১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে নিরস্ত্র বাঙালির ওপর ‘অপারেশন সার্চলাইট’-এর নামে পাকিস্তানি সেনাবাহিনী হত্যাকাণ্ড চালায়। এটা বিশ্বের নজিরবিহীন হত্যাকাণ্ড। এখনো আন্তর্জাতিকভাবে বাংলাদেশের গণহত্যার স্বীকৃতি মেলেনি। বিশ্বের অন্যতম ভয়াবহ গণহত্যায় ৩০ লাখ মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়। পাকিস্তানের সেনাবাহিনী এবং তাদের দোসর শান্তি কমিটি, রাজাকার, আলবদর ও আলশামস বাহিনীর সহযোগিতায় এ হত্যাকাণ্ড চলে।... বিস্তারিত
source http://www.prothomalo.com/nagorik-sangbad/article/1627663/%E0%A6%AE%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%87-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9F-%E0%A6%93-%E0%A6%97%E0%A6%BE%E0%A6%87%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%97%E0%A6%A3%E0%A6%B9%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE
জামালপুরের তৌহিদুল ইসলামের পর রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা সদরের মো. শফিকুল ইসলামও (২৫) নিজ চেষ্টায় প্লাস্টিক জাতীয় বর্জ্য থেকে জ্বালানি তেল উদ্ভাবন করেছেন। এই কাজ করে এলাকায় তিনি রীতিমতো সাড়াও ফেলে দিয়েছেন। প্লাস্টিক থেকে পাওয়া তেল বিক্রি করে এখন তাঁর সংসার বেশ ভালোই চলছে। বাঘাইছড়ির শফিকুল পেশায় জিপচালক। একবার প্লাস্টিকের বোতল গলিয়ে গাড়ির পাইপের ফুটো মেরামত করতে গিয়ে দেখলেন, গলানো বোতল থেকে...
বাজারে ভালো মানের কোনো পেঁয়াজই প্রতি কেজি ১২০ টাকার নিচে নেই। সেখানে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পেঁয়াজ বিক্রি করছে প্রতি কেজি ৪৫ টাকায়। ফলে দেশজুড়ে লাইন ধরে পেঁয়াজ কিনছেন মানুষ। ঢাকা, রাজশাহী, খুলনা, সিলেট ও ময়মনসিংহে টিসিবির পেঁয়াজ বিক্রির ভ্রাম্যমাণ ট্রাকের পেছনে মানুষের দীর্ঘ লাইন দেখা যায়। পেঁয়াজ কিনতে যাওয়া মানুষের অনেককে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে খালি হাতেও...
পুঁজিবাদ ও সমাজতান্ত্রিক শিবিরের আদর্শিক দ্বন্দ্বের কাল শেষ হয়েছে অনেক দিনই হলো। এখন আর আদর্শিক শিবিরের অস্তিত্ব নেই, কারণ আজকের চীন আর যা-ই হোক, সমাজতান্ত্রিক নয়। কিন্তু তাই বলে আবার দ্বন্দ্ব-সংঘাত থেমে নেই। দ্বন্দ্ব এখন মার্কিন মডেলের পুঁজিবাদের সঙ্গে চীনা মডেলের পুঁজিবাদের। বিশেষ করে আফ্রিকা ও এশিয়ার উন্নয়নশীল দেশগুলোতে এই দ্বন্দ্ব দৃশ্যমান হবে। আর সেখানেই চীনের সাম্রাজ্যিক বাসনার স্বরূপ...
‘কেন সময়মতো আমাকে টিউটর দাওনি? এ জন্যই তো পরীক্ষার ফল খারাপ হলো।’ ‘তোমরা আমাকে কারও সঙ্গে মিশতে দাও না, তাই আমার কোনো বন্ধু হয় না।’ যেকোনো অপ্রাপ্তি বা ব্যর্থতার জন্য সন্তান তার মা–বাবা, পরিবারের দিকে আঙুল তোলে। কম বয়সী সন্তানের কাছে তাঁরা যেন ‘ভিলেন’। আসলেই কি সবকিছুর জন্য মা–বাবা দোষী? কেন এমন হয়, এমন হলে মা–বাবা কিংবা সন্তানের করণীয় কী?...
খাগড়াছড়ির দীঘিনালায় তাঁত প্রশিক্ষণ ও উৎপাদন কেন্দ্রের ১২টি তাঁতযন্ত্রই অকেজো হয়ে পড়ে আছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের এই প্রতিষ্ঠানটি এক বছর ধরেই বন্ধ রয়েছে। কেন্দ্রে দায়িত্বশীল কোনো কর্মকর্তাও নেই। জরাজীর্ণ প্রশিক্ষণ কেন্দ্রের চারদিকে নোংরা আবর্জনা। দুর্গন্ধে ভেতরে প্রবেশ করা যায় না। ভেঙে পড়েছে ঘরের সিলিংও। সরেজমিনে দেখা যায়, উপজেলা সদরে টিনের ছাউনি দেওয়া চার কক্ষবিশিষ্ট তাঁত...
অনেক চেষ্টা করেও সংসারটা আর টেকাতেই পারছিলেন না আসিফ আর শিলা (ছদ্মনাম)। তিন বছরের সংসারের শুরু থেকেই পারিবারিক কারণে নিজেদের মধ্যে বনিবনা হচ্ছিল না। পরে নিজেদের সমঝোতাতেই তালাকপ্রক্রিয়া সম্পন্ন হয়। আসিফ ব্যাংকার, শিলা শিক্ষকতা করেন একটি স্কুলে। বিয়ের পরপরই আসিফ যে ব্যাংকে চাকরি করেন, সেখানে একটি ফিক্সড ডিপোজিটের জন্য অ্যাকাউন্ট খুলে দিয়েছিলেন। তালাকের প্রায় কয়েক মাস পর শিলা আসিফকে অনেকটা...
রাজধানীর বিমানবন্দর সড়কে দুই শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার প্রায় দেড় বছরের মাথায় এই মামলার বিচার শেষ হয়েছে। কিন্তু নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা এখনো হয়রানির শিকার। তাঁদের বিরুদ্ধে করা মামলাগুলো ঝুলে আছে। জামিনে থাকা এই শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের ভোগান্তির শেষ নেই। সব মামলায় গ্রেপ্তার হয়ে জেল খেটেছেন, এমন কয়েকজন শিক্ষার্থী প্রথম আলোকে বলেছেন, গ্রেপ্তারের পর...
গত এক দশকে মোবাইল অ্যাপ্লিকেশন আমাদের জীবনেরই অংশ হয়ে গেছে। আইফোনের অ্যাপ স্টোর আর অ্যান্ড্রয়েডের গুগল প্লে চালু হয় ২০০৮ সালে। এখন এই দুই ভার্চ্যুয়াল দোকানে লাখ লাখ অ্যাপের সমাহার। কোনোটি দিয়ে আমরা যোগাযোগ রক্ষা করছি, কোনোটি দিয়ে খুঁজে বের করছি নতুন মানুষ, আবার কোনো অ্যাপ দিয়ে চলছে গান শোনা কিংবা বিদ্যুৎ বিল দেওয়ার মতো কাজ। কেবল কথা বলার জন্য মোবাইল ফোন আমরা ব্যবহার করছি বটে। তবে স্মার্টফোনে...
নামের শেষে নগর। কিন্তু নগরের কোলাহলময়তা সেখানে পৌঁছায় না। ইট-কাঠ-পাথরের রুক্ষতাও কখনো ছুঁতে পারেনি এই নগরকে। তাই বলে এটি একেবারে গ্রামও নয়। গাছপালার ফাঁকে ফাঁকে উঁকি দেয় লাল ইটের দালান। ঋতুর পালাবদলে যখন শীত আসে এ নগরে, এ যেন মায়াবী অচিন সুন্দর কোনো রাজ্যের রূপ ধারণ করে। আর তার বড় একটি কারণ ‘অচিন’ দেশ থেকে আসা ‘অতিথি পাখি’ তথা পরিযায়ী পাখিরা। বলা হচ্ছে জাহাঙ্গীরনগর...
লেখক জাভেদ হুসেনকে বললাম, দুধ–চা ছাড়া আর কিছু খাবেন কি? কবীরের দোঁহা তফসির করতে করতে নিপাট চা–খোর জাভেদ হুসেন মৃদু হেসে পাল্টা প্রশ্ন করলেন, ভদ্রলোক দুধ–চা ছাড়া আর কীইবা খায়? অফিসের নিচে ছুটি হয়ে যাওয়া ব্যাংকের বন্ধ কলাপসিবল গেটের বাইরের সিঁড়িতে বসে টংয়ের চা–মামাকে ডেকে বলি, দুই কাপ দুধ–চা, চিনি কম। ভদ্রলোক পান করুক আর না–ই করুক, গড়পড়তা বাঙালি আসলেই...
শীত মানেই শুষ্কতা। এই সময় ত্বক যেমন আর্দ্রতা হারায়, তেমনি চারপাশের পরিবেশও শুষ্ক হয়ে পড়ে। তাই ধুলাবালুর পরিমাণও বেড়ে যায়। শীতের কুয়াশার সঙ্গে যোগ হয় ধুলা। চারদিকে যেন ধুলাশা। এই ধুলাবালির সঙ্গে অ্যালার্জেন মিশে থাকে। এই সময় অ্যালার্জি সৃষ্টি করে এমন অনেক উপাদান আমাদের শ্বাসনালির ভেতর ঢুকে যেতে পারে বা ত্বকের সংস্পর্শে আসে। তাই শীতের সময় অ্যালার্জির প্রকোপ বেড়ে যায়। আবার কারও থাকে কোল্ড...
ক. ওজন কমে চুকা দইয়ে বলে গেছেন নানু শের মালটা আলু ওজন বাড়ায় মানুষের। খেয়ো না ভাই কাঁচা কাঁঠাল সামনে যখন যা পেলে ওজন বাড়ে কচুরমুখি খেলে। খ. ডাঁটা সবজি গাজর কিনে বাড়ির দিকে চল ভাইয়ে ওজন বাড়ে মিষ্টি আলু, আখের রস ও জলপাইয়ে। করব শুরু খাবারটাকে আঁশসেদ্ধ সে দানায়, ওজন বাড়ে কাঁচা খেজুর পাকা তাল ও বেদানায়। গ. মন মানে না, কান্না আসে পোকামাকড়—মশাতে ওজন কমে কাঁচা কলা উচ্ছে...
সব শিল্পীই তো সংগ্রাম করে শিখরে পৌঁছানোর গল্প বলেন। অদিতির গল্প কিছুটা ব্যতিক্রম। তিনি পেয়েছেন ‘না চাহিলে যারে পাওয়া যায়’-এর মতো জীবন। না চাইতেই পেয়েছেন সব, যা বেশির ভাগ শিল্পীর জন্য বিরল। এই দিক থেকে অদিতি মহসিনকে বলা চলে অদ্বিতীয়। শিল্পী অদিতি মহসিনের সংগীতজীবনের দুই দশক উদ্যাপিত হতে যাচ্ছে। শুক্রবার সন্ধ্যা ছয়টায় কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘অরুণ আলোর অঞ্জলি’ নামের এ আয়োজন করেছেন তাঁর...
অনেক মা–বাবাই শিশুর বেড়ে ওঠা নিয়ে চিন্তিত থাকেন। অনেকেই ভাবেন শুধু ভালো খাওয়াদাওয়া করলেই শিশুরা বেড়ে উঠবে ঠিকঠাক। আবার অনেকেই মনে করেন শারীরিক বৃদ্ধিই একমাত্র বৃদ্ধি। এসব ধারণা আসলে ঠিক নয়। শারীরিক বৃদ্ধির পাশাপাশি মানসিক বৃদ্ধি ঠিকমতো হচ্ছে কি না, তা খেয়াল রাখতে হবে। শিশু যাতে হাসিখুশি আর আনন্দময় পরিবেশে বড় হতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। যেসব দিক দেখে শিশুর বিকাশ বুঝবেন চার মাস...
আপনি কি আপনার ব্যক্তিত্ব বুঝতে চান? তাহলে হাতের আঙুলগুলোর দিকে তাকান। এই আঙুল আপনার ব্যক্তিত্বর দর্পণ। আঙুল দেখে বুঝতে পারবেন কেমন তরো মানুষ আপনি। আরও ভেঙে বললে, আপনার অনামিকা বলে দেবে আপনার ব্যক্তিত্ব কেমন? হাফিংটন পোস্টের এক প্রতিবেদনে তুলে ধরা হয়েছে ব্যক্তিত্বের এই পরীক্ষার বিষয়। আসলে শরীরে টেস্টোস্টেরন হরমোন নিঃসরণের পরিমাণের ওপর নির্ভর করে অনামিকার দৈর্ঘ্য। জেনে নেওয়া যাক, আপনার এই আঙুলটি...
‘ঝপ ঝপাঝপ পলো বাও/ মজার মজার মাছ খাও’—একটা সময় চলনবিলে মাছ ধরার উৎসবে এই স্লোগান শোনা যেত মানুষের মুখে মুখে। ওই স্লোগান এখন আর তেমন শোনা যায় না। বিলে মাছ কমে গেছে। এর প্রভাব পড়েছে মাছ ধরার উৎসবের ঢঙেও। তবে বছরের এই সময়ে এসে ধনী-গরিব সব শ্রেণির মানুষের বিলের পানিতে নেমে মাছ ধরার দৃশ্যর কোনো পরিবর্তন হয়নি। সূর্য পুরোপুরি ওঠার আগেই শিশিরভেজা গ্রামের পথে বিলমুখী মানুষের সারি,...
সম্প্রতি ভারতের মেদিনীপুরে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক মাস্টার্স অ্যাথলেটিকস প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় অংশ নেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ রায়হান উদ্দিন ফকির। তিনি দুটি রৌপ্য পদকসহ মোট তিনটি পদক অর্জন করেন। রায়হানের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্ত্যপুর গ্রামে। তাঁর এ অর্জনে গর্বিত গৌরীপুর উপজেলার মানুষ। গত ২৯ নভেম্বর রাতে রায়হানকে সংবর্ধনা...