সফল মানুষদের গল্প শুনতে, তাঁদের ভাবনা বা পরামর্শগুলো জানতে প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে শুরু হয়েছে ‘এমটিবি নিবেদিত টপ টক’ অনুষ্ঠান। ২১ জুলাই এর তৃতীয় অনুষ্ঠানের অতিথি হয়ে যুক্ত হয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন প্রথম আলোর বিশেষ বার্তা... বিস্তারিত
source http://www.prothomalo.com/economy/article/1671360/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%8B%E0%A6%97-%E0%A6%B9%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%87%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87
পোশাকশ্রমিক মায়ের কারখানায় কাজ শুরু হয়েছে। ধীরে ধীরে বাবার রিকশা সচল হচ্ছে। শুধু ছোট্ট মোহনা আক্তার পড়ালেখা ভুলতে বসেছে। এক ঘরে গাদাগাদির বাসায় টিভির ক্লাসে মন বসানো কঠিন। ইদানীং স্কুলের শিক্ষক মুঠোফোনে খোঁজখবর নিচ্ছেন। মা-ও কষ্টেসৃষ্টে বেতন দিয়ে পাড়ার এক খালার কাছে পড়তে পাঠাচ্ছেন। কিন্তু করোনার চার মাসে হাজারীবাগ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙিনায় যেমন শেওলা জমেছে, মোহনার পড়ার অভ্যাসেও...
■ বেশির ভাগ মৃদু উপসর্গের ও উপসর্গহীন রোগীর তেমন কোনো ওষুধের প্রয়োজন হয় না। কাজেই চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে নিজে কোনো ওষুধ সেবন করবেন না। ■ করোনার উপসর্গ না থাকলেও রক্তে হঠাৎ অক্সিজেন কমে যেতে পারে। একে হ্যাপি হাইপক্সিয়া বলে। এ ক্ষেত্রে রোগী নিজেও টের পান না যে তাঁর অক্সিজেন কমে যাচ্ছে। করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের একটা বড় অংশই উপসর্গহীন। অর্থাৎ তাঁদের জ্বর, কাশি, গলাব্যথা না–ও...
আগামী নভেম্বরে মার্কিন নির্বাচনকে নিয়ে দুঃসংবাদ শুধু প্রেসিডেন্ট ট্রাম্পকেই নয়, তাড়া করছে রিপাবলিকান পার্টিকেও। নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া অনেকটাই নিশ্চিত বলে মনে করা হচ্ছে। হোয়াইট হাউসের দখল নিয়ে হিসাব–নিকাশ করা হলেও ডেমোক্র্যাট–সমর্থকদের অনেকটাই আত্মবিশ্বাস, কংগ্রেসের পূর্ণ নিয়ন্ত্রণ তাঁদের হাতে চলে আসছে। এর মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প ধরাশায়ী হলে...
কিছুদিন ধরে রিজেন্ট গ্রুপের সাহেদ করিম ও জেকেজির আরিফ আর ডাক্তার সাবরিনা—এই তিন মহাপ্রতারক ও তাঁদের সহপ্রতারকদের কর্মকাণ্ডে ক্ষোভে ফুঁসছে বাংলাদেশের জনগণ। ভয়াবহ মহামারি নিয়েও যে প্রতারণার জাল বিছিয়ে সম্পদের পাহাড় গড়া যায়, তা অধিকাংশ মানুষেরই কল্পনার বাইরে ছিল। যদি জীবাণুদের অনুভূতি আর বোধশক্তি থাকত, সাহেদ-সাবরিনাদের দেখে করোনাভাইরাস নিজেও বোধ হয় লজ্জিত হতো। গণমাধ্যমের তৎপরতায় এর আগে বন্ধ করা...
জীবন কখন, কীভাবে, কাকে এনে কোথায় যে ফেলে—কিছুই ঠিক নেই তার। খুলনার মো. জুলফিকার আলম যেমন জীবনেও ভাবেননি মাছের আঁশের ব্যবসা করবেন। আর এখন পুরো ধ্যানজ্ঞানই তাঁর এই ফেলনা জিনিসটি। রপ্তানি তো করছেনই, রীতিমতো দেশে আন্তর্জাতিক মানের প্রক্রিয়াকরণ কারখানা করার চিন্তা করছেন। ১৬ বছর আগের একটি ঘটনার কথা মনে করেন জুলফিকার। বলেন, ‘বিদেশি এক ক্রেতার সঙ্গে পরিচয় হয় খুলনায়। তিনিই বুদ্ধি দিলেন...
বিশ্বজুড়ে করোনাভাইরাসের কারণে ব্যবসা-বাণিজ্যসহ সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড এখনো পূর্ণ গতি পায়নি। পরিস্থিতি সামলাতে দেশে দেশে সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো একের পর এক আর্থিক পুনরুদ্ধার ও প্রণোদনা প্যাকেজ ঘোষণা করছে। অথচ এই অবস্থায় আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপার দাম যেন রকেটের গতিতে ওপরের দিকে ছুটছে।গত সপ্তাহে সোনার দাম ৬ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৯০০ ডলারের মনস্তাত্ত্বিক পর্যায়...
গাজীপুরে মহাসড়কের পাশে ডাকাতির প্রস্তুতিকালে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মহাসড়ক ডাকাত দলের দুই সদস্য নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম–পরিচয় জানা যায়নি। তাঁদের বয়স ৩২ থেকে ৩৪ বছরের মতো হবে। এ ঘটনায় র্যাবের এক সদস্য আহত হয়েছেন। র্যাব-১-এর গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের ইনচার্জ কোম্পানি কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান, গতকাল রোববার মধ্যরাতে গাজীপুরের...
মিডল অর্ডারে দুর্দান্ত ব্যাটিং আর বাঁহাতি স্পিনে সমৃদ্ধ এক ক্যারিয়ারই গড়েছেন যুবরাজ সিং, বিশেষ করে সাদা বলের ক্রিকেটে। তাঁর শোকেসে আছে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ বিশ্বকাপে টুর্নামেন্ট সেরা হওয়ার পুরস্কার। এত দিনে যুবরাজ জানালেন, ব্যাটসম্যান নয়, কৈশোরে তিনি হতে চেয়েছিলেন একজন ফাস্ট বোলার! যুবরাজ ১১ বছর বয়স পর্যন্ত এগিয়েছেন ফাস্ট বোলার হওয়ার লক্ষ্যেই। হঠাৎই কীভাবে বদলে গেল ক্যারিয়ারের...
২৪ জুলাই ডিজনি-হটস্টারে মুক্তি পেল মুকেশ ছাবড়া পরিচালিত ‘দিল বেচারা’ ছবিটি। মুক্তির আগেই হাজার হাজার সুশান্তভক্ত আইএমডিবিতে ছবির রেটিং দিয়েছে দশে প্রায় দশ। সুশান্ত সিং রাজপুত অভিনীত শেষ ছবি এটি, আর ছবির নায়িকা সানজানা সংঘির প্রথম। দিল্লি থেকে একান্ত সাক্ষাৎকারে মুঠোফোনে কথা হলো সানজানার সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর মুম্বাই প্রতিনিধি দেবারতি ভট্টাচার্য। ...
চীনা বহুজাতিক ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মাকে তলব করেছেন ভারতের নয়াদিল্লির গুরুগ্রামের (গুরগাঁও) একটি আদালত। অন্যায়ভাবে চাকরিচ্যুত করার অভিযোগে প্রতিষ্ঠানটির ভারতীয় এক কর্মী মামলা করার পর আদালত এই তলব করেন। এনডিটিভির খবরে বলা হয়, গুরুগ্রাম আদালতে ২০ জুলাই মামলাটি করেন আলিবাবার সহপ্রতিষ্ঠান ইউসি ওয়েবের কর্মী পুষ্পেন্দ্র সিংহ পরমার। গতকাল রোববার বিষয়টি জানাজানি হয়। মামলায়...
বাংলাদেশের রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম পাঠাওয়ের সহপ্রতিষ্ঠাতা ফাহিম সালেহ হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া সাবেক ব্যক্তিগত সহকারী টাইরেস ডেঁভো হ্যাসপিলের বিচারে শাস্তি কমে যেতে পারে। যাবজ্জীবন কারাদণ্ড থেকে পার পেয়ে যাওয়ার সুযোগ রয়েছে তাঁর। সম্প্রতি নিউইয়র্ক ডেইলি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হ্যাসপিলকে শৈশব ও কৈশোরে আত্মীয়দের বাড়ি এবং আশ্রয়কেন্দ্রের মধ্যেই ঘোরাঘুরি করে কাটাতে হয়েছে। নানা সমস্যা...
শারীরিক প্রতিবন্ধী হাসমত আলী ও দৃষ্টিহীন আয়নাল হোসেন টাঙ্গাইলের গোপালপুরের নলীনবাজারে ভিক্ষা করেন। দিন শেষে যা পান, তা দিয়েই এত দিন স্ত্রী–সন্তান নিয়ে কোনোরকমে চলেছেন। করোনাকালে ঘর থেকে বের হননি কিছুদিন। বের হলেও বাজারে আর আগের মতো ভিক্ষা মেলে না। প্রতিবন্ধিতার শিকার দুজনের জন্যই জীবন যখন কঠিন হয়ে পড়ে, ঠিক তখনই হানা দেয় বন্যা। এখন আধপেটা খেয়ে, কখনোবা না খেয়ে থাকতে হচ্ছে, জীবন যেন আর চলছে...
ক্রিস্টিয়ানো রোনালদো গোল করেছেন, পেনাল্টি মিস করেছেন। ছুঁয়েছেন ৮৬ বছরের পুরোনো এক রেকর্ড। ইতালীয় সিরি ‘আ’তে নতুন ইতিহাস গড়ার দিনে তাঁর দল জুভেন্টাস নিশ্চিত করেছে আরও একটি লিগ শিরোপা। লিগে দুটি ম্যাচ বাকি থাকতেই টানা নবম বারের মতো লিগ শিরোপা জয় করল দলটি। ইতালি তো বটেই, ইউরোপের শীর্ষ পাঁচ লিগে (ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লা লিগা, ফ্রেঞ্চ লিগ ওয়ান, সিরি ‘আ’, জার্মান...
মাত্র এক সপ্তাহ আগেও মাথা গোঁজার মতো নিজের একটা ঘর ছিল রিজিয়া বেগমের। তাঁর পরিবার থাকত শরীয়তপুরের জাজিরা উপজেলার কুণ্ডেরচর ইউনিয়নের সিডার চরে। বন্যার পানিতে গত সপ্তাহে তাঁর ঘর ডুবে যায়। তখনো তিনি ভাবতে পারেননি সামনে কী পরিণতি অপেক্ষা করছে। গত শনিবার পদ্মার ভাঙনে তাঁর ঘর বিলীন হয়ে গেছে। নিঃস্ব অবস্থায় আপাতত পাশের গুচ্ছ গ্রামের উঁচু জমিতে আশ্রয় নিয়েছেন তিনি। গতকাল রোববার থেকে সেখানেও ভাঙন...
আমি একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ে। সবার মতোই স্বপ্ন দেখতাম, লেখাপড়া শেষ করে চাকরি করব। করোনাভাইরাসের কারণে অনার্স ফাইনাল ইয়ারে এসেই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বন্ধ হয়ে গেল। টুকটাক প্রাইভেট টিউশনগুলোও চলে গেল হাত থেকে। পরীক্ষাই শেষ হলো না, চাকরি পাব কী করে—এই চিন্তায় ভেঙে পড়েছিলাম। ক্যারিয়ারের পথ হারিয়ে যাচ্ছে দেখে মরে যাওয়ার ইচ্ছা করত প্রতি রাতে। আমার সব থেমে গেল, আর কিছুই হবে না—এমন...
মাথায় গামছা, কণ্ঠে লোকগান। ওয়াসিম কবির পরিচিতি পেয়ে গেছেন গামছা পলাশ নামে। গামছা পলাশ বললে লোকে তাঁকে চিনবেন, নয়তো চিনবে ননা। প্রথম আলোর ফেসবুক লাইভে আজ রাত সাড়ে ১০টায় গাইবেন তিনি।২০০৬ সালে গানের প্রতিযোগিতা ক্লোজআপ ওয়ান থেকে পরিচিতি পান পলাশ। তখন থেকে নিয়মিত গাইতে শুরু করেন বিভিন্ন মাধ্যমে। ২০১১ সালে তাঁর কণ্ঠে ‘মানুষ একটা দুই চাকার সাইকেল’ ও ‘একদিন মাটির ভিতরে হবে ঘর’...
শেরপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এক মাদকসেবীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন এবং ২০০ টাকা জরিমানা করেছেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. আবদুল মোতালেব (৩৮)। তিনি শেরপুর শহরের কসবা মোল্লাপাড়া এলাকার বাসিন্দা। গতকাল রোববার দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান এ আদালত পরিচালনা করেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শহরের বিভিন্ন স্থানে মাদকসেবী ও...
নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসরাফিল আলম (৫৫) আর নেই। আজ সোমবার ভোর ৬ টা ৪০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।সাংসদের পারিবারিক সূত্র তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। সাংসদ ইসরাফিল আলম হৃদ্রোগ ও ডায়াবেটিসসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও...
করোনাকালীন সংকটের অজুহাতে নাটোর জেলা সদরের তেবাড়িয়ার পশুর হাটে অতিরিক্ত মাশুল আদায়ের দায়ে গতকাল রোববার বিকেলে হাট ইজারাদারকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান এই দণ্ডাদেশ দেন। ভ্রাম্যমাণ আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কোরবানির ঈদের (ঈদুল আজহা) আগে গতকাল ছিল তেবাড়িয়া পশু হাটের শেষ দিন। সকাল থেকেই হাট ইজারাদার পশুর অতিরিক্ত...
পদ্মায় প্রবল স্রোতের কারণে মাদারীপুরের কাঁঠালবাড়ি ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এ কারণে উভয় ঘাটে কয়েক শ যানবাহন আটকা পড়েছে। তবে এ পথে প্রবল স্রোত ও ঢেউয়ের মধ্যেই ঝুঁকি নিয়ে লঞ্চ ও স্পিডবোট চলাচল করছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ি কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল রোববার পদ্মা নদীর পানি বিপৎসীমার ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।...
ট্রান্সকম গ্রুপের নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হলেন শাহনাজ রহমান। তিনি গ্রুপের সাবেক চেয়ারম্যান প্রয়াত লতিফুর রহমানের স্ত্রী। শাহনাজ রহমান ট্রান্সকম গ্রুপের পরিচালক হিসেবে দীর্ঘ বছর থেকেই দায়িত্ব পালন করে আসছিলেন। গ্রুপ পরিচালক সিমিন রহমান ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্ব পালন করবেন। পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, গ্রুপের সব কোম্পানি ও সহযোগী কোম্পানির...
বগুড়ার করোনা চিকিৎসার জন্য নির্ধারিত মোহাম্মদ আলী হাসপাতালে অক্সিজেন কনসেনট্রেটর যন্ত্র দিয়েছে ফারাজ হোসেন ফাউন্ডেশন। হাসপাতালটির আইসোলেশন ইউনিট ও নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) করোনা রোগীদের শ্বাসকষ্ট প্রশমনে ওই যন্ত্র ব্যবহার করা হবে। গতকাল রোববার বিকেলে মোহাম্মদ আলী হাসপাতাল প্রশাসনের কাছে জার্মানিভিত্তিক প্রতিষ্ঠান ওজেলসর তৈরি অক্সিজেন কনসেনট্রেটর যন্ত্রটি ফারাজ হোসেন ফাউন্ডেশনের পক্ষ...
করোনাভাইরাসে পাল্টে গেছে জীবনের বাস্তবতা। আক্রান্ত হয়েছেন অনেকেই। করোনায় জীবন নিয়ে লিখছেন অনেকেই। এই চিকিৎসকও করোনায় আক্রান্ত হওয়ার পর সিরিজ লিখছেন। আজ পড়ুন চতুর্থ পর্ব। কাল দেরি করে ঘুমিয়েছি। ঘুম ভাঙতেই ব্যথা টের পাচ্ছি। বুঝতে পারছি বেলা হয়ে গেছে। মেয়ে দেখি কাশছে। এসে জিজ্ঞাস করছে কিছু লাগবে কি না? আপাতত কিছু লাগবে না, ফ্রেশ হয়ে নিচে নামব।বললাম মাস্ক পরে থাকতে।নিচে নামতেই বাবাকে জিজ্ঞাস করলাম...
বছর পাঁচেক আগে ঢাকায় আসেন শানু বেগম। রংপুরের প্রত্যন্ত গ্রামের সঞ্চয়হীন শানুর বয়স তখন মাত্র ২৫। স্বামীকে বহু কষ্টে রাজি করিয়ে শহরে এসেছিলেন তিনি। পোশাকশিল্প কারখানায় কাজ পান। সংসার ভালোই চলছিল। গ্রামে থাকা দুই সন্তান ও শাশুড়ির জন্য টাকা পাঠাতেন। চলতি বছরে সব ওলটপালট হয়ে গেল। করোনাভাইরাসের বিস্তারে গত ২৬ মে থেকে সরকারের সাধারণ ছুটি ঘোষণার পর বন্ধ হয়ে যায় শানুর কারখানা। গ্রামে ফিরতে হয় তাঁকে।...
কুমিল্লা কোভিড-১৯ হাসপাতালে আজ রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও পাঁচজন। এর মধ্যে করোনা পজিটিভ হয়ে মারা গেছেন দুজন। কোভিডের উপসর্গ শ্বাসকষ্ট, জ্বর ও সর্দি নিয়ে মারা গেছেন তিনজন। হাসপাতালের পরিচালক চিকিৎসক মো. মুজিবুর রহমান প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। এ নিয়ে করোনাভাইরাসে সংক্রমিত রোগীদের চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে স্থাপিত কুমিল্লায় কোভিড-১৯ হাসপাতালে...
জেনোয়ার মাঠে কাল ৩-০ গোলের জয়ে নিজেদের কাজটা সেরেছে ইন্টার মিলান। কিন্তু তারপরেও কাজটা কঠিন, অনেক কঠিন। ৩৬ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে এসেছে তারা। শীর্ষে থাকা জুভেন্টাসের সংগ্রহ ৩৫ ম্যাচে ৮০ পয়েন্ট। আজ সাম্পদোরিয়াকে হারালেই লিগ জয় নিশ্চিত হবে জুভদের। ইন্টার লিগ জিতবে তবেই, যদি জুভেন্টাস বাকি তিন ম্যাচ হারে। যদিও সেটি খুব বাস্তবসম্মত প্রত্যাশা নয়। কিন্তু স্বপ্ন দেখতে দোষ কি? শেষ পাঁচ...
গতানুগতিক ধারার বাইরে গেলে ‘নানান কথা শুনতে হবে’—এমন ধরে নিয়েই মাঠে নেমেছিলেন। তবে এবার যখন নিজ জগতের পুরুষ সহকর্মীদের তির্যক মন্তব্যে বিদ্ধ হয়েছেন, তখন আর চুপ করে থাকতে পারেননি দেশের প্রথম নারী বডিবিল্ডিং চ্যাম্পিয়ন অহনা রহমান। বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের সাধারণ সম্পাদককে অবহিত করে প্রতিকার চেয়েছেন অহনা রহমান। অহনা বললেন, ‘বাইরের লোকে বলে বলুক, কিন্তু বডিবিল্ডাররাই...
প্রতিবছরই নতুন কিছু পণ্যের সঙ্গে নতুন আইফোন বাজারে ছাড়ে মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। চলতি বছরে করোনাভাইরাস পরিস্থিতির কারণে নতুন আইফোন আসতে দেরি হবে বলে ধারণা করা হচ্ছিল। তবে গুঞ্জন উঠেছে, বাজারে নতুন আইফোন ছাড়তে খুব বেশি দেরি করতে রাজি নয় অ্যাপল। ৮ সেপ্টেম্বরেই ঘোষণা আসতে পারে নতুন আইফোনের। সেপ্টেম্বরে নতুন আইফোনের ঘোষণা দেওয়ার পাশাপাশি অক্টোবরেও আরেকটি অনুষ্ঠান আয়োজন করে...
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আর তিন মাসের একটু বেশি দিন বাকি। আসছে নভেম্বরের নির্বাচনে ডেমোক্রেটিক দলের ভাইস প্রেসিডেন্ট পদে কে প্রার্থী হচ্ছেন, এ নিয়ে আলোচনা চলছে। প্রাইমারি থেকে নির্বাচিত হওয়া জো বাইডেনকে আনুষ্ঠানিক ভাবে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হবে দলের জাতীয় কনভেনশন থেকে। আসছে ১৭ থেকে ২০ আগস্ট উইসকনসিনে এ কনভেনশন অনুষ্ঠিত হবে। এর আগেই ভাইস প্রেসিডেন্ট পদে কে আসছেন, তা নিয়ে দলের...
মা স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র চিকিৎসক আয়েশা আক্তারের কাজের ধরনই এমন যে তাঁকে সর্বক্ষণ স্বাস্থ্যবিষয়ক, বলতে গেলে প্রায় সব তথ্য নিয়ে আপডেট থাকতে হয়। যোগাযোগ রাখতে হয় সারা দেশের সঙ্গে। তবে মাকে বেশির ভাগ সময় ফোনে ব্যস্ত দেখে ছেলের বেশ অনুযোগ ছিল। মা অফিস তো করেনই, বাসাতে এসেও অফিস, আবার কোথাও গেলেও সেই অফিস। অষ্টম শ্রেণিতে পড়ুয়া ছেলে আসলামই এখন মাকে সহযোগিতা করে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ...
টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে একটি ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হওয়ায় ১০ ঘণ্টা ঢাকার সঙ্গে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। আজ রোববার সকালে লাইনচ্যুত বগি উদ্ধারের পর ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন মাস্টার আব্দুল মান্নান জানান, ঢাকা থেকে কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি শনিবার রাত ১১টা ২০ মিনিটে বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশন...
ছোটদেরও হৃদ্রোগ হয়। আর যারা হৃদ্রোগে আক্রান্ত, তাদের করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকিও বেশি। এদিকে সতর্কতার অংশ হিসেবে হৃদ্রোগে আক্রান্ত শিশুদের এ সময় চিকিৎসার জন্য কিংবা নিয়মিত ফলোআপের জন্য চিকিৎসকের কাছে নেওয়াও যাচ্ছে না। কাজেই এই পরিস্থিতিতে ভালো থাকতে হলে কিছু বিষয়ে সতর্কতা দরকার। করোনাভাইরাস অত্যন্ত সংক্রামক। বারবার সাবান-পানি দিয়ে হাত ধোয়া, মাস্ক পরা, অকারণে বাড়ির বাইরে...
সুখবালা, রসনা রানী, মিনতি, মালতী, সরলাদের পেশা কৃষি। বীজ বপন, রোপণ, নিড়ানিসহ ফসল ঘরে তোলা পর্যন্ত সবকিছুই করেন তাঁরা। জীবনের চাকা সচল রাখতে রোদ-বৃষ্টি মাথায় নিয়ে দিনের পর দিন হাড়ভাঙা পরিশ্রম করছেন তাঁরা। সারা বছর কাজের নিশ্চয়তা পেলেই তাঁরা খুশি। সম্প্রতি ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার ভাউলারহাট-রানীশংকৈল উপজেলার নেকমরদ সড়কের পাশের গ্রামগুলোর কয়েকজন নারী কৃষকের সঙ্গে কথা হয়। হঠাৎ কালো মেঘে ছেয়ে যায়...
দিনে ১৫ থেকে ১৮ ঘণ্টা শুটিং করছেন নাদিয়া মিম। কেবল ঈদের নাটকের চাপ বলে এই খাটুনি তা নয়। কিছুদিন অনিয়মিত থাকায় যে শূন্যতা তৈরি হয়েছিল, সেটাকেই যেন পূরণ করে নিচ্ছেন তিনি। সেই সঙ্গে প্রস্তুতি নিচ্ছেন নতুন করে জীবন শুরু করার। কিন্তু কবে নতুন করে যৌথ জীবন শুরু করবেন এই তরুণ তারকা? তিনি মনে করেন, দ্বিতীয়বার বিয়ের জন্য সময় নেওয়া উচিত। করোনাকালে নতুন উদ্যমে কাজে ফিরেছেন নাদিয়া মিম। জুন মাসের প্রথম...
প্রিয় নব্বই একর, জানি না তুমি কেমন আছো। বহুদিন তোমায় দেখি না। তোমার পিচঢালা রাস্তায় আমার পায়ের চিহ্নগুলো অসময়ের বৃষ্টির ঝাপটায় ধুয়েমুছে নিশ্চিহ্ন। বসন্ত বিকেলে যেদিন গায়ে কালো চাদর জড়িয়ে প্যারিস রোডে বসেছিলাম, সেদিন তোমায় কথা দিয়েছিলাম, যত দিন থাকবে এ দেহে প্রাণ, শত যন্ত্রণায়ও ছেড়ে গিয়ে তোমায়, হবে না এ ভালোবাসার অবসান। আমি পারিনি আমার কথা রাখতে। তোমাকে ছেড়ে থাকার ভাবনা, আমার দুচোখের নোনা জলে...
মাত্র ছয় লাইনে গান হয় নাকি! গানটিকে অ্যালবামে রাখতেই চাননি শিল্পী। সেই গান ‘কী ছিলে আমার বলো না তুমি’ শ্রোতারা লুফে নিল। রাত পোহানোর আগেই মনি কিশোরের নাম জেনে গেল গোটা দেশ। নব্বই দশকের শুরুতে ‘চার্মিং বউ’ অ্যালবামের এক গান তাঁকে দাঁড় করিয়ে দিল বাজারকাটতি অ্যালবামের শিল্পী হিসেবে। একে একে ৩০টির বেশি একক অ্যালবাম করে ফেললেন। তারপর একসময় অডিও জগতে ঘটল পালাবদল। এখন কোথাও মনি...
বিতর্ক যেন পিছুই ছাড়ছে না লিওনেল মেসির। করোনা বিরতির পর বার্সেলোনা তো লিগ শিরোপাটা রীতিমতো আত্মসমর্পণই করল রিয়াল মাদ্রিদের কাছে। মেসিও বিতর্কে জড়ালেন ক্লাব নিয়ে নানা মন্তব্য করে। তবে এবার তিনি বিতর্কে জড়িয়েছেন খেলার বাইরের ঘটনায়। নতুন করে করোনার এই সময় স্বাস্থ্যবিধি ভঙ্গ করার অভিযোগের আঙ্গুল উঠছে তাঁর দিকে। করোনার জেরবার হয়েছিল স্পেন। এখনো পর্যন্ত দেশটিতে ৩ লাখ ১৯ হাজারের বেশি মানুষ কোভিড-১৯-এ...
মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে প্রায় ২০০ জনের জড়িত থাকার তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এর মধ্যে জালিয়াতি করে বিভিন্ন সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীরাও রয়েছেন। তাঁদের মধ্যে বেশ কিছু শিক্ষার্থীর নামও জানা গেছে। প্রশ্নপত্র জালিয়াত চক্রের হোতা জসিমউদ্দিন, চক্রের সদস্য পারভেজ খান ও জাকির হোসেনকে জিজ্ঞসাবাদ করে এসব তথ্য পেয়েছে...
গত বছর একদিন ফোনে কথা হচ্ছিল গুণী গবেষক আবুল আহসান চৌধুরীর সঙ্গে। মূলত কাজী মোতাহার হোসেন ও তাঁর কিছু জীবনতথ্য বিষয়ে কথা বিনিময় করতে গিয়ে আমরা দুজনই অবাক হলাম এই ভেবে যে সন্জীদা খাতুন, আমাদের আপা ৮৫ পেরিয়ে এখনো তাঁর পিতার রচনাবলি-জীবনী এই সব নিয়ে কাজ করে চলেছেন, যেমন তিনি সারা জীবন করে গেছেন বাংলা সাহিত্যের চর্চা আর বাঙালি সংস্কৃতির সাধনা। পথে পথে পাথর জমেছে ঢের, তবে তিনি সে কঠিন পথকে...
মো. শামছুদ্দিন পাটওয়ারী চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার উত্তর-পূর্ব রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ছেলের সঙ্গে যুক্তিতে পেরে উঠছিলেন না তিনি। আবার ‘লোকে কী বলবে’ ভেবে মেনেও নিতে পারছিলেন না। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে স্নাতক হয়ে ছেলে মাছ ব্যবসা করবে, এটা কি হয়! শেষ চেষ্টা হিসেবে ছেলে আহামেদউল্যাহকে বলেছিলেন, ‘বাবা, অন্য কিছু করা যায় না? আরও কত রকম কাজ...
তিস্তা নদীপারের জেলা লালমনিরহাটের হাতীবান্ধার গড্ডিমারী ইউনিয়নের বেশির ভাগ মানুষ প্রায় এক মাস ধরে পানিবন্দী। যাঁরা আশ্রয়কেন্দ্রে যাননি তাঁরা ঘরের মধ্যে মাচা তৈরি করে কোনোরকমে দিন পার করছেন। বন্যার পানির তোড়ে এই ইউনিয়নের বেশির ভাগ বাড়ির শৌচাগার (টয়লেট) ভেসে গেছে। এমন পরিস্থিতিতে শৌচকর্মের জন্য ঘরের সঙ্গে থাকা ভেলা বা নৌকায় করে এক ঘণ্টা দূরের পথ পাড়ি দিতে হয় তাঁদের। কোনো উঁচু স্থানে গিয়ে...
‘পদ্মা নদীর পাড়ে বসবাস। নদীতে পানি বাড়লে সবার আগে আমরা ডুবি। ১৮–২০ দিন ধইরা পানিতে ডুইবা আছি। সাহায্য দেওয়া তো দূরের কথা, এত দিন কেউ আইসা একটু খোঁজ পর্যন্ত নেয় নাই।’ প্রথম আলো ট্রাস্টের দেওয়া ত্রাণ নিতে এসে কথাগুলো বললেন নাসিমা বেগম (৪৬)। ফরিদপুর সদরের আলীয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী এলাকায় তাঁর বাড়ি। তাঁর স্বামী লিটন মোল্লা (৫২) অন্যের জমিতে চাষাবাদ করেন। পানিতে জমি তলিয়ে...
ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত থাকাকালে পরিবারটির জীবনকাহিনি নিয়ে প্রকাশিতব্য গ্রন্থ থেকেও নিজেদের গুটিয়ে রেখেছেন প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেল। এই দম্পতি বলেছেন, জীবনী গ্রন্থটিতে তাঁরা সাক্ষাৎকার বা এটি রচনায় কোনো অবদান তাঁরা রাখেননি। দুজন লেখকের ফাইন্ডিং ফ্রিডম নামের বইয়ে হ্যারির বড় ভাই প্রিন্স উইলিয়াম ও উইলিয়ামের স্ত্রী কেট উইলিয়ামের সঙ্গে হ্যারি–মেগানের...
আন্তর্জাতিক শিক্ষার্থীদের ক্ষেত্রে নতুন কৌশল নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। কেন্দ্রীয় অভিবাসন কর্মকর্তা জানিয়েছেন, আগামী ফল সেমিস্টার থেকে যদি কোনো শিক্ষার্থী তাঁর সব কোর্স অনলাইনে করার পরিকল্পনা করে, তবে তাঁকে দেশটিতে ঢুকতে দেওয়া হবে না। অর্থাৎ ভিসা পাবেন না তিনি। চলতি মাসের শুরু দিকে প্রায় একই ধরনের সিদ্ধান্ত নিয়েছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন। ওই সময় বলা হয়েছিল, করোনাভাইরাসের...
মিছিলেও গান থাকে প্রেমিকার জন্য টান থাকে মাতৃস্নেহের ঘ্রাণ থাকে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সিস্টেমের প্রতি ক্ষোভ থাকে।
তাজা বৃক্ষ হতে ঝরে যাওয়া হলুদ পাতা জানে মৃত্যুব্যথা কত কষ্ট বুকে নিয়ে ভূপাতিত হয় একেকটি মৃত পাতা! বুকে জাগা হাহাকারে চোখে জমে উঠে নদীভরা ক্রন্দন
ফুটবল মাঠে প্রতিপক্ষের শক্তি কমুক এটাই চায় সবাই। সে হিসেবে গতকাল আতালান্তার হয়তো সুবিধাই হলো। ফ্রেঞ্চ কাপের ফাইনালে চোট পেয়ে মাঠ ছেড়েছেন কিলিয়ান এমবাপ্পে। পিএসজির ভয়ংকর আক্রমণভাগের একটি অস্ত্র কমে গেলে আতালান্তার জন্য চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠার কাজটা একটু সহজ হয়ে যায়। কিন্তু আতালান্তা কোচ এভাবে জিততে রাজি নন। একজন খেলোয়াড়ের চোটের মতো বিপর্যয়কে সুবিধা হিসেবে দেখতে রাজি নন জিয়ান পিয়েরো...
ডিপ্রেশান কি, তার অনুভূতি কেমন কিছুই জানা নেই তবে কিছু দুঃখ আছে, কিছু অপ্রাপ্তি আছে নিতান্তই আপন, খুবই ব্যক্তিগত।