সাউদম্পটানে দুর্দান্ত এক জয় পেয়ে ৩ টেস্টের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ দল। কাল থেকে শুরু ইংল্যান্ডের বিপক্ষে ওল্ড ট্রাফোর্ড টেস্ট জিততে পারলে সিরিজটাই হাতের মুঠোয় চলে আসবে ক্যারিবীয়দের। আর সেটি হলেই বেশ বড় অঙ্কের বোনাস পাবে জেসন হোল্ডারের দল। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এমনিতে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের ম্যাচ জেতার বোনাস দেয় না। তবে টেস্ট সিরিজ জিতলে ২৩৮০০ পাউন্ড বা ২৫ লাখ ৩০... বিস্তারিত
source http://www.prothomalo.com/sports/article/1669049/%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9C-%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%B9%E0%A7%8B%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8-%E0%A7%A8%E0%A7%AB-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%96-%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE
আলোচিত রিজেন্ট কেলেঙ্কারির মূল হোতা মো. সাহেদ ওরফে সাহেদ করিমকে গ্রেপ্তারের পর ঢাকায় আনা হয়েছে। আজ বুধবার ভোরে সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে অবৈধ অস্ত্রসহ সাহেদকে গ্রেপ্তার করে র্যাব। গ্রেপ্তারের পর সকাল ৮টা ১০ মিনিটের দিকে সাহেদকে নিয়ে সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয় হেলিকপ্টার।সকাল ৯টার দিকে সাহেদকে বহনকারী হেলিকপ্টার ঢাকার তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরে অবতরণ করে। র্যাবের আইন ও...
পটুয়াখালীর কলাপাড়ায় কোভিড-১৯ সংক্রমণ বেড়েই চলছে। সর্বশেষ পর্যটন কেন্দ্র কুয়াকাটায় বিভিন্ন আবাসিক হোটেলে অবস্থান করা আরও ১১ জন শ্রমিকের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের উন্নয়নকাজের জন্য ১৬৫ জন শ্রমিককে কুয়াকাটার বিভিন্ন আবাসিক হোটেলে রাখা হয়েছে। ৬ জুলাই তাঁদের সবার নমুনা সংগ্রহ করা হয়। প্রথম দফায় পাওয়া নমুনার...
শেরপুরের ঝিনাইগাতীতে র্যাবের অভিযানে এক তরুণ আটক হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার তাওয়াকুচা এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তাঁর কাছে ২৭০টি ইয়াবা বড়ি পাওয়া গেছে বলে র্যাবের ভাষ্য। আটক তরুণের নাম মো. স্বপন মিয়া। তিনি শ্রীবরদী উপজেলার হালুয়াহাটি গ্রামের ছমির উদ্দিনের ছেলে। র্যাব-১৪ (জামালপুর-শেরপুর) সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র ঝিনাইগাতীর সীমান্ত এলাকায় মাদক...
কোভিডে আক্রান্ত হয়ে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান কামাল মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। শাহজাহান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি রায়পুর পৌর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক তানজিদ কামালের বাবা। টানা ২৬ দিন ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তানজিদ কামাল জানান, গত ১৭...
করোনাভাইরাসের মহামারি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার পর থেকেই এর প্রতিষেধক বা টিকা উদ্ভাবনের চেষ্টা চলছে। বিজ্ঞানীরা দিনরাত কাজ করে যাচ্ছেন কার্যকর ও নিরাপদ টিকা এবং চিকিৎসাপদ্ধতি উদ্ভাবনে। বিশ্বের বিভিন্ন প্রান্তে এরই মধ্যে বেশ কিছু সম্ভাব্য টিকা উদ্ভাবনের দাবিও করা হয়েছে। এর মধ্যে কিছু সম্ভাব্য টিকা মানুষের ওপর পরীক্ষার পর্যায়ে রয়েছে। এসব টিকার কোনোটিই অতি সম্প্রতি আসার কোনো সম্ভাবনা নেই। তবে রাশিয়ার...
রাজশাহীতে এন্ড্রু কিশোরের আজই শেষ দিন। হিমঘর থেকে রাজশাহী সিটি চার্চে, সেখান থেকে কালেক্টরেট মাঠের পাশে খ্রিষ্টান কবরস্থানে চিরঘুমে যাবেন তিনি। এই শহরে তাঁর প্রথম নিশ্বাস, এই শহরেই শেষ। রাজশাহী থেকে ঢাকা, সেখান থেকে বাংলা গানের পঙ্খিরাজে চেপে সারা পৃথিবীর বাংলাভাষীদের হৃদয় ভ্রমণ শেষে কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর, বাংলার অমর প্লেব্যাক-সম্রাট পাড়ি দিচ্ছেন অন্য ভুবনে। মহামারির কাল না হলে নিশ্চয়ই...
করোনাভাইরাস থেকে মুক্তি পেতে এর নানা চিকিৎসাপদ্ধতি নিয়ে গবেষণা চলছে। গবেষকেরা এই ভাইরাসটি সম্পর্কে বেশ কিছু নতুন তথ্য জানতে পেরেছেন, যা এর চিকিৎসায় কাজে লাগতে পারে। সম্প্রতি লামা থেকে পাওয়া ন্যানোবডি সেই ইঙ্গিত দিচ্ছে। গবেষকেরা বলছেন, কোভিড-১৯ মহামারির জন্য দায়ী সার্স-কোভ-২ ভাইরাসটি অন্য করোনাভাইরাসের তুলনায় বেশি সংক্রামক ও ইনফ্লুয়েঞ্জার চেয়ে মারাত্মক অসুস্থতা...
গানের প্রতিযোগিতা ক্লোজআপ ওয়ানে রাশেদের ‘মা’ গানটি কাঁদিয়েছিল বহু মানুষকে। সেই মঞ্চ থেকে রাশেদ আজ প্রতিষ্ঠা পেয়েছেন শিল্পী হিসেবে। শিগগির বেশ কিছু নতুন গান প্রকাশিত হতে যাচ্ছে এই শিল্পীর। আসছে নতুন মিউজিক ভিডিও। প্রথম আলোর করোনাকালের আয়োজন ‘ঘরে বসে শোনাব গান’ অনুষ্ঠানে আজ গাইবেন রাশেদ। রাত ১০টা ৩০ মিনিটে প্রথম আলোর ফেসবুক লাইভে উপভোগ করা যাবে তাঁর গান। করোনায়...
বহুল আলোচিত রিজেন্ট হাসপাতাল প্রতারণা মামলার প্রধান পলাতক আসামি ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ গ্রেপ্তার হয়েছেন। র্যাবের বিশেষ অভিযানে বুধবার ভোরে সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে অবৈধ অস্ত্রসহ তিনি গ্রেপ্তাতার।বিস্তারিত আসছে...
সুতা আর বাঁশের শলা দিয়ে তৈরি করা হয় মাছ ধরার ফাঁদ। চাকার মতো ঘোরানো যায়, তাই স্থানীয় নাম চাক জাল। তবে দেখতে বুচনা চাঁইয়ের মতো হওয়ায় এটি বুচনা জাল নামেও পরিচিত। বর্ষা মৌসুমে চিংড়ি মাছ ধরার জন্য কৃষক ও জেলেরা চাক জাল ব্যবহার করেন। পিরোজপুরের মঠবাড়িয়া সদরের বালুর মাঠে সপ্তাহের প্রতি বুধবার চাক জালের হাট বসে। বর্ষা মৌসুমে ধান খেতে মাছের আনাগোনা বেড়ে যাওয়ায় উপকূলীয় এলাকার বিভিন্ন হাট বাজারে চাক...
বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান সাবেক তত্ত্বাবধায়ক সরকারে উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) চেয়ারম্যান। করোনা মহামারির প্রেক্ষাপটে গত ১৭ জুন তিনি কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে। আলোচনায় এসেছে দেশের স্বাস্থ্য খাতের চিত্র; স্বাস্থ্য, শিক্ষা, কৃষিসহ বিভিন্ন খাতে বাজেট বরাদ্দ, দেশে করোনা পরিস্থিতি ও তা মোকাবিলার উপায় এবং করোনার...
আমার এখন অফুরন্ত সময়, অফুরন্ত সময় মানুষকে অতীত নিয়ে ভাবতে বাধ্য করে। সকালবেলা ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে পড়ি। আজ আর ঘুম আসছে না, আজ আমি একজন মা, অনেক দায়িত্ব। একটু পরে সবার জন্য নাশতা বানাতে হবে। ব্যস্ত জীবনে নিজের বলে কিছু নেই। এক কাপ চা নিজের জন্য বানিয়ে বারান্দায় বসলাম, ভোরের আকাশটা কত সুন্দর। আজ প্রায় সাত বছর হয়ে গেছে দেশে যাই না, আমাদের বাংলা ভাষাটা যে কত সুন্দর, তা একটা শব্দেই বুঝিয়ে দেয়...
গত রাতে গ্রানাডাকে ২-১ গোলে হারিয়ে নিজেদের ৩৪ তম লিগ শিরোপার আরেকটু কাছে চলে এসেছে রিয়াল মাদ্রিদ করোনাভাইরাসের কারণে স্থগিত থাকা লা–লিগা আবারও শুরু হয়েছে। আর শুরু হওয়ার পর থেকেই ফুটবল বিশ্ব দেখছে রিয়ালের প্রতাপ। গত রাতে গ্রানাডাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল। ফলে লিগ পুনরায় শুরু হওয়ার পর এই নিয়ে নয় ম্যাচের নয়টাতেই জিতল তাঁরা। দুর্দান্ত ফর্মের প্রভাব পড়েছে পয়েন্ট টেবিলেও। বেশ কয়েক সপ্তাহ...
প্রচলিত চাকরির সুযোগ ছিল মাসুম প্রামাণিকের। কিন্তু তা না করে এখন করছেন ফ্র্রিল্যান্সিং। প্রথমে পাঁচ ডালার আয় দিয়ে শুরু করলেও এখন তাঁর মাসিক আয় প্রায় চার হাজার ডলার। তাঁর ‘স্টোরি আইটি’ নামের কোম্পানিতে কাজ করছেন অন্তত ১৬ তরুণ-তরুণী। মাসুম নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া কালিকাপুর গ্রামের আবুল প্রামাণিক ও আছিয়া বেগম দম্পতির ছেলে। মাসুমের সাফল্যের গল্পের শুরুটা ২০১৩ সালে। ছোটবেলা থেকেই নিজে...
করোনাভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে ওঠার সংখ্যা নেহাত কম নয়। এই করোনাজয়ীদের ঝুঁকিও কমছে। কারণ, তাদের শরীরে অ্যান্টিবডি (রোগপ্রতিরোধ ক্ষমতা) তৈরি হচ্ছে। কিন্তু এখন বিজ্ঞানীরা নতুন তথ্য জানাচ্ছেন। বিজ্ঞানীরা বলছেন, কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে ওঠা রোগী কয়েক মাসের ব্যবধানে এই রোগপ্রতিরোধ ক্ষমতা হারিয়ে ফেলছে। নতুন গবেষণায় ইঙ্গিত দেওয়া হয়েছে, বছরের পর বছর ধরে মানুষ পুনরায় এই ভাইরাসে আক্রান্ত...
গত রাতে সাউদাম্পটনের বিপক্ষে নিজেদের মাঠে ২-২ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ফলে আগামী মৌসুমে আদৌ চ্যাম্পিয়নস লিগে জায়গা হবে কি না, তা নিয়ে সংশয়ে পড়ে গেল ইংল্যান্ডের অন্যতম সফল এই ক্লাব ওল্ড ট্রাফোর্ড আবারও দেখল ফার্গি টাইম। নব্বই মিনিটের পর যোগ করা সময়কে আগে ইউনাইটেড সমর্থকেরা গর্ব ভরে ডাকতেন 'ফার্গি টাইম' বলে। সে যোগ করা সময়ে গোল করে অসংখ্যবার দলকে উদ্ধার করেছেন ওয়েইন রুনি, ডেভিড...
করোনাভাইরাসের সংক্রমণ চলার মধ্যেই পর্যটকদের জন্য আজ মঙ্গলবার থেকে ধাপে ধাপে জন্মু ও কাশ্মীর খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেখানকার সরকার। তবে এ জন্য জারি করা হয়েছে একগুচ্ছ কড়া নির্দেশনা। হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়, প্রথম পর্যায়ে শুধু উড়োজাহাজে আসা পর্যটকেরাই কাশ্মীর ভ্রমণ করতে পারবেন। গত রোববার জারি করা এই নির্দেশনায় জন্মু ও কাশ্মীর সরকার আরও বলেছে, কাশ্মীরে নামার পর করোনা শনাক্তে...
ফাতেমা বেগমের (৫৫) ঘরে এখন দ্বিতীয় দফা ঢলের পানি। খাওয়া, ঘুম সেখানেই। কিন্তু খাবেন কী? নিজে কোনো কাজ পাচ্ছেন না, স্বামী অসুস্থ। ভাতের কষ্টে দিন কাটছে তাঁদের। সুনামগঞ্জ সদর উপজেলার মইনপুর গ্রামের বানভাসি ফাতেমা বেগম গতকাল সোমবার এসেছিলেন প্রথম আলো ট্রাস্টের ত্রাণসহায়তা নিতে। তাঁর সঙ্গে যখন কথা হয়, তখন তিনি ত্রাণের অপেক্ষায় সারিতে বসে আছেন। বিপর্যস্ত শরীর, চোখেমুখে হতাশা। ত্রাণ পেয়ে তিনি বলেন,...
করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে অন্তঃসত্ত্বা নারীরা এখন পারতপক্ষে বাড়ি থেকে বের হচ্ছেন না। চিকিৎসকের পরামর্শে তাঁদের নিয়মিত চেকআপের সংখ্যাও কমিয়ে আনা হয়েছে। বেশির ভাগ ক্ষেত্রে টেলিমেডিসিনেই কাজ চলছে। দাঁতের চিকিৎসকের কাছে যাওয়াও প্রায় বন্ধ রয়েছে। কিন্তু অন্তঃসত্ত্বা নারীদের এ সময় দাঁতে গর্ত, ব্যথা, মুখ ফুলে যাওয়া ও মাড়ির রোগের মতো জটিলতা দেখা দিতে পারে। কাজেই দাঁত ও মুখের যত্নের বিষয়ে...
নেত্রকোনার কলমাকান্দায় পাহাড়ি নদী গণেশ্বরীর পানির স্রোতে ভেসে পুতুল ঘাগড়া (৫৫) নামের এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। গতকাল সোমবার রাত সাতটার দিকে সীমান্তবর্তী লেংঙ্গুরা ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের পাশে এ ঘটনা ঘটে। রাত ১২টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর সন্ধান মেলেনি। নিখোঁজ পুতুল ঘাঘড়া উপজেলার জগন্নাথপুর গ্রামের জিনি রিছিলের ছেলে। তিনি পেশায় শ্রমজীবী ছিলেন। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে...
গত রাতে তুরিনোকে ৩-১ গোলে হারিয়েছে ইন্টার মিলান। ফলে একটু হলেও এখনও ইন্টারের লিগ জয়ের আশাটা বেঁচে আছে দল পিছিয়ে থাকলে কোচ আন্তোনিও কন্তে বিরতির সময় নিশ্চয়ই খেলোয়াড়দের কোনো না কোনো টনিক দেন। না হয় প্রত্যেকবার পিছিয়ে পড়ার পরেও ইন্টার এমন দোর্দণ্ড প্রতাপে ফিরে আসে কী করে! এসি মিলানের বিপক্ষে ম্যাচটার কথাই ধরুন। প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে ছিল লাল-কালোরা। বিরতিতে কন্তে কী বলে দলকে অনুপ্রেরণা...
বিয়ের দাওয়াত খেয়ে ফেরার পথে বন্যার পানির তীব্র স্রোতে নৌকা ডুবে এক কিশোরীর মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও একজন। গতকাল সোমবার রাত সাড়ে নয়টার দিকে জামালপুরের ইসলামপুর উপজেলার ডেবরাইপ্যাচ এলাকায় এ ঘটনা ঘটে। মৃত কিশোরীর নাম বিদ্যুৎ আক্তার (১৪)। সে উপজেলার চিনাডুলী ইউনিয়নের বাবনা গ্রামের ফলটু মিয়ার মেয়ে। আর নিখোঁজ কিশোরী হলো একই গ্রামের আলিফা আক্তার (১৩)। ইউএনও’র কার্যালয় ও স্থানীয় সূত্রে...
পুলিশের পরিদর্শক রাজু আহমেদের ১২ বছর বয়সী ছেলেটা সব সময় মনমরা হয়ে থাকে। আট বছরের মেয়েটা যখন-তখন বাবার জন্য কাঁদে। ওরা দুজনই স্কুলে পড়ে। ছেলেমেয়েদের সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা খুঁজে পান না ওদের মা আফরোজা নাজনীন। গত ২৪ মে করোনায় আক্রান্ত হয়ে মারা যান রাজু আহমেদ। সারা দেশে রাজুর মতো ৫০ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। স্বজন হারানো পুলিশ পরিবারগুলো এখন কেবল স্মৃতি হাতড়ে...
দোলনা ছবির মিষ্টি নায়িকা রোজিনাকে মনে পড়ে? সাবিনা ইয়াসমীন ও সদ্যপ্রয়াত এন্ড্রু কিশোরের কণ্ঠে ‘তুমি আমার কত চেনা’ গানটিতে ঠোঁট মিলিয়েছিলেন তিনি ও নায়ক আলমগীর। সাড়ে ১১ বছর যুক্তরাজ্যে প্রবাসী জীবন কাটিয়ে দেশে ফিরেছেন। চলচ্চিত্রে আবার দেখা যাবে তাঁকে। এবার কেবল ক্যামেরার সামনে নয়, পেছনেও কাজ করবেন তিনি। একই সঙ্গে করবেন অভিনয় ও পরিচালনা।রোজিনার নায়ক হিসেবে দেখা গিয়েছিল আলমগীর, ইলিয়াস...
রোববার রাতে ভয় ধরিয়ে দিয়েছিল তিস্তা নদী। বিপৎসীমার ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে বইছিল নদীটির পানি। এ অবস্থায় লালমনিরহাট জেলার দোয়ানীতে অবস্থিত তিস্তা বাঁধ ও বাঁধসংলগ্ন ফ্লাড বাইপাস এলাকায় ‘রেড অ্যালার্ট’ জারি করে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। সরিয়ে নেওয়া হয় ওই এলাকার লোকজনকে। সোমবার সকালে পানি কিছুটা কমলে সকাল ৯টায় ওই রেড অ্যালার্ট প্রত্যাহার করা হয়। পানি বেড়ে যাওয়ায় জেলার ডিমলা উপজেলার...
করোনাভাইরাস পাল্টে দিয়েছে আমাদের জীবনের বাস্তবতা। দেশ-বিদেশের পাঠকেরা এখানে লিখছেন তাঁদের এ সময়ের আনন্দ-বেদনাভরা দিনযাপনের মানবিক কাহিনি। আপনিও লিখুন। পাঠকের আরও লেখা দেখুন প্রথম আলো অনলাইনে। লেখা পাঠানোর ঠিকানা: dp@prothomalo.com কত দিন হয়ে গেল বাসার বাইরে বের হই না! আমি এমন এক মানুষ, যে কখনোই কাজ থেকে অবসর চাইনি। মুহূর্তের জন্যও নয়। সর্বক্ষণ চেয়েছি ব্যস্ত থাকতে। কাজের সমুদ্রে নাক ডুবিয়ে...
আসছে কোরবানির ঈদ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এবার স্বাস্থ্যবিধি না মেনে গতানুগতিকভাবে কোরবানির পশুর হাট বসালে করোনার সংক্রমণ বেড়ে যাবে। এ অবস্থায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) একটি দল নগরীর সাগরিকা হাটকে কেন্দ্র করে কোরবানির হাটের একটি নকশা করেছেন। তাঁদের ভাষ্য, এই নকশা অনুযায়ী পশুর হাট বসানো গেলে করোনা সংক্রমণের ঝুঁকি অন্তত ৯০ শতাংশ কমিয়ে আনা যাবে। গতকাল...
ফাতেমা বেগমের (৫৫) ঘরে এখন দ্বিতীয় দফা ঢলের পানি। খাওয়া, ঘুম সেখানেই। কিন্তু খাবেন কী? নিজে কোনো কাজ পাচ্ছেন না, স্বামী অসুস্থ। ভাতের কষ্টে দিন কাটছে তাঁদের। সুনামগঞ্জ সদর উপজেলার মইনপুর গ্রামের বানভাসি ফাতেমা বেগম গতকাল সোমবার এসেছিলেন প্রথম আলো ট্রাস্টের ত্রাণসহায়তা নিতে। তাঁর সঙ্গে যখন কথা হয়, তখন তিনি ত্রাণের অপেক্ষায় সারিতে বসে আছেন। বিপর্যস্ত শরীর, চোখেমুখে হতাশা। ত্রাণ পেয়ে তিনি বলেন,...
ছোট পর্দায় আজ যা দেখবেন ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার স্পোর্টস ১, সিলেক্ট ১ চেলসি-নরউইচ রাত ১-১৫ মি. সিরি আ সনি টেন ২ আতালান্তা-ব্রেসিয়া রাত ১-৪৫ মি. মেজর লিগ সকার ইউরোস্পোর্ট এলএ গ্যালাক্সি-পোর্টল্যান্ড সকাল ৮-৩০ মি. শিকাগো-সিয়াটল সন্ধ্যা ৭টা ২০১৯ বিশ্বকাপ-হাইলাইটস স্টার স্পোর্টস ১, ২, ৩...
সব মা–বাবাই স্বপ্ন দেখেন তাঁদের ছেলেমেয়েরা বড় হয়ে একদিন মানুষের মতো মানুষ হবে। স্বপ্নই মানুষকে বাঁচিয়ে রাখে। স্বপ্ন দেখার অনুভূতি হারিয়ে গেলে মানুষের আত্মার নাকি মৃত্যু ঘটে! কিন্তু সবার সব স্বপ্নই কি পূরণ হয়? কামার-কুমোর-জেলে-তাতি-চর্মকার-কৃষক—এঁদের মতো সাধারণ মানুষের স্বপ্নগুলো অনেক সময় অঙ্কুরেই ঝরে পড়ে। বাস্তবতার কশাঘাতে থেমে যায় স্বপ্নের চাকা। কেউ কেউ অবশ্য, সেই থেমে যাওয়া চাকা...
মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস বলেছেন,কোভিড-১৯-এর ওষুধ এবং যে ভ্যাকসিন তৈরি হবে, তা এমন মানুষের মধ্যে বিতরণ করা উচিত, যাদের সবচেয়ে বেশি প্রয়োজন; ‘সর্বোচ্চ দরদাতার’ মাঝে নয়। গতকাল শনিবার আন্তর্জাতিক এইডস সোসাইটি আয়োজিত কোভিড-১৯ নিয়ে এক সম্মেলনে এমন মন্তব্য করেন গেটস। গেটস বলেন, ‘যদি আমরা ওষুধ আর ভ্যাকসিন যে জায়গায় সর্বাধিক প্রয়োজন, সেখানে না দিয়ে সর্বোচ্চ দরদাতাকে দিই,...
বরগুনায় গত ২৪ ঘণ্টায় চিকিৎসক, স্বাস্থ্য কর্মী, ইউপি চেয়ারম্যান, ডিবি পুলিশসহ ১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩৯৭ জন। নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলায় একজন চিকিৎসক ও ডিবি পুলিশের এক সদস্যসহ ৭ জন রয়েছেন। এ ছাড়া আমতলীতে ১ জন, বামনায় ১ পুলিশ সদস্য ও পরিবার পরিকল্পনা বিভাগের এক কর্মী, পাথরঘাটায় একজন ইউপি চেয়ারম্যান, কমিউনিটি ক্লিনিকের একজন সিএইচসিপি,...
দীর্ঘায়ু পাওয়ার আকাঙ্ক্ষা প্রায় সব মানুষেরই রয়েছে। বিজ্ঞানীরাও তাই যুগ যুগ ধরে এ নিয়ে গবেষণা করে চলেছেন। যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী দাবি করেছেন, মানুষের আয়ু বাড়ানোর পথ তাঁরা সম্ভবত খুঁজে পেয়েছেন। যুক্তরাষ্ট্রের বয়সবিষয়ক বিজ্ঞান সাময়িকী জার্নাল অব জেরোনটলোজি গত শুক্রবার এ-সংক্রান্ত একটি গবেষণা নিবন্ধ প্রকাশ করেছে। গবেষণাটি করেছেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইউএসসি ডর্নসিফ কলেজ অব...
চুয়াডাঙ্গায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একজন সদস্য, এক স্বাস্থ্যকর্মীসহ ১০ জন করোনা পজিটিভ হয়েছেন। গতকাল রোববার রাতে কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে তাঁদের নমুনা পরীক্ষার প্রতিবেদন সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছায়। এ নিয়ে জেলায় করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা হলো ৩০২। নতুন শনাক্ত লোকজনের মধ্যে সাতজন চুয়াডাঙ্গা সদরের, দুজন আলমডাঙ্গার ও একজন দামুড়হুদা উপজেলার বাসিন্দা। সিভিল সার্জন কার্যালয় সূত্র...
কোনো দলের রাজত্ব ছিল দেশের ফুটবলে, কোনো দল আবার দেশের গণ্ডি ছাড়িয়ে হয়ে উঠেছে মহাদেশীয় পর্যায়ের পরাশক্তি, জায়গা করে নিয়েছে ফুটবল ইতিহাসেও। ক্লাব ফুটবলের ইতিহাসে তেমন কিছু দলের গল্প। নিশাত আহমেদ তিরিশ বছরের আক্ষেপ ঘুচিয়েছে লিভারপুল, কয়েক সপ্তাহ আগে। গত বছর চ্যাম্পিয়নস লিগ, চলতি মৌসুমের শুরুতে উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ জেতা দলটা সাফল্যের ষোলোকলা পূর্ণ করেছে ইংলিশ লিগ জেতার মাধ্যমে, যে...
‘আমার শেখার ক্ষেত্রে অন্তরায় একমাত্র জিনিসটি হলো আমার শিক্ষা’, উক্তিটি বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের। যিনি ১৫ বছর বয়সে স্কুল ড্রপআউট হন, প্রচলিত বা গতানুগতিক শিক্ষাব্যবস্থাকে অপছন্দ করতেন। ১৬৬৫ সালে সমগ্র ইউরোপে যখন বেবুনিক প্লেগের বিস্তার ঘটে তখন নিউটন ট্রিনিটি কলেজের ছাত্র। কলেজটি মহামারির কবলে পড়ে বন্ধ হয়ে যায়। তখনকার সময়েও আজকের দিনের মতো এমন লকডাউন জারি করা হয়েছিল আর এই...
অনেকেই মনে করেন, বজ্রপাত প্রকৃতির সবচেয়ে সুন্দর দৃশ্যগুলোর মধ্যে একটি। কেউ কেউ এটাকে ‘ভয়ংকর সুন্দর’ বলেন। নিরাপদ দূরত্বে বসে অনেকেই প্রকৃতির এই রুদ্রমূর্তির সৌন্দর্য উপভোগ করেন। কোনো এক বৈশাখে শান্তিনিকেতনের আকাশ, মেঘের পরে মেঘ জমে ঘন অন্ধকার হয়ে যায় দুপুর বেলাতেই। বৃষ্টি নেই, শুধু ঘন ঘন বজ্রপাত। রবীন্দ্রনাথ জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে প্রাণভরে মেঘ–বিদ্যুতের খেলা দেখছিলেন। হঠাৎ দেখলেন বাজ...
কক্সবাজার সমুদ্র সৈকত এখন প্রচণ্ড উত্তাল। সাগরে নেই মাছ ধরার কোনো নৌযান। কিন্তু এর মধ্যেই সৈকতে ভেসে আসছে বিপুল পরিমাণে প্লাস্টিক ও ইলেকট্রনিকস বর্জ্য। সঙ্গে আসছে ট্রলারের মাছ ধরার ছেঁড়া জাল। আবার বর্জ্যের সঙ্গে ভেসে আসছে বেশ কিছু মা কচ্ছপ। গতকাল রোববার সকালে সৈকতের কলাতলী পয়েন্টে এমন দৃশ্য দেখা গেছে। স্থানীয় ঝিনুক ব্যবসায়ী শামসুল আলম জানান, গত শনিবার বিকেলে জোয়ারের পানিতে ভেসে আসতে শুরু করে...
ফিরে আসা ছয়জন জানান, গত বছরের নভেম্বরে তাঁরা ভিয়েতনামে যান। কেউই প্রতিশ্রুত কাজ পাননি। বাংলাদেশের সাংসদ মোহাম্মদ শহিদ ইসলামকে (পাপুল) মদদ দেওয়ার অভিযোগে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি মেজর জেনারেল মাজেন আল-জারাহ আল সাবাহকে আটক করা হয়েছে। এরই মধ্যে বরখাস্ত হওয়া প্রভাবশালী ওই জেনারেলকে দুই সপ্তাহের জন্য কুয়েতের কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। কুয়েতের আরবি দৈনিক আন নাহার ও...
নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মোহাইমিনুল কবির মাহি (১৬) সাত দিন ধরে নিখোঁজ। অনেক খোঁজার পরও তার সন্ধান পাওয়া যায়নি। মোহাইমিনুল শহরের উত্তর বড়গাছা (হাফরাস্তা) এলাকার হুমায়ুন কবিরের ছেলে।সদর থানা সূত্র জানায়, মোহাইমিনুল ৭ জুলাই বেলা ১১টার দিকে বাড়ি থেকে বের হয়। পরে আর বাড়িতে ফিরে আসেনি। বিদ্যালয়সহ বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের কাছে খোঁজ নিয়ে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। তার...
জফরা আর্চার স্বপ্ন দেখিয়েছিলেন। অসাধারণ এক স্পেলে মামুলি ১৯৯ রানের পুঁজি নিয়েই সাউদাম্পটনে জয়ের হাসি হাসতে চেয়েছিল ইংল্যান্ড। কিন্তু জার্মেইন ব্ল্যাকউডের দুর্দান্ত ইনিংস আর অধিনায়ক জেসন হোল্ডারের দৃঢ়তায় দিনটা সফরকারীদেরই থাকল। ইংল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে সিরিজ শুরু করল ওয়েস্ট ইন্ডিজ। আর্চারের ভয়ংকর প্রথম স্পেলটা সামলে নিয়ে দুবার জীবন ফিরে পাওয়া ব্ল্যাকউড প্রায় একাই টেনে নিয়েছেন দলকে। জয় থেকে...
যুক্তরাষ্ট্রের মিত্র অস্ট্রেলিয়া ও জাপান সম্প্রতি প্রতিরক্ষাব্যবস্থা আরও শক্তিশালী করার ঘোষণা দিয়েছে। সেই সঙ্গে আরও আগ্রাসীভাবে সামরিক কার্যক্রম পরিচালনার কথ বলেছে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনায় চীনের দ্রুত সামরিক বিস্তার থেকে নিজেদের রক্ষায় দেশ দুটির নেওয়া পদক্ষেপকে ‘গেম-চেঞ্জার’ বলা হচ্ছে। গত জুন মাসের শেষ দিকে অস্ট্রেলিয়া সরকার ঘোষণা দেয়, প্রতিরক্ষাব্যবস্থা...
শিরোপা লড়াই বা চ্যাম্পিয়নস লিগে সুযোগ পাওয়ার দৌড়ে এই ম্যাচের অতটা গুরুত্ব ছিল না। তাতে আর্সেনাল বা টটেনহামের কি? নগরপ্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে ম্যাচ সবসময়েই বাড়তি অনুপ্রেরণা যোগায় ক্লাব দুটির খেলোয়াড়দের। ম্যাচ জিতলে নিজেদের শহরে কলার উঁচিয়ে হাঁটার একটা লাইসেন্সও পাওয়া যায় যেন! আর সে লাইসেন্সটাই ছিনিয়ে নিয়েছে হোসে মরিনহোর দল। আর্সেনালকে ২-১ গোলে হারিয়ে উত্তর লণ্ডন ডার্বি জিতে নিয়েছে টটেনহাম। আর...
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বাইরে গেলে মাস্ক পরা বাধ্যতামূলক। কেউ কেউ আবার ফেস শিল্ড বা স্বচ্ছ প্লাস্টিকের মুখাবরণ পরছেন। অনেকের মনেই প্রশ্ন জেগেছে, শুধু মাস্ক পরলেই হবে, নাকি ফেস শিল্ডও ব্যবহার করা উচিত। গবেষণা বলছে, তিন স্তরের কাপড়ের মাস্ক ঠিকভাবে পরলে এবং সামাজিক দূরত্বের নিয়মকানুন সঠিকভাবে অনুসরণ করলে সংক্রমণ থেকে ৯০-৯৫ শতাংশ সুরক্ষা পাওয়া যায়। কিন্তু অনেকে মাস্ক ঠিকভাবে সামলাতে পারেন...
মৃত্যুর চার দিন পরে নমুনা পরীক্ষার প্রতিবেদন এসেছে। তাতে অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী আমজাদ হোসেন করোনাভাইরাস পজিটিভ। তিনি করোনা উপসর্গ নিয়ে গত বুধবার সকালে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। আমজাদ হোসেন (৬৫) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামের বাসিন্দা। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ মানস কুমার মণ্ডল জানান, গত মঙ্গলবার দুপুরে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে...
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পাঁচটি অস্থায়ী পশুর হাট বসানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সংস্থাটি বলছে, স্বাস্থ্যবিধি মেনে এসব হাট পরিচালনা করা হবে। করোনা পরিস্থিতিতে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রাম শহরে অস্থায়ী পশুর হাট না বসানোর সুপারিশ করেছিল করোনাসংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। ডিএসসিসি কর্মকর্তারা জানান, গত ১৪ জুন ১৪টি অস্থায়ী পশুর হাট ইজারা দিতে...
চার বছর ধরে অভিনয় থেকে দূরে অভিনেতা হাসান মাসুদ। করোনাকালে তিনি ফিরলেন নিজের প্রিয় আঙিনায়। তবে কোনো নাটকের জন্য নয়। এত দিন পর ক্যামেরার সামনে দাঁড়ালেন সচেতনতামূলক একটি বিজ্ঞাপনচিত্রের জন্য। আসছে পবিত্র ঈদুল আজহা। বসবে গরু-ছাগলের হাট। মানুষ যেন স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশু কেনেন, সে জন্য বিজ্ঞাপনের মাধ্যমে সতর্ক করবেন হাসান মাসুদ। বিজ্ঞাপনটি নির্মাণ করছেন সাজ্জাদ সুমন। স্থানীয় সরকার, পল্লী...
গতকাল মাঠে নেমেছিলেন নেইমাররা। প্রীতি ম্যাচে দ্বিতীয় বিভাগের দল লে হাভরেকে উড়িয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছেন, খেলার মধ্যে না থাকলেও, পায়ে মোটেও মরচে পড়েনি তাঁদের শিরোনাম দেখে চমকে যাওয়ারই কথা। তবে এটাই সত্যি। নেইমার-এমবাপ্পেরা গতকাল আসলেই খেলতে নেমেছিলেন। লিগ বন্ধ হয়ে যাওয়ার পর চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে পিএসজিকে। কিন্তু বহুদিন মাথের বাইরে থাকলেও খেলায় তার একোনো প্রভাব পড়তে দেননি নেইমাররা। নেমেই উড়িয়ে...
ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ১ চিকিৎসক ও ৬ পুলিশ সদস্যসহ আরও ১১৬ জনের করোনভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩ হাজার ২৬৮ জন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত করোনা শনাক্তকরণ ল্যাব থেকে গতকাল রোববার রাতে পাঠানো নমুনা পরীক্ষার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। নতুন শনাক্তদের মধ্যে সদরে ৬৮ জন, ভাঙ্গায় ১২, বোয়ালমারীতে ১০, সদরপুর ও নগরকান্দায় ৭ জন করে, আলফাডাঙ্গায়...