তিন–চার মাস ধরে প্রায় সবাই গৃহবন্দী। যোগাযোগের একমাত্র সূত্র হলো মুঠোফোন। তিন দিন ধরে খবর পাচ্ছিলাম, কামাল লোহানী অসুস্থ। আজ (গতকাল) সকালে খবর পেলাম, তিনি আর নেই। কী যে এক মারণজ্বর এসেছে, একবার ধরলে আর নিস্তার নেই। লোহানীর সঙ্গে শেষ দেখা বোধ হয় ২০১৭–তে হয়েছে। আমারই আগ্রহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে, পঞ্চাশের দশকে ঢাকার সাংস্কৃতিক জীবন নিয়ে একটা ছোট্ট বক্তৃতা দিয়েছিলাম।... বিস্তারিত
source http://www.prothomalo.com/we-are/article/1664071/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%80
দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর খবর জানা যায় ১৮ মার্চ দুপুরে। ওই দিনই সন্ধ্যায় জানা গেল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে একজন প্রবাসী বাংলাদেশির মৃত্যুর খবর। সেটাই ছিল দেশের বাইরে প্রথম কোনো বাংলাদেশির মৃত্যু। এরপর প্রায় প্রতিদিনই নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু হচ্ছিল। একই সঙ্গে যুক্ত হচ্ছিল নতুন নতুন দেশ, যেখানে একের পর এক প্রবাসী আক্রান্ত ও মারা যাচ্ছিলেন। গতকাল শনিবার পর্যন্ত...
শনিবার সকাল দশটা একত্রিশ মিনিটে উর্মি লোহানীর এসএমএস: ‘চলে গেলেন।’ বলে দিতে হলো না কার কথা বলা হচ্ছে। এ অবস্থায় কামাল লোহানীর শোকগ্রস্ত সন্তানের কাছে ফোন করা যায় কি না, সে ভাবনাকে আমলে না নিয়ে ফোন করি। মা দীপ্তি লোহানী কয়েক বছর আগে যখন চলে গেলেন, তখনো উর্মি লোহানীকে শান্ত দেখেছি। আমাদের সামনে কাঁদেননি। এবারও শান্ত। বললেন, ‘বাবাকে আমরা উল্লাপাড়া নিয়ে যাচ্ছি। তার আগে উদীচীতে...
বগুড়ায় জ্বর, শ্বাসকষ্টসহ কোভিড-১৯ রোগীর উপসর্গে একজন আইনজীবীর মৃত্যু হয়েছে। বগুড়ার কোভিড চিকিৎসা ডেডিকেটেড মোহাম্মদ আলী হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার রাত ১১টা ২০ মিনিটে ওই আইনজীবীর মৃত্যু হয়। ওই আইনজীবীর নাম এমাজ উদ্দিন (৬২)। তিনি বগুড়া জলেশ্বরীতলা এলাকায় বসবাস করতেন। তাঁর গ্রামের বাড়ি পাবনার সাঁথিয়া উপজেলায়। মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা খায়রুল বাশার...
মা-বাবার কেউ কিংবা দুজনেই করোনাভাইরাসে আক্রান্ত হলে সন্তানকেও অবশ্যই পরীক্ষা করাতে হবে। পরীক্ষার ফল নেগেটিভ এলে তাকে আলাদা রাখার ব্যবস্থা করতে হবে। এ ক্ষেত্রে মা-বাবার যেকোনো একজন আক্রান্ত হলে বিষয়টি সহজ। কিন্তু দুজনেই আক্রান্ত হলে পরিবারের অন্য সদস্যদের এগিয়ে আসতে হবে। শিশুদের কাছে মা-বাবার করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি গোপন করা যাবে না। তবে এমনভাবে বুঝিয়ে বলতে হবে, যেন তারা আতঙ্কিত হয়ে না...
পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন ছিল ছেলেটির। স্পেনের দ্বিতীয় বিভাগের দল লাস পালমাসের বয়সভিত্তিক দলে তাঁর বেড়ে ওঠা। মাঝে ইউডি জানদিয়ায় যোগ দিলেও আগামী মৌসুমে ফিরতে চেয়েছিলেন পালমাসে। কিন্তু ফেরার আর হলো কোথায়! হোর্হে সানচেজ ভাকা এখন না ফেরার দেশে। পানিতে ডুবে করুণ মৃত্যু ঘটেছে ১৭ বছর বয়সী এ ফুটবলারের। লাস পালমাস এক টুইটে জানায়, 'আমাদের সাবেক ক্যাডেট হোর্হে সানচেজ ভাকার মৃত্যুতে শোক প্রকাশ করছি।...
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগী এক লাখের বেশি রয়েছে, বিশ্বে এমন দেশের সংখ্যা বাংলাদেশসহ এখন ১৮টি। এসব দেশের মধ্যে সবচেয়ে কম পরীক্ষার দিক থেকে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। বাংলাদেশের চেয়ে কম পরীক্ষা হচ্ছে শুধু মেক্সিকোতে। অন্যদিকে বিশ্বের ২১৫টি দেশের মধ্যে জনসংখ্যার অনুপাতে পরীক্ষার দিক থেকে বাংলাদেশের অবস্থান ১৪৫তম। অথচ পরীক্ষার তুলনায় সংক্রমণ শনাক্তের হার বাংলাদেশে বেশি। গড় শনাক্তের হার...
ময়মনসিংহের ভালুকা উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় কারখানার দুই শ্রমিক নিহত হয়েছেন। গতকাল শনিবার রাতে উপজেলার হাজীর বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন উপজেলার কাইচাঁন গ্রামের আশরাফুল (২১) এবং বিরুনীয়া গ্রামের জাকির হোসেন (২০)। তাঁরা দুজনই উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের এসএমসির ওরস্যালাইন তৈরির কারখানায় কাজ করতেন বলে নিশ্চিত করেছে পুলিশ। ভালুকা মডেল থানার উপপরিদর্শক...
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা প্রশাসন এক সপ্তাহে তিনটি বাল্যবিবাহ ঠেকিয়ে দিয়েছে। চলতি জুন মাসের দ্বিতীয় সপ্তাহে এসব বিয়ে ঠেকানো হয়। তিনটি বিয়েই হতে যাচ্ছিল উপজেলার মালিয়াট ইউনিয়নে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবর্ণা রানী সাহা এসব বিয়ের বিষয়ে তাঁর ফোনে তথ্য পান। এরপর তিনি ঘটনাস্থলে পাঠান সহকারী কমিশনার (এসি ল্যান্ড) ভূপালী সরকারকে। তিনি গিয়ে এসব বিয়ে ঠেকিয়ে দেন। সুবর্ণা সাহা বলেন,...
দারিদ্র্য বিমোচন ও শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি—বাংলাদেশের এই দুই অর্জন বিশ্বস্বীকৃত। শিক্ষার গুণগত মান নিয়ে প্রশ্ন থাকলেও সব শিশুর স্কুলে আনা এবং বিশেষ করে মেয়েদের শিক্ষায় অগ্রগতি বাংলাদেশের একটি অর্জন। তবে কোভিড সেই অগ্রগতির ক্ষেত্রে একটি প্রবল বিপত্তি হিসেবে দেখা দিয়েছে। আর প্রকারান্তরে তা বাল্যবিবাহকে উৎসাহিত করছে। গত মার্চ ও এপ্রিল মাসে একটি জরিপ করে বেসরকারি সংগঠন গণসাক্ষরতা...
অনেক না–বলা কথাই মনের মধ্যে জমা হয়ে থাকে। যা বাবাকে বলাই হয় না। বলা হয়নি, বাবা তোমাকে ভালোবাসি।বাবার হাতের আঙুল ধরেই যেন বাইরের জগতে প্রথম পা রাখা। বাবাই সেই পুরুষ, যার মাধ্যমে পুরুষ জাতিকে চেনা। তাই বাবাই আমাদের সুপারহিরো।শৈশব থেকে বড় হওয়ায় বাবার ভূমিকাই যেন অনেকাংশে বেশি। বাবা ভীষণ রাগী প্রকৃতির। খুব কমই তার দাঁত দেখা যেত। কী যেন ভাবনার জগতে থাকত সারাক্ষণ। অনেক ঘটনাই যেন হাতছানি দেয়। মনে...
সামাজিক গবেষক সুস্মিতা খান ও তাঁর পরিবারের সদস্যরা ঠিক রাত নয়টায় বাসার বারান্দায় যান। ২০ থেকে ৩০ সেকেন্ড সবাই একসঙ্গে করতালি দেন। তারপর যে যাঁর কাজে চলে যান। এভাবে পরিবারটি ৮২তম রাত পার করে ফেলেছে। করতালি দিয়ে করোনাভাইরাসকে কাবু করতে রাত-দিন পরিশ্রম করা চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, পুলিশ, স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন পেশা–শ্রেণির মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন সুস্মিতা খানের পরিবারের...
মতিশ তালুকদার বিসিকের সহকারী পরিচালক ছিলেন। ১৯৭৫ সালে তিনি যখন মারা যান, তখন তাঁর চার ছেলেমেয়ে ছোট ছোট। সেই ছেলেমেয়েদের মধ্য মিতালী তালুকদার বর্তমানে সরকারি চাকরিজীবী, মহীতোষ তালুকদার আমেরিকায় ব্যারিংটন শহরের মেয়র অফিসের অ্যাকাউন্ট্যান্ট, কাকলি তালুকদার একটা এনজিওর সঙ্গে যুক্ত আর আশুতোষ তালুকদার ব্যাংকের কর্মকর্তা। এক বাবা দিবসে ছেলে মহীতোষ তালুকদার ফেসবুকে মা অঞ্জলী তালুকদারের সঙ্গে ছবি...
টেলিমেডিসিন–সেবা দিয়ে নারী ডেন্টাল সার্জনদের উদ্যোগে গঠিত একটি দল সারা দেশের করোনাভাইরাসে আক্রান্ত (কোভিড-১৯) ৫০০ জন রোগীকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন। এই রোগীরা সম্পূর্ণ বিনা মূল্যে চিকিৎসা নিয়েছেন বাড়ি থেকে। অন্যদিকে সরাসরি হাসপাতালে দায়িত্ব পালনের পাশাপাশি দিনরাত টেলিফোনে, ভিডিও কলে রোগীদের সঙ্গে কথা বলে এই চিকিৎসকদের অনেকে নিজেরাই অসুস্থ হয়ে পড়েছেন। অনেকের পরিবারের সদস্যরা করোনায়...
করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতিতে নিজের এবং পরিবারের সদস্যদের জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন যে চিকিৎসক, নার্স, ব্যাংকারসহ বিভিন্ন খাতে কর্মরত নারীরা তাদের জন্য ট্রাভেলেটস অব বাংলাদেশ লালমাটিয়ার অফিস কাম ডর্মে থাকার ব্যবস্থা করেছে। কোভিড-১৯ মোকাবিলায় সামনের সারির যোদ্ধাদের আত্মত্যাগের পাশাপাশি অনেককেই পড়তে হচ্ছে বিভিন্ন ভোগান্তিতে। কখনো হয়তো বাসা থেকে বাড়িওয়ালার...
২০২০-২১ অর্থবছরের বাজেট প্রস্তাব একদিকে গতানুগতিক, অন্যদিকে ব্যতিক্রমধর্মী। বাজেটে যেসব লক্ষ্য এক দশক ধরে দেখা যাচ্ছে, এবারেরটিতেও তা-ই দেখা গেল। অতি উচ্চ লক্ষ্যমাত্রা, বাস্তবায়নের ব্যর্থতা, রাজস্ব আদায় করার ব্যর্থতা, অপ্রয়োজনীয় বড় বড় প্রকল্প গ্রহণ করার জন্য বাণিজ্যিক ভিত্তিতে বৈদেশিক ঋণের সম্প্রসারণ করা ইত্যাদি সবই আছে। এত দিন একভাবে চলে আসছিল। এখন আর সেই দিন নেই। প্রতিযোগিতামূলক বিশ্ব,...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার স্পোর্টস সিলেক্ট ১ নিউক্যাসল–ইউনাইটেড সন্ধ্যা ৭টা অ্যাস্টন ভিলা–চেলসি রাত ৯–১৫ মি. এভারটন–লিভারপুল রাত ১২টা লা লিগা ফেসবুক লাইভ সেল্টা ভিগো–আলাভেস সন্ধ্যা ৬টা ভ্যালেন্সিয়া–ওসাসুনা রাত ১১–৩০ মি....
দুই দিন আগে দেশে সংক্রমণ লাখ ছাড়িয়েছে। এই সংখ্যার মধ্যে মৃত্যুর তথ্য যেমন আছে, তেমনি আছে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে যাওয়ার কথা। সংক্রমণ ও মৃত্যু দুটোই বেড়ে চলেছে। স্বাস্থ্য অধিদপ্তরের পাবলিক হেলথ অ্যাডভাইজরি কমিটির প্রক্ষেপণে বলা হয়েছিল, জুনের শেষে মোট সংক্রমণ বেড়ে ১ লাখ ২৩ হাজারে পৌঁছাবে। বর্তমান ধারা অব্যাহত থাকলে মাস শেষ হতে হতে আক্রান্তের সংখ্যা ওই অনুমিত সংখ্যাকে ছাড়িয়ে যাবে।...
ভালোবাসার কাছে যে করোনাভাইরাস কিচ্ছু না, সেটাই আবার প্রমাণ করলেন ব্রাহ্মণবাড়িয়ার তিন ভাই মাসুম, মারুফ ও মোস্তাক। ৭২ বছর বয়সী বাবার শরীরে ধরা পড়া করোনার বিরুদ্ধে প্রায় এক মাসের লড়াই শেষে জয়ী হয়েছেন তাঁরা। বাবা মতি মিয়ার যেদিন করোনা পজিটিভের ফলাফল এল, সেদিন ছিল চাঁদ রাত। ঈদের আগের দিন এমন ফলাফলে তিন সন্তানই মুষড়ে পড়লেন। তবে সেটা কাটিয়েও উঠলেন কিছু সময়ের মধ্যে। শুরু হলো বাবাকে নিয়ে নতুন...
১. ‘গাড়িটা তোমাদের জন্য ঝামেলার কারণ হয়ে দাঁড়িয়েছে, আমার মতো।’লকডাউনের এই অবসরে ঈদের কয়েকটা নাটক দেখছিলাম। এই সংলাপটিও এমনই একটি নাটকের অংশ। এ বছরের ঈদের নাটকগুলোর মধ্যে সবচেয়ে পীড়াদায়ক সংলাপ বোধ হয় এটিই। এই সংলাপের প্রেক্ষাপট বুঝতে আমাদের আরেকটু পেছনে ফিরতে হবে। মিজানুর রহমান আরিয়ান এ সময়ের দারুণ একজন নির্মাতা, বেশ কিছুকাল সময় ধরেই তিনি চমৎকার সব কাজ করে যাচ্ছেন। তবে ‘উপহার’ নাটকটি বোধ করি...
ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে নিজেদের মাঠে ১-১ গোলে ড্র করেছে টটেনহাম হটস্পার ২০১৮ সালের শেষ দিকে বেশ বাজেভাবেই ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বিদায় নেন পর্তুগিজ ম্যানেজার হোসে মরিনহো। মালিকপক্ষের সঙ্গে সমস্যা, শিষ্যদের সঙ্গে বাজে সম্পর্ক – ক্লাব থেকে চলে যাওয়ার সময় ইউনাইটেডের তেমন কোনো বন্ধুই পাননি এই পর্তুগিজ। এক বছর পর সেই মরিনহোই টটেনহাম হটস্পারের ম্যানেজার। লন্ডনে যাওয়ার পর এই নিয়ে...
বাজেটে করমুক্ত আয়সীমা আড়াই লাখ টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ টাকা করে নিচের দিকের, অর্থাৎ প্রান্তিক করদাতাদের কিছুটা স্বস্তি দিয়েছেন অর্থমন্ত্রী। এত দিন যাঁরা একদম তলানিতে ছিলেন, এমন করদাতাদের কর দিতে হবে না। আর তলানির কিছুটা ওপরে থাকা করদাতাদের কর কম দিতে হবে। তাই বলা চলে, বছর শেষে তাঁদের খরচ কমবে। কিন্তু ওই সব করদাতার খরচ বেড়ে যাবে। কারণ, ভ্যাট ও সম্পূরক শুল্কের মতো পরোক্ষ কর বাড়ানোয় অনেক নিত্যপণ্য...
শুটিংয়ে আর বাধা নেই। তাই প্রায় আড়াই মাস পর ১ জুন শুরু হয়েছে ছোট পর্দাসংশ্লিষ্ট কাজের শুটিং। ধারাবাহিক নাটকের মাধ্যমে কাজ শুরু করেছেন নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা। এদিকে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ইতিমধ্যে অনেকেই ধারাবাহিকের পাশাপাশি শুরু করেছেন ঈদের নাটকের শুটিং। তাঁরা সবাই স্বাস্থ্যবিধি মেনে নিরাপত্তার সঙ্গে কাজ করছেন। তবে কিছু তারকা এখনো শুটিংয়ে যোগ দেওয়া নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন। ১০...
২০২০ সালকে প্রাণ-প্রকৃতির ‘কামব্যাক ইয়ার’ বলেই মনে হচ্ছে। প্রায় দম বন্ধ হয়ে আসা প্রকৃতির একটু নিশ্বাস নেবার সুযোগ তৈরি হয়েছে করোনা মহামারিতে মানুষের সদর্প চলাচল সীমিত হয়ে পড়ায়। মানুষ হয়েছে ঘরবন্দী, আর প্রাণ-প্রকৃতি মেলেছে ডানা। পৃথিবীর নানা শহরে মানুষহীন শহরের রাস্তাঘাটে প্রাণীর চলাচলের খবর উঠে আসছে তথ্যমাধ্যমে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাণ-প্রকৃতির জন্য অবারিত। তবু...
শুধু রাজনৈতিক অঙ্গন নয়, সাংস্কৃতিক অঙ্গনেও বদরউদ্দিন আহমদ কামরানের ছিল ঘনিষ্ঠ যোগাযোগ। সিলেটের গণমানুষের সঙ্গে তাঁর যেমন ছিল আকাশচুম্বী জনপ্রিয়তা, তেমনই সংস্কৃতিকর্মীদের সুখ-দুঃখেও তিনি সব সময় পাশে থাকতেন। সংস্কৃতির প্রতি এমন নিখাদ প্রেম এখনকার রাজনীতিকদের মধ্যে খুব একটা দেখা যায় না। তাঁর মৃত্যু সিলেটবাসীকে অপার শূন্যতায় ভাসাচ্ছে। শুক্রবার রাত সাড়ে আটটায় সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের উদ্যোগে...
আজকাল গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কোভিড–১৯–এ আক্রান্ত হলে ভর্তি হচ্ছেন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)। নিঃসন্দেহে ভালো একটি রাষ্ট্রীয় উদ্যোগ। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। ফলে সামরিক বাহিনীর হাসপাতালে তাঁদের সুচিকিৎসা হচ্ছে। এতে এটা স্পষ্ট যে স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্থানীয় সরকার অথবা সরকারি অন্য কোনো হাসপাতালের ওপর রাষ্ট্রের ভরসা কম।...
বর্ষার বৃষ্টি ও উজানের পানির তোড়ে দেশের সব কটি নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। সেই সঙ্গে নদীভাঙনও শুরু হয়ে গেছে। এ বছর নদীভাঙনে ২ হাজার ৩৬৫ হেক্টর এলাকা বিলীন হওয়ার আশঙ্কা করা হচ্ছে। গবেষণা সংস্থা বাংলাদেশ সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস) এমন পূর্বাভাস দিয়েছে। এতে ১৬টি এলাকার প্রায় ২৩ হাজার মানুষ গৃহহীন হবে। তবে এ আশঙ্কার মধ্যে ইতিবাচক খবর হচ্ছে, এক যুগ...
শান্তিতে নোবেল পুরস্কারজয়ী পাকিস্তানের নারীশিক্ষা আন্দোলনের কর্মী মালালা ইউসুফজাই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (গ্র্যাজুয়েট) ডিগ্রি অর্জন করেছেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতির ওপর স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন বলে নিজেই টুইট করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ১৯ জুন নিজের অক্সফোর্ড থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন হওয়ার খবর টুইটারে দুটি...
জুন মাসের তৃতীয় রোববার পালন করা হয় বাবা দিবস। সে হিসাবে আগামীকাল ২১ জুন, এবারের বাবা দিবস। করোনাকালে সম্মুখসারিতে দায়িত্ব পালন করছেন, এমন চারজন বাবাকে নিয়ে ছুটির দিনের এবারের আয়োজনে লিখেছেন তাঁদের সন্তানেরা। জানিয়েছেন বাবার প্রতি ভালোবাসার কথা। পাশে থেকেও যেন দূরে আহির হোসেন, ঢাকা কষ্টের মুহূর্তও অনেক সময় আনন্দের আবরণে ধরা দেয়। ঘরবন্দী অবস্থায় এবারের ঈদের দিনেই তেমন একটা অভিজ্ঞতা হলো। একে তো...
‘ব্ল্যাক লাইভস ম্যাটার’। সারা পৃথিবী এখন উত্তাল এই স্লোগানে। যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনার অগ্নিস্ফুলিঙ্গে পুরো বিশ্বে ক্ষোভের দাবানল ছড়িয়ে পড়েছে। এই আন্দোলনেরই অংশ হিসেবে বিশ্বব্যাপী বিক্ষোভকারীরা বছরের পর বছর ধরে দাঁড়িয়ে থাকা নানা ভাস্কর্য সরিয়ে ফেলার আওয়াজ তুলেছেন। গত কিছুদিনে বিভিন্ন দেশে কখনো ভাস্কর্য ভেঙে ফেলার ঘটনা ঘটেছে, কোথাও আবার আন্দোলনের মুখে...
খুলনায় শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জ্বর ও শ্বাসকষ্টসহ বিভিন্ন উপসর্গ নিয়ে দুই নারীসহ সাতজনের মৃত্যু হয়েছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। শুক্রবার সকাল ৭টার দিকে খুলনা নগরের টুটপাড়া এলাকার ফিরোজ আহমেদকে (৬৯) ভর্তি করা হয়েছিল ওই ওয়ার্ডে। তিনি রাত সাড়ে ৮টার দিকে মারা যান। এ ছাড়া কার্ত্তিক (৪০) নামের এক ব্যক্তি বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে...
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬ভুলের জন্য অনুশোচনা—সেটা ঠিক আছে। তবে বস্তুগত বা জাগতিক কিছু হারিয়ে ফেলা নিয়ে কখনো আফসোস করবেন...
এটা লাল কার্ড! লিওনেল মেসির লাল কার্ড দেখা উচিত ছিল! কাল রাতে বার্সেলোনা-সেভিয়া ম্যাচে প্রথমার্ধ শেষেই বার্সা তারকাকে নিয়ে ঝড় উঠেছিল সামাজিক যোগাযোগমাধ্যম গুলোতে। মেসিকে সাধারণত অমন মেজাজ হারাতে দেখা যায় না। তেড়ে গিয়ে প্রতিপক্ষ দলের খেলোয়াড়কে ধাক্কা মেরে ফেলে দিলেন। এ কোন মেসি! ঘটনাটা প্রথমার্ধের যোগ করা সময়ে।সেভিয়া বক্সের সামনে বল নিয়ে ছুটছিলেন মেসি। হাঁটুর চোট থেকে ফিরে প্রথম ম্যাচ খেলতে...
বগুড়ার বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে করোনাভাইরাস (কোভিড-১৯) ‘পজিটিভ’ একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা রাত পৌনে আটটার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পেশায় ব্যবসায়ী ওই ব্যক্তির নাম আল ইমরান সরকার (৪৩) । তিনি দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ওসমানপুর হিওড়া এলাকার বাসিন্দা। আল ইমরান সরকারের স্ত্রী শাকিলা পারভীন...
আম ভাঙার কাজে এসে বাগানে খেতে বসেছেন চার শ্রমিক। খেতে খেতে গল্প করছেন। আম নিয়েই সে গল্প। শ্রমিক শাহাবুল বলছেন, ‘আজ ভাঙছি গরিবের আম। আবার কাল ভাঙতে হবে বড় লোকের আম।’ মাসুম বললেন, ‘যে আমই ভাঙি মজুরি সাড়ে তিন শ টাকার কম হলে হবে না।’ তাঁর কথায় সায় দিয়ে শাহাবুদ্দিন ও রাশেদ মাথা নাড়লেন। শুনতে শুনতে তাঁদের গল্পের সঙ্গে যুক্ত হই। জানতে চাই, আমের কি ধনি-গরিব আছে ভাই? এ কথা শুনে...
বিশ্বজুড়ে করোনা মহামারির বিস্তার বেড়ে যাচ্ছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, করোনার 'নতুন ও বিপজ্জনক ধাপে' আমরা। গত বৃহস্পতিবার একদিনেই করোনা–সংক্রমিত রোগীর সংখ্যা দেড় লাখের বেশি শনাক্ত হয়েছে, যা একদিনে সর্বোচ্চ শনাক্তের একটি রেকর্ড। শুক্রবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে তদরোস বলেছিলেন, আমরা বিপজ্জনক দশায় আছি। তাই তিনি সতর্ক...
স্বামী ছেড়ে গেছেন বহু বছর আগেই, স্বজনেরাও তেমন খোঁজ রাখেন না জয়গুন বিবির (৬৫)। তিন শতক জমির ওপর তৈরি কাঁচা ঘরটিতেই ২০ বছর ধরে বাস করছিলেন তিনি। চিংড়িঘেরে মজুরি খেটে চলছিলেন। ঘূর্ণিঝড় আম্পানে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকলে তাঁর ঘরটি পড়ে যায়। এখন তিনি এখানে-ওখানে থাকছেন। কাজও নেই, পেট চালাতে ভিক্ষা করতে হচ্ছে। গত বুধবার ঝুম বৃষ্টির মধ্যে সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের জয়গুন বিবিসহ...
আজ রাতে ঘরে বসে গান শোনাবেন তানজিনা করিম স্বরলিপি। প্রথম আলোর করোনাকালের আয়োজন 'ঘরে বসে শোনাব গান' অনুষ্ঠানে বেশ কয়েকটি বাংলা গান শোনাবেন তিনি। আজ রাত ১০টা ৩০ মিনিটে প্রথম আলোর ফেসবুক লাইভে তাঁর গান উপভোগ করা যাবে। করোনা মহামারিতে বিশ্বব্যাপী ঘরের ভেতর দিন কাটাচ্ছেন মানুষ। তাঁদের বিষণ্নতা দূর করতে পারে ভালো গান। এ উদ্দেশ্যে প্রথম আলো আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান 'ঘরে বসে শোনাব গান'। নিজ নিজ ঘরে...
কোভিড-১৯ শনাক্তকরণে দেশে সংগৃহীত অনেক নমুনা অকার্যকর বা বাতিল হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, এমন নমুনা ৫ শতাংশের বেশি। যাঁদের নমুনা বাতিল হয়েছে, তাঁদের সবার কাছ থেকে পুনরায় নমুনা নেওয়া হয়নি। ফলে এসব সন্দেহভাজন ব্যক্তির মাধ্যমে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি রয়ে গেছে। দেশে এখন সরকারি-বেসরকারি ৬১টি ল্যাবরেটরিতে করোনা পরীক্ষা হচ্ছে। ঢাকা ও ঢাকার বাইরের ৬টি পরীক্ষাকেন্দ্রে কথা বলে...
করোনা পরিস্থিতির মধ্যেও ব্যাংক খোলা থাকছে। গ্রাহকদের সেবা দিচ্ছেন ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা। দায়িত্ব পালন করতে গিয়ে তাঁদের অনেকেই আক্রান্ত, মারা যাচ্ছেন কেউ কেউ। ক্রীড়া ও সংস্কৃতি অঙ্গনের অনেকেও এখন আক্রান্ত। এসব অঙ্গনের বেশ কয়েকজনকে হারিয়েছি আমরা। ব্যাংক, ক্রীড়া ও সংস্কৃতি—এই তিন অঙ্গনের করোনাযোদ্ধাদের প্রতি আমাদের ভালোবাসা ও শ্রদ্ধা। সমবেদনা তাঁদের স্বজন, সুহৃদ ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি।...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার স্পোর্টস সিলেক্ট ১ ওয়াটফোর্ড–লেস্টার বিকেল ৫–৩০ মি. ব্রাইটন–আর্সেনাল রাত ৮টা ওয়েস্ট হাম–উলভস রাত ১০–৩০ মি. বোর্নমাউথ–প্যালেস রাত ১২–৪৫ মি লা লিগা ফেসবুক লাইভ এসপানিওল–লেভান্তে সন্ধ্যা ৬টা...
রাত পোহালে রোদে যাব ছিটকানিটা দেয় না খুলেহাওয়া দিচ্ছে প্ররোচনা মন হয়েছে বাউণ্ডুলে। এই ঘরে তো মন টেকে না, বাজছে শোনো আরেকটি স্বরসুযোগ পেলে বাঁধব নিজে দেয়াল ছাড়া সুরম্য ঘর। রাত পোহালে রোদে যাব, ধান কুড়াব গুমাই বিলেলোনা ঘামে ভিজলে জামা উড়িয়ে দেব মস্ত নীলে। ঘোরের ভেতর কখন যেন পৌঁছে যাব শিল্পকলায়দশটি ছেলে দশটি মেয়ে গান ধরবে ধরাজ গলায়। ঘর থেকে আজ ছুটি পেলে ঠোঁট...
গত রাতে লা লিগায় ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ভ্যালেন্সিয়া প্রথমে গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। আর এই সিদ্ধান্ত নিয়েই শুরু হয়েছে তুলকালাম ম্যাচের তখন ২০ মিনিট। ভ্যালেন্সিয়ার মিডফিল্ডার কার্লোস সোলারের ডানপায়ের শট খুঁজে নিল রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়ার সামনে ফাঁকা দাঁড়িয়ে থাকা স্প্যানিশ স্ট্রাইকার রদ্রিগো মোরেনোকে। বল জালে জড়াতে ভুল হল না মোরেনোর। কিন্তু তাঁর...
যুক্তরাষ্ট্রে জাতীয় দৈনিক সংক্রমণের হার সমানতালে এগিয়ে চলা সত্ত্বেও করোনা মহামারি নিয়ন্ত্রণে রাখতে আর বিস্তৃত লকডাউন প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন দেশটির শীর্ষ সরকারি বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউসি। গতকাল বৃহস্পতিবার তিনি এ মন্তব্য করেন। বার্তা সংস্থা এএফপিকে ফাউসি বলেন, তিনি আশাবাদী যে, শিগগিরই বিশ্ব একটি ভ্যাকসিন পাবে, যা মহামারির অবসান ঘটাবে। ভ্যাকসিনের প্রাথমিক পরীক্ষার ফলাফল উৎসাহব্যঞ্জক।...
করোনাভাইরাসের মতো মহামারি মানুষের হাতে প্রকৃতি ধ্বংসের ফল বলে মত দিয়েছেন জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও ডব্লিউডব্লিউএফ ইন্টারন্যাশনালের কর্মকর্তারা। একই সঙ্গে তাঁরা বলেছেন, এই কঠিন বাস্তবতাকে বিশ্ববাসী দশকের পর দশক ধরে এড়িয়ে চলেছেন। যুক্তরাজ্যের দৈনিক দ্য গার্ডিয়ানকে এসব কথা বলেন এই সংস্থাগুলোর কর্মকর্তারা। তাঁরা বলেছেন, বন্য প্রাণীর মাধ্যমে জীবাণু সংক্রমিত হয়ে মানুষের দেহে...
করোনার এই সংকটময় মুহূর্তের কারণে সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ফলে শিক্ষার্থীদের অবস্থান করতে হচ্ছে নিজ নিজ বাড়ির গণ্ডির ভেতরে। দীর্ঘদিন বাড়ির নির্দিষ্ট গণ্ডির ভেতরে অবস্থান করার কারণে অধিকাংশ তরুণ-তরুণীর সময় কাটছে ঘুমিয়ে, গেম খেলে, ফেসবুক, মেসেঞ্জার ও ইউটিউব ব্যবহার করে। করোনার এই সংকটময় মুহূর্ত আরও কত দিন বা কত মাস থাকবে, সে হিসাব আমাদের কাছে নেই।...