যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ পুলিশের নিষ্ঠুরতায় মৃত্যু হয়েছে জর্জ ফ্লয়েডের। সাবেক এই কৃষাঙ্গ খেলোয়াড়ের করুণ মৃত্যুতে আবারও উঠে এসেছে বর্ণবৈষম্যের প্রসঙ্গ। এমন এক সময়ে দেশটির প্রেসিডেন্ট হিসেব ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা প্রশ্নবিদ্ধ। সংকট নিরসন নয়, তাঁর প্রতিটি পদক্ষেপ আরও উসকে দিচ্ছে ক্ষোভের আগুন। প্রতিটি কথায় নতুন করে সৃষ্টি হচ্ছে দাঙ্গা। যুক্তরাষ্ট্রের পুরুষ জাতীয় ফুটবল দলের তারকা খেলোয়াড় মাইকেল... বিস্তারিত
source http://www.prothomalo.com/sports/article/1660677/%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B6%E0%A6%B0%E0%A7%80%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%8F%E0%A6%95%E0%A6%9F%E0%A6%BE-%E0%A6%B9%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%93-%E0%A6%B8%E0%A7%8E-%E0%A6%A8%E0%A6%BE
‘এখন আমার কাছে এ শহর বড় বেশি ধূসর ধূসর বলে মনে হয়।’ লিখেছিলেন সৈয়দ শামসুল হক। ‘আমার শহর’ নামের অপূর্ব এক দীর্ঘ কবিতায়। কবিতাটা প্রথম ছাপা হয়েছিল দৈনিক সংবাদ–এ, আশির দশকের মাঝামাঝি, পড়া শেষ করে স্তব্ধ হয়ে গিয়েছিলাম, বহু ঘণ্টা আর স্বাভাবিক হতে পারিনি। এই শহরে একদিন প্রাণচাঞ্চল্য ছিল, রাজপথে, ফুটপাতে, রেস্তোরাঁয় মানুষের সপ্রাণ উপস্থিতি ছিল, সেই শহর পাষাণপুরির মতো...
দেশের বাইরে থেকে দেশে প্রিয়জনকে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে উপহার পাঠানো যাবে। দেশের ডিজিটাল উপহার সেবাদাতা প্ল্যাটফর্ম এক্সট্রাগিফট ডটকম সম্প্রতি 'গিফট ম্যানেজমেন্ট এশিয়া প্রাইভেট লিমিটেড গিফট ডটকমের সঙ্গে চুক্তি করেছে। এতে গিফট ডটকম থেকে দেশে এক্সট্রার মাধ্যমে উপহার পাঠানো যাবে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে ব্যাংক, টেলকো, এফএমসিজিসহ প্রতিষ্ঠানের উপহার ব্যাবস্থাপনায়...
একটিবার হাইস্কুলে ফেরা যাক। টাইম মেশিনে চড়ে আপনার হাইস্কুলের দিনে ফেরা যায়? ফেরা যায় সেই ক্লাস সিক্স বা সেভেনে পড়া বয়সে? যদি স্মৃতির পাতা উল্টে ফিরে যেতে পারেন হাইস্কুলের দিনে, তবে দেখবেন সাদা শার্ট-প্যান্ট, এক জোড়া সাদা কেডস, চুলে সিঁথি করে স্কুলে যাওয়া কাউকে। মনে হবে, জীবনের একমাত্র লক্ষ্যই বুঝি স্কুলে যাওয়া আর সীমাহীন আনন্দ পাওয়া। গল্পভেদে কারও স্কুলের ড্রেসের রং ভিন্ন হতে পারে, তবে...
বরিশালের উজিরপুরের যুগীরকান্দা গ্রাম! করোনার নমুনা সংগ্রহের জন্য বাড়ির দাওয়ায় সেই সকাল থেকে বসে আছেন এক যুবক। কিন্তু বাড়ির লোকজন কিছুতেই নমুনা দেবেন না। তাঁদের এক কথা, পরিবারের এক সদস্য করোনায় আক্রান্ত হওয়ার পর গ্রামের লোকজন তাঁদের ওপর রীতিমতো অত্যাচার চালিয়েছে। সামাজিকভাবে হেয় হওয়ার ভয়ে কেউ আর নমুনা দিতে চান না তাঁরা। সকাল থেকে সন্ধ্যা অবধি পরিবারের সবাইকে বুঝিয়ে শেষে রাজি করান। ১৩ ঘণ্টা বসে...
সমালোচনার মুখে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামকে সরিয়ে দেওয়া হলো। এখন প্রশ্ন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কী হবে? করোনা মহামারির এই সময়ে মন্ত্রণালয়ের দুই প্রধান কর্তাব্যক্তির বিরোধ, তাঁদের ব্যর্থতা ও পারস্পরিক সমন্বয়হীনতায় সরকার যেমন বিব্রত, মানুষও তেমন বিরক্ত। এসব বিষয় এখন আর রাখঢাক পর্যায়ে নেই। কয়েক সপ্তাহ ধরে আলোচনা হচ্ছিল, ব্যর্থতার দায়ে দুজনকেই সরিয়ে দেওয়া হবে। এই আলোচনায়...
জাফরউল্লাহ চৌধুরীকে শ্রদ্ধা করি। শ্রদ্ধার চেয়েও ভালোবাসি বেশি। একজন মহিরুহসম মানুষকে ‘ভালোবাসি’ বললে এক ধরনের স্পর্ধা প্রকাশ পায়। তাই ভালোবাসাকে ‘শ্রদ্ধা’র মোড়কে ঢেকে রাখি। শ্রদ্ধার সঙ্গে সমপরিমাণ ভালোবাসা মিশালে তাকে কী নামে ডাকা যায়? আমাদের ভাষাভান্ডে কোনো শব্দ আছে কি? নিশ্চয় আছে, হয়তো আমি জানি না। বাংলা ভাষায় আমার জন্ম। কিন্তু নিজের ভাষা জানার ক্ষেত্রে এই দৈন্যে...
বুন্দেসলিগা ফিরেছে, এবার লা লিগার পালা। আর মাত্র ৯ দিন, এরপরই ফুটবল আনন্দে মাতবে স্পেন। আগামী ১১ জুন ফিরছে লা লিগা। বর্তমান চ্যাম্পিয়ন ও লিগের শীর্ষে থাকা বার্সেলোনার খেলা অবশ্য ১৩ জুন। তবে অনেক অপেক্ষার মুহূর্তটি শঙ্কা নিয়ে হাজির হয়েছে বার্সেলোনার কাছে। অনুশীলনে চোট পাওয়ায় সে ম্যাচে নাও থাকতে পারেন লিওনেল মেসি।মায়োর্কার বিপক্ষে ১৩ তারিখে মাঠে নামবে বার্সেলোনা। এর মাঝেই এলো অধিনায়কের চোট পাওয়ার...
একজন মানুষ, যাঁর সঙ্গে দেখা হলেও মনটা ভালো হয়ে যায়। তিনি আর কেউ নন, বাংলাদেশের একজন কিংবদন্তি টিভি ব্যক্তিত্ব সদ্যপ্রয়াত মোস্তফা কামাল সৈয়দ। আমার সঙ্গে পরিচয় কবে হয়েছিল মনে নেই, তবে এটুকু বলতে হবে, প্রথম পরিচয়ে মুগ্ধতা ছড়িয়েছিলেন মানুষটি। তিনি তখন বিটিভির ঊর্ধ্বতন প্রযোজক। তাঁর প্রযোজনায় একটি সাপ্তাহিক নাটকে অভিনয় করতে গিয়ে অনেকটা ঘনিষ্ঠতা হয়, সেই ১৯৭৭-এ বোধ করি। সে সময় বেশ কদিন...
'জাতিগত সহিংসতার' কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্টের প্রচার বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের মাল্টিমিডিয়া মেসেজিং অ্যাপ্লিকেশন স্ন্যাপচ্যাট। এর আগে টুইটারের পক্ষ থেকে ট্রাম্পের টুইটে তাদের নীতিমালা ভঙ্গের লেবেল যুক্ত করার ঘটনা ঘটেছে। অন্যদিকে, জাতিগত সহিংসতা নিয়ে ফেসবুকের কর্মীরা প্রতিবাদ জানালেও ফেসবুক কোনো ব্যবস্থা নেয়নি। বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, 'জাতিগত...
টাঙ্গাইলের কালিহাতীতে গত মাসে পোস্টমাস্টারকে গুলি করে ৫০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় জড়িত ছাত্রলীগ-যুবলীগের কয়েকজন জড়িত বলে জানিয়েছে পুলিশ সূত্র। ওই ঘটনায় গ্রেপ্তার জেলা ছাত্রলীগের এক নেতা আদালতে তাঁর দেওয়া জবানবন্দিতে এমন তথ্য দিয়েছেন। গ্রেপ্তার ছাত্রলীগ নেতার নাম তানজিদুল ইসলাম ওরফে জিসান। তিনি টাঙ্গাইল জেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও ঘাটাইল উপজেলার হামিদপুর গ্রামের বাসিন্দা। গত...
পুলিশের হাতে জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদ ও সামাজিক সাম্যের দাবিতে সপ্তম দিনের মতো নিউইয়র্কসহ আমেরিকার সর্বত্র বিক্ষোভ চলছে। সবখানে পুলিশের কড়া অবস্থান লক্ষ করা গেছে। এদিকে আমেরিকাজুড়ে চলমান বিক্ষোভ এবং আন্দোলনকারীদের সমর্থন জানিয়েছেন সাবেক চার মার্কিন প্রেসিডেন্ট। তাঁরা হলেন বারাক ওবামা, জিমি কার্টার, বিল ক্লিনটন ও জর্জ ডব্লিউ বুশ। বারাক ওবামা দেশজুড়ে আন্দোলনকারীদের ব্যক্তিগতভাবে...
করোনাভাইরাস বা কোভিড-১৯ সংক্রমণ মহামারি শুরু হওয়ার গোড়া থেকেই নানা ভিটামিন ও খনিজ গ্রহণের বিষয়টির দিকে বিশ্বজুড়েই আলোচনা হচ্ছে। ছোট-বড় প্রায় সবাই ভিটামিন মিনারেল সাপ্লিমেন্ট খেতে শুরু করেছেন এ সময়। আসলে এটা কতখানি উপকারী, আর এ বিষয়ে বৈজ্ঞানিক তথ্য–উপাত্তই বা কী? গত বছরের শেষের দিকে চীনের উহানে যখন প্রথম কোভিড-১৯ সংক্রমণ ছড়িয়ে পড়ে, তখন থেকেই বলা হচ্ছিল যে রোগপ্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি...
প্রতিদিন আমরা জীবনের এমন পরিস্থিতির মুখোমুখি হয়ে থাকি, যেগুলোর জন্য আমাদের কিছুটা ভাবনাতে পড়তে হয় এবং ভেবেচিন্তে একটা সিদ্ধান্তে আসতে হয়। কখন কোন পোশাকটি পরা উচিত, কোন সিনেমাটি দেখতে হবে, বাইরে ছাতা নিয়ে বের হব কি না ইত্যাদি সিদ্ধান্ত আমরা যত সহজে নিতে পারি, তত সহজে কিন্তু আমরা কোন বিশ্ববিদ্যালয়ে পড়া উচিত, ক্যারিয়ারের কোন পথটি সবচেয়ে ভালো হবে অথবা বিয়ে-সংসার এখনই করব কি না—এই সিদ্ধান্তগুলো...
এই সময় জ্বর মানেই আতঙ্ক। করোনা মহামারির সময় যেকোনো জ্বর ও সন্দেহজনক উপসর্গ দেখা দিলেই নিজেকে আলাদা করে রাখা, স্বাস্থ্যবিধি মানা আর কোভিড-১৯ পরীক্ষার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। কিন্তু মনে রাখা দরকার যে এটা ডেঙ্গু জ্বরেরও মৌসুম। বাংলাদেশে মার্চ–এপ্রিল থেকে সেপ্টেম্বর–অক্টোবর মাস পর্যন্ত থাকে ডেঙ্গুর প্রকোপ। গত বছর পর্যন্ত এই সময়ে জ্বর হলেই ডেঙ্গু সন্দেহে পরীক্ষা করার কথা বলা...
পিপিই বা ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী। করোনাভাইরাসের এই সময়ে পিপিই (পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট) যেন আলোচিত বিষয়ের একটি। সবাই মোটমুটি ব্যক্তিগত সুরক্ষার ব্যাপারে সচেতন। তবে কেউ কেউ মানতে চাইছেন না এই স্বাস্থ্যবিধি, আবার কেউ কেউ প্রয়োজনের তুলনায় বেশি করে ফেলছেন। আবার যতটুকু ব্যক্তিগত সুরক্ষা মেনে চলেছেন, তা মানসম্মত কি না, তা অনেকেই জানেন না।এ বিষয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালের মেডিসিন...
কুষ্টিয়ায় গতকাল বুধবার নতুন করে আরও ১৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে আটজন একই পরিবারের সদস্য। জেলার সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। এ পর্যন্ত জেলায় একদিনে এটাই সবোর্চ্চ শনাক্তের সংখ্যা। সব মিলিয়ে জেলায় ৯০ জনের করোনা শনাক্ত হলো। সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, নতুন শনাক্তদের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ১১ জন, যার মধ্যে একই পরিবারের ৮ জন সদস্য আছেন। এ...
পালস অক্সিমিটার, হৃৎস্পন্দন ও শরীরে অক্সিজেনের মাত্রা মাপার যন্ত্র। সহজে বহনযোগ্য ছোট যন্ত্রটি কতই না কাজের। আঙুলের মাথায় লাগিয়ে জানা যায় রক্তে অক্সিজেনের পরিমাণ। ব্যবহার করতেও নিতে হয় না বিশেষ প্রশিক্ষণ। অক্ষরজ্ঞান থাকলে সহজেই ব্যবহার করতে পারেন এই পালস অক্সিমিটার। তো এই যন্ত্র কেন প্রয়োজন? এই যেমন, করোনাভাইরাসে আক্রান্ত বা উপসর্গ রয়েছে এমন মানুষদের জন্য পালস অক্সিমিটার হতে পারে সাহায্যকারী...
প্রায় দেড় মাস ধরে সীমা খাতুন (২৯) একমাত্র সন্তানকে দূর থেকে দেখছেন। না পারছেন কাছে যেতে, না আদর করতে। না, তিনি করোনাভাইরাসে আক্রান্ত নন। স্বেচ্ছায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে করোনার নমুনা সংগ্রহ করছেন। বিনিময়ে পারিশ্রমিক পাচ্ছেন না। তারপরও মহামারির সময় মানুষের পাশে দাঁড়াতে পেরেই খুশি তিনি। বর্তমান করোনার দুর্যোগে রাজশাহী মহানগর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সীমা একা নন, ১১ জন মিলে এ কাজ করছেন। ঈদের দিনটি...
ব্রেইন বা মস্তিষ্কের টিউমার শব্দযুগল অচেনা নয় আমাদের কাছে। যেকোনো বয়সেই মস্তিষ্কের টিউমার হতে পারে। এই টিউমারের সঠিক কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। রেডিয়েশন বা বিকিরণ একটা কারণ হতে পারে। অতীতে পরিবারে কারও মস্তিষ্কে টিউমার হয়ে থাকলে অন্যদেরও খানিকটা ঝুঁকি থাকে। এই টিউমার মোটামুটিভাবে দুরকমের। একটি হলো ক্যানসারজাতীয় টিউমার। অন্যটি টিউমার, কিন্তু ক্যানসার নয়। টিউমার কোষের ভিত্তিতে এই দুই ধরনের...
সেই কবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ দেখেছিল ডারউইন। ২০০৮ সালের সে ম্যাচের পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচের স্বাদ পায়নি উত্তরাঞ্চলের রাজধানী। কিন্তু করোনাকালে সেই ডারউইনই আলোচনার কেন্দ্র বিন্দুতে। আগামী ৬ জুন ডারউইনে শুরু হচ্ছে টি-টোয়েন্টি কার্নিভাল। করোনাভাইরাসের কারণে সব ধরণের খেলা স্থগিত হয়ে যাওয়ার পর এই টুর্নামেন্ট দিয়েই ক্রিকেটের প্রত্যাবর্তন হচ্ছে অস্ট্রেলিয়ায়। বহুদিন পর শুধু ক্রিকেটই ফিরছে...
২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা থেকে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) তে যোগ দেন নেইমার। ফ্রান্সের ক্লাবে আলো ছড়াচ্ছেন, তবু মাঝে মধ্যেই শোনা যায় শেষ হয়ে যাচ্ছে নেইমারের ফ্রান্স অধ্যায়। নেইমারের এই চর্চিত নাটকের মধ্যেই ফ্রান্সের ক্লাবে নাম লেখালেন তাঁর ভাই রদেমান সান্তিয়াগো। ফ্রান্সের ষষ্ঠ ডিভিশনের ক্লাব এফসি লিওনের হয়ে খেলবেন রাউ নামে পরিচিত নেইমারের এই কাজিন।ফ্রান্সের...
ভারত মহাসাগরে গত মে মাসে যখন ঘূর্ণিঝড় আম্পানের সৃষ্টি হলো, তখন দেরি করার মতো কোনো সময় ছিল না। বাংলাদেশের ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রগুলো কিন্তু সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি মাথায় রেখে তৈরি করা হয়নি। তাই এই ঘূর্ণিঝড়ের ভয়ানক ছোবলের চেয়েও ভয়ানক কোভিড-১৯-এর ভয়াবহতার মুখে না ঠেলে ২৪ লাখ মানুষকে সরানোর বিষয়টি একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ব্যাপক হারে মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া যেকোনো...
যুক্তরাষ্ট্রজুড়ে লাখো মানুষ রাস্তায় নেমে এসেছেন। জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদ আর ন্যায়বিচারের দাবিতে তাঁরা সোচ্চার হয়েছেন। অনেকেই প্রশ্ন করছেন, প্রকৃত পরিবর্তন আনতে এই পরিস্থিতিকে কীভাবে কাজে লাগানো যায়।আসলে সময়ের দাবি অনুযায়ী সেরা কৌশলটা নির্ধারণের দায়িত্ব নতুন প্রজন্মের ওপরই। তবে আমি বিশ্বাস করি, অতীতের প্রচেষ্টা থেকে কিছু মৌলিক শিক্ষা নেওয়া যেতে পারে। প্রথমত, দেশজুড়ে বিক্ষোভের যে ঢেউ বয়ে...
করোনার রোগী বাড়ছে, সব হাসপাতালে চিকিৎসা শুরু হয়নিদেশে সরকারি-বেসরকারি সব হাসপাতালে কোভিড-১৯ রোগীদের চিকিৎসা চালুর নির্দেশনা রয়েছে সরকারের। কিন্তু তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। এই পরিস্থিতিতে বর্তমানে রোগী বাড়ার সঙ্গে সঙ্গে তাদের জন্য নির্ধারিত হাসপাতালগুলোতে চাপ বাড়ছে। হাসপাতালগুলোর নিবিড় পরিচর্যাকেন্দ্রগুলোর (আইসিইউ) শয্যাও ফাঁকা নেই। রাজধানীতে করোনার জন্য নির্ধারিত মহানগর হাসপাতাল এবং মাতৃ...
আজ টিভিতে যা দেখতে পাবেন: ত্রিদেশীয় সিরিজ (২০১৯) গাজী টিভি বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ বেলা ৩টা এশিয়া কাপ টি–২০(২০১৬) স্টার স্পোর্টস ১ ও ২ বাংলাদেশ–ভারত ফাইনাল: হাইলাইটস সকাল ১০টা ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার স্পোর্টস সিলেক্ট ২ লিজেন্ডস ২০১৯/২০ সকাল ৮–৩০ মি. ক্ল্যাসিক ম্যাচ বেলা ১১–৩০ মি. ও রাত ১১টা...
আমার হাতে লেগে আছে রক্তের দাগ গভীরে চুপচাপ দলাবাঁধা গোপন বিবাগ শৈশবে একবার ফড়িং ধরে তার লেজে সুতা বেঁধে উড়িয়ে দিয়েছিলাম। সুতার এক প্রান্ত ছিল আমার হাতে। বন্দী অথচ নিজেকে মুক্ত ভেবে ফড়িংটা কিছু দূর পর্যন্ত উড়ে যেতে পারতো। তারপর আরও উড়তে গিয়ে বাধা পেতো তার সুতোয় বাঁধা জীবনে। কে জানে সেই থেকে ফড়িংয়ের অভিশাপে আমিও বোধ হয় বাঁধা পড়ে আছি অদৃশ্য সুতোয়, ফলে পৃথিবীতে জীবন নিয়ে একই জায়গায় ঘুরপাক খাচ্ছি।...
গাড়ি আর মোটর সাইকেলের প্রতি ধোনির ভালোবাসার কথা বলতে গেলে সবারই জানা। আর তাঁর এই ভালোবাসা পুরোনোই। নতুন করে এমন একটি জিনিসেরই প্রেমে পড়েছেন ধোনি। তাঁর সেই প্রেম ট্রাক্টর এই তো আগামী মাসেই ৩৯-এ পা রাখবেন মহেন্দ্র সিং ধোনি। ঘরে সুন্দরী স্ত্রী আছেন, আছে লক্ষ্মীমন্ত একটি মেয়েও। এমন অবস্থায় আবার নতুন প্রেমে পড়েছেন ভারতের সাবেক অধিনায়ক! ভাবছেন, এ কেমন কথা? তাহলে শুনুন, গাড়ি আর মোটর...
চিকিৎসক, সাংবাদিকসহ শেরপুর জেলায় নতুন করে আরও ১০ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।তিনদিন পর ময়মনসিংহ মেডিকেল কলেজের পরীক্ষাগার থেকে গতকাল মঙ্গলবার শেরপুর জেলার নমুনা পরীক্ষার এ প্রতিবেদন পাওয়া গেছে। এ নিয়ে জেলায় কোভিড–১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৪ জনে। জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে শেরপুর সদরের ছয়জন, ঝিনাইগাতীর তিনজন...
জন্ম থেকে দুটি হাত নেই রাজবাড়ীর কালুখালী উপজেলার হিমায়েতখালী গ্রামের মো. হাবিবুর রহমানের। শারীরিক প্রতিবন্ধী সে। কিন্তু শারীরিক সমস্যা তাকে দমাতে পারেনি। আর্থিক ও শারীরিক প্রতিবন্ধকতা জয় করে এবারের দাখিল পরীক্ষায় কৃতিত্বের সাফল্য রেখেছে সে। হাবিবুর এবারের দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ ৪.৬৩ পেয়েছে। বাবার নাম মো. আবদুস সামাদ। মা হেলেনা খাতুন। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে হাবিবুর তৃতীয়। বাবা...
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় কোভিড–১৯ আক্রান্ত ১৫ জনের মধ্যে ১২জনই সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় উপজেলায় নতুন করে কারও করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়নি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ঝন্টু সরকার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আক্রান্ত নয়জনসহ মোট ৩৩জনের নমুনা সংগ্রহ করে গত সোমবার মযমনসিংহ মেডিকেল কলেজের পরীক্ষাগারে পাঠানো...
শৈশব থেকেই আমেরিকার স্থায়ী বাসিন্দা নায়ক হেলাল খান। পারিবারিক সূত্রে। নব্বইয়ের দশকের শুরুতে বাংলাদেশে আসা–যাওয়া তাঁর। পরবর্তীকালে নায়ক হিসেবে জনপ্রিয়তা পেলে দেশেই বেশির ভাগ সময় থাকতেন তিনি। স্ত্রী, তিন ছেলে এবং নয় ভাইবোনের সবাই নিউইয়র্কে থাকেন। এ বছরের জানুয়ারিতে বাংলাদেশেই ছিলেন তিনি। হঠাৎ বাবার অসুস্থের খবরে ছুটে যান আমেরিকা। তাঁর সঙ্গে কথা হলে জানা যায় করোনার এই মহামারিতে পরিবার নিয়ে...
প্রিয় নাশ, হাঁপিয়ে উঠেছি। পৃথিবীর এখন বড়ই অসুখ। করোনা নামক ভাইরাসটি আসার পর থেকে পৃথিবীর মানুষদের হাসির গল্প কোথায় যেন লুকিয়ে গেছে। দুঃখের গল্পে ভারী হয়ে উঠেছে খবরের শিরোনামের আকাশ–বাতাস। ঘরে থাকতে থাকতে আর ভালো লাগছে না।এখন কারও সঙ্গে দেখা হলে, কথা হলে বুক ফুলিয়ে খিলখিল করে কেউ হাসে না। অতি প্রিয়জনেরা এখন একসঙ্গে বসে আড্ডা দিতে বলে না। কেমন জানি একে অপরের বিদ্যমান দূরত্ব এখন শারীরিক,...
করোনাভাইরাসের সংক্রমণের শুরু থেকেই উদ্বেগ, ভীতি প্রায় সবার মধ্যেই। এরপর যখন একটু একটু করে সংবাদমাধ্যমে আক্রান্ত আর মৃতের সংখ্যা দেখা শুরু হলো, তখন ভীতি রূপ নিল আতঙ্কে। আর প্রায় দুই মাসের বেশি সময় ঘরে থাকার পর সব যখন একটু একটু করে খুলে যাচ্ছে, সেই সঙ্গে বাড়ছে সংক্রমিত আর মৃতের সংখ্যা, তখন মন খারাপ হয়ে যাচ্ছে অনেকের। আগে কেবল সংক্রমিত আর মৃতেরা সীমাবদ্ধ ছিলেন ঘোষিত সংখ্যায়; এখন তা প্রবেশ করেছে...
করোনাকালের লকডাউন উঠে গেলেও অনেকে বাজারে গিয়ে কেনাকাটায় ভয় পাচ্ছেন। বিকল্প হিসেবে অনলাইনভিত্তিক দোকানগুলোকেই বেছে নিচ্ছেন ক্রেতারা। মুদিসামগ্রী, শাকসবজি, কাঁচা মাছ-মাংস থেকে শুরু করে রেস্তোরাঁর মুখরোচক খাবার—সবই মিলছে অনলাইনে। শুধু ঘরে বসে এক ক্লিকেই প্রয়োজনীয় পণ্য পৌঁছে যাচ্ছে ঘরের দোরগোড়ায়। একনজরে জেনে নেওয়া যাক আপনার প্রয়োজনীয় পণ্যটি কোথায় মিলবে? চালডাল কাঁচাবাজার, মাছ-মাংস থেকে শুরু...
নিয়মিত যোগব্যায়াম শরীরকে সুঠাম ও সতেজ রাখে। যোগব্যায়ামের কিছু আসনের মাধ্যমে শরীরে বাড়তি মেদ ঝরিয়ে ফেলা যায়। পেটের মেদ কমাতে কার্যকর এমন দুটি আসন করে দেখিয়েছেন যোগব্যায়াম প্রশিক্ষক বাপ্পা শান্তনু। চক্রাসন সময়কাল: ১০ সেকেন্ড দিয়ে শুরু করে ধীরে ধীরে প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী সময়কাল বাড়াবেন। যখন করবেন তখন ৩–৪ বার করবেন। উপকারিতা * এই আসন মেরুদণ্ডের হাড়কে নমনীয় করে তোলে,...
অদৃশ্য করোনাভাইরাসের আতঙ্ক আজ প্যান্ডেমিক আকার ধারণ করেছে। খুবই ছোঁয়াচে। সবাই আতঙ্কিত। রোগ যাতে না ছড়ায় সেই ব্যবস্থা নিতে বিশ্বব্যপী বেড়েছে পরিষ্কার–পরিচ্ছন্ন থাকার চেষ্টা। সামাজিক দূরত্ব মানা এখন জরুরি। মানুষের আয়রোজগার, বাচ্চাদের পড়াশোনা, পয়লা বৈশাখের মতো একটা সর্বজনীন বাঙালি উত্সব সবই বন্ধ হয়েছিল। ঈদেও সবাই ছিল ঘরবন্দী। এখনো অনেকে থাকছে ঘরে। বাইরে গেলে নাকে–মুখে মাস্ক ব্যবহার...
বাইরে যাচ্ছেন? সঠিক পদক্ষেপ নিয়ে বেরোচ্ছেন তো? যদি যেতেই হয়, তবে বাইরে যাওয়ার আগে এ প্রশ্নটি মাথায় নিয়ে বেরোবেন। একই সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ফিরে আসার পর। মানে, বাসার বাইরে থেকে ঘরে ফিরে করোনাভাইরাস থেকে বাঁচতে কিছু সতর্কতা মেনে চলতে হবে। ফিরে এসে নিচের বিষয়গুলো মেনে চলুন। l জুতা রাখবেন ঘরের বাইরে। পরুন রাবার বা সিলিকন জুতা, যা সহজে ধোয়া যায়। তা না হলে জুতার তলা স্যানিটাইজার বা...
ডিগ্রি (পাস কোর্স) পরীক্ষায় ফেল করার পর বাড়ি ছেড়ে চলে যান কুষ্টিয়া সদর উপজেলার খোর্দ আইলচারা গ্রামের কামাল উদ্দীন (৫৫)। এরপর ঢাকা থেকে সৌদি আরবে কাজ করতে যান। সেখানে প্রায় দুই বছর রাজমিস্ত্রির কাজ করে তিনি দেশে ফিরে আসেন। জড়িয়ে পড়েন মানবপাচারে। এ কাজের জন্য তাঁর কোনো লাইসেন্স নেই। বড় বড় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে তিনি নিজ এলাকাসহ দেশের বিভিন্ন জেলার শতাধিক মানুষকে বিদেশে পাঠিয়েছেন। তাঁদের...
চলমান সংকটের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে অর্থনৈতিক সূচকের কোনো দিকেই স্বস্তিদায়ক খবর নেই। রপ্তানি বাণিজ্যের প্রবৃদ্ধি বড় ধরনের কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। আমদানি বাণিজ্যের ক্ষেত্রেও বেশ নেতিবাচক প্রবৃদ্ধি। এটি সামগ্রিকভাবে আমাদের ব্যক্তি খাতের বিনিয়োগের জন্য খুবই নেতিবাচক বিষয়। লকডাউন পরিস্থিতিতে সারা দেশের অর্থনৈতিক কার্যক্রম থমকে গেছে। অন্যদিকে, উন্নত বিশ্বের অর্থনীতিতে দীর্ঘমেয়াদি মন্দার আশঙ্কা এবং...
বরিশাল বিভাগের ৬ জেলায় গতকাল পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৬৬২। গত সপ্তাহ পর্যন্ত সেখানে প্রতিদিন ৮ থেকে ১৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তবে চলতি সপ্তাহের হিসাবটা ভয় ধরিয়েছে অনেকের মনে। সবশেষ গতকাল মঙ্গলবার ৫৫ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, ঈদের আগে ঢাকা, নারায়ণগঞ্জের মতো করোনায় আক্রান্ত এলাকা থেকে মানুষ হুড়োহুড়ি করে বরিশালে ফিরে নিজ নিজ এলাকায়...
করোনাভাইরাসের কারণে গত মার্চ থেকে এ পর্যন্ত সব ধরনের সরকারি চাকরির বিজ্ঞপ্তি বন্ধ আছে। এই সময়ে অনেকের চাকরিতে আবেদনের বয়স শেষ হয়ে গেছে। তাঁরা চাইছেন দেশের এই বিশেষ সময়ের কথা বিবেচনা করে ভবিষ্যতে যেসব চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, সেখানে যেন তাঁদের আবেদনে বয়সের শর্ত শিথিল করা হয়। তবে জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে, তারা এই বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা...
৭২ দিন শুটিং বন্ধ থাকার পর ১ জুন শুরু হয়েছে শুটিং। ছোট পর্দার ১৪টি সংগঠন বেশ কিছু নির্দেশনা দিয়ে গত ২৮ মে এই সিদ্ধান্ত নেয়। করোনার কারণে শুটিং নিয়ে অনেকের দ্বিমত থাকলেও বেশ কিছু নির্মাতা, শিল্পী, কলাকুশলী গত ১ মে থেকে সংগঠনের সব শর্ত মেনে শুটিং করছেন। তবে শুটিং সেটে সংগঠনের পক্ষ থেকে মনিটরিং সেল থাকার কথা থাকলেও তা ছিল না। দুই মাসের বেশি সময় পর শুটিং শুরুর ঘোষণা এলে শুটিং হাউস মালিকদের মধ্যে...
বর্তমানে করোনার সুবাদে ই–লার্নিংয়ের চাহিদা প্রচুর বেড়েছে। এই প্ল্যাটফর্মগুলো পেইড প্রোমোশনও করছে বেশ। সবাই মোটামুটি কোর্স করছে। এর পাশাপাশি সবচেয়ে বেশি যে প্রশ্নটা আমাকে পরিচিতরা করেছেন সেটা হলো, এই কোর্স সার্টিফিকেটগুলোর আসলেই ভ্যালু রয়েছে কি না।মজার প্রশ্ন। আমি একটা মোটামুটি মানের সার্ভে করার চেষ্টা করেছি। বিভিন্ন কোম্পানিতে যাঁরা চাকরি করছেন, মানবসম্পদ বিভাগে যাঁরা চাকরি করছেন, বিভিন্ন...
করোনাভাইরাসের মহামারির শুরু থেকেই বিশ্বজুড়ে অসংক্রামক ব্যাধি (ডায়াবেটিস, ক্যানসার, হৃদ্রোগ অথবা দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের রোগ ইত্যাদি) প্রতিরোধ ও চিকিৎসা কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। নিম্ন আয়ের দেশগুলোতে এই পরিস্থিতি সবচেয়ে জটিল আকার ধারণ করেছে। ১৫৫টি দেশে পরিচালিত এক জরিপের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ তথ্য জানিয়েছে। সংস্থাটির মতে, এসব রোগের চিকিৎসা নিশ্চিত...
মনে পড়ে ডেভিড শেফার্ডকে? বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের এই মানুষটিকে বিশেষভাবে মনে রাখা উচিত। এদেশের ক্রিকেটের দুটি বড় ঘটনায় যে তাঁর নাম জড়িয়ে আছে। মোটাসোটা, নাদুস–নুদুস শরীরের সেই সর্বজন শ্রদ্ধেয়, বিখ্যাত আম্পায়ার বাংলাদেশের ক্রিকেটের কোন দুটি ঘটনার সঙ্গে জড়িয়ে আছেন, সে আলোচনায় পরে আসা যাবে। তবে এতটুকু বলে দেওয়া যেতে পারে, সে দুই ঘটনার নায়ক আমিনুল ইসলাম ও মোহাম্মদ আশরাফুল। তাঁর আগে ডেভিড...