মহামারির সময়ে শারীরিক দূরত্ব বজায় রাখাই যখন রোগের সংক্রমণ বন্ধের একমাত্র উপায়, তখন পারিবারিক ও সামাজিক যোগাযোগে মুঠোফোন ও ইন্টারনেট কতটা অপরিহার্য, তা বোঝাতে ব্যাখ্যার অপেক্ষা রাখে না। সেই মুঠোফোন ব্যবহারের ওপর কর বাড়ছে। আরও বস্তুনিষ্ঠভাবে বললে বলতে হয়, ফি বছর মুঠোফোন ব্যবহারের ওপর করের বোঝা চাপানোর কৌশল থেকে সরকার বিচ্যুত হয়নি। এই সিদ্ধান্তের সাফাই দিতে গিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান... বিস্তারিত
source http://www.prothomalo.com/opinion/article/1662822/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%80%E0%A6%A8-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A7%87%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%88%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%9A%E0%A6%A8%E0%A6%BE
পুরোনো ফরাসি শব্দ ব্যুজেট (বোগেট) থেকে এসেছে বাজেট শব্দটি। ব্যুজেটের অর্থ হলো থলে বা ব্যাগ। অতীতে থলেতে ভরে দেশের আয়–ব্যয়ের হিসাব আইনসভা বা সংসদে আনা হতো বলে একে ‘বাজেট’ নামে অভিহিত করা হয়। অবশ্য অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি বিষয়টিকে আরেকটু গভীরভাবেই বর্ণনা করেছে। এতে বলা হয়েছে, ষোড়শ শতাব্দীতে ‘একজনের বাজেট খোলার’ কথাটি ব্যবহৃত হয় এমন অর্থে যে কেউ এমন কিছু প্রকাশ...
করোনাভাইরাস পরিস্থিতিতে ফেসবুকের মেসেঞ্জারের ব্যবহার বেড়েছে। মেসেঞ্জারে বার্তা আদান–প্রদানের সুবিধাটিকে আরও ব্যক্তিগত রাখার জন্য বিশেষ নিরাপত্তা ফিচার যুক্ত করার পরিকল্পনা করেছে ফেসবুক কর্তৃপক্ষ। মেসেঞ্জারে যুক্ত হচ্ছে ফেস আইডি, টাচ আইডি বা পাসকোড ব্যবস্থা। এতে ব্যবহারকারী মেসেঞ্জার ‘লক’ করে রাখতে পারবেন, যাতে অন্য কেউ ব্যক্তিগত বার্তা দেখতে না পারেন। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট...
কক্সবাজারের টেকনাফের দমদমিয়ার আবদুল হামিদ (৫২) সাগরে মাছ ধরে সংসার চালাতেন। সম্প্রতি সরকার ৬৫ দিনের জন্য সাগরে মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছে। করোনার কারণে অন্য কোনো কাজও জোটাতে পারছেন না। হামিদের এক ছেলে পঞ্চম শ্রেণিতে পড়ে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত আলোর পাঠশালা বিদ্যালয়ে। গত শুক্রবার ছেলের হাত ধরে বিদ্যালয়ের মাঠে খাদ্যসহায়তা নিতে এসেছিলেন এই বাবা। ব্যাগটা হাতে পেয়ে বললেন, ‘আঁরার গরত...
‘লকডাউন খুব উপভোগ করছি’, আহ্লাদিত হয়ে যদি আমি এ রকম কোনো বিবৃতি দিই, তবে ধরে নিতে পারেন আমি ষোলোআনাই মিথ্যে বলছি। এক কথায়, গত তিনটি মাস আমার জন্য বিরক্তির পসরা সাজিয়ে বসে আছে। এটি এক দিক দিয়ে অবশ্য স্বস্তির যে বর্তমান সময় আমার একার জন্য কেবল বিরক্তির না, অন্য সবার ক্ষেত্রেও একই। আরেক দিক দিয়ে সময়টা আমার জন্য অন্য রকমের সন্তুষ্টিরও বটে। দেশের তরুণ সমাজের একজন প্রতিনিধি হিসেবে সামাজিক কিছু...
একজন শিক্ষক অনলাইনে শিক্ষার্থীদের পাঠ দিচ্ছেন এমন একটি ছবি বিভিন্ন মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিটি পুনের একজন রসায়ন শিক্ষকের। ছবিটি ভাইরাল হওয়ার কারণ, তিনি মুঠোফোনটিকে খুবই ঘরোয়া কায়দায় থিতু করে ক্লাসে পাঠ দিচ্ছেন। যেহেতেু তাঁর ঘরে ক্যামেরা দাঁড় করানোর ট্রাইপড নেই, তাই তিনি নিজের মতো করেই কাজটি করেছেন। সবকিছু ছাপিয়ে ছবির যে ভাষ্য তা হলো, একজন শিক্ষক নিরলসভাবে ‘শতভাগ’ শ্রম ও আন্তরিকতা...
সেদিন শনিবার। রাত আটটা বাজে। হঠাৎ টের পেলাম, বাসার বাইরের দরজার লকটা কেউ খুলছে। একটু ভয়ই পেলাম। এজাজের তো এ সময় আসার কথা না। রোদেলা এসে পৌঁছাবে রাত ১০টায়। ইদানীং সবকিছুতেই ভয় লাগে। ভয়ে ভয়ে লিভিংরুমের সিঁড়ির গোড়ায় গিয়ে দাঁড়ালাম। বাদামি কাঠ দিয়ে সিঁড়ির রেলিংটা মোড়ানো। শেষ প্রান্তে নকশা করা গোল বোয়ামের মুখের মতো কাঠের চাকতি। সেই চাকতিতে হাত রেখে দাঁড়ালাম। ভূত দেখার মতো চমকে গেলাম। না আর কেউ নয়,...
প্রায় ১০ বছর আগে নিজেকে থ্রিলার সিরিজ 'মাসুদ রানা'র লেখক দাবি করে বাংলাদেশ কপিরাইট রেজিস্ট্রার অফিসে অভিযোগ জানিয়েছিলেন শেখ আবদুল হাকিম। বিষয়টি প্রথমে গুরুত্ব পায়নি। গেল বছর আবার অভিযোগ করেন। এক বছরের বেশি সময় ধরে আইনি লড়াই শেষে গতকাল রোববার বাংলাদেশ কপিরাইট অফিস আবদুল হাকিমের পক্ষে রায় দিয়েছেন। এর ফলে 'মাসুদ রানা' সিরিজের ২৬০টি এবং 'কুয়াশা' সিরিজের ৫০টি বইয়ের লেখক হিসেবে স্বত্ব পেতে যাচ্ছেন...
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি দুটি মেডিকেল কলেজের পিসিআর ল্যাবেরেটরিতে নমুনা পরীক্ষায় আরও ১২৮ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে বগুড়ায় কোভিড-১৯ রোগীর সংখ্যা ১ হাজার ৪০২ জন। জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এবং বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবরেটরিতে ২৫৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১২৮...
কদিন ধরেই আকাশ ক্ষণে ক্ষণে মেঘলা। এই বৃষ্টি, এই রোদ।মেঘ আর রোদের এই লুকোচুরির মধ্যেই এসে গেল বর্ষা। আজ পয়লা আষাঢ়। এবার আষাঢ় এল অনেকটা চুপিসারে, অনাড়ম্বরে। ঘটা করে বর্ষাবরণ নেই। চোখ তুলে মেঘমেদুর আকাশ দেখার মন কোথায়? মনের ভেতর ঘাপটি মেরেছে করোনার ভয়। ঘরের বাইরে কাঁটা বিছিয়ে রেখেছে কোভিড–১৯।কিন্তু সকল কাঁটা ধন্য করে আপন মাধুর্যে প্রকৃতির সন্তানদের বুকে তুলে নেওয়ায় মৌসুমি ঋতুর কাজ। তাই...
তিন মাস পর মাঠে নেমেই জয়ের দেখা পেয়েছে রিয়াল মাদ্রিদ। এইবারকে ৩-১ গোলে হারিয়েছেন রামোস-বেনজেমারা আগের দিন মেসিরা দেখিয়ে দিয়েছিলেন, তিন মাস ফুটবল না খেললেও ফর্ম পড়ে যায়নি বার্সা তারকাদের। একই জিনিস দেখা গেল রিয়াল মাদ্রিদ খেলোয়াড়দের মধ্যেও। এইবারকে হেসেখেলে ৩-১ গোলে হারিয়েছে তাঁরা। ফলে লিগ টেবিলে এখনও বার্সার দুই পয়েন্ট পিছে রিয়াল। ম্যাচ মূলতঃ প্রথমার্ধেই শেষ হয়ে গিয়েছিল। শুরুর তিন মিনিটের...
বাংলাদেশে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হওয়ার ১০০তম দিন পূর্ণ হচ্ছে আজ সোমবার। দেশের সংক্রমণরেখা এখনো ঊর্ধ্বমুখী। কবে নাগাদ সংক্রমণ নিয়ন্ত্রণে আসবে বা পরিস্থিতি কিছুটা হলেও স্বাভাবিক হবে, তা কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। যদিও এর আগে গত এপ্রিলে সরকারের জন্য দেশের আটজন জনস্বাস্থ্যবিদ একটা প্রক্ষেপণ তৈরি করেছিলেন। তাতে বলেছিলেন, জুনের শেষ সপ্তাহে দেশে সংক্রমণ পরিস্থিতি অনেকটা স্তিমিত হয়ে আসতে...
আজ টিভিতে যা দেখতে পাবেন লা লিগা ফেসবুক লাইভ লেভান্তে–সেভিয়া রাত ১১–৩০ মি. বেতিস–গ্রানাডা রাত ২টা ২০১৪ টি–টোয়েন্টি বিশ্বকাপ স্টার স্পোর্টস সিলেক্ট ১ দক্ষিণ আফ্রিকা–শ্রীলঙ্কা সকাল ৯–৩০ মি. ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার স্পোর্টস সিলেক্ট ১ লিভারপুল–এভারটন (পুনঃপ্রচার) বেলা ১১–৩০ মি. গোল অব দ্য...
বহুদিন শীর্ষ পর্যায়ের টেনিস দেখার সুযোগ পাচ্ছেন না ভক্তরা। তাঁদের সুযোগ করে দিতে নিজেই এক টুর্নামেন্ট আয়োজন করেছিলেন নোভাক জোকোভিচ। আদ্রিয়া ট্যুর নামের দুদিনব্যাপী সেই টুর্নামেন্ট দেখতে চার হাজার দর্শক হাজির হয়েছিল। কিন্তু নিজের টুর্নামেন্টের ফাইনালেই ওঠা হয়নি জোকাভিচের। জার্মান আলেক্সান্ডার জভেরেভ, অস্ট্রিয়ান ডমিনিক থিম ও স্বদেশি ফিলিপ ক্রাইনোভিচকে নিয়ে আদ্রিয়া ট্যুরের প্রথম পর্ব আয়োজন করেছেন...
নোয়াখালীর সেনবাগ উপজেলায় ধর্ষণ মামলায় গ্রেপ্তার হওয়া এক আসামি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। তাঁর নাম মিজানুর রহমান (৪০)। রোববার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ছাতারপাইয়া পূর্ব বাজার এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। সেনবাগ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধার ভাষ্য, গত শনিবার বিকেলে পার্শ্ববর্তী সোনাইমুড়ী এলাকার একটি বেকারির কর্মচারী এক কিশোরী...
হলিউডে শুটিং শুরু করার অনুমতি দেওয়া হয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে কীভাবে শুটিং করতে হবে, সে বিষয়ে মানতে হবে কর্মজীবীদের সংগঠনের বেঁধে দেওয়া নিয়মকানুন। করোনাভাইরাস পরিস্থিতির কারণে হলিউডে তিন মাস বন্ধ ছিল শুটিং। সম্প্রতি সংগীত, সিনেমা ও টেলিভিশন অনুষ্ঠানের জন্য শুটিংয়ের অনুমতি দেওয়া হয়েছে। ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা, এসএজি-এএফটিআরএ, আইএটিএসই ও দ্য টিমস্টারের যৌথ এক প্রতিবেদনে বলা হয়েছে, কিছু...
করোনা সংকটের এই সময়ে কৃষিই সম্ভাবনার পথ দেখাচ্ছে। সংকট থেকে বেরিয়ে আসার সবচেয়ে বড় অবলম্বন হতে হবে কৃষি। তাই কৃষির উন্নয়নকে টেকসই করার জন্য প্রয়োজন কার্যকর ভূমি সংস্কার। কৃষিনীতি ও কৃষিজমি সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে। কৃষিতে সবচেয়ে বেশি অবদান রাখা প্রান্তিক জনগোষ্ঠী ও নারীদের কাজের স্বীকৃতি দিতে হবে। প্রথম আলো ও বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট...
সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান করোনাভাইরাসে সংক্রমিত হয়ে মারা গেছেন। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর ছেলে আরমান আহমেদ গণমাধ্যমকে এই তথ্য জানান। গত ৫ জুন কামরানের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে। এর আগে তাঁর স্ত্রী আসমা কামরান গত ২৭ মে করোনাভাইরাসে সংক্রমিত হন। উন্নত চিকিৎসার জন্য...
স্বাভাবিক জীবন, প্লিজ ফিরে এসো, কোভিড-১৯ তোমাকে নিয়ে যাচ্ছে,সরকার, প্লিজ কোভিড-১৯ ঠিক করে দাও এবং একে শেষ করে দাও। স্বাভাবিক জীবন মনে মনে ভাবে আমাদের যে সুন্দর সময়টা ছিলবাইরে যেতামস্কুলে যেতামএ সবকিছুর জন্য বিশেষ ধন্যবাদ তোমাকে। স্বাভাবিক জীবন, তুমি কি জানো কোভিড-১৯ সব বন্ধ করে দিয়েছেবন্ধ করে দিয়েছে মানুষের কথা শোনা, চিকন থাকার বদলে মোটা করে দিচ্ছে আমাদের। স্বাভাবিক জীবন, আমরা তোমার জন্য দিন...
আড়াই মাসের বেশি সময় ধরে ঘরবন্দী সময় পার করছি। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে শিক্ষা-প্রতিষ্ঠানগুলো সব বন্ধ রয়েছে। ইউনেসকোর তথ্যমতে, বিশ্বের প্রায় ১৫৪ কোটি শিক্ষার্থী ক্লাসে যেতে পারছে না। বিভিন্ন তথ্য-উপাত্ত ঘেঁটে জেনেছি, বাংলাদেশেরই প্রায় ৫ কোটি শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম থমকে গেছে। ১৬ মার্চে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। আমি ওই দিনই রাজশাহী...
যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েড হত্যার বিক্ষোভ এখনো থামেনি। এরই মধ্যে প্রতিবেশী দেশ কানাডায় আরেক বর্ণবাদের ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। গত মার্চে আদিবাসী আথাবাস্কা চিপেওয়ান ফার্স্ট নেশনের প্রধান অ্যালান অ্যাডামকে গ্রেপ্তারের সময় নির্যাতন করেন কানাডিয়ান মাউন্টেড পুলিশের (আরসিএমপি) এক সদস্য। এ ঘটনার ব্যাপক সমালোচনা হচ্ছে। আরসিএমপি নিজ থেকে গত বৃহস্পতিবার রাতে ভিডিও রেকর্ডটি...
ইউটিউব আয়োজিত ‘ডিয়ার ক্লাস অব ২০২০’ নামের বিশেষ ভার্চ্যুয়াল আয়োজনে অংশ নিয়েছে কে-পপ ব্যান্ড বিটিএস। পুরো বিশ্বে আলোড়ন তোলা এই দক্ষিণ কোরীয় গানের দলের সদস্যরা ভিডিও বার্তার মাধ্যমে জানিয়েছেন বর্তমান সময়ে তাঁদের মনের অবস্থা ও নিজেদের সমাবর্তনের স্মৃতি। ৮ জুন ‘ইউটিউব অরিজিনালস’ চ্যানেলে অনুষ্ঠানটি প্রচারিত হয়। এই অনুভূতি আজীবন ধরে রাখতে চাই: আরএম১০ বছর আগে, আমার...
প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মনুষ্যবাহী মহাকাশযান (হিউম্যান স্পেসফ্লাইট) পরিচালনার নেতৃত্ব দেবেন এক নারী। নাসার হিউম্যান এক্সপ্লোরেশন অ্যান্ড অপারেশনস মিশনের (এইচইও) প্রধান হিসেবে ক্যাথি লুয়েডার্সকে নিয়োগ দেওয়ার পর এই ইতিহাস তৈরি হলো। গত শুক্রবার নাসার প্রধান জিম ব্রাইডেনস্টাইন টুইটারে এই নিয়োগের ঘোষণা দেন। খবর এএফপির। গত মাসে বেসরকারি প্রতিষ্ঠানের মহাকাশযানে করে...
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিনি। টিউশনির টাকায় নিজের পড়াশোনা ও খাবার খরচ জোগাতেন। নদীভাঙনের শিকার এক পরিবারের সন্তান, তাই বাবা-মায়ের কাছে টাকাও পাঠাতে হতো। কিন্তু করোনাভাইরাসের কারণে টিউশনি বন্ধ হয়ে যাওয়ায় পড়েছেন বিপদে। কীভাবে চলবেন, বাড়িতে খাবার জুটবে কোথা থেকে—আত্মসম্মানবোধের জন্য কাউকে বলতেও পারছিলেন না। এই ঘোর দুঃসময়ে তাঁর...
নিজের ফাউন্ডেশনের মাধ্যমে করোনা-রোগীদের সাহায্য ও পুনর্বাসনের কাজ করে যাচ্ছিলেন সাবেক পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি। তিনি নিজেই এখন ভাইরাসে আক্রান্ত। তাঁর সুস্থাস্থ্য কামনা করেছেন গৌতম গম্ভীর পাওলো দিবালা, মিকেল আরতেতা, ব্রেন্ডান রজার্স, ক্যালাম হাডসন-অদয়, ব্লেইজ মাতুইদি, দানিয়েলে রুগানি ছাড়াও অনেকেই আছেন। করোনাভাইরাসে আক্রান্ত ফুটবল-সংশ্লিষ্ট তারকাদের সংখ্যা বেশি হলেও সে তুলনায় ক্রিকেট...
করোনা মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার জন্য আসা চীনের বিশেষজ্ঞরা রাজধানীর বিভিন্ন হাসপাতালের পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন অধিদপ্তর ও বিভাগে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন। চীনের ১০ সদস্যের প্রতিনিধি দলটি অনলাইনে বৈঠক ও করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা নিয়ে বাংলাদেশের বিশেষজ্ঞদের সঙ্গে অনলাইনে কথা বলছে। চীনা দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া তথ্য অনুযায়ী,...
প্রথম রক্ত দানের কথা আজো মনের স্মৃতিপটে ভেসে উঠে। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র। মাষ্টার দা সূর্য সেন হলে বড় ভাইয়ার সঙ্গে এক কক্ষে থাকথাম। একদিন ক্লাস শেষে দুপুরে খাওয়া-দাওয়ার পর বিশ্রাম নিচ্ছিলাম। এমন সময় স্বেচ্ছায় রক্ত দানের সংগঠন 'বাঁধন' এর হল শাখার সভাপতি পারভেজ ভাই আসলেন। তিনি গল্পে গল্পে আমার রক্তের গ্রুপ জানতে চাইলেন। আমি বললাম, ভাই- আমার রক্তের গ্রুপ তো জানি না।...
থেমে গেছে গোটা পৃথিবী, থমকে গেছে মানুষ। কেউ কি কখনো ভেবেছিল হঠাৎ এমন করে উল্টে যাবে জীবনের চাকা? অনিশ্চয়তার জালে জড়িয়ে পড়বে মানুষ। কোথায় হবে এর শেষ পরিণতি, কারও জানা নেই। ভাবতেই সব ওলটপালট হয়ে যায়। মনে হয়, চিরদিনের জন্য পৃথিবীটা আঁধারে ঢেকে গেছে; আর বুঝি কোনো দিন আলোর মুখ দেখব না। এই বিপর্যয়ের দ্রুত সমাধান জরুরি। অন্যথায় সামনে আরও অন্ধকার অপেক্ষা করছে। সঙ্গে যোগ হবে মহাবিপদ।বর্তমানে আমি...
কাউকে পেছনে রেখে এগোনো ঠিক হবে না এইচ এম ফজলে রাব্বী, তৃতীয় বর্ষ, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় সার্বিক অবকাঠামোগত উন্নয়ন ও উন্নত ইন্টারনেট ব্যবস্থা ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস পরিচালনা বেশ অবাস্তব চিন্তা। বহু শিক্ষার্থী এখন এমন স্থানে আছেন, যেখানে ইন্টারনেট সংযোগ খুব দুর্বল। সবাই যদি একই রকম সুযোগ-সুবিধা না পায়, তাহলে ক্লাস চালিয়ে নেওয়া কি ঠিক হবে? এমনিতেই আমরা একটা...
করোনাভাইরাসের কারণে এক অনির্ধারিত ছুটির কবলে পড়ে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষাপঞ্জিই এলোমেলো হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অনেক বিভাগে চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশ আটকে আছে। অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই এসেছে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা। সেশনজট বাড়ছে, পড়াশোনা নিয়ে অনিশ্চয়তায়...
নিউইয়র্কে চলমান আন্দোলনে বিক্ষোভকারীদের উদ্দেশ করে রাজ্য গভর্নর অ্যান্ড্রু কুমো বলেছেন, পুলিশের সহিংস আচরণ ও নিষ্ঠুরতার অভিযোগ এ সমাজ শুনেছে। তাই আর প্রতিবাদ নয়, এখন পরিবর্তনের সময়। নিউইয়র্কে ১২ জুন রাজ্য গভর্নর অ্যান্ড্রু কুমো যুগান্তকারী পুলিশ সংস্কার আইনে স্বাক্ষর করেছেন। এ আইনে রাজ্যের স্থানীয় সরকার ও সংস্থাগুলোকে জনবান্ধব পুলিশ আইন প্রণয়নের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এর পরদিন ১৩ জুন...
বর্তমানে উৎপাদন প্রক্রিয়ায় থাকা সম্ভাব্য করোনাভাইরাস ভ্যাকসিনের ৩০ কোটি ডোজ আগেভাগেই পেতে ফরমাশ দিয়ে রাখছে ইউরোপের চার দেশ জার্মানি, ফ্রান্স, ইতালি ও নেদারল্যান্ডস। ব্রিটিশ-সুইডিশ ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকার সঙ্গে চার দেশের একটি জোটের পক্ষ থেকে চুক্তিও করা হয়েছে। ডয়চে ভেলের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের অন্য দেশগুলোও এই কর্মসূচিতে যোগ দিতে পারবে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে,...
অবস্থা অনেকটা সেই রাখাল বালকের গল্পের মতো। আমাদের যাদের এ বছর এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল, আমি নিশ্চিত, আমার মতো সবার কাছেই প্রায়ই নতুন নতুন ‘খবর’ আসে। অমুকের বাবা নাকি শিক্ষা মন্ত্রণালয়ের তমুক, তিনি বলেছেন, ‘আগামী মাসের ১ তারিখ থেকে পরীক্ষা।’ আরেকজন ‘গোপন সূত্র’ থেকে খবর দেন, আগামী দুই মাসের মধ্যে পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই। একবার তো জুলাইয়ের ১৫ তারিখ...
করোনাভাইরাস পাল্টে দিয়েছে আমাদের জীবনের বাস্তবতা। দেশ–বিদেশের পাঠকেরা এখানে লিখছেন তাঁদের এ সময়ের আনন্দ–বেদনাভরা দিনযাপনের মানবিক কাহিনি। আপনিও লিখুন। পাঠকের আরও লেখা দেখুন প্রথম আলো অনলাইনে। লেখা পাঠানোর ঠিকানা: dp@prothomalo.com বহুদিন পরে আজ ছোট বোনকে নিয়ে বাসার বাইরে পা রাখলাম। গন্তব্য এটিএম বুথ। এ মুহূর্তে কেমন আছি? বলব, বেশ ভালো। তবে শুরুর দিকে অবস্থা ছিল কঠিন। গত বছরের...
করোনাভাইরাসের কারণে দেশের স্বাস্থ্য খাতের অব্যবস্থা ও দুর্বলতা এখন প্রকট। অথচ নতুন বাজেটে স্বাস্থ্য খাত নিয়ে আছে গতানুগতিক কিছু প্রস্তাব, কিছু বরাদ্দ বৃদ্ধি। সংকট উত্তরণে তা যথেষ্ট বলে মনে করেন না বিশেষজ্ঞরা। তাহলে কী করতে হবে? সুনির্দিষ্ট কিছু পরামর্শ দিলেন হোসেন জিল্লুর রহমান। বাজেটের আগে বলেছিলাম যে এর সাহিত্যটা আমি জানতে চাই। সেই সাহিত্যটা আসলে অজানাই থেকে গেল। সাহিত্য বলতে আমি...
দীর্ঘ বিরতির পর গর তারে আবারও মাঠে গড়িয়েছে স্প্যানিশ লা লিগা। মাঠে নেমেছিলেন মেসিরা। নেমেই রেকর্ড বইয়ের আরেক পাতায় নিজের নাম খোদাই করে রাখলেন এই আর্জেন্টাইন তারকা মাঠে দর্শক থাকুক বা না থাকুক, লিওনেল মেসির খেলায় কি তার আদৌ প্রভাব পড়ে? অন্তত গত রাতের কথা বিবেচনা করলে মনে হতেই পারে যে না পড়ে না। করোনাভাইরাস মহামারির কারণে দীর্ঘ বিরতির পর মাঠে গড়িয়েছে ফুটবল। আবারও শুরু হয়েছে স্প্যানিশ লা লিগা।...
করোনাভাইরাসের কারণে দেশের শিক্ষা খাতও এখন গভীর সংকটে, মান নিয়ে প্রশ্ন তো আগে থেকেই ছিল। অথচ নতুন বাজেটে শিক্ষা খাত নিয়ে আছে গতানুগতিক কিছু প্রস্তাব, কিছু বরাদ্দ বৃদ্ধি। সংকট উত্তরণে তা যথেষ্ট বলে মনে করেন না বিশেষজ্ঞরা। তাহলে কী করতে হবে? সুনির্দিষ্ট কিছু পরামর্শ দিলেন ড. মনজুর আহমদ। শিক্ষা খাতে এবার যে বাজেট প্রস্তাব করা হয়েছে, তা গতানুগতিক। এতে চিন্তা ও কল্পনার বিশেষ অভাব রয়েছে।...
ক্যালেন্ডারের পাতা উল্টে মাস দুয়েক পেছনে ফিরে যাই। তখন ‘পিকু’, ‘অক্টোবর’ বা সাম্প্রতিককালের আলোচিত ছবি ‘গুলাবো সিতাবো’খ্যাত বাঙালি পরিচালক সুজিত সরকার লিখেছিলেন, ‘আর কত দিন হিন্দি সিনেমায় ঘনিষ্ঠ দৃশ্য দেখানো হবে? জড়িয়ে ধরা বা চুমুর দৃশ্যগুলোর দিন ফুরিয়ে আসছে।’ এরপরই প্রযোজকদের সংগঠন ভারতীয় চলচ্চিত্র নির্মাতাদের জন্য ‘ব্যাক টু অ্যাকশন’...
নতুন অর্থবছরের বাজেট ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার। এর মধ্যে উন্নয়ন ব্যয় ২ লাখ ১৫ হাজার ৪৩ কোটি টাকার। আর ঘাটতি ধরা হয়েছে ৬ শতাংশ বা ১ লাখ ৯০ হাজার কোটি টাকা।
খুলনা জেলার সুন্দরবনসংলগ্ন একটি উপজেলায় এ পর্যন্ত ১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। ওই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রথম আলোকে জানিয়েছেন, ইতিমধ্যে ৩ জন সুস্থ হয়ে উঠেছেন। বাকিদের বাড়িতে চিকিৎসা চলছে। ওই স্বাস্থ্য কর্মকর্তা বলেন, একজনের শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল। তাঁকে সেই সমস্যার চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়েছে। বাকিদের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায় এমন ওষুধ দেওয়া হয়েছে। যেমন, ক্যালসিয়াম, জিঙ্ক, আয়রন ও...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: লা লিগা ফেসবুক লাইভ বিলবাও–অ্যাটলেটিকো সন্ধ্যা ৬টা রিয়াল মাদ্রিদ–এইবার রাত ১১–৩০ মি. সোসিয়েদাদ–ওসাসুনা রাত ২টা বুন্দেসলিগা স্টার স্পোর্টস সিলেক্ট ২ মেইঞ্জ–অগসবুর্গ সন্ধ্যা ৭–৩০ মি. শালকে ০৪–লেভারকুসেন রাত ১০টা...
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) কেবল মানুষের জীবনযাত্রাকেই পাল্টে দেয়নি, বরং এর প্রয়োগে পরিবর্তিত হয়েছে কাজের ধরন ও পদ্ধতিও। এই কাজে প্রযুক্তি যেমন সহায়ক, তেমনি তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে প্রযুক্তি ব্যবহারকারীদের অবদান। প্রযুক্তির নিছক ব্যবহারের চেয়ে মুখ্য হয়েছে তথ্যপ্রযুক্তির উদ্ভাবনী ও দীর্ঘমেয়াদি প্রয়োগ। প্রতিষ্ঠানকে এভাবে পাল্টে ফেলার নেতা তথা প্রধান তথ্য কর্মকতাদের (সিআইও)...
'মর্নিং শোজ দ্য ডে'। শচীন টেন্ডুলকারের ক্ষেত্রে কথাটা পুরোপুরি সত্য। তাঁর প্রতিভার স্ফুরণ ঘটেছিল শৈশবেই। নামডাক ছড়িয়ে পড়েছিল স্কুল ক্রিকেটে। এসব তো মোটামুটি সবারই জানা। জাতীয় দলের পথ খুলতে টেন্ডুলকার প্রথম নজর কেড়েছিলেন কার? দীলিপ ভেংসরকার। ভারতের সাবেক অধিনায়ক। ভেংসরকার তখন জাতীয় দলে অধিনায়ক। টেন্ডুলকার স্কুল ক্রিকেটে উইলোবাজি করছেন বোলারদের ওপর। ১৯৮৮ সালের সেই সময়ে টেন্ডুলকারের প্রতিভায়...
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬ রাশিশাস্ত্রটা কাল্পনিক। অন্ধভাবে বিশ্বাসের দরকার নেই। আমি লিখি প্রধানত বিনোদন হিসেবে। যা-ই হোক, এ...
অস্ট্রেলিয়ার গবেষকদের তৈরি একটি পরীক্ষামূলক ওষুধ কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু ঠেকানোর কাজে সাহায্য করতে পারে বলে মনে করছেন গবেষকেরা। রক্ত জমাট বাঁধা নিয়ন্ত্রণে সক্ষম ওষুধটি প্রয়োগে শ্বাসপ্রশ্বাসে সমস্যা, অঙ্গপ্রত্যঙ্গ অকার্যকর হওয়া, স্ট্রোক ও হার্ট অ্যাটাক প্রতিরোধে কাজ করে। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, সিডনি বিশ্ববিদ্যালয় ও হার্ট রিসার্চ ইনস্টিটিউটের অধ্যাপক শন জ্যাকজনের নেতৃত্বে একদল গবেষক...
বিশ্বব্যাপী ভয়ানক যুদ্ধ চলছে। এক দিকে গোটা মানবজাতি, অন্য পক্ষে এক খুদে জীবাণু। করোনাভাইরাস। রণক্ষেত্রে দৃশ্যমান শত্রুর মোকাবিলা যতটা কঠিন, তারচেয়ে ঢের কঠিন অদৃশ্য এই ভাইরাসের মোকাবিলা করা। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃত্যুর মিছিল। করোনাভাইরাস কী, কীভাবে ছড়াল, আমাদের দেহে কীভাবে কাজ করে এ ভাইরাস, একে দমনের উপায়ই বা কী? গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে ছড়িয়ে পড়া নতুন...
উপনিবেশের ইতিহাস যদিও অনেকটা মর্মান্তিক এবং বর্বর, কিন্তু অধিকাংশ ব্রিটিশের কাছে বিষয়টি সে রকম নয়। তাঁরা বরং ব্রিটিশ সাম্রাজ্যবাদ এবং এর অতীত ইতিহাস নিয়ে গর্বিত। ২০১৪ সালের এক জনমত জরিপে দেখা গিয়েছিল, শতকরা ৫৯ ভাগ ব্রিটিশ মনে করেন ব্রিটিশ সাম্রাজ্যবাদ তাঁদের জন্য গৌরবের বিষয়। শতকরা ৪৯ ভাগ এটিও মনে করেন যে ব্রিটিশরা তাঁদের উপনিবেশ দেশগুলোকে বেশ ভালো অবস্থায় রেখে এসেছিল (ইউগভ জরিপ, ২০১৪)। বিষয়টি...