দেহের শক্তি ও রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে গেলে প্রথমেই প্রয়োজন আমিষ বা প্রোটিনযুক্ত খাবার। ওই খাবার যেমন মাংসপেশিকে উন্নত করে, তেমনি দেহে পুষ্টির অভাব দূর করে। তবে বিশ্বজুড়ে ধনী-গরিব সবার মধ্যে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ফলে সব সময় চিন্তা করতে হবে, প্রোটিনযুক্ত এমন ধরনের খাবারের কথা, যা সবার জন্য গ্রহণীয়, সহজলভ্য ও সাশ্রয়ী। এ সময় অনেকেই আর্থিক সংকটে রয়েছেন। সে জন্য অর্থের কথা চিন্তা করেও... বিস্তারিত
source http://www.prothomalo.com/life-style/article/1661754/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%B9%E0%A6%9C-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%A8
কখনো স্বাস্থ্য কমপ্লেক্সে, আবার কখনো মানুষের বাড়িতে ছুটে চলেছেন তিনি। দুই মাস আগে ছেলেকে খেলনা আনার প্রতিশ্রুতি দিয়ে নমুনা সংগ্রহের কাজে বেরিয়ে পড়েন। এই সময়ে সংগ্রহ করেছেন ৬৩৬টি নমুনা।এর মধ্যে করোনায় আক্রান্ত হন বাবা ও তিন বছর বয়সী ছেলে। এসব কোনো কিছুই তাঁকে দায়িত্ব থেকে বিচ্যুত করতে পারেনি। দেবাশীষ বড়ুয়া চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট। পটিয়া ছাড়াও...
সুনামগঞ্জে নতুন করে ২২জনের শরীরে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা হলো ৩৫১জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৮১জন। মারা গেছেন তিনজন। নতুন করে আক্রান্ত হওয়া ২২জনের মধ্যে জেলার সদর উপজেলায় নয়জন, জগন্নাথপুর উপজেলায় পাঁচজন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় পাঁচজন এবং বিশ্বম্ভরপুর উপজেলায় তিনজন রয়েছেন। সুনামগঞ্জের সিভিল সার্জন মোহাম্মদ শামস উদ্দিন আজ বুধবার...
ঘরে বসে গান শোনাবেন লাবিক কামাল গৌরব। নিজেই বাজাবেন গিটার। প্রথম আলোর করোনাকালের আয়োজন ‘ঘরে বসে শোনাব গান’ অনুষ্ঠানে আজ তিনি গাইবেন চারটি বাংলা গান। আজ রাত ১০টা ৩০ মিনিটে প্রথম আলোর ফেসবুক পেজে তাঁর গান উপভোগ করা যাবে। করোনা মহামারিতে বিশ্বব্যাপী ঘরের ভেতর দিন কাটাচ্ছেন মানুষ। তাঁদের বিষণ্নতা দূর করতে পারে ভালো গান। এ উদ্দেশ্যে প্রথম আলো আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান ‘ঘরে বসে...
রাজধানীর পশ্চিম নাখালপাড়ার আব্দুস সাত্তার ৭ মে অসুস্থ হয়ে পড়েন। তাঁর বয়স ছিল ৬৪ বছর। ১১ মে তিনি বাড়িতে মারা যান। মৃত্যুর পর পরিবারের সদস্যরা জানতে পারেন, তিনি করোনা আক্রান্ত ছিলেন। তাঁকে রায়েরবাজার কবরস্থানে দাফন করা হয়। গতকাল মঙ্গলবার আব্দুস সাত্তারের পরিবারের একজন সদস্য প্রথম আলোকে বলেন, অসুস্থ হওয়ার পর আব্দুস সাত্তার বাড়িতেই ছিলেন। অসুস্থ হওয়ার তিন দিন পর করোনা পরীক্ষার জন্য তাঁর নমুনা...
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) হিসাবে দেশে ঢাকা শহরে করোনা রোগী সবচেয়ে বেশি। ৭ জুন পর্যন্ত তথ্য অনুযায়ী ঢাকা শহরে শনাক্ত রোগী ২১ হাজার ১৪০ জন।
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: বাংলাদেশ–জিম্বাবুয়ে গাজী টিভি ওয়ানডে সিরিজ (২০১৯): পুনঃপ্রচার বেলা ৩টা ১৯৯২ বিশ্বকাপ ক্রিকেট স্টার স্পোর্টস সিলেক্ট ১ ইংল্যান্ড–দক্ষিণ আফ্রিকা সকাল ৯–৩০ মি., রাত ৯–৩০ মি ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার স্পোর্টস সিলেক্ট ১ টটেনহাম–ম্যান সিটি (পুনঃপ্রচার) বেলা ১১–৩০ মি. গোলস অব দ্য সিজন বেলা...
বৃহত্তর নোয়াখালীর শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে এখনো বেশ পরিচিত নোয়াখালী জিলা স্কুল। ১৮৫০ সালে প্রতিষ্ঠিত স্কুলটি সময়ের স্রোতে ভাসতে ভাসতে ২০২০ সালে এসে পূর্ণ করেছে প্রতিষ্ঠার ১৭০ তম বছর। এই ১৭০ বছরের মধ্যে লুকিয়ে আছে কত শত গল্প! জিলা স্কুলের ইতিহাসও বেশ চমকপ্রদ। নোয়াখালীর গত ২০০ বছরের ইতিহাস হচ্ছে ভাঙাগড়ার ইতিহাস। সেই সঙ্গে নোয়াখালী জিলা স্কুলের ইতিহাসও ভাঙাগড়ার ইতিহাস বলা যায়। ১৯৪৮ সালের আগ...
শুধু গাছ দিয়েই হয়তো বারান্দা সাজিয়েছেন এত দিন, একটু হয়তো বসার ব্যবস্থা। চাইলে বাড়ির বারান্দা মনের মতো করে সাজাতে পারেন। চলতি পথে কত কিছুই না পড়ে থাকতে দেখা যায় এদিক-ওদিক। যেমন গাড়ির টায়ার বা তেলের ড্রাম। কখনো ভেবে দেখেছেন, ফেলে দেওয়া এসব জিনিস ব্যবহার করেও সাজানো যায় বারান্দা? বছর কয়েক আগেও লেটার বক্স ভরে থাকত প্রিয়জনদের বার্তা। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে চিঠির বাক্স হারিয়ে গেছে। এই...
বগুড়ায় তরুণ ও যুবকেরা বেশি কোভিড-১৯ এ (করোনাভাইরাস) আক্রান্ত হচ্ছেন। জেলায় গতকাল সোমবার পর্যন্ত ৮৭৮ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৮ থেকে ৪০ বছর বয়সী মানুষ ৩৯০ জন। এই বয়সীদের সংক্রমণের হার ৪৪ দশমিক ৪১ শতাংশ। আক্রান্তদের মধ্যে ২০৩ জন নারী এবং ৫২ জন শিশু রয়েছে। ৭০ বছরের বেশি বয়সের প্রবীণ রয়েছেন ১১ জন। চলতি মাসের আট দিনে আক্রান্ত হয়েছেন ৪৮০ জন। যা মোট আক্রান্তের প্রায় ৫৫...
করোনাভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্য বিভাগের সক্ষমতা, সমন্বয়হীনতা এবং ব্যর্থতার বিষয়গুলো নিয়ে নানা রকম আলোচনা হচ্ছে। ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী স্বাস্থ্য প্রশাসনে কাজ করেছেন, এখন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব। স্বাস্থ্য খাতের জরুরি বিষয়গুলো নিয়ে তিনি কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন শরিফুজ্জামান। প্রথম আলো: করোনা মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় কতটা প্রস্তুত...
যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি করোনার ভ্যাকসিন ইনহেলারের মাধ্যমে ব্যবহার করা যাবে। আগস্টের শুরুর দিকেই তা ব্যবহারের উপযোগী হয়ে যাবে বলে আশা করছেন বিজ্ঞানীরা। আইরিশ বিজ্ঞানী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর পারসোনালাইজড মেডিসিনের অধ্যাপক অ্যাড্রিয়ান হিল সম্প্রতি এক অনলাইন বক্তব্যে এ কথা বলেন। দ্য আইরিশ পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। হিল বলেন, ' তারা যে...
বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের এখনো চার ম্যাচ বাকি বাংলাদেশের। করোনাভাইরাসের কারণে স্থগিত হয়ে থাকা এই ম্যাচগুলো শুরু হতে পারে অক্টোবরে। প্রস্তাবিত সূচী অনুসারে আগামী ৮ অক্টোবর বাংলাদেশ ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে। বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচগুলোর জন্যই ৩৭ সদস্যের প্রাথমিক দল দিয়েছেন কোচ জেমি ডে? স্বয়ং জেমি ডে-ই জানেন না এমন খবর! বিশ্বকাপ বাছাই ম্যাচের জন্য এই দলের তালিকা...
করোনাযুদ্ধে সাদা অ্যাপ্রোনের মানুষগুলো এখন সামনের কাতারে। যুদ্ধের একদম ফ্রন্ট লাইনে। সাদা অ্যাপ্রোন পরে অদৃশ্য ঘাতকের বিরুদ্ধে অসম যুদ্ধে লড়ে যাচ্ছেন ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। যেহেতু আমিও তাঁদেরই একজন, তাই জিজ্ঞেস করতে ভয় পাই, কেমন আছেন সম্মুখযোদ্ধারা? আমরা ভালো নেই। রাষ্ট্র ও সমাজ আমাদের ভালো থাকতে দিচ্ছে না। এরপরও আমরা লড়ে যাচ্ছি। যেহেতু লড়ে যাওয়ার জন্যই আমরা এই পেশায় এসেছি।...
এই করোনাকালে আমরা সবাই যে স্বাভাবিক জীবনের জন্য অপেক্ষা করছি, সেই জীবনটা কীভাবে স্বাভাবিক হবে? সেই স্বাভাবিকত্বের চেহারা আসলে কী, সেটা একটু পরিষ্কার হওয়া দরকার।আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি, পানি ফ্রি, বাতাস ফ্রি। বাংলাদেশে পানি যখন প্রথম বোতলে ভরে বিক্রি শুরু হয়, সেটার বাজারজাতকরণের সঙ্গে আমি যুক্ত ছিলাম। সেই সময়টা এমন ছিল যে তখন যদি হোটেল বা রেস্টুরেন্টে মানুষের কাছে পানির বিল চাওয়া হতো, মানুষ...
করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে চাঁদপুরে আজ মঙ্গলবার থেকে নতুন পদ্ধতিতে লকডাউন শুরু হচ্ছে। গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় করোনা প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, শহরে কোনো বাড়িতে কেউ করোনাভাইরাসের সংক্রমিত হলে ওই বাড়ি বা ভবন সম্পূর্ণ লকডাউন করা হবে। গ্রাম পর্যায়ে কোনো বাড়িতে কেউ করোনাভাইরাসে সংক্রমিত হলে সেই বাড়িসহ আশপাশের কমপক্ষে চারটি...
যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সাংসদ রণজিত কুমার রায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। তিনি যশোর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হয়েছেন। আজ মঙ্গলবার সকালে যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন এ তথ্য নিশ্চিত করেছেন। যশোরের সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতে সাংসদ রণজিৎ রায়ের যশোর শহরের রেল সড়কের বাসভবন থেকে নমুনা সংগ্রহ করা হয়। একই সঙ্গে তাঁর পরিবারের আরও সাত সদস্যের...
করোনাভাইরাস জীবন কাড়ছে, পাল্টে দিচ্ছে পেশাগত ভাবনা। জিওফ্রে বয়কট যেমন তাঁর ধারাভাষ্য ক্যারিয়ারের ইতি টেনেছেন। হৃদপিন্ডে চার বার অস্ত্রোপচার করানো বয়কট ৭৯ বছর বয়সে 'জীবাণুনাশক' কক্ষের মধ্যে সারাদিন ধারাভাষ্য দেওয়ার চাপ নেননি। তাই বিবিসি টেস্ট ম্যাচ স্পেশালের সঙ্গে ১৪ বছরের সম্পর্ক আর বাড়াননি। ঠোঁটকাটা হিসেবে পরিচিত ইংল্যান্ডের সাবেক এ ব্যাটসম্যান মাইক্রোফোন ছেড়ে কলম হাতেও তুলেছেন...
কোভিড–১৯–এর সবচেয়ে ভয়াবহ পর্যায়টি হচ্ছে যখন অসুস্থ ব্যক্তির শ্বাস নিতে কষ্ট হয়। এ কারণে কোভিড–১৯ বললেই দমবন্ধকর অবস্থাটিই প্রকট হয়ে ওঠে। বুকের ভেতরটা কেমন ভারী হয়ে আসে। যেন শব্দটি শোনামাত্রই শ্বাসকষ্ট হচ্ছে। এ রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে যাদের অবস্থা গুরুতর হয়, তাদের দ্রুততার সঙ্গে কৃত্রিম শ্বাস–প্রশ্বাস দিতে হয়। আর মধ্যম পর্যায়ের আক্রান্ত ব্যক্তিদেরও অক্সিজেন সরবরাহ...
দৃষ্টিপ্রতিবন্ধীকে দেখে ‘ওই দ্যাখ কানা যায়’ বলে ওঠার আগে কখনো ভেবে দেখেছেন কি, ওই মানুষটির মনে ওই একটা বাক্য কতখানি বিরূপ প্রভাব ফেলতে পারে? যে মানুষটি সমাজের চোখে শুধুই ‘কানা’, আপনি সুস্থ সবল দেহের অধিকারী কি কোনো দিন ভেবে দেখেছেন, ওই ‘কানা’র ঘ্রাণশক্তি, স্পর্শশক্তি বা শ্রবণশক্তি ঠিক কতখানি তীব্র? দৃষ্টিপ্রতিবন্ধী শুধু ছুঁয়ে দিয়ে হাজার চোখের কাজ...
তিব্বতে এভারেস্ট বেস-ক্যাম্পে আমি মোট তিনবার গিয়েছি (২০১০, ২০১১ ও ২০১৮ সালে)। এখানে রয়েছে কিংবদন্তি পর্বতারোহী জর্জ ম্যালোরির স্মৃতিফলক।জর্জ ম্যালোরির প্রতি আমার সব সময় একটা অন্য রকম ভালো লাগা কাজ করে। প্রতিবারই বেস-ক্যাম্পে থাকাকালীন প্রায় প্রতিদিনই তাঁর স্মৃতিফলকের কাছে যেতাম। সেখানে গেলে ভালোবাসা ও শ্রদ্ধায় দেহ-মন ভরে যায় এবং অনেক অনুপ্রেরণা পেতাম। বিএমটিসির পক্ষ থেকে জর্জ ম্যালোরির...
হেমন্ত বলতেই যেন মনে হয় বর্ণহীন, ধূসর একটা সময়। মনে হয় যেন হালকা কুয়াশার চাদরে ঢাকা বিবর্ণ এক প্রকৃতির ছবি। আমার চিরাচয়িত এই ধারণা অনেকটাই পাল্টে গিয়েছে অস্ট্রেলিয়ায় আসার পর। হেমন্ত মানে এখানে যেন সাজ সাজ রব। চারপাশের প্রকৃতি ছেয়েছে রঙের ছোঁয়াতে! এখানে ম্যাপলের বনে যেন আগুন লেগেছে রঙের!কত শত প্রকারের ম্যাপলে ছেয়ে আছে চারপাশ। তার সঙ্গে ছড়িয়ে আছে আরও অনেক ধরনের গাছ। জাপানিজ ম্যাপল, Ginko,...
পান থেকে চুন খসলেই নেটিজেনরা ট্রলে ট্রলে ধুয়ে দেন বিটাউন তারকাদের। তবে এবার বলিউডের নবাব অভিনেতা সাইফ আলী খান সংগত কারণেই আলোচনায় উঠে এলেন। কার্যত লকডাউন অমান্য করে মাস্ক ছাড়াই স্ত্রী ও ছোট সন্তানকে নিয়ে বাইরে বের হয়েছেন এই বলিউড সুপারস্টার।মহারাষ্ট্র সরকার কিছু কিছু ক্ষেত্রে লকডাউন শিথিল করেছে। আর তাই সাধারণ মানুষ ইতিমধ্যে বাসার বাইরে পা রাখা শুরু করেছেন। ‘আনলক ওয়ান’-এর পর...
চলতি বছরের জানুয়ারিতে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র সেন্ট কিটস অ্যান্ড নেভিসে কার্যক্রম শুরু করে কয়ি রিসোর্ট অ্যান্ড রেসিডেন্স। যেটি পরিচালনা করছে বিশ্বখ্যাত হিলটন কর্তৃপক্ষ। বিনিয়োগের বিপরীতে নাগরিকত্ব সুবিধার আওতায় ৫৩ হাজার জনসংখ্যার দেশটিতে এ চার তারকা হোটেল গড়ে তোলা হয়েছে। এই কয়ি রিসোর্টের কর্ণধার বাংলাদেশের সিকদার পরিবার। কয়ি রিসোর্টের নিজস্ব প্রকাশনায় বলা হয়েছে, বাংলাদেশের সিকদার গ্রুপের...
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনা সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে লকডাউন বা অবরোধব্যবস্থাকে কার্যকর করতে হলে ১২টি মূলনীতি মানতে হবে। প্রতিটি নীতি বাস্তবায়নে সুনির্দিষ্ট কাজের উল্লেখ করে তাঁরা বলেছেন, স্থানীয় মানুষকে সম্পৃক্ত করলে সফলতা আসবে। শহর এলাকায় লকডাউন বাস্তবায়নের কৌশলপত্রে বিশেষজ্ঞরা এসব কথা বলেছেন। করোনা মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের আট বিশেষজ্ঞের তৈরি করা কৌশলপত্রের সূত্র ধরে গত...
চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ১ দশমিক ৬ শতাংশে নেমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। গতকাল সোমবার রাতে বিশ্বব্যাংকের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস ২০২০ প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। এ ছাড়া আগামী ২০২০-২১ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি আরও কমে ১ শতাংশে আসতে পারে বলে মনে করছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, করোনার কারণে দেশের শিল্পপণ্য...
টেলিভিশনে লা লিগা দেখতে পাবেন করোনাপূর্ব যুগের মতোই। প্রযুক্তির সৌজন্যে দেখবেন গ্যালারিঠাসা দর্শক, শুনবেন তাঁদের গগনবিদারি চিৎকার–হইচই গত মাসেই জার্মানিতে ফিরেছে ফুটবল। টেলিভিশনের সৌজন্যে সারা বিশ্বের ফুটবল–ভক্তরাই ঘরে বসে দেখতে পাচ্ছেন তা। ফুটবল দেখার পুরো মজা অবশ্য পাওয়া যাচ্ছে না। যাবেই বা কীভাবে, ম্যাচের প্রাণ দর্শকই যে নেই গ্যালারিতে। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাঠে যে...
সামগ্রিকভাবে আগামী অর্থবছরের বাজেট করোনাকেন্দ্রিক হওয়া দরকার। ভয়াবহভাবে ছড়িয়ে পড়া মহামারি ভাইরাসটি বর্তমানে বড় একটি সমস্যা। এটি থেকে উত্তরণে যেন লম্বা সময় না লাগে, সে জন্য বাজেটে কার্যকর পরিকল্পনা ও দিকনির্দেশনা থাকতে হবে।করোনা সংকট মোকাবিলায় ইতিমধ্যে সরকার বেশ কয়েকটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। তবে সেগুলো পুনর্গঠন করা দরকার। প্যাকেজগুলো ব্যাংকঋণনির্ভর। বলা হচ্ছে, ব্যাংক ও গ্রাহক সম্পর্কের...
আমাদের মুদ্রার মান আশপাশের বিভিন্ন দেশের তুলনায় বেশ শক্তিশালী হয়ে গেছে। অর্থনীতি শক্তিশালী হওয়ায় সেটি হয়েছিল। তবে করোনার কারণে বর্তমান পরিস্থিতিতে ডলারের বিপরীতে টাকার মান অবমূল্যায়ন করা দরকার। এটি হলে রপ্তানিকারকেরা ক্রেতাদের সঙ্গে দর-কষাকষিতে এগিয়ে থাকবেন। অন্যদিকে আমদানিকারকেরা টাকার মান অবমূল্যায়ন করলেও খুব বেশি সমস্যায় পড়বেন না। কারণ, তেলের দাম পড়ে গেছে। তা ছাড়া জ্বালানি আমদানিতে আমাদের...
লন্ডনে দুটি দুধের বাচ্চা নিয়ে কানেক্টিং ফ্লাইটের অপেক্ষা করছি। একটা আমার বুকে। আরেকটা হাতে ধরা, অন্য হাতে এদের দরকারি জিনিসের লম্বা ব্যাগ। পাশে বসা ব্রিটিশকে জিজ্ঞেস করলাম, কয়টা বাজে। এমন ভাব নিল! সময়টা কিন্তু বলে নাই। আমি এমন বাস্তুহারার মতোই নিজে নিজে ঘুরে বেড়াই অনেক কাল! কাজের দিনগুলোর বাইরে আমি অলমোস্ট হোমলেসের মতো ঘুরে বেড়াই। আমি চাই না কেউ আমাকে চিনুক, এক্সট্রা সহযোগিতা করুক। বিপদে...
করোনাভাইরাস ল্যাবে তৈরি কোনো জীবাণুঅস্ত্র নাকি বাদুড় থেকে প্রাকৃতিকভাবে ছড়ানো কোনো ভাইরাস, তা নিয়ে বিস্তর বাকবিতণ্ডা চলছে। করোনা ভাইরাস যে মানবসৃষ্ট, এ নিয়ে জোরালো কোনো প্রমাণ বা গবেষণার ফলাফল এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে বাদুড় থেকে করোনা ভাইরাস যে অভিযোজিত হয়ে মানুষকে আক্রান্ত করতে পারে, তা নিয়ে গত ২৯ মে সায়েন্স অ্যাডভান্সেস জার্নালের অনলাইন মাধ্যমে একটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ডিউক...
লিচু, কলা আর পেঁপেতে পাক ধরেছিল, পুষ্ট হচ্ছিল আম। আম্পানে সব তছনছ হলো। সরকারি হিসাবে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৬০০ কোটি টাকা। এর আগে কৃষক তরমুজ আর কাঁঠালে করোনার ক্ষতি গুনেছে। ঘূর্ণিঝড় এল মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে। কৃষি মন্ত্রণালয় এবারের অনুকূল আবহাওয়ায় ২২ লাখ ৩২ হাজার টন আমের ফলন আশা করেছিল। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার হিসাবে গত তিন বছরে বাংলাদেশ আম উৎপাদনে ভিয়েতনাম আর ফিলিপাইনকে ছাড়িয়ে অষ্টম...
করোনাভাইরাসের কারণে অর্থনীতি বিপর্যস্ত। অধিকাংশ মানুষের আয় কমে গেছে। তাই নিত্যপণ্য যদি কিছুটা সহজলভ্য করা যায়, তবে মানুষ স্বস্তি পাবে। যেমন এক কেজি চিনি আমদানিতে ২৪ টাকা শুল্ক ও কর দিতে হয়। সে জন্য ভোজ্যতেল, ডাল, চিনির মতো নিত্যপণ্য আমদানি শুল্কমুক্ত করা দরকার। এমন পদক্ষেপে যেটুকু রাজস্ব কমবে, তা বিলাসপণ্যের ওপর শুল্ক ও কর বৃদ্ধি করে পূরণ করা সম্ভব। আশা করি, অর্থমন্ত্রী নিত্যপণ্যের ওপর শুল্ক ও...
শুধু আমেরিকা নয়, সারা বিশ্বের অন্যতম কোলাহলের নগরী নিউইয়র্ক খুলছে। করোনাভাইরাস প্রতিরোধে গত ২০ মার্চ থেকে লকডাউনের কারণে অবরুদ্ধ হয়ে পড়া নগরী প্রথম ধাপে খুলছে ৮ জুন। প্রথম ধাপে খুলছে নির্মাণকাজ, ম্যানুফ্যাকচারিং, দোকানের বাইরে থেকে মালামাল ওঠা-নামা ও খুচরা ব্যবসা। সব ক্ষেত্রেই সামাজিক দূরত্বের নিয়মাবলি ও ব্যক্তিগত সুরক্ষার নিয়মাবলি মেনে চলতে হবে। এদিকে বর্ণবাদ-বিরোধী আন্দোলনের কারণে জারি করা...
কোভিড-১৯-এর পরিপ্রেক্ষিতে যখন অর্থনীতির প্রচালিত সব নিয়মকানুন ভেঙে পড়ছে, তখন অর্থনীতিবিদ লরেন্স এইচ সামার্স প্রাকৃতিক বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞানের পার্থক্য মনে করিয়ে দিলেন। বললেন, প্রাকৃতিক বিজ্ঞানে কোনো একটি তত্ত্ব একবার প্রমাণিত হলে তা সব কালে ও সবখানে সমানভাবে প্রযোজ্য। কিন্তু অর্থনীতির তত্ত্বের ক্ষেত্রে সমস্যা হলো, এটি পরিপ্রেক্ষিতের ওপর নির্ভর করে। বিষয়টা হলো, ম্যালথাস খাদ্যের প্রাপ্যতা...
ইন্টারনেট সার্চ জায়ান্ট গুগলের ওয়েব ব্রাউজার গুগল ক্রোম গত মে মাসে বাজার দখলের হিসেবে রেকর্ড অবস্থানে পৌঁছেছে। ইন্টারনেট তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান নেটমার্কেটশেয়ারের তথ্যের উদ্ধৃতি দিয়ে কম্পিউটার ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়, ওয়েব ব্রাউজারের বাজারে ডেস্কটপ ব্যবহারকারীদের মধ্যে ক্রোম ৬৮.২৬ শতাংশ বাজার দখলে রেখেছে। ক্রোমের ধারেকাছে অন্য কোনো ব্রাউজার নেই। নেটমার্কেটশেয়ারের তথ্য অনুযায়ী,...
কোভিড-১৯ মহামারির কারণে বিশ্বের বড় বড় অর্থনীতি যেখানে তাদের প্রবৃদ্ধির পূর্বাভাস কমাচ্ছে, সেখানে নেপালের মতো ছোট একটি দেশ বেশ উচ্চাকাঙ্ক্ষা দেখাল তাদের নতুন বাজেটে। চলতি অর্থবছরের জন্য তারা প্রবৃদ্ধি প্রাক্কলন করেছে ৭ শতাংশ। অর্থনীতি নিয়ে ব্যাপক আশাবাদী নেপালের অর্থমন্ত্রী ইয়ুবা রাজ খাতিওয়াদা। তিনি মনে করেন, করোনা ঠেকাতে নেওয়া লকডাউন খুলে দিলে গত তিন বছরের মতো এবারও ৭ শতাংশ প্রবৃদ্ধি হবে।...
ঘূর্ণিঝড় আম্পান আঘাত হানার পরে দুই ছেলের হাত ধরে আশ্রয়কেন্দ্রে গিয়ে উঠতে পেরেছিলেন খুলনার কয়রা উপজেলা সদর ইউনিয়নের হরিণখোলা গ্রামের আকলিমা খাতুন। ঝড় থেমে যাওয়ার পর সকালে কোমর সমান পানি ঠেলে বাড়ি ফিরে দেখেন, ঘর পানির মধ্যে মুখ থুবড়ে পড়ে আছে, ভেসে গেছে সবকিছু। এমন পরিস্থিতির মধ্যেও এত দিনে কোনো সাহায্য পাননি বলে জানালেন তিনি। গতকাল রোববার প্রথম আলো ট্রাস্টের ত্রাণ নিতে এসে নিজের দুর্দশার কথা...
ঘরে বসে গান শোনাবেন মুহিন খান। নিজেই বাজাবেন গিটার। প্রথম আলোর করোনাকালের আয়োজন ‘ঘরে বসে শোনাব গান’ অনুষ্ঠানে আজ তিনি গাইবেন চারটি বাংলা গান। আজ রাত ১০টা ৩০ মিনিটে প্রথম আলোর ফেসবুক পেজে তাঁর গান উপভোগ করা যাবে। করোনা মহামারিতে বিশ্বব্যাপী ঘরের ভেতর দিন কাটাচ্ছেন মানুষ। তাঁদের বিষণ্নতা দূর করতে পারে ভালো গান। এ উদ্দেশ্যে প্রথম আলো আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান ‘ঘরে বসে শোনাব...
স্পেনে করোনা আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয় এ বছরের ৩১ জানুয়ারি রাত ১০টায়। এরপর ফেব্রুয়ারির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহ পর্যন্ত করোনা নীরবে শক্তি সঞ্চয় করে। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে (২৫ ফেব্রুয়ারি) অতর্কিতভাবে করোনা আঘাত হানে স্পেনে। পর্যটন শহর বার্সেলোনা ও স্পেনের অন্যান্য শহর মিলিয়ে মোট ৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় একই দিনে। বিষয়টি সরকারকে ভাবিয়ে তোলে। ১২ মার্চের মধ্যেই স্পেনের সব...
শিরোনামটা দেখে নিশ্চয় আপনার চোখ কপালে উঠেছে! ওঠারই কথা। যেখানে আর্জেন্টিনা একটা টপ ক্লাস ফুটবল দল, আর সেখানে ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান একদম পেছনের দিকে (অস্তিত্ব খুবই নগণ্য)। দল হিসেবেও আর্জেন্টিনার ঝুলিতে আছে দুইটা ফিফা বিশ্বকাপ, সেখানে কোনোদিন ফিফা বিশ্বকাপের মূল পর্বেই খেলতে পারেনি বাংলাদেশ। তার থেকেও বড় কথা হলো, ফুটবল মাঠে বাংলাদেশের সঙ্গে কোনোদিন ম্যাচই খেলেনি আর্জেন্টিনা।...
যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে চীনের উদ্যোক্তারা নিজেদের এমন উচ্চতায় নিয়ে গেছেন যে তার কাছাকাছি যাওয়াও অন্য প্রতিযোগী দেশের জন্য স্বপ্নের ব্যাপার। অথচ অবিশ্বাস্য সেই ঘটনাটি করোনাকালে ঘটে গেছে। চলতি বছরের চার মাসে চীনের পোশাক রপ্তানি কমেছে ৪৬ শতাংশ। সেই সুযোগে চীনকে টপকে বাজারটিতে শীর্ষস্থান দখল করে নিয়েছে ভিয়েতনাম। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধে জড়ানোর পর থেকেই একটু একটু করে...
টেলিভিশনে আজ ২০১৯ বিশ্বকাপের বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ পুরোনো আরও কিছু খেলা দেখতে পারেন।
রিকি পন্টিং, স্টিভ ওয়াহ, মার্ক টেলর, অ্যালান বোর্ডারদের পাশে যোগ হলো মাইকেল ক্লার্কের নামও। পূর্বসূরি অধিনায়কদের মতো ক্লার্কও যে পেলেন অর্ডার অব অস্ট্রেলিয়া (এও) খেতাব। ব্রিটিশ রানীর জন্মদিন উপলক্ষে নিজ নিজ কর্মক্ষেত্রে অবদান রাখা অস্ট্রেলীয়দের দেওয়া হয় বিশেষ এই সম্মাননা। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়া ক্লার্ককে কেন দেওয়া হলো এই খেতাব সেটির ব্যাখ্যা দিতে গিয়ে অস্ট্রেলিয়ার গভর্নর জেনারেলের...