সিঙ্গাপুরে আসা অধিকাংশ ভ্রমণকারীকে ইলেকট্রনিক রিস্টব্যান্ডের মতো একধরনের বৈদ্যুতিক নজরদারির যন্ত্র পরতে হবে। ধীরে ধীরে সীমান্ত খুলে দেওয়ায় কোয়ারেন্টিন বাধ্যতামূলক করার প্রক্রিয়া হিসেবে এ যন্ত্র পরতে হবে। গতকাল সোমবার দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১১ আগস্ট থেকে সিঙ্গাপুরে আসা দেশটির নাগরিকসহ নির্দিষ্ট কয়েকটি দেশের সব ভ্রমণকারীকে এ... বিস্তারিত
source http://www.prothomalo.com/technology/article/1672608/%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0-%E0%A6%AD%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%A3%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B7-%E0%A6%AF%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%AC%E0%A7%87
ইউরোপের ক্লাব ফুটবলে সবচেয়ে বড় ট্রফি চ্যাম্পিয়নস লিগ। তবে বড় ট্রফি বলে যে সব সময় বড় ক্লাবগুলোই এটা জিতেছে, তা কিন্তু নয়। বেশ কয়েকবার ‘পুঁচকে’ অনেক ক্লাবই সবাইকে চমকে দিয়ে হয়ে গেছে ইউরোপসেরা করোনা বিরতি শেষে কয়েক দিন পরেই আবার মাঠে গড়াবে চ্যাম্পিয়নস লিগ নকআউট পর্বের বাকি খেলাগুলো। বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, অ্যাটলেটিকো মাদ্রিদ কিংবা পিএসজির মতো বড়...
আমরা একটা যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছি। এই যুদ্ধ মানুষের সঙ্গে মানুষের নয়। রাষ্ট্রর সঙ্গে রাষ্ট্রের নয়। একটা ক্ষুদ্র ভাইরাস সবার সমান শত্রু। সারা মানবজাতির জন্য এটা একটা উপযুক্ত সময় ছিল সারা পৃথিবী একত্র হওয়ার। বাস্তবে হয়েছে এর উল্টো।জাপানি সাংবাদিক এবং আন্তর্জাতিক পর্যবেক্ষক ইউচি ফুনাবাসী (Yoichi Funabashi) মনে করেন, করোনা হচ্ছে আন্তর্জাতিক রাজনীতিতে একটি নতুন যুদ্ধক্ষেত্র, যার মাধ্যমে নির্ধারিত...
আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যে আজ ৪ আগস্ট প্রাইমারি নির্বাচন। এই নির্বাচনে একাধিক বাংলাদেশি-আমেরিকান প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বাংলাদেশি–অধ্যুষিত এলাকা হ্যামট্রাম্যাক, ডেট্রয়েট, ওয়ারেন স্টার্লিং হাইটসসহ বিভিন্ন স্থানে ভোট উপলক্ষে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বাংলাদেশি প্রার্থীরা সবাই ডেমোক্রেটিক পার্টির প্রার্থী। যাঁরা এ নির্বাচনে জিতবেন, তাঁরা আগামী নভেম্বরের...
‘রিহান! এই রিহান!’ ‘হ্যাঁ মা!’তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে জবাব দিল রিহান। এক হাতে ও পুরো চুল মুছছে আরেক হাত দিয়ে নাড়াচাড়া করছে বিরক্তিভরে। মাকে খুশি করার জন্য শখের চুলগুলো কেটে প্রায় ন্যাড়া করে ফেলেছিল গত মাসে। ভেবেছিল, মা-ও খুশি হবেন, আর চুলও নিশ্চয়ই ১০-২০ দিনের মধ্যেই বড় হয়ে যাবে। কিন্তু দেখা গেল, যেখানে অন্যদের চুল তরতর করে সাপের মতো বড় হয়ে যায়, সেখানে রিহানের চুল সাপ...
টিকটক নির্মাতা প্রতিষ্ঠান চীনের বাইটড্যান্স তাদের প্রধান কার্যালয় বেইজিং থেকে সরিয়ে লন্ডনে আনবে। ইতিমধ্যে এ সংক্রান্ত একটি চুক্তিতে যুক্তরাজ্যের মন্ত্রীরা অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্যের দ্য সান পত্রিকা।বার্তা সংস্থা রয়টার্স দ্য সানের উদ্ধৃতি দিয়ে বলেছেন, শিগগিরই বাইটড্যান্সের প্রতিষ্ঠাতারা লন্ডনে কার্যালয় চালুর বিষয়ে তাদের ইচ্ছার কথা জানাবেন। তাদের এ ঘোষণায় মার্কিন প্রেসিডেন্ট...
অধিনায়ক সার্জিও রামোস রিয়াল মাদ্রিদের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ? আপনি যদি রিয়াল মাদ্রিদের সমর্থক হন, প্রশ্ন শুনে আপনার মনেই হতে পারে, 'এটা কী জিজ্ঞেস করার মতো কোনো বস্তু হলো?'বিশেষ করে ক্রিস্টিয়ানো রোনালদো দল ছাড়ার পর সার্জিও রামোস আগের চেয়েও আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন দলের জন্য। এবারের লিগের কথাই চিন্তা করুন না। যোগ্য নেতার মতো সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। রক্ষণভাগ তো বটেই, দলের প্রয়োজনে...
সারা দেশে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। এই গরমে অতিষ্ঠ জনজীবন। শ্রাবণ মাসে কেন এমন গরম? আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ বইছে। তা ছাড়া সাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ। লঘুচাপের কারণে বাতাসে আর্দ্রতা বেড়ে গেছে। ফলে গরম বেশি অনুভূত হচ্ছে। অসহ্য গরমে স্বস্তি আনতে পারে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর অবশ্য বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। এদিন...
সতেরো শতকের কথা। পোল্যান্ড-লিথুয়ানিয়া আর সুইডেনের মধ্যে তখন বিরাজ করছে তীব্র রেষারেষি। সুইডেনের তৎকালীন রাজা, উত্তরের সিংহ হিসেবে পরিচিত গুস্তাভাস দ্বিতীয় অ্যাডোলফ চিন্তা করে দেখলেন বাল্টিক সাগরে নিজেদের একটা শক্তিশালী নৌ অবস্থান তৈরি না করলে তো আর হচ্ছে না। ইতিমধ্যেই কিছু যুদ্ধে পোলিশদের হাতে পড়ে হারাতে হয়েছে কয়েকটি যুদ্ধজাহাজ। যেমন ভাবনা তেমন কাজ। আদেশ দিলেন, তৈরি করতে হবে দুর্ধর্ষ আর...
গায়ে সাদা অ্যাপ্রোন, গলায় স্টেথিসকোপ ও মুখে মাস্ক—স্বভাবতই আমাদের চিকিৎসকের কথা মনে করিয়ে দেয়। তবে সেই চিকিৎসকের মুখে যদি মাস্কের বদলে থাকে পাখির মতো মুখোশ, তবে কেমন অদ্ভুতই না লাগবে। দেখতে উদ্ভট হলেও মারণ রোগ প্লেগের সংক্রমণ ঠেকাতে এমন কষ্টদায়ক পদক্ষেপ নিতে হয়েছিল প্রাচীন যুগের সাহসী কিছু চিকিৎসককে। চৌদ্দ শতক, চিকিৎসা বিজ্ঞানের অন্ধকার এক যুগ। যে সময়টাতে কবিরাজ, বৈদ্য কিংবা স্বয়ং চিকিৎসকেরা...
ঢাকায় ‘বড়লোকের বেটি লো’ গাওয়া বিন্দুকনার গান শোনা যাবে আজ প্রথম আলোর ফেসবুক লাইভে। প্রথম আলোর করোনাকালের আয়োজন ‘ঘরে বসে শোনাব গান’ অনুষ্ঠানে আজ গাইবেন বিন্দুকনা। রাত ১০টা ৩০ মিনিটে প্রথম আলোর ফেসবুক পেজে উপভোগ করা যাবে তাঁর গান।করোনায় বিশ্বব্যাপী ঘরের ভেতর দিন কাটাচ্ছেন মানুষ। তাঁদের বিষণ্নতা দূর করতে প্রথম আলো আয়োজন করেছে গানের বিশেষ অনুষ্ঠান ‘ঘরে বসে শোনাব...
প্রতি বছর ঈদ আসার বেশ কয়েক দিন আগে থেকেই শুরু হয় ঈদ আনন্দ। বাস-ট্রেনে বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড়। টিভির পর্দায় ঈদ আয়োজন আর কিছুক্ষণ পর পর ‘স্বপ্ন টানে দিলাম পারি, অচিন পথে আপন ছাড়ি’ গান। মনের ভেতর হাজারো জল্পনা-কল্পনা চলত ঈদে এটা করব,ওটা করব। এবার হঠাৎ করেই এক অজানা, অনাকাঙ্ক্ষিত অতিথি এসেছে, যে শুধু একটি শহর অথবা দেশেই অবস্থান করছে না, অবস্থান করছে পুরো বিশ্বজুড়ে। এই অতিথিকে...
ঢাকার ধামরাইয়ে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপের চালকসহ তিনজন নিহত হয়েছেন। আজ সোমবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলী বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার আনোয়ার হোসেন (৪৫)। গোলড়া হাইওয়ে থানার পুলিশ জানায়, ঢাকাগামী একটি পিকআপ ভ্যান আজ সকাল আটটার দিকে বাথুলী বাসস্ট্যান্ডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি...
আগামী সেপ্টেম্বরে হবে আইপিএল—খবরটা পুরোনো। কিন্তু নতুন খবর হচ্ছে, ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি ভারতের মাটিতে না হয়ে সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করার ব্যাপারে ভারত সরকারের অনুমোদন পেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হয়ে ১০ নভেম্বর শেষ হবে এ বছরের আইপিএল। দোকলাম সীমান্তে চীনের সঙ্গে সংঘর্ষে ভারতীয় সেনা নিহত হওয়ার পর থেকে ভারত-চীন কূটনৈতিক সম্পর্কে এ মুহূর্তে...
কিশোরগঞ্জের হাওর-অধ্যুষিত উপজেলা ইটনায় নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার ধনু নদ থেকে মরদেহগুলো স্থানীয় লোকজনের সহায়তায় উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। যাঁদের মরদেহ উদ্ধার করা হয়েছে, তাঁরা হলেন উপজেলার মাগুরী গ্রামের মো. মোখলেছ মিয়ার নববিবাহিত স্ত্রী সুমাইয়া আক্তার (১৮), বরজু মিয়ার মেয়ে হীরামণি (৫) এবং নৌকার মাঝি হাসান আলী (৬৫)। গতকাল রোববার...
সেই আদিমকাল থেকেই মানুষ যাযাবর। বিভিন্ন কারণে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়েছে। এই স্বভাবটা হয়তো-বা তারা জিনগতভাবেই পেয়ে এসেছে। সময়ের ধারাবাহিকতায় সভ্যতার অনেক উন্নতি হয়েছে। মানুষের জীবনে এসেছে অনেক মৌলিক পরিবর্তন। মানুষের সমাজব্যবস্থা ধীরে ধীরে সমাজতন্ত্র থেকে পুঁজিবাদের কাছে নিজেকে আত্মসমর্পণ করেছে। সমাজে তৈরি হয়েছে শ্রেণি ব্যবধান। দেশে দেশে তৈরি হয়েছে জীবনযাত্রার ব্যবধান।...
একটি পরিবেশবিষয়ক প্রবন্ধ লেখা প্রতিযোগিতা হবে। সেই প্রতিযোগিতায় অংশ নিতে নানান নিয়ম জুড়ে দিলেন আয়োজকেরা। তার মধ্যে সবচেয়ে নজরকাড়া নিয়মটি হচ্ছে, প্রতিযোগিতার বিচারকাজ সরাসরি কোনো মানুষ করবে না। ফেসবুকের লাইক, কমেন্ট আর শেয়ারের মাধ্যমে এগিয়ে থাকা প্রতিযোগীকেই বিজয়ী ঘোষণা করা হবে। যে প্রতিযোগিতার কথা দিয়ে এই লেখা শুরু করলাম, সেটি লেখকের কল্পনাপ্রসূত হলেও একেবারে অবাস্তব নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে...
কোনো দিন আকাশ মেঘলা। আবার কোনো কোনো দিন বৃষ্টি। শ্রাবণের দিনগুলো এভাবেই যাচ্ছে। প্রতিবছর এমন সময় নতুন গাছ লাগতে মানুষের আগ্রহ বাড়ে। তাই নার্সারিগুলোয় গাছ আর মাটির নানা টবের বিক্রিও বাড়ে। এবার তা হচ্ছে না। শিশু একাডেমির সামনের ফুটপাতের চারা গাছ বিক্রেতা কামরুল হাসান মনমরা হয়ে দাঁড়িয়ে ছিলেন। বেচাকেনা নেই বললেই চলে। সংসার চালানোই কঠিন হয়ে পড়েছে তাঁর। একই অবস্থা এখানকার মৃৎ ও কুটির শিল্পসামগ্রী...
কিছুদিন আগেও দক্ষিণ এশিয়ার একমাত্র উত্তেজনাময় সীমান্ত ছিল ভারত-পাকিস্তানের কাশ্মীর এলাকা। এখন বাংলাদেশ ছাড়া এ অঞ্চলের প্রায় সব আন্তদেশীয় সীমান্তে নিয়মিত রক্ত ঝরছে। কেউ কেউ দক্ষিণ এশিয়ার বর্তমান দশককে বলছেন ‘সীমান্ত বিবাদের দশক’। সর্বশেষ পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে প্রায় ২০ জন মারা গেল। এর মধ্যে চীন-ভারত সীমান্ত বৈরিতা প্রায় স্থায়ী আকার নিয়েছে। এক ফ্রন্ট থেকে আরেক ফ্রন্টে ছড়াচ্ছে...
সিলেটের জকিগঞ্জে বন্দুকযুদ্ধে আব্দুল মান্নান ওরফে মুন্না আহমদ (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে তিনটার দিকে সুলতানপুরের অজোগ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত আব্দুল মান্নান জকিগঞ্জের খাদিমান এলাকার বাসিন্দা। তাঁর নামে মাদক, ডাকাতি ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১২টি মামলা আছে। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. লুৎফর রহমান বলেন,...
চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১৫টি দোকান। গতকাল রোববার দিবাগত রাত দেড়টায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। আজ সোমবার ভোর চারটা পর্যন্ত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পুলিশ জানিয়েছে। প্রত্যক্ষদর্শী ফয়সাল বলেন, বাজারের টিন পট্টি এলাকায় ভাই ভাই ভেরাইটিজ স্টোর নামের দোকান থেকে গতকাল রাত দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত সেই আগুন...
ইউরোপের ক্লাব ফুটবলে সবচেয়ে বড় ট্রফি চ্যাম্পিয়নস লিগ। তবে বড় ট্রফি বলে যে সব সময় বড় ক্লাবগুলোই এটা জিতেছে, তা কিন্তু নয়। বেশ কয়েকবার ‘পুঁচকে’ অনেক ক্লাবই সবাইকে চমকে দিয়ে হয়ে গেছে ইউরোপসেরা। করোনা বিরতি শেষে কয়েক দিন পরেই আবার মাঠে গড়াবে চ্যাম্পিয়নস লিগ নকআউট পর্বের বাকি খেলাগুলো। বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, অ্যাটলেটিকো মাদ্রিদ কিংবা...
নাটোরে একদিনে সর্বোচ্চ ৫২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে গতকাল রোববার রাত পর্যন্ত জেলায় কোভিড–১৯ রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৪৪ জনে। নতুন শনাক্তদের মধ্যে জেলা প্রশাসকের মেয়ে, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, আইনজীবী, পুলিশ ও সাংবাদিক আছেন। এই জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২২৬ জন। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১৫২টি নমুনা...
জামালপুরে যমুনার পানি বাড়া ও কমার মধ্যেই আছে। গত ২৪ ঘণ্টায় পানি ৩ সেন্টিমিটার কমেছে। তবে যেটুকু কমছে তাতে বন্যা পরিস্থিতির তেমন উন্নতি হচ্ছে না। পানি বিপৎসীমার অনেক ওপরেই আছে এখনো। যে কারণে বাড়িঘর, রাস্তাঘাট ও মাঠঘাটে এখনো আছে বন্যার পানি। দীর্ঘদিন ধরে পানিবন্দী থাকায় দুর্গত এলাকার মানুষেরা খাবারের সংকটসহ নানা সমস্যা মোকাবিলা করছেন। দুর্গত এলাকায় ছিল না ঈদের কোনো আনন্দ। ঈদের দিন অনেকে রান্না...
‘মনে করো যেন বিদেশ ঘুরেমাকে নিয়ে যাচ্ছি অনেক দূরেতুমি যাচ্ছো পালকিতে মা চড়েদরজা দু’টো একটুকু ফাঁক করে। আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরেটগবগিয়ে তোমার পাশে পাশে।’ কিন্তু হায়! জীবন কবিতার মতো নয়। জীবনের সমীকরণ বড্ড জটিল। আমাদের মধ্যবিত্ত সমাজ লোকলজ্জার ভয়ে যেটুকুও–বা আগলে রেখেছে মা-বাবাকে, নিম্ন–মধ্যবিত্ত বা নিম্ন আয়ের মানুষ অভাব–অনটনের কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে...
কয়েক দিন ধরেই দেশজুড়ে বেশ গরম। থেমে থেমে বৃষ্টি হয়, কিন্তু গরম কমে না। রাজধানী ঢাকায় গতকাল রোববার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪। রাতে ফুলস্পিড ফ্যানেও গরম কমছিল না। তাই ভোরে রাজধানীর বিভিন্ন স্থানে এক পশলা জোর বৃষ্টি দেখে অনেকেই ভেবেছিলেন, যাক, এবার একটু স্বস্তি পাওয়া যাবে। তবে ক্ষণিকের বৃষ্টিতে গরম সেভাবে কমেনি; বরং বিভিন্ন সড়কে জলাবদ্ধতা দেখা দিয়েছে। ফার্মগেট, কারওয়ান বাজারসহ বেশ কিছু...
মেয়েদের জন্য ‘বাড়ি থেকে কাজ’ নতুন এক ধারণা বটে, তবে ‘বাড়ির কাজ’ বিষয়টা প্রাচীনকালেও যা ছিল, এখনো তাই। করোনা নিয়ে সংকটের এই কালে মেয়েদের জন্য বস্তুত বাড়ির যাবতীয় কাজের সঙ্গে যুক্ত হয়েছে বাড়ি থেকে কাজও। বাড়ি থেকে কাজ করবে বলে তারা ঘরের কাজকে এক দিনের জন্যও বিদায় বলতে পারেনি।মেয়েদের বাড়ির কাজ হচ্ছে সেই কাজ যা যুগের পর যুগ আমৃত্যু তারা করে যাচ্ছে, তবু তাকে উৎপাদনশীল খাতের...
রাজধানীর মতিঝিলে অবস্থিত আইডিয়ালে স্কুল অ্যান্ড কলেজে করোনার বন্ধের মধ্যে প্রতিষ্ঠানটি চলতি মাসসহ আগামী সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসের শিক্ষা ফি (টিউশন ফি) চেয়েছে। অভিভাবকেরা বলছেন, তাঁরা এখন আর্থিক সংকটে পড়েছেন। এ জন্য সময় দিয়ে করোনাকালে শিক্ষার্থীদের শিক্ষা ফি অর্ধেক নেওয়া হোক। আর প্রতিষ্ঠান কর্তৃপক্ষ বলছে, শিক্ষার্থীদের কাছ থেকে শিক্ষা ফি আদায় না করলে শিক্ষক-কর্মচারীদের বেতন দেওয়া যাবে না।...
ঈদের ছুটিতে ভক্তদের শ্বশুরবাড়ি দেখালেন চিত্রনায়িকা মাহি। নিজের ফেসবুকে পেজে তিনি ভিডিও চিত্রে শ্বশুরবাড়ির বহিরাঙ্গন দেখিয়েছেন। এও জানালেন, আপাতত বাইরের অংশটা। ভেতরের অংশ পরে আরেক দিন দেখাবেন। সামাজিক যোগাযোগমাধ্যমে মাহির এ ভিডিও বেশ সাড়া ফেলেছে। অনেকে বলছেন, বিগত কয়েক মাস স্বামীর সঙ্গে তাঁর বিচ্ছেদের ভুয়া খবর প্রকাশ করছিল কে বা কারা। মূলত তাদের জবাব দিতেই এমন ভিডিও প্রকাশ করেছেন মাহি। ২০১৬...
বাঙালির আমেরিকা যাত্রা এখন কোনো ঘটনাই নয়, কিন্তু আজ থেকে দেড় শ বছর আগে পূর্ব বাংলা থেকে যে গুটিকয় বাঙালি মার্কিন মুলুকে এসেছিলেন, বিস্তর লড়াই করতে হয়েছিল তাঁদের। সেই অজানা গল্প। আমেরিকা। সে এক স্বপ্নের দেশ। এখন আমেরিকায় পূর্ব বাংলা তথা বাংলাদেশের বাঙালির সংখ্যা অজস্র। তবে ঠিক কবে থেকে ভাগ্যান্বেষণে মার্কিন মুলুকে পাড়ি জমাতে শুরু করল এ দেশের মানুষ? সেই ইতিহাস জানতে আমাদের যেতে হবে আজ...
অনেকেই প্রশ্ন করে, কিশোর আলো বুক ক্লাবে কী হয়? কিশোর আলো বুক ক্লাবে বই পড়া হয়, কিশোর আলো পড়া হয়। লেখালেখি কর্মশালা হয়। গান, আড্ডা... আরও কত কী! জুলাই মাসে পাঁচ বছর পূর্ণ করেছে নোয়াখালী কিআ বুক ক্লাব। ক্লাবের ৫ম বর্ষপূর্তি উপলক্ষে ২৪ থেকে ২৬ জুলাই অনলাইনে আয়োজন করা হয় সাহিত্য কুইজ, গণিত প্রতিযোগিতা, আলোকচিত্র প্রতিযোগিতা এবং বই রিভিউ প্রতিযোগিতা। ২৮ জুলাই বেলা সাড়ে তিনটায় অনুষ্ঠিত হয়...
হ্যারি পটার সিরিজ পড়তে গেলে প্রথমেই যে বিষয়টায় খটকা লাগে তা হলো সিরিজের প্রথম বইটির নাম। পটারভক্তদের অবশ্য বলে দিতে হয় না ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন’ এবং ‘হ্যারি পটার অ্যান্ড দ্য সরসারার্স স্টোন’ দুটি একই বই। নতুন পাঠকেরা একটু বিভ্রান্তিতে পড়েন দুই ধরনের নাম দেখে। জে কে রাওলিংয়ের বই ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন’ আমেরিকায় প্রকাশের সময়...
১৭ মার্চ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা শুনে কী আনন্দই না হয়েছিল! জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েও এমন আনন্দ হয়নি। তার কিছুদিন পর শুরু হলো লকডাউন, আমার জন্য এই নতুন অভিজ্ঞতাটা মজারই ছিল। রোজ সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত শুধু স্কুল, কোচিং, টিউটর থাকত; এরপর বাড়ির কাজ করতে করতে ক্লান্ত ছিলাম আমি। ঠিকমতো আমার ‘বারান্দাকৃষি’ করা হতো না। কথা হতো না অবাক কাব্যের সঙ্গে। নিরঞ্জন ও নির্মলাকে...
ঘরে থেকে আমার সময়টা কাটছে নানা ধরনের বই পড়ে। যেমন রকিব হাসানের ‘কিশোর-মুসা-রবিন’ সিরিজ, মোস্তফা মামুনের লেখা ‘গোয়েন্দা তনু কাকা’ সিরিজ কিংবা হুমায়ূন আহমেদের বই। গত ৩০ মে আমার এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এরপর থেকেই এইচএসসির বই পড়া শুরু করেছি। পাশাপাশি চলছে পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত বিষয়ের অনলাইন ক্লাস। পাশাপাশি প্রোগ্রামিং শিখছি। আবার...
২০০৬ সালে ‘ক্লোজআপ ওয়ান’ প্রতিযোগিতার মাধ্যমে মৌসুমি আক্তার সালমার আত্মপ্রকাশ ছিল অনেকটা চমকে দেওয়ার মতো। বিচারক ও দর্শক ভোটে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হন তিনি। ফোকগানে একটি নিজস্বতা তৈরি করেন। তারপর থেকে গান নিয়েই পথচলা তাঁর। এখন নিয়মিতই পথচলছেন গানের সঙ্গে। আজ ঘরে বসে তিনি শ্রোতাদের জন্য গান গাইবেন, প্রথম আলো ফেসবুক পেজে সে গান শোনা যাবে। করোনায় ঘরে বসে দিন কাটাচ্ছেন বেশির ভাগ...
দিনাজপুরের হাকিমপুর উপজেলায় ব্যাটারিচালিত (চার্জার) ভ্যানের চালককে হত্যা করে ভ্যানটি নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার সকালে উপজেলার ছোট ডাঙ্গাপাড়া গ্রাম থেকে ভ্যানচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার ঈদের দিন ভ্যানচালক ভ্যানটি নিয়ে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ ছিলেন। ভ্যানচালকের নাম শানচু মিনজ (৩৮)। তিনি ক্ষুদ্র জাতিসত্তা পরিবারের লোক। উপজেলার আলীহাট ইউনিয়নের বোনারপাড়া...
জামালপুরে বন্যা পরিস্থিতির ফের অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। ফলে বাড়িঘর, রাস্তাঘাট ও মাঠঘাট এখনো জলমগ্ন। দীর্ঘদিন পানিবন্দী থাকায় দুর্গত এলাকার মানুষ খাবারের সংকটসহ নানা সমস্যা মোকাবিলা করছেন। দুর্গত এলাকায় ছিল না কোনো ঈদ আনন্দ। ঈদের দিন অনেকেই রান্না পর্যন্ত করতে পারেনি। কোথাও হয়নি কোরবানি। টানা দেড় মাসের বন্যায় মানুষ চরম কষ্টে আছেন। আজ রোববার বেলা...
পাঠাগারটি প্রতিষ্ঠার সময়ে নিবন্ধন ফি রাখা হয় মাত্র ১০ টাকা। এই অর্থ দিয়েই সারা বছর বই বাড়িতে নিয়ে পড়ার সুযোগ রাখা হয়েছিল। তবে করোনাভাইরাস পরিস্থিতিতে একদম বিনা মূল্যে বই পড়ার সুযোগ দেওয়া হচ্ছে। লক্ষ্য একটাই, ঘরবন্দী সময়ে মানুষকে বইমুখী করা এবং বই পড়ার আনন্দকে সঙ্গী করে আলোকিত হওয়া। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ‘পাঠশালা রাঙ্গুনিয়া উন্মুক্ত পাঠাগার’ এই ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে।...
১ আগস্ট থেকে পশ্চিমবঙ্গে করোনা রোধে কেন্দ্রীয় সরকারঘোষিত আনলক-৩ বহাল হলেও করোনা দমন হয়নি বা দমনের লক্ষণও দেখা যাচ্ছে না; বরং বেড়েই চলেছে কলকাতাসহ পশ্চিমবঙ্গে করোনার সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা। করোনা পরীক্ষায় প্রতারকচক্রের সন্ধান মিলেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পশ্চিমবঙ্গে করোনার সংক্রমণ আরও ছড়িয়ে পড়ায় হাসপাতালে মিলছে না করোনার শয্যা। করোনার নমুনা পরীক্ষার এতটুকু সুযোগও পাচ্ছে না...
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে স্থাপিত কুমিল্লা কোভিড-১৯ হাসপাতালে আজ রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন কোভিড-১৯ রোগী এবং অন্য দুজনের করোনাভাইরাস সংক্রমণের উপসর্গ ছিল। মৃত ব্যক্তিদের মধ্যে একজন পুরুষ এবং দুজন নারী। হাসপাতালের পরিচালক মো. মুজিবুর রহমান প্রথম আলোকে আজ এ তথ্য নিশ্চিত করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে...
অনভ্যাসে বিদ্যা নাশ তো আর এমনি এমনি বলে না! অনেক দিন ধরে কোনো হয়তো তাঁর স্বপ্নে ছিল দলের অধিনায়ক হিসেবে কোনো একটা ট্রফি উঁচিয়ে ধরবেন। সে সুযোগ এর আগে কখনো আসেনি। কিন্তু যখন এল, পিয়ের এমেরিক অবামেয়াং আর শিরোপাটা ধরে রাখতে পারলেন না। চেলসিকে ২-১ গোলে হারিয়ে কাল রেকর্ড ১৪তম এফএ কাপ জিতেছে আর্সেনাল, দুই গোল করে আর্সেনালকে জিতিয়েছেন অধিনায়ক অবামেয়াংই। কিন্তু শিরোপা উৎসবে গিয়েই হলো বিপত্তি! ট্রফি...
করোনাভাইরাসের সংক্রমণে গতকাল শনিবার পটুয়াখালীর দুই নারীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপরজন পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পটুয়াখালীর সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।পটুয়াখালীর সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, মারা যাওয়া দুই নারীর মধ্যে একজনের বাড়ি পটুয়াখালী শহরের আরামবাগ এলাকায়। ওই নারীর বয়স ৮০...
আইন পাস করার পর যুক্তরাষ্ট্রের নিউজার্সি রাজ্যে গত বছর ১২ জন লোক স্বেচ্ছামৃত্যু বেছে নিয়েছেন। ২০১৯ সালের আগস্টে নিউজার্সিতে সম্মানের সঙ্গে মৃত্যু (ডেথ উইথ ডিগনিটি) আইন পাস হয়েছে। এ আইনের ফলে কোনো ব্যক্তি অসুস্থতার চরমে পৌঁছে নিজের মৃত্যুর জন্য প্রেসক্রিপশনের ওষুধ গ্রহণ করতে পারেন। কেউ যদি জানতে পারেন, তার বাঁচার সম্ভাবনা ছয় মাস বা তার চেয়ে কম, তখন স্বেচ্ছায় নিজের জীবন অবসানের সিদ্ধান্ত নিতে...
৬. ওয়াটার পার্কের নাম শুনলেই মনে হয় দেয়ালঘেরা বিশাল কোনো জায়গা, যার চিপাচুপায় অনেকগুলো পানির কল বসিয়ে রাখা আছে আর লোকজন তাতেই হুটোপুটি খাচ্ছে। এর মধ্যে বিনোদনের কী আছে। সুতরাং, প্যাঁচামুখ করে ঘুরছি। টেনেরিফের একেবারে উত্তর দিকে সিয়াম পার্ক নামের এই ওয়াটার পার্কে আসতে সময় লেগেছে। বাকিটা দিন মাঠে মারা যাবে মনে হচ্ছে। আশপাশে নানান বয়সী ছেলে বুড়ো আর বিকিনি সুন্দরীদের ভিড়। এমন নির্মল খোলামেলা...
চাঁচাছোলা কথাবার্তার জন্য সবসময় আলোচনায় থাকেন সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার শোয়েব আখতার। কোন রাখঢাক নেই, মুখে যা আসে তিনি তা বলবেনই। সম্প্রতি যেমন শোয়েব পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অদক্ষতা নিয়ে কড়া সমালোচনা করেছেন। আবার সমাধানের পথও বাতলে দিয়েছেন। বোর্ডকে অব্যবস্থাপনা থেকে বেরিয়ে আসতে শোয়েব নিজেই সাহায্য করতে চান। বোর্ডের দায়িত্ব পেলে পাকিস্তান ক্রিকেটের চেহারা পাল্টে দিতে পারবেন, এমনই...
হাওরে বিশাল জলরাশি। কখনো ঢেউয়ে উথাল-পাতাল, আবার কখনো মৃদুমন্দ বাতাসে জলের ওপর মিষ্টি রোদের খেলা। সারি সারি হিজল-করচগাছ ছড়িয়ে-ছিটিয়ে আছে এখানে-ওখানে। গাছে পাখির কলতান। নীল আকাশ ছায়া ফেলে জলের ওপর। উত্তরে তাকালেই হাতছানি দেয় মেঘালয় পাহাড়। একসঙ্গে জল, জোছনা আর পাহাড়ের মেলবন্ধন চোখে পড়ে টাঙ্গুয়ার হাওরে। সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় অবস্থিত টাঙ্গুয়ার হাওর তাই পর্যটকদের প্রিয় স্থান। কিন্তু চার মাস...
আফগানিস্তানের শহরটিতে তখন মধ্যরাত। একটা বাজে। সাইফুল্লাহর পরিবারের সদস্যরা বাড়িতে গভীর ঘুমে বিভোর। হেলিকপ্টারের শব্দে হঠাৎ তাঁদের ঘুম ভেঙে যায়। মেগাফোনে সেনাসদস্যদের চিৎকার করে নির্দেশ দেওয়ার শব্দ শোনা যাচ্ছিল। এর মধ্যেই কিশোর সাইফুল্লাহ নিজেকে আবিষ্কার করল বিশেষ বাহিনীর ‘কিল অর ক্যাপচার’ (হত্যা কর বা ধর) অভিযানের লক্ষ্যস্থলে। সময়টা ২০১১ সাল। ওই সময় রাতবিরাতে এমন অভিযান খুব সাধারণ...
শরীয়তপুরের নড়িয়া উপজেলার মূলপাড়া গ্রামের রুপবান বেগমের স্বামী মারা গেছেন ১৫ বছর আগে। স্বামীর মৃত্যুর পর সন্তানদের নিয়ে বিপাকে পড়েন তিনি। সংসারের কষ্ট ঘোচাতে স্বামীর রেখে যাওয়া জমি বিক্রি করে দুই ছেলেকে সংযুক্ত আরব আমিরাতে পাঠান। তাদের পাঠানো টাকায় বেশ ভালোভাবেই চলছিল সংসার। কিন্তু করোনা মহামারির কারণে গত জানুয়ারি মাস থেকে ছেলেরা বাড়িতে কোনো টাকা পাঠাতে পারছেন না। দিন চালানোই যেখানে কঠিন হয়ে...
শাকিব খান ঢালিউডের আশার প্রতীক। ব্যস্ততায়ও। গত এক দশক এত ব্যস্ত কেটেছে তাঁর, নিজের দিকে তাকানোর সময়ও হয়নি। করোনার লকডাউনে নিজের দিকে মনোনিবেশ করতে শুরু করেন শাকিব। গত চার মাস কী করে কাটালেন তিনি?লকডাউনে নায়ক-নায়িকাদের ভিন্ন ভিন্ন লুকে দেখা গেছে। কাউকে টেলিভিশনে, কাউকে অনলাইনে। কিন্তু শাকিব ছিলেন না কোথাও। গুলশানের বাড়িতে অনেকটা ঘরবন্দীই ছিলেন তিনি। মা-বাবার সঙ্গে কাটিয়েছেন। মাঝেমধ্যে বোনের...