মাদারীপুরের শিবচরে ফেরি থেকে চরে নামিয়ে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত চারজনকে গতকাল বুধবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত ৯টার দিকে শিবচরের কাঁঠালবাড়ি ঘাট থেকে শিমুলিয়ার উদ্দেশে ফেরিতে ওঠেন যশোরের ওই গৃহবধূ (২২)। তাঁর স্বামী ঢাকার একটি প্রজেক্টে শ্রমিকের কাজ করেন। কাঁঠালবাড়ি থেকে ফেরিটি ছেড়ে গেলে ফেরির পেছন থেকে একটি স্পিডবোটে... বিস্তারিত
source http://www.prothomalo.com/bangladesh/article/1667865/%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BF-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%9A%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%97%E0%A7%83%E0%A6%B9%E0%A6%AC%E0%A6%A7%E0%A7%82%E0%A6%95%E0%A7%87-%E0%A6%A7%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A3
টাঙ্গাইলের সখীপুরে সাপের কামড়ে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাত নয়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গৃহবধূর নাম শারমিন আক্তার (১৯)। তিনি উপজেলার দাড়িয়াপুর গ্রামের শরীফ হোসেনের স্ত্রী। শারমিন তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে তাঁর পরিবার সূত্রে জানা গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের উপসহকারী কমিউনিটি...
চট্টগ্রামের সাবরাং ট্যুরিজম পার্কে সাত একর জমি চেয়েছে দেশের অটোমোবাইল খাতের কোম্পানি ইফাদ অটোস লিমিটেড। এ জমিতে তারা একটি রিসোর্ট ও একটি হোটেল করার পরিকল্পনা করছে। জমি পেলে এটি হবে পর্যটন খাতে ইফাদের প্রথম বিনিয়োগ। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) কাছে গত সোমবার সাবরাং ইজেডে এই বিনিয়োগ প্রস্তাব দিয়েছে ইফাদ গ্রুপের প্রতিষ্ঠান ইফাদ অটোস। তাদের প্রস্তাবে বলা হয়েছে, ছয় একর জমিতে তারা...
করোনাভাইরাসে আক্রান্ত বিপুলসংখ্যক মানুষের মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। এক গবেষণায় এ আশঙ্কা প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। করোনা আক্রান্ত অনেকের মস্তিষ্কে প্রদাহ, মানসিক ব্যাধি ও প্রলাপের মতো মারাত্মক স্নায়বিক জটিলতা দেখা গেছে। গবেষণায় এ–সংক্রান্ত তথ্য–উপাত্ত পাওয়ার পর গত বুধবার বিজ্ঞানীরা করোনাজনিত মস্তিষ্কে ক্ষয়ক্ষতির...
সৌদি আরবের সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে এমন ২০ জন সৌদি নাগরিকের বিরুদ্ধে গত সোমবার নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাজ্য। এর দুই দিন পর গতকাল বুধবার জানা গেল, সেই সৌদি আরবের কাছে পুনরায় অস্ত্র বিক্রি শুরু করতে যাচ্ছে দেশটি। ওই অস্ত্র ইয়েমেন সংঘাতে ব্যবহার হওয়ার আশঙ্কা রয়েছে। যুক্তরাজ্যের সংবাদমাধ্যম গার্ডিয়ান-এর খবরে গতকাল এই তথ্য জানানো হয়েছে। সৌদি আরবের কাছে অস্ত্র...
মৌলভীবাজারের এক ধানখেতে মে মাসের শেষ দিকে মেছো বাঘের তিনটি বাচ্চা পাওয়া গেল। চোখ না ফোটা সেই বাচ্চাগুলো ধরতে গ্রামবাসী হইহই রইরই করে এসে হাজির হলো। বাচ্চাগুলো উদ্ধার করে পুলিশ নিয়ে গেল থানায়। ওদের স্থান হলো ছোট্ট এক চিড়িয়াখানায়। গ্রামে–গঞ্জে মেছো বাঘের ওপরে মানুষের আচরণ খুবই নির্মম। মেছো বাঘ প্রায়ই মানুষের হাতে মারা পড়ে। করোনাকালে মেছো বাঘের ওপর আক্রমণের ঘটনা ঘটেছে প্রায় ১৯টি। আমরা এ...
করোনাকালে জীবনধারা কেবল নয়; আমাদের ভাবনা, চিন্তা ও জীবন পরিকল্পনাও অনেকাংশে বদলে গেছে। স্বাভাবিকভাবেই করোনাভাইরাসের গতিপ্রকৃতি নিয়ে সবার মনে ভয় ও অনিশ্চয়তা রয়েছে, তবু আমাদের সঠিক তথ্য-উপাত্ত দিয়ে একে মোকাবিলা করতে হবে, কুসংস্কার দূর করতে হবে আর একে নিয়েই ভবিষ্যৎ পরিকল্পনা করতে হবে। যেকোনো মহামারির সময় যৌন এবং প্রজনন স্বাস্থ্যব্যবস্থা বিশেষ ঝুঁকির মধ্যে থাকে। তবে যথাযথভাবে সংক্রমণ প্রতিরোধ...
গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নটি বুড়িগঙ্গার তির ঘেঁষে। এখানকার অনেকগুলো গ্রাম থেকে পানি এখনো নামেনি, রাস্তাঘাট তলিয়ে রয়েছে। খারজানি গ্রামের নুরজাহান বেগম (৪৫)নৌকার অভাবে ত্রাণ নিতে ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয়ে যেতে পারেননি। প্রথম আলো বন্ধুসভার সদস্যরা কিছু পথ নৌকায়, কিছুটা কাদামাটি মাড়িয়ে হেঁটে নূরজাহানের বাড়িতে ত্রাণ নিয়ে পৌঁছানোর পর আপ্লুত হয়ে পড়েন এই নারী। বললেন, ‘ইলিপ...
বলছিলাম চট্টগ্রামের সাগরবেষ্টিত দ্বীপ সন্দ্বীপের যাতায়াতব্যবস্থার কথা। হাজার বছরের ঐতিহ্যঘেরা মেঘনা মোহনায় অবস্থিত প্রাচীন দ্বীপ সন্দ্বীপ। প্রায় সাড়ে চার লাখ মানুষের বসবাস এখানে। এ দ্বীপের রয়েছে হাজারো ইতিহাস। একটা সময় বিখ্যাত ছিল জাহাজ ও লবণশিল্পের জন্য। সবচেয়ে সুন্দর ও মজবুত জাহাজ নির্মাণ হতো এখানে, সেগুলো উপমহাদেশের বিভিন্ন জায়গায় রপ্তানি হতো। দ্বীপে জন্ম নিয়েছেন অনেক জ্ঞানী-গুণী,...
করোনাভাইরাস পাল্টে দিয়েছে আমাদের জীবনের বাস্তবতা। দেশ-বিদেশের পাঠকেরা এখানে লিখছেন তাঁদের এ সময়ের আনন্দ-বেদনাভরা দিনযাপনের মানবিক কাহিনি। আপনিও লিখুন। পাঠকের আরও লেখা দেখুন প্রথম আলো অনলাইনে। লেখা পাঠানোর ঠিকানা: dp@prothomalo.com ২০ রমজান (১৫ মে) সকালবেলা ঘুম থেকে উঠে বুঝলাম, শরীরে হালকা জ্বর। এমন জ্বর যা অগ্রাহ্য করা যায়। দুপুরের পর থেকে জ্বর কমেও গেল। রমজানের সময়টায় টানা বাসায় থেকে কিছুটা...
কলকাতাসহ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে করোনার সংক্রমণ এখনো বেশ দাপটেই বিস্তার ঘটিয়ে চলেছে । বাড়ছে দুর্ভোগ, মারা যাচ্ছে মানুষ। তাই পশ্চিমবঙ্গ সরকার ও কলকাতা পৌরসভা অতিসংক্রমিত এলাকাগুলো আবার লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে।কাল বৃহস্পতিবার থেকে কলকাতা পৌর এলাকার ৪৫টি অতিসংক্রমিত এলাকাসহ রাজ্যের বিভিন্ন কনটেনমেন্ট জোনে বহাল হবে এই কড়া লকডাউন। রাজ্য সরকার বলেছে, এখন আর লকডাউন মানছে না বহু মানুষ। মাস্ক না...
প্রত্যাবর্তনের এক অসাধারণ গল্পই লিখল আসলে এসি মিলান! তাও আবার ক্রিস্টিয়ানো রোনালদো-গঞ্জালো হিগুইয়েনদের নিয়ে গড়া সিরি 'আ'র চ্যাম্পিয়ন জুভেন্টাসকে হারিয়ে। ২-০ গোলে পিছিয়ে থেকে জ্লাতান ইব্রাহিমোভিচ-আন্তে রেবিচরা ম্যাচ জিতে নিয়েছেন ৪-২ গোলে। মিলানের সুইডিশ স্ট্রাইকার ইব্রা তো ম্যাচের পর সদর্পে দাবিও করেছেন, তাঁকে আরও আগে আনলে এই মৌসুমে মিলানই শিরোপা জিতত! দুই বড় দলের লড়াইয়ে প্রথমার্ধটা কেটেছে...
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় এখানে করোনায় সংক্রমিত হয়ে ৩০ জনের মৃত্যু হয়েছে, সংক্রমণ শনাক্ত হয়েছে ৪৫৪ জনের। এভাবে চলতে থাকলে রাজ্যে আবারও লকডাউন জারি করার ঘোষণা দিয়েছেন মিশিগানের গভর্নর গ্রিচের হুইটমার। মিশিগানে গত সপ্তাহের চেয়ে চলতি সপ্তাহে করোনা সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এখানে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়ে...
বেদনাসিক্ত মন নিয়ে মুম্বাই ছেড়ে গেলেন সানজানা সঙ্গী। প্রয়াত বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের শেষ ছবির নায়িকা, দিল্লিতে তাঁর বাড়ি। যাওয়ার সময় রঙিন শহর মুম্বাইকে বলে গেলেন, হয়তো ফিরবেন, হয়তো ফিরবেন না। সুশান্তের মৃত্যুর পর কালো মেঘে ছেয়ে গেছে রঙিন মুম্বাই, এমনকি সানজানার মনটাও। মাস্কে মুখ ঢেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সানজানা লিখেছেন, ‘বিদায় মুম্বাই। চার মাস পর আবার দেখা হবে। দিল্লি ফিরছি।...
১.বিখ্যাত ব্রিটিশ ঔপন্যাসিক জর্জ অরওয়েল ১৯৪৫ সালে ‘দ্য অ্যানিমেল ফার্ম’ নামের একটি উপন্যাস লিখেছিলেন। উপন্যাসটির কাহিনি অনেকটা এই রকম। ‘দ্য ম্যানর ফার্ম’ নামের একটি ফার্মে একদল পশু মনুষ্য শ্রেণি দ্বারা নির্যাতিত হয়ে মনুষ্য শ্রেণির বিরুদ্ধে বিপ্লবের সিদ্ধান্ত গ্রহণ করে। পরবর্তী সময়ে বিপ্লবে জয়ী হয়ে পশুরা ফার্মের ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করে। তারা ফার্মটির নাম বদলে...
দীর্ঘদিন ধরে ভুগছেন আর্থ্রাইটিসে। হাঁটুর ব্যথার কারণে ঘর থেকে বেরও হন না। এর মধ্যে জানা গেল, করোনায় আক্রান্ত হয়েছেন প্রবীর মিত্র। করোনা পরীক্ষার ফল হাতে পাওয়ামাত্র দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়। ১৪ দিন চিকিৎসাধীন থাকার পর গতকাল সেগুনবাগিচার বাসায় ফিরেছেন তিনি। করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসায় তাঁকে বাসায় নিয়ে যাওয়া হয় বলে প্রথম আলোকে জানান বরেণ্য এই অভিনয়শিল্পীর পুত্রবধূ সোনিয়া...
করোনা-বিরতি কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে আজ থেকে। তবে দেশের ক্রিকেট শুরু করার কথা আপাতত ভাবা যাচ্ছে না। ক্রিকেটাররা অনুশীলনে ফিরতে চাইলেও করোনা পরিস্থিতির কারণে সাহস পাচ্ছেন না। এদিকে খেলা না থাকায় আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে ক্রিকেটারদের । এই অবস্থায় তাই ঢাকা প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর কাছে পাওনা পারিশ্রমিকের দাবি জানানোর সিদ্ধান্ত নিয়েছেন ক্রিকেটাররা। গতকাল রাতে ক্রিকেটার্স...
করোনাভাইরাস পাল্টে দিয়েছে আমাদের জীবনের বাস্তবতা। দেশ–বিদেশের পাঠকেরা এখানে লিখছেন তাঁদের এ সময়ের আনন্দ–বেদনাভরা দিনযাপনের মানবিক কাহিনি। আপনিও লিখুন। পাঠকের আরও লেখা দেখুন প্রথম আলো অনলাইনে। লেখা পাঠানোর ঠিকানা: dp@prothomalo.com আমার মেয়েটা অসুস্থ। ওর সুচিকিৎসার জন্য দূর দেশে থাকি। মন পড়ে থাকে দেশে, মায়ের কাছে। আত্মীয়স্বজন ছেড়ে দূরে থাকায় এমনিতেই সারাক্ষণ মন পুড়তে থাকে। তার ওপর...
চট্টগ্রামে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধের' শিশুহত্যা মামলার এক আসামি নিহত হয়েছেন। তাঁর নাম জসিম উদ্দিন (৩২) । আজ বুধবার ভোরে নগরের ডবলমুরিং থানার ঝরনা পাড়া জোড় ডেবার পাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রয়েছে। পুলিশ জানায়, নিহত জসিম উদ্দিনের বিরুদ্ধে নগরের ডবলমুরিং, হালিশহর, বন্দর থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি, ছিনতাইয়ের অভিযোগে ১৩টি মামলা রয়েছে । তিনি...
আলুর দাম বেড়ে যাওয়ায় রংপুরের তারাগঞ্জ উপজেলার চাষি ও ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছে। এবারে অনেক চাষি আলুর পরিবর্তে তামাক চাষ করেছেন। এ কারণে আলুর উৎপাদন কম হওয়ায় বাজারে এখন আলুর দাম তিনগুণ ছাড়িয়ে গেছে। নারায়নজন গ্রামের কৃষক বাবলু মিয়া বলেন, ‘এবার হামার কপাল খুলি গেইছে। ধানের পর আলুতো লাভ হওছে। আলুত এমতোন লাভ হামার দশ বছরেও হয় নাই। এক একর জমির আলু বেঁচে আবাদের খরচ, হিমাগার ভাড়া বাদ দিয়াও...
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে রহস্যময় একটি ঘটনা ঘটে। দ্রুত এর কারণ বের করে ফেলেন চীনা বিজ্ঞানীরা। ২০০৩ সালে চীনে যে সার্স ভাইরাস ছড়িয়েছিল, তার মতোই একটি নতুন করোনাভাইরাস রহস্যময় আচরণ করছে বলে জানান তাঁরা। সে ঘটনার ছয় মাস পেরিয়ে ওই করোনাভাইরাস বিশ্বজুড়ে এক কোটির বেশি মানুষকে সংক্রমিত করেছে এবং শতাব্দীর সবচেয়ে বাজে স্বাস্থ্য পরিস্থিতির সৃষ্টি করেছে। বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রমণে ৫...
অন্যের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করে কোনোরকমে চার সদস্যের সংসার চালাচ্ছিলেন পাখি বেগম (৪২)। করোনায় কাজটা ছুটে গেল। আর সাম্প্রতিক বন্যায় ডুবে গেছে তাঁর দুটি বসতঘরই। ছেলে-মেয়ে নিয়ে উঠেছেন ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর। গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের গোঘাট গ্রামের পাখি বেগম গতকাল মঙ্গলবার এসেছিলেন প্রথম আলো ট্রাস্টের ত্রাণ নিতে। পাখি বেগমের মতো গতকাল কামারজানি ইউনিয়নের গোঘাট,...
নেত্রকোনায় আরও এক চিকিৎসকসহ চারজন কোভিড-১৯-এ (করোনাভাইরাস) আক্রান্ত হয়েছেন। আক্রান্ত চিকিৎসক মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। এ নিয়ে জেলায় মোট ১৭ জন চিকিৎসক আক্রান্ত হলেন। সর্বশেষ গত বৃহস্পতিবারে আক্রান্ত চিকিৎসকও মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। আক্রান্ত নতুন চারজনের মধ্যে দুজন নারী। এই চারজন মদন, মোহনগঞ্জ, কেন্দুয়া ও সদর উপজেলার। তাঁদের নিয়ে জেলায় এ পর্যন্ত কোভিড আক্রান্তের...
১০-১২ দিন আগেও নওগাঁর বিভিন্ন হাটবাজারে ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি হচ্ছিল। বর্তমানে সেই কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়। মরিচের পাশাপাশি দাম বেড়েছে অন্যান্য সবজিরও। গতকাল মঙ্গলবার নওগাঁ পৌরশহরের পাইকারি বাজারে মরিচ বিক্রি করতে আসা কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, আষাঢ় মাসের শুরু থেকে টানা বৃষ্টির কারণে জেলার মান্দা, বাদলগাছী ও নওগাঁ সদর উপজেলার অনেক নিচু...
১১৭ দিন পর আজ মাঠে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। সাউদাম্পটনে প্রথম টেস্টে মুখোমুখি ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। এ ছাড়া টেলিভিশন ও ফেসবুকে আর যে যে খেলা দেখবেনঃ
করোনাভাইরাস পরিস্থিতিতে অন্য অসুস্থতায় ভোগা রোগীরা দুঃসহ অবস্থার মুখে পড়েছে। করোনায় আক্রান্ত কি না, সেই সনদ নিয়ে তাঁদের চিকিৎসাসেবা পেতে হাসপাতাল থেকে হাসপাতালে ছুটে বেড়াতে হয়। শিশুরাও এই ভুক্তভোগীর তালিকায়। ডায়রিয়া, নিউমোনিয়া, ঠান্ডা–জ্বরসহ সন্তানের সাধারণ রোগের চিকিৎসা নিতে মা–বাবাদের হিমশিম খেতে হচ্ছে। সন্তানের কী হবে ভেবে দুশ্চিন্তায় তাঁদের দিন কাটে। ভূমিষ্ঠ শিশুসহ পাঁচ...
করোনাভাইরাসের সংক্রমণের কারণে প্রায় তিন মাস বন্ধ আছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন শুরু থেকেই বিশ্ববিদ্যালয় পর্যায়ে অনলাইন ক্লাস শুরু করার জন্য পরামর্শ দিয়ে আসছে। সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার মধ্যেও এপ্রিলের শেষ সপ্তাহে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে ক্লাস-পরীক্ষা নিতে অনুমতি দেওয়ার সিদ্ধান্ত দেয় শিক্ষা মন্ত্রণালয়।...
গান নিয়েই ছিল তাঁর যত ব্যস্ততা। একটা নতুন গান করার জন্য উদগ্রীব থাকতেন। প্রচারণার জন্য কারও সঙ্গে সম্পর্ক রক্ষা নয়, গান করাটাকেই বড় কাজ বলে মানতেন তিনি। বিশ্বাস করতেন, শেষ পর্যন্ত তাঁর কণ্ঠটাকেই মনে রাখবে মানুষ। তাঁর গায়কিই মানুষকে বাধ্য করবে তাঁর কাছে ছুটে আসতে। নিজের ওপর, শিল্পীসত্তার ওপর আত্মবিশ্বাসী থেকেছেন আমৃত্যু, যা তাঁকে করেছে অমর, দেশের চলচ্চিত্রের প্লেব্যাক–সম্রাট। তিনি এন্ড্রু...
তারন আহসান যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব আলাবামায় এমবিএ পড়ার সুযোগ পেয়েছেন। কথা ছিল জুনে যাবেন। কিন্তু সেটা পিছিয়ে সেপ্টেম্বরে শুরু হওয়ার কথা। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ে টিউশন ফি জমা দিতে বলা হয়েছে। ভর্তি ফিসহ আনুষঙ্গিক কাজে লাখ টাকা খরচ হয়ে গেছে। কিন্তু তারন বুঝতে পারছেন না, তিনি যেতে পারবেন কি না, বা কীভাবে কী করবেন। করোনা মহামারিতে তারনের মতো বিদেশে পড়তে যাওয়ার সুযোগ পেয়েও অনেকে শিক্ষার্থীই...
করোনাভাইরাস পাল্টে দিয়েছে আমাদের জীবনের বাস্তবতা। দেশ–বিদেশের পাঠকেরা এখানে লিখছেন তাঁদের এ সময়ের আনন্দ–বেদনাভরা দিনযাপনের মানবিক কাহিনি। আপনিও লিখুন। পাঠকের আরও লেখা দেখুন প্রথম আলো অনলাইনে। লেখা পাঠানোর ঠিকানা: dp@prothomalo.com আমার চন্দ্রসৌন্দর্যের উপলব্ধি আসে গত বছর, যখন অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এর আগে বিশেষ করে শহরে আসার পর চাঁদ দেখার তেমন একটা সুযোগই...
কিশোরগঞ্জের শোলাকিয়ায় নৃশংস জঙ্গি হামলার ঘটনার চার বছর পূর্ণ হলো আজ মঙ্গলবার। তবে ওই হামলার ঘটনায় করা মামলার সাক্ষ্যগ্রহণের কার্যক্রম এখনো শুরু হয়নি। সেই দুঃসহ স্মৃতি এখনো ভুলতে পারছেন না এলাকাবাসী। ২০১৬ সালের ৭ জুলাই ছিল পবিত্র ঈদুল ফিতরের দিন। কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠের অদূরে আজিম উদ্দিন উচ্চবিদ্যালয়ের পাশে পুলিশের ওপর হামলা চালায় জঙ্গিরা। তারা নির্মমভাবে চাপাতি ও কুড়াল দিয়ে কুপিয়ে...
রোববার রাত পৌনে দুইটা। ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি গন্তব্যে ছুটছে। ট্রেনের যাত্রী কামরুন্নাহারের (৩২) প্রসবব্যথা ওঠে। তাঁর সঙ্গে থাকা স্বামী নাছির মোল্লা তাঁকে শান্ত করার চেষ্টা করছিলেন। অবশেষে তাঁরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ কল করেন। যাত্রাবিরতি না থাকলেও ট্রেনটিকে নাটোর রেলস্টেশনে থামতে বলা হয়। ট্রেন পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্স গিয়ে দাঁড়ায় রেলস্টেশনে। ট্রেন...
সামরিক নজরদারির কাজ আরও উন্নত করছে ইসরায়েল। এ লক্ষ্যে নতুন গোয়েন্দা কৃত্রিম উপগ্রহ (স্যাটেলাইট) উৎক্ষেপণ করেছে দেশটি। গতকাল সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইসরায়েলের দাবি, তাদের নতুন স্যাটেলাইট উন্নত মানের নজরদারি–সুবিধা দিতে সক্ষম। রয়টার্স জানিয়েছে, ইরানের মতো শত্রুকে নজরদারিতে রাখার জন্য সক্ষমতা আরও বাড়াচ্ছে ইসরায়েল। ইরানের পারমাণবিক সক্ষমতাকে বড় ধরনের...
করোনাধাক্কায় এলোমেলো পুরো বিশ্ব। এই দুর্যোগে বিপর্যস্ত উপমহাদেশও। ভারত, বাংলাদেশ, পাকিস্তান—তিনটি দেশেই করোনা সংক্রমণ কমছে তো নাই, উল্টো বেড়ে চলেছে প্রতিদিন। কিন্তু এটির শেষ কবে? সৌরভ গাঙ্গুলি মনে করছেন, করোনা থেকে মুক্তি পেতে পেতে চলে যেতে পারে এ বছরের পুরোটাই। করোনার প্রাদুর্ভাবে স্থগিত হয়ে গেছে বিশ্বের অনেক বড় বড় লিগ বা টুর্নামেন্ট। ভারতের আইপিএলও আছে এর মধ্যে। আবার কোথাও কোথাও নতুন...
নদ–নদীর পানি কমতে শুরু করায় দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। কিন্তু দুর্ভোগ কমেনি বানভাসি মানুষের। এদিকে বেশির ভাগ জেলায় পরিস্থিতির উন্নতি হলেও মাদারীপুর, শরীয়তপুর ও নওগাঁয় পরিস্থিতির অবনতি হয়েছে। সংশ্লিষ্ট এলাকার প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: নীলফামারীতে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। গতকাল সোমবার লালমনিরহাটের দোয়ানীতে তিস্তা ব্যারাজ...
সুনামগঞ্জে নতুন করে ১৪জন কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ১১১জন। জেলায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৬৮৮জন। মারা গেছেন আটজন। সুনামগঞ্জের সিভিল সার্জন মোহাম্মদ শামস উদ্দিন আজ মঙ্গলবার প্রথম আলোকে এসব তথ্য বিষয়টি নিশ্চিত করেছেন। নতুন করে আক্রান্ত হওয়া ব্যক্তিদের মধ্যে সদর উপজেলায় ছয়জন, ছাতকে পাঁচজন, জগন্নাথপুরে একজন ও দোয়ারাবাজার উপজেলায় দুজন রয়েছেন।...
লকডাউনে কতজন কত কিছু শিখলেন। ঝিলিক আর পিছিয়ে থাকবেন কেন! বাসা থেকে ভয়েস রেকর্ড করা, সেই গানটাকে সংগীত পরিচালকের কাছে পাঠানোও শিখে ফেলেছেন তিনি। শুধু কি তাই, শুটিংটাও বাকি রাখেননি। লকডাউন তাঁকেও শেখাল অনেক কিছু। ঘরে বসে আজ গান শোনাবেন ২০০৮ সালের সেরাকণ্ঠ প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ঝিলিক। প্রথম আলোর করোনাকালের আয়োজন ‘ঘরে বসে শোনাব গান’ অনুষ্ঠানে রাত ১০টা ৩০ মিনিটে গাইবেন তিনি। প্রথম...
সড়ক দুর্ঘটনায় জড়িত থাকার অভিযোগে রোববার সকালে গ্রেপ্তার হয়েছিল। পরদিনই আদালতে তোলা হয় শ্রীলঙ্কান ব্যাটসম্যান কুশল মেন্ডিসকে। তবে আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন মেন্ডিস। গত রোববার ভোর ৫টার দিকে কলম্বোর দক্ষিণে পানাদুরা নামক এলাকায় ৬৪ বছর বয়সী এক সাইকেল আরোহীকে চাপা দেয় মেন্ডিসের এসইউভি গাড়ি। দুর্ঘটনার সময় মেন্ডিসই গাড়ি চালাচ্ছিলেন বলে নিশ্চিত করেছে শ্রীলঙ্কান পুলিশ। তবে তাঁর সতীর্থ আরেক...
অন্তঃসত্ত্বা নারীদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি অন্যদের তুলনায় অনেক বেশি। কারণ, এ সময় তাঁদের শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা কম থাকে। এ জন্য তাঁদের প্রয়োজন বাড়তি যত্ন, সঠিক পুষ্টি। এতে মায়ের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ার পাশাপাশি গর্ভের শিশুর সঠিক বেড়ে ওঠা নিশ্চিত হবে। খাদ্যতালিকায় যা রাখবেন ১. প্রতিদিনের খাদ্যতালিকায় তাজা রঙিন শাকসবজি থাকতে হবে। ২. দিনে অন্তত তিন ধরনের সবজি (অন্তত তিন রঙের) এবং...
করোনাভাইরাসের (কোভিড–১৯) সংক্রমণ শুরুর পর দেশে প্রথম দুই মাস মোট রোগীর অর্ধেকই ছিল ঢাকা শহরে। কিন্তু গত দুই মাসে এ চিত্র পাল্টে গেছে। এখন ঢাকার বাইরেই রোগী তুলনামূলকভাবে বাড়ছে। এই অবস্থায় মফস্বলের গ্রামগুলো রক্ষার ব্রত নিয়ে মাঠে নেমেছে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ। বিশ্বব্যাপী ক্ষুধা-দারিদ্র্য দূরীকরণের অঙ্গীকার নিয়ে কাজ করে চলা আন্তর্জাতিক এই সংস্থার প্রশিক্ষিত কর্মীরা দেশের প্রায়...
চট্টগ্রামে প্রতিদিন গড়ে ২৫০ জন করোনা রোগী শনাক্ত হচ্ছেন। সঙ্গে বাড়ছে হাসপাতাল ও আইসোলেশন সেন্টার। কিন্তু বেশির ভাগ রোগী ঘরেই চিকিৎসা নিচ্ছেন। ফলে নগরের হাসপাতালগুলোতে দিনে দিনে কমে আসছে কোভিড রোগীর ভিড়। চিকিৎসকদের ভাষ্য, ৮৫ থেকে ৯০ শতাংশ রোগী হাসপাতাল বা আইসোলেশন সেন্টারে যাচ্ছেন না। যাঁদের উপসর্গ দেখা দিচ্ছে তাঁদের বেশির ভাগ দ্রুত চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে ওষুধ নিচ্ছেন। তাঁরা জানান,...
স্নাতক দ্বিতীয় বর্ষে পড়ার সময়ই বসতে হয় বিয়ের পিঁড়িতে। এরপর একদিকে সংসারের কাজ, অন্যদিকে অসুস্থ শ্বশুর আর দেবরকে সামলানো। হয়ে পড়েন পুরোদস্তুর গৃহিণী। এর বাইরেও ছিল নানা বাধা। কিন্তু এর মধ্যেই একটু সময় পেলে চোখ বুলিয়ে গেছেন বইয়ের পাতায়। সেই সংগ্রাম আর কষ্টের দিনগুলো বৃথা যায়নি। প্রথমবার বিসিএস পরীক্ষা দিয়েই তিনি মনোনীত হয়েছেন পুলিশ ক্যাডারে। অদম্য এই তরুণীর নাম নুসরাত ইয়াছমিন। ৩৮তম বিসিএসের...
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় একজন কোভিড-১৯ রোগীর মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির নাম শহিদুল ইসলাম (৩৬)। তিনি রাজশাহী নগরের এয়ারপোর্ট থানাধীন ভোলাবাড়ি এলাকার সব্দর আলীর ছেলে।গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান। হাসপাতালের উপপরিচালক চিকিৎসক সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন। সাইফুল ফেরদৌস জানান, কোভিড পজিটিভ নিয়ে গত ২ জুলাই শহিদুল...
করোনায় ঘরবন্দী! তাই পাখি দেখতে যাওয়াও বন্ধ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সিরাজুল ইসলামের বাসা জিগাতলায় আমার বাসার কাছেই। বাসায় থাকতে থাকতে বিরক্ত হয়ে তাঁকে ফোন করতেই বললেন, ‘৫ মে বিশ্ববিদ্যালয়ে যাব। যাবেন নাকি?’ আমি তো আগেই এক পায়ে খাড়া। সঙ্গে সঙ্গেই রাজি হয়ে গেলাম। বিশ্ববিদ্যালয়ে পৌঁছেই মনটা ভালো হয়ে গেল। ক্যাম্পাস সবুজ হয়ে গেছে। অনুষদের পেছনে...
হাতাহাতি-মারামারি ফুটবলে হয় না যে এমন না। কিন্তু সেটা বেশির ভাগ সময়ই প্রতিপক্ষের সঙ্গে। মাঠে নিজের সতীর্থের সঙ্গে হাতাহাতি? এটা একটু অপরিচিত দৃশ্যই বটে। কিন্তু এমন ঘটনাই ঘটেছে কাল ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহাম-এভারটন ম্যাচে। হাতাহাতি লেগেছে টটেনহামের দুই খেলোয়াড় হুগো লরিস ও সন হিউং-মিনের মধ্যে। যেটা হাতাহাতি দেখে আবার টটেনহাম কোচ হোসে মরিনহো বলেছেন, তিনি খুব খুশি! কেন খুশি? তার আগে ঘটনাটা বলা...
বিশেষজ্ঞরা যা আশঙ্কা করেছিলেন, ভারতে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে তা–ই ঘটছে। গোটা দেশ থেকে লকডাউন তুলে দিয়ে সংক্রমিত এলাকাগুলো লকডাউন করা, যাত্রীবাহী ট্রেন, উড়োজাহাজ ও সড়কপথে বাস সেবা চালুর পর থেকে ভারতে ব্যাপক হারে বাড়ছে সংক্রমণ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় প্রায় ২৪ হাজার নতুন রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে ভারতে আক্রান্ত প্রায় সাত লাখ মানুষ। করোনা আক্রান্ত...
চীনের ইনার মঙ্গোলিয়া অঞ্চলের একটি শহরের হাসপাতালে গত শনিবার সন্দেহজনক বিউবোনিক প্লেগ রোগ ধরা পড়েছে। এ ঘটনায় শহরটিতে এক দিন পর গত রোববার জারি করা হয়েছে সতর্কতা। ইনার মঙ্গোলিয়ার বেয়ান নুর শহরে প্লেগের সন্দেহজনক ঘটনাটি ধরা পড়ে। এরপর সেখানকার স্বাস্থ্য কমিটি শহরে সর্বোচ্চ চার স্তরের মধ্যে তৃতীয় স্তরের সতর্কতা জারি করে। এই রোগ যাতে ছড়িয়ে না পড়ে, সে লক্ষ্যে কর্তৃপক্ষ শহরবাসীকে বন্য পশু শিকার ও এর...
তাঁরা কেউ ফুটপাতের ফল বিক্রেতা, দরজি, রেস্তোরাঁকর্মী, সেলুনকর্মী, কেউবা ঝালমুড়ি বিক্রেতা। তাঁদের রাজধানীতে কারও কেটেছে ৪ বছর, কারও ৪৫ বছর। তবে করোনাভাইরাসের এই সময়ে সবার কাছেই ঢাকা হয়ে উঠেছে অচেনা। গত ২৮ থেকে ৩০ জুন রাজধানীর ১০টি থানা এলাকার নিম্ন আয়ের বিভিন্ন বয়সী ৩০ জন নারী-পুরুষের সঙ্গে কথা বলে করোনাকালে তাঁদের জীবন ও জীবিকা সম্পর্কে জানা যায়। করোনাকালে সরকারি ছুটির সময়ে কমবেশি ধারদেনা করে...
এন্ড্রু কিশোরের স্ত্রী লিপিকাকে শ্রুতলেখকের কাজ করতে হতো। হাসপাতালের বিছানা থেকে এন্ড্রু কিশোর ফেসবুকে ভক্তদের কিছু বলবেন, সেটা লিখে দিতেন লিপিকা। তবে গত রোববার স্বামীর ফ্যান পেজে লিখতে হয়েছে তাঁর নিজের কথা। সেখানে স্বামীকে নিয়ে নিজের লড়াইয়ের শেষ অংশটুকু তুলে ধরেন লিপিকা। গত বছরের ৯ সেপ্টেম্বর অসুস্থ স্বামীকে নিয়ে সিঙ্গাপুর যান লিপিকা। পরীক্ষায় ধরা পড়ে তাঁর অ্যাড্রিনাল গ্ল্যান্ডে ক্যানসার!...