প্রান্তিক চাষিরা ঋণ নিয়ে গরু কিনে বড় করেছেন। এখন গরু বিক্রি করতে না পারলে বিপদ। বেড়া পৌর এলাকার বৃশালিখা মহল্লার মোমিন মোল্লা একজন বড় খামারি ও গরুর ব্যাপারী। কোরবানির হাটে বিক্রির জন্য তিনি প্রতিবছরই স্থানীয় হাট ও বিভিন্ন বাড়ি থেকে গরু কেনেন। এরপর নিজের খামারের গরুর সঙ্গে কেনা গরুগুলো মিলিয়ে ঢাকায় নিয়ে বিক্রি করেন। গত বছরও তিনি ঢাকার কোরবানির হাটে ১০৫টি গরু বিক্রি করেছিলেন। এবার তিনি ২০টি ষাঁড়... বিস্তারিত
source http://www.prothomalo.com/bangladesh/article/1666585/%E0%A6%95%E0%A6%96%E0%A6%A8-%E0%A6%86%E0%A6%B8%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%80-%E0%A6%AC%E0%A7%87%E0%A6%9A%E0%A6%BE-%E0%A6%B9%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%97%E0%A6%B0%E0%A7%81
কানাডার টরন্টোয় এক বাংলাদেশি শিক্ষার্থীর 'রহস্যজনক' মৃত্যু হয়েছে। টরন্টো পুলিশ তাঁর লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। বিষয়টি তারা তদন্ত করছে। মারা যাওয়া বাংলাদেশি শিক্ষার্থীর নাম নয়ন দাস। তিনি টরন্টো শহরের স্কারবরো এলাকার একটি বাড়িতে কয়েকজনের সঙ্গে ভাড়া থাকতেন। ১ জুলাই ওই ভাড়াবাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করে টরন্টো পুলিশ। তাঁর মৃত্যুর কারণ এখনো জানাতে পারেনি পুলিশ।নয়নের বাড়ি বাগেরহাট জেলার কচুয়া...
মার্কিন ধনকুবের জেফরি এপস্টেইনের জন্য অপ্রাপ্তবয়স্ক যৌন সঙ্গী সংগ্রহের অভিযোগে তাঁর সাবেক প্রেমিকা ব্রিটিশ নাগরিক গিসলেইন ম্যাক্সওয়েলকে অভিযুক্ত করেছে যুক্তরাষ্ট্র। গতকাল বৃহস্পতিবার তাঁকে যুক্তরাজ্যের নিউ হ্যাম্পশায়ারে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। পরে তাঁকে নিউইয়র্কে স্থানান্তর করার জন্য আদালতে হাজির করা হয়। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ৫৮ বছর বয়সী...
তার হাতের অনামিকায় অঙ্গুরীয় আছে কি না, দেখতে ব্যাকুল হয়ে আছি।তার এই একটিমাত্র আঙুলে কোনো রিং দেখতে চাই না। আরও কত আঙুল তো আছে। হাত-পায়ের অন্য উনিশ আঙুলে অঙ্গুরীয় পরে বসে থাকুক। কিন্তু অনামিকায় যেন না থাকে। এই একটি রিং আমার স্বপ্ন-জগতের বিচরণ থামিয়ে দেবে। নিউজফিডে মেয়েটির একটি ছবি ভেসে উঠেছিল। আমি দেখেই থমকে গেলাম। মেয়েটি অচেনা হলেও মনে হলো তাকে আমি চিনি। আমার মনোজগতে বাস করা মেয়েটির সঙ্গে এই...
‘আয়নাবাজি’র অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা ভক্তদের জন্য দিলেন এক চমক জাগানো খবর। ভাগ্যবান সাতজন ভক্ত হতে যাচ্ছেন তাঁর অতিথি। এ অভিনেত্রীর উপস্থাপনায় ‘নাবিলার দিনরাত্রি’ অনুষ্ঠানে যোগ দিতে পারবেন তাঁরা। গত ঈদুল ফিতরে এনটিভিতে দেখানো হয় ‘নাবিলার দিনরাত্রি’ অনুষ্ঠানটি। দর্শকদের সাড়া পাওয়ায় এর দ্বিতীয় মৌসুম নিয়ে হাজির হচ্ছেন অভিনেত্রী ও উপস্থাপিকা নাবিলা। এ...
সাদা শার্টের পকেটের কোনায় বা প্যান্টের পকেটে কলমের কালির দাগ! ছোটবেলায় কমন একটা দৃশ্য ছিল আমাদের জন্য। আর এই দৃশ্যের সঙ্গে ওতপ্রোতভাবে মিশে আছে একটি কলমের নাম। ইকোনো ডিএক্স (ECONO DX) নব্বইয়ের দশকে কলমের কথা বললে মানুষের মনে ইকোনো ডিএক্সের কথাই আসত। বলতে গেলে মার্কেটে একচ্ছত্র আধিপত্য ছিল জিকিউ কোম্পানির এই বলপয়েন্টের। কিন্তু ২০০০ সালের শুরু থেকেই হঠাৎ করে বাজার হারাতে শুরু করে ইকোনো। সেই যে...
দীর্ঘ সময় মাস্ক ব্যবহারের ক্ষেত্রে প্রতি ১০ মিনিট পর খুলে সতেজ বাতাসে শ্বাস নিন। তবে কাছাকাছি কেউ থাকলে এটি করা যাবে না। করোনাভাইরাসের সংক্রমণ মাস্ক পরে অনেকাংশে প্রতিহত করা সম্ভব। বিভিন্ন গবেষণায় প্রমাণ পাওয়া গেছে, যথাযথভাবে মাস্ক ব্যবহার করলে মুখনিঃসৃত তরলকণা (ড্রপলেট) সরাসরি নাকে-মুখে প্রবেশ করতে পারে না। কিন্তু টানা দীর্ঘ সময় মাস্ক পরে থাকাও অনেক সময় অস্বস্তিকর ও কষ্টকর হয়ে ওঠে। অনেকক্ষণ...
করোনাভাইরাসের এমনভাবে রূপান্তর ঘটেছে (মিউটেশন), যাতে এটি আরও দ্রুত ছড়িয়ে পড়েছে। হোয়াইট হাউসের স্বাস্থ্য পরামর্শক অ্যান্টনি ফাউসি গতকাল বৃহস্পতিবার এ কথা বলেছেন। তিনি বলেন, সম্ভাব্য মিউটেশন ও এর প্রভাবের বিষয়টি নিশ্চিত করতে গবেষণা চলছে। তবে এ নিয়ে সামান্য বিতর্ক রয়েছে। ভাইরাস প্রাকৃতিকভাবে পরিবর্তিত হয় এবং বিজ্ঞানীরা এর আগে বলেছিলেন যে, তাঁরা করোনার ছোটখাটো মিউটেশন পর্যবেক্ষণ করেছেন, যা থেকে...
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাতিজি ম্যারি ট্রাম্পের বই প্রকাশে আইনি বাধা নেই আর। বইটি প্রকাশে নিউইয়র্কের এক বিচারকের দেওয়া সাময়িক স্থগিতাদেশ গত বুধবার প্রত্যাহার করেছেন সেখানকার আপিল আদালতের এক বিচারক। আদালতের নথি থেকে এ তথ্য জানা গেছে।খবর এএফপির।২৪০ পৃষ্ঠার টু মাচ অ্যান্ড নেভার এনাফ: হাউ মাই ফ্যামিলি ক্রিয়েটেড দ্য ওয়ার্ল্ড’স মোস্ট ডেঞ্জারাস ম্যান শিরোনামের বইটি প্রকাশে...
পর্যটন–অর্থনীতির কথা বিবেচনা করে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলো তাদের সীমান্ত ও বিমানবন্দর খুলতে শুরু করেছে। তবে আপাতত সব দেশের নাগরিকেরা এই সুযোগ পাবেন না। ১৪টি দেশের পর্যটকেরাই কেবল ইউরোপের বিভিন্ন দেশ ভ্রমণের সুযোগটি পাবেন। করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে জারি করা লকডাউনের কারণে কয়েক মাস ধরে ভ্রমণ–পর্যটন বন্ধ থাকে। জুন মাস থেকে ধীরে ধীরে ইইউর দেশগুলো তা শিথিল করতে শুরু...
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্বরত নার্সকে মারধরের ঘটনায় দায়ের করা মামলায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, হাসপাতালে ভর্তি হওয়া রোগীর বাবা আনোয়ার হোসেন (৫০) ও বোন (২৪)। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ তালুকদার মামলার বরাত দিয়ে জানান, গত ২৮ জুন ফুলবাড়িয়ার কালিবাজাইল...
নওগাঁয় নতুন করে ৮৮ জনের শরীরে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। জেলায় এটি একদিনে সর্বোচ্চ শনাক্ত। নতুন শনাক্তদের মধ্যে সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা কল্যাণ চৌধুরী ও সাপাহার উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান হোসেন রয়েছেন। এর আগে গত ২৬ জুন ৮৫ জনের কোভিড শনাক্ত হয়েছিল। নতুন শনাক্ত ৮৮ জন নিয়ে জেলায় মোট ৫৪০ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হলেন। গত ২৬ জুন থেকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত সাত...
নেত্রকোনায় নতুন করে এক চিকিৎসক ও নার্সসহ চারজন কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন। আক্রান্ত চিকিৎসক ও নার্স মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। এ নিয়ে জেলায় মোট ১৬জন চিকিৎসক আক্রান্ত হন। আর আক্রান্ত অপর দুজন পূর্বধলার মনারকান্দা ও পাবই এলাকার বাসিন্দা। নতুন চারজন নিয়ে জেলায় এ পর্যন্ত করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ৫৩৮ জনে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এই তথ্য...
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সড়ক দুর্ঘটনায় শ্যালো মেশিনচালিত নসিমনের ৩ যাত্রী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে উপজেলার হামকুড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার দড়ি বামনগাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে মনিরুল ইসলাম (৩৬), মুজা শাহের ছেলে শাকিল মিয়া (২২) ও আয়েজ উদ্দীনের ছেলে আশরাফুল ইসলাম (৩০)।...
লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর গতকালই প্রথম মাঠে নেমেছিল লিভারপুল। গত কয়েকদিনের উদযাপনের রেশ বেশ ভালোই পড়েছে তাঁদের খেলায়। সিটির কাছে ৪-০ গোলে হেরেছে তারা। অন্যান্য মৌসুমে ম্যানচেস্টার সিটি-লিভারপুল ম্যাচ মানেই অন্যরকম উত্তেজনা। শিরোপাদৌড়ে কে এগিয়ে থাকবে, অনেকাংশেই এ ম্যাচের ফলের ওপর নির্ভর করে। এবার ব্যতিক্রম। রেকর্ডসংখ্যক ম্যাচ হাতে রেখেই লিভারপুল ৩০ বছর পর লিগ শিরোপা নিশ্চিত করেছে, আর তাই গত...
একসঙ্গে আকাশ দেখব আবার। বৈশাখ আর বসন্তে খোঁপায় গোঁজার ফুল কিনব। রবীন্দ্রভবনের ছাদটায় আবারও জমবে বিতর্কের জমজমাট লড়াই। পরিবহন মার্কেটে বসবে গানের আসর। টুকিটাকির চায়ের কাপের টুংটাং শব্দ মিলেমিশে একাকার হবে গানের সঙ্গে। বিশ্ববিদ্যালয়ের ছাপাখানার সামনের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আকাশভরা তারার আলোয় আমরা আবার অর্ণবের গান গাইব। প্যারিস রোডের বৃষ্টিতে ভিজতে ভিজতে একই সঙ্গে চলবে কাব্যিক, বৈজ্ঞানিক এবং...
নীলফামারীর সৈয়দপুরে কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত বুধবার রাত সাড়ে ১০ টায় রংপুর সদর কোভিড-১৯ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁকে রংপুরের বদরগঞ্জ উপজেলায় গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু মো. আলেমুল বাসার এ সব তথ্যের সত্যতা নিশ্চিত করেন। মৃত ব্যক্তি হলেন...
গেতাফে কে ১-০ গোলে হারিয়ে লা লিগার দৌড়ে বেশ ভালোভাবেই এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ। গোল করেছেন রিয়াল অধিনায়ক সার্জিও রামোস রাত জেগে বার্সেলোনার যেসব সমর্থকেরা রিয়াল মাদ্রিদের পয়েন্ট হারানোর আশায় খেলা দেখতে বসেছিলেন, গেতাফে তাঁদের আরেকটু হলেই খুশি করে দিয়েছিল! কিন্তু সার্জিও রামোস মাঠে থাকতে সেটা হতে দেবেন কেন? যোগ্য অধিনায়কের মতোই নিজের দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন তিনি। আর তাতে শিরোপাদৌড়ে আরেকটু...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: লা লিগা ফেসবুক লাইভ অ্যাটলেটিকো–মায়োর্কা রাত ২টা ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার স্পোর্টস সিলেক্ট ১ ম্যান সিটি–লিভারপুল (পুনঃপ্রচার) বেলা ১১–৩০ মি. ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ বেলা ৩–৩০ মি. কেলি অ্যান্ড রাইটি শো সন্ধ্যা ৬টা ফ্যান জোন রাত ৮টা প্রিমিয়ার লিগ টুডে...
এ যুগে ধীরে ধীরে ওয়েব সিরিজের দিকে জনপ্রিয়তার পাল্লা ভারী হচ্ছে। তবে একাধিক বলিউড তারকা মোটেও ডিজিটাল দুনিয়ায় আসতে চান না। তবে এ ব্যাপারে ব্যতিক্রম আলিয়া ভাট। ২৭ বছর বয়সী এই বলিউড অভিনেত্রী ডিজিটাল দুনিয়ায় পা রাখতে রীতিমতো প্রস্তুত। আর এ ব্যাপারে তাঁকে প্রেরণা জুগিয়েছেন সুস্মিতা সেন। সম্প্রতি ‘সড়ক টু’ ছবির ভার্চ্যুয়াল সাংবাদিক সম্মেলনে ওয়েব সিরিজের কথা উঠে আসে। আর এ প্রসঙ্গের...
করোনা মহামারির কারণে বন্ধ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। শহর থেকে গ্রাম, সবখানেই মোটামুটি একই চিত্র। বন্দিদশায় দিন কাটছে শিক্ষার্থীদের। আমারও বাড়িতে বন্দী থাকতে থাকতে আর ভালো লাগছিল না। চিন্তা করলাম নিরাপদ দূরত্ব বজায় রেখে, মাস্ক, গ্লাভস পরে বাইরে বের হব। একদিন বের হলাম দুপুরের খানিকটা পরে। রাস্তায় তেমন মানুষ নেই। আমি কিছুক্ষণ হেঁটেই আবিষ্কার করলাম মানুষ মোটেই সচেতন নয়। অনেকেই মাস্ক পরছে না। আমি...
করোনাভাইরাসের সংক্রমণ বেড়েই চলছে। মৌলভীবাজার জেলায় এরই মধ্যে ৪০০ ছাড়িয়ে গেছে সংক্রমিত মানুষের সংখ্যা। কিন্তু জটিল রোগীদের জন্য এখনো জেলায় ভালো চিকিৎসাব্যবস্থা নেই। সংকটাপন্ন কোভিড-১৯ রোগীদের সবচেয়ে বেশি প্রয়োজন অক্সিজেনের। তাই জটিল রোগীদের সুরক্ষায় সরকারি চিকিৎসাব্যবস্থাকে সহযোগিতার মাধ্যমে আরও কার্যকর করতে এগিয়ে এসেছেন জেলার চিকিৎসক সংগঠন, ব্যবসায়ী ও বিভিন্ন জনকল্যাণমূলক সামাজিক সংগঠন...
সততা ও নৈতিকতার সঙ্গে ব্যবসা করেও যে সফল ব্যবসায়ী হওয়া যায়, তার বড় উদাহরণ ছিলেন লতিফুর রহমান। ব্যবসায় নৈতিকতার জন্য পেয়েছেন অসলো বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড ২০১২। সততার সঙ্গে ব্যবসা করে নিজে সফল প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি নেতৃত্ব দিয়েছেন শীর্ষ ব্যবসায়ী সংগঠনের। তিন দফায় সাতবার শতবর্ষের পুরোনো মেট্রো চেম্বারের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ব্যবসায়ীদের আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল চেম্বার অব...
করোনাভাইরাসে সংক্রমিত রোগীদের চিকিৎসার জন্য স্থাপিত কুমিল্লা কোভিড-১৯ হাসপাতালে আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরও পাঁচজন মারা গেছেন। মৃত ব্যক্তিদের মধ্যে চারজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ও একজন করোনা ওয়ার্ডে মারা যান। তাঁদের একজন নারী ও চারজন পুরুষ। হাসপাতালের তথ্য শাখার সহকারী সার্জন মুক্তা রানী ভূঁইয়া আজ সকাল আটটা ৩৪ মিনিটে প্রথম আলোকে এসব তথ্য নিশ্চিত করেন।...
ঝালকাঠির রাজারপুর থানার পুলিশ সদস্য ফিরোজ সিকদার (৫০) জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন। গতকাল বুধবার রাত ৮টার দিকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার পথে মাওয়া ফেরিঘাটে তাঁর মৃত্যু হয়। ফিরোজ সিকদারের বাড়ি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায়। তিনি শ্বাসকষ্ট ও জ্বরে আক্রান্ত হয়ে গত ২৬ জুন থেকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো....
করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন জাতীয় দলের সাবেক ওপেনার নাফিস ইকবাল। চট্টগ্রামে নাফিসের সঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন তাঁর মা, দুই সন্তান ও গৃহকর্মী। সবাই এখন করোনামুক্ত। কাল রাতে নাফিস নিজেই প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলোদেশ ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের ভাই নাফিস ও তাঁর পরিবারের সদস্যদের গত ১৩ জুন করোনাভাইরাস ধরা পড়ে। এরপর বাসা থেকেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠেন সবাই। শুরুতে মা...
বিশিষ্ট ব্যবসায়ী ও ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের মৃত্যুতে গতকাল বুধবার শোকের ছায়া নেমে আসে। বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়। বহু মানুষের কর্মসংস্থান সৃষ্টিকারী ও মানসম্মত গণমাধ্যম প্রতিষ্ঠায় অবদান রাখা লতিফুর রহমান গতকাল ইন্তেকাল করেন। প্রখ্যাত এই শিল্পোদ্যোক্তার মৃত্যুতে শোক প্রকাশ করে বার্তা দিয়েছেন মন্ত্রী, সাংসদ, ব্যবসায়ীসহ সমাজের...
আর্সেনাল এফসি কাল রাতে একটি ভিডিও টুইট করে। সেখানে লেখা হয়েছে, 'টিম ক্রুলের কাছ থেকে উপহার।' ভিডিওটি গোলের।দেখলে বোঝা যায় ওটা আক্ষরিক অর্থেই গোলরক্ষকের 'উপহার'। পিয়েরে এমেরিক অবামেয়াং এই উপহার থেকেই গড়েছেন রেকর্ড। ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের ইতিহাসে দ্রুততম ৫০ গোলের কীর্তি এখন গ্যাবন তারকার। তবে নরউইচ সিটি গোলরক্ষক টিম ক্রুলের অবিশ্বাস্য ভুল দিয়ে অবামেয়াংয়ের কাল রাতের...
স্বামীর মারধরে পাশের ফ্ল্যাটে আশ্রয় নিয়েছিলেন এক নারী। তাতেও নিস্তার মেলেনি। সেই ফ্ল্যাটের দরজায় গিয়েও ধাক্কা দিচ্ছিলেন স্বামী। রূঢ়ভাবে বাসায় ফিরে আসতে বলছিলেন। আবারও মারধরের শিকার হতে পারেন এমন আশঙ্কায় পুলিশের দ্বারস্থ হন ওই নারী। জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন দিলে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।এ ঘটনা গত ১২ মে রাজধানীর কল্যাণপুরের একটি বাসার। তবে ব্যক্তিগত সুরক্ষার প্রশ্নে ভুক্তভোগী নারী বা তাঁর...
রাঙামাটিতে এবার আমের ফলন ভালো। কিন্তু করোনাভাইরাসের প্রভাবে আমের বাজারজাত করা নিয়ে চিন্তায় আছেন চাষিরা। ইতিমধ্যে কিছু কিছু পাইকার রাঙামাটিতে গিয়ে আম কিনছেন। তবে চাষিদের ভাষ্য, ন্যায্য দাম তাঁরা পাচ্ছেন না। এর মধ্যেই একটি খুশির খবর পেয়েছেন পাহাড়ের আমচাষিরা। প্রথমবারের মতো রাঙামাটি থেকে আম রপ্তানি হয়েছে বিদেশে। হিমসাগর ও আম্রপলি জাতের ৭০০ কেজি আমের একটি চালান ইতিমধ্যে ইতালিতে পৌঁছেছে। রপ্তানি...
কোভিড-১৯ প্রতিরোধে পরীক্ষামূলক ভ্যাকসিনের ইতিবাচক ফল পাওয়ার কথা জানালো মার্কিন ফার্মাসিউটিক্যাল কোম্পানি ফাইজার ও জার্মান কোম্পানি বায়ো এন টেক। গতকাল বুধবার প্রতিষ্ঠানটি তাদের ভ্যাকসিনের ইতিবাচক ফল জানিয়ে দাবি করেছে, এটি স্বাস্থ্যবান মানুষের মধ্যে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে। তবে এটি বেশি মাত্রায় দেওয়া হলে জ্বরসহ অন্যান্য পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়। ফাইজারের তৈরির ভ্যাকসিনের প্রথম...
আমাদের প্রিয় লতিফুর রহমান আমাদের ছেড়ে চলে গেলেন। এমন একটি দিনে তিনি চলে গেলেন, যেদিন চলে গিয়েছিল তাঁর প্রিয় নাতি ফারাজও। চার বছর আগে এই একই দিনে নৃশংস জঙ্গি হামলায় প্রাণ হারান ফারাজ আইয়াজ হোসেন। এভাবে একই দিনে নাতির পর নানার বিদায় আমাদের জন্য মেনে নেওয়া খুবই বেদনার, খুবই কঠিন। লতিফুর রহমান, আমাদের শামীম ভাই বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। শত ব্যস্ততা থেকে একরকম গুটিয়ে নিয়েছিলেন নিজেকে। গ্রামের...
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় ছাত্রলীগ ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে কথা-কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটেছে৷ এ ঘটনায় দুই পক্ষই পরস্পরের বিরুদ্ধে হামলার পাল্টাপাল্টি অভিযোগ করেছে৷ গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই ঘটনা ঘটে৷এই ঘটনায় ছাত্রদলের এক নেত্রী ছাত্রলীগের মারধর ও লাঞ্ছনার শিকার হওয়ার অভিযোগ করেছেন৷ ছাত্রলীগ নেতা-কর্মীদের অভিযোগ, তাদের এক নেতা ও তাঁর এক...
নেত্রকোনায় আরও ১৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ছয়জন ব্যাংকার ও দুজন স্বাস্থ্যকর্মী আছেন। এই নিয়ে জেলায় কোভিড–১৯ রোগীর সংখ্যা দাঁড়াল ৫৩৪ জনে। গতকাল বুধবার রাত ১১টার দিকে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। জেলার সিভিল সার্জন মো. তাজুল ইসলাম বলেন, 'নেত্রকোনায় গত ২ এপ্রিল থেকে বুধবার পর্যন্ত ৬ হাজার ৯২৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৬ হাজার...
লতিফুর রহমান কখনো স্থায়ী সম্পদ গড়তে চাননি, চেয়েছেন প্রতিষ্ঠান তৈরি করতে। আর সেই প্রতিষ্ঠান গড়ার কাজটি করেছেন সততা ও স্বচ্ছতার সঙ্গে। অর্থ নয়, তিনি বেশি চেয়েছেন সুনাম। তাই নীতি ও নৈতিকতার সঙ্গে আপস করেননি কখনো। এসব ক্ষেত্রে ব্যবসায়ী সমাজের মধ্যে উজ্জ্বল একটি নাম লতিফুর রহমান। আর এভাবেই দেশের একজন অনন্য শিল্পোদ্যোক্তা হয়ে উঠেছিলেন তিনি। স্বাধীনতার পরে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে যেমন প্রায় শূন্য...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার স্পোর্টস ১ শেফিল্ড–টটেনহাম রাত ১১টা ম্যান সিটি–লিভারপুল রাত ১–৪৫ মি লা লিগা ফেসবুক লাইভ এইবার–ওসাসুনা রাত ১১–৩০ মি সোসিয়েদাদ–এসপানিওল রাত ১১–৩০ মি. রিয়াল মাদ্রিদ–গেতাফে রাত ২টা সিরি আ সনি টেন ২ ...
মানুষের বয়স থাকে, তবে হতাশার কোনো বয়স নেই। জীবনের গল্পে কম-বেশি সবাই যোদ্ধা। তবুও কেন আমাদের অনেকেই পরাজয় বরণ করেন? এ কি শুধুই নিয়তি, নাকি নিজের প্রতি বিশ্বাসের অপমৃত্যু? হঠাৎ সিদ্ধান্তের জয় কিঞ্চিৎ। তাই কথায় আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। একজন মানুষের হতাশার কারণ অনেক, তবে ভিন্নতা নতুন কিছু নয়। প্রতিটি মানুষ বাঁচার জন্য লড়ে, কিন্তু লড়বে বলে বাঁচে না। কিছু ভুল সিদ্ধান্ত আমাদের...
বিভিন্ন দাবির মুখে কিংবা অশান্ত রাজনীতির চাপে পড়ে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা চিরাচরিত একটি দৃশ্য। কিন্তু গত ১৭ মার্চ থেকে বিশ্ব মহামারি কোভিড-১৯ করোনাভাইরাসের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে যে অবিরত ছুটি চলছে, আপৎকালীন পরিস্থিতির ফাঁদে পড়ে উত্তরোত্তর তা বেড়েই চলছে। পরিবর্তনশীল বাংলাদেশের শিক্ষাব্যবস্থার সর্বোচ্চ স্তরে রয়েছে বিশ্ববিদ্যালয়, যেখানে গবেষণা কার্যক্রমের সঙ্গে নানা স্তরের উচ্চশিক্ষা কর্মসূচি...
গত ঈদে ঘরে বসে নির্মাণ করা হয়েছিল সাত পর্বের সাতটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সিরিজ ‘ঘরবন্দী সময়ের গল্প’ নামে। আগামী ঈদের জন্য ‘ঘরবন্দী সময়ের গল্প সিজন-২’ নির্মাণ করা হচ্ছে। এবারও সাত পরিচালক সাতটি পর্ব নির্মাণ করবেন। তবে এবার সুমন আনোয়ার ও গৌতম কৈরির বদলে থাকছেন দীপংকর দীপন ও রায়হান রাফি। সঙ্গে আছেন আগের সিরিজের গিয়াস উদ্দিন সেলিম, নূরুল আলম আতিক, শিহাব শাহীন, অনিমেষ আইচ ও সাফায়েত মনসুর রানা।...
ভারত–চীন সীমান্ত উত্তেজনা ছড়িয়ে পড়ছে অনলাইন দুনিয়াতেও। ভারতের ধারণা, এই সময়ে চীন তাদের সাইবার অ্যাটাকও করতে পারে। আর ভারতের সবচেয়ে অন্যতম আকর্ষণের বিষয় যেহেতু সিনেমা। তাই সিনেমা ব্যবহার করেই চীন সাইবার আক্রমণে যুক্ত হতে পারে। ভারতের মহারাষ্ট্রের সাইবার বিভাগ ১০টি সিনেমা ও ১০টি ওয়েব সিরিজের নামের তালিকা করেছে। তাদের ধারণা, এই ১০টি সিনেমা ও ১০টি ওয়েব সিরিজ কোনো ফ্রি সাইটে ঢুকে দেখলে...
গত ৩০ জুন ৩৮তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। প্রায় চার লাখ প্রার্থী প্রিলিমিনারিতে অংশ নেয়; লিখিত ও মৌখিক পরীক্ষা শেষে মাত্র ২ হাজার ২০৪ জন বিসিএস ক্যাডার অফিসার হিসেবে নির্বাচিত হয়। সংগত কারণেই বিশালসংখ্যক প্রার্থী প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েছে। আর যারা বিজয়ের মুকুট ছিনিয়ে এনেছে, তাদের মুখে আজ অবারিত হাসি। যাদের বিসিএসে হয়েছে, তাদের ফেসবুক ফ্রেন্ড বেড়ে যাবে, বন্ধুবান্ধব বেড়ে যাবে,...
রাফি স্কুল থেকে ফিরেই ভিডিও গেমস খেলা শুরু করে। পড়ার ফাঁকে সুযোগ পেলেই সে কম্পিউটার চালু করে একটু গেম খেলে নেয়। রাফি শুধু ভাবে, এমন যদি হতো, ভিডিও গেম খেললে কেউ বকবে না। এমনকি স্কুলেও খেলতে দেওয়া হতো ভিডিও গেমস। কত ভালোই না হতো! হয়তো রাফির মতো ছেলেমেয়েদের কথা ভেবেই পোল্যান্ড সরকার নিল দারুণ একটি পদক্ষেপ। প্রথমবারের মতো ভিডিও গেমকে অ্যাকাডেমিক শিক্ষার অন্তর্ভুক্ত করা হয়েছে। তার মানে বাচ্চারা...
মিশিগানে করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যু ও আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় মিশিগানে ৩৭৩ জন করোনায় সংক্রমিত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ৩২ জনের। গত ৬ জুনের পর এক দিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। মিশিগান স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, রাজ্যে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৬৩ হাজার ৮৭০ জন। আর করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ৫ হাজার ৯৪৭ জন। এদিকে অঙ্গরাজ্যে করোনার...
‘আমাদের করোনা পজিটিভ হওয়ার খবর শোনার পর কত মানুষ যে ফোন করেছেন, কী পরিমাণ ভালোবাসা দেখিয়েছে, সাহস দিয়েছেন, শক্তি দিয়েছেন, তা বলে বোঝাতে পারব না। সবার ভালোবাসার শক্তি ও সৃষ্টিকর্তার কৃপায় আমরা এখন করোনামুক্ত হয়েছি। আমরা সুস্থ হয়েছি।’ বললেন গানবাংলা টেলিভিশনের চেয়ারপারসন ফারজানা মুন্নী। গতকাল মঙ্গলবার দুপুরে এভাবে বললেন ফারজানা মুন্নী। ফারজানা মুন্নী ও তাঁর সংগীতশিল্পী স্বামী কৌশিক...
ডিম ও মুরগির দাম একবার মাটিতে নামছে, তো আবার আকাশে উঠছে। করোনা সংকট শুরুর সময়ে মার্চে দেশের সব খাদ্যপণ্যের দাম বাড়ছিল। তখন একমাত্র ডিম ও মুরগির দাম কমে যায়। ফেব্রুয়ারির তুলনায় অর্ধেকে নেমে আসে। উৎপাদন খরচের অর্ধেকেরও কম দামে বিক্রেতারা এ দুটি পণ্য বিক্রি করেছেন। কিন্তু গত এক সপ্তাহে দেশে বেশির ভাগ নিত্যপণ্যের দাম যখন কিছুটা কমতির দিকে, তখন ডিম ও মুরগির দাম বাড়ছে। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন...
গুলশানের হোলি আর্টিজান বেকারিতে দেশের ইতিহাসের ভয়াবহতম জঙ্গি হামলা ও নৃশংস হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় বিচারিক আদালতের রায় হয়েছে সাত মাস আগে। গত বছরের নভেম্বরে বিচারিক আদালত রায়ে নব্য জেএমবির সাত সদস্যকে মৃত্যুদণ্ড দেন। এখন আইনি প্রক্রিয়ার পরবর্তী ধাপে হাইকোর্টে আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদন (ডেথ রেফারেন্স) হবে। একই সঙ্গে আসামিদের আপিল শুনানিও শুরু হবে। ডেথ রেফারেন্স শুনানির পূর্বপ্রস্তুতি...
ভারতের হায়দরাবাদভিত্তিক ভারত বায়োটেক ‘কোভ্যাক্সিন’ নামের একটি ভ্যাকসিন উৎপাদনে সফল হওয়ার দাবি করেছে। বিশ্বজুড়ে যে ভ্যাকসিন তৈরির প্রতিযোগিতা চলছে, এতে এটা ভারতের প্রথম ভ্যাকসিনপ্রার্থী। এ ভ্যাকসিন তৈরিতে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) ও ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি (এনআইভি) একত্রে কাজ করবে। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ভ্যাকসিনের প্রাথমিক বা প্রিক্লিনিক্যাল...
ইয়ুর্গেন ক্লপের এখন যেন একাদশে বৃহস্পতি। লিগ জয়ের আনন্দটা একেবারে তাজা। এর মধ্যেই আরেকটা সুখবর পেলেন লিভারপুল কোচ। সুখবরটার অপেক্ষায়ই ছিলেন, সেটি নিশ্চিত হলো আর কী! খবরটা এই, পিছিয়ে গেছে আফ্রিকান নেশনস কাপ। আগামী বছরের জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও করোনাভাইরাস এসে সবকিছু যেভাবে উল্টেপাল্টে দিয়েছে, সেটি মাথায় রেখে এক বছর পেছানো হয়েছে আফ্রিকান ফুটবলের শ্রেষ্ঠত্বসূচক এই টুর্নামেন্ট। হবে ২০২২ সালের...