পান থেকে চুন খসলেই নেটিজেনরা ট্রলে ট্রলে ধুয়ে দেন বিটাউন তারকাদের। তবে এবার বলিউডের নবাব অভিনেতা সাইফ আলী খান সংগত কারণেই আলোচনায় উঠে এলেন। কার্যত লকডাউন অমান্য করে মাস্ক ছাড়াই স্ত্রী ও ছোট সন্তানকে নিয়ে বাইরে বের হয়েছেন এই বলিউড সুপারস্টার।মহারাষ্ট্র সরকার কিছু কিছু ক্ষেত্রে লকডাউন শিথিল করেছে। আর তাই সাধারণ মানুষ ইতিমধ্যে বাসার বাইরে পা রাখা শুরু করেছেন। ‘আনলক ওয়ান’-এর পর... বিস্তারিত
source http://www.prothomalo.com/entertainment/article/1661507/%E0%A6%B2%E0%A6%95%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%89%E0%A6%A8-%E0%A6%85%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%87%E0%A6%AB-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%93-%E0%A6%A4%E0%A7%88%E0%A6%AE%E0%A7%81%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87
চলতি বছরের জানুয়ারিতে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র সেন্ট কিটস অ্যান্ড নেভিসে কার্যক্রম শুরু করে কয়ি রিসোর্ট অ্যান্ড রেসিডেন্স। যেটি পরিচালনা করছে বিশ্বখ্যাত হিলটন কর্তৃপক্ষ। বিনিয়োগের বিপরীতে নাগরিকত্ব সুবিধার আওতায় ৫৩ হাজার জনসংখ্যার দেশটিতে এ চার তারকা হোটেল গড়ে তোলা হয়েছে। এই কয়ি রিসোর্টের কর্ণধার বাংলাদেশের সিকদার পরিবার। কয়ি রিসোর্টের নিজস্ব প্রকাশনায় বলা হয়েছে, বাংলাদেশের সিকদার গ্রুপের...
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, করোনা সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে লকডাউন বা অবরোধব্যবস্থাকে কার্যকর করতে হলে ১২টি মূলনীতি মানতে হবে। প্রতিটি নীতি বাস্তবায়নে সুনির্দিষ্ট কাজের উল্লেখ করে তাঁরা বলেছেন, স্থানীয় মানুষকে সম্পৃক্ত করলে সফলতা আসবে। শহর এলাকায় লকডাউন বাস্তবায়নের কৌশলপত্রে বিশেষজ্ঞরা এসব কথা বলেছেন। করোনা মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের আট বিশেষজ্ঞের তৈরি করা কৌশলপত্রের সূত্র ধরে গত...
চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ১ দশমিক ৬ শতাংশে নেমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। গতকাল সোমবার রাতে বিশ্বব্যাংকের গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস ২০২০ প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। এ ছাড়া আগামী ২০২০-২১ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি আরও কমে ১ শতাংশে আসতে পারে বলে মনে করছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, করোনার কারণে দেশের শিল্পপণ্য...
পটুয়াখালীর কলাপাড়া পৌর এলাকার মারা যাওয়া যুবক (৩০) কোভিড–১৯ রোগী ছিলেন। এ ছাড়া অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক (৭২) ও তাঁর স্ত্রীর (৬০) করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। গতকাল সোমবার রাতে এই তিনজনের নমুনা পরীক্ষার ফলাফল কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছায়। কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা চিন্ময় হাওলাদার বলেন, ঈদের আগের দিন রাতে ওই যুবক ঢাকা থেকে কলাপাড়ার পৌর শহরের বাড়িতে...
করোনাভাইরাস নিয়ে প্রতিদিন অসংখ্য অমানবিক গল্প পড়ি পত্রিকায়। করোনায় আক্রান্ত নিজের মা কে জঙ্গলে রেখে আসা, মৃত বাবা কে হসপিটালে রেখে ছেলেদের পলায়ণ, নিজের স্ত্রী বা বোনকে বাড়িতে জায়গা না দেওয়াসহ এরকম অসংখ্য অমানবিক ঘটনা আমাদের সমাজে ঘটে যাচ্ছে। আমরা এরকমও দেখেছি নিজের স্বামী/বাবা'র করোনা হয়েছে সন্দেহ করে তাকে ঘরে তালা দিয়ে পরিবারের সবাই মার্কেটে চলে গেছে। আর সেই বাবা/স্বামী পানির তেষ্টা...
টেলিভিশনে লা লিগা দেখতে পাবেন করোনাপূর্ব যুগের মতোই। প্রযুক্তির সৌজন্যে দেখবেন গ্যালারিঠাসা দর্শক, শুনবেন তাঁদের গগনবিদারি চিৎকার–হইচই গত মাসেই জার্মানিতে ফিরেছে ফুটবল। টেলিভিশনের সৌজন্যে সারা বিশ্বের ফুটবল–ভক্তরাই ঘরে বসে দেখতে পাচ্ছেন তা। ফুটবল দেখার পুরো মজা অবশ্য পাওয়া যাচ্ছে না। যাবেই বা কীভাবে, ম্যাচের প্রাণ দর্শকই যে নেই গ্যালারিতে। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাঠে যে...
সামগ্রিকভাবে আগামী অর্থবছরের বাজেট করোনাকেন্দ্রিক হওয়া দরকার। ভয়াবহভাবে ছড়িয়ে পড়া মহামারি ভাইরাসটি বর্তমানে বড় একটি সমস্যা। এটি থেকে উত্তরণে যেন লম্বা সময় না লাগে, সে জন্য বাজেটে কার্যকর পরিকল্পনা ও দিকনির্দেশনা থাকতে হবে।করোনা সংকট মোকাবিলায় ইতিমধ্যে সরকার বেশ কয়েকটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে। তবে সেগুলো পুনর্গঠন করা দরকার। প্যাকেজগুলো ব্যাংকঋণনির্ভর। বলা হচ্ছে, ব্যাংক ও গ্রাহক সম্পর্কের...
আমাদের মুদ্রার মান আশপাশের বিভিন্ন দেশের তুলনায় বেশ শক্তিশালী হয়ে গেছে। অর্থনীতি শক্তিশালী হওয়ায় সেটি হয়েছিল। তবে করোনার কারণে বর্তমান পরিস্থিতিতে ডলারের বিপরীতে টাকার মান অবমূল্যায়ন করা দরকার। এটি হলে রপ্তানিকারকেরা ক্রেতাদের সঙ্গে দর-কষাকষিতে এগিয়ে থাকবেন। অন্যদিকে আমদানিকারকেরা টাকার মান অবমূল্যায়ন করলেও খুব বেশি সমস্যায় পড়বেন না। কারণ, তেলের দাম পড়ে গেছে। তা ছাড়া জ্বালানি আমদানিতে আমাদের...
লন্ডনে দুটি দুধের বাচ্চা নিয়ে কানেক্টিং ফ্লাইটের অপেক্ষা করছি। একটা আমার বুকে। আরেকটা হাতে ধরা, অন্য হাতে এদের দরকারি জিনিসের লম্বা ব্যাগ। পাশে বসা ব্রিটিশকে জিজ্ঞেস করলাম, কয়টা বাজে। এমন ভাব নিল! সময়টা কিন্তু বলে নাই। আমি এমন বাস্তুহারার মতোই নিজে নিজে ঘুরে বেড়াই অনেক কাল! কাজের দিনগুলোর বাইরে আমি অলমোস্ট হোমলেসের মতো ঘুরে বেড়াই। আমি চাই না কেউ আমাকে চিনুক, এক্সট্রা সহযোগিতা করুক। বিপদে...
করোনাভাইরাস ল্যাবে তৈরি কোনো জীবাণুঅস্ত্র নাকি বাদুড় থেকে প্রাকৃতিকভাবে ছড়ানো কোনো ভাইরাস, তা নিয়ে বিস্তর বাকবিতণ্ডা চলছে। করোনা ভাইরাস যে মানবসৃষ্ট, এ নিয়ে জোরালো কোনো প্রমাণ বা গবেষণার ফলাফল এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে বাদুড় থেকে করোনা ভাইরাস যে অভিযোজিত হয়ে মানুষকে আক্রান্ত করতে পারে, তা নিয়ে গত ২৯ মে সায়েন্স অ্যাডভান্সেস জার্নালের অনলাইন মাধ্যমে একটি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ডিউক...
লিচু, কলা আর পেঁপেতে পাক ধরেছিল, পুষ্ট হচ্ছিল আম। আম্পানে সব তছনছ হলো। সরকারি হিসাবে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৬০০ কোটি টাকা। এর আগে কৃষক তরমুজ আর কাঁঠালে করোনার ক্ষতি গুনেছে। ঘূর্ণিঝড় এল মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে। কৃষি মন্ত্রণালয় এবারের অনুকূল আবহাওয়ায় ২২ লাখ ৩২ হাজার টন আমের ফলন আশা করেছিল। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার হিসাবে গত তিন বছরে বাংলাদেশ আম উৎপাদনে ভিয়েতনাম আর ফিলিপাইনকে ছাড়িয়ে অষ্টম...
করোনাভাইরাসের কারণে অর্থনীতি বিপর্যস্ত। অধিকাংশ মানুষের আয় কমে গেছে। তাই নিত্যপণ্য যদি কিছুটা সহজলভ্য করা যায়, তবে মানুষ স্বস্তি পাবে। যেমন এক কেজি চিনি আমদানিতে ২৪ টাকা শুল্ক ও কর দিতে হয়। সে জন্য ভোজ্যতেল, ডাল, চিনির মতো নিত্যপণ্য আমদানি শুল্কমুক্ত করা দরকার। এমন পদক্ষেপে যেটুকু রাজস্ব কমবে, তা বিলাসপণ্যের ওপর শুল্ক ও কর বৃদ্ধি করে পূরণ করা সম্ভব। আশা করি, অর্থমন্ত্রী নিত্যপণ্যের ওপর শুল্ক ও...
শুধু আমেরিকা নয়, সারা বিশ্বের অন্যতম কোলাহলের নগরী নিউইয়র্ক খুলছে। করোনাভাইরাস প্রতিরোধে গত ২০ মার্চ থেকে লকডাউনের কারণে অবরুদ্ধ হয়ে পড়া নগরী প্রথম ধাপে খুলছে ৮ জুন। প্রথম ধাপে খুলছে নির্মাণকাজ, ম্যানুফ্যাকচারিং, দোকানের বাইরে থেকে মালামাল ওঠা-নামা ও খুচরা ব্যবসা। সব ক্ষেত্রেই সামাজিক দূরত্বের নিয়মাবলি ও ব্যক্তিগত সুরক্ষার নিয়মাবলি মেনে চলতে হবে। এদিকে বর্ণবাদ-বিরোধী আন্দোলনের কারণে জারি করা...
কোভিড-১৯-এর পরিপ্রেক্ষিতে যখন অর্থনীতির প্রচালিত সব নিয়মকানুন ভেঙে পড়ছে, তখন অর্থনীতিবিদ লরেন্স এইচ সামার্স প্রাকৃতিক বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞানের পার্থক্য মনে করিয়ে দিলেন। বললেন, প্রাকৃতিক বিজ্ঞানে কোনো একটি তত্ত্ব একবার প্রমাণিত হলে তা সব কালে ও সবখানে সমানভাবে প্রযোজ্য। কিন্তু অর্থনীতির তত্ত্বের ক্ষেত্রে সমস্যা হলো, এটি পরিপ্রেক্ষিতের ওপর নির্ভর করে। বিষয়টা হলো, ম্যালথাস খাদ্যের প্রাপ্যতা...
ইন্টারনেট সার্চ জায়ান্ট গুগলের ওয়েব ব্রাউজার গুগল ক্রোম গত মে মাসে বাজার দখলের হিসেবে রেকর্ড অবস্থানে পৌঁছেছে। ইন্টারনেট তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান নেটমার্কেটশেয়ারের তথ্যের উদ্ধৃতি দিয়ে কম্পিউটার ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে বলা হয়, ওয়েব ব্রাউজারের বাজারে ডেস্কটপ ব্যবহারকারীদের মধ্যে ক্রোম ৬৮.২৬ শতাংশ বাজার দখলে রেখেছে। ক্রোমের ধারেকাছে অন্য কোনো ব্রাউজার নেই। নেটমার্কেটশেয়ারের তথ্য অনুযায়ী,...
কোভিড-১৯ মহামারির কারণে বিশ্বের বড় বড় অর্থনীতি যেখানে তাদের প্রবৃদ্ধির পূর্বাভাস কমাচ্ছে, সেখানে নেপালের মতো ছোট একটি দেশ বেশ উচ্চাকাঙ্ক্ষা দেখাল তাদের নতুন বাজেটে। চলতি অর্থবছরের জন্য তারা প্রবৃদ্ধি প্রাক্কলন করেছে ৭ শতাংশ। অর্থনীতি নিয়ে ব্যাপক আশাবাদী নেপালের অর্থমন্ত্রী ইয়ুবা রাজ খাতিওয়াদা। তিনি মনে করেন, করোনা ঠেকাতে নেওয়া লকডাউন খুলে দিলে গত তিন বছরের মতো এবারও ৭ শতাংশ প্রবৃদ্ধি হবে।...
ঘূর্ণিঝড় আম্পান আঘাত হানার পরে দুই ছেলের হাত ধরে আশ্রয়কেন্দ্রে গিয়ে উঠতে পেরেছিলেন খুলনার কয়রা উপজেলা সদর ইউনিয়নের হরিণখোলা গ্রামের আকলিমা খাতুন। ঝড় থেমে যাওয়ার পর সকালে কোমর সমান পানি ঠেলে বাড়ি ফিরে দেখেন, ঘর পানির মধ্যে মুখ থুবড়ে পড়ে আছে, ভেসে গেছে সবকিছু। এমন পরিস্থিতির মধ্যেও এত দিনে কোনো সাহায্য পাননি বলে জানালেন তিনি। গতকাল রোববার প্রথম আলো ট্রাস্টের ত্রাণ নিতে এসে নিজের দুর্দশার কথা...
ঘরে বসে গান শোনাবেন মুহিন খান। নিজেই বাজাবেন গিটার। প্রথম আলোর করোনাকালের আয়োজন ‘ঘরে বসে শোনাব গান’ অনুষ্ঠানে আজ তিনি গাইবেন চারটি বাংলা গান। আজ রাত ১০টা ৩০ মিনিটে প্রথম আলোর ফেসবুক পেজে তাঁর গান উপভোগ করা যাবে। করোনা মহামারিতে বিশ্বব্যাপী ঘরের ভেতর দিন কাটাচ্ছেন মানুষ। তাঁদের বিষণ্নতা দূর করতে পারে ভালো গান। এ উদ্দেশ্যে প্রথম আলো আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান ‘ঘরে বসে শোনাব...
স্পেনে করোনা আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয় এ বছরের ৩১ জানুয়ারি রাত ১০টায়। এরপর ফেব্রুয়ারির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহ পর্যন্ত করোনা নীরবে শক্তি সঞ্চয় করে। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে (২৫ ফেব্রুয়ারি) অতর্কিতভাবে করোনা আঘাত হানে স্পেনে। পর্যটন শহর বার্সেলোনা ও স্পেনের অন্যান্য শহর মিলিয়ে মোট ৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয় একই দিনে। বিষয়টি সরকারকে ভাবিয়ে তোলে। ১২ মার্চের মধ্যেই স্পেনের সব...
শিরোনামটা দেখে নিশ্চয় আপনার চোখ কপালে উঠেছে! ওঠারই কথা। যেখানে আর্জেন্টিনা একটা টপ ক্লাস ফুটবল দল, আর সেখানে ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান একদম পেছনের দিকে (অস্তিত্ব খুবই নগণ্য)। দল হিসেবেও আর্জেন্টিনার ঝুলিতে আছে দুইটা ফিফা বিশ্বকাপ, সেখানে কোনোদিন ফিফা বিশ্বকাপের মূল পর্বেই খেলতে পারেনি বাংলাদেশ। তার থেকেও বড় কথা হলো, ফুটবল মাঠে বাংলাদেশের সঙ্গে কোনোদিন ম্যাচই খেলেনি আর্জেন্টিনা।...
যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে চীনের উদ্যোক্তারা নিজেদের এমন উচ্চতায় নিয়ে গেছেন যে তার কাছাকাছি যাওয়াও অন্য প্রতিযোগী দেশের জন্য স্বপ্নের ব্যাপার। অথচ অবিশ্বাস্য সেই ঘটনাটি করোনাকালে ঘটে গেছে। চলতি বছরের চার মাসে চীনের পোশাক রপ্তানি কমেছে ৪৬ শতাংশ। সেই সুযোগে চীনকে টপকে বাজারটিতে শীর্ষস্থান দখল করে নিয়েছে ভিয়েতনাম। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধে জড়ানোর পর থেকেই একটু একটু করে...
টেলিভিশনে আজ ২০১৯ বিশ্বকাপের বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ পুরোনো আরও কিছু খেলা দেখতে পারেন।
রিকি পন্টিং, স্টিভ ওয়াহ, মার্ক টেলর, অ্যালান বোর্ডারদের পাশে যোগ হলো মাইকেল ক্লার্কের নামও। পূর্বসূরি অধিনায়কদের মতো ক্লার্কও যে পেলেন অর্ডার অব অস্ট্রেলিয়া (এও) খেতাব। ব্রিটিশ রানীর জন্মদিন উপলক্ষে নিজ নিজ কর্মক্ষেত্রে অবদান রাখা অস্ট্রেলীয়দের দেওয়া হয় বিশেষ এই সম্মাননা। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়া ক্লার্ককে কেন দেওয়া হলো এই খেতাব সেটির ব্যাখ্যা দিতে গিয়ে অস্ট্রেলিয়ার গভর্নর জেনারেলের...
সম্প্রতি এসএসসি পরীক্ষার রেজাল্ট দিল। তাতে কেউ সাফল্য পেয়েছে, কেউ পায়নি। এসএসসির ধাপ শেষে নবীনরা স্বাগত জানাবে তাদের কলেজজীবনকে। ২০১৫ সালের এই সময়টায় আমি ও এসএসসি ধাপ পেরিয়ে সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হয়ে কলেজজীবন শুরু করি। সময়ের পালাবদলে এই বিদ্যাপীঠের প্রাক্তন শিক্ষার্থী আমি। কলেজজীবনের দুই বছরে রয়েছে নানা স্মৃতি। নবীন থেকে প্রাক্তনের খাতায় নাম লেখালেও স্মৃতিগুলো আজ ও অমলিন।...
খড়ের গাদায় আগুন লাগলে কী হয়, তার উত্তর সহজ—সব পুড়ে ছাই। অবশ্য 'দোকান থেকে চাল আসে'—ধারণা বহনকারী প্রজন্মের উত্তর কী হবে বোঝা মুশকিল। সে যা–ই হোক, খড়ের গাদায় আগুন লাগে কখনো কখনো অনেকটা অজান্তেই। বর্তমানে যুক্তরাষ্ট্রে যেমনটা হচ্ছে আর কি। এ আগুনের ভবিষ্যৎ কী, তা ভিন্ন আলোচনার বিষয়। তবে বৈশ্বিক কেন্দ্রটিতে ছড়িয়ে পড়া এমন অস্থিরতা পুনর্বিন্যাসের সম্ভাবনা দেখায়। আজ সবাই এক বৈশ্বিক...
মাইক্রোসফটের সহ–প্রতিষ্ঠাতা বিল গেটস প্রায় সবার পরিচিতি। এবারের কোভিড-১৯ পরিস্থিতিতে তাঁকে কেন্দ্র করে অনেক ষড়যন্ত্র তত্ত্ব অনলাইনে চাউর হয়েছে। যদিও এসব ‘আজেবাজে’ কথা তিনি উড়িয়ে দিয়েছেন, তবু সামাজিক যোগাযোগের মাধ্যমে এ নিয়ে আলোচনা চলছেই। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালে কানাডার ভ্যাংকুভারে এক সম্মেলনে বিল গেটস স্টেজে উঠে এক মারাত্মক সতর্কতা জারি করেন। সেই ভিডিও...
তোমরা কেউই হয়তো এমন ভার্চ্যুয়াল সমাবর্তন অনুষ্ঠান চাওনি। কিন্তু পুরো পৃথিবী এখন এক বিরাট সংকটে। তবে এটি বিশ্বের যত যা-ই বদলে দিক না কেন, একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, এই ভাইরাস তোমাদের সাফল্যকে দমাতে পারবে না। হ্যাঁ, ইনস্টাগ্রামের পাতার চেয়েও এখন জীবনটা অনেক বেশি এলোমেলো। কিন্তু বাজি ধরে বলতে পারি, এই ভাইরাসই তোমাদের জীবনের সবচেয়ে বড় আর একমাত্র প্রতিবন্ধকতা নয়। বরং এই সংকট তোমাদের পরবর্তী...
বাংলাদেশ স্টকহোম জুনিয়র ওয়াটার প্রাইজ–২০২০–এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় এ বছর বিজয়ী হয়েছে মাস্টারমাইন্ড স্কুলের ছাত্র আদিত্য কুমার চৌধুরী ও ইফতেখার খালেদ। কোভিড–১৯–এর প্রাদুর্ভাবের কারণে এবার প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়েছে অনলাইনে, ছোট পরিসরে। জুমের মাধ্যমে গত ১ মে বিজয়ীর নাম ঘোষণা করা হয়। বাংলাদেশে এই প্রতিযোগিতার আয়োজক হাউস অব ভলান্টিয়ার্স ফাউন্ডেশন বাংলাদেশ এবং...
বিশ্বস্বাস্থ্য সংস্থা বলেছে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় মাস্ক ব্যবহার জরুরি। এর সঙ্গে যথাযথভাবে মেনে চলতে হবে স্বাস্থ্যবিধির সব নিয়ম। অন্যদের থেকে কমপক্ষে এক মিটার বা তিন ফুট দূরত্ব বজায় রাখতে হবে। বার বার সাবানপানি দিয়ে ভালোভাবে হাত ধুতে হবে। মুখ ও মাস্ক স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে। মাস্ক ব্যবহারের বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিছু পরামর্শ দিয়েছে। একঝলকে দেখে নিন কীভাবে ব্যবহার করবেন...
গত ২৮ মে দেশে পালিত হয়েছে বিশ্ব মাসিক পরিচ্ছন্নতা বা সচেতনতা দিবস। দেশের পার্বত্য অঞ্চলে দিবসটি পালনে নারী-পুরুষ সবাই হাতে বিশেষ একটি ব্রেসলেট পরেন। বাংলাদেশের তিন পার্বত্য জেলায় ১১টি ভাষাভাষী বিভিন্ন ধর্ম বৈচিত্র্যের ক্ষুদ্র জাতিসত্তারবসবাস। এসব অঞ্চলে নারী ও মেয়ে শিশুর প্রজনন স্বাস্থ্য বিশেষ করে পিরিয়ড বা মাসিক নিয়ে আছে নানান কুসংস্কার। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে নেদারল্যান্ডস-ভিত্তিক...
জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে আমেরিকাজুড়ে চলা বিক্ষোভ ক্রমেই বাড়ছে। নিউইয়র্কের স্ট্যাটেন আইল্যান্ডে সাম্প্রতিক সময়ে এর প্রতিবাদে বিশাল বিক্ষোভ সমাবেশ হয়েছে। হাজারো নাগরিকের শান্তিপূর্ণ বিক্ষোভে শান্ত এলাকাটি উত্তাল হয়ে ওঠে। ৫ জুন নিউড্রপের এনওয়াইপিডি স্টেশন হাউসের সামনের রাস্তায় জড়ো হয়ে সমাবেশ করেছেন বিক্ষোভকারীরা। এনওয়াইপিডির পুলিশ সদস্যরা সমবেত জনতার সামনে ও দুপাশে ব্যারিকেড দেয়। পাশাপাশি...
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি দুই মাসও হয়নি। ক্যাম্পাসের প্রাচুর্য কেবল দেখতে শুরু করেছিলাম। বিশ্ববিদ্যালয়জীবনের নতুন বন্ধুদের নিয়ে দিনগুলো ভালোই কাটছিল। হঠাৎই শুরু হলো করোনাভাইরাসের প্রকোপ। যত দিন যাচ্ছে, ছুটি যেন আরও দীর্ঘ হচ্ছে। শুরুতে বেশ অস্থির লাগছিল। পত্রিকা পড়তে পারছিলাম না, খবর দেখতে পারছিলাম না। খবর দেখলেই মনের মধ্যে নানা আশঙ্কা ভর করে। মনে হয়, আগের মতো রঙিন দিনগুলো কি আর ফিরে...
কানাডার প্রেইরি হিসেবে খ্যাত সাস্কাচুয়ান অঙ্গরাজ্যর আয়তন প্রায় ৬ লাখ ৫০ হাজার বর্গকিলোমিটার। বাংলাদেশের আয়তনের প্রায় পাঁচ গুণ। অথচ সাস্কাচুয়ানের মোট জনসংখ্যা বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ১৫০ গুণ। এই বিশাল আয়তনে ছড়িয়ে আছে এক লাখের বেশি সুপেয় পানির হ্রদ, নদী এবং রিজার্ভয়ার। সবচেয়ে বড় হ্রদের মধ্যে আথাবাস্কা হ্রদ এবং রেড ডিয়ার হ্রদ অন্যতম।প্রায় ছয় মাস দুর্বিষহ ঠান্ডায় মানুষ যখন ক্লান্ত হয়ে যায়,...
হয়তো নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাসই করতাম না! ফেসবুকে, গণমাধ্যমে প্রায়ই দেখতাম করোনার ভয়াবহতার কথা, মানুষের কষ্টের নানা গল্প উঠে আসত তাতে। কীভাবে মানুষ দিনের পর দিন লড়ে যাচ্ছে, জীবনযুদ্ধে টিকে থাকার সে কী চেষ্টা—এসব কিছুর ভয়াবহতা আঁচ করা যেত না, যদি না নিজে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যেতাম। ব্যক্তিগত বিশেষ একটা কাজে ঢাকায় যেতে হয়েছিল। না গিয়ে থাকতে পারলে অবশ্যই যেতাম না। আরও একটি নতুন...
১৯৬৬ সাল। ৭৫১ সাত মসজিদ রোডের বাড়ির সামনের অফিসঘরটিতে এক ব্যক্তি নিবিষ্ট মনে লিখে চলেছেন। তাঁর মুক্তার মতো হাতের লেখনীতে নির্মিত হচ্ছে একটি জাতির পথনির্দেশনা। একটি পরাধীন জাতির স্বাধিকারের সনদ। তিনি লিখছেন, ‘একটি রাষ্ট্রের উন্নতি, অগ্রগতি, সংগতি ও নিরাপত্তা নির্ভর করে উহার অভ্যন্তরীণ শক্তির উপর। সেই শক্তির উৎস সন্তুষ্ট জনচিত্ত। আঠারো বছর পূর্বে পাকিস্তান স্বাধীন রাষ্ট্র রূপে প্রতিষ্ঠিত...
বর্তমান পরিস্থিতিতে অনলাইনে পড়ালেখা চালিয়ে যাওয়ার বিকল্প নেই। দূরশিক্ষণ পদ্ধতিতে ছেলেমেয়েদের ক্লাস নাহয় নেওয়া গেল, কিন্তু মূল্যায়ন পদ্ধতি নিয়ে অনেকে চিন্তিত। অনেক শিক্ষার্থী যেখানে পরীক্ষার হলে শিক্ষকের কড়া নজরে থাকা সত্ত্বেও অসদুপায় অবলম্বনের সুযোগ খোঁজে, সেখানে অনলাইনে পরীক্ষা হলে পরীক্ষার মান নিশ্চিত হবে তো? দিন শেষে সেই মান রক্ষার দায়িত্ব আসলে শিক্ষার্থীদেরই। এ প্রসঙ্গে লিখেছেন ইউনিভার্সিটি...
আট বছর ধরে রংতুলির আঁচড়ে অন্যের ঘর রাঙিয়ে তুলছেন। তবে নিজের ঘর-সংসারটা পুরো গুছিয়ে উঠতে পারেননি। মা, স্ত্রী ও সন্তানদের নিয়ে থাকেন মাটির দেয়ালের ওপর টিনের ছাউনি দেওয়া ছোট্ট ঘরে। মাসে যে আয় ছিল, তাতে খুব আয়েশে দিন না কাটলেও মুখে হাসি ছিল, সংসারে সুখ ছিল। পরিবারের সেই হাসিমাখা মুখ মলিন করে দিয়েছে করোনাভাইরাস। এই ব্যক্তি হলেন দেলোয়ার হোসেন। বয়স ৩২ বছর। পেশায় রংমিস্ত্রি। থাকেন খুলনার লবণচরা থানা...
করোনাভাইরাস মহামারি অনেক মানবেতর গল্পের জন্ম দিয়েছে। এর মধ্যে মুম্বাই বিমানবন্দরে জন্ম হলো অন্যরকম এক গল্পের। হলিউডে 'দ্য টার্মিনাল' সিনেমার সঙ্গে অনেকেই এ ঘটনার মিল খুঁজে পেতে পারেন। র্যান্ডি জুয়ান মুলার। ঘানার ২৩ বছর বয়সী ফুটবলার। গত বছরের নভেম্বরে ছয় মাসের ভিসায় গিয়েছিলেন ভারতে। কেরালার ওআরপিসি স্পোর্টস ক্লাবের হয়ে খেলার জন্য। কিন্তু করোনাভাইরাস মহামারি সবকিছু গুবলেট করে দেয়। দেশে...
করোনাভাইরাস পাল্টে দিয়েছে আমাদের জীবনের বাস্তবতা। দেশ–বিদেশের পাঠকেরা এখানে লিখছেন তাঁদের এ সময়ের আনন্দ–বেদনাভরা দিনযাপনের মানবিক কাহিনি। আপনিও লিখুন। পাঠকের আরও লেখা দেখুন প্রথম আলো অনলাইনে। লেখা পাঠানোর ঠিকানা: dp@prothomalo.com ২৮ এপ্রিল! স্ত্রীকে কিছু না জানিয়েই গেলাম মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে। পরিচালক (প্রশাসন) ডা. বেলাল হোসেনকে জানালাম ইচ্ছার কথা। স্যার বললেন, তুমি...
আপনি কি আপনার অনলাইন অ্যাকাউন্টগুলোতে দুর্বল বা সহজে অনুমাণযোগ্য পাসওয়ার্ড ব্যবহার করেন? সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা দ্রুত এ অভ্যাস ছাড়তে বলেছেন। সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সিকিউর লিংকের সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, অ্যাকাউন্টে প্রায় ৮০ শতাংশ হ্যাকিং আক্রমণের ঘটনা পাসওয়ার্ড লঙ্ঘন সম্পর্কিত। বিশেষজ্ঞরা বলছেন, দুর্বল পাসওয়ার্ড ব্যবহারের ধারা চলমান রয়েছে। ২০১৭ সালের এক গবেষণায় দেখা গিয়েছিল...
কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে একজন রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ শরিফ (২৬)। গতকাল শনিবার রাত ১১টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোরা শালবাগান রোহিঙ্গা শরণার্থীশিবিরের ডি-৩ ও ডি-৪ এর মাঝখানে পাহাড়ের পাদদেশে এ ঘটনা ঘটে। নিহত শরিফ জাদিমোরা শালবাগান রোহিঙ্গা শরণার্থীশিবিরের ডি-১ ব্লকের বাসিন্দা আব্দূস সালাম ওরফে মোহাম্মদ সেলিমের...
করোনাভাইরাস মোকাবিলায় দ্রুত সময়ের মধ্যে ৩ হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার কথা চূড়ান্ত করেছে সরকার। মূলত তিনটি পদে এসব স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে করনোর এই সময়ে বিশেষ বিবেচনায় তাঁদের নিয়োগ দেওয়া হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, যে তিনটি পদে নিয়োগ দেওয়া হবে সে তিনটি পদ হচ্ছে, মেডিক্যাল টেকনোলজিস্ট, মেডিক্যাল টেকনেশিয়ান ও কার্ডিওগ্রাফার। তিন হাজারের মধ্যে এক...
স্মৃতির পাতাতে ধুলো পড়েছে বেশ। অল্প বয়সী হলেও আমি খানিকটা মনভুলো। তবু ক্রিকেটের সঙ্গে প্রথম পরিচয়ের স্মৃতিচারণা করতে বসলে তা একটু-আধটু মনে পড়ে বৈকি। প্রেমকে ভোলে সাধ্যি কার! খুব ছোটবেলায় ক্রিকেটের সঙ্গে পরিচয়। আমরা তখন থাকতাম আবাসিক একটা এলাকায়। যশোরে এখনকার মতো যান্ত্রিক প্রতিবেশী তখন ছিল না। খোলা জায়গা দেখলেই বিল্ডিং তুলে দেওয়ার নোংরা প্রয়াস দেখা যেত না। আমার শহরে তখন বাসার সামনে ফাঁকা জায়গা...
ঐতিহাসিক ছয় দফা দিবস আজ, ৭ জুন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ঐতিহাসিক ছয় দফা আন্দোলনের গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয়েছিল ১৯৬৬ সালের এই দিনে। তৎকালীন পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ ও বৈষম্য নীতির বিরুদ্ধে বঙ্গবন্ধু ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে ঐতিহাসিক ছয় দফা প্রস্তাব পেশ করেন। ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে ১৯৬৬ সালের ৭ জুন আওয়ামী লীগের ডাকে পূর্ব বাংলায় হরতাল চলাকালে পুলিশ ও...
করোনাভাইরাস সংক্রমণের এই সময়ে স্বাস্থ্যখাতে দুর্বলতার বিষয়টি সামনে এসেছে। শিক্ষাখাত বিপর্যস্ত। সাধারণ নাগরিকদের মধ্যে আছে বিভ্রান্তি। এসব বিষয়ে শিক্ষা ও শিক্ষাব্যবস্থা নিয়ে কাজের সঙ্গে যুক্ত দেশের চার বিশিষ্ট নাগরিকের সঙ্গে কথা বলেছেন শরিফুজ্জামান। উন্নয়নের ধারণা বদলে যাবেসিরাজুল ইসলাম চৌধুরীএই মুহূর্তে নাগরিকদের করণীয় সম্পর্কে দেশের প্রত্যেক নাগরিকেরই কমবেশি জানা। খুব সরলভাবে...
আজ ৭ জুন, ঐতিহাসিক ছয় দফা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা ঘোষণা করেছিলেন ১৯৬৬ সালে। ছয় দফা দিবস পালন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি নিবন্ধ লিখেছেন। প্রধানমন্ত্রীর লেখা নিবন্ধটি বাসস থেকে নেওয়া। আমরা ৭ জুন ছয় দফা দিবস হিসেবে পালন করি। ২০২০ সাল বাঙালির জীবনে এক অনন্য বছর হিসেবে আবির্ভূত হয়েছে। আমাদের অর্থাৎ বাংলাদেশের জনগণের জন্য এ বছরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতির পিতা বঙ্গবন্ধু...