টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: ২য় টেস্ট-৫ম দিন সনি সিক্স ইংল্যান্ড-পাকিস্তান বিকেল ৪টা ইউরোপা লিগ সনি টেন ২ ইন্টার মিলান-শাখতার রাত ১টা ম্যাগনাস কার্লসেন চেস ট্যুর ইউরোস্পোর্ট ফাইনালস রাত ৮টা ইউরোপা লিগ-পুনঃপ্রচার সনি টেন ২ সেভিয়া-ইউনাইটেড সকাল ১০-৩০ মি. ক্রিকেট... বিস্তারিত
source http://www.prothomalo.com/sports/article/1674924/%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%86%E0%A6%9C%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%96%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%B8%E0%A7%82%E0%A6%9A%E0%A6%BF
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে অনেকটাই থমকে গেছে দেশের অর্থনীতি। যার ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে আবাসন খাতে। আবাসন ব্যবসায়ীদের কেউ কেউ ব্যবসা গুটিয়ে নিচ্ছেন, অনেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। কিন্তু বিপরীত চিত্র দেখা গেছে ব্যক্তিগত সম্পত্তি কেনাবেচার ক্ষেত্রে। করোনার এই সময়েও অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে এই খাত। নিবন্ধন অধিদপ্তরের গত ১২ বছরের তথ্য বিশ্লেষণ করে এবং আবাসন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এই...
আরব আমিরাত ও ইসরায়েল দ্বিপক্ষীয় শান্তিচুক্তিতে সম্মত হয়েছে। প্রশ্ন উঠতে পারে, ‘দ্বিপক্ষীয় শান্তিচুক্তি’ কেন? ইসরায়েল ও আমিরাতের মধ্যে কি যুদ্ধ হয়েছিল কখনো? না, যুদ্ধ হয়নি বরং আরব-ইসরায়েল যুদ্ধের সময় আজকের আমিরাতের অস্তিত্বও ছিল না। আদতে মার্কিনরা ‘দ্বিপক্ষীয় শান্তিচুক্তি’ পরিভাষা দিয়ে ফিলিস্তিনিদের একমাত্র অভিভাবক বানিয়ে দিয়েছে আমিরাতসহ সৌদিবলয়কে। কৌশলে বাদ দেওয়া হয়েছে...
আরব আমিরাত ও ইসরায়েল দ্বিপক্ষীয় শান্তিচুক্তিতে সম্মত হয়েছে। প্রশ্ন উঠতে পারে, ‘দ্বিপক্ষীয় শান্তিচুক্তি’ কেন? ইসরায়েল ও আমিরাতের মধ্যে কি যুদ্ধ হয়েছিল কখনো? না, যুদ্ধ হয়নি বরং আরব-ইসরায়েল যুদ্ধের সময় আজকের আমিরাতের অস্তিত্বও ছিল না। আদতে মার্কিনরা ‘দ্বিপক্ষীয় শান্তিচুক্তি’ পরিভাষা দিয়ে ফিলিস্তিনিদের একমাত্র অভিভাবক বানিয়ে দিয়েছে আমিরাতসহ সৌদিবলয়কে। কৌশলে বাদ দেওয়া হয়েছে...
রোজ ভোরে ঘুম থেকে উঠে জানালা খুললেই দেখি বাগানজুড়ে গাছের ডালে ডালে পাখির বিশাল সমাবেশ। দোয়েল, শালিক, চড়ুই, আরও হরেক রকম পাখির মিলনমেলা মুগ্ধ করে তোলে আমার প্রতিটি ভোর। দীর্ঘ চার মাস গৃহবন্দী থেকে প্রতিদিনই ভাবছি, আমিও যদি উড়তে পারতাম ডানা মেলা পাখির মতো। পাখিগুলো কতই–না মুক্ত আর স্বাধীন। তাদের জীবনে কোনো বিধিনিষেধ নেই, মুখে মাস্ক পরার নিয়ম নেই, সঙ্গনিরোধ নেই। আছে শুধু ডানা মেলে যেখানে...
গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের উত্তর হরিণসিংহা গ্রাম। সেখানে মা–বাবার সঙ্গে ঈদের ছুটিতে নানার বাড়িতে বেড়াতে এসেছিল পাঁচ বছরের আবিদ। ৭ আগস্ট শুক্রবার দুপুরে সমবয়সীদের সঙ্গে খেলার সময় হঠাৎ করে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে ডুবে যায় সে।পানি থেকে ডুবন্ত মানুষকে উদ্ধারের কাজে অভিজ্ঞ মেরিও ভিটটোনি এবং ড. ফ্রেন্সিস্কো পিয়ার মতে, ‘সাঁতার না জানা ডুবন্ত ব্যক্তি সাহায্যের জন্য চিৎকার করতে...
অদ্ভুতুড়ে? তা বটে কিন্তু মোটেই নাটকীয় নয়। মহেন্দ্র সিং ধোনিকে জানা থাকলে তাঁর অবসর ঘোষণাকে অন্তত নাটকীয় লাগবে না। খেলার মাঠে তিনি যেমন আবেগ বর্জিত ঠান্ডা মাথার মানুষ, অবসর ঘোষণাতেও তেমনি সহজ সংক্ষিপ্ত মাপা কথা, ‘৭টা ২৯ মিনিট (কাল) থেকে আমাকে অবসরপ্রাপ্ত ক্রিকেটার হিসেবে ধরে নিন।’ সহজ কথা নাকি সহজে বলা যায় না। অথচ ধোনি কথাগুলো কী সহজে বলে ফেললেন! তাঁর অবসর নিয়ে এত দিন কম...
একজন মানুষের উদ্বর্তনে, ব্যক্তিত্বের স্ফুরণে সম্পৃক্ত হয় নানা উপাদান। চলন-বলনের সঙ্গে পোশাকও তাঁর ব্যক্তিত্বে মাত্রা যোগ করে। শৈশব, কৈশোর, তারুণ্য পেরিয়ে প্রৌঢ়ত্ব—সময়ের নানা বাঁক পেরোতে পেরোতে একেকজন মানুষ ব্যক্তিস্বরূপ ছাড়িয়ে আইকন হয়ে ওঠেন। পোশাক তখন কেবলই অনুষঙ্গ; বরং ব্যক্তিত্বের বিভায় তাঁর অবস্থান অন্যতর সোপানে। এমন বিরলপ্রজদের একজন অবশ্যই বঙ্গবন্ধু। খোকা থেকে শেখ মুজিবুর রহমান।...
‘মাইয়্যাটা যদি করোনায় মরত, তাও শান্তি পাইতাম। না জানি কত কষ্ট দিয়া মাইয়্যাটারে মারছে। আমি চাই আসামিগোর ফাঁসি হোক। আর কোনো অসহায় মায়ের যেন সন্তানরে হারাইয়্যা ফালাইতে না হয়।’ ৪০ বছরের বেশি বয়সী কল্পনা আক্তার মুঠোফোনে তাঁর ২০ বছর বয়সী মেয়ে মিশু আক্তারের খুনের বিচার চেয়ে কথাগুলো বললেন। কল্পনা আক্তার একা নন, গত ছয় মাসে প্রায় ৩০০ জন মা এভাবে তাঁদের মেয়েকে হারিয়ে ফেলেছেন বা তাঁরা হিসাবের খাতা থেকে...
শরীরে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা গেছেন। গতকাল শনিবার বিকেলে তাঁদের মৃত্যু হয়। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া একজন হলেন শামসুদ্দিন (৫৫)। তাঁর বাড়ি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর গ্রামে। অন্যজন বগুড়া শহরের বৃন্দাবনপাড়ার...
রাত তখন প্রায় ১২টা। এক দম্পতির ছবি স্কেচ করছেন। কদিন আগে অর্ডার পেয়ে এই কাজটা শুরু করেছেন সুমাইয়া তানজিদ। ছেলেবেলা থেকে মনের অজান্তে এঁকে ফেলতেন মানুষের চোখমুখের ছবি। দেখা গেল ক্লাস চলছে; কিন্তু সুমাইয়া মন পড়ে আছে সাদা কাগজের দিকে। পেনসিল বা কলম দিয়ে আঁকছে একটা পর একটা ছবি। মা–বাবা বিষয়টা জানলেও মেয়ের ইচ্ছার বিরুদ্ধে কখনো ছিলেন না। এভাবে স্কুল পেরিয়ে কলেজ। রং তুলি দিয়ে ফ্রেমের মধ্যে রঙিন...
ফেনী শহরের মাস্টারপাড়ার নিজ বাড়ি প্রাঙ্গণ ‘মুজিব উদ্যানে’ পূর্বনির্ধারিত মুক্তিযোদ্ধা সমাবেশ করতে পারেননি বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদীন হাজারী। নিজ দলের প্রতিপক্ষ তাঁকে এ সমাবেশ করতে দেয়নি বলে তিনি অভিযোগ করেন। জাতীয় শোক দিবস উপলক্ষে গতকাল শনিবার মুক্তিযোদ্ধাদের নিয়ে সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছিলেন জয়নাল হাজারী। গতকাল বিকেলে...
করোনাভাইরাস বিস্তারে লকডাউন, যানবাহন বন্ধ, হাসপাতালে যেতে ভীতি কাজ করে মানুষের মধ্যে। তবে সন্তানসম্ভবা নারীদের তো উপায় নেই। সাজেক ইউনিয়নে এই ধরনের নারীদের নিয়ে অস্থির হয়ে পড়েন স্বজনেরা। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মাচালং শান্তিপাড়ার পূর্ণমুখী চাকমা (৫৫) সহায়তায় এগিয়ে এলেন। তিনিই করোনাকালে শেষ ভরসাস্থলে পরিণত হন। নিজের বাড়িতেই স্বাভাবিক প্রসব করান তিনি। গত কয়েক মাস দিন-রাত কোনো...
ভারতে এবার অনলাইন ফার্মেসি চালু করেছে ই-কমার্স জায়ান্ট আমাজন। অনলাইনে বুক করলেই বাড়িতে পৌঁছে যাবে প্রয়োজনমতো সব ওষুধ। প্রথমে ভারতের বেঙ্গালুরুতে এই সেবা দেওয়া হবে। ধীরে ধীরে অন্য শহরেও এটি চালু হবে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। করোনার সংক্রমণের কারণে সারা বিশ্বেই অনলাইনে কেনাকাটার চাহিদা বেড়েছে। বিশেষ করে ওষুধের চাহিদা বেড়েছে ব্যাপক। আর তাই ভারতেও এই সেবা চালু করল আমাজন। এই...
করোনা পরিস্থিতিতে বৈশ্বিক পারসোনাল কম্পিউটার বা পিসির বাজার চাঙা হয়ে উঠেছে। বাজার গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালিটিকসের তথ্য অনুযায়ী, বৈশ্বিক নোটবুক পিসির বাজারে গত বছরের তুলনায় ২৭ শতাংশ প্রবৃদ্ধি দেখা গেছে। প্রতিবেদন অনুযায়ী, ব্যক্তিগত ও বাণিজ্যিক—উভয় ক্ষেত্রেই পিসি বিক্রির ক্ষেত্রে ফলাফল ইতিবাচক দেখা গেছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারির প্রথম তরঙ্গের...
ব্যবহৃত চশমার ফ্রেম সংগ্রহ করছেন তাঁরা। ব্যবহৃত এই চশমার ফ্রেমগুলো দরিদ্র মানুষকে দেওয়া হবে। তাঁরা তাঁদের প্রয়োজনমতো ফ্রেমে কাচ বসিয়ে নেবেন। এতে খরচটা অনেকটাই কমানো যাবে। এ ধরনের ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন বাইকার ও যাব বহুদূরের প্রতিষ্ঠাতা ও টিম লিডার আতিকা রোমা। এতে সার্বিক সহযোগিতা দিচ্ছেন বেসরকারি সংস্থা উইমেন ইন ডিজিটালের সিইও আছিয়া নীলা। চশমার ফ্রেম পাঠানোর ঠিকানা: উইমেন ইন ডিজিটাল (৪র্থ...
কক্সবাজার থেকে মেরিন ড্রাইভ সড়ক ধরে টেকনাফ। পশ্চিমে নীল সমুদ্র। মাছ ধরা ট্রলারগুলো ছুটে চলেছে। সৈকতের বালুচরে দাপাচ্ছে লাল কাঁকড়া। সাগরের গর্জনে মিশে যাচ্ছে গাঙচিলের ডাক। পাশেই ঝাউবন। সেখানে প্রায়ই পড়ে থাকে গুলিবিদ্ধ মানুষের নিস্তেজ শরীর। মেরিন ড্রাইভের আশপাশের বাসিন্দারা বলছেন, প্রতি সপ্তাহেই কারও না কারও লাশ পড়ে থাকে। কখনো সাগরপাড়ে, কখনো মেরিন ড্রাইভ বা তার আশপাশে। পরে জানানো হয়, পুলিশ বা...
‘গুলমোহরের ফুল ঝরে যায়। বনে বনে শাখায় শাখায়। কেন যায়? কেন যায়? বাহারের মন ভেঙে যায়...’মন ভেঙে গিয়েছিল অমিতাভ বচ্চনেরও। যেদিন ঝড়ে ‘প্রতীক্ষা’র বাগানের গুলমোহরগাছটি ভেঙে গিয়েছিল। ওই গুলমোহরগাছটির বয়স ছিল ‘প্রতীক্ষা’র সমান। ৪৪ বছর আগের কথা। ১৯৭৬ সালে সুপারস্টার অমিতাভ বচ্চন যেদিন নিজের বাড়ি ‘প্রতীক্ষা’য় থাকতে শুরু করলেন, সেদিনই ওই গাছটি...
করোনা সংকটে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক) অনলাইনে আইন সহায়তা কার্যক্রম চালু রেখেছে। স্বাস্থ্যঝুঁকি এড়াতে আপাতত সরাসরি আইন ও মনোসামাজিক সহায়তা সেবা বন্ধ রাখা হয়েছে। তবে আসক মুঠোফোনের মাধ্যমে আগ্রহী মানুষকে সহায়তা দিচ্ছে। আসকের বিদ্যমান হেল্পলাইনের (+৮৮০১৭২৪৪১৫৬৭৭) পাশাপাশি বর্তমান পরিস্থিতি বিবেচনায় আসক আরও তিনটি হেল্পলাইন নম্বর (+৮৮০১৭৩০৪৫০৭৫৬, +৮৮০১৭১৪০২৫০৬৭,...
সাধারণত ৯–১০ বছর বয়সে শিশুদের মধ্যে কৈশোরের লক্ষণগুলো ফুটে উঠতে শুরু করে। আর ১২ থেকে ১৪ বছর বয়সে গিয়ে তা পুরোপুরি প্রস্ফুটিত হয়। কিন্তু কারও কারও ক্ষেত্রে স্বাভাবিক সময়ের দু-তিন বছর পরও বয়ঃপ্রাপ্তির শারীরিক কোনো লক্ষণ ফুটে ওঠে না। একে বিলম্বিত বয়ঃপ্রাপ্তি বা ডিলেইড পিউবারটি বলে। বয়ঃসন্ধিকাল কোনো কোনো শিশুর মধ্যে একটু দেরিতেই শুরু হতে পারে। তবে পরে তা স্বাভাবিকভাবেই গড়ে ওঠে। এ ছাড়া...
চলতি নতুন শিক্ষাবর্ষে উচ্চমাধ্যমিকের বাংলা বইয়ে (সাহিত্যপাঠ) ১২টি গদ্য ও কবিতা সংযোজন-বিয়োজন হচ্ছে। পাঠ্যসূচিও বদলাবে। এরপরও জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জেনেশুনে নিয়ম ভেঙে একটি মুদ্রণকারী প্রতিষ্ঠানকে পুরোনো বই বিক্রির সুযোগ করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। উপরন্তু নতুন শিক্ষাবর্ষের বই ছাপার কাজটিও গতবারের চেয়ে পিছিয়েছে। ফলে চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হতে যাওয়া...
প্রতিবেশী ভারতের ব্যাংকগুলো শতভাগ দেশীয় কোর ব্যাংকিং সফটওয়্যার (সিবিএস) ব্যবহার করছে। এ ক্ষেত্রে বাংলাদেশ বেশ পিছিয়ে আছে। বাংলাদেশের অর্ধেকের বেশি ব্যাংক এখনো বিদেশি সফটওয়্যারনির্ভর রয়ে গেছে। এ অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে হবে এবং এতে বৈদেশিক মুদ্রা যেমন সাশ্রয় হবে, তেমনি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আপাতত...
চ্যাম্পিয়নস লিগের মজাটাই এখানে। মঞ্চ যা-ই হোক কখন কী ঘটবে বলা যায়। ছোট দলগুলোর কাছে কুপোকাত হচ্ছে বড়রা কিংবা কেউ ছন্দে থাকলে প্রতিপক্ষকে গোলের আগুনে পুড়িয়ে কিছু রাখছে না। তাতে প্রতি মৌসুমেই পাল্টে যায় চ্যাম্পিয়নস লিগের খেরোখাতা। এবার যেমন দেখা গেল নতুন নজির। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এই প্রথম স্পেন, ইতালি ও ইংল্যান্ড থেকে কোনো দল নেই! শেষ কোপটা কাল মেরেছে অলিম্পিক লিঁও। ম্যানচেস্টার সিটিকে ৩-১...
১৯১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত পদ্মার ভাঙনে পড়েছে মোট ১ হাজার ৭৪৯ বর্গকিলোমিটার। আর পলি পড়ে গড়ে উঠেছে ১ হাজার ৩১৬ বর্গকিলোমিটার এলাকা। দুর্বল ও অপরিণত মাটির কারণে সবচেয়ে বেশি ভেঙেছে মাওয়া, শরীয়তপুর ও চাঁদপুর। এ বছর তো বটেই, ১০৫ বছর ধরে পদ্মাপারের মানুষ সবচেয়ে বেশি ভাঙনের শিকার হয়েছে। ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের মহাকাশবিষয়ক সংস্থা নাসা এক গবেষণায় জানিয়েছিল, ১৯৬৭ থেকে ২০১৭ সাল পর্যন্ত সময়ে ৬৬ হাজার...
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার খাটিয়ামারি চরের ফজুল প্রামাণিকের বিধবা স্ত্রী খোতেজা বেওয়ার (৬৫) সংসারে কেউ নেই। মানুষের বাড়ি বাড়ি ঘুরে ভিক্ষা করেন তিনি। করোনা সংক্রমণের কারণে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত টানা তিন মাস ভিক্ষায় বের হতে পারেননি। পাড়া–প্রতিবেশীর কাছে পান্তাভাত কিংবা চিড়া–মুড়ি চেয়ে খেয়েছেন। এর মধ্যে বন্যায় বুকসমান পানিতে ডুবে থাকা বসতঘরে চরম দুর্ভোগের মধ্যে দিন পার করেছেন। ঘরে...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: ২য় টেস্ট: ৪র্থ দিন সনি সিক্স ইংল্যান্ড-পাকিস্তান বিকেল ৪টা ইউরোপা লিগ সনি টেন ২ সেভিয়া-ম্যান ইউনাইটেড রাত ১টা ফর্মুলা ওয়ান স্টার স্পোর্টস সিলেক্ট ২ স্প্যানিশ গ্রাঁ প্রিঁ সন্ধ্যা ৭টা এনবিএ সনি সিক্স পোর্টল্যান্ড-মেম্ফিস রাত ২-৩০ মি চ্যাম্পিয়নস লিগ: পুনঃপ্রচার...
কথায় আছে, রাজা যায় রাজা আসে। দ্বীপদেশ শ্রীলঙ্কাতেও তেমনটাই হয়েছিল। কিন্তু সেখানে নতুন রাজা বেশি দিন টিকতে পারলেন না। আগের চেয়েও দোর্দণ্ড প্রতাপে ফিরে এসেছেন পুরোনো রাজা। তবে এবার রাজা সঙ্গে করে রাজপরিবারের অন্য সদস্যদেরও নিয়ে এসেছেন। অবস্থা যেমন তাতে বলাই যায়, শ্রীলঙ্কায় এখন সবাই রাজার পক্ষে! নতুন করোনাভাইরাসের কারণে দুই দফা পেছানোর পর চলতি মাসের প্রথম সপ্তাহে শ্রীলঙ্কার পার্লামেন্ট নির্বাচন...
নিউইয়র্কের বর্তমান ও সাবেক পুলিশ সদস্যদের সংগঠন নিউইয়র্ক পুলিশ বেনেভোলেন্ট অ্যাসোসিয়েশন আসছে নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি তাদের সমর্থনের কথা জানিয়েছে। এর আগে কখনো নিউইয়র্ক নগরীর এ পুলিশ কল্যাণ সংগঠনটি নির্বাচনে কোনো প্রেসিডেন্টকে সরাসরি সমর্থন করেনি। ১৪ আগস্ট নিউজার্সির বেডমিনিস্টারে উপস্থিত হয়ে পুলিশ অ্যাসোসিয়েশনের নেতারা ডোনাল্ড ট্রাম্পকে দেশের আইনশৃঙ্খলার রক্ষাকারী...
বিশ্বজুড়ে বেশ কয়েকটি করোনাভাইরাসের টিকার পরীক্ষা চলছে। এর মধ্যে রাশিয়ার তৈরি আলোচিত টিকাটিও রয়েছে। বিশ্বের সবার আগে রাশিয়ার টিকা অনুমোদনের ঘোষণা দেওয়ার বিষয়টি আন্তর্জাতিক মহলে নিরাপত্তা নিয়ে যেমন উদ্বেগ তৈরি করেছে, তেমনি সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যাপক ভুয়া তথ্য সৃষ্টি করছে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। রাশিয়ার টিকা ঘোষণা নিয়ে নানা কৌতুকপূর্ণ মিম ছড়িয়ে পড়েছে। বিভিন্ন ভাষার...
সময়ের সঙ্গে দেশের সিনেমা দর্শকের কাছে মাল্টিপ্লেক্সের জনপ্রিয়তা বাড়ছিল। এর মধ্যে করোনা মহামারির আঘাতে ছন্দপতন, থমকে গেল সবকিছু। লকডাউনে দর্শক যতই মোবাইল কিংবা টেলিভিশনে সিনেমা দেখুক, বড় পর্দায় সিনেমা দেখার আবেদন ছিল, আছে আর থাকবে বলেই মত সংশ্লিষ্ট ব্যক্তিদের। দেশের মানুষের অর্থনৈতিক উন্নতির সঙ্গে রুচিতে এসেছে পরিবর্তন। তারা সুন্দর ও আরামদায়ক পরিবেশে ছবি দেখতে চায়। সেই চাহিদার সঙ্গে তাল মিলিয়ে...
ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরে ফারুক রহমানের চিঠি খুনি চক্রের অনেকেই ওই সময় নানা কৌশলে ব্রিটেনে গিয়েছিলেন পঁচাত্তরের খুনি চক্রের প্রধান মৃত্যুদণ্ডে দণ্ডিত সৈয়দ ফারুক রহমানের মতাদর্শগত ভণ্ডামি ও সন্ত্রাসী চিন্তাচেতনা–সংক্রান্ত একটি চাঞ্চল্যকর নতুন দলিলের সন্ধান পাওয়া গেছে। এতে নির্দিষ্টভাবে দাবি করা হয়েছে, ইসলামি প্রজাতন্ত্র না করে ধর্মনিরপেক্ষ বাংলাদেশ প্রতিষ্ঠা করার কারণেই শেখ মুজিবকে হত্যা...
শেষ বাঁশি বাজার পর লিওনেল মেসির মুখে তাকানো যাচ্ছিল না। শুন্য চাহনি বলতে যা বোঝায় তা-ই। লিওন গোরেৎস্কার নিশ্চয়ই ভালো লেগেছে! লিসবনে কাল রাতের সঙ্গে ছয় বছর আগের বেলো হরিজেন্তের কাগজে-কলমে কোনো মিল নেই। কিন্তু অনুভূতি প্রায় এক। সেই বিশ্বকাপের ব্রাজিল সমর্থকদের জায়গায় বার্সেলোনা সমর্থকদের বসালেই হবে। জার্মানি তবু ৭ গোলের পর আর এগোয়নি। মানে গোল দেয়নি। কাল লিসবনে জার্মানিরই দল বায়ার্ন ছিল আরও...
‘কফিনে পুরল ওরা, ঘাতকেরা, তাঁকেঅবহেলা আর অশ্রদ্ধায়,অথচ মহত্ত্ব আর অমরত্ব, তাঁর দুই সহচর, তাঁর উদ্দেশে করল নিবেদন অপরূপ শ্রদ্ধাঞ্জলি।ঘাতকেরা সে কফিনটিকেনিষিদ্ধ দ্রব্যের মতো পাচার করতে চেয়েছিলবিস্মৃতির বিয়াবানে আর সে কফিনঅলৌকিক প্রক্রিয়ায় একটি বিশালসন্তরণশীল নৌকা হয়ে ভাসমান সবখানে।’(গাছ, কফিন এবং নৌকা) ১৩ আগস্ট ১৯৯৬, ভোরের কাগজ–এ প্রকাশিত কবি শামসুর রাহমানের এই অসাধারণ...
এমন রাত বার্সেলোনার ইতিহাসে আর কবে এসেছে, গবেষণার বিষয়। চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনা এর আগে কবে এভাবে পর্যুদস্ত হয়েছে? মনে পড়ে না। না পড়াই স্বাভাবিক। আট গোলের যন্ত্রণা তো যেমন তেমন নয়! তবে যন্ত্রণা সহ্য করার শুধু বার্সেলোনা সমর্থক হতে হবে, তা কিন্তু নয়। সাধারণ ফুটবলভক্ত হলেও কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা বা জুভেন্টাসের হেরে যাওয়া দেখে কষ্ট লাগার কথা যে কারও। কিন্তু কেন? শেষ কবে মেসি-রোনালদোকে...
ছোট আকারের ভিডিও শেয়ার করার প্ল্যাটফর্ম টিকটক ব্যাপক জনপ্রিয় হয়েছে। এ ক্ষেত্রে তাদের প্রতিদ্বন্দ্বিতার ধারেকাছেও নেই কোনো প্রতিষ্ঠান। তবে ভারতে নিষিদ্ধ ও যুক্তরাষ্ট্রে চাপে থাকায় অন্য প্রতিষ্ঠানগুলোর জন্য ভিডিও শেয়ারিংয়ের ক্ষেত্রে বড় ধরনের সুযোগ সৃষ্টি হয়েছে। টিকটকের বিকল্প নানা অ্যাপ এখন গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। এবার এ স্রোতে গা ভাসাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। ফেসবুকের অ্যাপের মধ্যেই টিকটকের...
রাজশাহীর বাগমারার ভবানীগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রুবেল হোসেনকে (৩৫) ইয়াবাসহ আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তিনি উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার সূর্যপাড়া গ্রামের বাসিন্দা। গতকাল শুক্রবার সন্ধ্যায় তাঁকে আটক করার সময় ৪২৫টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। তবে যুবদলের পক্ষে দাবি করা হয়েছে, আগের একটি মাদক মামলা থেকে জামিনে বের হওয়ার পর তাঁর কাছ থেকে পদত্যাগপত্র নেওয়া হয়েছে। গত ২৮...
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পথ চলার ২০ বছর পূর্ণ হবে আগামী নভেম্বরে। ক্রিকেটের সবচেয়ে বড় সংস্করণে বাংলাদেশের পথ চলাটা মসৃণ ছিল না কখনোই। ১১৯ ম্যাচে ১৪ জয়ের বিপরীতে ৮৯ হার। অনুজ্জ্বল পরিসংখ্যানের বিশ্লেষণ অনেকই হয়েছে। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফোর ‘ক্রিকেট মান্থলি’ বিশ্লেষণ করেছে ১৪৩ বছরের টেস্ট ইতিহাসে ঘরে-ঘরের বাইরে কোন দল সবচেয়ে সফল, কারা ধারাবাহিক ব্যর্থ। ঘরের মাঠেঘরের মাঠে খেলা...
সুদীর্ঘ সময় ধরে টোল ও মক্তব-মাদ্রাসাগুলো ছিল এ দেশে উচ্চশিক্ষার কেন্দ্র। আর পাঠাশালাগুলো ছিল প্রাথমিক শিক্ষার কেন্দ্র। বাংলার প্রথম সরকারি ইংরেজি স্কুল স্থাপিত হয় ঢাকাতে। সময়টা ছিল ১৮৩৫ সালের ১৫ জুলাই। নাম রাখা হয়, ‘ঢাকা গভর্নমেন্ট স্কুল’। পরবর্তী সময়ে এখানেই কলেজ শাখার উদ্বোধন করা হয়। নাম দেওয়া হয় ‘ঢাকা কলেজ’। এটা ১৮৪১ সালের ২০ নভেম্বরের ঘটনা। ঢাকার তৎকালীন জয়েন্ট...
[১৯৭৫–এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিলেন ব্রাসেলসে। বেদনাভরা প্রবাস শেষে তিনি দেশে ফিরে আসেন ১৭ মে ১৯৮১। প্রত্যাবর্তনের সেই দিনটি থেকে মালেকা বেগম বেশ কিছু ঘটনার প্রত্যক্ষদর্শী। তখন তিনি সচিত্র সন্ধানী পত্রিকার নির্বাহী সম্পাদক ও বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক। সেদিন তিনি ছিলেন বিমানবন্দরে। ধানমন্ডি ৩২ নম্বরের রক্তমাখা বাড়িতে শেখ হাসিনার...
বরেণ্য চিত্রশিল্পী মুর্তজা বশীর আর নেই। আজ শনিবার করোনাভাইরাসে সংক্রমিত হয়ে রাজধানী ঢাকার বেসরকারি একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মুর্তজা বশীরের বয়স হয়েছিল ৮৮ বছর। শিল্পীর মেয়ে মুনিরা বশীর প্রথম আলোকে তাঁর মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, সকাল ৯টা ১০ মিনিটে মুর্তজা বশীর মারা যান।...
ইউরোপ যেন সাক্ষাৎ বিভীষিকা! বার্সেলোনার এখন তা-ই মনে হতে পারে। সেই ২০১৫ সালে সর্বশেষবার চ্যাম্পিয়নস লিগ জিতেছিল, এরপর বছরের পর বছর চ্যাম্পিয়নস লিগ থেকে একরাশ হতাশা নিয়েই ঘরে ফিরছেন মেসি-সুয়ারেজ-পিকেরা। যার নবতম সংস্করণ, লিসবনের স্তাদিও দা লুজে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে বিধ্বস্ত হয়ে কোয়ার্টার ফাইনালে বাদ পড়া। এমন বিধ্বস্ত অবস্থায় আর কী-ই বা হতে পারে? এদিক-ওদিক দোষারোপ চলছে কোথাও। কেউ কোচের...
ম্যাচে বায়ার্ন ফেবারিট ছিল। সেটা খোদ বার্সেলোনা ভক্তরাও স্বীকার করে খেলা দেখতে বসেছিলেন। কিন্তু তাই বলে এভাবে গোলবন্যায় ভেসে যেতে হবে, ৮-২ গোলে হেরে বিদায় নেবে বার্সা, সেটা কি ঘুণাক্ষরেও কল্পনা করেছিলেন কেউ? জার্মান গোল স্রোতে ভেসে গিয়েছে বার্সেলোনার সকল বাধা। গোটা নব্বই মিনিট অনিঃশেষ যন্ত্রণার মধ্যে দিয়ে কেটেছে মেসি-সুয়ারেজদের সময়। আট গোল খাওয়ার অভিজ্ঞতা যে এই দলটা ছিল না কখনো! শুধু এই দল...
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত করতে উঠেপড়ে লেগেছে ভারতের অর্থনৈতিক আইনকানুন প্রয়োগ ও আর্থিক অপরাধ দমনসংক্রান্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। জিজ্ঞাসাবাদের সময় ইডি সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী এবং তাঁর পরিবারের ফোন বাজেয়াপ্ত করেছে। রিয়ার কার কার সঙ্গে যোগাযোগ ছিল, ইডি তা তাঁর ফোন কলের রেকর্ড দেখে বের করেছে। রেকর্ডে ধরা পড়েছে বলিউডের বেশ কিছু নামীদামি তারকার সঙ্গে যোগসাজশ ছিল...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: ২য় টেস্ট–৩য় দিন সনি সিক্স ইংল্যান্ড–পাকিস্তান বিকেল ৪টা উয়েফা চ্যাম্পিয়নস লিগ সনি টেন ২ ম্যান সিটি–লিঁও রাত ১টা এনবিএ সনি সিক্স হিউস্টন–ফিলাডেলফিয়া সকাল ৭টা মেম্ফিস–পোর্টল্যান্ড রাত ১২–৩০ মি ম্যাগনাস কার্লসেন চেস ট্যুর ইউরোস্পোর্ট...
উনিশ শ একাত্তরেএ দেশের ঘরে ঘরেহানা দিয়েছিলএক বর্বর বাহিনী রক্তের অক্ষরেইতিহাসে লেখা হয়েআছে সেই কাহিনি মুজিবের নির্দেশেছিল যত বীর দেশে,পড়েছিল ঝাঁপিয়ে।হাতে হাত মিলিয়েহয়েছিল আগুয়ানদেশের জন্য প্রাণঅকাতরে বিলিয়ে,তারা দিয়েছিলপৃথিবীটা কাঁপিয়ে।দশ মাস চলেছিলসেই মহাযুদ্ধ।লক্ষ প্রাণের খুনেএ দেশের মানুষেরাহয়েছিল মুক্ত;এদেশের মাটি-জলহয়েছিল শুদ্ধ।
শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছিল অজপাড়াগাঁয়ে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। ১৯২০ সালের ১৭ মার্চ। তাঁর আব্বা ছিলেন আদালতের কর্মচারী। সেখান থেকে উঠে এসে একজন মানুষ কীভাবে হয়ে উঠলেন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা। কেন দেশের মানুষ তাঁকে ভালোবেসে ডাকে বঙ্গবন্ধু বলে? কোন কোন গুণ তাঁকে বাংলাদেশের স্থপতি হতে সাহায্য করল? আমরা সেই গুণগুলো নিয়ে আলোচনা করব। স্বপ্ন তিনি বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন দেখতে...
আমার ছেলেবেলার সবচেয়ে বর্ণাঢ্য উজ্জ্বল আর গৌরবময় স্মৃতি হচ্ছে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহ সান্নিধ্য ও স্পর্শের স্মৃতি। ওয়ারীর আকাশে বাকাট্টা হয়ে যাওয়া একটা ম্যাজেন্টা রঙের ঘুড়ির পেছনে ছুটতে গিয়ে হেয়ার স্ট্রিট ও র৵াংকিন স্ট্রিট ইন্টারসেকশনের কাছে রোকনুজ্জামান খান দাদাভাইয়ের হাতে ধরা পড়ার পর দাদাভাই আমাকে সিলভারডেল কিন্ডারগার্টেন স্কুলের ভেতরে একটা ছবি...
ছবির মতো একটি গ্রাম। গ্রামের নাম টুঙ্গিপাড়া। জেলা গোপালগঞ্জ। তখন গোপালগঞ্জ ছিল ফরিদপুর জেলার একটি মহকুমা। মধুমতী নদীর তীরে। মধুমতীর অনেক শাখা। তেমন এক শাখার নাম বাইগার নদী। টুঙ্গিপাড়া এই নদীর ধারে। গভীর মমতায় গ্রাম ছুঁয়ে বয়ে গেছে। মধুমতীতে গিয়ে মিশেছে।নদীর দুই তীরে কত গাছপালা! হিজল বরুণ তাল তমাল। কত বুনোফুলের ঝোপ! বাঁশবন ছায়া ফেলে রেখেছে নদীর পানিতে। চারদিকে সবুজ আর সবুজ। নদীতে অনেক নৌকার...
কোভিড-১৯ পরিস্থিতি বিশ্বের অনেক কিছু বদলে দিয়েছে। অ্যাপলের নতুন আইফোন প্রতিবছর যে সময় ঘোষণা দেওয়া হয়, এবার তা আর হচ্ছে না। অ্যাপলের পক্ষ থেকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে। গুঞ্জন উঠেছে, সেপ্টেম্বরের বদলে এবার এক মাস পিছিয়ে নতুন আইফোনের ঘোষণা দেবে মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানটি। সেই তারিখ হতে পারে ১২ অক্টোবর। অর্থাৎ, ১২ অক্টোবরে আসতে পারে আইফোন ১২। এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে...
সিলেটে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ছয় হয়েছে। এদের মধ্যে চারজনই একই পরিবারের। গতকাল বৃহস্পতিবার রাতে দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার সাদিপুর বেগমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন ওসমানীনগর উপজেলার মোবারকপুর গ্রামের সিএনজিচালিত অটোরিকশা চালক জুনেদ মিয়া (২৮), তাঁর সহকারী জাহাঙ্গীর আলম (৩০), একই উপজেলার...