Saturday, November 30, 2019

নৌযান শ্রমিকদের ধর্মঘট চলছে

সারা দেশে নৌযান শ্রমিকদের ডাকা ধর্মঘট চলছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে বাংলাদেশ জাহাজ শ্রমিক ফেডারেশন ১৪ দফা ও নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়ন ১১ দফা বাস্তবায়নের দাবিতে এই ধর্মঘটের ডাক দিয়েছে। আজ শনিবার সকালে নারায়ণগঞ্জ থেকে কোনো ধরনের কোস্টার, বাল্কহেড, ট্যাংকার ছেড়ে যায়নি। দূরপাল্লার কোনো লঞ্চও ছাড়েনি। অন্য কোথাও থেকে লঞ্চ আসেনি। তবে নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ নৌপথে ছোট কিছু লঞ্চ চলেছে।... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1626946/%E0%A6%A8%E0%A7%8C%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%95%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A7%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%98%E0%A6%9F-%E0%A6%9A%E0%A6%B2%E0%A6%9B%E0%A7%87

জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা

গিটহাবকে বলা যায় সফটওয়্যার নির্মাতাদের (ডেভেলপারদের) আড্ডাখানা। তবে আড্ডার ভাষা কিছুটা বিদঘুটে। কারণ, এখানে তাঁরা আলোচনা চালান প্রোগ্রামিংয়ের ভাষায়। গিটহাবে প্রায় চার কোটি ডেভেলপার তাঁদের প্রকল্পের সমন্বয় করেন। বর্তমানে সফটওয়্যার নির্মাতাদের মধ্যে কোন প্রোগ্রামিং ভাষা বেশি জনপ্রিয়, কোন প্রোগ্রামিং ভাষায় তাঁরা কোড লিখছেন, তা গিটহাব কর্তৃপক্ষের চেয়ে ভালো আর কে জানে? ‘দ্য স্টেট অব দ্য... বিস্তারিত



source http://www.prothomalo.com/technology/article/1626945/%E0%A6%9C%E0%A6%A8%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A7%9F-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%82-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B7%E0%A6%BE

সাতক্ষীরায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

সাতক্ষীরা শহরের কামালনগর চৌরাস্তা এলাকায় বাইপাস সড়কে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, নিহত দুজন চিহ্নিত ছিনতাইকারী। তাঁদের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। নিহত ব্যক্তিরা হলেন সাতক্ষীরার মুনজিতপুর এলাকার মামুনুর ইসলাম ওরফে দ্বীপ (২২) ও কালীগঞ্জ উপজেলার উজিরপুর এলাকার আব্দুল সবুর সরদার সাইফুর রহমান (৩৩)।... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1626944/%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%80%E0%A6%B0%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87-%E2%80%98%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%81%E0%A6%95%E0%A6%AF%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%87%E2%80%99-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4-%E0%A7%A8

ইন্টারনেট নিয়ন্ত্রণ করবে কে

প্রযুক্তি তো কত কিছুই বদলে দেয়। ব্যক্তি মানুষের দিনলিপি লেখার কৌশল থেকে শুরু করে এর অন্তর্বস্তু—সবই বদলে দিতে পারে প্রযুক্তি। আর ব্যক্তিকে নিয়েই যেহেতু সমাজ-রাষ্ট্র, তাই অতি অবশ্যই এটি রাজনীতির ওপর সরাসরি প্রভাব ফেলে। প্রযুক্তির আলাপটি আসছে, সাম্প্রতিক কিছু ঘটনার কারণে। বিস্তর সমালোচনার পর সম্প্রতি টুইটার, ফেসবুকের মতো সামাজিক যোগাযোগমাধ্যম রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে নিজেদের অবস্থান ব্যক্ত করেছে।... বিস্তারিত



source http://www.prothomalo.com/technology/article/1626938/%E0%A6%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A8%E0%A7%87%E0%A6%9F-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A3-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%95%E0%A7%87

ঘুষ পেলে তবেই জাহাজের বন্দর ছাড়পত্র দিতেন তিনি

টাকা ছাড়া চট্টগ্রাম সমুদ্রগামী জাহাজের বন্দর ছাড়পত্র (পিসি) দিতেন না তিনি। এ ছাড়া সরাসরি খালাস অনুমোদনের ক্ষেত্রেও সিঅ্যান্ডএফ এজেন্টদের কাছ থেকে উৎকোচ নিতেন। তাঁর নাম নাজিম উদ্দিন আহমেদ।চট্টগ্রাম কাস্টমস হাউসের প্রশাসন ও স্টাফ শাখার রাজস্ব কর্মকর্তা তিনি। ঘুষের টাকাসহ গ্রেপ্তারের ঘটনায় দুর্নীতি দমনের কমিশন (দুদক) করা মামলায় দশ মাস তদন্ত শেষে গত বৃহস্পতিবার আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। এটিতে... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1626943/%E0%A6%98%E0%A7%81%E0%A6%B7-%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%A4%E0%A6%AC%E0%A7%87%E0%A6%87-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%B0-%E0%A6%9B%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%AA%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BF

স্মৃতির চাঁদরে ঢাকা খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা কার্যক্রম ১৯৮৭ সালে শুরু হলেও শিক্ষা কার্যক্রম শুরু হয় ১৯৯১ সাল থেকে। প্রাথমিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ে মাত্র বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিনির্ভর বিষয় থাকলেও ধীরে ধীরে এটির কলেবর বৃদ্ধি পায়, যোগ হয় মানবিকসহ অন্যান্য বিষয়। বেশ কিছু কারণে খুলনা বিশ্ববিদ্যালয় দেশের দক্ষিণাঞ্চলসহ বাংলাদেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি। প্রথম থেকেই এই বিশ্ববিদ্যালয়... বিস্তারিত



source http://www.prothomalo.com/nagorik-sangbad/article/1626714/%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%81%E0%A6%A6%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%96%E0%A7%81%E0%A6%B2%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%9F

Friday, November 29, 2019

নাম সংকটে টুইটার

টুইটারে অ্যাকাউন্ট খুলতে গেলে অনেকেই এখন পছন্দসই নাম পান না। কেউ না কেউ পছন্দের নামে অ্যাকাউন্ট খুলে রেখেছেন। তাই টুইটার কর্তৃপক্ষ চাইছিল নিষ্ক্রিয় অ্যাকাউন্ট বাতিল করে কিছু নাম উন্মুক্ত করে দিতে। তবে আপাতত তাদের সে পরিকল্পনা স্থগিত করা হয়েছে।সম্প্রতি টুইটার কর্তৃপক্ষ জানায়, এ প্ল্যাটফর্মে ছয় মাসের বেশি নিষ্ক্রিয় থাকলে সে অ্যাকাউন্টটি মুছে ফেলা হবে। ১১ ডিসেম্বরের মধ্যে যদি নিষ্ক্রিয়... বিস্তারিত



source http://www.prothomalo.com/technology/article/1626765/%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A6%9F%E0%A7%87-%E0%A6%9F%E0%A7%81%E0%A6%87%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0

একজন সুন্দর মানুষ

কাইয়ুম চৌধুরী ছিলেন আমার দেখা সবচেয়ে সুন্দর মানুষদের একজন। ছিপছিপে দীঘল শরীর, কাঁধ পর্যন্ত নেমে আসা সরল-সটান চুল, সাদায়-কালোয় মেশানো সে চুলের ফ্রেমে বাঁধা সুতীক্ষ্ণ চেহারা, পোশাক-আশাকের সংযত রুচি—সব মিলিয়ে অপূর্ব এক বাহ্যিক অবয়ব। এ সৌন্দর্য আমাদের দৃষ্টির অনুভূতিকে মুগ্ধ করে রাখত। কিন্তু এ তো নিছক বহিরঙ্গ। কাইয়ুম চৌধুরীর আসল সৌন্দর্য ছিল তাঁর মাধুর্যময় মনের দীপ্তিতে। সে সৌন্দর্য তাঁর... বিস্তারিত



source http://www.prothomalo.com/onnoalo/article/1626767/%E0%A6%8F%E0%A6%95%E0%A6%9C%E0%A6%A8-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7

চলন্ত বাসে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে যাত্রীবাহী বাসে শ্লীলতাহানির চেষ্টা করেছেন চালকের দুই সহকারী। এই ঘটনায় বাসচালক ও সহকারীকে এখনো আটক করা যায়নি। গত বুধবার বেলা সাড়ে তিনটার দিকে নগরের বহদ্দারহাট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার বর্ণনা দিয়ে ওই ছাত্রী বুধবার সন্ধ্যায় ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত পোস্টটি শতাধিক শেয়ার হয়। এ নিয়ে শিক্ষার্থীরা দিনভর ফেসবুকে সরব... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1626764/%E0%A6%9A%E0%A6%B2%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%87-%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B2%E0%A7%80%E0%A6%B2%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0

ডক ফাইলকে ডকএক্স বানাবেন যেভাবে

মাইক্রোসফট ওয়ার্ডের পুরোনো সংস্করণের ফাইল ফরম্যাট ছিল .doc নামে। এরপর তাদের নতুন সংস্করণের ফরম্যাট হয়ে যায় .docx ফাইল ফরম্যাটের। নতুন এই ফরম্যাটের অনেক সুবিধা আছে। বলতে গেলে একটা ছোট ফাইল চাইলেই যেকোনো মাধ্যমে শেয়ার করা অনেক সহজতর করে দিয়েছে। .doc ফরম্যাটের চেয়ে এটি আরও বেশি সহজতর। পুরোনো .doc ফাইলকে চাইলেই নতুন .docx ফরম্যাটে খুব সহজেই সাধারণ কিছু পদ্ধতিতে রূপান্তর করে নিতে পারেন। যা করবেন:... বিস্তারিত



source http://www.prothomalo.com/technology/article/1626763/%E0%A6%A1%E0%A6%95-%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B2%E0%A6%95%E0%A7%87-%E0%A6%A1%E0%A6%95%E0%A6%8F%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%AF%E0%A7%87%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87

নতুন ঘরে ঘুমাতে চেয়েছিলেন বাবুলাল

দেশে এসে নতুন পাকা ঘরে ঘুমাবেন, এমন ভাবনা ছিল বাবুলাল হোসেনের। নতুন পাকা বাড়ি করতে যা খরচ হবে, তা তিনি বিদেশ থেকেই পাঠাবেন। স্ত্রী-সন্তানদের কাছে এমন আগ্রহের কথা জানিয়েছিলেন তিনি। এ জন্য জমিও কিনেছিলেন। দেশে এসেছেন ঠিকই। ঘুমাবেনও নতুন ঘরে। লিবিয়ায় ড্রোন হামলায় নিহত হওয়ার ৯ দিন পর তাঁর লাশ এসেছে বাড়িতে। চলছে দাফনের প্রস্তুতি।১৮ নভেম্বর লিবিয়ার রাজধানী ত্রিপোলির উপকণ্ঠ ওয়াদি রাবিয়ায় একটি বিস্কুট... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1626762/%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%98%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%98%E0%A7%81%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%9A%E0%A7%87%E0%A7%9F%E0%A7%87%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B2

বিজেপির ঔদ্ধত্যে মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে: মমতা

ভারতের জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) আসাম রাজ্যের মানুষ যে মেনে নিতে পারেনি, তা বুঝতে মাস ছয়েক সময় লেগেছে বিজেপির। ৭০ বছর ধরে যে মানুষটি ভারতের মাটিতে বাস করে এসেছেন, তাঁকে নাগরিকত্ব প্রমাণের জন্য ছোটাছুটি করতে হচ্ছে, এ যেন একদমই মেনে নেওয়ার নয়। বেশির ভাগ মানুষই জীবন যাপন করছেন তীব্র এক আতঙ্কে। তাই আসামের পর পশ্চিমবঙ্গে এনআরসি হবে, এমনটা মেনে নিতে পারছেন না মানুষ। আর মানুষের মনোভাব বুঝেই... বিস্তারিত



source http://www.prothomalo.com/international/article/1626761/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%87%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%94%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%96%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87

জানুয়ারিতে ফিরছেন সানিয়া মির্জা

সেই ২০১৭ সাল থেকে টেনিস থেকে দূরে আছেন সানিয়া মির্জা। এর মধ্যে পেয়েছেন মাতৃত্বের স্বাদ। অবশেষে ঘোষণা দিলেন, আর নয় অবসর। টেনিস কোর্টে ফিরছেন তিনি। মা হয়েছেন গত বছরের অক্টোবরে। ঘর আলো করে এসেছে ফুটফুটে পুত্রসন্তান ইজহান। সন্তানের কারণে নিজের পেশা ও নেশা থেকে দূরে ছিলেন প্রায় দুই বছর। কিন্তু আর না। এবার মাতৃত্বকালীন বিরতি থেকে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের টেনিস তারকা সানিয়া মির্জা। ২০১৭... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1626760/%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%81%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE-%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%BE

টিভিতে আজকের খেলা সূচি

টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: ২য় টেস্ট-১ম দিন স্টার স্পোর্টস সিলেক্ট ১ নিউজিল্যান্ড-ইংল্যান্ড ভোর ৪টা ২য় টেস্ট-১ম দিন সনি সিক্স অস্ট্রেলিয়া-পাকিস্তান সকাল ৯-৩০ মি. বুন্দেসলিগা স্টার স্পোর্টস সিলেক্ট ২ শালকে-ইউনিয়ন    রাত ১-৩০ মি. লা লিগা       ফেসবুক লাইভ সেল্টা... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1626759/%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%86%E0%A6%9C%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%96%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%B8%E0%A7%82%E0%A6%9A%E0%A6%BF

১ কোটি ৯০ লাখ ডলারের বিনিয়োগ পেল অগমেডিক্স

অগমেন্টেড রিয়েলিটি–ভিত্তিক (এআর) চিকিৎসাসেবা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান অগমেডিক্স বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে ১ কোটি ৯০ লাখ ডলারের (প্রায় ১৬৫ কোটি টাকা) বিনিয়োগ পেয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর পান্থপথে প্রতিষ্ঠানটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অগমেডিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রাশেদ মুজিব। এ সময় সংবাদ সম্মেলনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির শীর্ষ... বিস্তারিত



source http://www.prothomalo.com/technology/article/1626758/%E0%A7%A7-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BF-%E0%A7%AF%E0%A7%A6-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%96-%E0%A6%A1%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%8B%E0%A6%97-%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B2-%E0%A6%85%E0%A6%97%E0%A6%AE%E0%A7%87%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8

ইউল্যাবে টাইম সামিটের বার্ষিক স্ক্রিনিং ও শিল্প প্রদর্শনী

রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) ১৫ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে ক্রিয়েটিভ টাইম সামিটের বার্ষিক স্ক্রিনিং ও শিল্প প্রদর্শনী। বিশ্ববিদ্যালয়টির মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্ট এবং ইউল্যাব আর্ট অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করেছে। ক্রিয়েটিভ টাইম সামিট বর্তমান যুগের চিন্তাবিদ, স্বপ্নদর্শী এবং শিল্প ও রাজনীতিবিদদের নিয়ে... বিস্তারিত



source http://www.prothomalo.com/nagorik-sangbad/article/1626724/%E0%A6%87%E0%A6%89%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%87%E0%A6%AE-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%82-%E0%A6%93-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA

সঙ্গীদের চাপ: সন্তানদের চাওয়া ও আমরা

বেশ আগে থেকেই একটা ব্যাপার নিয়ে ভাবছিলাম। নানা কারণে লিখিনি। শেষমেশ লিখেই ফেললাম আমার স্বল্প জ্ঞানে। আমি লিখি আমাদের সমস্যা উল্লেখ করে। আমার চিন্তাভাবনামাত্র, দ্বিমত থাকতে পারে। বিষয়টা বেশ সংবেদনশীল। কোনো দেশ, ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ছোট বা অসম্মান করে লেখা হয়নি। আমি ক্ষমাপ্রার্থী, যদি কেউ এমন ভাবেন। বর্তমান সময়ে আমাদের সন্তানদের চাওয়া–পাওয়া অনেক বেড়ে গেছে। যেমন ধরুন, স্মার্টফোন কেনা,... বিস্তারিত



source http://www.prothomalo.com/durporobash/article/1626712/%E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%AA-%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE-%E0%A6%93-%E0%A6%86%E0%A6%AE%E0%A6%B0%E0%A6%BE

র‍্যাংকিংয়ে আবারও পেছাল বাংলাদেশ

বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বে ওমানের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সেটারই মাশুল দিলেন জামাল ভূঁইয়া-নাবিব নেওয়াজরা। তিন ধাপ পিছিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ে এখন ১৮৭তম অবস্থানে আছে বাংলাদেশ গত মাসে ভারতের মাঠে গিয়ে ভারতকে ১-১ গোলে আটকে দেওয়া ও নিজের মাঠে কাতারের সঙ্গে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করার পুরস্কার পেয়েছিল বাংলাদেশ। ফিফা র‍্যাঙ্কিংয়ে ৯২০ পয়েন্ট নিয়ে তিন ধাপ এগিয়ে ১৮৪ তম... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1626757/%E0%A6%B0%E2%80%8D%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%82%E0%A6%95%E0%A6%BF%E0%A6%82%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%86%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%93-%E0%A6%AA%E0%A7%87%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6

ফেসবুক ক্ষমা চেয়েছে

কারিগরি সমস্যার কারণে ফেসবুক ব্যবহারের বিঘ্ন ঘটায় ব্যবহারকারীদের কাছে ক্ষমা চেয়েছে ফেসবুক। গত বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ ব্যবহারে বিশ্বব্যাপী সমস্যা সৃষ্টি হয়। ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, যে কারিগরি ত্রুটির কারণে ফেসবুকের সেবায় বিঘ্ন ঘটেছিল, তা ঠিক করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার অনেকেই টুইটার ব্যবহার করে ফেসবুকের সেবাগুলো ব্যবহারে সমস্যার কথা জানান।... বিস্তারিত



source http://www.prothomalo.com/technology/article/1626756/%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B8%E0%A6%AC%E0%A7%81%E0%A6%95-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%AE%E0%A6%BE-%E0%A6%9A%E0%A7%87%E0%A7%9F%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87

মাঝারি ফুলকপিও ৫০ টাকা

এলাকা ঘুরে ঘুরে সবজি বিক্রি করেন আল আমিন হোসেন। তাঁর ভ্যানগাড়িতে শীতের আগাম সবজিই বেশি। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ভ্যানটি ছিল রাজধানীর কল্যাণপুরের গ্রিলের মোড়ে। সবজি ভ্যানের চারপাশে কয়েকজন ক্রেতা। তাঁদের কাছে আল আমিন মাঝারি আকারের একটি ফুলকপির দাম চাইলেন ৫০ টাকা। সাফ বলে দিলেন, ‘এক দাম’। দর–কষাকষি করা যাবে না। একটা ফুলকপির এত দাম কেন হবে, তা মানতে পারছিলেন না গৃহিণী... বিস্তারিত



source http://www.prothomalo.com/economy/article/1626753/%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9D%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%AB%E0%A7%81%E0%A6%B2%E0%A6%95%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%93-%E0%A7%AB%E0%A7%A6-%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE

আড়ুশাহ ও মাড়ুশাহ (রহমাতুল্লাহ) এর মাজার - ওয়ার্ড নং ২১

গতকাল, ফুলার রোড ধরে ব্রিটিশ কাউন্সিল পেরিয়ে যখন জগন্নাথ হলের দিকে যাচ্ছিলাম, হঠাৎ আমার মনে হলো ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক কোয়ার্টারের ভেত...