Thursday, June 18, 2020

মির্জাপুরে দুই নার্স ও শিক্ষকসহ সংক্রমিত ৬

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই নার্স এবং এক স্কুলশিক্ষকসহ নতুন করে আরও ছয়জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় ৯৬ জন করোনায় সংক্রমিত হলেন। এ ছাড়া উপসর্গ নিয়ে মৃত দরজি শ্রমিক মো. শাহ আলম মিয়া (৩২) করোনা নেগেটিভ বলে তাঁর নমুনার ফলে জানা গেছে। গত ১২ জুন ভোর পাঁচটার দিকে তিনি নিজ বাড়িতে মারা যান। তাঁর বাড়ি উপজেলার মহেড়া ইউনিয়নের হাড়ভাঙা গ্রামে। জ্বর, গলাব্যথা ও কাশিসহ... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1663431/%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%87-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B8-%E0%A6%93-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%95%E0%A6%B8%E0%A6%B9-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%A4-%E0%A7%AC

করোনায় মেট্রোরেলের কাজ প্রায় থেমে গেছে

করোনা পরিস্থিতির কারণে মেট্রোরেলের নির্মাণকাজ প্রায় থেমে গেছে। গত ২ মাসে ১ শতাংশ কাজও হয়নি। কাজের জন্য এখন দেশি শ্রমিক পাওয়া গেলেও বিদেশি পরামর্শকেরা কঠিন শর্ত জুড়ে দিয়েছেন। ফলে নির্ধারিত সময়ে কাজ শেষ করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। করোনা পরিস্থিতির মধ্যে কাজ শুরু করলে কঠোর স্বাস্থ্যবিধি মানার শর্ত দিয়েছে বিদেশি পরামর্শক প্রতিষ্ঠানগুলো। তারা বলেছে, বাংলাদেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ১০০ বা... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1663430/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AE%E0%A7%87%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9C-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%AE%E0%A7%87-%E0%A6%97%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87

বদরগঞ্জ সোনালী ব্যাংক শাখা লকডাউন

রংপুরের বদরগঞ্জ সোনালী ব্যাংক শাখা লকডাউন করা হয়েছে। ওই শাখার এক কর্মকর্তার শরীরে গতকাল করোনাভাইরাস শনাক্ত হওয়ায় এবং শাখার আরও তিন কর্মকর্তা-কর্মচারীর দেহে করোনার উপসর্গ দেখা দেওয়ায় গতকাল সন্ধ্যা ছয়টার দিকে শাখাটি লকডাউন করা হয়েছে বলে ব্যাংক ব্যবস্থাপক মুহাম্মদ সামিউল হাসান নিশ্চিত করেছেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই শাখায় লেনদেনসহ সব কার্যক্রম বন্ধ থাকবে। এ ছাড়া গতকাল বুধবার ওই শাখার... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1663429/%E0%A6%AC%E0%A6%A6%E0%A6%B0%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C-%E0%A6%B8%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%80-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%82%E0%A6%95-%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%96%E0%A6%BE-%E0%A6%B2%E0%A6%95%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%89%E0%A6%A8

গণমাধ্যমে বিজ্ঞাপন বন্ধে বিএবির বিতর্কিত সুপারিশ

ব্যাংকমালিকদের নিজেদের সব সুযোগ-সুবিধা বহাল রেখে ব্যাংক কর্মকর্তাদের বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা কমানোর পরামর্শে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এমনকি ব্যাংকমালিকেরা খরচ কমাতে সব ধরনের গণমাধ্যমে বিজ্ঞাপন বন্ধ রাখার কথাও বলেছেন। তবে ব্যাংক কর্মকর্তারা বলছেন, এ ধরনের পরামর্শ মানা হবে ব্যাংক ব্যবসার জন্য আরও ক্ষতিকর। গত রোববার ব্যাংকমালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) জরুরি... বিস্তারিত



source http://www.prothomalo.com/economy/article/1663428/%E0%A6%97%E0%A6%A3%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A7%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AE%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9E%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A8-%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95%E0%A6%BF%E0%A6%A4-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%B6

টি-টোয়েন্টি বিশ্বকাপ এ বছর 'সম্ভব না'

এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার সম্ভাবনা দেখছেন না পিসিবি প্রধান এহসান মানি অস্ট্রেলিয়ার করোনা পরিস্থিতি উন্নতির পথে। আগস্টে আন্তর্জাতিক ক্রিকেটও ফিরতে যাচ্ছে অস্ট্রেলিয়ার মাটিতে। কিন্তু অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে খুব একটা আশাবাদী নয় দেশটির ক্রিকেট বোর্ড। পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান ও আইসিসি বোর্ড সদস্য এহসান মানিও একই দলে। এ বছর বিশ্বকাপ মাঠে গড়ানোর সম্ভাবনা দেখছেন না তিনি।... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1663427/%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%9F%E0%A7%8B%E0%A7%9F%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AA-%E0%A6%8F-%E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AD%E0%A6%AC-%E0%A6%A8%E0%A6%BE

নোয়াখালীতে ৫ ঘণ্টায় আইসোলেশনে দুজনের মৃত্যু

নোয়াখালীর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে আইসোলেশন ইউনিটে পাঁচ ঘণ্টার মধ্যে করোনার উপসর্গ জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়া এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন মারা গেছেন ভর্তির পরপরই। গতকাল বুধবার বিকেল সাড়ে তিনটা থেকে রাত সাড়ে আটটার মধ্যে এই মৃত্যুর ঘটনা ঘটে। মৃতদের একজন সুবর্ণচর, অপরজন বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা। সুবর্ণচর উপজেলার মারা যাওয়া ব্যক্তির নমুনা পরীক্ষা রিপোর্টে... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1663425/%E0%A6%A8%E0%A7%8B%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87-%E0%A7%AB-%E0%A6%98%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%86%E0%A6%87%E0%A6%B8%E0%A7%8B%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B6%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81

চীন–ভারত টক্কর গড়াবে কত দূর

ভারত ও চীন। দুই দেশই পারমাণবিক শক্তিধর। এই দুই দেশের মধ্যে সম্প্রতি সীমান্তবিরোধ নিয়ে উত্তেজনা বাড়ছে। গত সোমবার দিবাগত রাতে সংঘর্ষে ১ জন কর্নেলসহ ২০ ভারতীয় জওয়ান নিহত হয়েছেন। রক্তক্ষয়ী এই সংঘর্ষ সম্প্রসারণবাদী জাতীয়তাবাদের বিপদকে সমনে এনেছে। ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের লাদাখ এলাকার সীমান্তে এই সংঘর্ষের ঘটনা ঘটে। চীনও এ নিয়ে বিবৃতি দিয়েছে। তবে কোনো হতাহতের খবর উল্লেখ করেনি। আর এই সংঘর্ষের ঘটনার... বিস্তারিত



source http://www.prothomalo.com/international/article/1663426/%E0%A6%9A%E0%A7%80%E0%A6%A8%E2%80%93%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4-%E0%A6%9F%E0%A6%95%E0%A7%8D%E0%A6%95%E0%A6%B0-%E0%A6%97%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%95%E0%A6%A4-%E0%A6%A6%E0%A7%82%E0%A6%B0

টিকে থাক দেশি মেটে হাঁস

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের হাতিরগাতা বিলের কান্দাটি শুষ্ক মৌসুমে মাস চারেক পানির ওপর জেগে থাকে। এক যুগ ধরে প্রতিবছরই পাখি গবেষণার কাজে এখানে তাঁবু করে থেকেছি। দিনে কিছু মানুষের আনাগোনা থাকলেও রাতের এলাকাটি একদম সুনসান। মাঝেমধ্যে হাঁস পাখির শব্দ। হাঁসের সর্বশেষ অবস্থা দেখতে এ বছরের ১৭ মার্চ টাঙ্গুয়ার হাওরে যাত্রা করেও মাঝপথে ফিরে আসতে হয়েছে। করোনাকালে আটকে যাওয়ার ভয়। তবে স্থানীয় মাঝি আর... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1663424/%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87-%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%95-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A6%BF-%E0%A6%AE%E0%A7%87%E0%A6%9F%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%81%E0%A6%B8

‘তিনডা মাস কোনো কাম নাই’

ছোটবেলায় দুর্ঘটনার কারণে আক্কাস হোসেনের (৩৫) বাঁ হাতের সব কটি আঙুল কেটে ফেলতে হয়। সেই হাতেই এত দিন মা, তিন ছেলেমেয়ে ও স্ত্রীকে নিয়ে ছয়জনের সংসার টেনেছেন আক্কাস। তিন মাস ধরে কাজ নেই। পৈতৃক ভিটায় যে খুপরি ঘরে থাকতেন, সেটিও গত মাসে ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে ভেঙে গেছে। বরিশাল সদরের জাগুয়া ইউনিয়নের কালিজিরা গ্রামের আক্কাস হোসেন গতকাল বুধবার সকালে এসেছিলেন খাদ্যসহায়তা নিতে। বললেন, ‘মোগো কী যে... বিস্তারিত



source http://www.prothomalo.com/trust/article/1663423/%E2%80%98%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%A1%E0%A6%BE-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B8-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%A8%E0%A7%8B-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AE-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%87%E2%80%99

ইতিহাসকে হাতকড়া পরানো যায় না

সাম্প্রতিক ‘উই ক্যান্ট ব্রিদ’ এবং ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের সময় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও বেলজিয়ামে নিপীড়ক, দাস ব্যবসায়ী এবং বর্ণবাদীদের ভাস্কর্য উপড়ে ফেলা হয়েছে। কলম্বাসের ভাস্কর্যের মস্তক ছিন্ন হয়েছে। এডওয়ার্ড কলস্টোন ও রবার্ট মিলিগানের ভাস্কর্য ওপড়ানো হয়েছে। ভারতীয় উপমহাদেশে দুঃশাসনের অভিযোগে খোদ ব্রিটিশ জনগণই রবার্ট ক্লাইভের ভাস্কর্য সরিয়ে নেওয়ার আন্দোলনে নেমেছে। ১৯৮৭ সালে বার্লিন... বিস্তারিত



source http://www.prothomalo.com/opinion/article/1663420/%E0%A6%87%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%95%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%95%E0%A7%9C%E0%A6%BE-%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8B-%E0%A6%AF%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%A8%E0%A6%BE

টিভিতে আজ যেসব খেলা দেখবেন

টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: লা লিগা ফেসবুক লাইভ আলাভেস–সোসিয়েদাদ রাত ১১–৩০ মি. রিয়াল মাদ্রিদ–ভ্যালেন্সিয়া রাত ২টা ঘোড়দৌড়  ইউরোস্পোর্ট রয়্যাল অ্যাসকট  সন্ধ্যা ৬–৩০ মি. ২০১৪ টি–টোয়েন্টি বিশ্বকাপ স্টার স্পোর্টস সিলেক্ট ১,২ বাংলাদেশ–হংকং স্টার স্পোর্টস সিলেক্ট ১... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1663419/%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%86%E0%A6%9C-%E0%A6%AF%E0%A7%87%E0%A6%B8%E0%A6%AC-%E0%A6%96%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%96%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8

তিন মাসে চালের মজুদ কমেছে ৫ লাখ টন, সংগ্রহ দেড় লাখ টন

সরকারি গুদামে গত তিন মাসে চালের মজুত প্রায় পাঁচ লাখ টন কমেছে। অন্যদিকে এই সময়ে সরকারের গুদামে সংগ্রহ হয়েছে মাত্র দেড় লাখ টন ধান–চাল। এত দিন সংগ্রহ ধীরগতিতে এগোলেও দুই সপ্তাহ ধরে তা প্রায় থমকে গেছে। চালকলমালিকেরা সরকারি গুদামে ৩৬ টাকা কেজি দরে চাল দেওয়ার জন্য চুক্তিবদ্ধ হওয়ার পর এবার তাঁরা নতুন গোঁ ধরেছেন। প্রতি কেজি চালে আরও ৪ টাকা প্রণোদনা না দিলে তাঁরা সরকারি গুদামে আর চাল দিতে... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1663418/%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%9C%E0%A7%81%E0%A6%A6-%E0%A6%95%E0%A6%AE%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87-%E0%A7%AB-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%96-%E0%A6%9F%E0%A6%A8-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B9-%E0%A6%A6%E0%A7%87%E0%A7%9C-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%96

করোনাভাইরাস থেকে পরিত্রাণ কোন পথে

করোনাভাইরাস সারা দেশে ছড়িয়ে পড়েছে। গ্রাম-গঞ্জ-মফস্বলে, শহরের পাড়া-মহল্লায়ও এটির আগ্রাসন লক্ষ করা যাচ্ছে। প্রথম দিকে কিছু হটস্পটে এটিকে আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি। তাই এখন সবাই ঝুঁকিতে পড়েছি। এখন পর্যন্ত করোনাভাইরাসের কোনো স্বীকৃত চিকিৎসাপদ্ধতি নেই, নেই কোনো ভ্যাকসিন। বিশেষজ্ঞরা বলতে পারছেন না কখন এটি পাওয়া যাবে। এই মুহূর্তে তাই আশাবাদী হওয়ার সুযোগ কম। এইডস ও সা‍র্স‍‍ ভাইরাসের টিকাই... বিস্তারিত



source http://www.prothomalo.com/opinion/article/1663416/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B8-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A3-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%A8-%E0%A6%AA%E0%A6%A5%E0%A7%87

প্রথম আলোর ফেসবুক পেজে আজ গান শোনাবেন অপু

আজ রাতে ঘরে বসে গান শোনাবেন অপু আমান। প্রথম আলোর করোনাকালের আয়োজন ‘ঘরে বসে শোনাব গান’ অনুষ্ঠানে বেশ কয়েকটি বাংলা গান শোনাবেন তিনি। আজ রাত ১০টা ৩০ মিনিটে প্রথম আলোর ফেসবুক লাইভে তাঁর গান উপভোগ করা যাবে। করোনা মহামারিতে বিশ্বব্যাপী ঘরের ভেতর দিন কাটাচ্ছেন মানুষ। তাঁদের বিষণ্নতা দূর করতে পারে ভালো গান। এ উদ্দেশ্যে প্রথম আলো আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান ‘ঘরে বসে শোনাব গান’।... বিস্তারিত



source http://www.prothomalo.com/entertainment/article/1663402/%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A5%E0%A6%AE-%E0%A6%86%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%B0-%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B8%E0%A6%AC%E0%A7%81%E0%A6%95-%E0%A6%AA%E0%A7%87%E0%A6%9C%E0%A7%87-%E0%A6%86%E0%A6%9C-%E0%A6%97%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%85%E0%A6%AA%E0%A7%81

এক সকালেই তিন চিকিৎসকের মৃত্যু

ভোর হতে না হতেই মৃত্যুর প্রথম সংবাদটি আসে চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) করোনা রোগীদের সেবা দিতে গিয়ে নিজেও আক্রান্ত হওয়া চিকিৎসক নুরুল হক হার মানেন মৃত্যুর কাছে। এই খবর জানাজানি হতে না-হতেই গতকাল বুধবার সকালে আরও দুজন চিকিৎসকের মৃত্যুর খবর স্তব্ধ করে দেয় চিকিৎসক সমাজসহ সাধারণ মানুষকে। তাঁদের একজনের মৃত্যু হয়েছে ঢাকায় অন্যজন মারা গেছেন... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1663415/%E0%A6%8F%E0%A6%95-%E0%A6%B8%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%87-%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BF%E0%A7%8E%E0%A6%B8%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81

ময়মনসিংহে পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা স্থগিত

ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় গতকাল বুধবার কোনো নমুনা পরীক্ষা হয়নি। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত নমুনা পরীক্ষা বন্ধ থাকবে বলে নিশ্চিত করেছে সিভিল সার্জন কার্যালয়। তাই আজ বৃহস্পতিবার থেকে নতুন করে নমুনা সংগ্রহ বন্ধ থাকবে। সিভিল সার্জন এ বি এম মসিউল আলম জানান, কারিগরি ত্রুটি ও ভবিষ্যতে নতুন টেস্ট কিট আসছে তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য তিনি দুঃখ প্রকাশ... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1663417/%E0%A6%AE%E0%A7%9F%E0%A6%AE%E0%A6%A8%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%82%E0%A6%B9%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%86%E0%A6%B0-%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%AE%E0%A7%81%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%97%E0%A6%BF%E0%A6%A4

নাটোরে আরও আটজনের করোনা পজিটিভ

নাটোরে একজন চিকিৎসকসহ আরও আটজনের কোভিড-১৯ এ শনাক্ত হয়েছে। গতকাল বুধবার রাতে তাঁদের নমুনা পরীক্ষায় ‘পজিটিভ’ ফলাফল আসে। এ ঘটনায় একটি কমিউনিটি ক্লিনিক লকডাউন করা হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড-১৯ এর সংখ্যা দাঁড়াল ৯৬ জনে। তবে ৫১ জনই সুস্থ হয়ে উঠেছেন। জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা যায়, জেলার একজন চিকিৎসক কয়েক দিন আগে নমুনা পরীক্ষা করাতে দিয়েছিলেন। গতকাল রাতে ঢাকা থেকে জানানো হয়... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1663414/%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%9F%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%86%E0%A6%B0%E0%A6%93-%E0%A6%86%E0%A6%9F%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%AA%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%AD

স্যালুট, বীর স্বাস্থ্যসুহৃদদের

এত বেশিসংখ্যক চিকিৎসক মারা গেলেন কোভিড–১৯-এ আক্রান্ত হয়ে! এত বেশিসংখ্যক চিকিৎসক কোভিডে আক্রান্ত হলেন! বাংলাদেশের চিকিৎসাক্ষেত্রে যে শূন্যতা এরই মধ্যে নেমে এসেছে, তা পূরণ হবে কী করে! বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) তথ্য অনুযায়ী, গতকাল ১৭ জুন পর্যন্ত ৪১ জন চিকিৎসক করোনাভাইরাসে সংক্রমিত হয়ে এবং করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। এর মধ্যে করোনায় সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৩৬ জনের। ৫ জন মারা... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1663413/%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%81%E0%A6%9F-%E0%A6%AC%E0%A7%80%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%B8%E0%A7%81%E0%A6%B9%E0%A7%83%E0%A6%A6%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0

নিশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে শুনলেই অক্সিজেন নিয়ে ছুটছেন তাঁরা

রাত ৩টা বেজে ৫৫ মিনিট। বেঘোরে ঘুমাচ্ছিলেন নেজাম উদ্দিন। এ সময় বেজে উঠল ফোন। তড়িঘড়ি করে ধরতেই ফোনের অপর প্রান্ত থেকে ভেসে এলে কান্নামেশানো আর্তি, ‌‘আমার ভাইয়ের খুব শ্বাসকষ্ট হচ্ছে। দ্রুত অক্সিজেন দরকার। একটু যদি আসতেন।’ এরপর বিছানা থেকে উঠেই অক্সিজেন নিয়ে ছুটলেন রোগীর বাড়িতে। ১২ ঘণ্টা ধরে অক্সিজেন সেবা দেওয়ার পর রোগী আবুল হোসেন এখন কিছুটা সুস্থ। যেন মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1663412/%E0%A6%85%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%B0%E0%A7%87%E0%A6%BE%E0%A6%97%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%98%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%98%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%9B%E0%A7%81%E0%A6%9F%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%81%E0%A6%B0%E0%A6%BE

ড. নীলিমা ইব্রাহিম: একটি নক্ষত্র

নীলিমা ইব্রাহিম বাংলার নারীজাগরণের পথিকৃতদের মধ্যে একজন। নানা প্রতিকূলতা মোকাবিলা করে আজন্ম নারীর আত্মোন্নয়নে কাজ করেছেন। সত্যকে প্রতিষ্ঠা করার জন্য তাঁর অনমনীয় দৃঢ়তা সত্যিই বিস্ময়কর।প্রথমে তাঁর পরিচয়, শিক্ষা ও জন্মস্থান সম্পর্কে জেনে নিই। ১৯২১ সালের ১১ অক্টোবর খুলনায় জন্মগ্রহণ করেন নীলিমা রায় চৌধুরী। পিতা ছিলেন প্রফুল্ল কুমার রায় চৌধুরী আর মাতা কুসুম কুমার দেবী। পিতা খুলনার বিশিষ্ট আইনজীবী... বিস্তারিত



source http://www.prothomalo.com/nagorik-sangbad/article/1663403/%E0%A6%A1.-%E0%A6%A8%E0%A7%80%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%BE-%E0%A6%87%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%AE-%E0%A6%8F%E0%A6%95%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%A8%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0

অপেক্ষা সুস্থ সেই পৃথিবীর জন্য

করোনাভাইরাস পাল্টে দিয়েছে আমাদের জীবনের বাস্তবতা। দেশ-বিদেশের পাঠকেরা এখানে লিখছেন তাঁদের এ সময়ের আনন্দ-বেদনাভরা দিনযাপনের মানবিক কাহিনি। আপনিও লিখুন। পাঠকের আরও লেখা দেখুন প্রথম আলো অনলাইনে। লেখা পাঠানোর ঠিকানা: dp@prothomalo.com এপাশ–ওপাশ করেও যখন ঘুমাতে পারলাম না, ধরে নিলাম আজ আর ঘুম হবে না। পুরোনো শব্দগুলো আবার কানে আসবে এখনই। এই তো তিন কি সাড়ে তিন মাস আগেও হলে ছিলাম—রুমমেটরা... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1663393/%E0%A6%85%E0%A6%AA%E0%A7%87%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%87-%E0%A6%AA%E0%A7%83%E0%A6%A5%E0%A6%BF%E0%A6%AC%E0%A7%80%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF

Wednesday, June 17, 2020

ফেনীতে জ্বর, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে তিনজনের মৃত্যু

ফেনীতে জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে মঙ্গলবার সন্ধ্যায় তিনজনের মৃত্যু হয়েছে। ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা গেছেন। তিনজনের মধ্যে ৮৫ বছর বয়সী এক বৃদ্ধ ও ৭০ বছর বয়সী বৃদ্ধা রয়েছেন। তাঁদের বাড়ি ফেনীতে। ২০ বছর বয়সী অপরজন নারী। তাঁর বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ৮৫ বছর বয়স্ক বৃদ্ধের বাড়ি ফেনী পৌরসভার বিরিঞ্চি এলাকায়। তিনি গত... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1663240/%E0%A6%AB%E0%A7%87%E0%A6%A8%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0-%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%95%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0

বায়ার্নের আটে আট

টানা অষ্টমবার লিগ শিরোপা ঘরে তুলল জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ আর একটা জয় হলেই চলত। সেটাও চলে এল। গত রাতে ওয়ের্ডার ব্রেমেনকে ১-০ গোলে হারিয়ে টানা অষ্টমবারের মতো লিগ শিরোপা নিশ্চিত করলো জার্মান পরাশক্তি বায়ার্ন মিউনিখ। ম্যাচের ৪৩ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি। সে গোলটাই শোধ করতে পারেনি ব্রেমেন। ফলে ওই এক গোলই যথেষ্ট ছিল বায়ার্নের জেতার জন্য। হাতে দুই ম্যাচ... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1663238/%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%9F%E0%A7%87-%E0%A6%86%E0%A6%9F

খারাপ কাজ হয়েছে

এভাবে পেনশন ও গ্র্যাচুইটির টাকার ওপর কর বসানো অবশ্যই খারাপ কাজ হয়েছে। গ্র্যাচুইটির টাকা দিয়ে অবসরজীবনে আরাম-আয়েশে কাটানোর চিন্তা করেন সবাই। এই টাকা নিয়ে কত স্বপ্ন দেখেন তাঁরা। কিন্তু সেই টাকায় কর বসানো উচিত হয়নি। প্রতিষ্ঠানের ভুলের দায়ভার কর্মীকে বহন করতে হবে। কর কেটে রাখা হলে শেষ বয়সে বড় ধরনের ধাক্কা খাবেন এই জ্যেষ্ঠ নাগরিকেরা। কর্মীদের রক্ষাকবচ হলো শ্রম আইন। ২০১৬ সালের শ্রম আইনে পেনশন ও... বিস্তারিত



source http://www.prothomalo.com/economy/article/1663239/%E0%A6%96%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AA-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9C-%E0%A6%B9%E0%A7%9F%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87

প্রতিষ্ঠান ভুল করলে পেনশন-গ্র্যাচুইটির টাকায় কর

গল্প দিয়েই শুরু করা যাক। প্রকৌশলী রফিকুল ইসলাম একটি বেসরকারি প্রতিষ্ঠানে ভালো বেতনে ২০ বছর চাকরি করেছেন। বয়সও হয়েছে। ছেলে বিদেশে থাকেন। এখন সপরিবার ছেলের কাছে স্থায়ীভাবে চলে যাবেন। তাই চাকরি ছেড়ে দিয়েছেন। এত দিন চাকরি করার ফলে গ্র্যাচুইটি বা আনুতোষিক হিসেবে প্রায় ২৫ লাখ টাকা পেলেন। এই টাকা করমুক্ত হওয়ার কথা। কিন্তু তিনি যখন টাকাটা তুলতে গেলেন, তখন বিপত্তি বাধল। সেই টাকার ২৫ শতাংশ হারে কর কেটে... বিস্তারিত



source http://www.prothomalo.com/economy/article/1663237/%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%AD%E0%A7%81%E0%A6%B2-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%87%E0%A6%A8%E0%A6%B6%E0%A6%A8-%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%81%E0%A6%87%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%95%E0%A6%B0

পেনাল্টিতে এখনো রোনালদোর পেছনে মেসি

আজ এই রেকর্ড গড়ছেন তো কাল ভাগ বসাচ্ছেন ওই রেকর্ডে। পরে হয়তো সে রেকর্ডও বগলদাবা করছেন। এই হলেন লিওনেল মেসি। মাঠে নামলেই কোনো নতুন কীর্তি গড়ছেন অথবা ছুঁয়ে ফেলছেন। কাল লা লিগায় লেগানেসের বিপক্ষে বার্সেলোনার ২-০ ব্যবধানের জয়ে পেনাল্টি থেকে গোল করেন মেসি। লেগানেসের রুবেন পেরেজ তাঁকে ফাউল করায় গোল করার সুযোগটা পেয়ে যান আর্জেন্টাইন তারকা। স্পটকিক থেকে গোল করতে ভুল হয়নি মেসির। লা লিগায় এ নিয়ে... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1663236/%E0%A6%AA%E0%A7%87%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%8F%E0%A6%96%E0%A6%A8%E0%A7%8B-%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%A6%E0%A7%8B%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%87%E0%A6%9B%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B8%E0%A6%BF

কলাপাড়ায় নার্স করোনা ‘পজিটিভ’

পটুয়াখালীর কলাপাড়ার একজন নার্স করোনাভাইরাসে সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন। মঙ্গলবার রাতে তাঁর নমুনা পরীক্ষার প্রতিবেদন উপজেলায় এসে পৌঁছায়। ৪৮ বছর বয়সী ওই ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। হাসপাতাল সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে ওই নার্সের সর্দি ও কাশি ছিল। এ অবস্থায় গত ১৩ জুন নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে পরীক্ষার প্রতিবেদন উপজেলা স্বাস্থ্য... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1663234/%E0%A6%95%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B8-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE-%E2%80%98%E0%A6%AA%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%AD%E2%80%99

নিজে নিজে অক্সিজেন ব্যবহারে বিপদ আরও বাড়তে পারে

করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় অনেকে অক্সিজেনভর্তি সিলিন্ডার কিনে বাড়িতে রাখছেন। সংক্রমিত হলে কাজে আসবে ভেবেই এমনটা করছেন তাঁরা। কিন্তু কোন পরিস্থিতিতে কতটুকু অক্সিজেন কীভাবে দিতে হবে, তা না জেনে এটি ব্যবহার করা ঝুঁকিপূর্ণ। অক্সিজেন অকারণে ও মাত্রাতিরিক্ত ব্যবহারে বিপদ আরও বাড়তে পারে। একজন সুস্থ–সবল মানুষের ক্ষেত্রে রক্তে অক্সিজেনের পরিমাণ ৯৫ থেকে ৯৮ শতাংশের মধ্যে থাকে। করোনায় সংক্রমিত... বিস্তারিত



source http://www.prothomalo.com/life-style/article/1663233/%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%87-%E0%A6%85%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%9C%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%A6-%E0%A6%86%E0%A6%B0%E0%A6%93-%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87

এক বিপন্ন বিস্ময়

১৪ জুন বলিউডের তারকা অভিনেতা সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন। তাঁর বয়স ছিল মাত্র ৩৪ বছর। সাধারণ মানুষের সাদাচোখে দেখলে তাঁর জীবন ছিল পরিপূর্ণ। প্রকৌশলবিদ্যায় উচ্চতর শিক্ষা আর অভিনয়জীবনে সাফল্য, অর্থ, যশ—সবই ছিল। তারপরও কেন এই আত্মহত্যা। কেবল সুশান্ত সিং রাজপুত নন, এর আগেও আত্মহত্যা করেছেন জনপ্রিয় অভিনেতা রবিন উইলিয়ামস, যাঁর কমেডি অভিনয় দেখে বহু মানুষের মন ভালো হয়ে যেত। আত্মহত্যা... বিস্তারিত



source http://www.prothomalo.com/life-style/article/1663232/%E0%A6%8F%E0%A6%95-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AA%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%9F

বাড়িতে অগ্নিকাণ্ড প্রতিরোধে সতর্কতা

আধুনিক প্রযুক্তির ব্যবহার ছাড়া আধুনিক জীবনযাপন কল্পনাও করা যায় না। তবে এসব আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে যথাযথ সতর্কতার অভাব বড় ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। অর্থমূল্যের বিচারে অনেক টাকার সম্পত্তি যেমন নষ্ট হয়, তেমনি হারাতে হয় অমূল্য জীবনও। বাসাবাড়িতে সাধারণত বিদ্যুৎ, এসি (শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র) ও গ্যাসের চুলা থেকেই ভয়াবহ অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনা ঘটে। অথচ কিছুটা সচেতনতা, নিয়মমাফিক রক্ষণাবেক্ষণ ও... বিস্তারিত



source http://www.prothomalo.com/life-style/article/1663231/%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%85%E0%A6%97%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%A1-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A7%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%95%E0%A6%A4%E0%A6%BE

করোনা পরীক্ষাটাই যেন দুরূহ

ইনসার্ট: সারা দেশে ৬০টি প্রতিষ্ঠান নমুনা পরীক্ষা করে। ঢাকায় ৩০টি ও বাইরে ৩০ টি। ঢাকায় ৩ লাখ ২৮ হাজার ৯৪২ জনের নমুনা পরীক্ষা হয়েছে।   করোনাভাইরাসের নমুনা পরীক্ষার জন্য অনলাইনে নিবন্ধনের যে ব্যবস্থা আছে, তা অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাচ্ছে। বাধ্য হয়ে সংক্রমণের ঝুঁকি নিয়েই লম্বা লাইনে দাঁড়িয়ে মানুষকে নমুনা দিতে হচ্ছে। আবার পরীক্ষার পর ফলাফল পেতেও লাগছে দীর্ঘ সময়। সব মিলে করোনাভাইরাসের নমুনা... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1663230/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%87-%E0%A6%AF%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%82%E0%A6%B9

করোনায় হারানো ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা

দেশে করোনাভাইরাসে মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। সব নাম ডুবে থাকছে পরিসংখ্যানের তালিকায়। সাধারণ মানুষ থেকে বিশিষ্টজন—সব শ্রেণি-পেশা ও বয়সের মানুষ মারা যাচ্ছেন। গত ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যু, এরপর গতকাল ১৬ জুন পর্যন্ত সংখ্যা হয়েছে ১২৬২। তাঁদের সবার প্রতি শ্রদ্ধা ও সম্মান। তাঁদের পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুদের প্রতি ভালোবাসা আর সমবেদনা জানিয়ে প্রতীকীভাবে ১২০ জন মানুষের নাম, পেশা ও ছবি প্রকাশ... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1663227/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8B-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE

বাড়ির অফিসের আদবকেতা

অফিসের চাপ বাড়ি বয়ে আনতে নেই। স্বাস্থ্যকর কর্মপরিবেশের একটি পূর্বশর্ত হিসেবেই জানা ছিল এই নিয়ম। মহামারি করোনার কারণে ঘটছে এখন উল্টোটা। বাড়িতে থাকাই এখন স্বাস্থ্যনিরাপত্তার মূলমন্ত্র। এখন অফিস থেকে শুধু চাপ নয়, অনেক কাজও চলে আসছে বাড়িতে। সেই সঙ্গে সভাও সারতে হচ্ছে বাড়ি থেকেই। তবে বাড়ি থেকে সভায় যোগ দেওয়া হলেও এ সময় আপনার অফিসের ন্যূনতম আদবকেতা বজায় রাখা উচিত। একেবারে বাড়ির আমেজে থাকা ঠিক নয়... বিস্তারিত



source http://www.prothomalo.com/life-style/article/1663229/%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%85%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%86%E0%A6%A6%E0%A6%AC%E0%A6%95%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE

শরীর ও মনের সুস্থতায় যোগ

২১ জুন আন্তর্জাতিক যোগব্যায়াম (ইয়োগা) দিবস। ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দিনকে আন্তর্জাতিক যোগব্যায়াম (ইয়োগা) দিবস হিসেবে পালন করার প্রস্তাব দেন। কারণ, ২১ জুন উত্তর গোলার্ধের সবচেয়ে দীর্ঘ সময়ের দিন। ২০১৫ সালের ২১ জুন থেকে এই দিবস পালন করা শুরু হয়। বাংলাদেশেও এ দিনটি পালন করা হয়। দিনে দিনে সর্বস্তরের মানুষের মধ্যে যোগশিক্ষার প্রতি... বিস্তারিত



source http://www.prothomalo.com/life-style/article/1663226/%E0%A6%B6%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B0-%E0%A6%93-%E0%A6%AE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%A4%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97

কুলাউড়ায় একদিনে সর্বোচ্চ ১৩ জনের করোনা শনাক্ত

মৌলভীবাজারের কুলাউড়ায় মঙ্গলবার ১৩ জনের দেহে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে, যা উপজেলায় একদিনে সর্বোচ্চসংখ্যক শনাক্তের রেকর্ড। করোনায় সংক্রমিত হিসেবে শনাক্ত এই ব্যক্তিদের মধ্যে একই পরিবারের সাতজন। উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, কুলাউড়া থেকে ৬ জুন যেসব নমুনা নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছিল, তার মধ্যে পাঁচজন এবং ৭ জুন যেগুলো পাঠানো হয়েছিল, তার মধ্যে আটজন করোনা... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1663228/%E0%A6%95%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%89%E0%A7%9C%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%8F%E0%A6%95%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%87%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9A-%E0%A7%A7%E0%A7%A9-%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%B6%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4

গণস্বাস্থ্যের কিটের ফল জানা যেতে পারে আজ

করোনাভাইরাস শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কিট (র‌্যাপিড ডট ব্লট) কার্যকর কিনা, এই কিট করোনা শনাক্তে ব্যবহার উপযোগী কি না, তা আজ বুধবার জানানো হতে পারে। গণস্বাস্থ্যের কিটের কার্যকারিতা পরীক্ষায় অধ্যাপক শাহিনা তাবাসসুমের নেতৃত্বে গঠিত পারফরম্যান্স কমিটি আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্যের কাছে প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। বিএসএমএমইউ কর্তৃপক্ষ... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1663224/%E0%A6%97%E0%A6%A3%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%BF%E0%A6%9F-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%95%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%BF-%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%AF%E0%A7%87%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%86%E0%A6%9C

ঘরে থাকুন, আরামে থাকুন

করোনা থেকে রক্ষা পেতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে সবাই বলছেন, ‘ঘরে থাকুন, ভালো থাকুন’। ঘরে থাকার জন্য ঘরের পরিবেশটি হতে হবে আরামদায়ক। তবেই তো মন চাইবে ঘরে থাকতে। গ্রীষ্ম পেরিয়ে সবে শুরু হয়েছে বর্ষাকাল। বৃষ্টি হলেও বেশ গরম পরিবেশে। এ সময় ঘরে আরাম দিতে পারে শীতাতপনিয়ন্ত্রণ (এসি) যন্ত্র। এই সময়ে অনেকেই এসি কেনার কথা চিন্তা করেন। এসির বাজারও থাকে চাঙা। কিন্তু এবার করোনার... বিস্তারিত



source http://www.prothomalo.com/life-style/article/1663225/%E0%A6%98%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%95%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%86%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87-%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%95%E0%A7%81%E0%A6%A8

টিভি পর্দায় আজ যেসব খেলা দেখবেন

টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার স্পোর্টস ১, সিলেক্ট ১ অ্যাস্টন ভিলা–শেফিল্ড  রাত ১১টা ম্যান সিটি–আর্সেনাল  রাত ১–১৫ মি. বুন্দেসলিগা স্টার স্পোর্টস সিলেক্ট ২ ফ্রাঙ্কফুর্ট–শালকে রাত ১০–৩০ মি. ডর্টমুন্ড–মাইনৎস রাত ১২–৩০ মি. লা লিগা ... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1663221/%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BF-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%86%E0%A6%9C-%E0%A6%AF%E0%A7%87%E0%A6%B8%E0%A6%AC-%E0%A6%96%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%96%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8

‘মানুষের কাছে হাত পাত্তি কষ্ট হয়, লজ্জা লাগে’

ফসলের খেত, চিংড়ির ঘের সবই ছিল আবদুস সোবহানের (৬৫)। করোনাকালেও পরিবারের পাঁচ সদস্য নিয়ে চলতে তেমন কষ্ট ছিল না। এক আম্পানেই সব শেষ। গত মাসে আঘাত হানা এ ঘূর্ণিঝড়ে খেত নষ্ট হয়েছে, ঘেরের মাছ ভেসে গেছে। এখন অন্যের কাছে হাত পাততে হচ্ছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের সোবহানকে। গতকাল মঙ্গলবার দুপুরে কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের সামনে কাশিমাড়ী ও নূরনগর ইউনিয়নের ১৫৫টি পরিবারকে প্রথম আলো... বিস্তারিত



source http://www.prothomalo.com/trust/article/1663220/%E2%80%98%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A4-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%95%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F-%E0%A6%B9%E0%A7%9F-%E0%A6%B2%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%BE-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%97%E0%A7%87%E2%80%99

রোগের চেয়ে ভোগান্তি বড়

করোনাভাইরাস পাল্টে দিয়েছে আমাদের জীবনের বাস্তবতা। দেশ-বিদেশের পাঠকেরা এখানে লিখছেন তাঁদের এ সময়ের আনন্দ-বেদনাভরা দিনযাপনের মানবিক কাহিনি। আপনিও লিখুন। পাঠকের আরও লেখা দেখুন প্রথম আলো অনলাইনে। লেখা পাঠানোর ঠিকানা: dp@prothomalo.com আমি একজন সরকারি চিকিৎসক। যোগ দিয়েছি ৩৭তম বিসিএসে উত্তীর্ণ হয়ে। কর্মস্থল কুষ্টিয়ার ভেড়ামারা। অন্য অনেক চিকিৎসকের মতো নিজের এলাকায় পোস্টিং না পেলেও আমার অসুবিধা হয়নি।... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1663219/%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%97%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9A%E0%A7%87%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AD%E0%A7%8B%E0%A6%97%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF-%E0%A6%AC%E0%A7%9C

শুধু ঢাকা নয়, পুরো দেশ যেন বিবেচনায় থাকে

মুহম্মদ হুমায়ুন কবির। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব (২০১০-১৩)। বর্তমানে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনার ডেটা ফর ইম্প্যাক্ট প্রজেক্টের সিনিয়র স্ট্র্যাটেজিক অ্যান্ড টেকনিক্যাল অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন। বাংলাদেশে কোভিড-১৯ সংক্রমণের ১০০ দিন অতিক্রান্ত হওয়ার প্রেক্ষাপটে তিনি জুমে প্রথম আলোর মুখোমুখি হন। সাক্ষাৎকার নিয়েছেন মিজানুর রহমান খান। প্রথম আলো:... বিস্তারিত



source http://www.prothomalo.com/opinion/article/1663218/%E0%A6%B6%E0%A7%81%E0%A6%A7%E0%A7%81-%E0%A6%A2%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%A8%E0%A7%9F-%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8B-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6-%E0%A6%AF%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AC%E0%A7%87%E0%A6%9A%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%95%E0%A7%87

করোনার সংক্রমণ আরও তীব্র হচ্ছে

চতুর্থ মাসে এসে দেশে করোনাভাইরাসের সংক্রমণ আরও তীব্র আকার ধারণ করছে। লক্ষণীয়ভাবে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ নিয়ন্ত্রণে যেসব পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন আছে। এখনই কার্যকর পদক্ষেপ নিলেও পরিস্থিতি স্থিতিশীল হতে অন্তত দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে। গত ৯ জুন থেকে শুরু হওয়া সংক্রমণের চতুর্থ মাসের প্রথম ৮ দিনে মৃত্যুর দৈনিক গড় প্রায় ৪২। আর গড়ে প্রতিদিন তিন... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1663217/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AE%E0%A6%A3-%E0%A6%86%E0%A6%B0%E0%A6%93-%E0%A6%A4%E0%A7%80%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87

করোনাকালের নির্মমতা

করোনাভাইরাস পাল্টে দিয়েছে আমাদের জীবনের বাস্তবতা। দেশ-বিদেশের পাঠকেরা এখানে লিখছেন তাঁদের এ সময়ের আনন্দ-বেদনাভরা দিনযাপনের মানবিক কাহিনি। আপনিও লিখুন। পাঠকের আরও লেখা দেখুন প্রথম আলো অনলাইনে। লেখা পাঠানোর ঠিকানা: dp@prothomalo.com করোনা পরিস্থিতিতে আমার সামনে ঘটে যাওয়া একের পর এক নির্মম ঘটনা আমার মনে কৌতূহলের জন্ম দিয়েছে, কে বেশি ভয়ংকর। কখনো মানুষের মৃত্যুকে পুঁজি করে লাভের চেষ্টা করছে কিছু... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1663206/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%AE%E0%A6%A4%E0%A6%BE

করোনার দিনগুলোতে কৃষি ভাবনা

মহামারি করোনাভাইরাসের প্রতিদিনের তথ্য আমাদের হতভম্ব করে। একদিকে রোগীর সংখ্যা বৃদ্ধি, অন্যদিকে স্থবির জীবনব্যবস্থা অতিষ্ঠ করে ফেলছে। অর্থনীতিবিদেরা হিসাব কষছেন, করোনা–পরবর্তী অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে। এটা নিশ্চিত যে আগামী বিশ্ব বড় ধরনের অর্থনৈতিক ঝুঁকির মুখোমুখি হবে। মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ নিয়ে গবেষণা ও প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। সব মিলিয়ে করোনা মহামারি বিশ্ব সভ্যতাকে নতুন... বিস্তারিত



source http://www.prothomalo.com/nagorik-sangbad/article/1663196/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%97%E0%A7%81%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%95%E0%A7%83%E0%A6%B7%E0%A6%BF-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%A8%E0%A6%BE

Tuesday, June 16, 2020

তিন স্বাদের নুডলস স্যুপ

বৃষ্টির দিনে গরম স্যুপে পাওয়া যায় আরাম। আর করোনার এই সময়ে স্যুপের মতো গরম পানীয় পান সচেতনতারই অংশ। ভিন্ন স্বাদের কয়েকটি স্যুপের রেসিপি দিয়েছেন অসিত কর্মকার। রামেন নুডলস জাপানি উপকরণ: মুরগি ১টি, পানি ২ লিটার, আদা স্লাইস আধা চা-চামচ, রসুনের কোয়া ৩টি, পেঁয়াজ আধা কাপ, গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, মুরগির বুকের মাংস ২৫০ গ্রাম, চিংড়ি মাছ ৪টি, মাশরুম স্লাইস ২টি, বেবি কর্ন ১টি, সুইট কর্ন... বিস্তারিত



source http://www.prothomalo.com/life-style/article/1663039/%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A8%E0%A7%81%E0%A6%A1%E0%A6%B2%E0%A6%B8-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81%E0%A6%AA

নদীর মতো অভাবেরও সীমানা নেই

আজকাল খোলা আকাশের নিচে নরসুন্দরদের খুব একটা কাজ করতে দেখা যায় না। কিন্তু কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় যাওয়ার পথে শেখ হাসিনা দ্বিতীয় ধরলা সেতুর পাশে এমন দৃশ্য চোখে পড়ল। ভূপেন শীল নামের এই নরসুন্দরের বয়স ৬৫। তাঁর ছেলের সেলুন আছে কুলাঘাট বাজারে। কিন্তু বর্তমান করোনা পরিস্থিতিতে আয় কমে গেছে। তাই জীবিকার সন্ধানে গ্রাম ঘুরতে বেড়িয়েছেন। ভারত-বাংলাদেশের আন্তসীমান্ত নদী ধরলা কুড়িগ্রামের ফুলবাড়ী... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1663037/%E0%A6%A8%E0%A6%A6%E0%A7%80%E0%A6%B0-%E0%A6%AE%E0%A6%A4%E0%A7%87%E0%A6%BE-%E0%A6%85%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B0%E0%A6%93-%E0%A6%B8%E0%A7%80%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%87

সুশান্তের মৃত্যু ছুঁয়ে গেছে পাকিস্তানকেও

বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের জন্য কাঁদছে ভারত। সীমানা পেরিয়ে সেই কষ্ট স্পর্শ করেছে শোয়েব মালিক, শোয়েব আখতারের মতো তারকাদের 'কাই পো চে' ও 'মহেন্দ্র সিং ধোনি – দি আনটোল্ড স্টোরি'। ছোট্ট ক্যারিয়ারে অভিনয় করা নয় সিনেমার মধ্যে দুটিতেই বিষয়বস্তু হিসেবে ক্রিকেটকে পেয়েছিলেন সুশান্ত সিং রাজপুত। ক্যারিয়ারের প্রথম সিনেমা 'কাই পো চে' তে এক তরুণ ক্রিকেটারের কোচ ঈশান ভট্টের ভূমিকায় ছিলেন সুশান্ত।... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1663035/%E0%A6%B8%E0%A7%81%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81-%E0%A6%9B%E0%A7%81%E0%A6%81%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%97%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%95%E0%A7%87%E0%A6%93

কিমের বোনের ধমকে চুপসে গেলেন মুন

কিছুদিন শান্ত থাকলেও আবার উত্তপ্ত হয়ে উঠেছে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার সম্পর্ক। সীমান্তের ওপার থেকে উত্তর কোরিয়াবিরোধী লিফলেট, বেলুনবার্তা পাঠানো বন্ধ না হলে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পাল্টা সামরিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের বোন কিম ইয়ো-জং। গত শনিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএতে বিবৃতি পাঠিয়ে এই হুমকি দেন তিনি। এই হুঁশিয়ারিতে চুপসে গেছেন... বিস্তারিত



source http://www.prothomalo.com/international/article/1663033/%E0%A6%95%E0%A6%BF%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A7%8B%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A7%E0%A6%AE%E0%A6%95%E0%A7%87-%E0%A6%9A%E0%A7%81%E0%A6%AA%E0%A6%B8%E0%A7%87-%E0%A6%97%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%AE%E0%A7%81%E0%A6%A8

মরুর সুন্দরের ফিরে আসা

করোনাভাইরাসের তাণ্ডবে আমরা যখন ভয়ে গৃহবন্দী, প্রকৃতি কিন্তু সে সময় একেবারেই থেমে নেই। তার অফুরান স্ফুরণ চলছে। সরকারি কাজ থেকে আমার ছুটি, কিন্তু মরুভূমির স্থানীয় মালিকদের সঙ্গে আমি কিছু কাজ করি। এখানে যেসব বন্য প্রাণী আছে বা যারা পরিযায়ন করে, মূলত তাদের নিয়েই আমার কিছু গবেষণা। সে কারণে সব সময়ই মাঠে থাকা হয়, তবে নিয়ম-বিধি আর আইনকানুন মেনেই। মুখোশ ও দস্তানা পরে গত ১০ মে সকাল ছয়টায় বের হয়ে গেলাম... বিস্তারিত



source http://www.prothomalo.com/international/article/1663032/%E0%A6%AE%E0%A6%B0%E0%A7%81%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%86%E0%A6%B8%E0%A6%BE

কুমিল্লায় করোনায় মারা গেলেন আওয়ামী লীগের নেতা আলকাসুর

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন কুমিল্লা আওয়ামী লীগের নেতা মুক্তিযোদ্ধা এ কে এম আলকাসুর রহমান (৬৮)। সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কুমিল্লা কোভিড-১৯ হাসপাতালে তিনি মারা যান। আলকাসুর রহমান কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি। এ ছাড়া তিনি কুমিল্লা অজিতগুহ মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) কুমিল্লা জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক। আলকাসুর রহমানের... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1663031/%E0%A6%95%E0%A7%81%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%97%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%86%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80-%E0%A6%B2%E0%A7%80%E0%A6%97%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%A4%E0%A6%BE

আড়ুশাহ ও মাড়ুশাহ (রহমাতুল্লাহ) এর মাজার - ওয়ার্ড নং ২১

গতকাল, ফুলার রোড ধরে ব্রিটিশ কাউন্সিল পেরিয়ে যখন জগন্নাথ হলের দিকে যাচ্ছিলাম, হঠাৎ আমার মনে হলো ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক কোয়ার্টারের ভেত...