গান শোনার এক নস্টালজিক যন্ত্রের নাম গ্রামোফোন। বাংলাদেশে আমরা যেটি চিনি কলের গান নামে। এখনো পুরোনো দিনের সিনেমায় দেখা যাওয়া যন্ত্রটি স্মৃতি হিসেবে সংগ্রহে রেখেছেন অনেকেই। কলের গানের তেমনই একজন সংগ্রাহক আমজাদ হোসেন। কুড়িগ্রামের উলিপুর উপজেলার কেবলকৃষ্ণ জুম্মাহাটে তাঁর বাড়ি। আমজাদ হোসেনের সংগ্রহে থাকা গ্রামোফোনগুলো শুধু শোকেসের শোভা বাড়ানোর জন্য নয়, এগুলো এখনো সচল। চাইলে শোনা যায় বিভিন্ন শিল্পীর... বিস্তারিত
source http://www.prothomalo.com/entertainment/article/1626124/%E0%A6%86%E0%A6%AE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A6-%E0%A6%B9%E0%A7%8B%E0%A6%B8%E0%A7%87%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%97%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%8F%E0%A6%96%E0%A6%A8%E0%A7%8B-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%81
শীত মৌসুম এলেই ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের শাল বিক্রেতারা ছুটে আসেন কলকাতা শহরে। শুধু কলকাতা নয়, এসব শাল বিক্রেতা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়ও ছড়িয়ে পড়েন। এবার কাশ্মীরের এই ব্যবসায়ীদের জন্য নিরাপত্তা জোরদার করেছে কলকাতা পুলিশ।কোনো শাল বিক্রেতা কলকাতা বা অন্য কোথাও যাতে লাঞ্ছিত না হন, এ জন্য কলকাতা পুলিশ প্রতিটি থানায় নির্দেশিকা জারি করেছে। এতে বলা হয়েছে, প্রত্যেক কাশ্মীরি শাল বিক্রেতার নিরাপত্তা...
রাজধানীর খিলক্ষেত এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে 'গুলিবিনিময়ে' একজন নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে খিলক্ষেতের স্বদেশ প্রোপার্টি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মিজানুর রহমান মিন্টু ওরফে মেঘা মিন্টু (৩৪)। র্যাবের দাবি, মিন্টু কুখ্যাত মাদক ও অস্ত্র ব্যবসায়ী। র্যাবের গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়। র্যাব সূত্রে জানা গেছে, খিলক্ষেতের স্বদেশ প্রোপার্টি এলাকায়...
বুদ্ধিপ্রতিবন্ধী মেয়েকে বাড়িতে বেঁধে রেখে রোজ ফেরি করে গ্রামে গ্রামে প্রয়োজনীয় সামগ্রী বিক্রি করে সংসার চালান শেরপুরের নালিতাবাড়ী উপজেলার অসহায় মা মনোয়ারা বেগম (৫৫)। সেই অসহায় মায়ের পাশে দাঁড়ালেন উপজেলার কয়েকজন তরুণ। গতকাল রোববার দুপুরে শহরের শহীদ মিনার প্রাঙ্গণে মনোয়ারাকে প্রয়োজনীয় সামগ্রী বিক্রি করতে তাঁদের পক্ষ থেকে মুড়ি, চিড়া, গুড়, তেলসহ নানান সামগ্রী দেওয়া হয়েছে। সবুজ শহর গড়তে ১৫ নভেম্বর...
সিলেট স্টেশন থেকে কালনী এক্সপ্রেসের ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় সকাল ৬টা ৪০ মিনিট। ২ ঘণ্টা ৫ মিনিট বিলম্বের পর গতকাল রোববার এই ট্রেন ছেড়েছে সকাল ৮টা ৪৫ মিনিটে। সকাল ৮টা ৪০ মিনিটের জয়ন্তিকা এক্সপ্রেস ছেড়েছে বেলা পৌনে ১১টায়। আর পাহাড়িকা এক্সপ্রেস ছেড়েছে ১০ মিনিট বিলম্বে সকাল ১০টা ২৫ মিনিটে। ত্রুটিপূর্ণ রেললাইন, কুয়াশা ও চালকদের বিশ্রামের কারণে ঢাকা-সিলেট রেলপথে চলাচলকারী ট্রেনের...
গোলাবারুদ ধ্বংসের আওয়াজে কেঁপে কেঁপে উঠছিল পুরো বনাঞ্চল। আশপাশের মানুষের মনে তো ছিলই, আতঙ্কে ছোটাছুটি করছিল বনের পশুরাও। বিকট শব্দে আকাশে উড়ে যাচ্ছিল আশ্রয়হীন নানা রকমের পাখি। গতকাল দুপুরে হবিগঞ্জের সাতছড়ি সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে সেনাবাহিনীর বিস্ফোরক বিশেষজ্ঞ দল একে একে ১৩টি আরপিজি গোলার বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে। গত শনিবার সাতছড়ি উদ্যানের ভেতর থেকে এই গোলা উদ্ধার করা হয়েছিল। হবিগঞ্জ আমলি...
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মেঘনা নদী, ব্রহ্মপুত্র নদ ও আশপাশের শাখানদে অবৈধভাবে বাঁশ পুঁতে ও গাছের ডালপালা ফেলে মাছ শিকার করা হচ্ছে। এতে মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য ধ্বংস হলেও প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবছরই উপজেলার মেঘনা নদীর নুনেরটেক, আনন্দবাজার, ঝাউচর, চরগোয়ালদী, দুধঘাটা ও মেঘনার শাখানদীর আষাঢ়িয়ারচর, নয়াগাঁও, দড়িগাঁও, চরকিশোরগঞ্জ এবং ব্রহ্মপুত্র...
সংস্কারকাজের জন্য রাজধানীর বাসাবোর একমাত্র খেলার মাঠটি বন্ধ ছিল দেড় বছর ধরে। গতকাল রোববার বিকেলে মাঠটির দ্বার খোলে ক্ষণিকের জন্য। মুহূর্তেই গোটা মাঠ ভরে ওঠে এলাকার শিশু–কিশোর ও বাসিন্দাদের উপস্থিতিতে। যেন বন্দিজীবন থেকে মুক্তির আনন্দ! অগুনতি কণ্ঠের কলরবে মুখর হয়ে ওঠে পরিবেশ। খেলাধুলা, হাঁটাহাঁটি ও আড্ডায় মেতে ওঠেন নানা বয়সী মানুষ। এই ঘিঞ্জি নগরীতে একটি খোলা মাঠের জন্য বাসিন্দাদের কতটা...
আজ সোমবার সকাল আটটা থেকে ১০ ঘণ্টা রাজধানীর গাবতলীসহ আশপাশের এলাকায় গ্যাস থাকবে না। এ ছাড়া মিরপুরসহ কিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকবে। গাবতলী পশুরহাট এলাকায় ক্ষতিগ্রস্ত গ্যাস পাইপলাইন নির্মাণ ও পুনর্বাসন কাজের জন্য সরবরাহ বন্ধ রাখা হবে। তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানি লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে। কাজের জন্য সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত গ্যাস থাকবে না। প্রধানত তুরাগ নদের পূর্ব...
দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী বৈশাখী আক্তার একটি হাসপাতালের ছবি এঁকেছে। এই হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা পাবে সুবিধাবঞ্চিত মানুষ—ঠিক যেমনটি সে চায়। বড় হয়ে বৈশাখী এ হাসপাতালের চিকিৎসক হবে আর সেবা করবে দরিদ্র মানুষের। এমনই তার স্বপ্ন। তার স্বপ্নের পৃথিবীর রূপ দিয়েছে তার আঁকা ছবিতে। সেখানে আরও আছে নিজের একটি বাড়ি, যেখানে থাকবে মাঠ, থাকবে নদীর তীর ও গাছ এবং সূর্যের নির্মল আলো।গতকাল রোববার...
কাজ শেষে বড়সড় পর্দার স্মার্টফোন ভাঁজ করে রেখে দিলেন পকেটে। স্মার্টফোনে ফোল্ডিংই যেন চলতি ধারা। স্যামসাং দেখাল, হুয়াওয়ে দেখাল, রেজর ফিরিয়ে আনল মটোরোলা। ভাঁজ করার ধরনভেদে এগুলোকে ক্ল্যামশেলসহ কী সব খটমটে নামে ডাকা হয়। ভাঁজভুজের মধ্যে না গিয়ে এলজি হাঁটছে ভিন্ন পথে। সম্প্রতি তাদের দাখিল করা এক পেটেন্টের আবেদন ছড়িয়ে পড়েছে। ডাচ সংবাদমাধ্যম লেটস গো ডিজিটালের প্রতিবেদনে বলা হয়, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল...
ফিটনেস সমস্যার জন্য রিয়াল মাদ্রিদের হয়ে এর আগে বেশ কিছু ম্যাচ খেলেননি গ্যারেথ বেল। কিন্তু আন্তর্জাতিক বিরতিতে ঠিকই খেলেছেন দেশের হয়ে। ২০২০ ইউরোয় নিশ্চিত করেছেন ওয়েলসের খেলা। মঙ্গলবার হাঙ্গেরিকে হারিয়ে চূড়ান্তপর্বের টিকিট নিশ্চিতের পর একটি ব্যানার নিয়ে উল্লাস করেছেন ওয়েলশের এ তারকা উইঙ্গার। ব্যানারে লেখা ছিল ‘ওয়েলস, গলফ, মাদ্রিদ’। সংবাদমাধ্যমে বেশ আলোড়ন সৃষ্টি করেছে এ ঘটনা। অনেকেই মনে করেন,...
সাম্প্রতিক ক্যাসিনো-কাণ্ড দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। এ দেশে আধুনিক ও পূর্ণাঙ্গ ক্যাসিনো গড়ে উঠেছে, তা প্রায় অজানা ছিল। বিশ্বের অনেক দেশে ক্যাসিনো বৈধ, কিন্তু বাংলাদেশে পুরোপুরি অবৈধ। সরকারি দলের সঙ্গে সংশ্লিষ্ট কিছু প্রভাবশালী লোকের ছত্রচ্ছায়ায় বিভিন্ন ক্লাবে গড়ে ওঠা ক্যাসিনোগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে উচ্ছেদ করেছে। আধুনিক পুঁজিবাদী ব্যবস্থার অন্যতম অনুষঙ্গ ক্যাসিনো। আবার...
‘মর্দানি’ ছবির সিক্যুয়েল আসছে। ‘মর্দানি টু’ ছবিতেও রানী মুখার্জিকে দেখা যাবে দাপুটে পুলিশ অফিসারের চরিত্রে। তবে এবার একটু ভিন্ন চরিত্র চান রানী। তিনি মনে করেন, ঢের মারধর হয়েছে। এবার মেয়ে আদিরার জন্য একটু হালকা মেজাজের ছবি বানানোর সময় এসে গেছে। আদিরার বয়স এখন চার বছর। মা হওয়ার সময় বিরতি নিয়েছিলেন। এরপর সিদ্ধার্থ পি মালহোত্রা পরিচালিত হিচকি ছবি দিয়ে অভিনয়ে ফেরেন রানী।...
চট্টগ্রামের মিরসরাইয়ে মো. ফজলুল হক (৪০) নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। ফজলুল উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের নিজতালুক এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে। ২৪ নভেম্বর ভোর সাড়ে পাঁচটায় মিরসরাইয়ে কলঘর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্বপাশের জমি থেকে তাঁর লাশ উদ্ধার করে পরিবারের লোকজন। পুলিশ ও পরিবারের লোকজন জানায়, গত শুক্রবার রাত এগারোটায় খৈয়াছড়া ইউনিয়নের তারাঘোনা এলাকায় নিজেদের পারিবারিক...
উড়োজাহাজে উড়িয়ে আনার পরও লাগাম পরানো যায়নি পেঁয়াজের দামে। পাইকারি বাজারে কয়েক দিনে দেশি পেঁয়াজের দাম কেজিপ্রতি ৩০-৪০ টাকা এবং চীন, মিসর ও তুরস্কের পেঁয়াজের দাম ১০-১৫ টাকা বেড়েছে। বাজারে গিয়ে রাজধানীর ক্রেতাদের এখন এক কেজি দেশি পেঁয়াজ ২২০ টাকায় কিনতে হচ্ছে। আর যেসব পেঁয়াজ মানুষ পছন্দ করে না বলে ব্যবসায়ীরা আমদানি করতেন না, সেই চীন, মিসর ও তুরস্কের ঝাঁজহীন বড় বড় পেঁয়াজ কিনতে হচ্ছে ১৪০ থেকে ১৫০...
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় আজ রোববার সকালে হাতির হামলায় তিনজনের মৃত্যু হয়েছে। তিনজনই জমিতে কাজ করছিলেন। মৃত ব্যক্তিরা হলেন আবু তাহের (৫৫), জাকির হোসেন (৬০) ও মোহাম্মদ আলী (৬০)। তাঁরা সবাই কৃষক। কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার কধুরখীল এলাকার চৌধুরী সুলতান আহমেদ কমপ্লেক্সের সামনে আজ ভোর ছয়টার দিকে হাতি শুঁড় দিয়ে আঁচড়িয়ে আবু তাহেরকে মেরে ফেলে। কধুরখীলের পাশের এলাকায়...
চলচ্চিত্রের নন্দিত নায়ক ইলিয়াস কাঞ্চন ১৯৯৩ সাল থেকে নিরাপদ সড়ক আন্দোলন করে আসছেন। ওই বছর ২২ অক্টোবর তাঁর একটি ছবির শুটিং দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা যান স্ত্রী জাহানারা কাঞ্চন। ইলিয়াস কাঞ্চন যেদিন নিরাপদ সড়ক আন্দোলনের ঘোষণা দেন, সেই ২২ অক্টোবর নিরাপদ সড়ক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। তাঁর গড়ে তোলা ‘নিরাপদ সড়ক চাই’ এখন জাতীয় আন্দোলনে পরিণত হয়েছে। তাঁর সংগঠনের কর্মকাণ্ড জাতিসংঘে...