সিলেটের ১২৭ বছরের পুরোনো মুরারি চাঁদ (এমসি) কলেজের শিক্ষার্থীদের আবাসনসংকটসহ অন্যান্য সংকটের যে চিত্র প্রথম আলোয় প্রকাশিত হয়েছে, তা উদ্বেগজনক বললেও কম বলা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোর মধ্যে র্যাঙ্কিংয়ে ১৬তম আর সিলেট বিভাগীয় পর্যায়ে প্রথম অবস্থানে থাকা ঐতিহ্যবাহী এই কলেজের এমন দুর্দশা কোনোভাবেই কাম্য নয়। প্রথম আলোর খবর অনুযায়ী, এমসি কলেজে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা সাড়ে ১৪... বিস্তারিত
source http://www.prothomalo.com/opinion/article/1627109/%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%9F-%E0%A6%8F%E0%A6%AE%E0%A6%B8%E0%A6%BF-%E0%A6%95%E0%A6%B2%E0%A7%87%E0%A6%9C
নতুন দায়িত্ব নিয়েই অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গত ১০ জানুয়ারি ব্যাংকমালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সঙ্গে বৈঠক করেছিলেন। বৈঠক শেষে বিশেষ এক ঘোষণা দিয়ে বললেন, ‘আজকের পর থেকে এক টাকাও খেলাপি ঋণ বাড়বে না।’ সেটাই ছিল অর্থমন্ত্রী হওয়ার পর খেলাপি ঋণ বিষয়ে তাঁর প্রথম বক্তব্য। এরপর থেকে বিষয়টি নিয়ে তিনি বারবার কথা বলেছেন। বাস্তবে যা-ই ঘটুক না কেন, প্রথম...
কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে লাল-সবুজ পতাকা ওড়ার দৃশ্যটা আজও অনেক ফুটবলপ্রেমীর হৃদয়ে অমলিন। ১৯৯৯ সালের ৪ অক্টোবরের সেই আনন্দময় বিকেলে দক্ষিণ এশিয়ান গেমস ফুটবলে প্রথমবার সোনা জিতেছিল বাংলাদেশ। ২০ বছরের ব্যবধানে দশরথে আবার বসতে যাচ্ছে ফুটবলের সেই মেলা। এবার বাংলাদেশের স্বপ্নের সারথি জামাল ভূঁইয়ারা। নেপালের রাজধানী কাঠমান্ডুতে আজ শুরু যাচ্ছে এসএ গেমস। গেমসের অন্যতম মূল আকর্ষণ ফুটবল শুরু হবে...
কুমিল্লার চান্দিনা উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দেলোয়ার হোসেন (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে উপজেলার তুলাতলি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশের ভাষ্য, দেলোয়ার সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য ছিলেন। তাঁর বিরুদ্ধে চান্দিনা থানায় অস্ত্র ও ডাকাতির অভিযোগে সাত মামলা রয়েছে। দেলোয়ার চান্দিনা উপজেলার ফতেহাপুর গ্রামের আবদুল বারেকের ছেলে। ঘটনাস্থল থেকে একটি...
জ্বালানি তেল বিক্রির প্রচলিত কমিশন বৃদ্ধিসহ ১৫ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ, জ্বালানি তেল পরিবেশক সমিতি, পেট্রল পাম্প মালিক সমিতিসহ জ্বালানি ব্যবসায়ীরা। আজ রোববার সকাল ৬টা থেকে ওই কর্মবিরতি শুরু হয়েছে। রাজশাহী ও রংপুরেও কর্মবিরতি চলছে। শ্রমিকেরা পদ্মা, মেঘনা ও যমুনা তিনটি তেল ডিপোর তেল উত্তোলন ও বিপণন বন্ধ রেখে ওই কর্মসূচি পালন করছেন।...
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন দেশটির আসন্ন নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নাক না গলানোর অনুরোধ করেছেন। ন্যাটো সম্মেলনে অংশ নিতে আগামী সপ্তাহে ট্রাম্পের যুক্তরাজ্য সফরে যাওয়ার কথা। এর ঠিক আগ দিয়ে গত শুক্রবার বরিস বলেন, যুক্তরাজ্যের নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট কোনোভাবে সম্পৃক্ত না হলেই ‘সবচেয়ে ভালো’ হয়। যদিও হুটহাঁট বেফাঁস মন্তব্যের কারণে পরিচিত ট্রাম্প...
চট্টগ্রামের লোহাগাড়ায় ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এই অভিযোগে থানায় দায়ের হওয়া মামলায় নিতাই মল্লিক (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল শনিবার রাতে ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে নিতাই মল্লিককে আসামি করে থানায় মামলা করেন। নিতাই মল্লিকের বাড়ি লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নে। পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যার আগে আগে...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: ২য় টেস্ট-৩য় দিন স্টার স্পোর্টস সিলেক্ট ১ নিউজিল্যান্ড-ইংল্যান্ড ভোর ৪টা ২য় টেস্ট-৩য় দিন সনি সিক্স অস্ট্রেলিয়া-পাকিস্তান সকাল ৯-৩০ মি. ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২ নরউইচ-আর্সেনাল রাত ৮টা ম্যান ইউনাইটেড-অ্যাস্টন ভিলা রাত ১০-৩০ মি. লেস্টার-এভারটন ...
পৃথক দুটি পদে নেওয়া হবে ৭৫০ জন কর্মী। এ জন্য সাক্ষাৎকার দিতে হাজির হন তিন হাজারের বেশি চাকরিপ্রার্থী। অথচ এতজন প্রার্থীর সাক্ষাৎকারের জন্য বোর্ড গঠন করা হয় মাত্র একটি। এতে সকাল থেকে দুপুর পর্যন্ত বোর্ডে কেবল ১০০ জনের সাক্ষাৎকার নেওয়া সম্ভব হয়। একপর্যায়ে ক্ষুব্ধ নিয়োগপ্রার্থীরা দরজা–জানালা লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। এ সময় চাকরিপ্রার্থীদের সঙ্গে আনসার সদস্যদের ধাক্কাধাক্কি হয়।গতকাল শনিবার...
পাসপোর্ট ও সরকারি চাকরির ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন (পরিচয় ও ঠিকানা যাচাই) সম্পন্ন হলে তা আবেদনকারীর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে। এই ব্যবস্থা চট্টগ্রাম মহানগরীতে চালু হয়েছে এক মাস আগে। ঢাকা রেঞ্জের ১৩টি জেলায় আজ ১ ডিসেম্বর চালু হচ্ছে। সারা দেশ এই ব্যবস্থার আওতায় এলে সাধারণ মানুষের হয়রানি কমবে। পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন নিয়ে হয়রানির অভিযোগ অনেক দিনের। বর্তমান ব্যবস্থায়...
‘ফারাজ হোসেন সাহসিকতা পুরস্কার ২০১৯’ দেওয়া হবে আজ রোববার। বন্ধু বা সহকর্মীর প্রতি সহমর্মিতার দৃষ্টান্ত হিসেবে কোনো ব্যক্তির অনন্য সাহসিকতার স্বীকৃতিস্বরূপ ২০১৬ সাল থেকে এ পুরস্কার দিচ্ছে পেপসিকো গ্লোবাল। ঢাকার র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের গ্র্যান্ড বলরুমে আজ সন্ধ্যা ছয়টায় এক অনুষ্ঠানের মাধ্যমে এ বছরের পুরস্কারপ্রাপ্ত ব্যক্তির হাতে স্বীকৃতি সনদের পাশাপাশি তুলে দেওয়া হবে...
গল্পটার শুরু সেই ছোটবেলায়। রংপুর জেলার ছোট্ট গ্রাম মহেশপুরের নাম রাখা হয়েছিল মহেশ চন্দ্র রায়ের নামে। এই মহেশবাবুর বড় ছেলে পতিত পাবন তাঁর যৌবনে রংপুর কালেক্টরেট মাঠে কোচবিহারের যুবরাজের সঙ্গে ফুটবল খেলেছিলেন কোনো এক কালে! সে গল্প শুনে শুনে বড় হয়েছি ছোটবেলা থেকে। একজন রাজার ছেলের সঙ্গে আমার ঠাকুরদাদা ফুটবল খেলেছিলেন—এ গল্প আমার মস্তিষ্কে কোচবিহার নিয়ে একটা কল্পনার রাজ্য তৈরি করে দিয়েছিল...
যাঁরা প্রচলিত অফিস বাদ দিয়ে ঘরে বসে ফ্রিল্যান্সিং করে সবচেয়ে বেশি আয় করতে চান, তাঁদের জন্য ডেটা অ্যানালিটিক্স ও ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ক্ষেত্রের দক্ষতা সবচেয়ে বেশি কাজে লাগবে। সম্প্রতি এ দুটি খাতে দক্ষ কর্মীর চাহিদা সবচেয়ে বেশি বাড়তে দেখা গেছে। ফ্রিল্যান্সিং ক্ষেত্রের জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস ফ্রিল্যান্সার ডটকমের তথ্য অনুযায়ী, কর্মী নিয়োগদাতাদের কাছে ডেটা অ্যানালিটিক্স ও ভার্চুয়াল...
রাজধানীর খিলক্ষেত এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব।আজ রোববার সকালে র্যাবের গণমাধ্যম শাখা থেকে পাঠানো মুঠোফোনের খুদে বার্তায় এই তথ্য জানানো হয়।র্যাব বলছে, খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ এলাকা থেকে ওই চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য। তাঁদের কাছ থেকে বেশ কিছু...
৪২ হাজার টাকার ল্যাপটপ কেনা হয়েছে ১ লাখ ৪৮ হাজার টাকায়। ৬০ হাজার টাকার কালার প্রিন্টারের দাম পড়েছে ২ লাখ ৪৮ হাজার টাকা। ৩৯ হাজার টাকার রেফ্রিজারেটর ৮৫ হাজার টাকায় কেনা হয়েছে। এমনকি মানবদেহের মেডিকেল চার্ট; বাজারে যার দাম ৫০০ টাকা, তা কেনা হয়েছে ৭ হাজার টাকায়। হবিগঞ্জের শেখ হাসিনা মেডিকেল কলেজে এভাবে বেশি দামে কম্পিউটার, আসবাব, চিকিৎসা সরঞ্জামাদি কেনার অভিযোগ উঠেছে। এসব সামগ্রী কেনায় ব্যয় হয়েছে...
রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় করা মামলার রায় আজ রোববার। ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করার কথা। এর আগে ১৪ নভেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার দিন ১ ডিসেম্বর ধার্য করেন আদালত। এ মামলায় ৪১ জনের মধ্যে ৩৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। বাসচাপায় ওই দুই শিক্ষার্থী নিহতের পর সারা দেশে...
নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে সুপরিচিত শপিং এলাকা গ্রোটে মার্কস্ট্রাটের হুডসনস বে নামে একটি ডিপার্টমেন্ট স্টোরে ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছে। পুলিশ বলছে, আহত তিনজন অল্পবয়সী। পুলিশ সন্দেহভাজন হামলাকারীকে খুঁজছে। ছুরিকাঘাতের ঘটনাস্থল হেগের পার্লামেন্ট থেকে খুব বেশি দূরে নয়। এএফপির খবরে জানা যায়, স্থানীয় সময় গতকাল শুক্রবার ওই হামলার ঘটনা ঘটে। থ্যাংকস গিভিং ডে উপলক্ষে শুক্রবার ব্ল্যাক ফ্রাইডে নামে...
পাট ও পাটজাত পণ্য রপ্তানিতে কয়েক বছর ধরে খারাপ সময় যাচ্ছে। পাট খাতের সমস্যা, সম্ভাবনা ও সংকট থেকে উত্তরণ নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ পাটপণ্য রপ্তানিকারক সমিতির (বিজেজিইএ) চেয়ারম্যান এম. সাজ্জাদ হোসাইন সোহেল। সাক্ষাৎকার নিয়েছেন শুভংকর কর্মকার। প্রথম আলো: বিদায়ী ২০১৮-১৯ অর্থবছরে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি ছিল মাত্র ৮১ কোটি ডলার, যা আগের অর্থবছরের চেয়ে ২০ শতাংশ কম। পাটের রপ্তানি...
ঢাকায় গত মঙ্গল ও বুধবার অনুষ্ঠিত হলো এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ব্যবসায়ী সংগঠনগুলোর জোট দ্য কনফেডারেশন অব এশিয়া-প্যাসিফিক চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিএসিসিআই) সম্মেলন। যৌথভাবে এ সম্মেলনের আয়োজক ছিল বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। সম্মেলন থেকে বাংলাদেশ কী পেল, তা নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম। সাক্ষাৎকার নিয়েছেন...