ঘরে থাকার শুরুর কয়েক দিন ভালোই কেটেছে। কিন্তু আমার তো ফুচকা ছাড়া চলেই না! ফুচকার শোকে প্রায় পাগলই হয়ে গিয়েছিলাম। কিন্তু ঘর থেকে তো বের হওয়া সম্ভব নয়। তাই ইউটিউব দেখে নিজেই ফুচকা বানানোর উদ্যোগ নিলাম। প্রথম দিকে যে ফুচকা বানিয়েছি, সেগুলো খেয়ে যে আমার পেট খারাপ হয়নি, সেটাই অনেক। কিন্তু এখন আমার বানানো ফুচকা অনেক মজা হয়। সেদিন তো আম্মুকে বলছিলাম যে আমি একটা ফুচকার দোকান দিলে ব্যবসা কিন্তু মন্দ... বিস্তারিত
source http://www.prothomalo.com/kishoralo/article/1673295/%E0%A6%AB%E0%A7%81%E0%A6%9A%E0%A6%95%E0%A6%BE%E2%80%93%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B8
লাফিয়ে লাফিয়ে বাড়ছে সোনার দাম। এতে সোনার দোকানে সোনার তৈরি অলংকারের বিক্রি কমলেও পুরোনো সোনা বিক্রি করে দেওয়ার প্রবণতা বেড়েছে মানুষের। কারণ, পুরোনো হলেও এখন বিক্রি করলে মিলছে বেশ ভালো দাম। গত কয়েক দিন চট্টগ্রাম নগরীর বিপণিবিতান, দেওয়ানবাজার ও হাজারিগলি এলাকা ঘুরে অন্তত ১০টি সোনার দোকানের কর্মীদের সঙ্গে কথা হয় প্রথম আলোর। তাঁদের সবাই জানান, সোনার দাম বাড়ায় বেচাবিক্রি একেবারেই নেই। অথচ...
করোনাভাইরাসের উপসর্গ শ্বাসকষ্ট, জ্বর, সর্দি ও কাশি নিয়ে আজ শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় কুমিল্লার কোভিড হাসপাতালে চারজন মারা গেছেন। তাদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। হাসপাতালের সহকারী সার্জন মো. মোয়াজ্জেম হোসেন এ তথ্য জানিয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, মৃতদের মধ্যে আজ ভোর চারটা ৪০ মিনিটে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ৬৯ বছরের এক পুরুষ করোনা ওয়ার্ডে মারা গেছেন। গতকাল শুক্রবার রাত ১১টা ৫০...
বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ হাজার পরিবারকে ১০ কোটি টাকার আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্র্যাক। এতে প্রতিটি পরিবার দুই হাজার টাকা এই সহায়তা পাবে। গত বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। জামালপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, সিরাজগঞ্জ, গাইবান্ধা ও সুনামগঞ্জের সবচেয়ে ক্ষতিগ্রস্ত ১৫টি উপজেলায় এই সহায়তা দেওয়া হবে। পরিবারগুলোর কাছে এই টাকা পাঠানো হবে বিকাশের মাধ্যমে। এ ব্যাপারে ব্র্যাকের নির্বাহী...
আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যে করোনাভাইরাস প্রতিরোধে রাজ্যে জরুরি অবস্থার মেয়াদ আরও এক দফা বাড়িয়েছেন রাজ্যের গভর্নর গ্রিচেন হুইটমার। আগে জারি করা জরুরি অবস্থার মেয়াদ ১১ আগস্ট শেষ হওয়ার কথা ছিল। কিন্তু করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় তা আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানোর ঘোষণা দিলেন গভর্নর। রাজ গভর্নর গ্রিচেন হুইটমার ৭ আগস্ট বলেছেন, 'আমরা একটা সংকটকাল অতিক্রম করছি। আমি মিশিগানবাসীকে করোনাভাইরাস সংক্রমণ...
শুরুর আগে আইনস্টাইনের পরে, ২০ শতকের দ্বিতীয় সর্বোচ্চ মেধাবী বিজ্ঞানী হিসেবে ধরা হয় তাঁকে। রিচার্ড ফাইনম্যানের মতো বিজ্ঞানী তাঁকে গুরু মেনেছেন জীবনভর। কোয়ান্টাম বলবিদ্যা এবং প্রতিপদার্থ নিয়ে কাজের জন্য পেয়েছেন নোবেল পুরষ্কার। অথচ অন্যান্য বিজ্ঞানীদের নাম যে হারে উচ্চারিত হয় আড্ডায়, গল্পে, বিজ্ঞানীদের মজার মজার ঘটনা নিয়ে লেখা নানান বইতে; সেসব জায়গায় তিনি একরকম অদৃশ্য। তিনি পল ডিরাক। নিরবতার...
মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস বিভিন্ন দেশের সরকারের কাছে করোনাভাইরাস সমস্যার মতোই জলবায়ু পরিবর্তনের সমস্যাটি জরুরি গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, যদি যথোপযুক্ত পদক্ষেপ না নেওয়া যায়, তবে এর প্রভাব আরও ধ্বংসাত্মক হতে পারে। চলতি সপ্তাহে বিল গেটস তাঁর লেখা এক ব্লগ পোস্টে জলবায়ু পরিবর্তনসংক্রান্ত জরুরি বিষয়টি তুলে ধরেন। বিল গেটস লিখেছেন, করোনাভাইরাসে প্রতি লাখে...
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬বংশের ইতিহাস জানাটা অপরিহার্য নয়। তবে জানলে ভালো। আমার পূর্বপুরুষ দুই ভাই। খ্রিষ্টীয় চতুর্দশ শতকে এঁরা...
চলচ্চিত্র ‘আগস্ট ১৯৭৫’-এ অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। লেখক ও রাজনীতিক বেবী মওদুদের চরিত্রে দেখা যাবে তাঁকে। পবিত্র ঈদুল আজহায় ‘নাবিলার দিনরাত্রি’ নামে একটি অনুষ্ঠান উপস্থাপনাও করেছেন তিনি। ‘নতুন স্বাভাবিক’ সময়ে কাজে ফেরাসহ নানা প্রসঙ্গে কথা হলো তাঁর সঙ্গে। ঐতিহাসিক ঘটনা নিয়ে নির্মিত চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তুতি কেমন ছিল? অভিনয়ে আমি সব সময় নতুন অভিজ্ঞতা...
চুয়াডাঙ্গা সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও সাতজন আহত হয়েছেন। আজ শনিবার সকালে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের সরোজগঞ্জ বাজারে এই দুর্ঘটনা ঘটে। চুয়াডাঙ্গা থানার পুলিশ এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। ঢাকাগামী রয়েল এক্সপ্রেস নামের বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালক এবং আলমসাধু ও ব্যাটারিচালিত রিকশাভ্যানের এসব যাত্রী হতাহত হন।
চ্যাম্পিয়নস লিগ এলেই রোনালদো যে নতুন এক সঞ্জীবনী সুধায় উজ্জীবিত হয়ে ওঠেন, সেটার প্রমাণ পাওয়া গেল গত রাতেও। এক গোলে পিছিয়ে থাকা দলকে টেনে তোলার জন্য করেছিলেন দুই গোল। কিন্তু তাতেও জুভেন্টাসের ভাগ্য খুলল না। দুই লেগ মিলিয়ে ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁর কাছে হেরে দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিল টুর্নামেন্টের অন্যতম ফেবারিট জুভেন্টাস। রোনালদো জোড়া গোল করলেও এই ম্যাচের নায়ক তিনি হতে পারেননি একজনের কারণে।...
ক্লাসে নতুন কোনো ছাত্র ভর্তি হলে শিক্ষক সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। সবাই বেশ কৌতূহলী দৃষ্টিতে নতুন বন্ধুর দিকে চেয়ে থাকে। কেমন হতো যদি তোমার ক্লাসে এমনই এক বন্ধুর আগমন ঘটত, যাঁর বয়স প্রায় এক শ বছর! জুসেপ্পি পাতের্নোর গল্পটা হাল ছেড়ে না দেওয়ার কথা বলে। স্বপ্নপূরণে যে বয়স কোনো বাধা হতে পারে না, সেই উৎকৃষ্ট উদাহরণ হলেন জুসেপ্পি। ১৯৩০ সালের কথা। সিসিলিতে বেড়ে ওঠা শৈশবের জুসেপ্পি স্বপ্ন দেখেছিলেন...
জিনেদিন জিদান কাল রিয়ালের ডাগ আউটে অজানা এক স্বাদ পেলেন। এই প্রথম কোচ হিসেবে চ্যাম্পিয়নস লিগের নকআউটের দুই লেগ মিলিয়ে হারলেন জিদান। সে সুবাদে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ না জিতেই ফিরতে হলো তাঁকে। এর দায় পুরোটাই নিজের কাঁধে নিয়েছেন রাফায়েল ভারান। ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্রথম লেগের মতো কালও ২-১ ব্যবধানে হেরেছে রিয়াল মাদ্রিদ। গতকাল সিটি যেভাবে খেলেছিল তাতে ব্যবধান আরও অনেক বেশি হতে পারত।...
করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশ–বিদেশের বিশেষজ্ঞরা রোগী শনাক্তকরণে পরীক্ষা বাড়ানোর ওপর জোর দিলেও বাংলাদেশে সেটা কমে গেছে। গত এক মাসেই করোনা পরীক্ষা কমেছে ২৬ শতাংশ। তথ্য–উপাত্ত পর্যালোচনা করে দেখা যাচ্ছে, দেশে করোনাভাইরাস সংক্রমণের চতুর্থ মাসের (৮ জুন থেকে ৭ জুলাই) চেয়ে পঞ্চম মাসে (৮ জুলাই থেকে ৭ আগস্ট) ১ লাখ ২৩ হাজার ৭৫০টি পরীক্ষা কম হয়েছে, যা ২৬ দশমিক শূন্য ২ শতাংশ।...
লুইপার আজ জন্মদিন। করোনা মহামারির সময়ে ঘটা করে জন্মদিন উদ্যাপন করা হবে না তাঁর। এই দিনে তবু সবাইকে গান গেয়ে শোনাবেন তিনি। আজ রাত ১০টা ৩০ মিনিটে প্রথম আলোর ফেসবুক লাইভে শোনা যাবে জিনিয়া জাফরিন লুইপার গান। করোনায় বিশ্বব্যাপী ঘরের ভেতর দিন কাটাচ্ছে মানুষ। তাদের বিষণ্নতা দূর করতে প্রথম আলো আয়োজন করেছে গানের বিশেষ অনুষ্ঠান ‘ঘরে বসে শোনাব গান’। নিজ নিজ ঘরে বসে গান গেয়ে শ্রোতাদের মন...
ম্যাচের আগেই আলোচনা হচ্ছিল, রামোসের না থাকা নিয়ে। প্রথম লেগে লাল কার্ড দেখে এই ম্যাচে খেলতে না পারা রামোসের অভাব ঠিক কতটুকু ভোগাবে রিয়ালকে। রামোসের জায়গায় মাঠে নামা এদের মিলিতাও রাফায়েল ভারানের সঙ্গে কতটুকু সফল হতে পারবেন। রামোসহীন রিয়াল-রক্ষণভাগকে ভারান কীভাবে নেতৃত্ব দিয়ে সিটির ঘর থেকে জয় ছিনিয়ে আনতে পারবেন। প্রত্যেকটা প্রশ্নের উত্তরেই রিয়ালের জন্য বরাদ্ধ হয়েছে একরাশ হতাশা। দলের রক্ষণভাগকে...
কিছুদিন হলো শহরের বাসিন্দারা অদ্ভুত এক সমস্যায় পড়েছেন। নিয়মিত চুরি যাচ্ছে তাঁদের জুতা। কখনো এক পাটি, কখনো পুরো জোড়া। আবার অনেক ক্ষেত্রে এক পাটি চুরি যাওয়ার সাত দিন পর আরেক পাটি। চোর স্যান্ডেল, শু, কেডস, এমনকি, ছোটদের জুতাগুলোও ছাড়ছে না। শহরের মানুষের পায়ের জুতা রীতিমতো হুমকির মুখে। অনেকে নিজের প্রিয় জুতার শোকে শহরজুড়ে লাগিয়েছেন হারানো বিজ্ঞপ্তি। চারদিকে ফিসফিস করে সবাই শুধু এক প্রশ্নই করে...
ঘরবাড়ি, ফসলের খেতের ব্যাপক ক্ষতি করে বন্যার পানি নামছে। কিন্তু কর্মহীনতা আর খাবার কষ্ট এখনো রয়েই গেছে বলে জানালেন প্রান্তিক কৃষক আলমাছ আলী (৬০)। শেরপুর সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের ছোট ঝাউয়েরচর গ্রামের আলমাছ আলী গতকাল শুক্রবার এসেছিলেন প্রথম আলো ট্রাস্টের পক্ষ থেকে দেওয়া ত্রাণ নিতে। ত্রাণ পেয়ে তিনি বলেন, ‘প্রত্যেক বছরই বইন্যা হয়। তয় এইবার ঘরে আছিল তিন সপ্তা। অহন পানি কমছে, কিন্তু কষ্ট কমে...
বাংলাদেশের শিক্ষাস্থরের সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয়, যেখানে পাবলিক ও প্রাইভেট মিলে প্রায় ১২ লাখ শিক্ষার্থী অধ্যয়নরত। ১৭ মার্চ থেকে সারা দেশে বিশ্ববিদ্যালয়গুলোসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। পরিস্থিতির কারণে এই ছুটি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এমন অবস্থায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বিশ্ববিদ্যালয়গুলোকে অনলাইনে শিক্ষাকার্যক্রম অব্যাহত রাখতে বলেছে। তবে অনলাইনে শিক্ষার্থীদের...
বিভ্রমফিরোজ এহতেশাম মুর্দাফরাশের হাসির সাথে সাথেইকোথাও জ্বলে ওঠে ফসফরাসের আলোনাকি ফসফরাস হেসে উঠলেইজ্বলে ওঠে মুর্দাফরাশ...প্রশ্নসাপেক্ষ এই মধুর বিভ্রমের মাঝেও আমরা খুঁজতে থাকিতোমাদের কবরখানার পাশে ঝাপসা শৈশব এমনকি বৃষ্টিতে অস্পষ্ট হয়ে আসাদৃশ্যের ওপারেতোমার মুখএখনো দেখতে পাইনুসরাত হিংস্র জন্তুর মতো এই জান্তব শহরেসকলের অগোচরেভবনের পাঁচিলে পাঁচিলেজন্ম নিয়ে বেড়ে উঠে ফেরতীব্র খরতাপে...
আমরা সাধারণত বলি, গরিব মানুষ মারা গেলে আমাদের টনক নড়ে না। বড়লোক, মধ্যবিত্ত কিংবা ক্ষমতাবানেরা মারা গেলে হইচই হয়। এবার তো দেখি বড়লোক, মধ্যবিত্ত আর ক্ষমতাবানেরাই মারা যাচ্ছেন বেশি। বস্তিবাসীর নাকি কোভিডে মৃত্যু নেই! কথাটা কি ঠিক? আমি দুটো ইংরেজি দৈনিকে এই নিয়ে প্রতিবেদন দেখেছি। বস্তিতে বস্তিতে গেছেন সাংবাদিকেরা, গিয়ে দেখেছেন, ওরা হাত ধোয় না, মাস্ক পরে না, গাদাগাদি, ঘেঁষাঘেঁষি করে থাকে।...
গত জুলাইয়েও বেড়েছে চীনের রপ্তানি। অবশ্য গত বছরের তুলনায় কমেছে আমদানি। আজ শুক্রবার দেশটির শুল্ক বিভাগের প্রকাশিত এক পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে বলে গণমাধ্যম সিএনবিসির এক প্রতিবেদনে জানানো হয়। জুলাইয়ে ডলারে দেশটির রপ্তানি গত বছরের তুলনায় ৭ দশমিক ২ শতাংশ বেড়েছে। তবে আমদানি কমেছে ১ দশমিক ৪ শতাংশ। এর আগে রয়টার্সের অর্থনীতিবিদেরা এক পূর্বাভাসে বলেছিলেন, জুলাইয়ে ডলারে চীনের রপ্তানি গত বছরের তুলনায়...
গত ডিসেম্বরে সাম্পদোরিয়ার বিপক্ষে করা রোনালদোর সেই গোলটার কথা মনে আছে? মাঠের বাঁ প্রান্ত থেকে ব্রাজিলের লেফটব্যাক অ্যালেক্স সান্দ্রোর একটা ক্রস উড়ে এল। একটু উঁচু হয়েই এল। ক্রসটায় মাথা ছোঁয়ানোর জন্য রোনালদো ডি-বক্সের মধ্যে একটা লাফ দিলেন। সঙ্গে সঙ্গে সময় থেমে গেল যেন! থেমে গেল পদার্থবিদ্যার স্বাভাবিক সকল সূত্রের কার্যকারিতা। বাতাস বন্ধ হয়ে গেল। দেড় সেকেন্ড সময়কে মনে হলো দেড় ঘণ্টার কাছাকাছি।...
মাদকের এক মামলায় রায়ে এক বছরের সাজা হয়েছিল সুনামগঞ্জ পৌর শহরের হাসননগর এলাকার বাসিন্দা মো. নুর উদ্দিন ওরফে সেলিমের (৩৮)। তবে আদালত তাঁকে কারাগারে না পাঠিয়ে সংশোধনের জন্য ব্যতিক্রমী আদেশ দেন। তাতে একজন প্রবেশন কর্মকর্তার তত্ত্বাবধানে শর্ত সাপেক্ষে নিজ বাড়িতে থেকে ওই সাজাভোগের আদেশ দেন। সাজার মেয়াদ শেষ হওয়ায় আদালতের আদেশে মুক্ত হয়েছেন নুর উদ্দিন। একই সঙ্গে জাতির পিতার জন্মশতবর্ষ উপলক্ষে তাঁকে...
ব্রহ্মপুত্র, তিস্তা বা ধরলাপারের মানুষের কাছে বন্যা নতুন কিছু নয়। তবে এবারে করোনাকালে কর্মহীনতার মধ্যে এসেছে বন্যা। স্মরণকালের দীর্ঘ এই বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষের জীবন। জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চর শিশুয়া গ্রামের ৬৯ বছর বয়সী হামিদা বেগম দুই মাস ধরে পানিতে ডুবে আছেন। বয়স আর রোগশোকে অনেকটাই ক্লান্ত। চলাফেরা করাও অনেকটা কঠিন তাঁর জন্য। তার মধ্যে টানা দুই মাস ধরে বানে...
কানাডা থেকে আমদানি করা কিছু অ্যালুমিনিয়াম পণ্যের ওপর নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার এই ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। মার্কিন শিল্প রক্ষার জন্য এটি করা হয়েছে বলে জানান তিনি। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এর আগে জাতীয় সুরক্ষার কথা বলে ২০১৮ সালে ইস্পাতের ওপর ২৫ শতাংশ ও অ্যালুমিনিয়ামের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ...
গ্রীষ্মটা স্বপ্নের মতো কেটেছে তাঁর। ইংল্যান্ডের জার্সিতে অভিষেকের কিছুদিনের মধ্যেই ইংল্যান্ডকে প্রথম বিশ্বকাপ এনে দেওয়া দলের অংশ হয়েছেন, তারপর আলো ছড়ালেন অ্যাশেজে। কিন্তু এরপর এত দিনে সংবাদমাধ্যমের সামনে আর আসা হয়নি জফরা আর্চারের। কাল এলেন যখন, একের পর এক অপ্রিয় প্রশ্নের মুখোমুখিই হতে হলো ইংল্যান্ডের ২৫ বছর বয়সী ফাস্ট বোলারকে। ম্যানচেস্টারে সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানের কাছে এখন পর্যন্ত দুই...
ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের মোট সম্পদের পরিমাণ ১০ হাজার কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় শীর্ষ তিনে উঠে এসেছেন তিনি। ব্লুমবার্গ বিলিয়নিয়ার সূচক অনুযায়ী, তাঁর আগে রয়েছেন কেবল আমাজনের জেফ বেজোস ও মাইক্রোসফটের বিল গেটস। বিশ্বে কেবল এ তিনজনই ১০ হাজার কোটি মার্কিন ডলারের বেশি সম্পদের মালিক। বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। চীনা ভিডিও...
বৈরুত আর বিস্ফোরণ দীর্ঘদিন ধরেই সমার্থক শব্দ হিসেবে পরিগণিত। লেবাননে ১৫ বছরের গৃহযুদ্ধের প্রধান ক্ষেত্র ছিল এই শহর। কেবল এই সময়কালে শহরটি একের পর এক হত্যাকাণ্ড, দিনের পর দিন গৃহযুদ্ধ, মাসের পর মাস আন্তর্জাতিক যুদ্ধ ও বছরের পর বছর অর্থনৈতিক ও রাজনৈতিক অসন্তোষের সাক্ষী। এত কিছুর পরও লেবানিজরা দশকের পর দশক বিশ্বকে দেখাতে চেয়েছেন, তাঁরা এসব সংকটের সমষ্টির চেয়েও বেশি কিছু। লাখ লাখ লেবানিজ ও হাজার...
করোনাভাইরাস পাল্টে দিয়েছে আমাদের জীবনের বাস্তবতা। দেশ-বিদেশের পাঠকেরা এখানে লিখছেন তাঁদের এ সময়ের আনন্দ-বেদনাভরা দিনযাপনের মানবিক কাহিনি। আপনিও লিখুন। পাঠকের আরও লেখা দেখুন প্রথম আলো অনলাইনে। লেখা পাঠানোর ঠিকানা: dp@prothomalo.com আমার কাজটাই এমন যে সেটাই আমাকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে করোনার সঙ্গে। ভয় জাগানো এই মহামারির প্রায় শুরু থেকেই আমি কোভিড–১৯ সন্দেহভাজনদের নমুনা সংগ্রহ করে আসছি।...
অথচ এই গ্যারেথ বেলকেই এককালে ভাবা হতো রিয়াল মাদ্রিদের অন্যতম কান্ডারি। বিভিন্ন প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ড আর চোট মিলিয়ে সেই বেলই এখন রিয়াল স্কোয়াডে অপাঙক্তেয়। কোচ জিনেদিন জিদানের সঙ্গে সম্পর্ক খারাপ হতে হতে একেবারে তলানিতে ঠেকেছে। তবে এবার যা শোনা গেল, তাতে আক্ষরিক অর্থেই বলা যায়, রিয়ালের হয়ে মাঠে খেলতে নামার বিন্দুমাত্রও ইচ্ছে নেই এই ওয়েলশ উইঙ্গারের। বসে বসে চলতি চুক্তি শেষ করার দিকেই যত আগ্রহ...
ডায়াবেটিস শুধু শারীরিক রোগ নয়, এটি মনের ওপরও গভীর প্রভাব ফেলে। করোনার মহামারি সে চাপ বাড়িয়ে দিতে পারে আরও বহুগুণে। কারণ, করোনার সংক্রমণে ডায়াবেটিস রোগীর জটিলতার ঝুঁকি অন্যদের তুলনায় বেশি। তবে কিছু বিষয়ে সতর্ক থাকলে এই মানসিক চাপ সহজেই এড়ানো সম্ভব। একই সঙ্গে এড়ানো সম্ভব করোনার সংক্রমণের ঝুঁকিও। করোনাকালে ডায়াবেটিস রোগীর করণীয়: ● নিয়মিত ব্যায়াম, খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ, নিয়মিত সুগার মনিটরিং আর...
করোনাভাইরাসের কারণে বেশ কিছু সরকারি নিয়োগ পরীক্ষা পিছিয়ে গেছে। তবে অবস্থা স্বাভাবিক হলে সামনে এসব পরীক্ষা হবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই পরীক্ষাগুলোর জন্য এই সময়ে আপনি নিজেকে প্রস্তুত করতে পারেন আরও ভালোভাবে। পিএসসির পরীক্ষাকরোনাভাইরাসের কারণে বেশ কিছু পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। পিএসসি সূত্র জানায়, ৪১তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষা এ বছরের এপ্রিলে হওয়ার...
মাঝেমাঝে কেমন বিভ্রম জাগে! এখন সকাল? দুপুর? নাকি রাত? সবই তো এক রকম মনে হয়। বিকালবেলা দাঁত ব্রাশ করতে যাই। মধ্যরাতে স্নানের আয়োজন করি। সেই ছেলেবেলায় পড়া ‘Time and tide wait for none’ প্রবাদ তবে মিথ্যা হয়ে গেল মাত্র তিন মাসেই! ঘড়ির কাঁটার টিক টিক শব্দ কানে আসে। বিভ্রম কেটে যায়। পৃথিবী প্রতিকূলতা সত্ত্বেও এগিয়ে যাচ্ছে। দূরত্বকে তোয়াক্কা না করে দিব্যি অনলাইনে ক্লাস হয়। মাঝেমধ্যে...
সন্ত্রাসীদের হুমকির মুখে মিরপুরের ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পী এখন বাসা থেকে বের হচ্ছেন না। ১২ বছর আগে তাইজুলের বাবাকেও হত্যা করা হয়েছিল। তাইজুলের দাবি, পল্লবীর সন্ত্রাসী জামিল এর আগে তাঁর বাবাকে খুন করেছিলেন। এখন জামিল ও তাঁর ভাই মামুন জোট বেঁধে ভাড়া করিয়ে এখন তাঁকে খুন করতে চাইছেন। তাইজুল ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের...
কোভিড-১৯-এর টিকা নিয়ে ধুন্ধুমার রাজনীতি চলছে। কে কার আগে আবিষ্কার করবে এবং বাজার দখল করবে, তা নিয়ে পরাশক্তিগুলো টিকাযুদ্ধে লিপ্ত। প্রতিদিনই টিকা নিয়ে নিত্যনতুন তথ্য আসছে। ওষুধ কোম্পানি, গবেষণা প্রতিষ্ঠানগুলো বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে টিকার পেছনে। আন্তর্জাতিক গণমাধ্যমের হিসাব অনুসারে, এ পর্যন্ত ২০২টি টিকা তৈরি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ২৭টি টিকা ক্লিনিক্যাল ট্রায়ালের পর্যায়ে আছে।...
দুই চাকার সাইকেলে সাঁই সাঁই করে ঘুরে বেড়ানো আমার শখ। কিন্তু আমার এই সাঁই সাঁই করে সাইকেল চালানো হয় শুধু বাসা থেকে স্কুল আর স্কুল থেকে বাসা পর্যন্তই। তবে এখন করোনাভাইরাস মহামারির ফলে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। স্কুলেও যাওয়া হয় না আর সাইকেলও চালানো হয় না। সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝেমধ্যেই কিছু সাইকেল রেসের ভিডিও দেখি। সাইক্লিস্টরা পাহাড়ের ওপর, সাগরের বালুকাবেলায় কিংবা দুর্গম কোনো রাস্তায়...
পাঁচ মাস পর শুটিংয়ে ফিরেছেন অভিনেতা ফজলুর রহমান বাবু। করোনার মধ্যে শুটিং! কোলাহল, আড্ডা, রূপসজ্জাকক্ষ এড়িয়ে শুটিংয়ে অংশ নেওয়ার কড়া নির্দেশ জারি করেছেন অভিনেতার স্ত্রী কাজী রুকসানা রুমা। শুটিং সেট থেকে এই অভিনেতা জানান, স্ত্রীর নির্দেশনা মেনেই শুটিং করেছেন তিনি। স্ত্রীর পক্ষ থেকে এমন নির্দেশনা কেন? ফজলুর রহমান বাবু মিশুক মানুষ। সবার প্রিয় বাবু ভাই সবার সঙ্গে হাত মেলাবেন, কোলাকুলি করবেন,...
বাজারে ইলিশের সরবরাহ বেড়েছে। যে কারণে দামও আগের চেয়ে কমেছে। বিক্রেতারা বলছেন, ঈদের পর মাছের বাজারে এখন ইলিশের ক্রেতা বেশি। মিরপুর ১ নম্বর সেকশনের মাছবাজারে এক কেজির ইলিশ গতকাল সকালে বিক্রি হচ্ছিল সাড়ে ৭০০ থেকে ৮০০ টাকায়। আর মাঝারি আকারের ৮০০ গ্রাম ওজনের একেকটি ইলিশের দাম ছিল ৫০০ টাকা। ছোট ইলিশ বিক্রি হচ্ছিল প্রতি কেজি ৩৫০ টাকায়। মাছ ব্যবসায়ী আনন্দ রাজবংশী বললেন, প্রচুর ইলিশ আসছে। সে কারণে দাম...
প্রথম আলো ও ওয়ার্ল্ডফিশ বাংলাদেশ বৈঠকটির আয়োজন করে। বিষয় ছিল ‘সামুদ্রিক জীববৈচিত্র্য, সাগরকেন্দ্রিক অর্থনীতি ও মৎস্যজীবীদের কল্যাণ’। নদী, পুকুর ও জলাশয়ের মাছ উৎপাদনে বিশ্বে শীর্ষস্থানে উঠে এসেছে বাংলাদেশ। কিন্তু দেশের দরিদ্র মানুষদের বড় অংশ এখনো যথেষ্ট পরিমাণে মাছ পাচ্ছে না। সমুদ্রসীমা জয়ের মাধ্যমে আমরা যে পরিমাণে মাছ আহরণ করছি, তার চেয়ে দ্বিগুণ মাছ আহরণ করা সম্ভব। এ জন্য মৎস্য...
গত শতাব্দীকে বলা হয়ে থাকে ‘আমেরিকান সেঞ্চুরি’। দুই বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকা, অর্থনৈতিক উন্নতি, স্নায়ুযুদ্ধে অংশগ্রহণ এবং সর্বোপরি সাবেক সোভিয়েত ইউনিয়নের পতনের পর বিশ্বব্যাপী মোড়লগিরি—সব মিলিয়ে গত শতককে যুক্তরাষ্ট্রের বললে অত্যুক্তি হবে না। বিশেষজ্ঞদের মত, একইভাবে একবিংশ শতক হতে পারে ‘এশিয়ান সেঞ্চুরি’। কিন্তু সত্যিই কি তাই হবে? নাকি চীন এসে বাগড়া দেবে?...
রাহুল দ্রাবিড়ের ক্যারিয়ারের পরিসংখ্যানই তাঁর ‘কিংবদন্তি’ নামের জন্য যথেষ্ট। ভারতীয় ক্রিকেটে এক সময় ‘দ্য ওয়াল’ হিসেবে পরিচিত এই ব্যাটসম্যান তাঁর দেশের ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা। দ্রাবিড় উইকেটে গেলেই বোলাররা প্রমাদ গুনতেন। তাঁরা জানতেন বড় কঠিন সময়ই অপেক্ষা করে আছে তাঁদের জন্য। ২০০১ সালে কলকাতার ইডেন গার্ডেনসে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাঁর সেই ঐতিহাসিক ইনিংসের কথাই বলুন...
নতুন স্বাভাবিক নিয়ম মেনে অনলাইন মাধ্যমে মুক্তি পেল অনু মেনন পরিচালিত ছবি শকুন্তলা দেবী। ভারতীয় গণিতবিদ শকুন্তুলা দেবীর চরিত্রে অভিনয় করে আবার প্রশংসা কুড়ালেন অভিনেত্রী বিদ্যা। ভার্চ্যুয়াল সাক্ষাৎকারে বিদ্যা বালানের মুখোমুখি প্রথম আলোর মুম্বাই প্রতিনিধি দেবারতি ভট্টাচার্য। লকডাউনে কি জমিয়ে সংসার করতে পেরেছেন? (সশব্দে হেসে) লকডাউনের শুরুতে রান্নাবান্নায় একটু হাত পাকিয়েছিলাম। বলতে পারেন লকডাউনেই...
নদীর পাড়টা সবুজ পাতায় ছেয়ে সবুজারণ্য হয়ে আছে। বিকেলের রোদ আগুনের গোলার মতো তপ্ত। সূর্যটা এসে সরাসরি চোখ বরাবর তিরের মতো ধেয়ে আগুনের গোলা দিয়ে চোখ ধাঁধিয়ে দেয়। এরই মাঝেই অনেকে বেরিয়েছেন বৈকালিক ভ্রমণে। তবে ভীষণ সতর্কভাবে। অনেকেরই মুখে মাস্ক। বেশ দূরত্ব বজায় রেখে হেঁটে চলেছেন। আমিও এসেছি ছোট বোন শীলার সঙ্গে। নদীর ওপর ব্রিজটা শহরকে দুভাগই করেনি। এটি প্রকৃতিপ্রেমীদের জন্য চমৎকারভাবে শ্বাস নেওয়ার...
জ্বর ও শ্বাসকষ্টসহ করোনাভাইরাসে সংক্রমণের উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে আটটার দিকে তিনি হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর বাড়ি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায়। হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ মানস কুমার মন্ডল বলেন, ওই নারীকে গতকাল বিকেলে হাসপাতালে নিয়ে আসেন স্বজনেরা। তাঁকে আইসোলেশন ইউনিটে ভর্তি করে চিকিৎসা শুরু...