সেই কবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ দেখেছিল ডারউইন। ২০০৮ সালের সে ম্যাচের পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচের স্বাদ পায়নি উত্তরাঞ্চলের রাজধানী। কিন্তু করোনাকালে সেই ডারউইনই আলোচনার কেন্দ্র বিন্দুতে। আগামী ৬ জুন ডারউইনে শুরু হচ্ছে টি-টোয়েন্টি কার্নিভাল। করোনাভাইরাসের কারণে সব ধরণের খেলা স্থগিত হয়ে যাওয়ার পর এই টুর্নামেন্ট দিয়েই ক্রিকেটের প্রত্যাবর্তন হচ্ছে অস্ট্রেলিয়ায়। বহুদিন পর শুধু ক্রিকেটই ফিরছে... বিস্তারিত
source http://www.prothomalo.com/sports/article/1660482/%E0%A7%AC-%E0%A6%9C%E0%A7%81%E0%A6%A8-%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%E0%A6%9F-%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%85%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A7%9F
২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা থেকে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) তে যোগ দেন নেইমার। ফ্রান্সের ক্লাবে আলো ছড়াচ্ছেন, তবু মাঝে মধ্যেই শোনা যায় শেষ হয়ে যাচ্ছে নেইমারের ফ্রান্স অধ্যায়। নেইমারের এই চর্চিত নাটকের মধ্যেই ফ্রান্সের ক্লাবে নাম লেখালেন তাঁর ভাই রদেমান সান্তিয়াগো। ফ্রান্সের ষষ্ঠ ডিভিশনের ক্লাব এফসি লিওনের হয়ে খেলবেন রাউ নামে পরিচিত নেইমারের এই কাজিন।ফ্রান্সের...
ভারত মহাসাগরে গত মে মাসে যখন ঘূর্ণিঝড় আম্পানের সৃষ্টি হলো, তখন দেরি করার মতো কোনো সময় ছিল না। বাংলাদেশের ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রগুলো কিন্তু সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি মাথায় রেখে তৈরি করা হয়নি। তাই এই ঘূর্ণিঝড়ের ভয়ানক ছোবলের চেয়েও ভয়ানক কোভিড-১৯-এর ভয়াবহতার মুখে না ঠেলে ২৪ লাখ মানুষকে সরানোর বিষয়টি একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ব্যাপক হারে মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া যেকোনো...
যুক্তরাষ্ট্রজুড়ে লাখো মানুষ রাস্তায় নেমে এসেছেন। জর্জ ফ্লয়েডের মৃত্যুর প্রতিবাদ আর ন্যায়বিচারের দাবিতে তাঁরা সোচ্চার হয়েছেন। অনেকেই প্রশ্ন করছেন, প্রকৃত পরিবর্তন আনতে এই পরিস্থিতিকে কীভাবে কাজে লাগানো যায়।আসলে সময়ের দাবি অনুযায়ী সেরা কৌশলটা নির্ধারণের দায়িত্ব নতুন প্রজন্মের ওপরই। তবে আমি বিশ্বাস করি, অতীতের প্রচেষ্টা থেকে কিছু মৌলিক শিক্ষা নেওয়া যেতে পারে। প্রথমত, দেশজুড়ে বিক্ষোভের যে ঢেউ বয়ে...
করোনার রোগী বাড়ছে, সব হাসপাতালে চিকিৎসা শুরু হয়নিদেশে সরকারি-বেসরকারি সব হাসপাতালে কোভিড-১৯ রোগীদের চিকিৎসা চালুর নির্দেশনা রয়েছে সরকারের। কিন্তু তা পুরোপুরি বাস্তবায়ন হয়নি। এই পরিস্থিতিতে বর্তমানে রোগী বাড়ার সঙ্গে সঙ্গে তাদের জন্য নির্ধারিত হাসপাতালগুলোতে চাপ বাড়ছে। হাসপাতালগুলোর নিবিড় পরিচর্যাকেন্দ্রগুলোর (আইসিইউ) শয্যাও ফাঁকা নেই। রাজধানীতে করোনার জন্য নির্ধারিত মহানগর হাসপাতাল এবং মাতৃ...
আজ টিভিতে যা দেখতে পাবেন: ত্রিদেশীয় সিরিজ (২০১৯) গাজী টিভি বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ বেলা ৩টা এশিয়া কাপ টি–২০(২০১৬) স্টার স্পোর্টস ১ ও ২ বাংলাদেশ–ভারত ফাইনাল: হাইলাইটস সকাল ১০টা ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার স্পোর্টস সিলেক্ট ২ লিজেন্ডস ২০১৯/২০ সকাল ৮–৩০ মি. ক্ল্যাসিক ম্যাচ বেলা ১১–৩০ মি. ও রাত ১১টা...
আমার হাতে লেগে আছে রক্তের দাগ গভীরে চুপচাপ দলাবাঁধা গোপন বিবাগ শৈশবে একবার ফড়িং ধরে তার লেজে সুতা বেঁধে উড়িয়ে দিয়েছিলাম। সুতার এক প্রান্ত ছিল আমার হাতে। বন্দী অথচ নিজেকে মুক্ত ভেবে ফড়িংটা কিছু দূর পর্যন্ত উড়ে যেতে পারতো। তারপর আরও উড়তে গিয়ে বাধা পেতো তার সুতোয় বাঁধা জীবনে। কে জানে সেই থেকে ফড়িংয়ের অভিশাপে আমিও বোধ হয় বাঁধা পড়ে আছি অদৃশ্য সুতোয়, ফলে পৃথিবীতে জীবন নিয়ে একই জায়গায় ঘুরপাক খাচ্ছি।...
গাড়ি আর মোটর সাইকেলের প্রতি ধোনির ভালোবাসার কথা বলতে গেলে সবারই জানা। আর তাঁর এই ভালোবাসা পুরোনোই। নতুন করে এমন একটি জিনিসেরই প্রেমে পড়েছেন ধোনি। তাঁর সেই প্রেম ট্রাক্টর এই তো আগামী মাসেই ৩৯-এ পা রাখবেন মহেন্দ্র সিং ধোনি। ঘরে সুন্দরী স্ত্রী আছেন, আছে লক্ষ্মীমন্ত একটি মেয়েও। এমন অবস্থায় আবার নতুন প্রেমে পড়েছেন ভারতের সাবেক অধিনায়ক! ভাবছেন, এ কেমন কথা? তাহলে শুনুন, গাড়ি আর মোটর...
চিকিৎসক, সাংবাদিকসহ শেরপুর জেলায় নতুন করে আরও ১০ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।তিনদিন পর ময়মনসিংহ মেডিকেল কলেজের পরীক্ষাগার থেকে গতকাল মঙ্গলবার শেরপুর জেলার নমুনা পরীক্ষার এ প্রতিবেদন পাওয়া গেছে। এ নিয়ে জেলায় কোভিড–১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯৪ জনে। জেলা ও উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নতুন আক্রান্ত ব্যক্তিদের মধ্যে শেরপুর সদরের ছয়জন, ঝিনাইগাতীর তিনজন...
জন্ম থেকে দুটি হাত নেই রাজবাড়ীর কালুখালী উপজেলার হিমায়েতখালী গ্রামের মো. হাবিবুর রহমানের। শারীরিক প্রতিবন্ধী সে। কিন্তু শারীরিক সমস্যা তাকে দমাতে পারেনি। আর্থিক ও শারীরিক প্রতিবন্ধকতা জয় করে এবারের দাখিল পরীক্ষায় কৃতিত্বের সাফল্য রেখেছে সে। হাবিবুর এবারের দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ ৪.৬৩ পেয়েছে। বাবার নাম মো. আবদুস সামাদ। মা হেলেনা খাতুন। তিন বোন ও এক ভাইয়ের মধ্যে হাবিবুর তৃতীয়। বাবা...
সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় কোভিড–১৯ আক্রান্ত ১৫ জনের মধ্যে ১২জনই সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘণ্টায় উপজেলায় নতুন করে কারও করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়নি। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ঝন্টু সরকার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আক্রান্ত নয়জনসহ মোট ৩৩জনের নমুনা সংগ্রহ করে গত সোমবার মযমনসিংহ মেডিকেল কলেজের পরীক্ষাগারে পাঠানো...
শৈশব থেকেই আমেরিকার স্থায়ী বাসিন্দা নায়ক হেলাল খান। পারিবারিক সূত্রে। নব্বইয়ের দশকের শুরুতে বাংলাদেশে আসা–যাওয়া তাঁর। পরবর্তীকালে নায়ক হিসেবে জনপ্রিয়তা পেলে দেশেই বেশির ভাগ সময় থাকতেন তিনি। স্ত্রী, তিন ছেলে এবং নয় ভাইবোনের সবাই নিউইয়র্কে থাকেন। এ বছরের জানুয়ারিতে বাংলাদেশেই ছিলেন তিনি। হঠাৎ বাবার অসুস্থের খবরে ছুটে যান আমেরিকা। তাঁর সঙ্গে কথা হলে জানা যায় করোনার এই মহামারিতে পরিবার নিয়ে...
প্রিয় নাশ, হাঁপিয়ে উঠেছি। পৃথিবীর এখন বড়ই অসুখ। করোনা নামক ভাইরাসটি আসার পর থেকে পৃথিবীর মানুষদের হাসির গল্প কোথায় যেন লুকিয়ে গেছে। দুঃখের গল্পে ভারী হয়ে উঠেছে খবরের শিরোনামের আকাশ–বাতাস। ঘরে থাকতে থাকতে আর ভালো লাগছে না।এখন কারও সঙ্গে দেখা হলে, কথা হলে বুক ফুলিয়ে খিলখিল করে কেউ হাসে না। অতি প্রিয়জনেরা এখন একসঙ্গে বসে আড্ডা দিতে বলে না। কেমন জানি একে অপরের বিদ্যমান দূরত্ব এখন শারীরিক,...
খুলনা মেডিকেল কলেজের ল্যাবে জেলার ২৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। গতকাল মঙ্গলবার পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় তাঁদের করোনা পজিটিভ ধরা পড়ে। খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মেহেদী নেওয়াজ বলেন, গতকাল খুলনা জেলার ১৪৮টি নমুনা পরীক্ষা করা হয়। এসব নমুনার মধ্যে ২৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তাঁদের ১০ জন নারী। শনাক্তদের মধ্যে ১২ জন দিঘলিয়া উপজেলার সেনহাটি এলাকার, একজন কয়রা...
করোনাভাইরাসের সংক্রমণের শুরু থেকেই উদ্বেগ, ভীতি প্রায় সবার মধ্যেই। এরপর যখন একটু একটু করে সংবাদমাধ্যমে আক্রান্ত আর মৃতের সংখ্যা দেখা শুরু হলো, তখন ভীতি রূপ নিল আতঙ্কে। আর প্রায় দুই মাসের বেশি সময় ঘরে থাকার পর সব যখন একটু একটু করে খুলে যাচ্ছে, সেই সঙ্গে বাড়ছে সংক্রমিত আর মৃতের সংখ্যা, তখন মন খারাপ হয়ে যাচ্ছে অনেকের। আগে কেবল সংক্রমিত আর মৃতেরা সীমাবদ্ধ ছিলেন ঘোষিত সংখ্যায়; এখন তা প্রবেশ করেছে...
করোনাকালের লকডাউন উঠে গেলেও অনেকে বাজারে গিয়ে কেনাকাটায় ভয় পাচ্ছেন। বিকল্প হিসেবে অনলাইনভিত্তিক দোকানগুলোকেই বেছে নিচ্ছেন ক্রেতারা। মুদিসামগ্রী, শাকসবজি, কাঁচা মাছ-মাংস থেকে শুরু করে রেস্তোরাঁর মুখরোচক খাবার—সবই মিলছে অনলাইনে। শুধু ঘরে বসে এক ক্লিকেই প্রয়োজনীয় পণ্য পৌঁছে যাচ্ছে ঘরের দোরগোড়ায়। একনজরে জেনে নেওয়া যাক আপনার প্রয়োজনীয় পণ্যটি কোথায় মিলবে? চালডাল কাঁচাবাজার, মাছ-মাংস থেকে শুরু...
নিয়মিত যোগব্যায়াম শরীরকে সুঠাম ও সতেজ রাখে। যোগব্যায়ামের কিছু আসনের মাধ্যমে শরীরে বাড়তি মেদ ঝরিয়ে ফেলা যায়। পেটের মেদ কমাতে কার্যকর এমন দুটি আসন করে দেখিয়েছেন যোগব্যায়াম প্রশিক্ষক বাপ্পা শান্তনু। চক্রাসন সময়কাল: ১০ সেকেন্ড দিয়ে শুরু করে ধীরে ধীরে প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী সময়কাল বাড়াবেন। যখন করবেন তখন ৩–৪ বার করবেন। উপকারিতা * এই আসন মেরুদণ্ডের হাড়কে নমনীয় করে তোলে,...
অদৃশ্য করোনাভাইরাসের আতঙ্ক আজ প্যান্ডেমিক আকার ধারণ করেছে। খুবই ছোঁয়াচে। সবাই আতঙ্কিত। রোগ যাতে না ছড়ায় সেই ব্যবস্থা নিতে বিশ্বব্যপী বেড়েছে পরিষ্কার–পরিচ্ছন্ন থাকার চেষ্টা। সামাজিক দূরত্ব মানা এখন জরুরি। মানুষের আয়রোজগার, বাচ্চাদের পড়াশোনা, পয়লা বৈশাখের মতো একটা সর্বজনীন বাঙালি উত্সব সবই বন্ধ হয়েছিল। ঈদেও সবাই ছিল ঘরবন্দী। এখনো অনেকে থাকছে ঘরে। বাইরে গেলে নাকে–মুখে মাস্ক ব্যবহার...
বাইরে যাচ্ছেন? সঠিক পদক্ষেপ নিয়ে বেরোচ্ছেন তো? যদি যেতেই হয়, তবে বাইরে যাওয়ার আগে এ প্রশ্নটি মাথায় নিয়ে বেরোবেন। একই সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ফিরে আসার পর। মানে, বাসার বাইরে থেকে ঘরে ফিরে করোনাভাইরাস থেকে বাঁচতে কিছু সতর্কতা মেনে চলতে হবে। ফিরে এসে নিচের বিষয়গুলো মেনে চলুন। l জুতা রাখবেন ঘরের বাইরে। পরুন রাবার বা সিলিকন জুতা, যা সহজে ধোয়া যায়। তা না হলে জুতার তলা স্যানিটাইজার বা...
ডিগ্রি (পাস কোর্স) পরীক্ষায় ফেল করার পর বাড়ি ছেড়ে চলে যান কুষ্টিয়া সদর উপজেলার খোর্দ আইলচারা গ্রামের কামাল উদ্দীন (৫৫)। এরপর ঢাকা থেকে সৌদি আরবে কাজ করতে যান। সেখানে প্রায় দুই বছর রাজমিস্ত্রির কাজ করে তিনি দেশে ফিরে আসেন। জড়িয়ে পড়েন মানবপাচারে। এ কাজের জন্য তাঁর কোনো লাইসেন্স নেই। বড় বড় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে তিনি নিজ এলাকাসহ দেশের বিভিন্ন জেলার শতাধিক মানুষকে বিদেশে পাঠিয়েছেন। তাঁদের...
চলমান সংকটের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে অর্থনৈতিক সূচকের কোনো দিকেই স্বস্তিদায়ক খবর নেই। রপ্তানি বাণিজ্যের প্রবৃদ্ধি বড় ধরনের কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। আমদানি বাণিজ্যের ক্ষেত্রেও বেশ নেতিবাচক প্রবৃদ্ধি। এটি সামগ্রিকভাবে আমাদের ব্যক্তি খাতের বিনিয়োগের জন্য খুবই নেতিবাচক বিষয়। লকডাউন পরিস্থিতিতে সারা দেশের অর্থনৈতিক কার্যক্রম থমকে গেছে। অন্যদিকে, উন্নত বিশ্বের অর্থনীতিতে দীর্ঘমেয়াদি মন্দার আশঙ্কা এবং...
বরিশাল বিভাগের ৬ জেলায় গতকাল পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৬৬২। গত সপ্তাহ পর্যন্ত সেখানে প্রতিদিন ৮ থেকে ১৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তবে চলতি সপ্তাহের হিসাবটা ভয় ধরিয়েছে অনেকের মনে। সবশেষ গতকাল মঙ্গলবার ৫৫ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, ঈদের আগে ঢাকা, নারায়ণগঞ্জের মতো করোনায় আক্রান্ত এলাকা থেকে মানুষ হুড়োহুড়ি করে বরিশালে ফিরে নিজ নিজ এলাকায়...
করোনাভাইরাসের কারণে গত মার্চ থেকে এ পর্যন্ত সব ধরনের সরকারি চাকরির বিজ্ঞপ্তি বন্ধ আছে। এই সময়ে অনেকের চাকরিতে আবেদনের বয়স শেষ হয়ে গেছে। তাঁরা চাইছেন দেশের এই বিশেষ সময়ের কথা বিবেচনা করে ভবিষ্যতে যেসব চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে, সেখানে যেন তাঁদের আবেদনে বয়সের শর্ত শিথিল করা হয়। তবে জনপ্রশাসন মন্ত্রণালয় বলছে, তারা এই বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা...
৭২ দিন শুটিং বন্ধ থাকার পর ১ জুন শুরু হয়েছে শুটিং। ছোট পর্দার ১৪টি সংগঠন বেশ কিছু নির্দেশনা দিয়ে গত ২৮ মে এই সিদ্ধান্ত নেয়। করোনার কারণে শুটিং নিয়ে অনেকের দ্বিমত থাকলেও বেশ কিছু নির্মাতা, শিল্পী, কলাকুশলী গত ১ মে থেকে সংগঠনের সব শর্ত মেনে শুটিং করছেন। তবে শুটিং সেটে সংগঠনের পক্ষ থেকে মনিটরিং সেল থাকার কথা থাকলেও তা ছিল না। দুই মাসের বেশি সময় পর শুটিং শুরুর ঘোষণা এলে শুটিং হাউস মালিকদের মধ্যে...
বর্তমানে করোনার সুবাদে ই–লার্নিংয়ের চাহিদা প্রচুর বেড়েছে। এই প্ল্যাটফর্মগুলো পেইড প্রোমোশনও করছে বেশ। সবাই মোটামুটি কোর্স করছে। এর পাশাপাশি সবচেয়ে বেশি যে প্রশ্নটা আমাকে পরিচিতরা করেছেন সেটা হলো, এই কোর্স সার্টিফিকেটগুলোর আসলেই ভ্যালু রয়েছে কি না।মজার প্রশ্ন। আমি একটা মোটামুটি মানের সার্ভে করার চেষ্টা করেছি। বিভিন্ন কোম্পানিতে যাঁরা চাকরি করছেন, মানবসম্পদ বিভাগে যাঁরা চাকরি করছেন, বিভিন্ন...
করোনাভাইরাসের মহামারির শুরু থেকেই বিশ্বজুড়ে অসংক্রামক ব্যাধি (ডায়াবেটিস, ক্যানসার, হৃদ্রোগ অথবা দীর্ঘমেয়াদি শ্বাসতন্ত্রের রোগ ইত্যাদি) প্রতিরোধ ও চিকিৎসা কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। নিম্ন আয়ের দেশগুলোতে এই পরিস্থিতি সবচেয়ে জটিল আকার ধারণ করেছে। ১৫৫টি দেশে পরিচালিত এক জরিপের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ তথ্য জানিয়েছে। সংস্থাটির মতে, এসব রোগের চিকিৎসা নিশ্চিত...
মনে পড়ে ডেভিড শেফার্ডকে? বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের এই মানুষটিকে বিশেষভাবে মনে রাখা উচিত। এদেশের ক্রিকেটের দুটি বড় ঘটনায় যে তাঁর নাম জড়িয়ে আছে। মোটাসোটা, নাদুস–নুদুস শরীরের সেই সর্বজন শ্রদ্ধেয়, বিখ্যাত আম্পায়ার বাংলাদেশের ক্রিকেটের কোন দুটি ঘটনার সঙ্গে জড়িয়ে আছেন, সে আলোচনায় পরে আসা যাবে। তবে এতটুকু বলে দেওয়া যেতে পারে, সে দুই ঘটনার নায়ক আমিনুল ইসলাম ও মোহাম্মদ আশরাফুল। তাঁর আগে ডেভিড...
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে সারা বিশ্বেই ভোক্তা চাহিদা কমে গেছে। বাংলাদেশেরও আমদানি কমছে, রপ্তানিও কমে গেছে। প্রবাসী আয় এলেও সামনে কঠিন সময়। তবে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিস্থিতি এখনো ভালো। অন্যদিকে দেশের রাজস্ব আয়ের পরিস্থিতি নাজুক। সঞ্চয়পত্র বিক্রি কমে যাওয়ায় সরকারের সুদ পরিশোধ ব্যয় কমলেও আগের চেয়ে ব্যাংক থেকে ঋণ নিতে হচ্ছে অনেক বেশি। ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা এক দফা বাড়ানো...
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বানিয়ারচর ক্যাথলিক গির্জায় বোমা হামলা ট্র্যাজেডি দিবস আজ ৩ জুন। ২০০১ সালের এই দিনে ভয়াবহ বোমা হামলায় গির্জায় প্রার্থনারত খ্রিষ্টান সম্প্রদায়ের ১০ জনের প্রাণ নিভে যায় এবং আহত হয় অর্ধশত মানুষ। এ হত্যাকাণ্ডের ১৯ বছর অতিবাহিত হলেও সম্পন্ন হয়নি বিচারকাজ। ফলে হতাশা আর ক্ষোভ নিয়ে দিন কাটাচ্ছেন নিহত ব্যক্তিদের পরিবার ও স্বজনেরা। অন্য বছরের মতো এ বছরও বোমা হামলায় নিহত...
ডাকঘর! রবিঠাকুরের অন্যতম শ্রেষ্ঠ নাটক। ‘অমল’ নামের একটি শিশুর অবসন্নতা ও মৃত্যুর কাহিনি লেখক ফুটিয়ে তুলেছেন তাঁর লেখায়। আমার এই লেখাটি কোনো নাটক বা উপন্যাস নয়। লেখাটি মূলত ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হওয়া বাংলাদেশের পোস্ট অফিস নিয়ে। একটা সময় ছিল, যখন মানুষ ডাকঘরের মাধ্যমে তাদের প্রিয় মানুষদের কাছে চিঠি আদান–প্রদান করে যোগাযোগ রক্ষা করত। ফলে যোগাযোগের মাধ্যম হিসেবে চিঠি আদান–প্রদানে রানার, ডাক...
সকালে উঠে আয়েশ করে এক কাপ চা। তারপর শুরু হবে দিনের বাকি কাজ। এখন অবশ্য অনেকের দিন শুরুই হচ্ছে অনলাইন মিটিংয়ের মধ্য দিয়ে। ঘরে পারিবারিক আবহের মধ্যে জায়গা বের করা, মিটিংয়ে নতুন নতুন পরিকল্পনা জমা দেওয়া সবকিছুই চলতে থাকে একসঙ্গে। এর মধ্যে পরিপাটি হওয়ার সুযোগ কোথায়? তবে আনুষ্ঠানিক সভার বেলায় কিছুটা পরিপাটি হয়ে নেওয়াই ভালো। হোক না সেটা অনলাইনে। এটাও কাজের অংশ। অনলাইনে দাপ্তরিক আলোচনার আগে কিছুটা...
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে যুক্তরাজ্যে যেসব বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, তা শিথিল করার পর এবার ঘোড়ার পিঠে চড়ে ঘুরে বেড়ালেন রানি দ্বিতীয় এলিজাবেথ। রোববার লন্ডনের পশ্চিমাঞ্চলে উইন্ডসর হোম পার্কে ঘোড়ার পিঠে চড়ে ঘুরে বেড়ান তিনি। এর ছবিও প্রকাশ করা হয়েছে। এ সময় তাঁর সঙ্গে প্রিন্স ফিলিপও ছিলেন। এদিকে যুক্তরাজ্যের স্কুলগুলো গতকাল সোমবার থেকে আংশিকভাবে খুলে দেওয়া হয়েছে। যদিও এ নিয়ে ইতিমধ্যে বিতর্ক...
দেখতে দেখতে এক বছর হয়ে গেল নাট্যজন অধ্যাপক মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার। গেল বছর এই দিন, ২ জুন দুপুরে শেষবারের মতো পৃথিবীর বাতাসে নিশ্বাস নেন গুণী এই মানুষটি। চিরতরে চলে যাওয়ার আগে শেষ জন্মদিনে (১৮ জানুয়ারি ২০১৯) তাঁরই উপস্থিতিতে পরিবারের পক্ষ থেকে একটি ঘোষণা দেওয়া হয়। জানানো হয়, প্রতিবছর নাটকে বিশেষ অবদানের জন্য ‘অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার’ প্রদান করা হবে।...
পঙ্গপাল মূলত একপ্রকার পতঙ্গ। এটি এক্রিডিডেই গোত্রের ছোট শিংকের বিশেষ প্রজাতির অন্তর্ভুক্ত। এরা সাধারণত দল বা ঝাঁক বাঁধা অবস্থায় চলাচল করে থাকে। কিন্তু পঙ্গপাল এবং ঘাসফড়িংয়ের মধ্যে পার্থক্যগত কোনো শ্রেণিবিন্যাস নেই। মরুর এই পঙ্গপাল মূলত আরব উপদ্বীপের দেশগুলোতে বসবাস করে থাকে। বিগত বছরগুলোতে হর্ন অব আফ্রিকা, অস্ট্রেলিয়া, পাকিস্তান, ভারতসহ ২৫টি দেশে প্রায় ১৬ মিলিয়ন বর্গকিলোমিটার জুড়ে ভয়ানক এ...
ছোট, ছিমছাম টিনের বাড়িটি ঘুরে দেখছিল জিনাত। এখন থেকে এই বাড়িতেই থাকবে সে। মিনহাজ হোসেন পুকুরঘাটে গেছেন পরিষ্কার হতে। গোসল করে চুল ছেড়ে উঠানে ঘুরে বেড়াচ্ছিল জিনাত। লাউয়ের মাচায় কচি লাউ ঝুলছে। আমগাছভর্তি মুকুল। বকুলগাছের নিচটা ফুল পড়ে গালিচা হয়ে রয়েছে যেন। চারপাশের বাতাসে বকুলের অপূর্ব সুবাস ভেসে বেড়াচ্ছে। ঘুরতে ঘুরতে এক জায়গায় থমকে দাঁড়ায় জিনাত। বাগানের এক পাশে ওটা কী? তাঁত না? হ্যাঁ, ছোট্ট...
বিশেষজ্ঞরাই আঙুল দিয়ে দেখিয়েছেন, যুক্তরাষ্ট্রে দশকের পর দশক ধরে বর্ণবাদ চলে আসছে। শ্বেতাঙ্গের চেয়ে তিন গুণ বেশি কৃষ্ণাঙ্গ মারা যান পুলিশের হেফাজতে। স্বাস্থ্যসেবাতেও এই দু্ইয়ের মধ্যে বিভেদ প্রকট। আর্থিকভাবে সাদাদের চেয়ে অনেকটা দুর্বল কালোরা। এরই মধ্যে ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে অনেকটাই অপ্রত্যাশিতভাবেই জয় পান রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। বলা হয়ে থাকে, তিনি একজন শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদের...
নেত্রকোনায় নতুন করে আরও আটজনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে দুজন নারী রয়েছেন। নতুন শনাক্তের মধ্যে কেন্দুয়া উপজেলায় সবচেয়ে বেশি পাঁচজন কোভিড–১৯ এ আক্রান্ত হয়েছেন। আর একজন করে আক্রান্ত হয়েছেন মোহনগঞ্জ, পূর্বধলা ও সদর উপজেলার। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২৪৯ জনে।মোট আক্রান্তের মধ্যেও কেন্দুয়ায় সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত ১২ টায় জেলা...
কোনোভাবেই আইপিএল খেলা থেকে বঞ্চিত হতে চান না অস্ট্রেলিয়ার সেরা এই ব্যাটসম্যান গোটা বিশ্বের প্রত্যেকটা খেলার সূচি বদলে দিচ্ছে করোনাভাইরাস।বাদ পড়েনি আইপিএলও। মার্চের শেষ শুরু হওয়ার কথা যে টুর্নামেন্টের, সে টুর্নামেন্ট আদৌ এ বছর আয়োজন করা সম্ভব হবে কি না, জেগেছে সংশয়। পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো বছরের শেষের দিকে আয়োজিত হতেও পারে, আবার না-ও পারে। আইপিএল খেলার সুযোগ এলে কোনোভাবেই হাতছাড়া...
মন বেশ খারাপ হয়ে আছে, তাই না? ভাবছেন আবার কবেই-বা ফিরতে পারব স্বাভাবিক জীবনে। এই ভাবনাতেই কেটে যাচ্ছে হয়তো একেকটি দিন। একদিন সবকিছুই স্বাভাবিক হয়ে যাবে, দূর হবে করোনাভাইরাস সংক্রমণের ভীতি। কিন্তুই এরই মধ্যে যে মানসিক বিপর্যয় সবাইকে ঘিরে ধরেছে, সেটি কাটিয়ে ওঠা খুব জরুরি। কারণ, এখন মনোবল শক্ত না হলে এর প্রভাব পড়বে শরীরে। তাই মনকে চাঙা রাখা এই সময়ে একান্ত প্রয়োজন। নিজেকে পরিপাটিভাবে সাজিয়ে...
করোনাভাইরাস মূলত শ্বাসতন্ত্রে সংক্রমণ ঘটায়। তবে এর কারণে শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গেও সমস্যা হতে পারে। পরিপাকতন্ত্রের সমস্যাও দেখা দিতে পারে। এ ক্ষেত্রে অন্যতম উপসর্গ হলো খাবারে প্রচণ্ড অরুচি, স্বাদহীনতা, ডায়রিয়া বা পাতলা পায়খানা, বমি বা বমিভাব ইত্যাদি অন্যতম। এ ছাড়া পেটে ব্যথাও হতে পারে। খাবারে অরুচি হতে পারে করোনার সংক্রমণের প্রাথমিক একটি লক্ষণ। জ্বর বা কাশির মতো উপসর্গ দেখা দেওয়ার আগেই...
সীমা রউফের বেড়ে ওঠা চট্টগ্রামে। প্রায় ৩০ বছর ধরে বসবাস করেছেন চট্টগ্রামের কাফকো হাউজিং কলোনিতে। রান্নার প্রতি ভালোবাসা জন্মে স্কুলে পড়ার সময়। তখন নানা রকম বেকিং দিয়ে হাত পাকাতে থাকেন। এখন দেশি–বিদেশি নানা রকম রান্না করতে ভালোবাসেন। একসময় একটি বিউটি পারলার পরিচালনা করলেও এখন পুরোদস্তুর রন্ধনশিল্পী। ইউটিউবে তাঁর রান্নার চ্যানেল রয়েছে। নকশার পাঠকদের জন্য চট্টগ্রামের কয়েকটি খাবারের রেসিপি...
অভিষেকটা ছিল দুর্দান্ত। বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে সুযোগ পেয়েই হ্যাটট্রিক করেছিলেন শেহান মাদুশঙ্কা। এরপ আর প্রত্যাশিত পথে এগোয়নি এই পেসারের ক্যারিয়ার। গত ২৩ মে লকডাউনের মাঝেই ২.৭ গ্রাম কোকেন নিয়ে পুলিশের হাতে ধরা পরেন মাদুশঙ্কা। তাঁকে সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ করতে দেরি করেনি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। তরুণ পেসারের এই দুর্দশায় এগিয়ে এসেছেন দেশটির সেরা ফাস্ট বোলার লাসিথ...
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে পাঁচ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ ৩৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাস শনাক্ত হওয়া ব্যক্তির সংখ্যা ৩৯২ জনে দাঁড়াল। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান গতকাল সোমবার রাতে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ল্যাবরেটরিতে বগুড়ার ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে বগুড়ার ২৮ জনের করোনা পজিটিভ আসে।...
নেত্রকোনায় গত শনিবার থেকে গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত তিন দিনে পানিতে ডুবে সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে কলমাকান্দায় তিন, পূর্বধলায় দুই, দুর্গাপুরে এক ও আটপাড়ায় এক শিশু আছে। এই শিশুদের বয়স দুই থেকে নয় বছর। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে কলমাকান্দার পাঁচকাঠা গ্রামের সিদ্দিক মিয়ার দুই বছর বয়সী ছেলে আকাশ মিয়া বাড়ির উঠানে খেলা করছিল। একপর্যায়ে শিশুটি বাড়ির পাশের একটি...
করোনার সংক্রমণে বাংলাদেশ ছেড়েছেন ১১, ৮৯২ বিদেশি ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীনসহ ২০ টি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কয়েকটি সদস্য দেশ থেকে গত চার মাসে ছয় হাজার ২৪১ জন বাংলাদেশিকে পররাষ্ট্র মন্ত্রণালয় দেশে ফিরিয়ে এনেছে। একই সময় বাংলাদেশ থেকে ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীনসহ ২১ টি দেশ ও ইইউর কয়েকটি সদস্য দেশের ১১ হাজার ৮৯২ জন নাগরিক তাদের দেশে ফিরে গেছেন। এ ছাড়া গত দেড় মাসে আট হাজার ৯৭৬...
আগের দিন ট্রেন-লঞ্চ চালু হয়েছে। গতকাল সোমবার থেকে বাসও চলছে। স্বাভাবিক পরিস্থিতি থাকলে ঈদ শেষে এ সময়টায় বাস-ট্রেনের ফিরতি যাত্রায় ব্যাপক ভিড় হওয়ার কথা। কিন্তু কাল বাসে সেই চাপ দেখা যায়নি। কারণ, করোনা পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে বাস-ট্রেনে অর্ধেক আসন ফাঁকা রাখা হয়েছিল। পরিবহন মালিক-শ্রমিক ও রেল কর্তৃপক্ষ বলছে, ঈদের আগে-পরে একাধিকবার লকডাউনের মধ্যেই মানুষ যেনতেনভাবে ঢাকা ছেড়েছে বা প্রবেশ...
শুরু থেকে রাজধানী ও এর আশপাশের জেলায় সংক্রমণ বেশি ছিল। এখনো সেটা আছে। এখন সংক্রমণ বাড়ছে চট্টগ্রামেও। সারা দেশেই করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। তবে ৬৪ জেলার মধ্যে ৩৩টি জেলায় সংক্রমণ বেশি। এসব জেলার প্রতিটিতে রোগীর সংখ্যা ১০০ ছাড়িয়েছে। দেশে মোট আক্রান্ত রোগীর ৯৫ শতাংশ এই ৩৩ জেলায়। এসব জেলায় সংক্রমণও ঊর্ধ্বমুখী। সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) তথ্য বিশ্লেষণ করে...
আজ টিভিতে যা দেখতে পাবেন
কাচ্চি খেলে এক ধরনের আনন্দ হয়, আবার খেলায় জিতলে হয় আরেক ধরনের আনন্দ। পছন্দের বইটা কিনলে আনন্দ হয়, আনন্দ হয় পরীক্ষায় পাস করলেও। ঠিক তেমনি একটা অবর্ণনীয় আনন্দ হয় কোনো সমস্যা সমাধান করলে। যে আনন্দ সব আনন্দের চেয়ে ভিন্ন। তুমি আসলে এই জীবনে অনেকবার সমস্যা সমাধান করেছ এবং আমি নিশ্চিত করতে পারি, তোমার জীবনে এই আনন্দ অনেকবারই এসেছে। হয়তো তুমি জানোওনি কোনটাকে সমস্যা বলে, কিন্তু অনুভূতিটা পেয়ে গেছ। আজ...