Tuesday, December 3, 2019

‘কৃষকের অ্যাপে’ ধান সংগ্রহের উদ্যোগ, কমবে অভিযোগ

দেশব্যাপী শুরু হয়েছে আমন ধান সংগ্রহ অভিযান। চলতি বছর কৃষকদের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে ৬ লাখ টন ধান এবং মিলমালিকদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে সাড়ে তিন লাখ টন চাল সংগ্রহ করবে সরকার।গত ২০ নভেম্বর শুরু হয়েছে আমন ধান সংগ্রহ। চলবে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।  তবে বরাবরই যে অভিযোগ সামনে আসে তা হচ্ছে, সরাসরি কৃষকেরা সরকারের কাছে ধান বিক্রি করতে পারেন না। মধ্যস্বত্বভোগী, দালাল কিংবা কর্মকর্তাদের... বিস্তারিত



source http://www.prothomalo.com/nagorik-sangbad/article/1627398/%E2%80%98%E0%A6%95%E0%A7%83%E0%A6%B7%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%87%E2%80%99-%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B9%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97-%E0%A6%95%E0%A6%AE%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97

ডিপিডিসি ও ডেসকোর চাওয়ায় বিদ্যুতের দাম বাড়ানো বেআইনি

বিদ্যুতের মূল্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) আইন অনুযায়ী, লাভে থাকলে কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাব করতে পারে না। ঢাকা ও ঢাকার আশপাশে দুই বিতরণকারী সংস্থা ডিপিডিসি ও ডেসকো লাভে রয়েছে। তা সত্ত্বেও তারা বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব করেছে। আর ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1627426/%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF-%E0%A6%93-%E0%A6%A1%E0%A7%87%E0%A6%B8%E0%A6%95%E0%A7%8B%E0%A6%B0-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AE-%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8B

Monday, December 2, 2019

৫০ টাকা ধার করে বাড়ি ছাড়ার গল্প

আলী হোসেন আরিফের গল্পটা রূপকথার মতোই। সততা আর পরিশ্রম যে মানুষকে বিমুখ করে না, এর এক প্রমাণ তিনি। ১৮ বছর আগে এক প্রতিবেশীর কাছ থেকে মাত্র ৫০ টাকা ধার নিয়ে ঘর ছেড়েছিলেন, আর এখন একজন সফল ফল ব্যবসায়ী ও আমদানিকারক। কয়েক কোটি টাকার ব্যবসা তাঁর।আলী হোসেন এখন বন্দরনগরী চট্টগ্রাম নগরের ‘ফলমুন্ডি’ খ্যাত স্টেশন রোডের প্রথম সারির ফল ব্যবসায়ীদের একজন। তাঁর প্রতিষ্ঠানের নাম মেসার্স তৈয়বীয়া... বিস্তারিত



source http://www.prothomalo.com/economy/article/1627311/%E0%A7%AB%E0%A7%A6-%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BF-%E0%A6%9B%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%97%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA

ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে রাত জেগে গ্রামবাসীর পাহারা

বিস্তারিত



source http://www.prothomalo.com/video/watch/1627310/%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B6-%E0%A6%A0%E0%A7%87%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A4-%E0%A6%9C%E0%A7%87%E0%A6%97%E0%A7%87-%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%80%E0%A6%B0

ব্যবসায় কোথায় কত সময় লাগে

ব্যবসা-বাণিজ্যে উদ্যোক্তারা কোটি কোটি টাকা বিনিয়োগ করেন। ব্যাংক থেকে ঋণ নিয়েই সাধারণত এই বিনিয়োগ করে থাকেন তাঁরা। তাই ব্যবসা-বাণিজ্যে কোন কাজটি করতে কত সময় লাগে, তা মনে রাখতে হয়। বিশ্বব্যাংক প্রতিবছর ব্যবসায় সহজ করার সূচক প্রকাশ করে থাকে। সেখান কোন কাজ করতে বাংলাদেশে কত সময় লাগে, সেই তথ্য পাওয়া যাবে। বিশ্বব্যাংকের এই তথ্য–উপাত্ত নতুন উদ্যোক্তাদের কাজে লাগতে পারে। এখানে বিশ্বব্যাংকের... বিস্তারিত



source http://www.prothomalo.com/economy/article/1627308/%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%A5%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%95%E0%A6%A4-%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%9F-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%97%E0%A7%87

ব্যবসা শুরুর খুঁটিনাটি

চাকরি মানেই ৯টা-৫টায় অফিস। কখনো কখনো তা ৮টা-৮টায়ও হয়। চাকরি মানে নিজে খাটা। চাকরির মতো গৎবাঁধা জীবন যাঁরা চান না বা তুলনামূলক স্বাধীনচেতা মানুষ যাঁরা, তাঁরাই বেছে নেন ব্যবসার পথ। আর ব্যবসা মানে অন্যদের চাকরি দেওয়া বা খাটানো, উদ্যোক্তারা যে বিষয়টিকে বলে থাকেন ‘চাকরি করব না, চাকরি দেব।’ হাজার রকমের ব্যবসা রয়েছে দেশে। এদিকে রয়েছে অতিক্ষুদ্র, ক্ষুদ্র, মাঝারি, বড় আকারের ব্যবসা। অন্যদিকে... বিস্তারিত



source http://www.prothomalo.com/economy/article/1627307/%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B8%E0%A6%BE-%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81%E0%A6%B0-%E0%A6%96%E0%A7%81%E0%A6%81%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%BF

বাংলাদেশে এমেক্সের ১০ বছর

একটি কার্ড দিয়ে সারা বিশ্বেই লেনদেন করা যায়। বিমানবন্দরে পাওয়া যায় উষ্ণ অভ্যর্থনা। আবার মেলে নানা ছাড়ও। একটি ব্র্যান্ডের কার্ড যে এত সুবিধা ও সম্মান দিতে পারে, তা অনেকের কাছেই অজানা ছিল। তবে ১০ বছর ধরে বাংলাদেশের মানুষ সেবাটি পাচ্ছেন। বলছিলাম ১৭০ বছর ধরে কার্ড সেবা দেওয়া আমেরিকান এক্সপ্রেস বা এমেক্স কার্ডের কথা।বাংলাদেশে এমেক্সের কার্ড সেবা শুরু হয় ২০০৯ সালে। সেই হিসাবে গত নভেম্বরে ১০ বছর... বিস্তারিত



source http://www.prothomalo.com/economy/article/1627306/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87-%E0%A6%8F%E0%A6%AE%E0%A7%87%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0-%E0%A7%A7%E0%A7%A6-%E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0

আন্তর্জাতিক প্রতিযোগিতায় প্রবাসী বাংলাদেশি এরফানের কৃতিত্ব

আন্তর্জাতিক আলোকচিত্রী প্রতিযোগিতায় প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী মো. এরফান রাশেদ পদক পেয়েছেন। ইন্দোনেশিয়ার জোগজাকার্তায় আহমেদ দালান বিশ্ববিদ্যালয় আয়োজিত ওই প্রতিযোগিতায় তিনি তৃতীয় হয়েছেন। আন্তর্জাতিক আলোকচিত্রী প্রতিযোগিতায় বাংলাদেশ, ইন্দোনেশিয়া, চীন, বেলজিয়াম, হাঙ্গেরি, ফিলিস্তিন, থাইল্যান্ড, লাওস, ভিয়েতনাম, মালয়েশিয়া, মাদাগাস্কারসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীরা অংশ নেন। মো. এরফান রাশেদ... বিস্তারিত



source http://www.prothomalo.com/durporobash/article/1627305/%E0%A6%86%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%80-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A6%BF-%E0%A6%8F%E0%A6%B0%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0

ঢাকায় নতুন সড়ক আইনে মামলা শুরু

নতুন ‘সড়ক পরিবহন আইন-২০১৮’ অনুযায়ী আইন লঙ্ঘনকারীদের মামলা দেওয়া শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। ডিএমপি ট্রাফিকের চারটি বিভাগের মধ্যে তিনটি বিভাগ সীমিত পরিসরে এই কার্যক্রম শুরু করেছে। গত ১ নভেম্বর থেকে আইনটি কার্যকর হলেও পুলিশ এত দিন আইন লঙ্ঘনকারীদের মামলা দেওয়া থেকে বিরত ছিল। নতুন আইন সম্পর্কে জনগণকে সচেতন করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছিল তারা।... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1627303/%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%B8%E0%A7%9C%E0%A6%95-%E0%A6%86%E0%A6%87%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81

আড়াই শ টাকায় পেঁয়াজ বা টাকায় আট মণ চাল

পরিতোষ সেন ১৯৩৭ সাল পর্যন্ত ঢাকায় ছিলেন। জিন্দাবাহার বইয়ে তিনি সে সময়ের বাজারদর নিয়ে লিখেছেন, ‌‌‘আজ থেকে পঞ্চাশ বছর আগে ঢাকায়, তথা পূর্ব–বঙ্গে থাবার–দাবারের স্বচ্ছলতা এবং অন্যান্য জিনিসের দাম অবিকল শেরশাহ–র যুগের মতো না–হ’লেও, এত সস্তা ছিল যে আজকের পাঠকেরা শুনে হয়তো তাই মনে করবেন। যেমনদু-আড়াই সেরি ইলিশ মাছ চার আনায়। এক-কুড়ি ডিম দু-আনায়। শীতকালে এক টাকায় কুড়ি দুই সের দুধ। ব্রহ্মদেশের সরু সেদ্ধ... বিস্তারিত



source http://www.prothomalo.com/economy/article/1627304/%E0%A6%86%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%87-%E0%A6%B6-%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AA%E0%A7%87%E0%A6%81%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%9C-%E0%A6%AC%E0%A6%BE-%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%86%E0%A6%9F-%E0%A6%AE%E0%A6%A3-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2

লন্ডন হামলায় নিহত সাসকিয়া কেমন ছিলেন

লন্ডন ব্রিজে হামলায় নিহত নারীর নাম জানিয়েছে পুলিশ। তাঁর নাম সাসকিয়া জোনস। ২৩ বছরের সাসকিয়া কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেছিলেন। একই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জ্যাক মেরিটের সঙ্গে ছুরিকাঘাত করে হত্যা করা হয় তাঁকে। আজ সোমবার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, মেরিট ও জোনসের পরিবার তাঁদের শ্রদ্ধা জানিয়েছে। এক বিবৃতিতে মেরিটের পরিবার জানায়, জ্যাক মেরিট খুবই প্রতিভাবান ছিলেন। তিনি তাঁর... বিস্তারিত



source http://www.prothomalo.com/international/article/1627286/%E0%A6%B2%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A6%A8-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%95%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE-%E0%A6%95%E0%A7%87%E0%A6%AE%E0%A6%A8-%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8

তিন ঘাটে সেতু নেই, দুর্ভোগ

রংপুরের তারাগঞ্জ উপজেলার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে যমুনেশ্বরী নদী। এই নদীর গুরুত্বপূর্ণ তিনটি ঘাট হলো মণ্ডলপাড়া, কালারঘাট ও জয়বাংলাঘাট। এই তিনটি ঘাঁট দিয়ে উপজেলার সবচেয়ে বেশি মানুষ চলাচল করে থাকে। অথচ এই তিনটি ঘাটে সেতু না থাকায় ৩২টি গ্রামের ৫০ হাজারের বেশি মানুষ যাতায়াতে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার দূরে কুর্শা ইউনিয়নের মণ্ডলপাড়াঘাট। এ খেয়াঘাটের দুই পারে মণ্ডলপাড়া,... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1627285/%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%98%E0%A6%BE%E0%A6%9F%E0%A7%87-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%A4%E0%A7%81-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%87-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AD%E0%A7%8B%E0%A6%97

ঘর বরাদ্দের নামে অর্থ আত্মসাৎ

সরকার ঘরহীন মানুষের জন্য বিনা মূল্যে ঘর তৈরি করে দেওয়ার যে কর্মসূচি হাতে নিয়েছে, তা সর্বমহলেই প্রশংসিত হয়েছে। একইভাবে প্রশংসিত হয়েছে খাদ্যনিরাপত্তা কর্মসূচিও। কেননা, খাদ্য, বস্ত্র, আশ্রয়, শিক্ষা ও চিকিৎসা—প্রত্যেক নাগরিকের এই পাঁচটি মৌলিক চাহিদা পূরণে যেকোনো আধুনিক রাষ্ট্র অঙ্গীকারবদ্ধ। যখন এসব কর্মসূচি সুষ্ঠুভাবে পালিত হয়, তখন সাধারণ মানুষ উপকার পায়। কিন্তু যখন এসব কর্মসূচিকে ঘিরে... বিস্তারিত



source http://www.prothomalo.com/opinion/article/1627280/%E0%A6%98%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87-%E0%A6%85%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5-%E0%A6%86%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%B8%E0%A6%BE%E0%A7%8E

এইডস কেন বাড়ছে

৩৫ বছর বয়সী এক বাংলাদেশি নাগরিক তিন বছর মালয়েশিয়ায় কাজ করার পর দেশে ফিরে আসেন। তার এক বছর পর তিনি তাঁর এক আত্মীয়কে রক্ত দিতে গিয়ে জানতে পারেন, তিনি এইচআইভিতে আক্রান্ত। তারপর চিকিৎসকের পরামর্শে তাঁর স্ত্রীর রক্ত পরীক্ষা করে শনাক্ত হয় যে তাঁর স্ত্রীও একই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে এ দেশে এইচআইভি আক্রান্ত মানুষের প্রকৃত সংখ্যা নিরূপণ করা সম্ভব নয়। জাতিসংঘের এইচআইভি/এইডসবিষয়ক... বিস্তারিত



source http://www.prothomalo.com/opinion/article/1627279/%E0%A6%8F%E0%A6%87%E0%A6%A1%E0%A6%B8-%E0%A6%95%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%9B%E0%A7%87

বন্যায় ভাসছে ফ্রান্স, ৩ উদ্ধারকর্মীর মৃত্যু

ইতালির বন্দরনগরী ভেনিসের পর এবার বন্যার পানিতে ভাসছে ফ্রান্সের দক্ষিণাঞ্চল। আজ সোমবার দক্ষিণাঞ্চলের শহর মার্সেইতে উদ্ধারকাজ চালাতে গিয়ে হেলিকপ্টার দুর্ঘটনায় তিন উদ্ধারকর্মী নিহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। হেলিকপ্টার দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। ভারী বৃষ্টিপাতের কারণে ফ্রেঞ্চ রিভারিয়া নদীর পানি বেড়ে যাওয়ায় এই বন্যা দেখা দেয়। গতকাল রোববার বন্যায় দুজনের... বিস্তারিত



source http://www.prothomalo.com/international/article/1627284/%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%AB%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%B8-%E0%A7%A9-%E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%80%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81

শিশু ধর্ষণের চেষ্টা, যুবককে নগ্ন করে হাঁটানো হলো

চার বছরের কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৩৫ বছরের এক যুবককে নগ্ন করে রাস্তায় হাঁটিয়েছে জনতা।গতকাল রোববার ভারতের মহারাষ্ট্রের নাগপুরের পারদি এলাকায় এ ঘটনা ঘটে। আজ সোমবার এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠা যুবকের নাম জওহর বৈদ্য। তিনি শহরের একটি কো-অপারেটিভ সোসাইটি ব্যাংকের দৈনিক অর্থ সংগ্রহের (ক্যাশ কালেকশন) এজেন্ট হিসেবে কাজ করেন। পুলিশ জানায়, চার বছরের... বিস্তারিত



source http://www.prothomalo.com/international/article/1627283/%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%81-%E0%A6%A7%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A3%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9A%E0%A7%87%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE-%E0%A6%AF%E0%A7%81%E0%A6%AC%E0%A6%95%E0%A6%95%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%97%E0%A7%8D%E0%A6%A8-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%81%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8B-%E0%A6%B9%E0%A6%B2%E0%A7%8B

শিশুরা যেখানে ফিরে পাচ্ছে নতুন জীবন

ময়মনসিংহের ফুলপুরের স্কুলশিক্ষক এ কে এম আবদুর রাজ্জাক দুই দিন বয়সী ছেলেকে নিয়ে দিশেহারা হয়ে পড়েছিলেন। ছেলে জন্ম নিয়েছে জন্মগত হার্নিয়া নিয়ে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকার বিভিন্ন হাসপাতাল ঘুরে ছেলেকে নিয়ে পৌঁছান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগে। হাসপাতালেই ছিলেন এক মাস। আশা ছেড়ে দেওয়া সেই ছেলে ফাহিম নূর নিশাত এখন দশম শ্রেণির শিক্ষার্থী। আবদুর রাজ্জাক বেশ গর্ব নিয়েই... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1627282/%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%AF%E0%A7%87%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%9C%E0%A7%80%E0%A6%AC%E0%A6%A8

নারী চিকিৎসককে ধর্ষণ-হত্যায় উত্তাল ভারত

ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদ শহরে প্রাণিচিকিৎসক এক নারীকে গণধর্ষণ ও হত্যার ঘটনায় প্রতিবাদের ঝড় উঠেছে ভারতজুড়ে। গত শনিবার হাজারো মানুষ শহরের একটি পুলিশ স্টেশনের বাইরে জড়ো হয়। তারা অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানায়। এ ছাড়া বিভিন্ন জায়গায় ব্যাপক বিক্ষোভ হয়। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ব্যাপক জনবিক্ষোভের মুখে গতকাল রোববার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও বলেন, দ্রুত... বিস্তারিত



source http://www.prothomalo.com/international/article/1627281/%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BF%E0%A7%8E%E0%A6%B8%E0%A6%95%E0%A6%95%E0%A7%87-%E0%A6%A7%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A3-%E0%A6%B9%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%89%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4

অনুপ্রবেশ ঠেকাতে রাত জেগে গ্রামবাসীর পাহারা

ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে রাজশাহীর চরখানপুর সীমান্ত পাহারা দিচ্ছেন গ্রামবাসী। সীমান্তে নজরদারি জোরদার করার জন্য চরখানপুর গ্রামের প্রায় আড়াই শ বাসিন্দা রাত জেগে পালাক্রমে এই কাজ করছেন গত ২৮ নভেম্বর থেকে।গ্রামটির বাসিন্দারা জানান, গত ২৮ নভেম্বর তাঁদের সঙ্গে বৈঠকে বসেন বিজিবি ব্যাটালিয়ন-১–এর আওতাধীন চরখানপুর সীমান্ত ফাঁড়ির সদস্যরা। চরখিদিরপুরে প্রথম... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1627277/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B6-%E0%A6%A0%E0%A7%87%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A4-%E0%A6%9C%E0%A7%87%E0%A6%97%E0%A7%87-%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%80%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE

একটা সোনা জিততে ১৫ বছর...কেন?

একটা সময় সাফ গেমস ফুটবলে সোনার পদক ছিল বাংলাদেশের সোনার হরিণ। যোগ্য দল হয়েও এই সোনার পদকের জন্য ১৫টি বছরের দুঃসহ অপেক্ষায় থাকতে হয়েছে জাতীয় দলকে। প্রতিবারই নানা কারণে সোনা হাতছাড়া হয়েছে দলের। সোনা হাতছাড়া হওয়ার সে কারণগুলোয় চোখ বোলালে অবাকই হবেন পাঠকেরা। ভুল থেকে না শেখার সংস্কৃতি চিরদিনই ক্ষতি করেছে এ দেশের খেলাধুলাকে, বিশেষ করে ফুটবলকে। ‘তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1627264/%E0%A6%8F%E0%A6%95%E0%A6%9F%E0%A6%BE-%E0%A6%B8%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%A4%E0%A7%87-%E0%A7%A7%E0%A7%AB-%E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0...%E0%A6%95%E0%A7%87%E0%A6%A8

আড়ুশাহ ও মাড়ুশাহ (রহমাতুল্লাহ) এর মাজার - ওয়ার্ড নং ২১

গতকাল, ফুলার রোড ধরে ব্রিটিশ কাউন্সিল পেরিয়ে যখন জগন্নাথ হলের দিকে যাচ্ছিলাম, হঠাৎ আমার মনে হলো ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক কোয়ার্টারের ভেত...