Tuesday, July 28, 2020

করোনাকালে ভালো নেই নড়াইলের মৃৎশিল্পীরা

করোনাকালে ভালো নেই নড়াইলের পালপাড়ার মৃৎশিল্পীরা। বাংলা নববর্ষ ও চৈত্রসংক্রান্তির মেলা ঘিরে তাঁরা যে আয় করেন, তা দিয়ে চলেন সারা বছর। এবার সেটাই হয়নি। এখনো তাঁদের কোনো উপার্জন নেই। তাই অর্থ সংকটে তাঁদের পথে বসার উপক্রম হয়েছে। দিন কাটছে খেয়ে না-খেয়ে। জেলা সদরের শাহাবাদ ইউনিয়নের আতশপাড়া গ্রামের রমেন চন্দ্র পাল বলেন, ‘প্রায় পাঁচ মাস ধরে লকডাউনে ব্যবসা-বাণিজ্য বন্ধ। অনাহারে-অর্ধাহারে চলছে... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1671524/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%8B-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%87-%E0%A6%A8%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%83%E0%A7%8E%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA%E0%A7%80%E0%A6%B0%E0%A6%BE

কোভিডে আক্রান্ত পটুয়াখালীর এক স্বাস্থ্যকর্মীর মৃত্যু

কোভিড-১৯ রোগে আক্রান্ত পটুয়াখালীর একজন স্বাস্থ্যকর্মী মারা গেছেন। তিনি পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের স্বাস্থ্যকর্মী (ব্রাদার) ছিলেন। গতকাল সোমবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পটুয়াখালীর ২৫০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. কামরুজ্জামান জানান, মারা যাওয়া স্বাস্থ্যকর্মীর নাম আবুল কালাম। বয়স হয়েছিল ৫০ বছর। গত ২৯ জুন তাঁর নমুনা পরীক্ষায় কোভিড-১৯... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1671523/%E0%A6%95%E0%A7%8B%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A1%E0%A7%87-%E0%A6%86%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%AA%E0%A6%9F%E0%A7%81%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%80%E0%A6%B0-%E0%A6%8F%E0%A6%95-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%80%E0%A6%B0

চল্লিশেও চালিয়ে যেতে চান ফেদেরার

একে তো করোনাভাইরাস মহামারি তার ওপর হাঁটুর চোট। রজার ফেদেরার গত মাসেই জানিয়েছিলেন, এ বছর আর টেনিস কোর্টে নামা হচ্ছে না তাঁর। ছেলেদের টেনিসে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড গড়া ৩৮ বছর বয়সী এই কিংবদন্তি এবার অবসরের ইঙ্গিতও দিয়ে রাখলেন। আগামী মাসেই ৩৯ বছরে পা রাখবেন ফেদেরার। সর্বশেষ তাঁকে টেনিস কোর্টে দেখা গেছে এ বছর জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেনে। সেমিফাইনালে নোভাক জোকোভিচের কাছে হেরেছিলেন... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1671522/%E0%A6%9A%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%87%E0%A6%93-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AF%E0%A7%87%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%AB%E0%A7%87%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0

মেগান সম্পর্কে উইলিয়ামের মনখেপেছিলেন হ্যারি

প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারির মধ্যে সম্পর্কের টানাপোড়েন বেশ কিছুদিন ধরেই। তাঁদের মধ্যকার সম্পর্ক যে একেবারে তলানিতে ঠেকেছিল, এর খানিকটা আঁচ করা গিয়েছিল কমনওয়েলথ দিবসের অনুষ্ঠানে। সেদিনই রাজপরিবারের অনুষ্ঠানে হ্যারি ও উইলিয়াম দুজনেই উপস্থিত ছিলেন। তবে একে অপরের সঙ্গে জনসমক্ষে একটি বাক্যও বিনিময় করেননি। এ দুজনের সম্পর্ক নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। হ্যারি যখন বর্তমান স্ত্রী মেগান মার্কেলের... বিস্তারিত



source http://www.prothomalo.com/international/article/1671521/%E0%A6%AE%E0%A7%87%E0%A6%97%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95%E0%A7%87-%E0%A6%89%E0%A6%87%E0%A6%B2%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%A8%E0%A6%96%E0%A7%87%E0%A6%AA%E0%A7%87%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%B9%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF

মহামারির ইতিহাস আগের ধারণার চেয়েও পুরোনো

নভেল করোনাভাইরাস মহামারি মানুষের জীবনব্যবস্থা ও পুরো অর্থনৈতিক কাঠামো বদলে দিয়েছে। তবে এই রকম মহামারি এটাই প্রথম নয়। ইতিহাসবিদেরা বলেছেন, প্রাচীনকালেও এই রকম মহামারির আঘাতে প্রাণ হারায় কোটি মানুষ। তবে মহামারির ইতিহাস আগের ধারণার চেয়েও অনেক বেশি পুরোনো। প্রাচীনকালের মানুষের দাঁতের ডিএনএ পরীক্ষা ও গবেষণার পর এমন তথ্যই পেয়েছেন বিজ্ঞানী ও গবেষকেরা।  ওয়াশিংটন পোস্ট-এর এক প্রতিবেদনে বলা হয়,... বিস্তারিত



source http://www.prothomalo.com/international/article/1671519/%E0%A6%AE%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%87%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8-%E0%A6%86%E0%A6%97%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A3%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%9A%E0%A7%87%E0%A7%9F%E0%A7%87%E0%A6%93-%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A7%8B

সোনার দাম ইতিহাসে সর্বোচ্চ

সোনার দাম কয়েক মাস ধরেই বাড়ছিল। তা দেখে বিশ্লেষকেরা বলে আসছিলেন, এ বছরেই সোনার আউন্সপ্রতি দাম বেড়ে ২ হাজার ডলারে উঠবে। কিন্তু চলতি জুলাই মাসে এসে পণ্যটির দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। দুই–তিন দিন আগে পূর্বাভাস দেওয়া হয়, চলতি সপ্তাহে সোনার দাম অতীতের সব রেকর্ড ভেঙে ফেলবে। কিন্তু সপ্তাহের প্রথম কর্মদিবসেই সোনার দাম বেড়ে আউন্সপ্রতি ১ হাজার ৯৪৪ দশমিক ৭১ পয়েন্টে উঠে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে... বিস্তারিত



source http://www.prothomalo.com/economy/article/1671518/%E0%A6%B8%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AE-%E0%A6%87%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%8B%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9A

মিশিগানে শিশুদের বিরল রোগ, সুনির্দিষ্ট চিকিৎসা নেই

আমেরিকার মিশিগান অঙ্গরাজ্যে বিরল ও গুরুতর রোগে এক শিশু অসুস্থ্ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। একই লক্ষণ থাকায় আরও দুই শিশুকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। প্রাথমিকভাবেবিরল পোলিও বলা হলেও এ রোগের সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই বলে জানিয়েছে মিশিগান স্বাস্থ্য ও সমাজ সেবা অধিদপ্তর। অ্যাকিউট ফ্লাকসিড মেলাইটিস (এএফএম) নামে পরিচিত রোগটি শিশুদের স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে ও মেরুদণ্ডের ক্ষতি করে। জানা গেছে,... বিস্তারিত



source http://www.prothomalo.com/northamerica/article/1671520/%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%97%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%81%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%B2-%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%97-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F-%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BF%E0%A7%8E%E0%A6%B8%E0%A6%BE-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%87

করোনাকালের ত্রাণের টাকায় ল্যাম্বারগিনি

করোনাকালে ত্রাণ সহযোগিতার অর্থ দিয়ে আমেরিকার ফ্লোরিডায় এক ব্যক্তি বিলাসবহুল ল্যাম্বারগিনি গাড়ি কিনেছেন। কোম্পানির কর্মীদের ধরে রাখার জন্য মার্কিন সরকারের দেওয়া ‘পে চেক প্রোটেকশন’ কর্মসূচির অর্থ দিয়ে ব্যয়বহুল এ গাড়ি কেনায় ডেভিড টি হাইনস (২৯) নামের এক ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। ২৭ জুলাই আদালতের নথি থেকে জানা গেছে, মায়ামি নগরীর ডেভিড টি হাইনস নামের ওই ব্যবসায়ী পে চেক... বিস্তারিত



source http://www.prothomalo.com/northamerica/article/1671516/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A3%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%97%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BF

চা–বাগানে দিনভর কাজ, সন্ধ্যায় অনির্দিষ্টকাল বন্ধের নোটিশ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলই চা–বাগানে গতকাল সোমবার সকাল থেকে সারা দিন শ্রমিকেরা চা–পাতা উত্তোলনসহ সব কাজ করেন। সন্ধ্যায় আকস্মিকভাবে চা–বাগান কর্তৃপক্ষ কারখানার নোটিশ বোর্ডে একটি নোটিশ টাঙিয়ে অনির্দিষ্টকালের জন্য বাগান বন্ধ ঘোষণা করে। এ ঘটনায় গতকাল সন্ধ্যা থেকে ধলই চা–বাগানের শ্রমিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করে। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-ধলই... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1671515/%E0%A6%9A%E0%A6%BE%E2%80%93%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%97%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%AD%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9C-%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%85%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%87%E0%A6%B0

সন্ত্রাসীদের হাতে রাজনীতির ‘চেরাগ’

ফরিদপুরের মানুষের কাছে ৭ জুন রোববারের রাতটা ছিল একেবারে অন্য রকম। রাত ১১টার পর শহরে খবর ছড়িয়ে পড়ে, বরকত ও তাঁর ভাই রুবেল গ্রেপ্তার হয়েছেন। প্রথমে কেউই বিশ্বাস করতে পারেননি। জেলা প্রশাসন আর থানা-পুলিশ যাঁদের কথায় ওঠবস করে, সেই ক্ষমতাধরেরা কেন গ্রেপ্তার হবেন? শহরজুড়ে আতঙ্ক—নতুন কেউ দখল নিতে আসছে না তো! ফরিদপুরের এক আইনজীবী নিজের চেম্বারে বসে এভাবেই দুই সহোদর গ্রেপ্তারের পর শহরের অবস্থার কথা... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1671517/%E0%A6%B8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0-%E2%80%98%E0%A6%9A%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%97%E2%80%99

এশিয়াজুড়ে সংক্রমণের দ্বিতীয় ধাক্কা

এশিয়ার বিভিন্ন দেশে করোনাভাইরাসের সংক্রমণ শূন্যের কোঠায় নেমে আসার পর আবারও তা বাড়তে শুরু করেছে। একে সংক্রমণের দ্বিতীয় ধাক্কা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই সংক্রমণ মোকাবিলার জন্য অনেক দেশেই নতুন করে লকডাউনের মতো পদক্ষেপ নেওয়া হচ্ছে। নতুন করে করোনা যেসব দেশে ছড়াতে শুরু করেছে, সেগুলো মধ্যে অন্যতম ভিয়েতনাম। করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় প্রথম সারিতে যে দেশগুলো রয়েছে, তাদের মধ্যে অন্যতম এই দেশ।... বিস্তারিত



source http://www.prothomalo.com/international/article/1671514/%E0%A6%8F%E0%A6%B6%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%81%E0%A7%9C%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%A3%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%80%E0%A7%9F-%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%95%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BE

বার্সায় আর ফিরতে চান না আর্থুর

যথেষ্ট হয়েছে, আর না! আর্থুর মেলোর আর সহ্য হচ্ছে না। গত মাসে তাঁকে জুভেন্টাসের কাছে ৭২ মিলিয়ন ইউরোয় বিক্রি করে বার্সেলোনা। ইতালিয়ান ক্লাবটিতে সেপ্টেম্বরে যোগ দেবেন আর্থুর। ব্রাজিলিয়ান এ মিডফিল্ডার মনে করেন, চুক্তি পাকা হওয়ার পর থেকেই তিনি বার্সার অবহেলার শিকার হচ্ছেন। এভাবে আর চলতে পারে না। আর্থুর পারলে আজ এই মুহূর্তে বার্সা ছাড়তেন, জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ত। চ্যাম্পিয়নস লিগ শেষ না... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1671513/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%86%E0%A6%B0-%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%86%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%81%E0%A6%B0

স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী আর নেই

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।আজ মঙ্গলবার ভোররাত ৪টায় রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন শফিউল বারী (৪৯)। তিনি ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন।স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল এই তথ্য জানিয়েছেন। মৃত্যুকালে এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন শফিউল বারী। গতকাল সোমবার দিবাগত... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1671511/%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%87%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87%E0%A6%AC%E0%A6%95-%E0%A6%A6%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%B6%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%89%E0%A6%B2-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%86%E0%A6%B0-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%87

কোভিড মোকাবিলায় সাংবাদিকেরা সম্মুখযোদ্ধা: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান বলেছেন, করোনার এই মহাদুর্যোগের সময় গণমাধ্যমের কর্মীরা সঠিক তথ্য দিয়ে কোভিড-১৯ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সাংবাদিকেরা হচ্ছেন ফ্রন্টলাইনার বা সম্মুখযোদ্ধা। এই যোদ্ধাদের আমি এবং আমার মন্ত্রণালয় স্যালুট জানাই।গতকাল সোমবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে নগরীর ভুইয়াবাগ বিদ্যানিকেতনের মিলনায়তনে সাংবাদিকদের জন্য প্রধানমন্ত্রী আর্থিক সহায়তার... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1671510/%E0%A6%95%E0%A7%8B%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A1-%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%82%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%81%E0%A6%96%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE-%E0%A6%A4%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF

করোনায় আক্রান্ত শিল্পীকে প্লাজমা দিলেন আরেক শিল্পী

একসময়ের জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী করোনায় আক্রান্ত। তাঁকে প্লাজমা দিলেন এই প্রজন্মের সংগীতশিল্পী রাফসান মান্নান। চ্যানেল আই সেরাকণ্ঠের এই শিল্পী রবি চৌধুরীর প্লাজমা দরকার জেনেই দ্রুত তাঁর স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন। ছুটে যান হাসপাতালে। একজন তরুণ শিল্পীর কাছ থেকে এত দ্রুত সাড়া পাওয়ায় মুগ্ধ আর কৃতজ্ঞ রবি চৌধুরীর স্ত্রী রামিজা বাশার। প্রথম আলোকে সোমবার দুপুরে প্লাজমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন... বিস্তারিত



source http://www.prothomalo.com/entertainment/article/1671499/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%86%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA%E0%A7%80%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%AE%E0%A6%BE-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%86%E0%A6%B0%E0%A7%87%E0%A6%95-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA%E0%A7%80

কদমতলীর যে সড়কে কোমরসমান ‘পানি’র দুর্ভোগ

আবদুস সালাম পেশায় একজন রিকশাচালক। থাকেন রাজধানীর কদমতলী থানার রসুলপুর এলাকায়। প্রতিদিন কদমতলী শিল্প এলাকার ২৪ নম্বর সড়ক (রসুলপুর) ব্যবহার করেন সালাম। বেহাল সড়কে চলতে গিয়ে সালামের রিকশা প্রায় নষ্ট হয়। সালামের কথায়, ‘এমন খারাপ রাস্তা, ঢাকায় বুঝি আর একটিও নেই। দিনের পর দিন আমরা কষ্ট করতেছি। দেখার কেউ নেই। রাস্তা ঠিক হচ্ছে না।’ রসুলপুর সড়ক দিয়ে নিয়মিত চলাচল করেন মুস্তাফিজুর রহমান। তাঁর অভিযোগ, দুই... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1671491/%E0%A6%95%E0%A6%A6%E0%A6%AE%E0%A6%A4%E0%A6%B2%E0%A7%80%E0%A6%B0-%E0%A6%AF%E0%A7%87-%E0%A6%B8%E0%A7%9C%E0%A6%95%E0%A7%87-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%AE%E0%A6%B0%E0%A6%B8%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8-%E2%80%98%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E2%80%99%E0%A6%B0-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AD%E0%A7%8B%E0%A6%97

টার্মিনাল ফাঁকা, যাত্রী কম

রাজধানীর দূরপাল্লার বাস টার্মিনালগুলোতে বরাবরের মতো এবার ঈদে গ্রামের বাড়ি যাওয়া যাত্রীর চাপ নেই। যাত্রী কমায় বাসের সংখ্যাও কমিয়েছেন পরিবহনমালিকেরা। যাত্রীর কম থাকায় বাস ছাড়তেও দেরি হচ্ছে। ফলে যাঁরা বাস ধরতে আসছেন, তাঁদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে। গতকাল সোমবার সরেজমিনে সকাল থেকে দুপুর পর্যন্ত গাবতলী ও মহাখালী আন্তজেলা বাস টার্মিনালে গিয়ে ফাঁকাই দেখা গেল। পরিবহন ব্যবসায়ীরা বলছেন, অন্য বছর এই... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1671509/%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%81%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%95%E0%A6%AE

জঙ্গি তৎপরতার অভিযোগে ঢাবি শিক্ষার্থী আটক

কক্সবাজারের সাগরদ্বীপ মহেশখালী থেকে জঙ্গি তৎপরতায় জড়িত সন্দেহে গোয়েন্দা পুলিশ (ডিবি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেদওয়ান ফরহাদ ও তাঁর বড় ভাই রাশেদ খান ওরফে মেননকে আটক করেছে।জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি-ডিবি) মানস বড়ুয়া প্রথম আলোকে বলেন, জঙ্গি তৎপরতায় জড়িত সন্দেহে রেদওয়ান ও তাঁর ভাই রাশেদকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। রেদওয়ানের বিরুদ্ধে একটি জঙ্গি সংগঠন গঠন করে... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1671508/%E0%A6%9C%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%BF-%E0%A6%A4%E0%A7%8E%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97%E0%A7%87-%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80-%E0%A6%86%E0%A6%9F%E0%A6%95

৯০ লাখ মানুষ জানেই না, তারা হেপাটাইটিসে আক্রান্ত

দেশের প্রায় ১ কোটি মানুষ হেপাটাইটিস ভাইরাসে আক্রান্ত। এদের মধ্যে ৯০ লাখ মানুষই জানে না, তারা আক্রান্ত। হেপাটাইটিস নির্মূলে এই অজানা রোগীদের শনাক্ত করা জরুরি। ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে হেপাটাইটিস নির্মূল করতেই হবে। তাই দেশে বিনা মূল্যে হেপাটাইটিস শনাক্তকরণ পরীক্ষা চালু করা প্রয়োজন। সরকার ও জনস্বাস্থ্যসংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে দ্রুত হেপাটাইটিস প্রতিরোধ কৌশলপত্র প্রণয়ন... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1671507/%E0%A7%AF%E0%A7%A6-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%96-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%87-%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%B9%E0%A7%87%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%87%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%87-%E0%A6%86%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4

টিভিতে আজকের খেলা সূচি

টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1671506/%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%86%E0%A6%9C%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%96%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%B8%E0%A7%82%E0%A6%9A%E0%A6%BF

শুরু হচ্ছে আরেকটি চলচ্চিত্র উৎসব

ঢাকায় শুরু হচ্ছে আরেকটি চলচ্চিত্র উৎসব ‘ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল–২০২০’। আগামীকাল শুরু হয়ে তিন দিনের এ উৎসবে দেখানো হবে দেশ–বিদেশের তরুণ নির্মাতাদের বানানো সিনেমা। মহামারির কারণে উৎসবের সিনেমাগুলো দেখা যাবে আয়োজকদের ফেসবুক পেজে। উৎসবের জন্য ৪৫টি দেশ থেকে সিনেমা জমা পড়েছে। ভিন্ন ভাষা ও সংস্কৃতির সেসব চলচ্চিত্র থেকে বাছাইকৃত চলচ্চিত্রগুলো উৎসবে দেখানো... বিস্তারিত



source http://www.prothomalo.com/entertainment/article/1671497/%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81-%E0%A6%B9%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%86%E0%A6%B0%E0%A7%87%E0%A6%95%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%9A%E0%A6%B2%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0-%E0%A6%89%E0%A7%8E%E0%A6%B8%E0%A6%AC

করোনা চিকিৎসার সাফল্যে ভাসছে যুক্তরাজ্য

করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাজ্য যে প্রতিক্রিয়া দেখিয়েছে, তার ব্যাপক প্রশংসা করছেন বিজ্ঞানীরা। একদিকে দেশটি টিকা তৈরির দৌড়ে এগিয়ে রয়েছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীদের তৈরি টিকার জন্য অপেক্ষার প্রহর গুনছে বিশ্ববাসী; অন্যদিকে কোভিডের বিরুদ্ধে জীবন রক্ষাকারী ওষুধ তৈরির পরীক্ষার দৌড়ে অন্য দেশের চেয়ে অনেক এগিয়ে যুক্তরাজ্য। সব মিলিয়ে দেশটি গবেষকেদের কাছ থেকে বিরল প্রশংসা পাচ্ছে।... বিস্তারিত



source http://www.prothomalo.com/technology/article/1671495/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BF%E0%A7%8E%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%AB%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%AF%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%AF

Monday, July 27, 2020

বিনিয়োগ হতে হবে তিন ক্ষেত্রে

সফল মানুষদের গল্প শুনতে, তাঁদের ভাবনা বা পরামর্শগুলো জানতে প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে শুরু হয়েছে ‘এমটিবি নিবেদিত টপ টক’ অনুষ্ঠান। ২১ জুলাই এর তৃতীয় অনুষ্ঠানের অতিথি হয়ে যুক্ত হয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন প্রথম আলোর বিশেষ বার্তা... বিস্তারিত



source http://www.prothomalo.com/economy/article/1671360/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%8B%E0%A6%97-%E0%A6%B9%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%87%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87

কোটি শিশুর পড়াশোনা শিকেয় উঠেছে

পোশাকশ্রমিক মায়ের কারখানায় কাজ শুরু হয়েছে। ধীরে ধীরে বাবার রিকশা সচল হচ্ছে। শুধু ছোট্ট মোহনা আক্তার পড়ালেখা ভুলতে বসেছে। এক ঘরে গাদাগাদির বাসায় টিভির ক্লাসে মন বসানো কঠিন। ইদানীং স্কুলের শিক্ষক মুঠোফোনে খোঁজখবর নিচ্ছেন। মা-ও কষ্টেসৃষ্টে বেতন দিয়ে পাড়ার এক খালার কাছে পড়তে পাঠাচ্ছেন। কিন্তু করোনার চার মাসে হাজারীবাগ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় যেমন শেওলা জমেছে, মোহনার পড়ার অভ্যাসেও... বিস্তারিত



source http://www.prothomalo.com/education/article/1671362/%E0%A6%95%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%E0%A7%9F-%E0%A6%89%E0%A6%A0%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87

উপসর্গহীন করোনার ঝুঁকি

■ বেশির ভাগ মৃদু উপসর্গের ও উপসর্গহীন রোগীর তেমন কোনো ওষুধের প্রয়োজন হয় না। কাজেই চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে নিজে কোনো ওষুধ সেবন করবেন না। ■ করোনার উপসর্গ না থাকলেও রক্তে হঠাৎ অক্সিজেন কমে যেতে পারে। একে হ্যাপি হাইপক্সিয়া বলে। এ ক্ষেত্রে রোগী নিজেও টের পান না যে তাঁর অক্সিজেন কমে যাচ্ছে। করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের একটা বড় অংশই উপসর্গহীন। অর্থাৎ তাঁদের জ্বর, কাশি, গলাব্যথা না–ও... বিস্তারিত



source http://www.prothomalo.com/life-style/article/1671361/%E0%A6%89%E0%A6%AA%E0%A6%B8%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%97%E0%A6%B9%E0%A7%80%E0%A6%A8-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%9D%E0%A7%81%E0%A6%81%E0%A6%95%E0%A6%BF

কংগ্রেসের পুরো নিয়ন্ত্রণ হারাতে পারেন রিপাবলিকানরা

আগামী নভেম্বরে মার্কিন নির্বাচনকে নিয়ে দুঃসংবাদ শুধু প্রেসিডেন্ট ট্রাম্পকেই নয়, তাড়া করছে রিপাবলিকান পার্টিকেও। নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া অনেকটাই নিশ্চিত বলে মনে করা হচ্ছে। হোয়াইট হাউসের দখল নিয়ে হিসাব–নিকাশ করা হলেও ডেমোক্র্যাট–সমর্থকদের অনেকটাই আত্মবিশ্বাস, কংগ্রেসের পূর্ণ নিয়ন্ত্রণ তাঁদের হাতে চলে আসছে। এর মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প ধরাশায়ী হলে... বিস্তারিত



source http://www.prothomalo.com/northamerica/article/1671359/%E0%A6%95%E0%A6%82%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8B-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A3-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%B0%E0%A6%BE

নীতিহীন মেধাবী নিয়ে বাংলাদেশ কী করবে?

কিছুদিন ধরে রিজেন্ট গ্রুপের সাহেদ করিম ও জেকেজির আরিফ আর ডাক্তার সাবরিনা—এই তিন মহাপ্রতারক ও তাঁদের সহপ্রতারকদের কর্মকাণ্ডে ক্ষোভে ফুঁসছে বাংলাদেশের জনগণ। ভয়াবহ মহামারি নিয়েও যে প্রতারণার জাল বিছিয়ে সম্পদের পাহাড় গড়া যায়, তা অধিকাংশ মানুষেরই কল্পনার বাইরে ছিল। যদি জীবাণুদের অনুভূতি আর বোধশক্তি থাকত, সাহেদ-সাবরিনাদের দেখে করোনাভাইরাস নিজেও বোধ হয় লজ্জিত হতো। গণমাধ্যমের তৎপরতায় এর আগে বন্ধ করা... বিস্তারিত



source http://www.prothomalo.com/opinion/article/1671357/%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B9%E0%A7%80%E0%A6%A8-%E0%A6%AE%E0%A7%87%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%80-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6-%E0%A6%95%E0%A7%80-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%AC%E0%A7%87

মাছের আঁশ রপ্তানি করে কোটিপতি জুলফিকার

জীবন কখন, কীভাবে, কাকে এনে কোথায় যে ফেলে—কিছুই ঠিক নেই তার। খুলনার মো. জুলফিকার আলম যেমন জীবনেও ভাবেননি মাছের আঁশের ব্যবসা করবেন। আর এখন পুরো ধ্যানজ্ঞানই তাঁর এই ফেলনা জিনিসটি। রপ্তানি তো করছেনই, রীতিমতো দেশে আন্তর্জাতিক মানের প্রক্রিয়াকরণ কারখানা করার চিন্তা করছেন। ১৬ বছর আগের একটি ঘটনার কথা মনে করেন জুলফিকার। বলেন, ‘বিদেশি এক ক্রেতার সঙ্গে পরিচয় হয় খুলনায়। তিনিই বুদ্ধি দিলেন... বিস্তারিত



source http://www.prothomalo.com/economy/article/1671358/%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9B%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%81%E0%A6%B6-%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%9C%E0%A7%81%E0%A6%B2%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0

সোনা চাঙা, রুপা তেজি, ডলার নিস্তেজ

বিশ্বজুড়ে করোনাভাইরাসের কারণে ব্যবসা-বাণিজ্যসহ সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড এখনো পূর্ণ গতি পায়নি। পরিস্থিতি সামলাতে দেশে দেশে সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো একের পর এক আর্থিক পুনরুদ্ধার ও প্রণোদনা প্যাকেজ ঘোষণা করছে। অথচ এই অবস্থায় আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপার দাম যেন রকেটের গতিতে ওপরের দিকে ছুটছে।গত সপ্তাহে সোনার দাম ৬ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৯০০ ডলারের মনস্তাত্ত্বিক পর্যায়... বিস্তারিত



source http://www.prothomalo.com/economy/article/1671356/%E0%A6%B8%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%99%E0%A6%BE-%E0%A6%B0%E0%A7%81%E0%A6%AA%E0%A6%BE-%E0%A6%A4%E0%A7%87%E0%A6%9C%E0%A6%BF-%E0%A6%A1%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%87%E0%A6%9C

গাজীপুরে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত

গাজীপুরে মহাসড়কের পাশে ডাকাতির প্রস্তুতিকালে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মহাসড়ক ডাকাত দলের দুই সদস্য নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম–পরিচয় জানা যায়নি। তাঁদের বয়স ৩২ থেকে ৩৪ বছরের মতো হবে। এ ঘটনায় র‍্যাবের এক সদস্য আহত হয়েছেন। র‍্যাব-১-এর গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের ইনচার্জ কোম্পানি কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান, গতকাল রোববার মধ্যরাতে গাজীপুরের... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1671355/%E0%A6%97%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%80%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%B0%E2%80%8D%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87-%E2%80%98%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%81%E0%A6%95%E0%A6%AF%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%87%E2%80%99-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%9C%E0%A6%A8-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4

অথচ ফাস্ট বোলার হতে চেয়েছিলেন যুবরাজ

মিডল অর্ডারে দুর্দান্ত ব্যাটিং আর বাঁহাতি স্পিনে সমৃদ্ধ এক ক্যারিয়ারই গড়েছেন যুবরাজ সিং, বিশেষ করে সাদা বলের ক্রিকেটে। তাঁর শোকেসে আছে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা হওয়ার পুরস্কার। এত দিনে যুবরাজ জানালেন, ব্যাটসম্যান নয়, কৈশোরে তিনি হতে চেয়েছিলেন একজন ফাস্ট বোলার! যুবরাজ ১১ বছর বয়স পর্যন্ত এগিয়েছেন ফাস্ট বোলার হওয়ার লক্ষ্যেই। হঠাৎই কীভাবে বদলে গেল ক্যারিয়ারের... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1671354/%E0%A6%85%E0%A6%A5%E0%A6%9A-%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F-%E0%A6%AC%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%9A%E0%A7%87%E0%A7%9F%E0%A7%87%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%AF%E0%A7%81%E0%A6%AC%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C

‘রাগ, অভিমান, দুঃখকে ভালোবাসায় রূপান্তর করুন’

২৪ জুলাই ডিজনি-হটস্টারে মুক্তি পেল মুকেশ ছাবড়া পরিচালিত ‘দিল বেচারা’ ছবিটি। মুক্তির আগেই হাজার হাজার সুশান্তভক্ত আইএমডিবিতে ছবির রেটিং দিয়েছে দশে প্রায় দশ। সুশান্ত সিং রাজপুত অভিনীত শেষ ছবি এটি, আর ছবির নায়িকা সানজানা সংঘির প্রথম। দিল্লি থেকে একান্ত সাক্ষাৎকারে মুঠোফোনে কথা হলো সানজানার সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর মুম্বাই প্রতিনিধি দেবারতি ভট্টাচার্য।  ... বিস্তারিত



source http://www.prothomalo.com/entertainment/article/1671334/%E2%80%98%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%97-%E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%83%E0%A6%96%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%B0%E0%A7%82%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A8%E2%80%99

ভারতের আদালতে জ্যাক মাকে তলব

চীনা বহুজাতিক ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মাকে তলব করেছেন ভারতের নয়াদিল্লির গুরুগ্রামের (গুরগাঁও) একটি আদালত। অন্যায়ভাবে চাকরিচ্যুত করার অভিযোগে প্রতিষ্ঠানটির ভারতীয় এক কর্মী মামলা করার পর আদালত এই তলব করেন। এনডিটিভির খবরে বলা হয়, গুরুগ্রাম আদালতে ২০ জুলাই মামলাটি করেন আলিবাবার সহপ্রতিষ্ঠান ইউসি ওয়েবের কর্মী পুষ্পেন্দ্র সিংহ পরমার। গতকাল রোববার বিষয়টি জানাজানি হয়। মামলায়... বিস্তারিত



source http://www.prothomalo.com/international/article/1671353/%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%95-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87-%E0%A6%A4%E0%A6%B2%E0%A6%AC

ফাহিম হত্যায় হ্যাসপিলের শাস্তি কম হতে পারে

বাংলাদেশের রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহ হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া সাবেক ব্যক্তিগত সহকারী টাইরেস ডেঁভো হ্যাসপিলের বিচারে শাস্তি কমে যেতে পারে। যাবজ্জীবন কারাদণ্ড থেকে পার পেয়ে যাওয়ার সুযোগ রয়েছে তাঁর। সম্প্রতি নিউইয়র্ক ডেইলি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হ্যাসপিলকে শৈশব ও কৈশোরে আত্মীয়দের বাড়ি এবং আশ্রয়কেন্দ্রের মধ্যেই ঘোরাঘুরি করে কাটাতে হয়েছে। নানা সমস্যা... বিস্তারিত



source http://www.prothomalo.com/northamerica/article/1671352/%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%AE-%E0%A6%B9%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%B9%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%95%E0%A6%AE-%E0%A6%B9%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87

টাঙ্গাইলে যমুনাপারে জীবন যেন আর চলছে না

শারীরিক প্রতিবন্ধী হাসমত আলী ও দৃষ্টিহীন আয়নাল হোসেন টাঙ্গাইলের গোপালপুরের নলীনবাজারে ভিক্ষা করেন। দিন শেষে যা পান, তা দিয়েই এত দিন স্ত্রী–সন্তান নিয়ে কোনোরকমে চলেছেন। করোনাকালে ঘর থেকে বের হননি কিছুদিন। বের হলেও বাজারে আর আগের মতো ভিক্ষা মেলে না। প্রতিবন্ধিতার শিকার দুজনের জন্যই জীবন যখন কঠিন হয়ে পড়ে, ঠিক তখনই হানা দেয় বন্যা। এখন আধপেটা খেয়ে, কখনোবা না খেয়ে থাকতে হচ্ছে, জীবন যেন আর চলছে... বিস্তারিত



source http://www.prothomalo.com/trust/article/1671351/%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%AF%E0%A6%AE%E0%A7%81%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%9C%E0%A7%80%E0%A6%AC%E0%A6%A8-%E0%A6%AF%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%86%E0%A6%B0-%E0%A6%9A%E0%A6%B2%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BE

৮৬ বছরের পুরোনো রেকর্ড রোনালদোর, জুভেন্টাস চ্যাম্পিয়ন

ক্রিস্টিয়ানো রোনালদো গোল করেছেন, পেনাল্টি মিস করেছেন। ছুঁয়েছেন ৮৬ বছরের পুরোনো এক রেকর্ড। ইতালীয় সিরি ‘আ’তে নতুন ইতিহাস গড়ার দিনে তাঁর দল জুভেন্টাস নিশ্চিত করেছে আরও একটি লিগ শিরোপা। লিগে দুটি ম্যাচ বাকি থাকতেই টানা নবম বারের মতো লিগ শিরোপা জয় করল দলটি। ইতালি তো বটেই, ইউরোপের শীর্ষ পাঁচ লিগে (ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লা লিগা, ফ্রেঞ্চ লিগ ওয়ান, সিরি ‘আ’, জার্মান... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1671350/%E0%A7%AE%E0%A7%AC-%E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A7%8B-%E0%A6%B0%E0%A7%87%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A1-%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%A6%E0%A7%8B%E0%A6%B0-%E0%A6%9C%E0%A7%81%E0%A6%AD%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B8

নদীভাঙন ভয়াবহ হয়ে উঠছে

মাত্র এক সপ্তাহ আগেও মাথা গোঁজার মতো নিজের একটা ঘর ছিল রিজিয়া বেগমের। তাঁর পরিবার থাকত শরীয়তপুরের জাজিরা উপজেলার কুণ্ডেরচর ইউনিয়নের সিডার চরে। বন্যার পানিতে গত সপ্তাহে তাঁর ঘর ডুবে যায়। তখনো তিনি ভাবতে পারেননি সামনে কী পরিণতি অপেক্ষা করছে। গত শনিবার পদ্মার ভাঙনে তাঁর ঘর বিলীন হয়ে গেছে।  নিঃস্ব অবস্থায় আপাতত পাশের গুচ্ছ গ্রামের উঁচু জমিতে আশ্রয় নিয়েছেন তিনি। গতকাল রোববার থেকে সেখানেও ভাঙন... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1671349/%E0%A6%A8%E0%A6%A6%E0%A7%80%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%99%E0%A6%A8-%E0%A6%AD%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%B9-%E0%A6%B9%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%89%E0%A6%A0%E0%A6%9B%E0%A7%87

কোভিড বানাল নারী উদ্যোক্তা

আমি একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। সবার মতোই স্বপ্ন দেখতাম, লেখাপড়া শেষ করে চাকরি করব। করোনাভাইরাসের কারণে অনার্স ফাইনাল ইয়ারে এসেই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বন্ধ হয়ে গেল। টুকটাক প্রাইভেট টিউশনগুলোও চলে গেল হাত থেকে। পরীক্ষাই শেষ হলো না, চাকরি পাব কী করে—এই চিন্তায় ভেঙে পড়েছিলাম। ক্যারিয়ারের পথ হারিয়ে যাচ্ছে দেখে মরে যাওয়ার ইচ্ছা করত প্রতি রাতে। আমার সব থেমে গেল, আর কিছুই হবে না—এমন... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1671347/%E0%A6%95%E0%A7%8B%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A1-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE

আজ গান শোনাবেন গামছা পলাশ

মাথায় গামছা, কণ্ঠে লোকগান। ওয়াসিম কবির পরিচিতি পেয়ে গেছেন গামছা পলাশ নামে। গামছা পলাশ বললে লোকে তাঁকে চিনবেন, নয়তো চিনবে ননা। প্রথম আলোর ফেসবুক লাইভে আজ রাত সাড়ে ১০টায় গাইবেন তিনি।২০০৬ সালে গানের প্রতিযোগিতা ক্লোজআপ ওয়ান থেকে পরিচিতি পান পলাশ। তখন থেকে নিয়মিত গাইতে শুরু করেন বিভিন্ন মাধ্যমে। ২০১১ সালে তাঁর কণ্ঠে ‘মানুষ একটা দুই চাকার সাইকেল’ ও ‘একদিন মাটির ভিতরে হবে ঘর’... বিস্তারিত



source http://www.prothomalo.com/entertainment/article/1671328/%E0%A6%86%E0%A6%9C-%E0%A6%97%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%97%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%9B%E0%A6%BE-%E0%A6%AA%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B6

শেরপুরে মাদকসেবনের দায়ে তরুণের এক বছরের কারাদণ্ড

শেরপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক মাদকসেবীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন এবং ২০০ টাকা জরিমানা করেছেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. আবদুল মোতালেব (৩৮)। তিনি শেরপুর শহরের কসবা মোল্লাপাড়া এলাকার বাসিন্দা। গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান এ আদালত পরিচালনা করেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শহরের বিভিন্ন স্থানে মাদকসেবী ও... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1671345/%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%95%E0%A6%B8%E0%A7%87%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A6%E0%A6%BE%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A3%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%8F%E0%A6%95-%E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%A1

সাংসদ ইসরাফিল আলম আর নেই

নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসরাফিল আলম (৫৫) আর নেই। আজ সোমবার ভোর ৬ টা ৪০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।সাংসদের পারিবারিক সূত্র তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সাংসদ ইসরাফিল আলম হৃদ্‌রোগ ও ডায়াবেটিসসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1671346/%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B8%E0%A6%A6-%E0%A6%87%E0%A6%B8%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B2-%E0%A6%86%E0%A6%B2%E0%A6%AE-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%97%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8

পশুরহাটে অতিরিক্ত মাশুল আদায়, ইজারাদারের ২০ হাজার টাকা জরিমানা

করোনাকালীন সংকটের অজুহাতে নাটোর জেলা সদরের তেবাড়িয়ার পশুর হাটে অতিরিক্ত মাশুল আদায়ের দায়ে গতকাল রোববার বিকেলে হাট ইজারাদারকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান এই দণ্ডাদেশ দেন। ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কোরবানির ঈদের (ঈদুল আজহা) আগে গতকাল ছিল তেবাড়িয়া পশু হাটের শেষ দিন। সকাল থেকেই হাট ইজারাদার পশুর অতিরিক্ত... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1671343/%E0%A6%AA%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9F%E0%A7%87-%E0%A6%85%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B2-%E0%A6%86%E0%A6%A6%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%87%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A7%A8%E0%A7%A6-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌপথে তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত

পদ্মায় প্রবল স্রোতের কারণে মাদারীপুরের কাঁঠালবাড়ি ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এ কারণে উভয় ঘাটে কয়েক শ যানবাহন আটকা পড়েছে। তবে এ পথে প্রবল স্রোত ও ঢেউয়ের মধ্যেই ঝুঁকি নিয়ে লঞ্চ ও স্পিডবোট চলাচল করছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ি কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল রোববার পদ্মা নদীর পানি বিপৎসীমার ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1671344/%E0%A6%95%E0%A6%BE%E0%A6%81%E0%A6%A0%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BF-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%AE%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE-%E0%A6%A8%E0%A7%8C%E0%A6%AA%E0%A6%A5%E0%A7%87-%E0%A6%A4%E0%A7%80%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%9A%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%B2

ট্রান্সকম গ্রুপের নতুন চেয়ারম্যান ও সিইও

ট্রান্সকম গ্রুপের নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হলেন শাহনাজ রহমান। তিনি গ্রুপের সাবেক চেয়ারম্যান প্রয়াত লতিফুর রহমানের স্ত্রী। শাহনাজ রহমান ট্রান্সকম গ্রুপের পরিচালক হিসেবে দীর্ঘ বছর থেকেই দায়িত্ব পালন করে আসছিলেন। গ্রুপ পরিচালক সিমিন রহমান ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্ব পালন করবেন। পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, গ্রুপের সব কোম্পানি ও সহযোগী কোম্পানির... বিস্তারিত



source http://www.prothomalo.com/economy/article/1671342/%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%95%E0%A6%AE-%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%81%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%9A%E0%A7%87%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%93-%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%87%E0%A6%93

করোনা রোগীদের পাশে ফারাজ ফাউন্ডেশন

বগুড়ার করোনা চিকিৎসার জন্য নির্ধারিত মোহাম্মদ আলী হাসপাতালে অক্সিজেন কনসেনট্রেটর যন্ত্র দিয়েছে ফারাজ হোসেন ফাউন্ডেশন। হাসপাতালটির আইসোলেশন ইউনিট ও নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) করোনা রোগীদের শ্বাসকষ্ট প্রশমনে ওই যন্ত্র ব্যবহার করা হবে। গতকাল রোববার বিকেলে মোহাম্মদ আলী হাসপাতাল প্রশাসনের কাছে জার্মানিভিত্তিক প্রতিষ্ঠান ওজেলসর তৈরি অক্সিজেন কনসেনট্রেটর যন্ত্রটি ফারাজ হোসেন ফাউন্ডেশনের পক্ষ... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1671339/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%97%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B6%E0%A7%87-%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C-%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%89%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A7%87%E0%A6%B6%E0%A6%A8

Sunday, July 26, 2020

করোনাজীবন ডে-৪

করোনাভাইরাসে পাল্টে গেছে জীবনের বাস্তবতা। আক্রান্ত হয়েছেন অনেকেই। করোনায় জীবন নিয়ে লিখছেন অনেকেই। এই চিকিৎসকও করোনায় আক্রান্ত হওয়ার পর সিরিজ লিখছেন। আজ পড়ুন চতুর্থ পর্ব। কাল দেরি করে ঘুমিয়েছি। ঘুম ভাঙতেই ব্যথা টের পাচ্ছি। বুঝতে পারছি বেলা হয়ে গেছে। মেয়ে দেখি কাশছে। এসে জিজ্ঞাস করছে কিছু লাগবে কি না? আপাতত কিছু লাগবে না, ফ্রেশ হয়ে নিচে নামব।বললাম মাস্ক পরে থাকতে।নিচে নামতেই বাবাকে জিজ্ঞাস করলাম... বিস্তারিত



source http://www.prothomalo.com/durporobash/article/1671139/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%80%E0%A6%AC%E0%A6%A8-%E0%A6%A1%E0%A7%87-%E0%A7%AA

দেশে এক সপ্তাহে মৃত্যু বেড়েছে ৬ শতাংশ

দেশে করোনার নমুনা পরীক্ষা কমার পাশাপাশি নতুন রোগী শনাক্তও কমছে। তবে মৃত্যু আগের তুলনায় বাড়ছে। এক সপ্তাহের ব্যবধানে দেশে করোনায় মৃত্যু ৬ শতাংশ বেড়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মারা গেলেন ২ হাজার ৮৭৪ জন।নতুন রোগী কিছুটা কমে এলেও এখনো বিশ্বে যেসব দেশে সবচেয়ে বেশি নতুন রোগী শনাক্ত হচ্ছে, তার শীর্ষ দশেই আছে বাংলাদেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে, ২১৫ দেশ ও... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1671184/%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87-%E0%A6%8F%E0%A6%95-%E0%A6%B8%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B9%E0%A7%87-%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81-%E0%A6%AC%E0%A7%87%E0%A7%9C%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87-%E0%A7%AC-%E0%A6%B6%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B6

নারীর কাজে ফেরায় অনিশ্চয়তা

বছর পাঁচেক আগে ঢাকায় আসেন শানু বেগম। রংপুরের প্রত্যন্ত গ্রামের সঞ্চয়হীন শানুর বয়স তখন মাত্র ২৫। স্বামীকে বহু কষ্টে রাজি করিয়ে শহরে এসেছিলেন তিনি। পোশাকশিল্প কারখানায় কাজ পান। সংসার ভালোই চলছিল। গ্রামে থাকা দুই সন্তান ও শাশুড়ির জন্য টাকা পাঠাতেন। চলতি বছরে সব ওলটপালট হয়ে গেল। করোনাভাইরাসের বিস্তারে গত ২৬ মে থেকে সরকারের সাধারণ ছুটি ঘোষণার পর বন্ধ হয়ে যায় শানুর কারখানা। গ্রামে ফিরতে হয় তাঁকে।... বিস্তারিত



source http://www.prothomalo.com/we-are/article/1671179/%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%87-%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%85%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%9A%E0%A7%9F%E0%A6%A4%E0%A6%BE

কুমিল্লা কোভিড হাসপাতালে আরও পাঁচজনের মৃত্যু

কুমিল্লা কোভিড-১৯ হাসপাতালে আজ রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও পাঁচজন। এর মধ্যে করোনা পজিটিভ হয়ে মারা গেছেন দুজন। কোভিডের উপসর্গ শ্বাসকষ্ট, জ্বর ও সর্দি নিয়ে মারা গেছেন তিনজন। হাসপাতালের পরিচালক চিকিৎসক মো. মুজিবুর রহমান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। এ নিয়ে করোনাভাইরাসে সংক্রমিত রোগীদের চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে স্থাপিত কুমিল্লায় কোভিড-১৯ হাসপাতালে... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1671183/%E0%A6%95%E0%A7%81%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A1-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%86%E0%A6%B0%E0%A6%93-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%81%E0%A6%9A%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81

৭০ বছর আগের নজির স্মরণ করালেন তিনি

জেনোয়ার মাঠে কাল ৩-০ গোলের জয়ে নিজেদের কাজটা সেরেছে ইন্টার মিলান। কিন্তু তারপরেও কাজটা কঠিন, অনেক কঠিন। ৩৬ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে এসেছে তারা। শীর্ষে থাকা জুভেন্টাসের সংগ্রহ ৩৫ ম্যাচে ৮০ পয়েন্ট। আজ সাম্পদোরিয়াকে হারালেই লিগ জয় নিশ্চিত হবে জুভদের। ইন্টার লিগ জিতবে তবেই, যদি জুভেন্টাস বাকি তিন ম্যাচ হারে। যদিও সেটি খুব বাস্তবসম্মত প্রত্যাশা নয়। কিন্তু স্বপ্ন দেখতে দোষ কি? শেষ পাঁচ... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1671182/%E0%A7%AD%E0%A7%A6-%E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%97%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%B0%E0%A6%A3-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BF