কান্না তাঁর খুব সহজেই আসে। আবেগটা তাঁর একটু বেশি। আনন্দ হোক বা বেদনা, হাসি অথবা কান্না—সেটির প্রকাশে নেইমার কখনো কুণ্ঠিত হন না। সেই নেইমার তাঁর ‘চ্যালেঞ্জে’ জয়ের এত কাছে এসে আবেগে ভেসে যাবেন না, তা তো আর হয় না! নেইমার আবেগে ভাসলেন। অতীত স্মৃতিতে ফিরে বর্তমানকে দেখে কাঁদলেন। তবে এবারের কান্নায় মিশে আছে আনন্দ, এবারের কান্না ঈশ্বরের প্রতি প্রার্থনায়। যে চ্যাম্পিয়নস লিগ জেতানোর... বিস্তারিত
source http://www.prothomalo.com/sports/article/1675274/%E0%A6%A8%E0%A7%87%E0%A6%87%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%8F%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%93-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%A4%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F
বহুদিন পর চিত্রনায়িকা অপু বিশ্বাসের নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার খবর শোনা যায়। এক দিন পর সংবাদমাধ্যমে জানা গেল, চুক্তি সই করা ছবি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। এই খবর ছড়ানোর পর বিষয়টি নিয়ে মুখ খুললেন ছবির প্রযোজক জেনিফার ফেরদৌস। তিনি জানালেন, অপেশাদার আচরণের কারণে ছবি থেকে বাদ দেওয়া হয়েছে অপু বিশ্বাস। বিষয়টি নিয়ে অপু বিশ্বাসের সঙ্গে ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন কেটে দেন।...
পদ্মার ভাঙনে মাদারীপুরের আরও একটি স্কুলভবন নদীগর্ভে বিলীন হয়ে গেছে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের কাজীরসূরা ২৬নং সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টারটি নদীগর্ভে চলে যায়। বন্যার প্রথম দিকে এই বিদ্যালয়ে ওই এলাকার অসংখ্য মানুষ আশ্রয় নিয়েছিলেন। এ বছর পদ্মার ভাঙনে একই ইউনিয়নের নুরুদ্দিন মাদবরকান্দি এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয়ের ৩ তলা ভবনটি নদীতে বিলীন...
ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে ঐতিহাসিক চুক্তির পর ফিলিস্তিনের ভাগ্যে কী ঘটতে যাচ্ছে, তা নিয়ে এখনো আলোচনা চরমে। ইসরায়েলের সঙ্গে যেসব আরব দেশের অতীতে যুদ্ধ হয়েছিল, তাদের প্রায় সবাই এই চুক্তিকে স্বাগত জানিয়েছে। আবার অনেক মুসলিম দেশ চুক্তির বিরোধিতা করে এটাকে ফিলিস্তিনের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে আখ্যা দিয়েছে। মুসলিম দেশগুলোর এই দ্বিধাবিভক্ত অবস্থান নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন...
এটা খুব তাৎপর্যপূর্ণ যে ২০২১ সালে মুক্তিযুদ্ধে বিজয়ের ৫০ বছর আর ২০২২-এ ভাষা আন্দোলনের ৭০ বছর পূর্তির প্রাক্কালে আজ জহির রায়হানের জন্মের ৮৫ বছর পূর্ণ হচ্ছে, যাঁর জীবন ও সৃষ্টির সঙ্গে অচ্ছেদ্যসূত্রে গাঁথা ছিল অমর একুশে ও একাত্তর। মাত্র ৩৭ বছরে অসামান্য কথাশিল্পী, অনন্য চলচ্চিত্রকার, বিশিষ্ট আলোকচিত্রশিল্পী, নিবিষ্ট সম্পাদক, তুখোড় বামপন্থী কর্মী, বীর ভাষাসংগ্রামী ও মুক্তিযোদ্ধার অনায়াস-অভিধায়...
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরীর স্বার্থ সংশ্লিষ্ট দুটি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ কে এম ইমরুল কায়েস আজ মঙ্গলবার এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম আজ মঙ্গলবার সম্রাটের স্বার্থ সংশ্লিষ্ট দুটি ফ্ল্যাট...
তখন খুব ছোট আমি। আমাদের ভীষণ সাদামাটা আটপৌরে মধ্যবিত্ত বাসার ড্রয়িং রুমের টিভিতে সাদাকালো একটি ছবি চলছে। সপরিবার দেখছি আমরা। আব্বু, আম্মু, ছোট বোন, দুই মামা, বাসার গৃহকর্মী আর আমি। ছবি চলার সময় মাঝেমধ্যে আব্বু হাততালি দিয়ে উঠছে। আম্মু হন্তদন্ত মুড়ি মাখিয়ে এনে আবার তার নির্ধারিত বেতের চেয়ারে বসছে। মামারা কখনো হাঁটছে, কখনো হাসছে, কখনো গম্ভীর হচ্ছে। বিকেলের খেলা বাদ দিয়ে আমিও দেখছি। সাদাকালো ছবিটা...
দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে (ইজেড) জমি ইজারা নেওয়া বিনিয়োগকারীরা নতুন সমস্যায় পড়েছেন। আগে ইজারা নেওয়া জমির ইজারামূল্যের ওপর এখন ১৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) দাবি করা হচ্ছে। একে উদ্যোক্তারা ‘গাছে উঠিয়ে’ ভ্যাটের চাপ হিসেবে উল্লেখ করছেন। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) বিনিয়োগকারীদের জন্য জমির যে ইজারামূল্য নির্ধারণ করেছে, তাতে ভ্যাটের বিষয়টি উল্লেখ ছিল না। এটি আসে ২০১৯...
পুলিশ কর্মকর্তাসহ প্রায় দেড় শ’ জনের বিরুদ্ধে অভিযোগ নিয়ে আজ মঙ্গলবার রাতে কক্সবাজার সদর থানায় গিয়েছিলেন শিপ্রা দেবনাথ। তিনি পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানের অন্যতম সহযোগী। তবে কক্সবাজার সদর থানা থেকে এ বিষয়ে মামলা করতে রামু থানায় যেতে বলা হয়েছে। সম্প্রতি শিপ্রার কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্ন তোলা হচ্ছিল। সাতক্ষীরার পুলিশ...
বাংলাদেশ ও ভারত দুই দেশের সম্পর্কটাকে আরও এগিয়ে নিতে চায়। তাই করোনাভাইরাসের সংক্রমণের মতো চ্যালেঞ্জকে এক সঙ্গে মোকাবিলার পাশাপাশি কোভিড-১৯ পরবর্তী অর্থনীতিকে চাঙা করতে বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী ভারত। এ ছাড়া শিগগিরই পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের আয়োজন করার প্রস্তাব দিয়েছে ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর দেশের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলাকে ঢাকায় পাঠিয়ে বাংলাদেশের...
বাবা বলতো, বড় হয়ে নে খোকা তোকে নিয়ে যাবো একদিন ওই পাহাড়ের চূড়ায় দুজনে মিলে বনমোরগের চড়ুইভাতি রাত্রি হলে আমরা দুজন ওই তারাদের সাথি… বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ড ডিফরেন্ট টাচের এই গানটার মতো অনেক বাবাই সন্তানদের বলে, বড় হলে ঘুরতে নিয়ে যাবো। কিন্তু বড় হওয়ার পর সে সুযোগটা হয় না সবার। কখনো সময় থাকে না, কখনও থাকে না বাবা-ই। তখন শুধুই আক্ষেপ ছাড়া আর কী-ইবা করার থাকে? এমন আক্ষেপের কোনো সুযোগই রাখেননি...
চলচ্চিত্রের পর্দায় মানুষের বিপদে এগিয়ে আসে সুপারহিরোরা। নিজেদের জীবন বাজি রেখে সাহায্য করে মানুষকে। করোনার এই পরিস্থিতিতে বাস্তব জীবনে সম্ভব না হলেও অনলাইনের পর্দায় এই সুপারহিরোদের নিয়ে চমৎকার এক আয়োজন করেছে সুপার ম্যানিয়াকস। ১৭ থেকে ১৮ জুলাই ডিসি-মার্ভেল কমিকসের সুপারহিরো–ভক্তদের নিয়ে অনলাইনে আয়োজন করা হয় ‘সুপারম্যানিয়া: মার্ভেল ডিসি শো ডাউন’। সুপারহিরোদের চলচ্চিত্রের মতোই...
খুদে শিক্ষার্থীদের জন্য স্কোয়াডস ২০০ ও স্কোয়াডস ৩০০ মডেলের দুটি হেডফোন বাংলাদেশের বাজারে এনেছে মটোরোলা বাংলাদেশ। খুদে শিক্ষার্থীদের অনলাইন ক্লাস ও শিক্ষামূলক কার্যক্রমের জন্য হেডফোনগুলো সময়োপযোগী ও আধুনিক। স্কোয়াডস ২০০ তারযুক্ত হেডফোনটিতে রয়েছে ৮৫ ডেসিবেল পর্যন্ত নিরাপদ শব্দসীমানা এবং অ্যালার্জিমুক্ত কুশন, যা শিশুদের জন্য স্বাস্থ্যকর ও আরামদায়ক। স্কোয়াডস ২০০ তারযুক্ত হেডফোনটি শকপ্রুফ ও মজবুত,...
বাংলাদেশের প্রথম নারী আলোকচিত্রী একুশে পদকপ্রাপ্ত সাইদা খানম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার দিবাগত রাত তিনটায় ঘুমের মধ্যে মারা যান তিনি। তাঁর মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন আলোকচিত্রী মুনিরা মোরশেদ। সাইদা খানমের বয়স হয়েছিল ৮২ বছর। মুনিরা মোরশেদ বলেন, বনানীর বাড়িতে সাইদা খানম থাকতেন। কিছুদিন আগে পড়ে গিয়েছিলেন তিনি। তাঁর কিডনির জটিলতাও ছিল। আজ মঙ্গলবার বনানী...
বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়ন পরিষদের (ইউপি) ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সদস্য শান্তনা মল্লিকের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এর পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন। গতকাল সোমবার তদন্ত কমিটির সামনে ওই ইউপি সদস্যের বিচার ও অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন শতাধিক মানুষ।...
দীর্ঘদিনের খরা কাটিয়ে শেয়ারবাজারে কিছুটা গতি ফিরেছে। লেনদেনও ছাড়িয়ে গেছে হাজার কোটি টাকা। ঈদুল আজহার আগে শুরু হওয়া বাজারের এ ঊর্ধ্বমুখী প্রবণতার কারণে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়ে ৪ হাজার ৮০০ পয়েন্ট ছাড়িয়েছে। মন্দা বাজারে গতি ফিরে আসা বিনিয়োগকারীদের জন্য অবশ্যই স্বস্তির। তবে নতুন করে বিনিয়োগের আগে সতর্কও থাকতে হবে। বাজারের বর্তমান পরিস্থিতিতে...
এফডিসির ভেতরে কত দল, মত, বিভক্তি—কর গুনে সেই হিসাব কষতে যাওয়াটা বোকামি। তবে যত মুনির যত মতই থাকুক না কেন, একটা বিষয়ে সবাই একমত হবেন। সেই 'একমাত্র' বিষয়টি হলো, ভালো নেই এফডিসি। এফডিসি ভালো নেই মানে ভালো নেই দেশের চলচ্চিত্র। ভালো নেই চলচিত্রের সঙ্গে সংশ্লিষ্ট মানুষেরা। এফডিসি কেন ভালো নেই, এফডিসিতে কী কী সমস্যা—এই প্রশ্নের উত্তরও সবার জানা, অল্প কথায় শেষ হওয়ার নয়। প্রশ্ন হলো, কী করলে...
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে। এতে ওই মাইক্রোবাসের আট যাত্রী নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। এ বিষয়ে ওসি ইমারত হোসেন বলেন, আজ সকাল সাড়ে সাতটায় ময়মনসিংহ থেকে একটি মাইক্রোবাস শেরপুর যাচ্ছিল। ওই মাইক্রোবাসে চালকসহ ১৪ জন যাত্রী ছিল। পথে...
নাটোরে একদিনে সর্বোচ্চ ৬২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে জেলার সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানায়। এ নিয়ে জেলায় মোট কোভিড–১৯ শনাক্ত রোগীর সংখ্যা হলো ৭৩০ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩৫৮ জন, মারা গেছেন ৩ জন। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, এর আগে নাটোরে একদিনে সর্বোচ্চ ৫৬ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছিল। গতকাল রাত আটটার দিকে ঢাকার একটি...
কোনো নারী খুন, ধর্ষণের শিকার হলে কিংবা নিজে কোনো অপরাধের সঙ্গে জড়িয়ে গেলে আলোচনা আর মূল ঘটনার দিকে নিবদ্ধ থাকে না। ডালপালা মেলতে শুরু করে অন্যদিকে। ওই নারীর চরিত্র কেমন, তাঁর ব্যক্তিজীবন কেমন ছিল, তা–ই নিয়ে নানা গল্প শুরু হয়। কোনো কোনো সময় এই গল্পের সঙ্গী হয়ে পড়ে গণমাধ্যম। প্রমাণ পাওয়া যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নথিপত্রেও। আর ফেসবুকের মতো সামাজিক যোগাযোগমাধ্যম তো আছেই। সেখানে...
মুক্তিযুদ্ধের সংগঠক ও মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান (৭৮) আর নেই। কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।পারিবারিক সূত্র জানায়, ৫ আগস্ট আজিজুর রহমানের নমুনা পরীক্ষায় করোনা ‘পজিটিভ’ ধরা পড়ে। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ, প্রধানমন্ত্রীর...
মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এই নিয়ে এ ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করা হলো।গ্রেপ্তার করা তিনজন হলেন এপিবিএনের সহকারী উপপরিদর্শক (এএসআই) শাহজাহান, কনস্টেবল রাজীব ও আব্দুল্লাহ। ঘটনার দিন এই তিনজনই এপিবিএনের চেকপোস্টে দায়িত্ব পালন করেছেন। এর আগে এ হত্যা মামলায় গ্রেপ্তার...
‘ছাঁটাই হবে কী?' এর চেয়ে 'ছাঁটাই হবেন কখন?’ - প্রশ্নটাই বেশি সংগত ছিল। বায়ার্নের কাছে অমনভাবে ভরাডুবির পর সেতিয়েন যে বিদায় নেবেন, সেটা মোটামুটি নিশ্চিতই হয়ে গিয়েছিল। প্রশ্নটা ছিল, কখন বিদায় নেবেন। গত রাতে সেটাও জানিয়ে দিয়েছে বার্সেলোনা। ক্লাব পরিচালকদের সভার পর ঘোষণা দেওয়া হয়েছে, বিদায় নিচ্ছেন কিকে সেতিয়েন। মাত্র ছয় মাস আগেই বার্সেলোনার দায়িত্ব নিয়েছিলেন সাবেক রিয়াল বেতিস ও লাস পালমাস কোচ কিকে...
বাঁশের বেড়ার একটি ছোট্ট মাচান ঘরের চালায় বাঁশের খুঁটির সঙ্গে বাঁধা টিভি অ্যানটেনা। এই অ্যানটেনায় মেলে মুঠোফোনের নেটওয়ার্ক। উহ্লামং মারমার ‘মাচান ঘরের টিঅ্যান্ডটি’ এখন রেমাক্রির সবার ভরসা। এই মাচান ঘর ছাড়া রেমাক্রি বাজার এলাকায় কোথাও মুঠোফোনের নেটওয়ার্ক নেই। বান্দরবানের থানচি উপজেলা সদর থেকে শঙ্খ নদের উজানে প্রায় ২৫ কিলোমিটার দূরে অবস্থিত বাজারটি। মিয়ানমারের সীমান্তসংলগ্ন রেমাক্রি...
ঢালিউডের একসময়ের বরেণ্য অভিনেত্রী শবনম। দেড় দশকের বেশি সময় সিনেমায় নেই তিনি। সর্বশেষ অভিনয় করেছেন ‘আম্মাজান’ সিনেমায়। চলচ্চিত্রসংশ্লিষ্ট কোনো অনুষ্ঠানেও তাঁকে দেখা যায় না। গতকাল ছিল তাঁর জন্মদিন। চলচ্চিত্র নিয়ে নিজের প্রত্যাশার কথা জানালেন এই শিল্পী। শুভ জন্মদিনধন্যবাদ। কত বছরে পড়লেন?’৭৩ শেষ করে ’৭৪–এ। আমার জন্ম ১৯৪৬ সালের ১৭ আগস্ট। কেমন কাটল করোনাকালের...
সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে চুক্তির ফলে বদলে যাবে ফিলিস্তিনের পররাষ্ট্রনীতি। তা আগের মতো আর থাকছে না। এমনই ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট আব্বাসের কার্যালয়ের মুখপাত্র নাবিল আবু রুদেইনাহ। রুদেইনাহ বলেছেন, এই চুক্তি বিরুদ্ধে শক্তিশালী পররাষ্ট্রনীতি গ্রহণ করবে ফিলিস্তিন। এই সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তি ফিলিস্তিন ও জেরুজালেমের নাগরিকদের অধিকারের লঙ্ঘন। এই চুক্তি ‘আরব পিস...
যদি সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলে, তাহলে বিভিন্ন বিষয়বস্তু বাদ দিয়ে সংক্ষিপ্ত পাঠ্যসূচিতে (সিলেবাস) এ বছরের পড়াশোনা শেষ করার চিন্তাভাবনা করছে সরকার। এ জন্য প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত তিন ধরনের বিকল্প পাঠ্যসূচি প্রণয়ন করা হচ্ছে। আর পরীক্ষার বিষয়ে বিভিন্ন ধরনের প্রস্তাব আলোচনায় থাকলেও তা কবে এবং কীভাবে হবে, নাকি পরীক্ষা হবে না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত...
প্রথম আলো ও ওয়ার্ল্ডফিশ বাংলাদেশের আয়োজনে ‘সামুদ্রিক জীববৈচিত্র্য, সাগরকেন্দ্রিক অর্থনীতি ও মৎস্যজীবীদের কল্যাণ’ শীর্ষক এক ভার্চ্যুয়াল গোলটেবিল অনুষ্ঠিত হয় ৬ আগস্ট ২০২০। প্রথম আলোর ডিজিটাল স্টুডিও থেকে সম্প্রচারিত সেই গোলটেবিল বৈঠকে অংশ নেওয়া আলোচকদের বক্তব্যের সারমর্ম এ ক্রোড়পত্রে প্রকাশিত হলো। গোলটেবিলে অংশগ্রহণকারী এম এ সাত্তার মণ্ডল ইমেরিটাস অধ্যাপক; সাবেক উপাচার্য, বাংলাদেশ...
নেত্রকোনার খালিয়াজুরি উপজেলার বোয়ালি এলাকার আমেনা আক্তারের (৫৮) স্বামী মারা গেছেন অনেক দিন আগেই। মানুষের বাড়িতে কাজ করে চলছিলেন আমেনা। বছরখানেক ধরে চোখে ঝাপসা দেখেন বলে এখন আর কেউ তাঁকে কাজে নেন না। এরপর ভিক্ষা শুরু করেন। সারা দিন ঘুরে যা পান, তা দিয়েই মেয়ে, দুই নাতনিসহ চার সদস্যের সংসার চালান। করোনার কারণে ভিক্ষা করাও বন্ধ হয়ে যায়। তার ওপরে তিন সপ্তাহের বন্যায় ঘরবন্দী হয়ে পড়ায় এখন খাবারই জুটছে...
ভারতের পশ্চিমবঙ্গ থেকে ‘শিসপ্রিয়া’ হয়ে ফিরেছিলেন শিল্পী অবন্তি সিঁথি। টিভি চ্যানেল জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘সারেগামাপা’ প্রতিযোগিতায় দর্শক, প্রতিযোগী ও বিচারকদের প্রীতি কুড়িয়েছিলেন তিনি। এখনো নিয়মিত করে যাচ্ছেন গান। আজ রাত সাড়ে ১০টায় প্রথম আলোর ফেসবুক লাইভ ‘ঘরে বসে শোনাব গান’ অনুষ্ঠানে গাইবেন তিনি। করোনায় ঘরে বসে সময় কাটাচ্ছে বেশির ভাগ মানুষ। গান...
সূর্য ওঠে আঁধার রাতেসাত মার্চের বক্তৃতাতে।গণতান্ত্রিক আন্দোলনেএকাত্তরের নির্বাচনে।এই বাংলার নয়নমণি‘আকাশ–বাতাস ওঠে রণি।’অকুতোভয় নেতা তুমিতুমি আমার জন্মভূমি। আকাশ মানে বঙ্গবন্ধুসাগর মানে বঙ্গবন্ধুস্বপ্ন মানে বঙ্গবন্ধুজীবন মানে বঙ্গবন্ধু। বিশ্বসেরা নেতা তুমিজাতির জনক মহান তুমি।নির্যাতিতের বন্ধু তুমিসত্য–ন্যায়ের পক্ষে তুমি।জেল–জুলুমে পরোয়া নেইবিশাল তুমি। মহান তুমি।...
একটা ছেলের রাগ ছিল খুব বেশি। তবে সে তার বাবার কথা শুনত। বাবাকে সে নিজেই বলল, ‘বাবা, আমি কী করে রাগ কমাতে পারি, বলে দাও না!’ বাবা বললেন, ‘যখনই তোমার মেজাজ খারাপ হবে, অমনি তুমি একটা পেরেক এই কাঠের খুঁটিতে গাঁথবে।’ ছেলেটা প্রথম দিন ২৩টা পেরেক গাঁথল। এর পরের দিন ১২টা। সে দেখল, পেরেক পোঁতার চেয়ে রাগ দমন করা সহজ। আস্তে আস্তে সে রাগ করা কমিয়ে দিল। এমন দিন এল, একটাও পেরেক তাকে...
জার্মানির জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান কিউরভ্যাক তাদের সম্ভাব্য করোনার টিকাটির দ্রুত অনুমোদন প্রক্রিয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না। গতকাল রোববার প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফ্রাঞ্জ ওয়ার্নার হ্যাস এ কথা বলেছেন। গত শুক্রবার কিউরভ্যাকের পক্ষ থেকে জানানো হয়, তারা ২০২১ সালের মাঝামাঝি সময়ের মধ্যেই টিকা বাজারে আনার আশা করছে। তবে দ্রুত অনুমোদন প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেলে এর আগেই কিউভ্যাকের টিকা...
সুস্থ জাতির জন্য সুস্থ মা আবশ্যক—এ কথা সবাই জানে। কিন্তু এ দেশে কজন মা নিজের স্বাস্থ্যের ব্যাপারে সচেতন আর কজন মা পরিবারের কাছ থেকে সেই সুযোগ পান, তা আজও প্রশ্নবিদ্ধ। মাতৃস্বাস্থ্য বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান মাদারস হরলিকস নিবেদিত ‘স্নেহের মাতৃত্ব’-এর প্রথম পর্ব প্রচারিত হয় ১৫ আগস্ট। ‘মাতৃপুষ্টি ও ব্রেস্টফিডিং–বিষয়ক কাউন্সেলিংয়ের প্রয়োজনীয়তা’ শীর্ষক অনুষ্ঠানের...
ভারতীয় আর দেশি পেঁয়াজই ছিল রসুইঘরের চেনা পণ্য। বেশির ভাগ সময় দামও ছিল কম। বহু বছরের এই চেনা চিত্র ছিল না অন্তত সাড়ে পাঁচ মাস। ভারত রপ্তানি না করায় এ সময়ে উড়োজাহাজ, জাহাজ আর ট্রলারে করে আনা হয় ৯ দেশের পেঁয়াজ। দাম বেশি বলে খরচ সমন্বয় করতে কেজির বদলে এক-দুটি বা হালি পেঁয়াজও কিনেছেন অনেক ক্রেতা। অর্থবছর শেষে দেখা গেল, কম খেয়েও বেশি খরচ করতে হয়েছে। আমদানি ব্যয়ও হয়েছে বেশি। স্থলবন্দর ও শুল্ক...
ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে ওয়ালটনে সহকারী প্রকৌশলী পদে যোগ দেন গোলাম মুর্শেদ, ২০১০ সালের ডিসেম্বরে। ১০ বছরের মাথায় এখন তিনি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি)। করোনাকালে ব্যবসা-বাণিজ্য ও আগামী দিনের পূর্বাভাস নিয়ে তিনি কথা বলেছেন প্র বাণিজ্যের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন রাজীব আহমেদ।...
বিন্দু বিন্দু জলে সিন্ধু হয়—করোনাকালে যেন এই প্রবাদে ঝাঁপিয়ে পড়েছে মানুষ। যে যেভাবে পারছে সঞ্চয়ে মনোনিবেশ করেছে। কী করলে সঞ্চয় করতে পারবে, কোথায় সঞ্চয় করবে, সঞ্চয় কেন করবে—এমন সব খবর লুফে নিচ্ছে সাধারণ মানুষ। সেদিন কথা হচ্ছিল পুরোনো এক বন্ধুর সঙ্গে, খুব জানতে চাইলেন কোথায় টাকা রাখবেন। তিনি এখন এক টাকাও বাড়তি খরচ করেন না। খুব হিসাব করে চলছেন। এমন কথা শুনলাম আরও বেশ কয়েকজনের মুখে। আর...
ফিলিস্তিনিদের জন্য ১৬ টন চিকিৎসাসহায়তা নিয়ে গত মে মাসের এক রাতে ইসরায়েলের তেল আবিবের মাটিতে অবতরণ করে সংযুক্ত আরব আমিরাতের একটি উড়োজাহাজ। না চাইতেই পাঠানো ওই দয়াদাক্ষিণ্য নিতে অস্বীকৃতি জানান ফিলিস্তিনি নেতারা। তাঁরা বলেছিলেন, এই চালানের বিষয়ে কেউ তাঁদের সঙ্গে কোনো রকমের সমন্বয় করেননি। ফিলিস্তিনিদের জন্য ঘটনাটি ছিল ‘বড় অপমানের’ এক আভাসমাত্র। মার্কিন সংবাদপত্র নিউইয়র্ক...
নড়াইল জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মো. ছিদ্দিক আহম্মেদ (৬৮) কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে মারা গেছেন। গতকাল রোববার রাত নয়টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।ছিদ্দিক আহম্মেদের মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী জেলা আওয়ামী লীগ নেত্রী আনজুমান আরা। পারিবারিক সূত্রে জানা গেছে, ছিদ্দিক আহম্মেদ নড়াইল পৌর সভার আলাদাতপুর (চরেরঘাট) গ্রামে বসবাস...
নীলফামারীর সৈয়দপুরে গতকাল রোববার ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুমন মোহাম্মদ তুষার (৩৫) নিহত হয়েছেন। নিহত সুমন দিনাজপুরের পার্বতীপুরের গুলপাড়ার জুলফিকার আলীর ছেলে। তিনি বাংলাদেশ রেলওয়ের সহকারী লোকোমাস্টার হিসেবে কর্মরত। পুলিশ জানায়, গতকাল রাত আনুমানিক ৯টার দিকে মোটরসাইকেলে করে সৈয়দপুর থেকে পার্বতীপুরে যাচ্ছিলেন সুমন। এ সময় সৈয়দপুর উপজেলার সীমানা এলাকার চৌমুহনী বাজারে বিপরীত দিক...
লেজার রশ্মি ব্যবহার করে কোনো ধরনের রক্তপাত ছাড়াই চোখের আধুনিক চিকিৎসাপদ্ধতিকে ল্যাসিক বলে। সাধারণত দৃষ্টিজনিত ত্রুটি, অর্থাৎ দূরের বা কাছের বস্তু দেখার ক্ষেত্রে সমস্যা সমাধানের জন্যই ল্যাসিক করা হয়ে থাকে। দৃষ্টিত্রুটির কারণে যাঁরা প্লাস বা মাইনাস চশমা ব্যবহার করেন, তাঁদের ল্যাসিক করার পরামর্শ দেওয়া হয়। এ পদ্ধতিতে মূলত চোখের কর্নিয়ার পুরুত্ব পরিবর্তন করে ঝাপসা দেখা বা কম দেখার সমস্যা দূর...
মেসেঞ্জার চ্যাট ও ইনস্টাগ্রাম ডাইরেক্টকে একীভূত করার কাজ শুরু করেছে সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক। এতে ব্যবহারকারীরা একই জায়গা থেকে উভয় ইনবক্সে অ্যাকসেস করতে পারবেন। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জের এক প্রতিবেদনে জানানো হয়, ইনস্টাগ্রাম অ্যাপে সম্প্রতি একটি সফটওয়্যার হালনাগাদ এসেছে। যাতে বার্তা দেখানো হচ্ছে, ইনস্টাগ্রামে বার্তা আদান–প্রদানের একটি নতুন সুবিধা যুক্ত হচ্ছে। এর মধ্যে ফিচার...
আজ ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলার ১৫তম বার্ষিকী। ২০০৫ সালের এই দিনে ৬৩টি জেলায় একযোগে পাঁচ শতাধিক বোমা ফাটিয়ে নিজেদের অস্তিত্বের জানান দেয় জেএমবি (জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ)। বোমার সঙ্গে প্রচারপত্র রেখে তারা প্রচলিত বিচারপদ্ধতি বাতিল ও আল্লাহর আইন কায়েমের দাবি জানায়। এর কয়েক বছর আগে থেকেই দেশের বিভিন্ন স্থানে সিনেমা হল, যাত্রামঞ্চ, মাজার-খানকায় বোমা হামলা চালালেও ২০০৫ সালের ১৭ আগস্টের পর...
মোটামুটি গত এক দশক ধরে অবস্থাটা এমন দাঁড়িয়েছে, ইউরোপা লিগ (সাবেক উয়েফা কাপ) এর শিরোপা সেভিয়া বা অ্যাটলেটিকো মাদ্রিদের হাতে না উঠলেই চমক বলে মনে হয়। আর হবে না-ই বা কেন? ২০১০ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত সেভিয়া ইউরোপার শিরোপা জিতেছে তিনবার, অ্যাটলেটিকো দুবার। এবারও এই ধারার ব্যত্যয় ঘটবে বলে জোর দিয়ে বলা যাচ্ছে না। এবারও যে ফাইনালে উঠে গেছে সেভিয়া! সেমিফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে...
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার অন্দরমহলের গোপন নথি ফাঁসকারী এডওয়ার্ড স্নোডেনকে ক্ষমা করে দেওয়ার কথা ভাবছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত শনিবার ট্রাম্প নিজেই এ কথা জানান। স্নোডেন ছিলেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) সাবেক চুক্তিভিত্তিক কর্মকর্তা। ২০১৩ সালে গোপন নথি ফাঁস করে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর ভিত নাড়িয়ে দেওয়া স্লোডেন রাশিয়ায় রয়েছেন। সম্প্রতি মার্কিন...
সাউদাম্পটন টেস্টটার ভাগ্যে ড্র ছাড়া আর কিছু লেখা নেই। আজ ক্রিকেটের প্রথম দিককার দিনগুলো ফিরে এলেই শুধু এ টেস্টে কোনো দলের পক্ষে জয়ী হওয়া সম্ভব। তবু অনেকে সান্ত্বনা পাচ্ছেন, আর কিছু না হোক টেস্ট ক্রিকেট তো ফিরেছে। আর সফরে এসে ইংল্যান্ডে ক্রিকেট ফেরানোয় অবদান রেখেছে পাকিস্তানও। ওয়াসিম আকরাম চাচ্ছেন, এই অবদানের প্রতি কৃতজ্ঞতা হিসেবে এবার পাকিস্তানেও সফরে যাক ইংল্যান্ড। ২০০৫-০৬ সালে সর্বশেষ...
ঘরবাড়ি, ফসলের খেতের ব্যাপক ক্ষতি করে মুন্সিগঞ্জে বন্যার পানি কমতে শুরু করেছে। কৃষক রাজ্জাক মাদবরের (৬০) ঘর থেকে পানি নামলেও উঠানে পানি রয়ে গেছে। এখন খাবারের অভাবে কষ্ট পাচ্ছেন বলে জানালেন তিনি। এলাকায় কোনো কাজও নেই যে কিছু উপার্জন করতে পারবেন। রাজ্জাক মাদবরের বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার রাউৎভোগ এলাকায়। গতকাল রোববার সকালে তিনি এসেছিলেন প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে দেওয়া ত্রাণ নিতে। লৌহজং...
দেশের আধুনিক চারুকলাচর্চার পথিকৃৎ শিল্পীদের অন্যতম মুর্তজা বশীর অতীত হয়েছেন মাত্র দুই দিন আগে। বেঁচে থাকলে আজ সোমবার ৮৮ বছরে পা রাখতেন এই ভাষাসৈনিক। জন্মদিনে অবশ্য তেমন আনুষ্ঠানিক আয়োজন–আড়ম্বর তাঁর পছন্দ ছিল না। তবে মেয়ের হাতে তৈরি কেক কাটতেন নিশ্চয়ই। শিল্পী মুর্তজা বশীর ১৯৩২ সালের ১৭ আগস্ট জন্মগ্রহণ করেন। অনেক দিন থেকে শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ফুসফুস, কিডনি ও হৃদ্যন্ত্রের সমস্যায়...
‘আমার উঠোন’ নামে এক গদ্যে শামসুর রাহমান নিজ ঘরের প্রতি প্রিয়তা প্রকাশ করতে স্প্যানিশ কবি মিগুয়েল হার্নান্দেজকে উদ্ধৃত করেছেন, ‘আমার বাগানের লেবুগাছ আমার কাব্যে যে প্রভাব বিস্তার করেছে, তা সকল কবির মিলিত প্রভাবের চেয়েও বেশি।’ তাঁর নিজের অন্তত তিনটি বইয়ের নামের দিকে তাকালেই (নিজ বাসভূমে, প্রতিদিন ঘরহীন ঘরে, সৌন্দর্য আমার ঘরে) বুঝতে পারি জনতার কণ্ঠ যাঁর কবিতায় পেয়েছে...