নিরেট কালো কিংবা বাহারি রং। ডিম্বাকৃতি, গোলাকার, আয়তাকার কিংবা জ্যামিতিক; হরেক রকম বৈচিত্র্য গড়নে-গঠনেও। কখনো নেহাতই সাদামাটা ফ্রেম আবার অনেক সময় চশমার ডাঁটির দীঘল শরীরজুড়ে শৈল্পিক নকশা। চোখের সুরক্ষায় চশমা নিয়ে মানুষের যেমন নানা রকম নিরীক্ষা বেশ পুরোনো, তেমনি সুরক্ষার পাশাপাশি ফ্যাশন-স্টাইলের অনুষঙ্গ হিসেবে রোদচশমার ব্যবহারও কিন্তু বেশ প্রাচীন। সূর্যের অতিবেগুনি রশ্মি এবং ধুলোবালি থেকে রক্ষা... বিস্তারিত
source http://www.prothomalo.com/pachmisheli/article/1665354/%E0%A6%86%E0%A6%9C-%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A6%E0%A6%9A%E0%A6%B6%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬আমার মেষ রাশির পিতা মোশাহেদ উদ্দীন চৌধুরী ছিলেন ব্রিটিশ আমলে কলকাতার প্রেসিডেন্সি কলেজে-পড়া মানুষ। চেহারা এবং পোশাক-আশাকে...
প্রায় তিন মাস স্বেচ্ছায় ঘরবন্দী অপূর্ব। লকডাউনের শুরুর দিকে অসুবিধা না হলেও এখন যতই দিন যাচ্ছে, মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়ছেন তিনি। এখনো শুটিং শুরু করেননি অপূর্ব। এই পরিস্থিতিতে শুটিংয়ের সিদ্ধান্ত নিতেও পারছেন না। তবে ঈদে দর্শকদের সঙ্গে থাকতে চান তিনি। জুলাইয়ের মাঝামাঝি কয়েকটি কাজ করার ইচ্ছা আছে। নিজের কাজ, ছোট পর্দার সিন্ডিকেটসহ নানা বিষয় নিয়ে কথা বললেন এই জনপ্রিয় টিভি তারকা কেমন আছেন?...
বাংলাদেশের টেস্ট মর্যাদা নিয়ে কত স্বপ্ন ছিল এডি বারলোর। ছিল কত পরিকল্পনা। ক্রিকেট মানচিত্রে সত্যিকারের একটি শক্তি হয়ে উঠতে বাংলাদেশকে কী কী করতে হবে—নিপুণ হাতে সেগুলোর ছক কেটেছিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই কোচ। কিন্তু টেস্ট মর্যাদার পর সে মানুষটিকেই আর পেল না বাংলাদেশের ক্রিকেট। বারলো ১৯৯৯ সালে টেস্ট মর্যাদার স্বপ্ন দেখা বাংলাদেশে এসেছিলেন 'ডিরেক্টর অব কোচিং' হয়ে। ১৯৬১ থেকে ১৯৭০ সালের মধ্যে...
বিশ্বব্যাপী করোনা মহামারি চলছে। করোনাভাইরাস আক্রমণের কারণে আমাদের জীবনযাপনেও এসেছে ব্যাপক পরিবর্তন। করোনা সংক্রমণ রোধে বেশির ভাগ দেশে লকডাউন চালু করা হয়েছে। এ কারণে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, অফিস, আদালত ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ। জীবিকার তাগিদে ও অর্থনীতির চাকা সচল রাখতে অনলাইনে অফিস করছেন অনেকেই। অনলাইনে অফিস করতে আমরা অনেকেই বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি। কেননা আমরা অনলাইন মিটিংয়ে...
এফ রহমান হল, ঢাকা বিশ্ববিদ্যালয়। এখন মধ্যরাত। ঘুমানোর চেষ্টা করছিলাম। এমন সময় সহপাঠী তুলির ফোন পেলাম।ফোন ধরতেই তুলি সরাসরি বলল,শোন, কাল ক্লাসে আসার সময় শার্ট পরে আসবি।কেন?দরকার আছে।তুই তো জানিস আমি শার্ট পরি না। যে কারণে আমার কোনো শার্ট নেই।আই ডোন্ট কেয়ার। তোকে বলেছি শার্ট পরে আসতে। অতএব তুই শার্ট পরে আসবি।বলেই লাইন কেটে দিল। সমস্যায় পড়ে গেলাম। তুলি যেহেতু বলেছে, উপায় নেই, শার্ট পরে যেতেই হবে।...
তিন দিন আগে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়েছিলেন দেলোয়ার হোসেন (৬০)। তাঁর শারীরিক অবস্থা দেখে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার পরামর্শ দেন চিকিৎসকেরা। নমুনা পরীক্ষার কথা শুনে পালিয়ে যান তিনি। পরে গতকাল শুক্রবার বিকেলে নিজের বাড়িতে তাঁর মৃত্যু হয়। দিনাজপুরের বিরামপুর উপজেলায় এ ঘটনা ঘটেছে।দেলোয়ারের বাড়ি উপজেলার কসবা সাগরপুর গ্রামে। তিনি...
এক মাস ধরেই ঢাকার বায়ুদূষণ ক্রমাগতভাবে কমছে। বায়ুমান সূচক অনুযায়ী গতকাল শুক্রবার বিকেলে ঢাকার অবস্থান ছিল শিল্পোন্নত দেশের শহরের আশপাশে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, করোনা পরিস্থিতিতে ঢাকার বায়ুদূষণের প্রধান উৎসগুলো এখন বন্ধ। এটা ঢাকার বায়ুমানের উন্নতির বড় একটি কারণ। গত বছরের অক্টোবর থেকে দূষিত বাতাসের শহরের দিক থেকে ঢাকার সঙ্গী ছিল পাকিস্তানের করাচি ও ভারতের দিল্লি। এসব শহর এখনো শীর্ষ ১০ দূষিত...
যুক্তরাষ্ট্রের ১৬টি অঙ্গরাজ্যে করোনার সংক্রমণ বাড়তে থাকায় দেশ 'মারাত্মক সমস্যায়' রয়েছে বলেছে মন্তব্য করেছেন দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্টনি এস ফাউসি। গত দুই মাসের মধ্যে হোয়াইট হাউস টাস্ক ফোর্সের প্রথম ব্রিফিংয়ে ফাউসি বলেছেন, এ সমস্যা সমাধানের একমাত্র উপায় হচ্ছে একসঙ্গে কাজ করা। আজ শনিবার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা যুক্তরাষ্ট্রে সংক্রমণ...
ফল উৎপাদনে বিশ্বসূচকে বাংলাদেশের অবস্থান এখন উচ্চাসনে। মৌসুমি ফল উৎপাদনে বিশ্বের শীর্ষ ১০ দেশের গর্বিত তালিকায় নাম লিখিয়েছে বাংলাদেশ। এর মধ্যে আছে পাহাড়ের হানিকুইন জাতের সুমিষ্ট জাতের আনারসও। সুস্বাদু এই আনারস গ্রীষ্ম মৌসুমে পরিমাণে এতটাই বেশি উৎপাদিত হতো যে এর চাহিদাই যেত কমে। চাষিদের রীতিমতো লোকসান গুনতে হতো। ধীরে ধীরে সেই পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। এর পেছনে প্রথমত আছে যোগাযোগব্যবস্থার...
পজিটিভ, নেগেটিভ, আবার পজিটিভ—মোহাম্মদ হাফিজের তিনবার করোনা পরীক্ষার ফল। করোনাভাইরাস ও মোহাম্মদ হাফিজের মধ্যে যেন লুকোচুরি খেলাই চলছে! এই যখন অবস্থা প্রথম কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হওয়ার পর কোয়ারেন্টিনে না গিয়ে আবার পরীক্ষা করাতে যাওয়ায় হাফিজকে শাস্তি দেওয়ার কথা ভাবছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ইংল্যান্ড সফরের জন্য পাকিস্তানের ২৯ সদস্যের দল ও ১২ জন সাপোর্ট স্টাফের...
সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের কত অর্থ আছে, সেই তথ্য সে দেশের কেন্দ্রীয় ব্যাংকই প্রকাশ করে। তারপরও সরকার ও দেশীয় কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে এ অর্থের মালিক কারা এবং কীভাবে তা দেশটিতে গেল, তা জানার কোনো উদ্যোগ নেই। বিশ্লেষক ও অর্থনীতিবিদেরা বলছেন, সরকার উদ্যোগ নিলে সহজেই এই অর্থের মালিকদের তথ্য জানা সম্ভব। কারণ, আন্তর্জাতিক আইনেই সেই সুযোগ তৈরি হয়েছে গত এক দশকে। কিন্তু তা...
ঘৃণ্য বক্তব্যের বিরুদ্ধে ফেসবুক কোনো ব্যবস্থা না নেওয়ায় এ প্ল্যাটফর্ম থেকে বড় বড় বিজ্ঞাপনদাতারা সরে যাচ্ছে। ফেসবুক বর্জনের ডাক দিয়ে চালু করা আন্দোলন '#স্টপহেটফরপ্রফিট' জোরদার হচ্ছে। ফেসবুক থেকে বিজ্ঞাপন বর্জনের তালিকায় নাম লিখিয়েছে কোকা–কোলার মতো ব্র্যান্ড। বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, গতকাল শুক্রবার কোকা–কোলার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে তারা অন্তত ৩০ দিন সামাজিক যোগাযোগের...
আর্থুর মেলো বার্সেলোনা ছেড়ে জুভেন্টাসে যাচ্ছেন, ইউরোপের দলবদলের বাজারে কান পাতলেই শোনা যাচ্ছে এ কথা। এমনকি ব্যক্তিগত চুক্তিটাও নাকি হয়ে গেছে আর্থুরের। শুধু তাঁর বদলে মিরালেম পিয়ানিচের বার্সেলোনায় যাওয়ার চুক্তিটা পাকা হয়ে গেলেই নাকি ঘোষণা চলে আসবে। এই দলবদলে জুভেন্টাসের লাভ দেখলেও বার্সেলোনার আপাত কোনো দীর্ঘমেয়াদী লাভ খুঁজে পাচ্ছেন না কেউ। কিন্তু মরিয়া হয়ে এই দলবদল করতে চাওয়া বার্সেলোনার বোর্ডের...
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। গতকাল শুক্রবার রাতে তাঁর নমুনা পরীক্ষার এই ফলাফল জানা যায়। আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুর রহমান গতকাল রাত ১০টার দিকে প্রথম আলোকে এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। ইউএনও কার্যালয়ের একটি সূত্র জানায়, সম্প্রতি ইউএনও কার্যালয়ের একজন কর্মচারীর নমুনা পরীক্ষার ফল...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার স্পোর্টস সিলেক্ট ১ অ্যাস্টন ভিলা-উলভস বিকেল ৫–৩০ মি লা লিগা ফেসবুক লাইভ বিলবাও–মায়োর্কা সন্ধ্যা ৬টা সেল্টা ভিগো–বার্সেলোনা রাত ৯টা ওসাসুনা–লেগানেস রাত ১১–৩০ মি. অ্যাটলেটিকো–আলাভেস রাত ২টা সিরি আ সনি সিক্স, টেন ২...
ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘণ্টায় নতুন করে ৬০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় তাঁদের নমুনার ফল সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছায়। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭৩৩জন। জেলায় কোভিড-১৯ আক্রান্তদের ৮২ দশমিক ১২শতাংশই চলতি জুন মাসের ২৫দিনে আক্রান্ত হয়েছেন। শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয় এ তথ্য প্রথম আলোকে নিশ্চিত করে। এর আগে গত সোমবার সন্ধ্যায়...
দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, তা নিয়ে দুই ধরনের পূর্বাভাস দিয়েছে একটি কারিগরি বিশেষজ্ঞ দল। দুটি পূর্বাভাসেই বলা হয়েছে, সেপ্টেম্বরের শুরুর দিকে সংক্রমণের হার কমতে পারে। মহামারি পরিস্থিতি পর্যালোচনায় চারজনের ওই কারিগরি বিশেষজ্ঞ দল স্বাস্থ্য অধিদপ্তরের পাবলিক হেলথ অ্যাডভাইজারি কমিটিকে তথ্য বিশ্লেষণে সহযোগিতা করছে। দলটির দেওয়া পূর্বাভাস স্বাস্থ্য অধিদপ্তর গত এপ্রিল থেকে ব্যবহার...
দেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলেও বেশির ভাগই হাসপাতালে যাচ্ছেন না। ৯৩ দশমিক ৫৬ শতাংশ রোগীই চিকিৎসা নিচ্ছেন বাসায় থেকে। অন্যদিকে সারা দেশে করোনা চিকিৎসার জন্য নির্ধারিত শয্যার দুই-তৃতীয়াংশের বেশি (৬৭.৪৮ শতাংশ) খালি পড়ে আছে। বিশ্বের প্রায় সব দেশেই আক্রান্তদের একটি বড় অংশের লক্ষণ ও উপসর্গ মৃদু। তাঁদের হাসপাতালে ভর্তি হতে হয় না। মূলত যাঁদের অবস্থা গুরুতর, তাঁদেরই...
ঔষধ প্রশাসনের শর্ত পূরণের প্রস্তুতি নিচ্ছেন গণস্বাস্থ্যের অ্যান্টিবডি টেস্ট কিটের গবেষক দলের সদস্যরা। তাঁরা সরকারের বেঁধে দেওয়া নতুন নীতিমালার শর্ত পূরণ করতে চান। এ জন্য তাঁরা অবিলম্বে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) গবেষক দলের সঙ্গে বৈঠক বসতে আগ্রহী। আজ শনিবার তাঁরা এ বিষয়ে কথা বলতে বিএসএমএমইউর গবেষক দলের কাছে যেতে পারেন। ২৫ জুন ঔষধ প্রশাসন অধিদপ্তর প্রথমবারের মতো সফল...
করোনাভাইরাস মহামারিকে কাজে লাগিয়ে বিশ্বের কোনো কোনো দেশের সরকার ‘ক্ষমতা আরও কুক্ষিগত করার’ চেষ্টা করছে, যা গণতন্ত্র ও নাগরিক স্বাধীনতাকে খর্ব করছে। এক খোলা চিঠিতে বিশ্বজুড়ে পাঁচ শতাধিক রাজনৈতিক ও নাগরিক সমাজের নেতা, নোবেল পুরস্কার বিজয়ী ও মানবাধিকার সংগঠনগুলো এভাবেই সতর্কবাণী উচ্চারণ করেছে। ‘গণতন্ত্র রক্ষার আহ্বান’ শীর্ষক ওই খোলা চিঠিটি গতকাল বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে। সচেতনতা সৃষ্টি ও...
মানবজীবন আল্লাহর নিয়ামতে পরিপূর্ণ। সময় ও জীবন আল্লাহর দান। সময়ের ইতিবাচক ব্যবহারই জীবনের সফলতা। সময়ের অপচয় ও অপব্যবহার জীবনের ব্যর্থতা। সময়ের যথাযথ ব্যবহার না করা বা অপব্যবহার করার জন্য জবাবদিহি করতে হবে আল্লাহর দরবারে। মহাগ্রন্থ কোরআন কারিমে আল্লাহ তাআলা বলেন, ‘সময়ের শপথ! মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত; কিন্তু তারা নয়, যারা ইমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় ও ধৈর্যের উপদেশ...
করোনা সংক্রমণের এই সময়ে সবচেয়ে বড় সুখবর নিয়ে এসেছিল দেশের কৃষি খাত। বোরোতে ফলন হয়েছে দুই কোটি টন। আর বড় কোনো বিপর্যয় ছাড়াই সব ধান কাটতে পেরেছিলেন কৃষক। কিন্তু তারপরও গত দুই সপ্তাহে সব ধরনের চালের দাম কেজিতে এক থেকে তিন টাকা পর্যন্ত বেড়েছে। বোরো ওঠার পর ধান-চালের দাম না কমে উল্টো বাড়ছে কেন—এই জবাব খুঁজতে গিয়ে জানা গেল ভিন্ন এক কারণ। অর্থনীতিবিদ ও চালকলমালিকেরা বলছেন, নতুন এক...
নওগাঁ পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক ও দুই চিকিৎসকসহ নওগাঁয় আরও ৮৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। জেলায় এটি একদিনে সর্বোচ্চ শনাক্ত। এর মধ্যে নওগাঁ সদর উপজেলাতেই ৫০ জন। আজ শুক্রবার নওগাঁর ডেপুটি সিভিল সার্জন মুনজের-এ ইলাহী এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় কোভিড-১৯-এ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৩২৫ জনে। এর মধ্যে ২০৪ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন...
বিশ্ব প্রতারণা সম্মেলন হচ্ছে। পৃথিবীর সর্বকালের সেরা প্রতারণার তালিকা করা হয় এখানে। প্রতিবছর তালিকা নবায়ন করা হয়। এই তালিকায় বাংলাদেশের নাম আসে না। কী দুঃখের কথা! এই বদনাম ঘোচাতে এবার আমরা নিজেরা হাজির হয়েছি! আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানিয়ে এনেছি। এবার আমাদের প্রতারণাকে পৃথিবীর সর্বকালের সেরা প্রতারণার তালিকায় রাখতেই হবে। আমাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে আছে ভারত। আছে চীন। ফলে এশিয়া...
বাড়িঘর লুট হয়ে গেছে। আর তিনি বুকে-পিঠে গুলির ক্ষত নিয়ে ২০ বছর ফেরারি আসামি হয়ে পালিয়ে বেড়িয়েছেন। ১৯৭৫–এর পর থেকে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি তাঁকে এভাবেই দুর্ভোগে ফেলেছে। ২০১১ সালে এসে তিনি জানতে পারেন একাত্তরের বীরত্ব প্রদর্শনের সম্মান হিসেবে তাঁকে বীর বিক্রম খেতাব দেওয়া হয়েছে। কিন্তু সেখানে একটি ক্রমিক নম্বর ওলটপালট হয়েছিল। সেটি ঠিক করতেই গেল আরও ৯ বছর। যুদ্ধের ৫০ বছর পরে তাঁর নাম বীর...
করোনাভাইরাসে সংক্রমিত একজন রোগী সুস্থ হওয়ার পরও অনেক দিন পর্যন্ত নানা সমস্যায় ভুগতে পারেন। করোনার এই দীর্ঘমেয়াদি প্রভাবকে শারীরিক ও মানসিক দুইভাবে ভাগ করা যায়। শারীরিক প্রভাব করোনাভাইরাস সংক্রমণে দুই ধরনের জটিলতা হতে পারে। শরীরে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া ও সাইটোকাইন স্টর্ম। করোনার দীর্ঘমেয়াদি প্রভাবের জন্যও এই কারণ দুটি দায়ী বলে ধারণা করা হচ্ছে। কাজেই মৃদু উপসর্গের রোগীদের তুলনায় মাঝারি ও...
গাজীপুরে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিড-১৯ এ (করোনাভাইরাস) আক্রান্তের সংখ্যা। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১০২ জন। এ নিয়ে গাজীপুরে করোনাভাইরাসে সংক্রমিতের সংখ্যা দাঁড়াল তিন হাজার ১৮৯ জনে। গতকাল বৃহস্পতিবার বিকেলে গাজীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে ওই পাওয়া গেছে। গাজীপুর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গাজীপুরে নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১০২ জন। তাঁদের মধ্যে...
করোনাভাইরাস পাল্টে দিয়েছে আমাদের জীবনের বাস্তবতা। দেশ–বিদেশের পাঠকেরা এখানে লিখছেন তাঁদের এ সময়ের আনন্দ–বেদনাভরা দিনযাপনের মানবিক কাহিনি। আপনিও লিখুন। পাঠকের আরও লেখা দেখুন প্রথম আলো অনলাইনে। লেখা পাঠানোর ঠিকানা: dp@prothomalo.com করোনার শুরু থেকেই ভয়ের মধ্যে ছিলাম। আমার ফুসফুস দুর্বল, তাই করোনায় আক্রান্ত হলে বাঁচার সম্ভাবনা কম। একজন সুস্থ মানুষের ফুসফুসের কার্যক্ষমতা যেখানে ৭৫...
১৯১৮ সাল। স্প্যানিশ ফ্লুর তাণ্ডব চলছে পুরোদমে। এই বছরই বিশ্বের দুই বিখ্যাত চিত্রকর রং চাপালেন ক্যানভাসে। তাঁদের আঁকা সেই ছবিগুলোতে চোখ ফেরালে আজও পাওয়া যায় মহামারির করুণ বেদনা। করোনা মহামারির এই সময়ে জানা যাক এই ছবিগুলোর পেছনের গল্প এগোন শিলের দুটি ছবি বিকৃত মানবদেহের প্রতিকৃতি তুলে ধরার জন্য বিখ্যাত অস্ট্রিয়ার চিত্রকর এগোন শিলে। কোনো একটি বিশেষ শিল্পধারায় এ শিল্পীর আঁকা ছবিকে ফেলা যায়...
প্রখ্যাত ভারতীয় ঔপন্যাসিক অমিতাভ ঘোষের পূর্বপুরুষ বাংলাদেশের পদ্মাপাড়ের মানুষ। ১৮৫০-এর দশকের মাঝামাঝিতে প্রাকৃতিক দুর্যোগ ও নদীভাঙনে সব হারিয়েছিলেন তাঁরা। প্রাণ হাতে নিয়ে শুরু করেছিলেন নতুন যাত্রা। ১৮৫৬ সালে জলবায়ু শরণার্থী হয়ে বিহারে পৌঁছে থেমেছিল সে চলা। অনেক দিন ধরেই লেখক থাকছেন নিউইয়র্কে। কলকাতায় যাতায়াত করেন প্রায়ই। কূটনীতিবিদ পিতার চাকরির সুবাদে অমিতাভ ঘোষ শৈশবে ছিলেন বাংলাদেশে। দুই দশক...
২০১৬ সালে বিচ্ছেদের চার বছর পার হয়ে গেছে। আজও অঙ্কিতা লোখান্ডের মুম্বাইয়ের মালাডের বাসার নামফলকে সুশান্তের নাম জ্বলজ্বল করছে। কোথাও ছিল এক অপেক্ষা। কোথাও ছিল এক গভীর বিশ্বাস যে সুশান্ত হয়তো এক দিন তাঁর কাছেই ফিরে আসবেন। তাই নিজের বাসার নামফলক থেকে অঙ্কিতা মুছে ফেলতে পারেননি তাঁর ভালোবাসার মানুষটির নাম। টেলিভিশন ধারাবাহিক ‘পবিত্র রিশতা’-এর সেট থেকে সুশান্ত সিং রাজপুত ও অঙ্কিতার...
মাহবুব উল আলম হানিফ: আমার স্ত্রী অসুস্থ, তাই আসতে হয়েছে। প্রতিবেদক: পত্রিকায় পড়েছিলাম, আপনার বড় ভাই অসুস্থ। হানিফ: হ্যাঁ, আমার বড় ভাই থাকেন এখানে, আমার পরিবারের সদস্য, আত্মীয়স্বজন অনেকেই কানাডার বিভিন্ন শহরে আছেন। বড় ভাইও অসুস্থ। বিদেশি নাগরিকের ভ্রমণের নিষেধাজ্ঞার মধ্যে কানাডায় এসে আলোচনার জন্ম দেওয়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংসদ মাহবুব উল আলম হানিফের সঙ্গে গত বুধবার দুপুরে...
গত মে মাসের শেষ দিন থেকে অফিস চলছে। সরকারি প্রজ্ঞাপন ও স্বাস্থ্যবিধি মেনে সুচারুরূপে কর্মসম্পাদন বেশ দুরূহ। করোনাকালে সব অবস্থানের এবং বিভাগের সঙ্গে সমন্বয় করে কর্মকর্তা ও কর্মচারীদের অফিস-উপস্থিতি নিশ্চিত করা প্রায় অসম্ভব। তারপরও কঠিনের মধ্যে সহজকে খুঁজে নিতে হয়। জীবনের জন্যই জীবনধারণের বিষয়টি পায় সর্বোচ্চ অধিকার। সে পরিপ্রেক্ষিতেই কাজের গুরুত্ব বুঝে এগোতে হচ্ছে। অফিসে যাওয়া-আসা নিয়ে নিকটজনের...
গল্পটি এক তরুণ চিকিৎসকের, যিনি কর্মরত নোয়াখালীর হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর প্রথম পাতায় প্রকাশিত করোনার উপসর্গ থাকা এক রোগীকে চিকিৎসা দিয়েও বাঁচাতে না পেরে তাঁর হতাশার ছবি ছুঁয়ে গেছে হাজারো মানুষকে। জেনে নেওয়া যাক এই চিকিৎসকের প্রচেষ্টার গল্পটি। মঙ্গলবার বিকেল থেকে একে একে করোনায় আক্রান্ত দুই ব্যক্তির দুটি বাড়ি ও একটি ব্যবসাপ্রতিষ্ঠান লকডাউন করছিলেন তিনি।...
বিপদে পড়লে মানুষের মাথায় আকাশ ভেঙে পড়ে। আলতাফ সাহেবের মাথায়ও আকাশ ভেঙে পড়ল, তবে মহাকাশ স্টেশন মিরসহ। কারণ, দুই মাস ধরে তার বেতন বন্ধ। তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। করোনার কারণে অফিসের সবার বেতন বন্ধ , প্রথম মাসে অর্ধেক বন্ধ হয়েছিল, পরের মাসে পুরোই বন্ধ। ব্যাংকে যা দু-এক পয়সা ছিল, তা-ও শেষের দিকে। বাসায় বাজার-সদাই কিচ্ছু নেই...। তারপরও সেদিন দুপুরে খেতে বসে চমকালেন। স্ত্রী হঠাৎ গলা...
‘এই খালি, যাবা, আরমানিটোলা? আর্মেনিয়ান গির্জা চেনো তো তুমি?’‘চিনুম না আবার! এক খিটখিট্টা বুড়ার বাসা। আর থাকে পান খাওয়া কেয়ারটেকার শংকর। কত কালারের দেশি আর ফরেন মানুষ যে ওইখানে যাওয়ার লাইগা বায়না ধরে!’রিকশায় বাড়ালাম পা, গন্তব্য আরমানিটোলা। আমি, যে কিনা একসময় পড়েছি শক্তি চট্টোপাধ্যায়ের উপন্যাস লুসি আর্মানির হৃদয়রহস্য কিংবা হরহামেশা পরে থাকি আর্মানি জিনস, যদিও জানি এসবের...
করোনা চিকিৎসায় অক্সিজেনের ঘাটতি শিগগিরই দূর হচ্ছে না। অক্সিজেনের সংকট কাটিয়ে উঠতে স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগ কাজে লাগতে দেড় থেকে দুই মাস বা তারও বেশি সময় লাগতে পারে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও অক্সিজেন প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা বলছেন, ঠিক সময়ে পদক্ষেপ না নেওয়ায় অক্সিজেনের সংকট তৈরি হয়েছে। করোনা চিকিৎসায় অক্সিজেনের বড় ভূমিকা রয়েছে। রোগীকে নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহের কেন্দ্রীয়...
বুধবার সন্ধ্যা থেকেই একটার পর একটা মৃত্যুর খবর আসছিল। মৃত্যুর খবরগুলো এমন মানুষদের, যাঁরা নিজের জীবনকে তুচ্ছ করে করোনায় আক্রান্ত মানুষদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছিলেন। বুধবার রাতেই মারা যান তিন চিকিৎসক। মন খারাপ করা এমন খবর শুনতে হয়েছে গতকাল বৃহস্পতিবার সকালেও। গত বুধবার রাত থেকে গতকাল সকাল পর্যন্ত দেশে আরও চারজন চিকিৎসকের মৃত্যু হয়েছে করোনায়। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে এবং করোনার উপসর্গ নিয়ে...
লা লিগা ও সিরি 'আ'তে আজ ২টি ম্যাচ। যুক্তরাজ্যে ফিরেছে টেনিস। সিরি আ সনি টেন ২ জুভেন্টাস–লেচ্চে রাত ১–৪৫ মি. লা লিগা ফেসবুক লাইভ সেভিয়া–ভায়াদোলিদ রাত ২টা টেনিস ইউরোস্পোর্ট ব্যাটল অব দ্য ব্রিটস সন্ধ্যা ৬টা বিপিএল–পুনঃপ্রচার গাজী টিভি রংপুর–চট্টগ্রাম বেলা ৩টা ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার স্পোর্টস সিলেক্ট ১...
গান গাইতে ভালোবাসেন মেহেদী হাসান। সেরাকণ্ঠ ২০১০-এ হয়েছিলেন দ্বিতীয় রানারআপ। চাকরিও পেয়ে গিয়েছিলেন ইমপ্রেস গ্রুপে। কিন্তু লেখাপড়ার প্রতি অসীম আগ্রহ তাঁকে টেনে নিয়ে গেছে অস্ট্রেলিয়া। সমাজকর্ম বিষয়ের ওপর ডিগ্রি নিতে সেখানে লেখাপড়া করছেন তিনি। তবে গান থেকে বিদায় নেননি। সম্প্রতি ভোকাল হিসেবে যোগ দিয়েছেন সেখানকার স্থানীয় বাংলা গানের দল ‘যোদ্ধা’য়। অস্ট্রেলিয়ায় ভালোই আছেন মেহেদী। পড়ালেখার...
আসিফ তার বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে। হঠাৎ করে বিকেলের মিষ্টি কমলা রোদ তার এক বন্ধুর মুখে পড়তে দেখল সে। সঙ্গে সঙ্গে সে পকেট থেকে মোবাইল বের করে একটা ছবি তুলে ফেলল। ছবি তোলার এমন দৃশ্য তো এখন আমরা অহরহই দেখি। কিন্তু পকেটের ফোনে এই ক্যামেরা আসার আগে ক্যামেরাকে কিন্তু একটা বড় পথ পাড়ি দিতে হয়েছে। বিভিন্ন রকম আলো দিয়ে ছবি তোলা হয়। এই আলো যত দিন কোনো মাধ্যমে সংরক্ষণ করা যেত না, তত দিন কাগজে পেনসিল...
মহামারির প্রভাব স্বাস্থ্য খাতের অন্য ক্ষেত্রে পড়তে শুরু করেছে। সরকারি কর্মকর্তারা বলছেন, শিশুদের নিয়মিত টিকাদানের হার দুই মাসে ১০ শতাংশ কমে গেছে। ইউনিসেফ বলছে, আগামী ৬ মাসে বাড়তি ২৮ হাজার শিশুর মৃত্যু হওয়ার আশঙ্কা আছে।গতকাল বুধবার নিয়মিত সংবাদ বুলেটিনের শুরুতে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা শিশুদের টিকাদানের বিষয়টি উল্লেখ করেন। তিনি বলেন, ‘স্বাস্থ্য...
চীনের প্রখ্যাত সমরবিদ সান ঝুর বিখ্যাত একটি কথা হলো, ‘যদি তুমি নিজের এবং শত্রুর সম্পর্কে না জানো তাহলে সব লড়াইয়েই তুমি হারবে। যদি তুমি নিজের সম্পর্কে জানো কিন্তু শত্রুর সক্ষমতার বিষয়ে না জানো, তাহলে তোমার প্রতিটি জয়ের পরপরই হারের আশঙ্কা থাকবে। আর যদি তুমি নিজের ও শত্রুর উভয়ের বিষয়ে জানো, তাহলে শত লড়াইয়েও তোমার হারের আশঙ্কা নেই।’ রণকৌশলীরা সংঘাতরত পক্ষগুলোর কাজের ধরন,...
বিটিএস ও ভক্তদের কীর্তি বিশ্বের নানা দেশের তরুণদের ওপর বিটিএসের বেশ প্রভাব। কোরীয় এই ব্যান্ড গানের বাইরেও নানা সময় নানা ধরনের সামাজিক কাজ করে থাকে, যা অনেকেরই চোখের আড়ালে থেকে যায়। ইউনিসেফের সঙ্গে অনেকদিন ধরেই তাঁরা যুক্ত ‘লাভ মাইসেলফ’ কর্মসূচিতে। যার মূল বার্তা হলো, প্রকৃত ভালোবাসা শুরু হোক নিজেকে ভালোবাসার মধ্য দিয়ে। এ ছাড়া শিশু ও নারীর নিরাপত্তা নিয়েও কাজ করছে দলটি। দলের...
করোনাভাইরাস পাল্টে দিয়েছে আমাদের জীবনের বাস্তবতা। দেশ–বিদেশের পাঠকেরা এখানে লিখছেন তাঁদের এ সময়ের আনন্দ–বেদনাভরা দিনযাপনের মানবিক কাহিনি। আপনিও লিখুন। পাঠকের আরও লেখা দেখুন প্রথম আলো অনলাইনে। লেখা পাঠানোর ঠিকানা: dp@prothomalo.com ইনস্টিটিউট অব পাবলিক হেলথ থেকে অবসর নিয়েছি অনেক দিন হলো। সিদ্ধান্ত নিয়েছিলাম, নতুন করে আর কোনো কাজে যোগ দেব না, পরিবারের সঙ্গেই থাকব। এর মধ্যে মেয়ে...
বরিশাল নগর ছাড়িয়ে প্রায় ৩০ কিলোমিটার দূরে বাকেরগঞ্জ উপজেলার পাণ্ডব নদের তীরে কৃষ্ণকাঠি গ্রাম। সবুজ প্রকৃতির নিবিড় ছোঁয়ায় গ্রামটা এমনিতেই নির্জন। সেই নির্জনতাকে আরও গভীর করেছে করোনার আকাল। এই গ্রামের মঞ্জু রানীর (৩৫) কথায় সেই ইঙ্গিত পাওয়া গেল। নদের তীরে সরু মেঠোপথটা পশ্চিমে অনেক দূর গেছে। কিছুদূর এগোতেই দেখা গেল, মঞ্জু রানী গোবর ঘুঁটে জ্বালানি তৈরি করছিলেন। কুশল জানতে চাইলে তিনি স্মিত হেসে...