মিশিগানে করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যু ও আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় মিশিগানে ৩৭৩ জন করোনায় সংক্রমিত হয়েছেন। আর মৃত্যু হয়েছে ৩২ জনের। গত ৬ জুনের পর এক দিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। মিশিগান স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, রাজ্যে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৬৩ হাজার ৮৭০ জন। আর করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ৫ হাজার ৯৪৭ জন। এদিকে অঙ্গরাজ্যে করোনার... বিস্তারিত
source http://www.prothomalo.com/northamerica/article/1666191/%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%97%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81-%E0%A6%93-%E0%A6%86%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%9B%E0%A7%87
‘আমাদের করোনা পজিটিভ হওয়ার খবর শোনার পর কত মানুষ যে ফোন করেছেন, কী পরিমাণ ভালোবাসা দেখিয়েছে, সাহস দিয়েছেন, শক্তি দিয়েছেন, তা বলে বোঝাতে পারব না। সবার ভালোবাসার শক্তি ও সৃষ্টিকর্তার কৃপায় আমরা এখন করোনামুক্ত হয়েছি। আমরা সুস্থ হয়েছি।’ বললেন গানবাংলা টেলিভিশনের চেয়ারপারসন ফারজানা মুন্নী। গতকাল মঙ্গলবার দুপুরে এভাবে বললেন ফারজানা মুন্নী। ফারজানা মুন্নী ও তাঁর সংগীতশিল্পী স্বামী কৌশিক...
ডিম ও মুরগির দাম একবার মাটিতে নামছে, তো আবার আকাশে উঠছে। করোনা সংকট শুরুর সময়ে মার্চে দেশের সব খাদ্যপণ্যের দাম বাড়ছিল। তখন একমাত্র ডিম ও মুরগির দাম কমে যায়। ফেব্রুয়ারির তুলনায় অর্ধেকে নেমে আসে। উৎপাদন খরচের অর্ধেকেরও কম দামে বিক্রেতারা এ দুটি পণ্য বিক্রি করেছেন। কিন্তু গত এক সপ্তাহে দেশে বেশির ভাগ নিত্যপণ্যের দাম যখন কিছুটা কমতির দিকে, তখন ডিম ও মুরগির দাম বাড়ছে। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন...
গুলশানের হোলি আর্টিজান বেকারিতে দেশের ইতিহাসের ভয়াবহতম জঙ্গি হামলা ও নৃশংস হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় বিচারিক আদালতের রায় হয়েছে সাত মাস আগে। গত বছরের নভেম্বরে বিচারিক আদালত রায়ে নব্য জেএমবির সাত সদস্যকে মৃত্যুদণ্ড দেন। এখন আইনি প্রক্রিয়ার পরবর্তী ধাপে হাইকোর্টে আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদন (ডেথ রেফারেন্স) হবে। একই সঙ্গে আসামিদের আপিল শুনানিও শুরু হবে। ডেথ রেফারেন্স শুনানির পূর্বপ্রস্তুতি...
ভারতের হায়দরাবাদভিত্তিক ভারত বায়োটেক ‘কোভ্যাক্সিন’ নামের একটি ভ্যাকসিন উৎপাদনে সফল হওয়ার দাবি করেছে। বিশ্বজুড়ে যে ভ্যাকসিন তৈরির প্রতিযোগিতা চলছে, এতে এটা ভারতের প্রথম ভ্যাকসিনপ্রার্থী। এ ভ্যাকসিন তৈরিতে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) ও ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি (এনআইভি) একত্রে কাজ করবে। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ভ্যাকসিনের প্রাথমিক বা প্রিক্লিনিক্যাল...
ইয়ুর্গেন ক্লপের এখন যেন একাদশে বৃহস্পতি। লিগ জয়ের আনন্দটা একেবারে তাজা। এর মধ্যেই আরেকটা সুখবর পেলেন লিভারপুল কোচ। সুখবরটার অপেক্ষায়ই ছিলেন, সেটি নিশ্চিত হলো আর কী! খবরটা এই, পিছিয়ে গেছে আফ্রিকান নেশনস কাপ। আগামী বছরের জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও করোনাভাইরাস এসে সবকিছু যেভাবে উল্টেপাল্টে দিয়েছে, সেটি মাথায় রেখে এক বছর পেছানো হয়েছে আফ্রিকান ফুটবলের শ্রেষ্ঠত্বসূচক এই টুর্নামেন্ট। হবে ২০২২ সালের...
করোনাভাইরাস মহামারি সমস্যার জরুরি সমাধান বের করার চেষ্টা করছেন গবেষকেরা। দ্রুত এগিয়ে চলেছে ভ্যাকসিন তৈরির কাজ। এর মধ্যে করোনাভাইরাস ভ্যাকসিনের ছোট আকারের একটি পরীক্ষায় ইতিবাচক ফল পাওয়ার দাবি করেছেন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার ছোট বায়োটেক কোম্পানি ইনোভিও ফার্মাসিউটিক্যালের গবেষকেরা। প্রতিষ্ঠানটির গবেষকেরা বলেছেন, তাঁদের ভ্যাকসিনের পরীক্ষায় ৩৬ জনের মধ্যে ৩৪ জনের শরীরের ইতিবাচক প্রতিরোধী সক্ষমতা...
গত ৪৪ বছরে ৭৩২টি নৌ দুর্ঘটনায় ১০ হাজারের মতো মানুষ প্রাণ হারিয়েছেন। ৫৩২টি তদন্ত কমিটির প্রতিবেদন জমা পড়েছে। লঞ্চ ডুবে হরেদরে মানুষের মৃত্যু এ দেশে নতুন নয়। আর লঞ্চডুবির পরে সবচেয়ে অবশ্যম্ভাবী বিষয় হচ্ছে ‘তদন্ত কমিটি’। অতীতের তথ্য বলছে, এসব তদন্ত কমিটির প্রায় কোনো সুপারিশই বাস্তবায়িত হয়নি। বেশির ভাগ কমিটির তথ্যই অপ্রকাশিত থেকে গেছে। তাই শাস্তিও পান না দায়ী ব্যক্তিরা। নৌপরিবহন...
করোনা মহামারির কারণে প্রায় চার মাস বন্ধ দেশের প্রেক্ষাগৃহগুলো। নতুন সিনেমা মুক্তি দেওয়া নিয়ে দোটানায় আছেন প্রযোজক ও পরিচালকেরা। করোনা থেকে শিগগিরই মুক্তি পাওয়া যাবে না, বর্তমান পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, তা–ও বলতে পারছেন না কেউ। নতুন ছবিগুলো নির্মাণ শেষে ফেলে রাখতেও চান না তাঁরা। কারণ, সবকিছু স্বাভাবিক হলেও দর্শক সিনেমা দেখতে প্রেক্ষাগৃহে যাবেন, এ রকম নিশ্চয়তা নেই। তাই ছবিগুলো মুক্তির...
করোনায় সংক্রমিতদের চিকিত্সার জন্য স্থাপিত কুমিল্লা কোভিড-১৯ হাসপাতালে আজ বুধবার ভোর পর্যন্ত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরও ছয়জন মারা গেছেন। মৃত ব্যক্তিদের মধ্যে কুমিল্লা সিটি করপোরেশনের দুজন, চাঁদপুরের শাহরাস্তি উপজেলার দুজন এবং চৌদ্দগ্রাম ও বুড়িচং উপজেলার একজন করে। তাঁরা সবাই পুরুষ। তাঁদের বয়স ৫০ থেকে ৮০ বছরের মধ্যে। হাসপাতালের তথ্য শাখার সহকারী সার্জন মুক্তা রানী ভূঁইয়া আজ সকাল সাড়ে আটটায় প্রথম...
দুর্ঘটনায় প্রাণ হারানো ৩৩ জনের মধ্যে ৩০ জনই মুন্সিগঞ্জের বাসিন্দা। সদরের ১৯ জনের মধ্যে ১১ জন মিরকাদিমের। সোমবার সকালটা ছিল রোদঝলমলে। মুন্সিগঞ্জের কাঠপট্টি ঘাট থেকে নিঃশঙ্কচিত্তে ঢাকার উদ্দেশে যাত্রা করে এমএল মর্নিং বার্ড। দুর্ঘটনার দূরতম শঙ্কাও ছিল না লঞ্চটির শতাধিক যাত্রীর মনে। অথচ সদরঘাটের কাছে পৌঁছাতেই হঠাৎ সবকিছু এলোমেলো। মুহূর্তেই তাজা প্রাণগুলো পরিণত হয়ে যায় লাশে। মুন্সিগঞ্জে এখন বাড়ি...
পটুয়াখালীর কলাপাড়ায় অবস্থিত পায়রা সমুদ্র বন্দরে প্রথম টার্মিনাল ও কন্টেইনার ইয়ার্ড নির্মাণের জন্য পায়রা বন্দর কর্তৃপক্ষ এবং চীনের সিএসআইসি ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের মধ্যে চুক্তি সই হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় পায়রা বন্দরের সম্মেলনকক্ষে দুপক্ষের মধ্যে এ চুক্তি স্বাক্ষর হয়। ‘পায়রা বন্দরের প্রথম টার্মিনাল এবং আনুষঙ্গিক সুবিধাদি নির্মাণ’ শীর্ষক...
বিপদগ্রস্ত মানুষের পাশে ফারাজ হোসেন ফাউন্ডেশন। সব কার্যক্রম ফারাজের ইচ্ছা ও স্বপ্নের প্রতিফলন। করোনাভাইরাস নামে এক মহামারি তছনছ করে দিয়েছে মানুষের জীবন ও জীবিকা। কেউ চাকরি হারিয়েছেন, কেউ ব্যবসা। সর্বাধিক ক্ষতিগ্রস্ত নিম্নমধ্যবিত্ত শ্রেণির লোকেরা। ফারাজ হোসেন ফাউন্ডেশন এই দুর্দিনে বিপদগ্রস্ত সেই সব মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। জাগো ফাউন্ডেশনের সহায়তায় ছয় হাজারের বেশি মানুষকে দিয়েছে চাল, আটা,...
ম্যানচেস্টার সিটি থেকে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে নাম লেখাচ্ছেন জার্মান উইঙ্গার লিরয় সানে লিগজয়ের 'হ্যাটট্রিক' যে করা হচ্ছে না, সেটা বোঝা হয়ে গিয়েছিল আগেই। সিটির মাথা থেকে সে মুকুটটা কিছুদিন আগেই নিয়ে নিয়েছে লিভারপুল। কিন্তু লিগ হারিয়ে পেপ গার্দিওলা রেগেমেগে দলের শক্তিমত্তা আরও বাড়াবেন কী, উল্টো হারিয়ে বসলেন গুরুত্বপূর্ণ এক রত্নকে। দলের জার্মান উইঙ্গার লিরয় সানে যোগ দিচ্ছেন বায়ার্ন মিউনিখে।...
ভয়ংকর করোনাকালকে উপেক্ষা করে চরম ঝুঁকি নিয়ে ঢাকা থেকে গ্রামের বাড়িতে যেতে হয়েছিল গেল এপ্রিলে। জরুরি কাজ দুদিনেই শেষ হলো। তৃতীয় দিনে ওয়াইল্ড লাইফ ক্লাবের দুজন কর্মীকে সঙ্গে নিয়ে আমার বাগানটিসহ চার-পাঁচটি বাগানে ঘুরলাম পাখি দেখতে। পাখিগুলোর বাসা বাঁধার ভরা মৌসুম শুরু হয়েছে আগেই। দেখতে পেলাম দিনেকানা, হালতি, রাঙা হালতিসহ ৩০ প্রজাতির পাখি। আমার নিরিবিলি বাড়িটার পেছনের বাগানে পেলাম কমলা বউয়ের বাসা।...
পূর্ব লাদাখে সীমান্তবিরোধ নিয়ে ভারত ও চীনের মধ্যে উত্তেজনা বেড়েছে। ভারত এই পরিস্থিতি শান্তিপূর্ণ উপায়ে সমাধানের কথা বলছে। গতকাল মঙ্গলবার নতুন করে দুই দেশের জ্যেষ্ঠ সামরিক কমান্ডাররা বৈঠকেও বসেছেন। তবে সীমান্ত থেকে চীন সেনা প্রত্যাহার না করায় সংঘাত যদি শুরু হয়ে যায়, তাহলে তা মোকাবিলার জোরেশোরে প্রস্তুতিও চালিয়ে যাচ্ছে ভারত। ১৫ জুন চীনের সেনাবাহিনীর সঙ্গে সংঘাতের পর দ্রুত ভিত্তিতে কিছু রাফায়েল...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি চা বাগানে পাঁচ বছরের শিশু খুন হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলার বিলাশছড়া চা বাগানে এই ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম লিমন গড়। সে ওই বাগানের শিবু গড়ের ছেলে। শ্রীমঙ্গল থানা–পুলিশ সূত্রে জানা যায়, নিহত শিশুটির লাশ বিলাশছড়া চা বাগানের ৪নং সেকশসের ছড়ার পাশে পড়ে ছিল। শিশুর গলায় ছুরি দিয়ে কাটা দাগ আছে। এ ছাড়া বুকে ও মাথায় আঘাতের চিহ্ন আছে। খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় লাশ উদ্ধার...
দেশের ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয় আজ ১ জুলাই শতবর্ষে পদার্পণ করছে। ১৯২১ সালের জুলাইয়ে বিশ্ববিদ্যালয়টির যাত্রা শুরু হয়েছিল। ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং শতবর্ষে পদার্পণ উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণের পরিকল্পনা থাকলেও করোনাভাইরাস পরিস্থিতির কারণে তা বাতিল করা হয়েছে। শতবর্ষের দ্বারপ্রান্তে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় নিবিড়ভাবে জড়িয়ে আছে বাঙালির মুক্তিসংগ্রাম ও গণতান্ত্রিক আন্দোলন–সংগ্রামের...
কোভিড-১৯ মোকাবিলায় অব্যবস্থাপনার সমালোচনা করায় সম্প্রতি সম্পাদকসহ সাংবাদিক, লেখক ও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ও গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সম্পাদক পরিষদ। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে অবাধ ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বিনষ্ট ও গণমাধ্যমের কর্মীদের ওপর পুলিশের ক্রমবর্ধমান পদক্ষেপে সংগঠনটি উদ্বেগ প্রকাশ করে অবলম্বে আইনটি বাতিলের দাবি জানিয়েছে। গতকাল...
সকাল থেকে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত জান্নাতুল ফেরদৌস (মহুয়া) বন্দী থাকেন হুইলচেয়ারে। একা দাঁড়াতেও পারেন না। সেই ৯ মাস বয়স থেকেই মহুয়ার দৈনন্দিন কাজগুলো করে দেন তাঁর মা সাহেরা খানম। তবে হুইলচেয়ারে বসেই মহুয়া জামার নকশা আঁকছেন। জামায় সুঁই-সুতা দিয়ে নকশা করছেন। কারিগরদের কাজ বুঝিয়ে দিচ্ছেন। মে মাসের প্রথম সপ্তাহ থেকে ২৮ জুন পর্যন্ত ঘরে বসে অনলাইনে দেশীয় পণ্য দিয়ে তৈরি করা থ্রি পিছসহ বিভিন্ন পোশাক...
১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর প্রান্তরে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের জন্য বাঙালি জাতির স্বাভাবিক অগ্রযাত্রা ব্যাহত হয়। ব্রিটিশ শাসকেরাও বিভিন্নভাবে বাঙালিদের দমিয়ে রাখতে চেষ্টা করে। যার ফলে জাতি হিসেবে বাঙালির উন্নতির ধারা ক্রমশ হ্রাস পেতে থাকে। তবে এর পাশাপাশি বাঙালি সমাজের একটি অংশের শিক্ষিত হওয়ার প্রবণতাও লক্ষ করা যায়। এই শিক্ষিত সমাজই প্রথম বাংলাদেশে একটি...
দলে এসেই প্রতিনিয়ত ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের এক যুগ আগে ক্লাব ছেড়ে যাওয়া আরেক পর্তুগিজের কথা মনে করিয়ে দিচ্ছেন ব্রুনো ফার্নান্দেস। ক্রিস্টিয়ানো রোনালদো ক্লাব ছেড়েছেন সেই ২০০৯ সালে। ম্যানচেস্টার ইউনাইটেডে ক্যারিয়ারে প্রথমবারের মতো বিশ্বসেরা হওয়া রোনালদো রিয়াল মাদ্রিদে গিয়ে নিজেকে তুলেছেন অনন্য এক উচ্চতায়। অসম্ভব জেনেও রোনালদো কোনো না কোনো একদিন ঘরে ফিরবেন, এই আশায় দিন কাটিয়েছেন অনেক...
মুন্সিগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে ৫১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ হাজার ১০৬ জনে। এ দিন মারা গেছেন এক ব্যক্তি। সুস্থ হয়েছেন ১৬ জন। গতকাল মঙ্গলবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ সিভিল সার্জন আবুল কালাম আজাদ। এ সময় তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনের (নিপসম) ল্যাবে পাঠানো নমুনার...
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জুবায়ের আহমেদের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ ছাড়া আরও ছয়জন কোভিড–১৯ রোগী শনাক্ত হয়েছে। গতকাল সোমবার রাতে এ তথ্য জানায় জেলা সিভিল সার্জন কার্যালয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার তথ্য প্রকাশ করেছেন ইউএনও। তিনি লিখেছেন, 'হালকা জ্বর বাদে আর কোনো উপসর্গ নেই। আমি হোম আইসোলেশনে আছি।' ...
ভার্চ্যুয়াল কোর্টই সম্ভবত হবে ভবিষ্যতের মূলধারার কোর্ট। অনেকেই ভাবছেন, কোভিড-১৯ আসার কারণেই হয়তো বিশ্বের দেশে দেশে ভার্চ্যুয়াল কোর্ট বিস্তার লাভ করেছে। এটা খণ্ডিত ধারণা। ব্রিটিশ অধ্যাপক রিচার্ড সাসকিন্ডের মতো অনেকেই ভার্চ্যুয়াল কোর্ট নিয়ে বহু বছর ধরে সক্রিয়। সাসকিন্ড তাঁর অনলাইন কোর্টস অ্যান্ড দ্য ফিউচার অব জাস্টিস বইয়ে প্রশ্ন রেখেছেন, আদালত কি একটি স্থানের নাম নাকি এটি একটি সার্ভিস বা সেবা? এ...
ব্রাজিলে স্বেচ্ছাসেবকেরা যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কোভিড-১৯ প্রতিরোধী পরীক্ষামূলক ভ্যাকসিন গ্রহণ করতে শুরু করেছেন। লাতিন আমেরিকায় এ ধরনের ভ্যাকসিনের প্রথম পরীক্ষা এটি। এতে দেশটির পাঁচ হাজার স্বেচ্ছাসেবী অংশ নিচ্ছেন। মূলত, সাও পাওলে, রিও ডি জেনিরো ও উত্তর ব্রাজিলের একটি অঞ্চলে পরীক্ষামূলকভাবে অক্সফোর্ডের ভ্যাকসিনের তৃতীয় ধাপের পরীক্ষা চলছে। অক্সফোর্ড জেনার ইনস্টিটিউটের তৈরি...
বিতর্কিত হংকং নিরাপত্তা আইন পাস করেছে চীন। আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। আইনটি পাস হওয়ায় চীন তার আধা স্বায়ত্তশাসিত অঞ্চলটির ওপর নতুন ক্ষমতা পেল। এই আইনকে হংকংয়ের বিশেষ স্বায়ত্তশাসন ও স্বাধীনতার জন্য হুমকি হিসেবে বর্ণনা করে আসছেন অঞ্চলটির গণতন্ত্রপন্থীরা। গত মাসে চীন ঘোষণা দেয়, তারা হংকংয়ে নতুন নিরাপত্তা আইন জারি করতে যাচ্ছে। চীনের এই ঘোষণায় প্রতিবাদে ফুঁসে ওঠেন...
জুভেন্টাস থেকে বার্সেলোনায় যোগ দিয়েছেন বসনিয়ার মিডফিল্ডার মিরালেম পিয়ানিচ। কিন্তু আগের কিছু কথাবার্তা শুনলে তাঁর প্রতি বার্সা সমর্থকেরা আগ্রহও হারিয়ে ফেলতে পারেন! ছয় কোটি ইউরোর বিনিময়ে জুভেন্টাস থেকে বার্সায় নাম লিখিয়েছেন বসনিয়ার মিডফিল্ডার মিরালেম পিয়ানিচ। তাঁকে পাওয়ার জন্য দলের অন্যতম সম্ভাবনাময় মিডফিল্ডার আর্থুরকে খুইয়েছে বার্সা, জুভেন্টাসের কাছেই। অথচ যে পিয়ানিচকে পাওয়ার জন্য বার্সার এত...
শিমুল সালাহ্উদ্দিনের প্রকাশ ভঙ্গি সংহত। কথাকে কবিতা করে তুলতে চান তিনি। কবিতায় বলতে চান নিজের কথা, সঙ্গে সঙ্গে সময়ের কথাও। টঙ্গিতে জন্ম নেওয়া এ কবি পড়ালেখা করেছেন নৃবিজ্ঞান ও উন্নয়ন অধ্যয়ন বিভাগে, জাহাঙ্গীরনগর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এখন সাংবাদিকতা পেশায় যুক্ত। প্রথম কবিতার বই ‘শিরস্ত্রাণগুলি’(২০১০) প্রকাশের পর এই অব্দি তাঁর আরও তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। কালিদর্শন মৃত্যুর মুখোশ নিয়ে...
টিকটক, উইচ্যাটসহ চীনা ৫৯টি অ্যাপ ভারতে বন্ধ করে দিয়েছে সে দেশের সরকার। এসব অ্যাপ দেশের জন্য বিপজ্জনক বলে অভিযোগ তুলে তা বন্ধ করা হয়েছে বলে আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের খবরে জানানো হয়। ভারত সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, এসব অ্যাপ ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা, ভারতের প্রতিরক্ষা, রাষ্ট্রীয় সুরক্ষা ও জনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে ক্ষতিকর। ভারত যেসব অ্যাপ বন্ধ করেছে, এর মধ্যে ভারতে জনপ্রিয় অ্যাপ...
গ্র্যাভিটেশনাল পুলসংক্রান্ত থিওরিটা শুধু পদার্থবিজ্ঞান না, মানবচরিত্রের ক্ষেত্রেও কার্যকর। এটার প্রথম প্রমাণ আমি পাই সদ্য প্রয়াত বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর ও পরে চেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাডভাইজার আল্লাহ মালিক কাজেমী স্যারের সঙ্গে প্রথম সাক্ষাতের মাধ্যমেই। সুবিশাল বা প্রচণ্ড ভরসম্পন্ন কোনো নক্ষত্র তার চারপাশের স্পেস-টাইমে প্রবল মহাকর্ষীয় বলয় তৈরি করে। ধারেকাছের ক্ষুদ্র গ্রহ বা বস্তুকণা...
আবারও বার্সার কোচ হওয়ার জন্য নিজের ইচ্ছের কথা জানিয়েছেন দলের সাবেক তারকা মিডফিল্ডার জাভি হার্নান্দেজ ঘোরতর অনিশ্চয়তার মধ্যে দিয়ে কাটছে বার্সেলোনার দিন। সাবেক কোচ আর্নেস্তো ভালভার্দেকে ছাঁটাই করে কিকে সেতিয়েনকে এনেও লাভ হয়নি। লিগ শিরোপাদৌড়ে পিছিয়ে পড়েছেন মেসিরা। রিয়াল মাদ্রিদ যদি সামনে পয়েন্ট না খোয়ায়, তাহলে এবার আর লিগ জেতা হবে না মেসি-সুয়ারেজদের। তার সঙ্গে যুক্ত হয়েছে কোচিং দলের সঙ্গে...
নাটোরে পাঁচ স্বাস্থ্যকর্মী ও এক শিশুসহ ১০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট কোভিড–১৯ রোগীর সংখ্যা ১৬৮ জন। আজ মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল রাতে ১০ জনের করোনা পজেটিভ ফলাফল এসেছে। এর মধ্যে বাগাতিপাড়া উপজেলায় সর্বোচ্চ পাঁচজন। তাঁরা সবাই বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী। এ ছাড়া নাটোর সদরে দুজন, বড়াইগ্রামে দুজন...
শেরপুরে পুলিশ, কৃষি কর্মকর্তাসহ নতুন করে নয়জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে নালিতাবাড়ীতে তিনজন, শেরপুর সদরে তিনজন, শ্রীবরদীতে দুজন ও নকলা উপজেলায় একজন রয়েছেন। সব মিলিয়ে জেলায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৪৪ জনে। গতকাল সোমবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে পাঠানো প্রতিবেদনের বরাত দিয়ে জেলার সিভিল সার্জন এ কে এম আনওয়ারুর রউফ এসব তথ্য জানান। জেলা ও...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার স্পোর্টস সিলেক্ট ১ ব্রাইটন-ম্যানচেস্টার ইউনাইটেড রাত ১-১৫ মি. লা লিগা ফেসবুক লাইভ মায়োর্কা-সেল্টা ভিগো রাত ১১-৩০ মি. লেগানেস-সেভিয়া রাত ১টা বার্সেলোনা-অ্যাটলেটিকো মাদ্রিদ রাত ২টা সিরি ‘আ’ সনি টেন ২...
'বড়লোকের বেটি লো, লম্বা লম্বা চুল' লোকগানটির কিছু অংশ ব্যবহার করে একটি গান তৈরি করেছেন ভারতের র্যাপার ও সংগীতশিল্পী বাদশা। গত মার্চ মাসে গানটির ভিডিও প্রকাশিত হওয়ার পর বেশ হইচই পড়ে যায়। বিতর্কেও জড়িয়ে যান বাদশা। এবার গানটি নতুন করে সংগীতায়োজন করা হয়েছে বাংলাদেশি শিল্পীদের দিয়ে। রতন কাহারের লেখা ও সুর করা এই গান বেশ আগের। মূল সুর ঠিক রেখে সিনেমাসহ বিভিন্ন সময়ে বিভিন্নভাবে গানটির...
খুলনায় কোভিড-১৯ চার রোগীর মৃত্যু হয়েছে। খুলনার করোনা হাসপাতালে তিনজন এবং হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। গতকাল সোমবার বিকেল ৬টা থেকে রাত ৯টার মধ্যে এসব মৃত্যুর ঘটনা ঘটে। খুলনা করোনা হাসপাতালের ফোকাল পারসন চিকিৎসক শেখ ফরিদ উদ্দিন আহমেদ বলেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি বিভাগের টেকনোলজিস্ট মো. বাবর আলী (৩৭) হাসপাতালে ভর্তি হন ১৯ জুন। চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৯টার...
করোনায় বেশির ভাগ মানুষই ঘরবন্দী। তিন মাস ধরে চুল কাটাতে সেলুনে যাননি ছেলে-বুড়ো কেউ। বরং ঘরবন্দী জীবনে বাসায় বসে চুল ফেলে মাথা ন্যাড়া করার এক ট্রেন্ড দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে সেসব ছবি কিছুদিন ভাইরালও হয়েছে। এ ভাইরাল হওয়া ন্যাড়া মাথার আড়ালে লুকিয়ে ছিল নরসুন্দরদের জীবনের দুঃখগাথা। তাঁদের কাজটাই অনেকে ঘরে বসে বিকল্প পথে সেরেছেন। কিন্তু থেমে যায় নরসুন্দরের ক্ষুর–কাঁচির শব্দ। টান লাগে...
দেশে যুদ্ধ লাগেনি, বোমা পড়েনি কোথাও, অথচ প্রতিদিন শহর ছেড়ে দলে দলে চলে যায় মানুষ। গভীর রাতে কিংবা সকালের আলো ফোটার আগে আগে পুরোনো আসবাব আর গোল করে মোড়ানো তোশক নিয়ে ট্রাকগুলো ঊর্ধ্বশ্বাসে ছুটে যায়। চলে যায় গ্রামের দিকে, আগের প্রজন্মের পুরোনো কোনো ঠিকানায়। যে ঠিকানা এত দিন ছিল তাদের জিরিয়ে নেওয়ার গন্তব্য, দুটো ঈদ কিংবা পূজা সেখানে কাটত পরম আনন্দে, আজ বাধ্য হয়ে সেখানে ফেরা।...
কাল ভয়ংকর এক দুর্ঘটনা থমকে দিয়েছে দেশকে। সোমবার সকালে সদরঘাটের কাছে ফরাশগঞ্জ ঘাট এলাকায় আরেক লঞ্চের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রী মর্নিং বার্ড নামের এক লঞ্চ ডুবে যায়। এখন পর্যন্ত ৩০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। ভয়াবহ এই বিপর্যয় আর অনাহূত মৃত্যুতে হতবাক সাকিব আল হাসান। গতকাল রাতেই এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সাকিব। করোনাভাইরাসের প্রকোপে বিশ্বে মৃত্যুর মিছিল লেগেছে।...
বৃদ্ধ বাবার শারীরিক জটিলতা নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন রতন কুমার গণপতি। করোনাভাইরাসের এই সময়ে হাসপাতালে যাওয়া বিরাট ঝক্কির কাজ। তাই ফেসবুকভিত্তিক চিকিৎসাসেবার গ্রুপ ‘ইডক্টরসের’ (eDoctors) শরণাপন্ন হন তিনি। বাবার শারীরিক অবস্থার বিবরণ দিয়ে গ্রুপে একটি পোস্ট দেন রতন। কিছুক্ষণের মধ্যেই একজন চিকিৎসকের সঙ্গে ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগের পরামর্শ দেওয়া হয় তাঁকে। সেই চিকিৎসকের দেওয়া চিকিৎসা পরামর্শ...
যশোরে এক কোভিড-১৯ রোগী মারা গেছেন। তাঁর নাম লুৎফর রহমান (৭০)। গতকাল সোমবার বিকেলে যশোরে করোনা সংক্রমিতদের জন্য নির্ধারিত হাসপাতাল গ্রিন ড্রিম লিমিটেডে (জিডিএল) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে যশোরে করোনায় ১১ জন মারা গেলেন। জিডিএলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পলাশ কুমার দাস বলেন, যশোর উপশহর ই-ব্লক এলাকার লুৎফর রহমান গত ২৪ জুন এ হাসপাতালে ভর্তি হন। তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও...
আজ ৩০ জুন ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস। ব্রিটিশ সাম্রাজ্যবাদবিরোধী সংগ্রামের ইতিহাসে ১৮৫৫ সালের সাঁওতাল বিদ্রোহ এক গৌরবোজ্জ্বল অধ্যায়। প্রথম সশস্ত্র গণসংগ্রাম। সাঁওতাল বিদ্রোহীদের সেদিনের দেশপ্রেমিক সংগ্রাম, আদর্শ ও অভূতপূর্ব আত্মত্যাগ পরবর্তীকালে ভারতবর্ষের জাতীয় স্বাধীনতা আন্দোলনকে অনুপ্রাণিত করেছিল। জুগিয়েছিল সাহস ও উদ্দীপনা। মুক্তিকামী মানুষের কাছে আজও তা অনুপ্রেরণার উৎস হয়ে আছে। সাঁওতাল...
করোনায় কক্সবাজারের প্রকৃতিই যেন বদলে গেছে। সৈকতে পর্যটকদের চিরচেনা ভিড় নেই। সৈকতের কাছেই হেসেখেলে বেড়াচ্ছে ডলফিন। সৈকতের বালুতে সাগরলতা। সেখানে ডিম পাড়ছে পাখি। আর এবারে সৈকতে কচ্ছপের ডিম দেওয়ার পরিমাণ আগের থেকে বেড়েছে। কাছিমের বাচ্চারা নিশ্চিন্তে চলে যাচ্ছে সমুদ্রে। সব মিলে প্রকৃতি যেন ফিরে পেয়েছে নিজেকে। বিশেষজ্ঞরা বলছেন, করোনায় মানুষের আনাগোনা কম, তাই এই রূপে ফিরেছে প্রকৃতি। তবে একে ধরে রাখা...
গত তিন দিন সারা দেশে বিদ্যুৎ উৎপাদন হয়েছে ৮ থেকে ৯ হাজার মেগাওয়াট। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডসহ (পিডিবি) সরকারের অন্যান্য ওয়েবসাইটে দেওয়া তথ্যমতে, দেশের কোথাও ‘লোডশেড’ নেই। কিন্তু তিন দিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে দুই থেকে পাঁচ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ না থাকার অভিযোগ পাওয়া যাচ্ছে। গ্রাহক ‘লোডশেডিং’ বললেও বিতরণ কোম্পানির ভাষায় এটি ‘টেকনিক্যাল ফল্ট’ বা কারিগরি...
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত খুব বিপজ্জনক মোড় নিয়েছে। ওই অঙ্গরাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবোট করোনাবিষয়ক এই পরিস্থিতির কথা জানিয়ে সতর্ক করেছেন। আজ সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। গতকাল রোববার গভর্নর অ্যাবোট বলেন, গত কয়েক সপ্তাহ ধরে দৈনিক করোনায় সংক্রমিত মানুষের গড় ২ হাজার থেকে বেড়ে ৫ হাজারের বেশি দেখা যাচ্ছে। টেক্সাসের গভর্নর জানান, এখন দিনে...
গ্রামের নাম শিমুলতলা বা শিমুলিয়া কিংবা কদমতলা। তালতলা বা খেজুরবাগানও হতে পারে। এই সব নামের সঙ্গে জড়িয়ে আছে শিমুল, কদম, তাল কিংবা খেজুরগাছের সংখ্যাধিক্য। কিন্তু পাবনা কিংবা মাগুরার নাম কীভাবে এল? সহজ উত্তর, মাছের নাম থেকে। পাবনা জেলার নাম এসেছে পাবদা মাছ থেকে। হরিচরণ বন্দ্যোপাধ্যায় বঙ্গীয় শব্দকোষ অভিধানে জানাচ্ছেন, পর্বত থেকে পব্বদ তার থেকে পাবদা। পব্বদ হলো প্রাকৃত রূপ। পব্বদ ও নাও মিলে হয়...
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর থেকে এ পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায় একটি সহজ কিন্তু শক্তিশালী নীতি আঁকড়ে আছে। সেটি হলো: কোনো দেশই, সে যত শক্তিশালীই হোক না কেন তার প্রতিবেশী দেশের জমি দখল করতে পারবে না। ১৯৮২ সালে আর্জেন্টিনা ফকল্যান্ড দ্বীপ দখল করার পর যুক্তরাজ্য সেখানে নিজের ভূখণ্ড পুনরুদ্ধারে যে সেনা অভিযান চালিয়েছিল, বিশ্বের খুব কম দেশই তার বিরোধিতা করেছিল। ১৯৯০ সালে ইরাক তার প্রতিবেশী...