‘সবাইকে...
ক্রিস গেইলের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলা নিয়ে সংশয় দেখা গিয়েছিল। দুদিন আগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, জ্যামাইকান ওপেনার আসছেন, তবে টুর্নামেন্টের দ্বিতীয় ভাগে। এ মাসে না পাওয়া গেলেও জানুয়ারিতে চট্টগ্রাম পাচ্ছে গেইলকে। বিপিএলে আসাটা নিশ্চিত হওয়ার পর গেইল নিজেই শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের দর্শকদের। কাল ফেসবুকে নিজেদের পেজে ক্যারিবীয় ওপেনারের একটি ভিডিও পোস্ট করেছে...
দেশের মোবাইল অপারেটর বাংলালিংক সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের সহযোগিতায় অপেক্ষাকৃত কম ডিজিটাল সুবিধাপ্রাপ্ত নারীদের জন্য একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। এ উদ্যোগের আওতায় নারীদের নিরাপদ উপায়ে ও দায়িত্বশীলতার সঙ্গে ডিজিটাল দুনিয়ার বিভিন্ন সুবিধা ব্যবহারের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে। বাংলালিংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নারীদের ডিজিটাল সাক্ষরতার অংশ হিসেবে সম্প্রতি শিখব বেশি, পারব বেশি নামের...
উপহাসের একটি ভিডিওর জেরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ‘দুমুখো’ বলে ভর্ৎসনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। সামরিক জোট ন্যাটোর শীর্ষ সম্মেলন উপলক্ষে যুক্তরাজ্যে জড়ো হয়েছেন সদস্যদেশগুলোর নেতারা। গতকাল বুধবার সেখানে এ ঘটনা ঘটে। ন্যাটো নেতাদের বৈঠকে ট্রাম্পকে উপহাস করছেন ট্রুডো—এমন একটি ভিডিও...
ইউরোপিয়ান ফুটবলে কাল রাতটা ছিল ব্রাজিলিয়ানদের? সে কথা বলাই যায়। ফ্রেঞ্চ লিগ ওয়ানে পিএসজি-নঁতে ম্যাচে গোল পেয়েছেন নেইমার। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেড-টটেনহাম হটস্পার ম্যাচে দুর্দান্ত খেলেছেন ফ্রেড। ওদিকে লিভারপুল-এভারটন ম্যাচে গোল পেয়েছেন রিচার্লিসন, গোল বানিয়েছেন বের্নাদ ও রবার্তো ফিরমিনো। পিএসজি-নঁতে ম্যাচে ২-০ গোলে জিতেছে লিগ চ্যাম্পিয়নরা। প্রথমার্ধে গোলশূন্য ছিল দুই দল। তবে...
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার যন্ত্রশিল্পী তারাপদ পাল (৮৮) বয়সের ভারে ন্যুব্জ। কিন্তু বাদ্যযন্ত্রের সুরের মায়া ছাড়তে পারছেন না। পরিবারের লোকজনের বাধা না মেনে এখনো তিনি ছুটে যান বিভিন্ন অনুষ্ঠানে। জীবনসায়াহ্নে এসেও সুরের এই মানুষটি সুরের মাঝেই বেঁচে থাকতে চান। গত শুক্রবার উপজেলার রায়গঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ধানগড়া পালপাড়ায় তাঁর বাড়িতে বসে কথা হয়। রাধারমণ পাল আর রাজকুমারী পালের দুই সন্তানের...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার স্পোর্টস সিলেক্ট ২ ও ১ শেফিল্ড-নিউক্যাসল রাত ১-৩০ মি. আর্সেনাল-ব্রাইটন রাত ২-১৫ মি. ইন্ডিয়ান সুপার লিগ স্টার স্পোর্টস ২ মুম্বাই-কেরালা রাত ৮টা এমজানসি সুপার লিগ সনি সিক্স স্পার্টানস-জোজি স্টারস...
একটি যুদ্ধ বিধ্বস্ত প্রান্তর। সেখানে কোনোমতে টিকে আছে একটি প্রাসাদের কিছু অংশ। সেই ধ্বংসাবশেষের এক কোণে দাঁড়িয়ে একটি অবিস্ফোরিত পারমাণবিক বোমা। বোমার নিচে এক নভোচারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে। পারমাণবিক বোমার বিরুদ্ধে কথা বলাই নভোচারীর অপরাধ। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষার্থী জিয়াউর রহমানের আঁকা একটি চিত্রকর্মের বিষয়বস্তু এটি। তিনি নিজেকে...
ইনস্টাগ্রামে নতুন সদস্যদের সঠিক জন্মতারিখ দিতে বলা হচ্ছে। অ্যাকাউন্ট তৈরির সময় জন্মতারিখ নিয়ে ব্যবহারকারীদের বয়স-উপযুক্ত অভিজ্ঞতা দেওয়ার পরিকল্পনা রয়েছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের। ছবি শেয়ার করার প্ল্যাটফর্ম হিসেবে ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলতে বয়স কমপক্ষে ১৩ বছর প্রয়োজন হয়। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, জন্মতারিখ হাতে থাকলে শিশুদের ক্ষেত্রে বয়স উপযোগী বিজ্ঞাপন দেখানোর ক্ষেত্রে...
লক্ষ্মীপুর সদর উপজেলায় দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে ‘গোলাগুলিতে’ তাঁরা নিহত হয়েছেন বলে ধারণা করছে পুলিশ।আজ বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বকুলতলা এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। উদ্ধারের পর লাশ দুটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার দর্জিপাড়া গ্রামের আবু তাহেরের ছেলে শাহাদাত হোসেন (৩২) ও রড়ইতোলা...
আমার রাতের ডিউটি চলছে। প্রতিদিনের মতো অফিসে এসে সহকর্মীদের সঙ্গে গল্প করছি। কাজ শুরু করার নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগেই অফিসে পৌঁছে যাই। তাই গল্প করার সুযোগ মেলে। প্রবাসে কাজের ব্যস্ততা, পারিবারিক সমস্যা, শারীরিক অসুস্থতায় প্রায়ই প্রবাসীদের মন খারাপ থাকে। মনের মধ্যে অজানা শঙ্কা, ভয় নিয়ে আমাদের দিন পার করতে হয়। অফিসে এসে আমরা বাংলাদেশিরা একসঙ্গে বসে একটু আড্ডা–গল্পে মেতে উঠি। কাজ শুরু হওয়ার আগ...
যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে মার্কিন নৌঘাঁটি পার্ল হারবারে বন্দুকধারীর গুলিতে অন্তত তিনজন আহত হয়েছেন। পরে ওই বন্দুকধারী আত্মহত্যা করেন। গতকাল বুধবার স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির খবরে এ তথ্য জানানো হয়। মার্কিন ঘাঁটির একজন মুখপাত্র বলেন, নিরাপত্তা বাহিনী গোলাগুলির বিষয়টি জানায়। ঘাঁটিটি কয়েক ঘণ্টার জন্য বন্ধ করে রাখা হয়। একজন...
ফেসবুকে গুজব ছড়ানোর ঘটনা নতুন নয়। এবার যুক্তরাষ্ট্রে ছড়িয়েছে সাদা গাড়ি নিয়ে এক ভীতিকর গুজব। বলা হচ্ছে, সাদা রঙের গাড়িতে করে অপহরণকারীরা ওত পেতে রয়েছে। সুযোগ পেলে নারীদের অপহরণ করে যৌনকর্মী হিসেবে বিক্রি করে দিচ্ছে এবং তাদের শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি করে দিচ্ছে। নিউইয়র্ক পুলিশের পক্ষ থেকে ফেসবুকে ছড়ানো এ ধরনের পোস্টকে গুজব বলে উড়িয়ে দেওয়া হয়েছে। পুলিশ বলছে, নিউইয়র্কে এ ধরনের কোনো ঘটনা...
চট্টগ্রামে ভারতীয় শিক্ষার্থী মো. আতেফ শেখকে (২৪) কী কারণে খুন করা হয়েছে আড়াই বছরের তদন্তেও বেরিয়ে আসেনি। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) দেওয়া প্রতিবেদন গ্রহণ না করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছিলেন আদালত। সিআইডিও পিবিআইয়ের পথে হেঁটেছে। সিআইডির দেওয়া অভিযোগপত্রটি গ্রহণের শুনানির জন্য আগামী বছরের ৮ জানুয়ারি দিন ধার্য রয়েছে। সিআইডি চট্টগ্রামের সহকারী...
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘ধূমপানের অভিযোগ’ প্রমাণিত হওয়ায় দুই আবাসিক ছাত্রীর সিট বাতিল করা হয়েছে। একই কারণে ও কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে হলে অবস্থান করায় এক ছাত্রীকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত মঙ্গলবার হল প্রশাসনের পক্ষ থেকে এসব পদক্ষেপ নেওয়া হয়—যা গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে টাঙানো হয়। ওই হলের প্রভোস্ট বলেন, গত ১৫ নভেম্বর হলের তিনজন...
১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে নিরস্ত্র বাঙালির ওপর ‘অপারেশন সার্চলাইট’-এর নামে পাকিস্তানি সেনাবাহিনী হত্যাকাণ্ড চালায়। এটা বিশ্বের নজিরবিহীন হত্যাকাণ্ড। এখনো আন্তর্জাতিকভাবে বাংলাদেশের গণহত্যার স্বীকৃতি মেলেনি। বিশ্বের অন্যতম ভয়াবহ গণহত্যায় ৩০ লাখ মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়। পাকিস্তানের সেনাবাহিনী এবং তাদের দোসর শান্তি কমিটি, রাজাকার, আলবদর ও আলশামস বাহিনীর সহযোগিতায় এ হত্যাকাণ্ড চলে।...