রাত পোহালে রোদে যাব ছিটকানিটা দেয় না খুলেহাওয়া দিচ্ছে প্ররোচনা মন হয়েছে বাউণ্ডুলে। এই ঘরে তো মন টেকে না, বাজছে শোনো আরেকটি স্বরসুযোগ পেলে বাঁধব নিজে দেয়াল ছাড়া সুরম্য ঘর। রাত পোহালে রোদে যাব, ধান কুড়াব গুমাই বিলেলোনা ঘামে ভিজলে জামা উড়িয়ে দেব মস্ত নীলে। ঘোরের ভেতর কখন যেন পৌঁছে যাব শিল্পকলায়দশটি ছেলে দশটি মেয়ে গান ধরবে ধরাজ গলায়। ঘর থেকে আজ ছুটি পেলে ঠোঁট... বিস্তারিত
source http://www.prothomalo.com/onnoalo/article/1663626/%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A4-%E0%A6%AA%E0%A7%8B%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A6%E0%A7%87-%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AC
গত রাতে লা লিগায় ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ভ্যালেন্সিয়া প্রথমে গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। আর এই সিদ্ধান্ত নিয়েই শুরু হয়েছে তুলকালাম ম্যাচের তখন ২০ মিনিট। ভ্যালেন্সিয়ার মিডফিল্ডার কার্লোস সোলারের ডানপায়ের শট খুঁজে নিল রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়ার সামনে ফাঁকা দাঁড়িয়ে থাকা স্প্যানিশ স্ট্রাইকার রদ্রিগো মোরেনোকে। বল জালে জড়াতে ভুল হল না মোরেনোর। কিন্তু তাঁর...
যুক্তরাষ্ট্রে জাতীয় দৈনিক সংক্রমণের হার সমানতালে এগিয়ে চলা সত্ত্বেও করোনা মহামারি নিয়ন্ত্রণে রাখতে আর বিস্তৃত লকডাউন প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন দেশটির শীর্ষ সরকারি বিশেষজ্ঞ অ্যান্টনি ফাউসি। গতকাল বৃহস্পতিবার তিনি এ মন্তব্য করেন। বার্তা সংস্থা এএফপিকে ফাউসি বলেন, তিনি আশাবাদী যে, শিগগিরই বিশ্ব একটি ভ্যাকসিন পাবে, যা মহামারির অবসান ঘটাবে। ভ্যাকসিনের প্রাথমিক পরীক্ষার ফলাফল উৎসাহব্যঞ্জক।...
করোনাভাইরাসের মতো মহামারি মানুষের হাতে প্রকৃতি ধ্বংসের ফল বলে মত দিয়েছেন জাতিসংঘ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও ডব্লিউডব্লিউএফ ইন্টারন্যাশনালের কর্মকর্তারা। একই সঙ্গে তাঁরা বলেছেন, এই কঠিন বাস্তবতাকে বিশ্ববাসী দশকের পর দশক ধরে এড়িয়ে চলেছেন। যুক্তরাজ্যের দৈনিক দ্য গার্ডিয়ানকে এসব কথা বলেন এই সংস্থাগুলোর কর্মকর্তারা। তাঁরা বলেছেন, বন্য প্রাণীর মাধ্যমে জীবাণু সংক্রমিত হয়ে মানুষের দেহে...
টাঙ্গাইলের সখীপুরে ঠান্ডা, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে মারা যাওয়া পোশাকশ্রমিক (৩৫) করোনা ‘পজিটিভ’ ছিলেন। শুক্রবার সকালে তাঁর করোনাভাইরাস পরীক্ষার প্রতিবেদন উপজেলায় আসে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুস সোবহান সকালে বিষয়টি নিশ্চিত করেন।মারা যাওয়া ব্যক্তির নাম আবদুল হালিম। তিনি উপজেলার হাতীবান্ধা গ্রামের আবু হানিফের ছেলে। সখীপুরে এই প্রথম কেউ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা...
করোনার এই সংকটময় মুহূর্তের কারণে সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। ফলে শিক্ষার্থীদের অবস্থান করতে হচ্ছে নিজ নিজ বাড়ির গণ্ডির ভেতরে। দীর্ঘদিন বাড়ির নির্দিষ্ট গণ্ডির ভেতরে অবস্থান করার কারণে অধিকাংশ তরুণ-তরুণীর সময় কাটছে ঘুমিয়ে, গেম খেলে, ফেসবুক, মেসেঞ্জার ও ইউটিউব ব্যবহার করে। করোনার এই সংকটময় মুহূর্ত আরও কত দিন বা কত মাস থাকবে, সে হিসাব আমাদের কাছে নেই।...
সুস্থ মানুষের অক্সিজেনের মাত্রা ৯৫ থেকে ৯৮ শতাংশের মধ্যে থাকে। করোনাভাইরাসে সংক্রমিত রোগী বাড়িতে থাকুক বা হাসপাতালে, এ সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা। তার রক্তে অক্সিজেনের মাত্রা বা ঘনত্ব কমে যাচ্ছে কি না, খেয়াল করা। সুস্থ মানুষের অক্সিজেনের মাত্রা ৯৫ থেকে ৯৮ শতাংশের মধ্যে থাকে। রক্তে অক্সিজেনের ঘনত্ব আর হৃদ্স্পন্দনের গতি পরিমাপ করা যায় যে যন্ত্রের...
মানবজীবন পরীক্ষাস্বরূপ। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআন মাজিদে বলেন, ‘মহামহিমান্বিত তিনি সর্বময় কর্তৃত্ব যাঁর করায়ত্ত; তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন, তোমাদিগকে পরীক্ষা করার জন্য—কে তোমাদের মধ্যে কর্মে উত্তম? তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল। (সুরা-৬৭ মুলক, আয়াত: ১-২)। আল্লাহ তাআলা বলেন, ‘আমি তোমাদিগকে অবশ্যই পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা এবং ধনসম্পদ, জীবন ও...
সান্তিয়াগো বার্নাব্যু নয়, আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে নেমেছিল রিয়াল মাদ্রিদ। এক দিক বিচারে বলা যায়, ফেরেঙ্ক পুসকাসের সতীর্থের নামকে অন্তত সাক্ষী রাখতে পারলেন করিম বেনজেমা। ভ্যালেন্সিয়ার বিপক্ষে কাল রিয়াল যেমন খেলেছে তাতে দর্শকহীন মাঠে খেলা গড়ানোর আক্ষেপটা আরও বাড়বে। চোখ ধাঁধানো ফুটবলই খেলেছে জিনেদিন জিদানের দল। ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারানোর এ ম্যাচে জোড়া গোল করেন বেনজেমা। অন্য গোলটি...
শরীয়তপুরে গত দুই দিনে আরও ২২ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এর মধ্যে জেলার ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার পাঁচ পুলিশসদস্য রয়েছেন। বৃহস্পতিবার পর্যন্ত জেলায় সংক্রমিত হিসেবে শনাক্ত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৩০৪ জন। চলতি জুন মাসের প্রথম দুই সপ্তাহে সংক্রমিত হয়েছে সবচেয়ে বেশি। সখিপুর থানার পাঁচজন পুলিশসদস্যের করোনায় সংক্রমিত হিসেবে শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল...
চলতি মৌসুমের বোরো ধান এখন কৃষকের ঘরে। কৃষক প্রায় পুরো ফসল ঘরে তুলেছেন। দেশের খাদ্যনিরাপত্তার বড় ভরসা বোরো। করোনার শুরু থেকে চারদিকে খাবার নিয়ে দুশ্চিন্তা ছিল। বোরো চাষিদের অর্জন দেশের জন্য বড় স্বস্তির। অভিনন্দন পেতে পারেন তাঁরা। তবে কৃষিসমাজের জন্য শুধু অভিনন্দনই যথেষ্ট নয়। দরকার বেশি কিছু। সরকারের দিকে তাকিয়ে এলাকাভেদে গড়ে ৯০০ টাকা দরে নতুন ধান বিক্রি হচ্ছে। এতে কৃষকের সামান্যই লাভ থাকবে।...
করোনা মোকাবিলার সম্মুখসারির যোদ্ধা চিকিৎসক, নার্স, টেকনোলজিস্টসহ স্বাস্থ্যকর্মীদের জন্য নির্ধারিত হাসপাতালটি কবে চালু হবে, তা কেউ বলতে পারছে না। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা গত ঈদের আগেই হাসপাতালটি চালু করার কথা বলেছিলেন। এখন বলছেন, আগামী মাসে চালু হওয়ার সম্ভাবনা আছে। তবে এ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। বিশ্ব ব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের আর্থিক সহায়তায় চলমান ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড...
দক্ষিণ এশিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ দ্রুত বাড়ছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। এই অঞ্চলে শনাক্ত হওয়া মোট রোগীর সংখ্যা ৬ লাখ ৭০ হাজার ছুঁই–ছুঁই। মৃত্যু ১৭ হাজার ছাড়িয়ে গেছে। এ পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বলছে, দক্ষিণ এশিয়ার করোনা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে। চীনের উহান থেকে গত জানুয়ারিতে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে করোনাভাইরাসের সংক্রমণ। প্রাথমিক পর্যায়ে ইউরোপের দেশগুলোয় সংক্রমণ ও...
করোনাকালে মৌলভীবাজারে ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় স্থগিত রেখেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। করোনা পরিস্থিতির কারণে কর্মহীন মানুষকে সহায়তা ও করোনা নিয়ে মানুষজনকে সচেতন করতে আরও নানামুখী কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা। অন্যান্য কার্যক্রমের মধ্যে আছে ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে ঋণ বিতরণ, চা-শ্রমিকদের মধ্যে খাদ্যসহায়তা প্রদান, গ্রাহকদের মধ্যে সাবান বিতরণ ও সচেতনতামূলক প্রচারণা।ব্র্যাকের কর্মকর্তা ও...
প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় একটু অভিনিবেশসহকারে চোখ রাখি। করোনায় যাঁরা মারা গেছেন, তাঁদের অল্প কজনেরই ছবি ছাপা হচ্ছে তিন দিন ধরে। যাঁরা মারা যাচ্ছেন, তাঁরা সংখ্যা নন। প্রত্যেকটা মানুষ আলাদা। ছবিগুলোই তা বলে দিচ্ছে। প্রত্যেকের মুখ আলাদা, অভিব্যক্তি আলাদা। বুকের ভেতর হাহাকার করে ওঠে! শিশুসন্তানদের রেখে মারা গেছেন মা। তরুণ মারা গেছেন তরুণী স্ত্রী ও শিশুসন্তানদের রেখে। সদ্য বিধবা জানেন না, তাঁর...
অনেক তর্কবিতর্ক আর পানি ঘোলার পর বাংলাদেশি বিজ্ঞানীদের অ্যান্টিবডি টেস্ট কিট উদ্ভাবনের সাফল্য প্রমাণিত হয়েছে। গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রাথমিক অগ্রগতিতে সন্তোষ ব্যক্ত করেছেন। গতকাল বৃহস্পতিবার তিনি ১৯ পৃষ্ঠার প্রতিবেদনটি পেয়েছেন। রাত নয়টায় পড়ছিলেন। বলেছেন, আগামীকাল শনিবার অ্যান্টিজেন কিট (যেটি দিয়ে রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারিজ চেইন রিঅ্যাকশন বা আরটিপিসিআরের...
নন্দিত অভিনেত্রী শাবানাকে উদ্দেশ্য করে নায়িকা অপু বিশ্বাসের অভিমানী একটি ফেসবুক পোস্ট কদিন ধরে বেশ আলোচিত হচ্ছে। সেটি দেখে হতবাক যুক্তরাষ্ট্রে প্রবাসী শাবানা। যদিও অপু বিশ্বাসের সেই পোস্টে শাবানার নামের উল্লেখ নেই। বরং ব্যবহার করা হয়েছে ‘লিজেন্ড’ শব্দটি। অপু বিশ্বাস ফেসবুকে ওই পোস্ট দেওয়ার কিছুক্ষণের মধ্যেই অবশ্য ফাঁস হয়ে যায়, কে সেই লিজেন্ড। মন্তব্যের ঘরে অপু বিশ্বাসের চাচাতো বোন...
আলবেয়ার কামুর প্লেগ উপন্যাসে রেমন্ড র্যামবার্ট নামের এক সাংবাদিকের চরিত্র আছে। প্যারিস থেকে এসে মহামারি সংক্রমিত এলাকা ওড়ানে আটকা পড়েছিলেন। শহর থেকে বের হওয়ার নানা চেষ্টা করেও ব্যর্থ হন তিনি। একপর্যায়ে চোরাকারবারিদের সঙ্গে যোগাযোগও করেন। ঠিক পালিয়ে যাওয়ার রাতে র্যামবার্টের মনে হলো, আসলে শেষ পর্যন্ত মহামারি তো এড়ানো যাবে না, এর মধ্যেই বেঁচে থাকতে হবে। সাংবাদিক র্যামবার্ট প্লেগ মোকাবিলায় ওড়ান...
স্বামী-স্ত্রী দুজনেরই কোভিড-১৯ হয়েছে। চিকিৎসা নিচ্ছেন বাসায় থেকে, সঙ্গনিরোধের নিয়ম মেনে। সার্জিকাল মাস্ক, গ্লাভস আর গগলস পরছেন। পরিবারের অন্য সদস্যরাও এসব ব্যবহার করছেন, বাইরে বেরোলে পরছেন সুরক্ষা পোশাক বা পিপিই। এ বাসার সবাই এসব সুরক্ষা-সরঞ্জাম ব্যবহারের পর একটি পলিথিনের ব্যাগে ভরে রাখেন। এটুকু পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণ ঠেকানোর নিয়মগুলো ঠিকঠাক পালিত হচ্ছে। কিন্তু তারপর এই ব্যাগটি তাঁরা...
করোনাভাইরাস পাল্টে দিয়েছে আমাদের জীবনের বাস্তবতা। দেশ–বিদেশের পাঠকেরা এখানে লিখছেন তাঁদের এ সময়ের আনন্দ–বেদনাভরা দিনযাপনের মানবিক কাহিনি। আপনিও লিখুন। পাঠকের আরও লেখা দেখুন প্রথম আলো অনলাইনে। লেখা পাঠানোর ঠিকানা: dp@prothomalo.com পৃথিবীর সব শহরের মতো তায়েফ শহরও অবরুদ্ধ। দেশে বার্ষিক ছুটি শেষ করে এ শহরে ফিরেছি দু মাস আগে। তখনো সৌদি আরবে করোনার এত বিস্তার ঘটেনি। ফিরে আসার পর ধীরে...
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বললেন, আগামী দুই থেকে তিন বছর বা তারও বেশি সময় করোনাভাইরাসের সংক্রমণ থাকবে। মানুষ যখন আগামী দু-এক মাসের মধ্যে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার স্বপ্ন দেখছে, ঠিক তখনই গভীর অনিশ্চয়তার কথা শোনালেন দেশের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। গতকাল বৃহস্পতিবার অনেকটা আকস্মিকভাবে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বুলেটিনে হাজির হয়ে মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ বললেন,...
ঢাকার ধামরাইয়ে করোনাভাইরাসের উপসর্গে মারা যাওয়া পাখি মণ্ডলের মৃতদেহের কাছে কোনো স্বজন আসেননি। অনেকটা সময় তাঁর মৃতদেহ পড়ে ছিল। পরে ধামরাই থানা পুলিশের সহায়তায় কায়েতপাড়া শ্মশানে তাঁকে সৎকার করা হয়। সেদিন পুলিশের এই মানবিক ভূমিকার প্রশংসায় ভাসে সামাজিক যোগাযোগমাধ্যম। দেশে-বিদেশে পুলিশের প্রশংসনীয় ভূমিকার চেয়ে নেতিবাচক সমালোচনাই বেশি। যুক্তরাষ্ট্রের মিনেসোটায় পুলিশের হাতে জর্জ ফ্লয়েডের মৃত্যুর...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার স্পোর্টস ১, সিলেক্ট ১ নরউইচ–সাউদাম্পটন রাত ১১টা টটেনহাম–ম্যান ইউনাইটেড রাত ১–১৫ মি. লা লিগা ফেসবুক লাইভ গ্রানাডা–ভিয়ারিয়াল রাত ১১–৩০ মি মায়োর্কা–লেগানেস রাত ১১–৩০ মি. সেভিয়া–বার্সেলোনা রাত ২টা...
বুয়েটে ক্লাস করেছি মাত্র তিন সপ্তাহ। কলেজের চৌকাঠ পেরিয়ে বুয়েটে ভর্তি হওয়ার পর আশা–আকাঙ্ক্ষার হিসাব মেলানোর আগেই করোনার ধাক্কা। সবেমাত্র হলে উঠেছিলাম, রুমটাও বোধ হয় গুছিয়েছি কি গোছানো হয়নি, অগত্যা তল্পিতল্পা গুটিয়ে বাড়ির পথ ধরতে হলো। এরপর সেই যে শুরু হয়েছে, অবসর কাটানোর অবসর খুঁজতে খুঁজতেই হাঁপিয়ে উঠেছি আমি। কিন্তু আশা হারাইনি, আবার ফিরব সেথায়। অন্য রকম একটি দিনে, অন্য রকম একটি সকালে। সেদিনের...
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী লুৎফুল হাসানসহ ৯ জন গতকাল বুধবার নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। গাইবান্ধার সিভিল সার্জন এ বি এম আবু হানিফ জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে গতকাল সন্ধ্যায় পাঠানো রিপোর্টে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। তিনি বলেন, এ নিয়ে জেলায় ১৮৭ জনের করোনাভাইরাস শনাক্ত হলো। সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা...
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই নার্স এবং এক স্কুলশিক্ষকসহ নতুন করে আরও ছয়জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় ৯৬ জন করোনায় সংক্রমিত হলেন। এ ছাড়া উপসর্গ নিয়ে মৃত দরজি শ্রমিক মো. শাহ আলম মিয়া (৩২) করোনা নেগেটিভ বলে তাঁর নমুনার ফলে জানা গেছে। গত ১২ জুন ভোর পাঁচটার দিকে তিনি নিজ বাড়িতে মারা যান। তাঁর বাড়ি উপজেলার মহেড়া ইউনিয়নের হাড়ভাঙা গ্রামে। জ্বর, গলাব্যথা ও কাশিসহ...
করোনা পরিস্থিতির কারণে মেট্রোরেলের নির্মাণকাজ প্রায় থেমে গেছে। গত ২ মাসে ১ শতাংশ কাজও হয়নি। কাজের জন্য এখন দেশি শ্রমিক পাওয়া গেলেও বিদেশি পরামর্শকেরা কঠিন শর্ত জুড়ে দিয়েছেন। ফলে নির্ধারিত সময়ে কাজ শেষ করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। করোনা পরিস্থিতির মধ্যে কাজ শুরু করলে কঠোর স্বাস্থ্যবিধি মানার শর্ত দিয়েছে বিদেশি পরামর্শক প্রতিষ্ঠানগুলো। তারা বলেছে, বাংলাদেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ১০০ বা...
রংপুরের বদরগঞ্জ সোনালী ব্যাংক শাখা লকডাউন করা হয়েছে। ওই শাখার এক কর্মকর্তার শরীরে গতকাল করোনাভাইরাস শনাক্ত হওয়ায় এবং শাখার আরও তিন কর্মকর্তা-কর্মচারীর দেহে করোনার উপসর্গ দেখা দেওয়ায় গতকাল সন্ধ্যা ছয়টার দিকে শাখাটি লকডাউন করা হয়েছে বলে ব্যাংক ব্যবস্থাপক মুহাম্মদ সামিউল হাসান নিশ্চিত করেছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই শাখায় লেনদেনসহ সব কার্যক্রম বন্ধ থাকবে। এ ছাড়া গতকাল বুধবার ওই শাখার...
ব্যাংকমালিকদের নিজেদের সব সুযোগ-সুবিধা বহাল রেখে ব্যাংক কর্মকর্তাদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা কমানোর পরামর্শে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এমনকি ব্যাংকমালিকেরা খরচ কমাতে সব ধরনের গণমাধ্যমে বিজ্ঞাপন বন্ধ রাখার কথাও বলেছেন। তবে ব্যাংক কর্মকর্তারা বলছেন, এ ধরনের পরামর্শ মানা হবে ব্যাংক ব্যবসার জন্য আরও ক্ষতিকর। গত রোববার ব্যাংকমালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) জরুরি...
এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার সম্ভাবনা দেখছেন না পিসিবি প্রধান এহসান মানি অস্ট্রেলিয়ার করোনা পরিস্থিতি উন্নতির পথে। আগস্টে আন্তর্জাতিক ক্রিকেটও ফিরতে যাচ্ছে অস্ট্রেলিয়ার মাটিতে। কিন্তু অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে খুব একটা আশাবাদী নয় দেশটির ক্রিকেট বোর্ড। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান ও আইসিসি বোর্ড সদস্য এহসান মানিও একই দলে। এ বছর বিশ্বকাপ মাঠে গড়ানোর সম্ভাবনা দেখছেন না তিনি।...
নোয়াখালীর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে আইসোলেশন ইউনিটে পাঁচ ঘণ্টার মধ্যে করোনার উপসর্গ জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়া এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন মারা গেছেন ভর্তির পরপরই। গতকাল বুধবার বিকেল সাড়ে তিনটা থেকে রাত সাড়ে আটটার মধ্যে এই মৃত্যুর ঘটনা ঘটে। মৃতদের একজন সুবর্ণচর, অপরজন বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা। সুবর্ণচর উপজেলার মারা যাওয়া ব্যক্তির নমুনা পরীক্ষা রিপোর্টে...
ভারত ও চীন। দুই দেশই পারমাণবিক শক্তিধর। এই দুই দেশের মধ্যে সম্প্রতি সীমান্তবিরোধ নিয়ে উত্তেজনা বাড়ছে। গত সোমবার দিবাগত রাতে সংঘর্ষে ১ জন কর্নেলসহ ২০ ভারতীয় জওয়ান নিহত হয়েছেন। রক্তক্ষয়ী এই সংঘর্ষ সম্প্রসারণবাদী জাতীয়তাবাদের বিপদকে সমনে এনেছে। ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের লাদাখ এলাকার সীমান্তে এই সংঘর্ষের ঘটনা ঘটে। চীনও এ নিয়ে বিবৃতি দিয়েছে। তবে কোনো হতাহতের খবর উল্লেখ করেনি। আর এই সংঘর্ষের ঘটনার...
সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের হাতিরগাতা বিলের কান্দাটি শুষ্ক মৌসুমে মাস চারেক পানির ওপর জেগে থাকে। এক যুগ ধরে প্রতিবছরই পাখি গবেষণার কাজে এখানে তাঁবু করে থেকেছি। দিনে কিছু মানুষের আনাগোনা থাকলেও রাতের এলাকাটি একদম সুনসান। মাঝেমধ্যে হাঁস পাখির শব্দ। হাঁসের সর্বশেষ অবস্থা দেখতে এ বছরের ১৭ মার্চ টাঙ্গুয়ার হাওরে যাত্রা করেও মাঝপথে ফিরে আসতে হয়েছে। করোনাকালে আটকে যাওয়ার ভয়। তবে স্থানীয় মাঝি আর...
ছোটবেলায় দুর্ঘটনার কারণে আক্কাস হোসেনের (৩৫) বাঁ হাতের সব কটি আঙুল কেটে ফেলতে হয়। সেই হাতেই এত দিন মা, তিন ছেলেমেয়ে ও স্ত্রীকে নিয়ে ছয়জনের সংসার টেনেছেন আক্কাস। তিন মাস ধরে কাজ নেই। পৈতৃক ভিটায় যে খুপরি ঘরে থাকতেন, সেটিও গত মাসে ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে ভেঙে গেছে। বরিশাল সদরের জাগুয়া ইউনিয়নের কালিজিরা গ্রামের আক্কাস হোসেন গতকাল বুধবার সকালে এসেছিলেন খাদ্যসহায়তা নিতে। বললেন, ‘মোগো কী যে...
সাম্প্রতিক ‘উই ক্যান্ট ব্রিদ’ এবং ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের সময় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও বেলজিয়ামে নিপীড়ক, দাস ব্যবসায়ী এবং বর্ণবাদীদের ভাস্কর্য উপড়ে ফেলা হয়েছে। কলম্বাসের ভাস্কর্যের মস্তক ছিন্ন হয়েছে। এডওয়ার্ড কলস্টোন ও রবার্ট মিলিগানের ভাস্কর্য ওপড়ানো হয়েছে। ভারতীয় উপমহাদেশে দুঃশাসনের অভিযোগে খোদ ব্রিটিশ জনগণই রবার্ট ক্লাইভের ভাস্কর্য সরিয়ে নেওয়ার আন্দোলনে নেমেছে। ১৯৮৭ সালে বার্লিন...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: লা লিগা ফেসবুক লাইভ আলাভেস–সোসিয়েদাদ রাত ১১–৩০ মি. রিয়াল মাদ্রিদ–ভ্যালেন্সিয়া রাত ২টা ঘোড়দৌড় ইউরোস্পোর্ট রয়্যাল অ্যাসকট সন্ধ্যা ৬–৩০ মি. ২০১৪ টি–টোয়েন্টি বিশ্বকাপ স্টার স্পোর্টস সিলেক্ট ১,২ বাংলাদেশ–হংকং স্টার স্পোর্টস সিলেক্ট ১...
সরকারি গুদামে গত তিন মাসে চালের মজুত প্রায় পাঁচ লাখ টন কমেছে। অন্যদিকে এই সময়ে সরকারের গুদামে সংগ্রহ হয়েছে মাত্র দেড় লাখ টন ধান–চাল। এত দিন সংগ্রহ ধীরগতিতে এগোলেও দুই সপ্তাহ ধরে তা প্রায় থমকে গেছে। চালকলমালিকেরা সরকারি গুদামে ৩৬ টাকা কেজি দরে চাল দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হওয়ার পর এবার তাঁরা নতুন গোঁ ধরেছেন। প্রতি কেজি চালে আরও ৪ টাকা প্রণোদনা না দিলে তাঁরা সরকারি গুদামে আর চাল দিতে...
করোনাভাইরাস সারা দেশে ছড়িয়ে পড়েছে। গ্রাম-গঞ্জ-মফস্বলে, শহরের পাড়া-মহল্লায়ও এটির আগ্রাসন লক্ষ করা যাচ্ছে। প্রথম দিকে কিছু হটস্পটে এটিকে আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি। তাই এখন সবাই ঝুঁকিতে পড়েছি। এখন পর্যন্ত করোনাভাইরাসের কোনো স্বীকৃত চিকিৎসাপদ্ধতি নেই, নেই কোনো ভ্যাকসিন। বিশেষজ্ঞরা বলতে পারছেন না কখন এটি পাওয়া যাবে। এই মুহূর্তে তাই আশাবাদী হওয়ার সুযোগ কম। এইডস ও সার্স ভাইরাসের টিকাই...
আজ রাতে ঘরে বসে গান শোনাবেন অপু আমান। প্রথম আলোর করোনাকালের আয়োজন ‘ঘরে বসে শোনাব গান’ অনুষ্ঠানে বেশ কয়েকটি বাংলা গান শোনাবেন তিনি। আজ রাত ১০টা ৩০ মিনিটে প্রথম আলোর ফেসবুক লাইভে তাঁর গান উপভোগ করা যাবে। করোনা মহামারিতে বিশ্বব্যাপী ঘরের ভেতর দিন কাটাচ্ছেন মানুষ। তাঁদের বিষণ্নতা দূর করতে পারে ভালো গান। এ উদ্দেশ্যে প্রথম আলো আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান ‘ঘরে বসে শোনাব গান’।...
ভোর হতে না হতেই মৃত্যুর প্রথম সংবাদটি আসে চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) করোনা রোগীদের সেবা দিতে গিয়ে নিজেও আক্রান্ত হওয়া চিকিৎসক নুরুল হক হার মানেন মৃত্যুর কাছে। এই খবর জানাজানি হতে না-হতেই গতকাল বুধবার সকালে আরও দুজন চিকিৎসকের মৃত্যুর খবর স্তব্ধ করে দেয় চিকিৎসক সমাজসহ সাধারণ মানুষকে। তাঁদের একজনের মৃত্যু হয়েছে ঢাকায় অন্যজন মারা গেছেন...
ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় গতকাল বুধবার কোনো নমুনা পরীক্ষা হয়নি। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত নমুনা পরীক্ষা বন্ধ থাকবে বলে নিশ্চিত করেছে সিভিল সার্জন কার্যালয়। তাই আজ বৃহস্পতিবার থেকে নতুন করে নমুনা সংগ্রহ বন্ধ থাকবে। সিভিল সার্জন এ বি এম মসিউল আলম জানান, কারিগরি ত্রুটি ও ভবিষ্যতে নতুন টেস্ট কিট আসছে তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য তিনি দুঃখ প্রকাশ...
নাটোরে একজন চিকিৎসকসহ আরও আটজনের কোভিড-১৯ এ শনাক্ত হয়েছে। গতকাল বুধবার রাতে তাঁদের নমুনা পরীক্ষায় ‘পজিটিভ’ ফলাফল আসে। এ ঘটনায় একটি কমিউনিটি ক্লিনিক লকডাউন করা হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড-১৯ এর সংখ্যা দাঁড়াল ৯৬ জনে। তবে ৫১ জনই সুস্থ হয়ে উঠেছেন। জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, জেলার একজন চিকিৎসক কয়েক দিন আগে নমুনা পরীক্ষা করাতে দিয়েছিলেন। গতকাল রাতে ঢাকা থেকে জানানো হয়...
এত বেশিসংখ্যক চিকিৎসক মারা গেলেন কোভিড–১৯-এ আক্রান্ত হয়ে! এত বেশিসংখ্যক চিকিৎসক কোভিডে আক্রান্ত হলেন! বাংলাদেশের চিকিৎসাক্ষেত্রে যে শূন্যতা এরই মধ্যে নেমে এসেছে, তা পূরণ হবে কী করে! বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) তথ্য অনুযায়ী, গতকাল ১৭ জুন পর্যন্ত ৪১ জন চিকিৎসক করোনাভাইরাসে সংক্রমিত হয়ে এবং করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এর মধ্যে করোনায় সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৩৬ জনের। ৫ জন মারা...
রাত ৩টা বেজে ৫৫ মিনিট। বেঘোরে ঘুমাচ্ছিলেন নেজাম উদ্দিন। এ সময় বেজে উঠল ফোন। তড়িঘড়ি করে ধরতেই ফোনের অপর প্রান্ত থেকে ভেসে এলে কান্নামেশানো আর্তি, ‘আমার ভাইয়ের খুব শ্বাসকষ্ট হচ্ছে। দ্রুত অক্সিজেন দরকার। একটু যদি আসতেন।’ এরপর বিছানা থেকে উঠেই অক্সিজেন নিয়ে ছুটলেন রোগীর বাড়িতে। ১২ ঘণ্টা ধরে অক্সিজেন সেবা দেওয়ার পর রোগী আবুল হোসেন এখন কিছুটা সুস্থ। যেন মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন...
নীলিমা ইব্রাহিম বাংলার নারীজাগরণের পথিকৃতদের মধ্যে একজন। নানা প্রতিকূলতা মোকাবিলা করে আজন্ম নারীর আত্মোন্নয়নে কাজ করেছেন। সত্যকে প্রতিষ্ঠা করার জন্য তাঁর অনমনীয় দৃঢ়তা সত্যিই বিস্ময়কর।প্রথমে তাঁর পরিচয়, শিক্ষা ও জন্মস্থান সম্পর্কে জেনে নিই। ১৯২১ সালের ১১ অক্টোবর খুলনায় জন্মগ্রহণ করেন নীলিমা রায় চৌধুরী। পিতা ছিলেন প্রফুল্ল কুমার রায় চৌধুরী আর মাতা কুসুম কুমার দেবী। পিতা খুলনার বিশিষ্ট আইনজীবী...
করোনাভাইরাস পাল্টে দিয়েছে আমাদের জীবনের বাস্তবতা। দেশ-বিদেশের পাঠকেরা এখানে লিখছেন তাঁদের এ সময়ের আনন্দ-বেদনাভরা দিনযাপনের মানবিক কাহিনি। আপনিও লিখুন। পাঠকের আরও লেখা দেখুন প্রথম আলো অনলাইনে। লেখা পাঠানোর ঠিকানা: dp@prothomalo.com এপাশ–ওপাশ করেও যখন ঘুমাতে পারলাম না, ধরে নিলাম আজ আর ঘুম হবে না। পুরোনো শব্দগুলো আবার কানে আসবে এখনই। এই তো তিন কি সাড়ে তিন মাস আগেও হলে ছিলাম—রুমমেটরা...
ফেনীতে জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় তিনজনের মৃত্যু হয়েছে। ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা গেছেন। তিনজনের মধ্যে ৮৫ বছর বয়সী এক বৃদ্ধ ও ৭০ বছর বয়সী বৃদ্ধা রয়েছেন। তাঁদের বাড়ি ফেনীতে। ২০ বছর বয়সী অপরজন নারী। তাঁর বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ৮৫ বছর বয়স্ক বৃদ্ধের বাড়ি ফেনী পৌরসভার বিরিঞ্চি এলাকায়। তিনি গত...
টানা অষ্টমবার লিগ শিরোপা ঘরে তুলল জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ আর একটা জয় হলেই চলত। সেটাও চলে এল। গত রাতে ওয়ের্ডার ব্রেমেনকে ১-০ গোলে হারিয়ে টানা অষ্টমবারের মতো লিগ শিরোপা নিশ্চিত করলো জার্মান পরাশক্তি বায়ার্ন মিউনিখ। ম্যাচের ৪৩ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি। সে গোলটাই শোধ করতে পারেনি ব্রেমেন। ফলে ওই এক গোলই যথেষ্ট ছিল বায়ার্নের জেতার জন্য। হাতে দুই ম্যাচ...
গল্প দিয়েই শুরু করা যাক। প্রকৌশলী রফিকুল ইসলাম একটি বেসরকারি প্রতিষ্ঠানে ভালো বেতনে ২০ বছর চাকরি করেছেন। বয়সও হয়েছে। ছেলে বিদেশে থাকেন। এখন সপরিবার ছেলের কাছে স্থায়ীভাবে চলে যাবেন। তাই চাকরি ছেড়ে দিয়েছেন। এত দিন চাকরি করার ফলে গ্র্যাচুইটি বা আনুতোষিক হিসেবে প্রায় ২৫ লাখ টাকা পেলেন। এই টাকা করমুক্ত হওয়ার কথা। কিন্তু তিনি যখন টাকাটা তুলতে গেলেন, তখন বিপত্তি বাধল। সেই টাকার ২৫ শতাংশ হারে কর কেটে...