নওগাঁর বদলগাছীতে রাতের অন্ধকারে ব্যাগে ভরে এক মেয়ে নবজাতককে রাস্তার পাশে ফেলে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত আটটার দিকে পাহাড়পুর-জামালগঞ্জ সড়কের পাশে একটি গাছের নিচে পথচারীরা নবজাতককে দেখতে ডান। পরে পুলিশ নবজাতককে উদ্ধার করে। পাহাড়পুর পুলিশ ফাঁড়ির সদস্যরা নবজাতককে উদ্ধারের পর বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। নবজাতক সুস্থ আছে। পরে ফাঁড়ির পাশে এক নারীর জিম্মায় নবজাতককে দেওয়া... বিস্তারিত
source http://www.prothomalo.com/bangladesh/article/1660918/%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%97%E0%A7%87-%E0%A6%AD%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%AE%E0%A7%87%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%AC%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%95%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%97%E0%A7%87%E0%A6%B2-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B6%E0%A7%87
আজ শনিবার থেকে শুরু হতে যাচ্ছে দ্বাদশ আন্তর্জাতিক আন্তবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব (আইআইইউএসএফএফ)। করোনা মহামারির কারণে এ বছর উৎসবটি অনুষ্ঠিত হতে যাচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে। আজ ও আগামীকাল বিনা মূল্যে উৎসবের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সরাসরি উপভোগ করা যাবে সিনেমাগুলো। আজ ৬ জুন বিকেল পাঁচটায় দেখা যাবে উৎসবের দর্শকপ্রিয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। সন্ধ্যা সাতটায় নবম ও দশম...
ফ্রান্সের সেনাদের অভিযানে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়েদার উত্তর আফ্রিকা অঞ্চলের নেতা আব্দুল মালেক দ্রুকদেল নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ফ্রান্সের কর্মকর্তারা এ তথ্য জানান। দ্রুকদেল আলজেরিয়ার নাগরিক ছিলেন। খবর এএফপি ও বিবিসি অনলাইনের। এএফপির খবরে জানানো হয়, শুক্রবার ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পারলি জানান, বৃহস্পতিবার দ্রুকদেল আলজেরিয়ার সীমান্তে এক অভিযানে নিহত হন। ফ্রান্সের সেনারা...
একটানা ১০ দিন ধরে অব্যাহত বিক্ষোভে একপ্রকার কোণঠাসাই হয়ে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কঠোর হাতে বিক্ষোভ দমনের আভাস দিতে রাজধানীতে সামরিক বাহিনী নামিয়েছেন তিনি। গভর্নরদের নির্দেশ দিয়েছেন বিক্ষোভকারীদের সড়ক থেকে হটাতে। নিজের সমর্থন বাড়াতে আগুনে পুড়ে যাওয়া গির্জার সামনে বাইবেল হাতে ছবিও তুলেছেন। কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না। সহিংসতা কমলেও বিক্ষোভ কমছে না। উল্টো সমালোচিত...
‘বর্ণবাদ তত দিন থাকবে, যত দিন সাদা গাড়িগুলোর চাকা কালোই থাকবে। দুর্ভাগ্য বোঝাতে কালো, আর শান্তি বোঝাতে সাদার ব্যবহার যত দিন থাকবে, তত দিন থাকবে বর্ণবাদ। বিয়ের পোশাক সাদা, আর শবযাত্রায় কালো পোশাকের চল যত দিন থাকবে, তত দিন থাকবে বর্ণবাদ। করখেলাপি বা মন্দ লোকেদের যত দিন সাদা নয় কালো তালিকাভুক্ত করা হবে, তত দিন বর্ণবাদ থাকবে। এমনকি স্নুকার খেলায়ও কালো বলটিকে গর্তে না ফেলা পর্যন্ত কেউ জিততে...
পুরো পৃথিবী যখন করোনাভাইরাস নিয়ে ব্যস্ত, তখন বাংলাদেশ সরকারও আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমিয়ে আনতে হিমশিম খাচ্ছে। গত ৮ মার্চ বাংলাদেশ প্রথম সংক্রমণ দেখে। এরপর দিন যেতে যেতে সবকিছু বন্ধ হতে থাকে। বন্ধ হয় গণপরিবহনও। মানুষ ভুলে যেতে শুরু করে এই দেশে একসময় প্রতিদিন মানুষ রাস্তায় প্রাণ হারাত। করোনাভাইরাস চলাকালীনও মানুষ বাইরে বের হচ্ছিল এবং এখনো হচ্ছে। কিন্তু বাসচাপায় মৃত্যুর খবর আসেনি। ১ জুন সরকারি...
করোনাভাইরাসের মহামারি এখনো চলছে। কত দিন চলবে, তা-ও কেউ সুনির্দিষ্টভাবে বলতে পারছে না। এখন বলা হচ্ছে, নতুন উদ্ভূত পরিস্থিতির সঙ্গে মানুষের খাপ খাইয়ে নেওয়ার কথা। চলে আসছে নয়া স্বাভাবিকতার প্রসঙ্গ। এরই মধ্যে বেশ কিছু পরিবর্তন কিন্তু মানুষের মধ্যে চলেও এসেছে। একটু মনে করে দেখুন তো, শেষ কবে বাজার থেকে এত এত কেনাকাটা একসঙ্গে করেছেন? কিংবা শেষ কবে রেস্তোরাঁয় গিয়ে কবজি ডুবিয়ে খেয়েছেন? হিসাব করতে গেলে...
করোনাভাইরাস ক্রিকেটারদেরও ঘরে ঢুকিয়ে দিয়েছে। ফিটনেস ঠিক রাখতে গত দুই-আড়াই মাস কেউ ঘরেই দৌড়ঝাঁপ করেছেন, কেউ ছাদে গিয়ে নাড়াচাড়া করেছেন ব্যাট-বল। কিন্তু এভাবে কতদিন! অবশেষে বিসিবি সিদ্ধান্ত নিয়েছে, ক্রিকেটারদের জন্য দেশের চারটি জায়গায় খুলে দেওয়া হবে অনুশীলন সুবিধা। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীই কাল দিলেন এ খবর, 'ঢাকা, সিলেট, রাজশাহী ও কক্সবাজারে আমরা অনুশীলন শুরু করার ব্যবস্থা...
দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র ফিজি এখন করোনাভাইরাস-মুক্ত। দেশটির পক্ষ থেকে আজ শুক্রবার এই ঘোষণা দেওয়া হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী ফ্রাঙ্ক বাইনিমারামার মতে, প্রার্থনা, পরিশ্রম ও বিজ্ঞান দিয়ে করোনা জয় করেছেন তাঁরা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। ফিজির সবশেষ কোভিড-১৯ আক্রান্ত রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পাওয়ার পর দেশটি নিজেকে করোনামুক্ত ঘোষণা করে। এতে করোনার বিরুদ্ধে...
উত্তর মেরু অঞ্চলের একটি নদীতে ২০ হাজার টন তেল ছড়িয়ে পড়ায় জরুরি অবস্থা জারি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লদিমির পুতিন। জরুরী অবস্থার মানে, এই তেল অপারেশনে সহায়তা করার জন্য অতিরিক্ত বাহিনী পাঠানো হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনার মারাত্নক বিরূপ প্রভাব পড়তে পারে পরিবেশের ওপর। বিবিসি অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত শ্রক্রবার প্রথমে সাইবেরিয়ার নরিলস্ক শহরের একটি তাপ বিদ্যুৎকেন্দ্রে রাখা...
গণস্বাস্থ্যের অ্যান্টিবডি টেস্ট কিটের চূড়ান্ত ফলাফল আগামী সপ্তাহের শেষ দিকে আশা করছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক কনক কান্তি বড়ুয়া। প্রথম আলোকে তিনি মুঠোফোনে বলেন, অধ্যাপক শাহিনা তাবাসসুমের নেতৃত্বাধীন পারফরম্যান্স কমিটির সঙ্গে এ বিষয়ে তাঁর কথা হয়েছে। এর ভিত্তিতেই তিনি এটা বলতে পারছেন। এই কমিটির রিপোর্টই শেষ কথা। এটা আর অন্য কোনো কমিটিতে যাবে না।...
করোনা মহামারির কালে দেশের জ্যেষ্ঠ কথাসাহিত্যিক হাসান আজিজুল হক লিখেছেন তাঁর দেখা মহামারির গল্প, জীবনে ফেরার গল্প। আমরা জানি, মাঝেমধ্যে জলোচ্ছ্বাস ওঠে সমুদ্রে এবং মাঝেমধ্যেই তা সমুদ্রতীরে আঘাত হানে। একইভাবে এই পৃথিবীতে মানুষ প্রতিনিয়ত যুদ্ধ করছে—রোগ-তাপের বিরুদ্ধে, জীবনের পক্ষে এই যুদ্ধ। এখন যেমন আমরা লড়ছি এক অদৃশ্য ভাইরাস করোনার বিরুদ্ধে। বর্তমানে এক অদ্ভুত সময় পাড়ি দিচ্ছে বিশ্ববাসী।...
তখন প্রথম বিশ্বযুদ্ধের সময়। চারদিকে ধ্বংস আর হিংসার প্রমত্ততা। মাঝখানে চুপিসারে এক অদ্ভুত রোগের আবির্ভাব। মানুষের শরীরে জ্বর, দিন তিনেক ভুগে নাক-মুখ দিয়ে রক্ত উঠে মৃত্যু। আমেরিকার শহরগুলোতে সংক্রামক ব্যাধি ছড়িয়ে যেতে লাগল, ছড়াল ইউরোপেও। কিন্তু সংক্রমণের নাম কেন হলো ‘স্প্যানিশ ফ্লু’? যাতে করে যুদ্ধে লিপ্ত রাষ্ট্রগুলো বোঝাতে পারে এ ফ্লু এসেছিল স্পেন থেকে। মহামারি নিয়ে মিথ্যাচারের...
সন্ধ্যা সাতটা দশে তিনি এলেন। আসবেন জানতাম। এ আমার পুরোনো ওষুধ। নাম মিথিলা মিলি। বয়স ৪০। সুন্দরী। সঙ্গে পোশাকের জৌলুশ, চর্চিত ত্বক। ফলে আসামাত্র, পুরো ক্লাবটারই যেন দম আটকে এল। আমি কেতার সঙ্গে হাতটা উঠালাম। একটু অবাকই হলো মিলি। বলল, আপনার বয়স বেশ কম তো! হাসলাম—খুব কম না...তেত্রিশ বছর গেছে, কেউ কথা রাখেনি। তবে বয়সটা আপনার চেয়ে একটু বেশিই। অন্তত আপনাকে দেখে তেমনই লাগে! এই...
সম্প্রতি জর্জ ফ্লয়েড নামের এক কৃষ্ণাঙ্গকে শ্বেতাঙ্গ এক মার্কিন পুলিশ কর্মকর্তার নির্যাতনের ঘটনার প্রতিবাদে সারা যুক্তরাষ্ট্র যখন উত্তাল, তখন ‘বর্ণবাদ’ ধারণাটিকে বিভ্রান্তিকর এবং সঠিক নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের মিডলসেক্স বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের অধ্যাপক কুর্ট বার্লিং। তিনি বর্ণবাদ ধারণাটিকে বোঝার জন্য কয়েকটি বই পড়ার পরামর্শ দিয়েছেন। সেই বইগুলো সম্পর্কে জানাচ্ছেন...
জার্মান স্ট্রাইকার টিমো ভের্নারকে ছয় কোটি ইউরোর বিনিময়ে ঘরে তুলতে যাচ্ছে ইংলিশ ক্লাব চেলসি গত এক বছর ধরেই দলবদল বাজারের অন্যতম বড় গুঞ্জন ছিল জার্মান স্ট্রাইকার টিমো ভের্নারকে কেন্দ্র করে। আরবি লাইপজিগের জার্মান এই স্ট্রাইকারকে বহুদিন ধরেই পছন্দ লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের। লিভারপুল আক্রমণভাগের সেরা ত্রয়ী রবার্তো ফিরমিনো-সাদিও মানে-মোহাম্মদ সালাহর সঙ্গে ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর জন্য...
সকাল থেকেই মাথাটা ফাঁকা লাগছে। বিশাল এক শূন্যতায় ডুবে আছি। রোদেলা সাসকাতুনের পথে যাত্রা শুরু করেছে সেই ভোর পাঁচটায়। এখন বাজে সকাল দশটা। একবারও ফোন করেনি। আমি একবার ফোন দিয়েছিলাম, সে মেসেজ পাঠিয়েছে, ‘ড্রাইভিং মা।’ এরপর থেকে আমি কোকরা মুরগির মতো ঝিম মেরে বসে আছি। কিছুই করতে ভালো লাগছে না। ভীষণ ভয়াবহ এক দুঃস্বপ্ন টুঁটি চেপে ধরছে।দুই বছর আগের কথা। এজাজ আর আমি বাসায় ফিরছিলাম। দুজনে একটা বই নিয়ে...
ছেলেটি তার বয়সী অন্যদের চেয়ে একটু আলাদা। লিকলিকে গড়ন, গড়পড়তা বাঙালি তরুণদের চেয়ে দীর্ঘদেহী। অন্য রকম এক ব্যক্তিত্বের অধিকারী। না, মোটেও রাশভারী নয়, বরং উল্টো। অফুরন্ত প্রাণশক্তি, বন্ধু-অন্তঃপ্রাণ, আড্ডার মধ্যমণি। সারা দিন হইহুল্লোড় আর বন্ধুদের নিয়ে গলা ছেড়ে গান। ’৬৬ সালে ছয় দফা ঘোষণার মধ্য দিয়ে বাঙালির স্বাধিকার আন্দোলন যখন দানা বাঁধতে শুরু করে, তখন ওই কিশোর ছেলের বুকেও দাউ দাউ করে জ্বলে ওঠে...
করোনাভাইরাস পাল্টে দিয়েছে আমাদের জীবনের বাস্তবতা। দেশ–বিদেশের পাঠকেরা এখানে লিখছেন তাঁদের এ সময়ের আনন্দ–বেদনাভরা দিনযাপনের মানবিক কাহিনি। আপনিও লিখুন। পাঠকের আরও লেখা দেখুন প্রথম আলো অনলাইনে। লেখা পাঠানোর ঠিকানা: dp@prothomalo.com ‘এই জীবন ছিল নদীর মতন গতিহারা/ তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা।’ গানটা শুনলেই ভাবি, হয় গীতিকার কোনো ভুল করেছেন, নয় কোনো গূঢ় অর্থ রেখে...
পুলিশ হেফাজতে জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদে আমেরিকা জুড়ে বিক্ষোভ-প্রতিবাদ চলছে। এর মধ্যে কেউ কেউ সহ্সিংতার সঙ্গে যুক্ত হওয়ার পাশাপাশি লুটপাটে জড়িয়েছেন। বেশ কয়েকটি অ্যাপল স্টোর থেকে আইফোন লুট হয়ে গেছে। অ্যাপলের পক্ষ থেকে লুট হওয়া সব আইফোন অকার্যকর করার পাশাপাশি বিশেষ বার্তা দেওয়া হচ্ছে।সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো এমন একটি বার্তায় দেখা যায়, লুট হওয়া আইফোনের স্ক্রিনে অ্যাপল লিখেছে স্থানীয়...
মোহাম্মদ রফিকবলি দ্বিধা, শঙ্কা—জানালাটি খুলি; বুক, মাংস, থরতড়পানিয়া— আলো, হাওয়া, ক্রমেই অনাদি সরীসৃপ—বইছে ইউফ্রেতিস, গঙ্গা, নীলাঞ্জনা, খরতোয়া খাব জরা, হিমাঙ্ক প্লাবনে রক্তজলবালু চিকমিক, দুই তীর, ভোর, বধ্যভূমি, মরু, লাশ তবে এত ভারী, আমি! দাও, দেখি, সাড়া দাও! ২৫ মে ২০২০, উত্তরা, ঢাকা। নির্মলেন্দু গুণতুমি সমুদ্রকে ক্ষমা করে দিয়ো তোমার যত...
আজ টিভিতে যা দেখতে পাবেন
ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্পের একটা 'ইমেজ' আছে। তিনি তাঁর জয়ের জন্য সব কিছুই করতে পারেন। ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পরও তাঁর সেই মনোবৃত্তি বদলায়নি। তিনি এখনো যে কোনো মূল্যে জিততে চান। নিজের কথাটাকেই সবার ওপরে রাখতে চান। গণতান্ত্রিক দেশ যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ট্রাম্পের আচরণ অনেকটা কর্তৃত্ববাদী নেতার মতো। পুলিশি হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদ ও ন্যায়বিচারের দাবিতে...
যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ পুলিশের নিষ্ঠুরতায় মৃত্যু হয়েছে জর্জ ফ্লয়েডের। সাবেক এই কৃষাঙ্গ খেলোয়াড়ের করুণ মৃত্যুতে আবারও উঠে এসেছে বর্ণবৈষম্যের প্রসঙ্গ। এমন এক সময়ে দেশটির প্রেসিডেন্ট হিসেব ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা প্রশ্নবিদ্ধ। সংকট নিরসন নয়, তাঁর প্রতিটি পদক্ষেপ আরও উসকে দিচ্ছে ক্ষোভের আগুন। প্রতিটি কথায় নতুন করে সৃষ্টি হচ্ছে দাঙ্গা। যুক্তরাষ্ট্রের পুরুষ জাতীয় ফুটবল দলের তারকা খেলোয়াড় মাইকেল...
‘এখন আমার কাছে এ শহর বড় বেশি ধূসর ধূসর বলে মনে হয়।’ লিখেছিলেন সৈয়দ শামসুল হক। ‘আমার শহর’ নামের অপূর্ব এক দীর্ঘ কবিতায়। কবিতাটা প্রথম ছাপা হয়েছিল দৈনিক সংবাদ–এ, আশির দশকের মাঝামাঝি, পড়া শেষ করে স্তব্ধ হয়ে গিয়েছিলাম, বহু ঘণ্টা আর স্বাভাবিক হতে পারিনি। এই শহরে একদিন প্রাণচাঞ্চল্য ছিল, রাজপথে, ফুটপাতে, রেস্তোরাঁয় মানুষের সপ্রাণ উপস্থিতি ছিল, সেই শহর পাষাণপুরির মতো...
দেশের বাইরে থেকে দেশে প্রিয়জনকে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে উপহার পাঠানো যাবে। দেশের ডিজিটাল উপহার সেবাদাতা প্ল্যাটফর্ম এক্সট্রাগিফট ডটকম সম্প্রতি 'গিফট ম্যানেজমেন্ট এশিয়া প্রাইভেট লিমিটেড গিফট ডটকমের সঙ্গে চুক্তি করেছে। এতে গিফট ডটকম থেকে দেশে এক্সট্রার মাধ্যমে উপহার পাঠানো যাবে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ব্যাংক, টেলকো, এফএমসিজিসহ প্রতিষ্ঠানের উপহার ব্যাবস্থাপনায়...
একটিবার হাইস্কুলে ফেরা যাক। টাইম মেশিনে চড়ে আপনার হাইস্কুলের দিনে ফেরা যায়? ফেরা যায় সেই ক্লাস সিক্স বা সেভেনে পড়া বয়সে? যদি স্মৃতির পাতা উল্টে ফিরে যেতে পারেন হাইস্কুলের দিনে, তবে দেখবেন সাদা শার্ট-প্যান্ট, এক জোড়া সাদা কেডস, চুলে সিঁথি করে স্কুলে যাওয়া কাউকে। মনে হবে, জীবনের একমাত্র লক্ষ্যই বুঝি স্কুলে যাওয়া আর সীমাহীন আনন্দ পাওয়া। গল্পভেদে কারও স্কুলের ড্রেসের রং ভিন্ন হতে পারে, তবে...
বরিশালের উজিরপুরের যুগীরকান্দা গ্রাম! করোনার নমুনা সংগ্রহের জন্য বাড়ির দাওয়ায় সেই সকাল থেকে বসে আছেন এক যুবক। কিন্তু বাড়ির লোকজন কিছুতেই নমুনা দেবেন না। তাঁদের এক কথা, পরিবারের এক সদস্য করোনায় আক্রান্ত হওয়ার পর গ্রামের লোকজন তাঁদের ওপর রীতিমতো অত্যাচার চালিয়েছে। সামাজিকভাবে হেয় হওয়ার ভয়ে কেউ আর নমুনা দিতে চান না তাঁরা। সকাল থেকে সন্ধ্যা অবধি পরিবারের সবাইকে বুঝিয়ে শেষে রাজি করান। ১৩ ঘণ্টা বসে...
সমালোচনার মুখে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামকে সরিয়ে দেওয়া হলো। এখন প্রশ্ন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কী হবে? করোনা মহামারির এই সময়ে মন্ত্রণালয়ের দুই প্রধান কর্তাব্যক্তির বিরোধ, তাঁদের ব্যর্থতা ও পারস্পরিক সমন্বয়হীনতায় সরকার যেমন বিব্রত, মানুষও তেমন বিরক্ত। এসব বিষয় এখন আর রাখঢাক পর্যায়ে নেই। কয়েক সপ্তাহ ধরে আলোচনা হচ্ছিল, ব্যর্থতার দায়ে দুজনকেই সরিয়ে দেওয়া হবে। এই আলোচনায়...
জাফরউল্লাহ চৌধুরীকে শ্রদ্ধা করি। শ্রদ্ধার চেয়েও ভালোবাসি বেশি। একজন মহিরুহসম মানুষকে ‘ভালোবাসি’ বললে এক ধরনের স্পর্ধা প্রকাশ পায়। তাই ভালোবাসাকে ‘শ্রদ্ধা’র মোড়কে ঢেকে রাখি। শ্রদ্ধার সঙ্গে সমপরিমাণ ভালোবাসা মিশালে তাকে কী নামে ডাকা যায়? আমাদের ভাষাভান্ডে কোনো শব্দ আছে কি? নিশ্চয় আছে, হয়তো আমি জানি না। বাংলা ভাষায় আমার জন্ম। কিন্তু নিজের ভাষা জানার ক্ষেত্রে এই দৈন্যে...
বুন্দেসলিগা ফিরেছে, এবার লা লিগার পালা। আর মাত্র ৯ দিন, এরপরই ফুটবল আনন্দে মাতবে স্পেন। আগামী ১১ জুন ফিরছে লা লিগা। বর্তমান চ্যাম্পিয়ন ও লিগের শীর্ষে থাকা বার্সেলোনার খেলা অবশ্য ১৩ জুন। তবে অনেক অপেক্ষার মুহূর্তটি শঙ্কা নিয়ে হাজির হয়েছে বার্সেলোনার কাছে। অনুশীলনে চোট পাওয়ায় সে ম্যাচে নাও থাকতে পারেন লিওনেল মেসি।মায়োর্কার বিপক্ষে ১৩ তারিখে মাঠে নামবে বার্সেলোনা। এর মাঝেই এলো অধিনায়কের চোট পাওয়ার...
একজন মানুষ, যাঁর সঙ্গে দেখা হলেও মনটা ভালো হয়ে যায়। তিনি আর কেউ নন, বাংলাদেশের একজন কিংবদন্তি টিভি ব্যক্তিত্ব সদ্যপ্রয়াত মোস্তফা কামাল সৈয়দ। আমার সঙ্গে পরিচয় কবে হয়েছিল মনে নেই, তবে এটুকু বলতে হবে, প্রথম পরিচয়ে মুগ্ধতা ছড়িয়েছিলেন মানুষটি। তিনি তখন বিটিভির ঊর্ধ্বতন প্রযোজক। তাঁর প্রযোজনায় একটি সাপ্তাহিক নাটকে অভিনয় করতে গিয়ে অনেকটা ঘনিষ্ঠতা হয়, সেই ১৯৭৭-এ বোধ করি। সে সময় বেশ কদিন...
'জাতিগত সহিংসতার' কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্টের প্রচার বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের মাল্টিমিডিয়া মেসেজিং অ্যাপ্লিকেশন স্ন্যাপচ্যাট। এর আগে টুইটারের পক্ষ থেকে ট্রাম্পের টুইটে তাদের নীতিমালা ভঙ্গের লেবেল যুক্ত করার ঘটনা ঘটেছে। অন্যদিকে, জাতিগত সহিংসতা নিয়ে ফেসবুকের কর্মীরা প্রতিবাদ জানালেও ফেসবুক কোনো ব্যবস্থা নেয়নি। বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, 'জাতিগত...
টাঙ্গাইলের কালিহাতীতে গত মাসে পোস্টমাস্টারকে গুলি করে ৫০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছাত্রলীগ-যুবলীগের কয়েকজন জড়িত বলে জানিয়েছে পুলিশ সূত্র। ওই ঘটনায় গ্রেপ্তার জেলা ছাত্রলীগের এক নেতা আদালতে তাঁর দেওয়া জবানবন্দিতে এমন তথ্য দিয়েছেন। গ্রেপ্তার ছাত্রলীগ নেতার নাম তানজিদুল ইসলাম ওরফে জিসান। তিনি টাঙ্গাইল জেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও ঘাটাইল উপজেলার হামিদপুর গ্রামের বাসিন্দা। গত...
পুলিশের হাতে জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদ ও সামাজিক সাম্যের দাবিতে সপ্তম দিনের মতো নিউইয়র্কসহ আমেরিকার সর্বত্র বিক্ষোভ চলছে। সবখানে পুলিশের কড়া অবস্থান লক্ষ করা গেছে। এদিকে আমেরিকাজুড়ে চলমান বিক্ষোভ এবং আন্দোলনকারীদের সমর্থন জানিয়েছেন সাবেক চার মার্কিন প্রেসিডেন্ট। তাঁরা হলেন বারাক ওবামা, জিমি কার্টার, বিল ক্লিনটন ও জর্জ ডব্লিউ বুশ। বারাক ওবামা দেশজুড়ে আন্দোলনকারীদের ব্যক্তিগতভাবে...
করোনাভাইরাস বা কোভিড-১৯ সংক্রমণ মহামারি শুরু হওয়ার গোড়া থেকেই নানা ভিটামিন ও খনিজ গ্রহণের বিষয়টির দিকে বিশ্বজুড়েই আলোচনা হচ্ছে। ছোট-বড় প্রায় সবাই ভিটামিন মিনারেল সাপ্লিমেন্ট খেতে শুরু করেছেন এ সময়। আসলে এটা কতখানি উপকারী, আর এ বিষয়ে বৈজ্ঞানিক তথ্য–উপাত্তই বা কী? গত বছরের শেষের দিকে চীনের উহানে যখন প্রথম কোভিড-১৯ সংক্রমণ ছড়িয়ে পড়ে, তখন থেকেই বলা হচ্ছিল যে রোগপ্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি...
প্রতিদিন আমরা জীবনের এমন পরিস্থিতির মুখোমুখি হয়ে থাকি, যেগুলোর জন্য আমাদের কিছুটা ভাবনাতে পড়তে হয় এবং ভেবেচিন্তে একটা সিদ্ধান্তে আসতে হয়। কখন কোন পোশাকটি পরা উচিত, কোন সিনেমাটি দেখতে হবে, বাইরে ছাতা নিয়ে বের হব কি না ইত্যাদি সিদ্ধান্ত আমরা যত সহজে নিতে পারি, তত সহজে কিন্তু আমরা কোন বিশ্ববিদ্যালয়ে পড়া উচিত, ক্যারিয়ারের কোন পথটি সবচেয়ে ভালো হবে অথবা বিয়ে-সংসার এখনই করব কি না—এই সিদ্ধান্তগুলো...
এই সময় জ্বর মানেই আতঙ্ক। করোনা মহামারির সময় যেকোনো জ্বর ও সন্দেহজনক উপসর্গ দেখা দিলেই নিজেকে আলাদা করে রাখা, স্বাস্থ্যবিধি মানা আর কোভিড-১৯ পরীক্ষার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। কিন্তু মনে রাখা দরকার যে এটা ডেঙ্গু জ্বরেরও মৌসুম। বাংলাদেশে মার্চ–এপ্রিল থেকে সেপ্টেম্বর–অক্টোবর মাস পর্যন্ত থাকে ডেঙ্গুর প্রকোপ। গত বছর পর্যন্ত এই সময়ে জ্বর হলেই ডেঙ্গু সন্দেহে পরীক্ষা করার কথা বলা...
পিপিই বা ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী। করোনাভাইরাসের এই সময়ে পিপিই (পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট) যেন আলোচিত বিষয়ের একটি। সবাই মোটমুটি ব্যক্তিগত সুরক্ষার ব্যাপারে সচেতন। তবে কেউ কেউ মানতে চাইছেন না এই স্বাস্থ্যবিধি, আবার কেউ কেউ প্রয়োজনের তুলনায় বেশি করে ফেলছেন। আবার যতটুকু ব্যক্তিগত সুরক্ষা মেনে চলেছেন, তা মানসম্মত কি না, তা অনেকেই জানেন না।এ বিষয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালের মেডিসিন...
কুষ্টিয়ায় গতকাল বুধবার নতুন করে আরও ১৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে আটজন একই পরিবারের সদস্য। জেলার সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। এ পর্যন্ত জেলায় একদিনে এটাই সবোর্চ্চ শনাক্তের সংখ্যা। সব মিলিয়ে জেলায় ৯০ জনের করোনা শনাক্ত হলো। সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, নতুন শনাক্তদের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ১১ জন, যার মধ্যে একই পরিবারের ৮ জন সদস্য আছেন। এ...
পালস অক্সিমিটার, হৃৎস্পন্দন ও শরীরে অক্সিজেনের মাত্রা মাপার যন্ত্র। সহজে বহনযোগ্য ছোট যন্ত্রটি কতই না কাজের। আঙুলের মাথায় লাগিয়ে জানা যায় রক্তে অক্সিজেনের পরিমাণ। ব্যবহার করতেও নিতে হয় না বিশেষ প্রশিক্ষণ। অক্ষরজ্ঞান থাকলে সহজেই ব্যবহার করতে পারেন এই পালস অক্সিমিটার। তো এই যন্ত্র কেন প্রয়োজন? এই যেমন, করোনাভাইরাসে আক্রান্ত বা উপসর্গ রয়েছে এমন মানুষদের জন্য পালস অক্সিমিটার হতে পারে সাহায্যকারী...
প্রায় দেড় মাস ধরে সীমা খাতুন (২৯) একমাত্র সন্তানকে দূর থেকে দেখছেন। না পারছেন কাছে যেতে, না আদর করতে। না, তিনি করোনাভাইরাসে আক্রান্ত নন। স্বেচ্ছায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে করোনার নমুনা সংগ্রহ করছেন। বিনিময়ে পারিশ্রমিক পাচ্ছেন না। তারপরও মহামারির সময় মানুষের পাশে দাঁড়াতে পেরেই খুশি তিনি। বর্তমান করোনার দুর্যোগে রাজশাহী মহানগর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সীমা একা নন, ১১ জন মিলে এ কাজ করছেন। ঈদের দিনটি...
ব্রেইন বা মস্তিষ্কের টিউমার শব্দযুগল অচেনা নয় আমাদের কাছে। যেকোনো বয়সেই মস্তিষ্কের টিউমার হতে পারে। এই টিউমারের সঠিক কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। রেডিয়েশন বা বিকিরণ একটা কারণ হতে পারে। অতীতে পরিবারে কারও মস্তিষ্কে টিউমার হয়ে থাকলে অন্যদেরও খানিকটা ঝুঁকি থাকে। এই টিউমার মোটামুটিভাবে দুরকমের। একটি হলো ক্যানসারজাতীয় টিউমার। অন্যটি টিউমার, কিন্তু ক্যানসার নয়। টিউমার কোষের ভিত্তিতে এই দুই ধরনের...
সেই কবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ দেখেছিল ডারউইন। ২০০৮ সালের সে ম্যাচের পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচের স্বাদ পায়নি উত্তরাঞ্চলের রাজধানী। কিন্তু করোনাকালে সেই ডারউইনই আলোচনার কেন্দ্র বিন্দুতে। আগামী ৬ জুন ডারউইনে শুরু হচ্ছে টি-টোয়েন্টি কার্নিভাল। করোনাভাইরাসের কারণে সব ধরণের খেলা স্থগিত হয়ে যাওয়ার পর এই টুর্নামেন্ট দিয়েই ক্রিকেটের প্রত্যাবর্তন হচ্ছে অস্ট্রেলিয়ায়। বহুদিন পর শুধু ক্রিকেটই ফিরছে...
২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা থেকে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) তে যোগ দেন নেইমার। ফ্রান্সের ক্লাবে আলো ছড়াচ্ছেন, তবু মাঝে মধ্যেই শোনা যায় শেষ হয়ে যাচ্ছে নেইমারের ফ্রান্স অধ্যায়। নেইমারের এই চর্চিত নাটকের মধ্যেই ফ্রান্সের ক্লাবে নাম লেখালেন তাঁর ভাই রদেমান সান্তিয়াগো। ফ্রান্সের ষষ্ঠ ডিভিশনের ক্লাব এফসি লিওনের হয়ে খেলবেন রাউ নামে পরিচিত নেইমারের এই কাজিন।ফ্রান্সের...
ভারত মহাসাগরে গত মে মাসে যখন ঘূর্ণিঝড় আম্পানের সৃষ্টি হলো, তখন দেরি করার মতো কোনো সময় ছিল না। বাংলাদেশের ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রগুলো কিন্তু সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি মাথায় রেখে তৈরি করা হয়নি। তাই এই ঘূর্ণিঝড়ের ভয়ানক ছোবলের চেয়েও ভয়ানক কোভিড-১৯-এর ভয়াবহতার মুখে না ঠেলে ২৪ লাখ মানুষকে সরানোর বিষয়টি একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ব্যাপক হারে মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া যেকোনো...
যুক্তরাষ্ট্রজুড়ে লাখো মানুষ রাস্তায় নেমে এসেছেন। জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদ আর ন্যায়বিচারের দাবিতে তাঁরা সোচ্চার হয়েছেন। অনেকেই প্রশ্ন করছেন, প্রকৃত পরিবর্তন আনতে এই পরিস্থিতিকে কীভাবে কাজে লাগানো যায়।আসলে সময়ের দাবি অনুযায়ী সেরা কৌশলটা নির্ধারণের দায়িত্ব নতুন প্রজন্মের ওপরই। তবে আমি বিশ্বাস করি, অতীতের প্রচেষ্টা থেকে কিছু মৌলিক শিক্ষা নেওয়া যেতে পারে। প্রথমত, দেশজুড়ে বিক্ষোভের যে ঢেউ বয়ে...