৪২ হাজার টাকার ল্যাপটপ কেনা হয়েছে ১ লাখ ৪৮ হাজার টাকায়। ৬০ হাজার টাকার কালার প্রিন্টারের দাম পড়েছে ২ লাখ ৪৮ হাজার টাকা। ৩৯ হাজার টাকার রেফ্রিজারেটর ৮৫ হাজার টাকায় কেনা হয়েছে। এমনকি মানবদেহের মেডিকেল চার্ট; বাজারে যার দাম ৫০০ টাকা, তা কেনা হয়েছে ৭ হাজার টাকায়। হবিগঞ্জের শেখ হাসিনা মেডিকেল কলেজে এভাবে বেশি দামে কম্পিউটার, আসবাব, চিকিৎসা সরঞ্জামাদি কেনার অভিযোগ উঠেছে। এসব সামগ্রী কেনায় ব্যয় হয়েছে... বিস্তারিত
source http://www.prothomalo.com/bangladesh/article/1627104/%E0%A6%B8%E0%A6%BE%E0%A7%9C%E0%A7%87-%E0%A7%A7%E0%A7%AB-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%95%E0%A7%87%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AC%E0%A7%9C-%E2%80%98%E0%A6%85%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%AE%E2%80%99
রাজধানীর বিমানবন্দর সড়কে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় করা মামলার রায় আজ রোববার। ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করার কথা। এর আগে ১৪ নভেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার দিন ১ ডিসেম্বর ধার্য করেন আদালত। এ মামলায় ৪১ জনের মধ্যে ৩৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। বাসচাপায় ওই দুই শিক্ষার্থী নিহতের পর সারা দেশে...
নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে সুপরিচিত শপিং এলাকা গ্রোটে মার্কস্ট্রাটের হুডসনস বে নামে একটি ডিপার্টমেন্ট স্টোরে ছুরিকাঘাতে তিনজন আহত হয়েছে। পুলিশ বলছে, আহত তিনজন অল্পবয়সী। পুলিশ সন্দেহভাজন হামলাকারীকে খুঁজছে। ছুরিকাঘাতের ঘটনাস্থল হেগের পার্লামেন্ট থেকে খুব বেশি দূরে নয়। এএফপির খবরে জানা যায়, স্থানীয় সময় গতকাল শুক্রবার ওই হামলার ঘটনা ঘটে। থ্যাংকস গিভিং ডে উপলক্ষে শুক্রবার ব্ল্যাক ফ্রাইডে নামে...
পাট ও পাটজাত পণ্য রপ্তানিতে কয়েক বছর ধরে খারাপ সময় যাচ্ছে। পাট খাতের সমস্যা, সম্ভাবনা ও সংকট থেকে উত্তরণ নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ পাটপণ্য রপ্তানিকারক সমিতির (বিজেজিইএ) চেয়ারম্যান এম. সাজ্জাদ হোসাইন সোহেল। সাক্ষাৎকার নিয়েছেন শুভংকর কর্মকার। প্রথম আলো: বিদায়ী ২০১৮-১৯ অর্থবছরে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি ছিল মাত্র ৮১ কোটি ডলার, যা আগের অর্থবছরের চেয়ে ২০ শতাংশ কম। পাটের রপ্তানি...
ঢাকায় গত মঙ্গল ও বুধবার অনুষ্ঠিত হলো এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ব্যবসায়ী সংগঠনগুলোর জোট দ্য কনফেডারেশন অব এশিয়া-প্যাসিফিক চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিএসিসিআই) সম্মেলন। যৌথভাবে এ সম্মেলনের আয়োজক ছিল বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)। সম্মেলন থেকে বাংলাদেশ কী পেল, তা নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম। সাক্ষাৎকার নিয়েছেন...
খাগড়াছড়ি পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের দুর্গম সীমান্তবর্তী এলাকা দুদকছড়ায় হয়েছিল শান্তি বাহিনী ও সরকারের সঙ্গে সংলাপ এবং সমঝোতা বৈঠক। এর রেশ ধরে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তি হয়। পার্বত্য চুক্তির লক্ষ্যে সংলাপ ছাড়াও দ্বিতীয় দফা অস্ত্র সমর্পণ অনুষ্ঠান হয়েছিল দুদকছড়াতেই। কথা ছিল, পার্বত্য চুক্তি বাস্তবায়িত হলে উন্নয়নের ছোঁয়ায় বদলে যাবে দুদকছড়া। কিন্তু এখনো সেখানে উন্নয়নের ছোঁয়া...
ব্রাহ্মণবাড়িয়ায় আলট্রাসনোগ্রাফির মাধ্যমে অন্তঃসত্ত্বা নারীর গর্ভের শিশু ছেলে নাকি মেয়ে তা জানার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে সিভিল সার্জন কার্যালয়। এ–সংক্রান্ত একটি আদেশ ডাকযোগে জেলার সব সরকারি-বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে পাঠানো হয়েছে। এ বিষয়ে গত বৃহস্পতিবার বিকেলে মুঠোফোনে জানতে চাইলে সিভিল সার্জন শাহ আলম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা...
বগুড়ায় এবার কাঁচা মরিচের ভালো আবাদ হয়েছে। ফলনও ভালো। কিন্তু দাম কম হওয়ায় কৃষকের মুখ মলিন। বগুড়ার নন্দীগ্রাম উপজেলার তেঘড়ি গ্রামের মাঠে কৃষক জুয়েল রানা প্রথম আলোকে বলেন, এবার তাঁর ৩ বিঘা জমিতে মরিচের আবাদ করেছেন। মোকামে মরিচের যে দাম তাতে লোকসান গুনতে হবে। পাইকারিতে প্রতি মণ মরিচ ৭৫০ থেকে ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। সেই মরিচ নিয়ে এই ছবির গল্প।
পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ চালুর পাশাপাশি বিধবা ভাতাও চালু করেছিলেন। বিদ্যাসাগরের চালু করা মুক্তাকেশী দেবী উইডো ফান্ডের নথি মিলেছে কলকাতার সংস্কৃত কলেজের সিন্দুক থেকে। গতকাল শুক্রবার চার ঘণ্টার চেষ্টায় ওই সিন্দুকের তালা ভাঙেন এক কারিগর। এরপর সেই সিন্দুকে পাওয়া গেছে প্রচুর ঐতিহাসিক দলিল-দস্তাবেজ। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সিন্দুকে কী আছে, তা এত দিন অজ্ঞাতই ছিল কলকাতার...
বিয়ের পরে সাবিলা নূর কী করছেন? অভিনয়ে কি ফিরেছেন? খোঁজ নিয়ে জানা গেল, পুরোদস্তুর নাটকের শুটিংয়ে ব্যস্ত তিনি। করছেন টেলিভিশনের অনুষ্ঠানের কাজও। শুক্রবার বিকেলে স্বামী নেহাল সুনন্দকে নিয়ে একটি টেলিভিশনের অনুষ্ঠানের শুটিং করেন তিনি। প্রেমিক সুনন্দকে ২৫ অক্টোবর বিয়ে করেন সাবিলা। এরপর যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে মধুচন্দ্রিমার জন্য উড়াল দেন ইন্দোনেশিয়ার বালিতে। সেখানে ঘোরাঘুরি শেষে ফিরেছেন। মন দিয়েছেন...
অ্যাডিলেডে দিবারাত্রির টেস্টে ডাবল সেঞ্চুরি পেয়েছেন ডেভিড ওয়ার্নার। পাকিস্তানের বোলারদের নাস্তানাবুদ করে ছাড়ছেন এ ওপেনার গোলাপি বলে কালই চোখে অন্ধকার দেখেছে পাকিস্তান। ১ উইকেটে ৩০২ রানে প্রথম দিনের খেলা শেষ করেছিল অস্ট্রেলিয়া। আজ দ্বিতীয় দিনেও প্রতিপক্ষের ঘাম ছোটাচ্ছেন স্বাগতিক ব্যাটসম্যানেরা। বিশেষ করে ডেভিড ওয়ার্নার। ১৬৬ রানে কালকের দিন শেষ করা এ ওপেনার আজ তুলে নিয়েছেন ডাবল সেঞ্চুরি। শাহীন...
চুলা একটি। জ্বালামুখ কয়েকটি। সবকটি মুখেই বসানো মাটির তাওয়া। তাতে তৈরি হচ্ছে চিতই, ভাপাসহ নানা পিঠা। ততক্ষণে চুলার চারপাশে জমেছে ভিড়। ক্রেতাদের কারও চাহিদা ৫-১০টি পিঠা। কেউ কাগজের ঠোঙায় মুড়িয়ে নিয়ে যাচ্ছেন বাড়িতে। গরমাগরম মুখে পুড়ছেন কেউ। শীতের শুরুতেই মৌসুমি পিঠা বিক্রির এ চেনা দৃশ্য দিনাজপুর জেলা শহরের। এবারও অলিগলিতে বসেছে পিঠার দোকান। এসব দোকানে ভিড় জমাচ্ছেন নানা শ্রেণির পিঠাপ্রেমিক...
সারা দেশে আজ শনিবার নৌযান শ্রমিকদের ডাকা ধর্মঘট চলছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে খাবার ভাতা ও মজুরিসহ ১১ দফা দাবিতে নৌযান শ্রমিকেরা ধর্মঘটের (কর্মবিরতি) ডাক দিয়েছে। ধর্মঘটে নারায়ণগঞ্জ, বরিশাল, খুলনাসহ দেশের বিভিন্ন নৌপথে ছোট বড় নৌযান চলাচল বন্ধ রয়েছে। বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশন ১৪ দফা ও নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন ১১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই ধর্মঘটের ডাক দিয়েছে। আমাদের...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: ২য় টেস্ট-২য় দিন স্টার স্পোর্টস সিলেক্ট ১ নিউজিল্যান্ড-ইংল্যান্ড ভোর ৪টা ২য় টেস্ট-২য় দিন সনি সিক্স অস্ট্রেলিয়া-পাকিস্তান সকাল ৯-৩০ মি. ২০২০ ইউরোর ড্র সনি টেন ২ রাত ১১টা ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার স্পোর্টস সিলেক্ট ১...
চলতি মৌসুমে ২০ নভেম্বর ধান কেনা শুরুর ঘোষণা থাকলেও ঠাকুরগাঁওয়ে এখনো তা হয়নি। নিয়ম রক্ষার খাতিরে গতকাল শুক্রবার পর্যন্ত শুধু হরিপুর উপজেলার দুজন কৃষকের কাছ থেকে ধান কেনা হয়েছে। লটারির মাধ্যমে কৃষকের তালিকা চূড়ান্ত না হওয়ায় কেনা শুরু করা যাচ্ছে না বলে জানিয়েছে খাদ্য বিভাগ। কৃষকেরা বলছেন, খাদ্যশস্যের ন্যায্যমূল্য দিতে সরকার প্রতিবছর ধান কিনলেও চাষিরা এতে খুব একটা লাভবান হচ্ছেন না। কারণ, কৃষকের...
যুক্তরাজ্যের লন্ডন ব্রিজে ছুরিকাঘাতে দুই ব্যক্তিকে হত্যা করা ব্যক্তির পরিচয় প্রকাশ করেছে পুলিশ। ওসমান খান (২৮) নামের ওই যুবক আগেও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য জেল খেটেছেন। গত বছর শর্তসাপেক্ষে (লাইসেন্স নিয়ে) তিনি কারাগার থেকে মুক্তি পান। বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, শুক্রবার স্থানীয় সময় বেলা দুইটার দিকে লন্ডন ব্রিজে বেশ কয়েকজন ব্যক্তিকে ছুরিকাঘাত করেন ওসমান। এ ঘটনায় একজন পুরুষ ও একজন...
গত কয়েক দিনে ঢাকার আকাশ কুয়াশার চাদরে ঢাকা। হেমন্ত, শীতে কুয়াশা থাকে। তাই তেমন বিচলিত হইনি। কিন্তু নাক-চোখ জ্বলছিল, শ্বাস নিতে কেমন যেন কষ্ট হচ্ছিল। ভাবছিলাম, বয়স বেড়েছে, তাই এসব লক্ষণ। কিন্তু প্রথম আলো (২৫ নভেম্বর, ২০১৯) প্রথম পাতায় একই সঙ্গে দুটি খবর আর ভেতরে সম্পাদকীয় লিখে জানিয়ে দিল আসল সমস্যা অনেক গভীর এবং তা খুবই মারাত্মক। ইফতেখার মাহমুদের রিপোর্ট, ‘ঢাকা কাল ছিল সবচেয়ে...
সারা দেশে নৌযান শ্রমিকদের ডাকা ধর্মঘট চলছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশন ১৪ দফা ও নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন ১১ দফা বাস্তবায়নের দাবিতে এই ধর্মঘটের ডাক দিয়েছে। আজ শনিবার সকালে নারায়ণগঞ্জ থেকে কোনো ধরনের কোস্টার, বাল্কহেড, ট্যাংকার ছেড়ে যায়নি। দূরপাল্লার কোনো লঞ্চও ছাড়েনি। অন্য কোথাও থেকে লঞ্চ আসেনি। তবে নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ নৌপথে ছোট কিছু লঞ্চ চলেছে।...