Sunday, May 31, 2020

সংক্রামক রোগ প্রান্তিক মানুষ চেনে

আমরা রোগের সংক্রমণের জন্য জীবাণুকে দায়ী করি। এ কারণে বর্তমানে মহামারিতে আমাদের কাছে সবচেয়ে আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে কোভিড-১৯ ভাইরাস এবং আমাদের সার্বিক চেষ্টা হচ্ছে এই ভাইরাস থেকে নিরাপদে থাকা। এই মহামারি অনেকের কাছে একটি প্রাকৃতিক দুর্যোগের মতো এবং তাঁরা ভাবতে পারেন রোগটি যেকোনো মানুষকেই বিপদগ্রস্ত করতে পারে। আর এ কারণে তাঁদের মনে হতে পারে এই সংক্রমণের কোনো শ্রেণিভেদ নেই। যেকোনো মানুষ এ থেকে... বিস্তারিত



source http://www.prothomalo.com/opinion/article/1659672/%E0%A6%B8%E0%A6%82%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%95-%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%97-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7-%E0%A6%9A%E0%A7%87%E0%A6%A8%E0%A7%87

করোনা পরীক্ষার নমুনা কোথায় দেবেন

ঢাকা ও ঢাকার বাইরে ৫০টি কেন্দ্রে করোনা শনাক্তকরণের পরীক্ষা হচ্ছে। ঢাকায় নমুনা দেওয়া যাবে• অনলাইনে ফরম পূরণ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা করানো যাবে।  • স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালেও সরাসরি নমুনা সংগ্রহ করা হচ্ছে। ব্র্যাকের নমুনা সংগ্রহের বুথে সকাল সাড়ে ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত নমুনা দেওয়া যাবে। ব্র্যাকের বুথ রয়েছে • মিরপুর... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1659682/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%AE%E0%A7%81%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%A5%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8

এসএসসির ফল আজ

করোনাভাইরাসের কারণে অনিশ্চয়তার মুখে পড়া এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আজ রোববার প্রকাশ করা হবে। সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০২০ সালের এই পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বেলা ১১টায় শিক্ষামন্ত্রী দীপু মনি ফেসবুক লাইভের মাধ্যমে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন। এবার কেবল ওয়েবসাইট ও মুঠোফোনের মাধ্যমে শিক্ষার্থীরা ফল জানতে পারবে। যেসব... বিস্তারিত



source http://www.prothomalo.com/education/article/1659679/%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%8F%E0%A6%B8%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%AB%E0%A6%B2-%E0%A6%86%E0%A6%9C

ঝুঁকি নিয়েই আজ খুলছে সব

কোনো কোনো অফিসের প্রবেশপথে বসানো হচ্ছে জীবাণুমুক্তকরণ টানেল। কোথাও প্রতিদিন সবাইকে একসঙ্গে না এনে পালাক্রমে দায়িত্ব পালনের সিদ্ধান্ত হয়েছে। কাজের পরিসর সীমিত রাখা হচ্ছে কোনো কোনো অফিসে। আর সবাইকে মাস্ক পরাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি মানার প্রস্তুতি তো থাকছেই। এমন প্রস্তুতি নিয়ে টানা ৬৬ দিন বন্ধের পর আজ রোববার খুলছে দেশের সব সরকারি-বেসরকারি অফিস। পুঁজিবাজারসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানও খুলছে।... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1659678/%E0%A6%9D%E0%A7%81%E0%A6%81%E0%A6%95%E0%A6%BF-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87%E0%A6%87-%E0%A6%86%E0%A6%9C-%E0%A6%96%E0%A7%81%E0%A6%B2%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%AC

রশিদ মাস্টার

গ্রামের ছোট বাজার। মাঠচেরা সাপের মত একেবেঁকে চলা গিরাই নদির পাড়ঘেঁষা বাজার। রাশেদ অনেক এসেছে এ বাজারে। কিন্তু আজ এল কুড়ি বছর পরে। টানা একঘণ্টা বাজার সওদা সেরে ব্যাগটা হাতে করে সামনেই একটা ভাঙাচোরা চায়ের দোকানে ঢুকল। লম্বা কাঠের বেঞ্চের এক কোনায় বসতেই চমকে উঠলো সে। গায়ে সাদা ছেঁড়া গেঞ্জি, পায়ে সেকেলে চপ্পল, চুলার উপরে উপুড় হয়ে মাথা ঘুরে ঘুরে কাঠখড়ির আগুনে ফু দিচ্ছেন, চায়ের কেটলি পরখ করছেন। রশিদ... বিস্তারিত



source http://www.prothomalo.com/durporobash/article/1659674/%E0%A6%B0%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%A6-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0

আপাত ‘স্বাভাবিকতা’র দিকে আত্মঘাতী যাত্রা

মে ৩১ থেকে জুন ১৫ পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে ‘সীমিত পরিসরে’ অফিস-আদালত, গণপরিবহন, স্টক মার্কেট, বাজারঘাট ইত্যাদি খোলার সিদ্ধান্ত জানিয়েছে সরকার। কোভিড-১৯–এর করালগ্রাসে বিপর্যস্ত ১৭ কোটি নাগরিককে আরেকবারের মতো একটা নিশ্চিত আত্মঘাতী পথে ঠেলে দেওয়া ছাড়া এ সিদ্ধান্তকে আর কোনোভাবে ব্যাখ্যা করা যায় না। এ পর্যন্ত যা হয়েছে এই বছরের শুরুতে চীন, ইরান, ইতালিসহ বিশ্বের অনেক দেশে যখন... বিস্তারিত



source http://www.prothomalo.com/opinion/article/1659673/%E0%A6%86%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A4-%E2%80%98%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%95%E0%A6%A4%E0%A6%BE%E2%80%99%E0%A6%B0-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87-%E0%A6%86%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%98%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%80-%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE

Saturday, May 30, 2020

করোনায় থেমে নেই পদ্মা সেতু, বসে গেল ৩০তম স্প্যান

করোনা মহামারির সময়ও থেমে নেই পদ্মা সেতুর নির্মাণ কাজ। আজ শনিবার সকাল ৯টা ৩৫ মিনিটে শরীয়তপুরের জাজিরা প্রান্তে সেতুর ২৬ ও ২৭ নম্বর পিয়ারের (খুঁটি) ওপর বসানো হয়েছে ৩০তম স্প্যান। এ নিয়ে সেতুর ৪ হাজার ৫০০মিটার অংশ দৃশ্যমান হয়েছে। এখন সেতুর আরও ১১টি স্প্যান বসানো বাকি। পদ্মা সেতু প্রকল্প সূত্রে জানা গেছে, চলতি বছর এই সেতুর ১০টি স্প্যান বসানো হয়েছে। এর মধ্যে সারা দেশে সাধারণ ছুটির মধ্যেও ২৭ মার্চ... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1659510/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%AE%E0%A7%87-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%87-%E0%A6%AA%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%A4%E0%A7%81-%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%87-%E0%A6%97%E0%A7%87%E0%A6%B2-%E0%A7%A9%E0%A7%A6%E0%A6%A4%E0%A6%AE-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8

খাটের ওপর ছেলের লাশ, মায়ের লাশ আড়ায় ঝুলছিল

ঝিনাইদহের মহেশপুর উপজেলা থেকে শিশু সন্তান সহ মায়ের লাশ উদ্ধার করা হয়েছে। ঘরের ভেতর খাটের ওপর ছয় বছর বয়সী ছেলের লাশ পড়েছিল। আর গলায় শাড়ি পেঁচানো অবস্থায় মায়ের লাশ ঝুলছিল ঘরের আড়ায়। আজ শনিবার ভোররাতে উপজেলার নেপা ইউনিয়নের বাকশপোতা গ্রাম থেকে মা ও ছেলের লাশ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, পারিবারিক দ্বন্দ্বের জেরে গতকাল শুক্রবার রাতের কোনো এক সময় ঘুমন্ত ছেলেকে শ্বাসরোধ করে... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1659509/%E0%A6%96%E0%A6%BE%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%93%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%9B%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B6-%E0%A6%AE%E0%A6%BE%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B6-%E0%A6%86%E0%A7%9C%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%9D%E0%A7%81%E0%A6%B2%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%B2

মেসির চেয়ে ধনী ফেদেরার, রোনালদো

সবচেয়ে বেশি আয় করা খেলোয়াড়দের তালিকায় শীর্ষস্থান হারিয়েছেন আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি  গত বছরও এই তালিকার শীর্ষে ছিলেন মেসি। কিন্তু এবার তাঁকে সরিয়ে দিলেন টেনিস তারকা রজার ফেদেরার। বলা হচ্ছে সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদদের নিয়ে বানানো ফোর্বসের তালিকার কথা। বিভিন্ন টুর্নামেন্ট থেকে প্রাপ্ত প্রাইজমানি ও বিভিন্ন পণ্যের দূতিয়ালি করে প্রাপ্ত উপার্জনের এই তালিকায় বছরে দশ কোটি ৬৩ লাখ ডলার... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1659508/%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%9A%E0%A7%87%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%A7%E0%A6%A8%E0%A7%80-%E0%A6%AB%E0%A7%87%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%A6%E0%A7%8B

অনৈতিক কাজ বন্ধে অভিযান, গ্রেপ্তার চ্যাম্পিয়নস লিগের রেফারি

এ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে লিভারপুল ও ম্যানচেস্টার সিটির ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন স্লাভকো ভিনচিচ। রেফারিং ক্যারিয়ারের চূড়ার ওঠার সময়েই খেলেন ধাক্কা। স্লোভেনিয়ান এই রেফারিকে বসনিয়া ও হার্জেগোভিনার বিজেলজিনা নামক স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে। অনৈতিক কাজ ও অবৈধ মাদকের বিরুদ্ধে অভিযান চালানোর সময় গ্রেপ্তার হন শীর্ষ পর্যায়ের এই রেফারি। এ মৌসুমের চ্যাম্পিয়নস লিগে লিভারপুল-গেঙ্ক ও... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1659507/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%88%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9C-%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%87-%E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%A8%E0%A6%B8

সিলেটে র‌্যাবের ১৩ সদস্যের করোনা শনাক্ত

সিলেটে র‍্যাপিড অ‌্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৯) ১৩ সদস্যের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের পরীক্ষাগারে তাঁদের নমুনা পরীক্ষার ফল গতকাল শুক্রবার রাতে জানা গেছে। সিলেট র‌্যাব-৯–এর সহকারী পুলিশ সুপার (গণমাধ‌্যম) ওবাইন রাখাইন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। র‌্যাব সূত্রে জানা গেছে, গতকাল সিলেট র‌্যাব... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1659506/%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%9F%E0%A7%87-%E0%A6%B0%E2%80%8C%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B0-%E0%A7%A7%E0%A7%A9-%E0%A6%B8%E0%A6%A6%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%B6%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4

আবহাওয়ার হেঁয়ালিতে করোনার দিনগুলো

চোখজুড়ানো অপূর্ব নীলাকাশের নিচে বাংলাদেশের সুবিস্তীর্ণ উর্বর জমিনে সবুজের সমারোহ। দুপাশে সবুজের মাঝ দিয়ে কোথাও খাল, বিল, আর বয়ে যাওয়া নদীর অপরূপ সব নান্দনিক প্রাকৃতিক দৃশ্য চারদিকে। দৃষ্টিনন্দন এই প্রকৃতি অনেক আনন্দ দেয়। হৃদয়ে মিষ্টি দোলা দেয়। প্রকৃতির এই মোহে মানুষের মনের সব দরজা খুলে যায়। মনের দরজা খুলে বৈচিত্র্যময় সব সৃষ্টির রহস্যের মাঝে নিজেকে বিলিয়ে মানুষ প্রকৃতির মুক্ত বাতাস নেয়। নগরীয়... বিস্তারিত



source http://www.prothomalo.com/durporobash/article/1659478/%E0%A6%86%E0%A6%AC%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B9%E0%A7%87%E0%A6%81%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%97%E0%A7%81%E0%A6%B2%E0%A7%8B

ফুল কোর্ট সভা বাতিল, ১৮ বিচারক শপথ নেবেন ভিডিও কনফারেন্সে

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া ১৮ বিচারক আজ শনিবার শপথ নিতে যাচ্ছেন। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে বেলা তিনটায় ১৮ বিচারককে শপথবাক্য পাঠ করাবেন। এ পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে বেলা তিনটায় অনুষ্ঠেয় পূর্বঘোষিত ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফুল কোর্ট সভা বাতিল করা হয়েছে। গতকাল শুক্রবার সুপ্রিম... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1659505/%E0%A6%AB%E0%A7%81%E0%A6%B2-%E0%A6%95%E0%A7%87%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9F-%E0%A6%B8%E0%A6%AD%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B2-%E0%A7%A7%E0%A7%AE-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%95-%E0%A6%B6%E0%A6%AA%E0%A6%A5-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%93

ছড়া

প্রার্থনা : আখতার হুসেন প্রকৃতিকে চলো আরও বেশি ভালোবাসি তার মুখে সর্বদা থাকে যেন হাসি। প্রকৃতির সুখ মানে আমাদেরও সুখ নির্মল শান্তিতে ভরে থাকে বুক। প্রকৃতিকে ধ্বংসের যত আয়োজন ডেকে আনে মৃত্যুর যত না কারণ। প্রকৃতির এতটুকু ক্ষতি করা হলে আগে-পরে তার ফল ঠিক ঠিক ফলে। নিরাপদ থাকে নাকো ছোট-বড় প্রাণী এ কথা জেনেও বলো আমরা তা মানি! গুটিকয় মানুষের লোভ সীমাহীন প্রকৃতিকে ধ্বংসের আসল সঙিন। চলছে তো... বিস্তারিত



source http://www.prothomalo.com/pachmisheli/article/1659504/%E0%A6%9B%E0%A7%9C%E0%A6%BE

গুড্ডুবুড়া

কালকে ঈদ হবে না। কেন মা? আজ চাঁদ দেখা যায়নি তো, তাই কালকে ঈদ হবে না। যেদিন চাঁদ ওঠে, চাঁদ দেখা যায়, তার পরের দিন ঈদ হয়।   চাঁদ মামা, ওপরে উঠে আসেন।   মা, কাল ঈদ।  না, পরশু। চাঁদ তো ওঠেনি। মা, আমি নিজের চোখে দেখলাম, চাঁদ মামা সিঁড়ি বেয়ে ওপরে উঠলেন! বিস্তারিত



source http://www.prothomalo.com/pachmisheli/article/1659503/%E0%A6%97%E0%A7%81%E0%A6%A1%E0%A7%8D%E0%A6%A1%E0%A7%81%E0%A6%AC%E0%A7%81%E0%A7%9C%E0%A6%BE

দুঃসময়ে দীপ্ত তারুণ্য

কেউ পর্যটক, কেউ সামাজিক উদ্যোক্তা, কেউবা শিক্ষক, চিকিৎসক বা কার্টুনিস্ট। তাঁরা সবাই করোনাভাইরাসের এই দুঃসময়ে সোচ্চার হয়েছেন, কেউ দাঁড়িয়েছেন অসহায় মানুষের পাশে, কেউবা কাজ করেছেন সচেতনতার। এমন পাঁচজনকে নিয়ে এবারের বিশেষ আয়োজন। আশা–জাগানিয়া ইশরাত : সজীব মিয়া যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা শেষে দেশে ফিরে এলেন ইশরাত করিম। তাঁর প্রত্যাবর্তন নিয়ে অনেকের কানাঘুষা, নিশ্চয় বড় কোনো প্রতিষ্ঠানে চাকরির... বিস্তারিত



source http://www.prothomalo.com/we-are/article/1659501/%E0%A6%A6%E0%A7%81%E0%A6%83%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%A6%E0%A7%80%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%AF

ইস্তানবুলে হচ্ছে না এবারের চ্যাম্পিয়নস লিগ ফাইনাল

করোনাভাইরাসের প্রভাব ফুটবলে পড়েছে বহু আগেই। এবার ওই একই কারণে পরিবর্তিত হচ্ছে চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ভেন্যু ৩০ মে, অর্থাৎ আজ রাতে হওয়ার কথা এবারের চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। যে মাঠে ২০০৫ সালে লিভারপুল সবাইকে চমকে দিয়ে এসি মিলানকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ জিতেছিল, তুরস্কের ইস্তানবুলের সেই কামাল আতাতুর্ক স্টেডিয়ামে হবে সে ফাইনাল, এমনটাই নির্ধারিত ছিল। তবে করোনাভাইরাসের কারণে সেই পরিকল্পনায়... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1659500/%E0%A6%87%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%AC%E0%A7%81%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%B9%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%8F%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%A8%E0%A6%B8-%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%97-%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2

কার্টুনে করোনা সচেতনতা

মুঠোফোনে দ্বিতীয় দফায় কথা হলো সৈয়দ রাশাদ ইমামের সঙ্গে। শুরুতেই বললেন, ‘সবার তো সম্মুখসারির যোদ্ধা হওয়ার প্রয়োজন নেই। আমরা কার্টুনিস্টরা কার্টুন এঁকে করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারি। মানুষের মনে বার্তা পৌঁছে দিতে পারি।’ সে কাজটাই তিনি করেছেন, কিংবা করে যাচ্ছেন। করোনাকালকে কেন্দ্রে রেখে ‘করোনার বিরুদ্ধে লড়াই’ শিরোনামে কার্টুন আঁকার প্রতিযোগিতার আয়োজন করে কার্টুন... বিস্তারিত



source http://www.prothomalo.com/we-are/article/1659499/%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%81%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%B8%E0%A6%9A%E0%A7%87%E0%A6%A4%E0%A6%A8%E0%A6%A4%E0%A6%BE

সিলেটে করোনা আক্রান্ত নার্সের মৃত্যু

সিলেটে করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নার্স (ব্রাদার) রুহুল আমিন (৪৮) মারা গেছেন। করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য সিলেটে নির্ধারিত হাসপাতাল শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে গতকাল শুক্রবার রাত সোয়া ১০টার দিকে তিনি মারা যান। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র নার্সের... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1659498/%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%9F%E0%A7%87-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%86%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81

ফুলগাছে পানি দিই

ফুলকে মনে করা হয় পবিত্রতা, শুদ্ধতা, সুন্দর ও স্বচ্ছতার প্রতীক। বাহারি রং, বৈচিত্র্যময় আকৃতি কিংবা মন কাড়া সুগন্ধ, সব মিলিয়েই ফুল পেয়েছে এমন স্বীকৃতি। যা কিছু সুন্দর, তাতেই রয়েছে ফুলের অপরিহার্য ব্যবহার। সৌন্দর্য প্রকাশে ফুল দিয়ে কত উপমাও দিয়ে থাকি আমরা। ফুলের মতো পবিত্র চরিত্র, ফুলের মতো স্নিগ্ধ হৃদয়, ফুলের মতো রূপ; এমন কত কী! ফুলের প্রশংসায় অনেক কথাই হলো। কিন্তু কেন ফুল নিয়ে এত কথকতা? আজ ৩০... বিস্তারিত



source http://www.prothomalo.com/pachmisheli/article/1659497/%E0%A6%AB%E0%A7%81%E0%A6%B2%E0%A6%97%E0%A6%BE%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%87

আপনার রাশি

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬এ সপ্তাহে আবেগের মাথায় কাউকে কোনো কড়া কথা বলে বসবেন না। চিন্তা দ্বারা আবেগ নিয়ন্ত্রণ করা সম্ভব। সেই... বিস্তারিত



source http://www.prothomalo.com/life-style/article/1659496/%E0%A6%86%E0%A6%AA%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B6%E0%A6%BF

বাড়ি বাড়ি গিয়ে তাঁরা বিনা মূল্যে যা দিচ্ছেন

মহামারির এই সময় সংকটে আছে মানুষ। এই সংকট মানুষকে কাজ থেকে দূরে সরিয়েছে, ঘরের ভেতর আটকে রেখেছে। সীমিত আয়ের মানুষ পড়েছে বিপাকে। এমন বিপন্ন সময়ে মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন একদল তরুণ। তাঁরা বাড়ি বাড়ি ছুটছেন। বিশেষ করে যাঁদের কিছু জমিজমা আছে। তাঁদের হাতে তুলে দিচ্ছেন নানা জাতের শাকসবজির বীজ, যাতে হাতের নগদ টাকা ফুরিয়ে গেলেও শাকসবজি বেচে কোনো রকমে চলতে পারেন। বিনা মূল্যেই এসব বীজ বিলাচ্ছেন তাঁরা।... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1659495/%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BF-%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BF-%E0%A6%97%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%81%E0%A6%B0%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%AE%E0%A7%82%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87-%E0%A6%AF%E0%A6%BE-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8

সময় কাটছে অর্থপূর্ণ

করোনাভাইরাস পাল্টে দিয়েছে আমাদের জীবনের বাস্তবতা। দেশ-বিদেশের পাঠকেরা এখানে লিখছেন তাঁদের এ সময়ের আনন্দ-বেদনাভরা দিনযাপনের মানবিক কাহিনি। আপনিও লিখুন। পাঠকের আরও লেখা দেখুন প্রথম আলো অনলাইনে। লেখা পাঠানোর ঠিকানা: dp@prothomalo.com আমার সেরিব্রাল পালসি আছে। তাই আমি হুইলচেয়ারে চলাচল করি। থাকি ব্রাহ্মণবাড়িয়ায়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে হিসাববিজ্ঞান বিভাগ থেকে বিবিএ করেছি। এবার এ বিষয়ে একই... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1659494/%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%9F-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%85%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%AA%E0%A7%82%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A3

ঋতুপর্ণ যে কারণে গুরুত্বপূর্ণ

ঋতুপর্ণ মানেই একসময় আমার কাছে মনে হতো মন খারাপের দিনে মেঘ পিওনের ব্যাগের কথা। কেমন অন্য রকম ভালো লাগা কাজ করত। তারপর ঋতুপর্ণের বয়স বাড়ল, সঙ্গে আমারও। ধীরে ধীরে পরিচিত হলাম তাঁর চলচ্চিত্রে ‘চোখা চোখা’ ভাষায় ঝগড়া করা, মন ভার করা সংলাপ বলা আর গম্ভীর চিন্তা করা চরিত্রগুলোর সঙ্গে। দেখলাম যে ঋতুর সিনেমায় আদিগন্ত মাঠ বা খোলা আকাশের দেখা মেলা ভার; বরং সিনেমাগুলোতে জানালার ফাঁক গলিয়ে... বিস্তারিত



source http://www.prothomalo.com/entertainment/article/1659482/%E0%A6%8B%E0%A6%A4%E0%A7%81%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A3-%E0%A6%AF%E0%A7%87-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A3%E0%A7%87-%E0%A6%97%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%AA%E0%A7%82%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A3

কোভিড-১৯ মোকাবিলা ও ‘হাসি’

বিশ্বব্যাপী মহাদুর্যোগে যেখানে প্রতিদিন মানুষ হারাচ্ছে তার প্রিয়জনকে, সেখানে এ রকম একটা সিরিয়াস ব্যাপার নিয়ে ‘হাসি’! হ্যাঁ, না হেসে উপায় নেই, যত দিন না বিজ্ঞানীরা এ রোগের কোনো প্রতিকার করতে পারছেন। আর হাসবেন না কেন, যদি ‘লাফটার ইজ দ্য বেস্ট মেডিসিন’ এই বিখ্যাত প্রাচীন প্রবাদটা আজ সত্যি হয়। ‘হাসি’ কি সত্যিই করোনাভাইরাসকে মোকাবিলা করতে পারবে? এর উত্তর খুঁজে পেতে আগে জেনে নিতে হবে ‘হাসি’ আদৌ... বিস্তারিত



source http://www.prothomalo.com/nagorik-sangbad/article/1659467/%E0%A6%95%E0%A7%8B%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A1-%E0%A7%A7%E0%A7%AF-%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%93-%E2%80%98%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A6%BF%E2%80%99

করোনার রোগীদের নিয়ে যাবেন কোথায়

ঢাকায় করোনাভাইরাসে সংক্রমিত রোগীদের চিকিৎসায় সরকারি হিসাবে ৭ হাজার ২৫০ শয্যা প্রস্তুত থাকার কথা বলা হচ্ছে। আদতে এত শয্যাও নেই এবং কোভিড রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত হাসপাতালগুলোর সব কয়টিতে রোগী ভর্তিও শুরু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা অবশ্য প্রথম আলোকে বলেন, এখন ৫০ শয্যার বেশি যেকোনো হাসপাতালে, হোক সেটা সরকারি বা বেসরকারি পৃথক ব্যবস্থাপনায়, কোভিড-ননকোভিড দুই... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1659491/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%97%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%A5%E0%A6%BE%E0%A7%9F

কালোটাকা সাদা করার সুযোগ আসছে

আগামী ২০২০-২১ অর্থবছরের নতুন বাজেটে কালোটাকা সাদা করার বড় ধরনের সুযোগ দেওয়া হতে পারে। করোনা পরিস্থিতিতে রাজস্ব বৃদ্ধির পাশাপাশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য কালোটাকা সাদা করার সুযোগ দেওয়ার কথা ভাবা হচ্ছে। জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর সূত্রে জানা গেছে, আপাতত কালোটাকা সাদা করার দুটি উপায় চিন্তা করা হচ্ছে। প্রথমত, ঢালাওভাবে বিনা প্রশ্নে সাদা করার সুযোগ। সে ক্ষেত্রে ৫-১০ শতাংশ কর দিয়ে অবৈধ উপায়ে... বিস্তারিত



source http://www.prothomalo.com/economy/article/1659490/%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%BE-%E0%A6%95%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97-%E0%A6%86%E0%A6%B8%E0%A6%9B%E0%A7%87

অনুমোদন নিয়েই রোগী সেজে দেশ ছেড়েছেন সিকদারের দুই ছেলে

এক্সিম ব্যাংকের দুই কর্মকর্তা হত্যাচেষ্টা মামলার আসামি, সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার ও তাঁর ভাই দিপু হক সিকদার রোগী সেজে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ছেড়ে গেছেন। নিজেদের মালিকানাধীন আরঅ্যান্ডআর এভিয়েশনের একটি উড়োজাহাজকে 'রোগীবাহী' হিসেবে দেখিয়ে ২৫ মে দুপুরে তাঁরা ব্যাংককের উদ্দেশে দেশ ছাড়েন। সরকারের সংশ্লিষ্ট সব পক্ষের অনুমোদন নিয়েই দেশ ছেড়েছেন হত্যাচেষ্টা মামলার আসামি... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1659488/%E0%A6%85%E0%A6%A8%E0%A7%81%E0%A6%AE%E0%A7%8B%E0%A6%A6%E0%A6%A8-%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87%E0%A6%87-%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%97%E0%A7%80-%E0%A6%B8%E0%A7%87%E0%A6%9C%E0%A7%87-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6-%E0%A6%9B%E0%A7%87%E0%A7%9C%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%95%E0%A6%A6%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%87

দেশ থেকে কি করোনা চলে গেছে

যেভাবে ছুটি বাতিল করে দেওয়া হচ্ছে, যানবাহন চালু করা হচ্ছে তাতে তো মনে হচ্ছে দেশ থেকে করোনা চলে গেছে। করোনা নিয়ে নানা ব্যবস্থাপনায় সরকারের প্রশংসা না করলেই নয়। কিন্তু ছুটি দেওয়া, লকডাউন, দোকানপাট খোলা এই ধরণের সিদ্ধান্ত বারবার প্রশ্নের সম্মুখীন হচ্ছে মানুষের কাছে। বারবার তিনবার। খুবই জনপ্রিয় একটি কথা। তিনবার পর্যন্ত একটা জিনিস সহ্য করা যায়। কিন্তু আমরা তো অগণিত অসংখ্য ভুল করে যাচ্ছি। এত বড়... বিস্তারিত



source http://www.prothomalo.com/nagorik-sangbad/article/1659481/%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%95%E0%A6%BF-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%9A%E0%A6%B2%E0%A7%87-%E0%A6%97%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87

Friday, May 29, 2020

আইফোন ১২ আসছে কবে

আইফোনপ্রেমীরা নতুন আইফোনের অপেক্ষায়। কিন্তু কবে আসবে সেই নতুন ডিভাইস? নতুন এক প্রতিবেদনে বলা হচ্ছে, এ বছরে অ‌্যাপল প্রেমীদের অপেক্ষার প্রহর কিছুটা দীর্ঘ হবে। কোয়েন ইনভেস্টমেন্ট ব‌্যাংকের প্রতিবেদন অনুযায়ী, নতুন আইফোন ১২ সিরিজ ২ মাস দেরিতে আসতে পারে। প্রতিবেদন অনুযায়ী, এ বছর কুপারটিনোভিত্তিক কোম্পানিটি আইফোন সেপ্টেম্বরের পরিবর্তে নভেম্বরে বাজারে আনবে। বর্তমান করোনা মহামারি পরিস্থিতিই... বিস্তারিত



source http://www.prothomalo.com/technology/article/1659329/%E0%A6%86%E0%A6%87%E0%A6%AB%E0%A7%8B%E0%A6%A8-%E0%A7%A7%E0%A7%A8-%E0%A6%86%E0%A6%B8%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%95%E0%A6%AC%E0%A7%87

বাহুবলীর প্রভাস নাকি ওয়ার্নার?

সমর্থকদের বিনোদন দেওয়ার ভার নিজের কাঁধেই নিয়ে নিয়েছেন ডেভিড ওয়ার্নার। করোনাকালে সমর্থকদের বিনোদন দিতে ফুটবলাররা অনেক কিছুই করেছেন। টয়লেট রোল চ্যালেঞ্জ, মাথা ন্যাড়া করার চ্যালেঞ্জ, কেউ কেউ তো লকডাউনেও মুখরোচক খবরের শিরোনাম হয়েও দায়িত্ব পালন করেছেন। সে তুলনায় ক্রিকেটীয় দুনিয়া একটু চুপচাপ। সমর্থকদের বিনোদন দেওয়ার ভার তাই নিজের কাঁধেই নিয়ে নিয়েছেন ডেভিড ওয়ার্নার। টিকটক ব্যবহার করে নিজের গান, নাচ ও... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1659330/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B9%E0%A7%81%E0%A6%AC%E0%A6%B2%E0%A7%80%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B8-%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BF-%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0

দেশে করোনায় সুস্থতার হার বাড়ছে, বড় অংশ চিকিৎসা নিচ্ছে বাসায়

দেশে করোনা রোগীদের সুস্থ হওয়ার হার বাড়ছে। সংক্রমণের ৮২তম দিনে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত সুস্থতার হার ছিল ২০ শতাংশের বেশি। সংক্রমণ বেশি এমন দেশগুলোর তুলনায় মৃত্যুহারও কম বাংলাদেশে। এই তথ্য সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের। গতকাল পর্যন্ত দেশে মোট ৪০ হাজার ৩২১ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৮ হাজার ৪২৫ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে বাসায় গেছেন। অবশ্য আক্রান্তদের বড় অংশ বাসায় চিকিৎসা... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1659328/%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%AC%E0%A7%9C-%E0%A6%85%E0%A6%82%E0%A6%B6-%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BF%E0%A7%8E%E0%A6%B8%E0%A6%BE

করোনাকাল উতরে যাওয়ায় আশাবাদী বেজোস

করোনাভাইরাস বিশ্বজুড়ে নতুন চ‌্যালেঞ্জ সৃষ্টি করলেও সবার সম্মিলিত প্রচেষ্টায় তা উতরে যাওয়া সম্ভব বলে আশাবাদী মার্কিন ই-কমার্স জায়ান্ট আমাজনের প্রধান নির্বাহী জেফ বেজোস। সম্প্রতি প্রতিষ্ঠানটির শেয়ারধারীদের নিয়ে প্রথমবারের মতো আয়োজিত অনলাইন মিটিংয়ে করোনার বিরুদ্ধে লড়াই জন‌্য সবাইকে ধন‌্যবাদ দেন বিশ্বের সবচেয়ে ধনী ব‌্যক্তি। বেজোস বলেন, 'সামনে চ্যালেঞ্জ রয়েছে, তবে আমি খুব... বিস্তারিত



source http://www.prothomalo.com/technology/article/1659327/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%89%E0%A6%A4%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%86%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%80-%E0%A6%AC%E0%A7%87%E0%A6%9C%E0%A7%8B%E0%A6%B8

ঠাকুরগাঁওয়ে প্রতিবেশীর বাড়ি থেকে শিশুর লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় প্রতিবেশীর বাড়ি থেকে সাত বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার বকুয়া কাসুয়াপাড়া গ্রামের আবদুল বারেকের বাড়ির তালাবদ্ধ ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়।শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে মনে করছে পুলিশ।নিহত শিশুটির নাম রিমা। সে বকুয়া কাসুয়াপাড়া গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল সকালে নাশতা... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1659326/%E0%A6%A0%E0%A6%BE%E0%A6%95%E0%A7%81%E0%A6%B0%E0%A6%97%E0%A6%BE%E0%A6%81%E0%A6%93%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B6%E0%A7%80%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BF-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B6-%E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0

ইরানে সাত দিন লকডাউনের কারণ কী

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা যখন সর্বোচ্চ তখন হাসপাতালগুলো ভর্তি, আইসিইউগুলোতে জায়গা নেই। এ অবস্থায় তখন ইরানের দায়িত্বশীলদের ভাবনায় ছিল কেউ যদি করোনায় আক্রান্ত হয়ে খারাপ পর্যায়ে যান, তবে সর্বোচ্চ চিকিৎসা না পেয়ে হয়তো মারা যেতে পারেন।  এ জন্য দায়িত্বশীল ব্যক্তিরা লকডাউনের সিদ্ধান্ত নেন। লকডাউনের সময়গুলোতে ৬০ থেকে ৭০ ভাগ মানুষ বাসায় অবস্থান করে এ সিদ্ধান্তকে বাস্তবায়ন করতে সাহায্য করেন।... বিস্তারিত



source http://www.prothomalo.com/durporobash/article/1659259/%E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A4-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%B2%E0%A6%95%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%89%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A3-%E0%A6%95%E0%A7%80

তাজিংডং বিজয়ের স্বাদ নিয়ে বাড়ি ফেরা

স্থানীয় উপজাতীয়দের ভাষায় ‘তাজিং’ শব্দের অর্থ বড় এবং ‘ডং’ শব্দের অর্থ পাহাড়। এই দুটি শব্দ থেকে তাজিংডং পর্বতের নামকরণ। সরকারিভাবে তাজিংডং বিজয় পর্বত। তাজিংডং বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বান্দরবানের রুমা উপজেলার রেমাক্রী পাংশা ইউনিয়নে সাইচল পর্বতসারিতে অবস্থিত। এটি রুমা সদর থেকে ২৫ কিলোমিটার দূরে। তাজিংডং পর্বতের উচ্চতা ১ হাজার ২৮০ মিটার (কারও মতে ৪ হাজার ১৯৮ দশমিক ৪ ফুট, কারও মতে ৪ হাজার... বিস্তারিত



source http://www.prothomalo.com/nagorik-sangbad/article/1659241/%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%82%E0%A6%A1%E0%A6%82-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9C%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6-%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF-%E0%A6%AB%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE

পদ্মায় এল সাগরের সুটি পানচিল

বৃষ্টি এল বলে সবাই চলে গেলেন। ঘাটে একা বসে রইলেন মঈনুল আহসান। সেই পাখিরা যদি আবার আসে। দিনটা ছিল ২১ মে। সন্ধ্যার খানিক আগে পাখিরা সত্যিই আসে। বৃষ্টির মধ্যেই তিনি ওদের ক্যামেরাবন্দী করেন। তখনো মঈনুল জানতেন না তাঁর ক্যামেরায় কোন অচেনা অতিথির ছবি। তখন তিনি আরও জানতেন না পরদিন রাজশাহীর পদ্মা নদীতে তাঁর জন্য আরও কী বিস্ময় অপেক্ষা করছে। পরদিন আরও কিছু পাখির ছবি তুললেন। সব কটি পাখির ছবি দেখে ওই দিনই... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1659325/%E0%A6%AA%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%8F%E0%A6%B2-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%97%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%B2

বিআইটিআইডিতে আজ থেকে ৩ দিন করোনা পরীক্ষা বন্ধ

চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে আজ শুক্রবার থেকে তিনদিন করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা হবে না।নমুনা পরীক্ষার পিসিআর ল্যাবটি জীবানুমুক্ত করার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন হাসপাতালটির দায়িত্বপ্রাপ্ত ল্যাব প্রধান জাকির হোসেন। গতকাল বৃহস্পতিবার হাসপাতালের একজন অফিস সহকারী ও একজন... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1659324/%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%86%E0%A6%87%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%86%E0%A6%87%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%86%E0%A6%9C-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A7%A9-%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%AA%E0%A6%B0%E0%A7%80%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7

‘মাশরাফি’ চরিত্রে শুভকে চান মাশরাফি

মাশরাফিকে নিয়ে যদি চলচ্চিত্র নির্মিত হয়, সেটিতে নায়ক হিসেবে আরিফিন শুভকে চান খোদ মাশরাফি। বুধবার রাতে নট আউট নোমান নামের একটি ফেসবুক পেজে উপস্থাপকের ঝটপট প্রশ্নে এমনটাই বলেছেন মাশরাফি। তিনি বলেছেন, ‘আমার জীবনী নিয়ে ছবি নির্মাণ হলে সেই ছবিতে আরিফিন শুভকে দেখতে চাই। ছেলেটি বেশ ভালোই দেখতে। আর অভিনয়ও বেশ ভালো করে।’  দেশের আপামর মানুষের নিঃস্বার্থ ভালোবাসার নাম মাশরাফি। দেশের... বিস্তারিত



source http://www.prothomalo.com/entertainment/article/1659323/%E2%80%98%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B6%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AB%E0%A6%BF%E2%80%99-%E0%A6%9A%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%B6%E0%A7%81%E0%A6%AD%E0%A6%95%E0%A7%87-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B6%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AB%E0%A6%BF

আনিসুজ্জামান

প্রয়াত হয়েছেন বাংলা ভাষা ও সাহিত্যের বরেণ্য গবেষক, জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। তাঁকে কৈশোরকাল থেকে চিনতেন আমাদের বুদ্ধিবৃিত্তক ও সাংস্কৃতিক জগতের আরেক কৃতী সন্‌জীদা খাতুন। এ লেখায় তিনি স্মৃতিচারণা করেছেন আনিসুজ্জামানকে নিয়ে যখন স্কুলে পড়ি, তখন একটি কিশোর ছেলে ফজলুল হক হলের গেস্ট হাউসে আমাদের কাছে আসত। তার হাতে একতাড়া কাগজ থাকত। প্রুফ দেখাতে আসত সে আব্বুকে। আব্বু, কাজী মোতাহার হোসেন... বিস্তারিত



source http://www.prothomalo.com/onnoalo/article/1659322/%E0%A6%86%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B8%E0%A7%81%E0%A6%9C%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8

করোনার টিকায় বিশ্বে ১২৫ উদ্যোগ, প্রতিদিনই অগ্রগতি

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) জ্যেষ্ঠ বিজ্ঞানী ফেরদৌসী কাদরি গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, 'আমি খুব আশাবাদী। ১২৫টি টিকার প্রচেষ্টা চলছে।কখনোই কোনো রোগের জন্য এতগুলো টিকা তৈরির উদ্যোগ নেওয়া হয়নি। এত রকমের পদ্ধতিতে হয়নি। ক্লিনিক্যাল ট্রায়ালে থাকা ১০টি টিকার মধ্যে সব কটিরই প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হয়ে গেছে।' ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের... বিস্তারিত



source http://www.prothomalo.com/international/article/1659320/%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A7%87-%E0%A7%A7%E0%A7%A8%E0%A7%AB-%E0%A6%89%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%87%E0%A6%BE%E0%A6%97-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%87

বাজারে ডিম–আলু লাফাচ্ছে, দমেছে পেঁয়াজ–মুরগি

ঢাকার বাজারে কমেছে পেঁয়াজ ও মুরগির দাম। বেড়েছে ডিম ও আলুর। পবিত্র রমজান মাস শেষে চাহিদা কমে যাওয়ায় কমেছে ছোলার দামও। বিক্রেতারা বলছেন, একে তো করোনার প্রভাব, তার ওপর ঈদের ছুটির আমেজ কাটেনি। সব মিলিয়ে বাজারে ক্রেতা কম। এরই মধ্যে পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমেছে। ঢাকার মসলাজাতীয় পণ্যের পাইকারি বাজার শ্যামবাজার ও মিরপুর ১ নম্বর সেকশনের ব্যবসায়ীরা জানান, দেশি পেঁয়াজ প্রতি কেজি ৩৫ থেকে ৪০ টাকা ও... বিস্তারিত



source http://www.prothomalo.com/economy/article/1659319/%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%AE%E2%80%93%E0%A6%86%E0%A6%B2%E0%A7%81-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%A6%E0%A6%AE%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%AA%E0%A7%87%E0%A6%81%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%9C%E2%80%93%E0%A6%AE%E0%A7%81%E0%A6%B0%E0%A6%97%E0%A6%BF

দুর্যোগ ও জয়নুল

দুর্যোগ-দুর্বিপাকে আমাদের মনে পড়ে জয়নুল আবেদিনের চিত্রকলার কথা। গতকাল ছিল এ শিল্পীর মৃত্যুদিন যে সৃষ্টি সুখের উল্লাসে মেতেছিলেন জয়নুল আবেদিন, তার মূল অনুপ্রেরণার বিষয় ছিল মানুষ।—মানুষের সুখ–দুঃখের জীবন, তার আশা-আকাঙ্ক্ষা-স্বপ্ন আর স্বপ্নভঙ্গের বেদনা নিয়ে যে জীবন। মানবমুখিতা বা জীবনমুখিতাই তাঁকে প্রকৃতিলগ্ন করেছে, করেছে দেশলগ্ন। এই মানুষ মানে ব্রাত্য নিম্নবর্গের মানুষ, শ্রমশীল আর... বিস্তারিত



source http://www.prothomalo.com/onnoalo/article/1659321/%E0%A6%A6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97-%E0%A6%93-%E0%A6%9C%E0%A7%9F%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B2

পার্সেল

কলবেলের আওয়াজে চমকে ওঠেন নিলুফার। ভোর থেকেই অপেক্ষা করছেন তিনি। ডেলিভারির লোকেরা কখনোই দশটার আগে আসে না, কিন্তু সকালে ওঠা অভ্যাস তার। আটটার দিকে দুই মেয়ে বের হয়ে গেল, মেয়েদের বাবা ফরহাদ সাহেব সাড়ে আটটা কিংবা নয়টায় বেরোন সাধারণত, আজকে কেন জানি দেরি করছেন। কিশোরীকালের কথা মনে পড়ে যায়, দিলু রোডের বাড়িটার সামনে উঠান ছিল, পেছন দিকে রান্নাঘরের দরজা দিয়ে বেরিয়ে কলতলার পাশ দিয়ে লেবুগাছের কাঁটাওয়ালা... বিস্তারিত



source http://www.prothomalo.com/onnoalo/article/1659318/%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B2

চট্টগ্রামে করোনা রোগী ২২০০, শয্যা ৪২০

চট্টগ্রাম নগর ও জেলায় কোভিড-১৯ রোগীদের জন্য বিভিন্ন হাসপাতালে শয্যাসংখ্যা আছে ৪২০টির মতো। মৃত্যু ও সুস্থ হয়ে বাড়িতে ফিরে যাওয়ার পর রোগীর সংখ্যা গতকাল বৃহস্পতিবার ভোর ছয়টা পর্যন্ত দাঁড়িয়েছে ২ হাজার ৩ জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী, ৬০ শতাংশ রোগীকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়ার প্রয়োজন। তাহলে এই মুহূর্তে চট্টগ্রামের বিভিন্ন কোভিড হাসপাতালে ১ হাজার ২০০ শয্যা প্রয়োজন। শয্যার অভাবে... বিস্তারিত



source http://www.prothomalo.com/bangladesh/article/1659316/%E0%A6%9A%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%97%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%97%E0%A7%80-%E0%A7%A8%E0%A7%A8%E0%A7%A6%E0%A7%A6-%E0%A6%B6%E0%A6%AF%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE-%E0%A7%AA%E0%A7%A8%E0%A7%A6

লকডাউনে কী লিখছি?

লকডাউন কোনো কোনো দেশে শিথিল হচ্ছে। কোথাও কোথাও চলছে এখনো। এই বিরুদ্ধ সময়ে ঘরে বসে কী লিখছেন লেখকেরা? সময়ের তিন জনপ্রিয় লেখকের খবর জানাচ্ছেন মারুফ ইসলাম  অ্যাবিগেইল কোলব্রিটিশ লেখক অ্যাবিগেইল কোল লকডাউনের মধ্যে তাঁর দ্বিতীয় উপন্যাসটি লিখে শেষ করেছেন। ২৮ বছর বয়সী এই লেখক বলেন, ‘গত ১০ এপ্রিল আমি দ্য প্রিভিলেজড হেয়ার লেখা শুরু করি এবং ২২ মে লেখা শেষ হয়ে যায়। এখন বইটির কাভার ডিজাইন... বিস্তারিত



source http://www.prothomalo.com/onnoalo/article/1659317/%E0%A6%B2%E0%A6%95%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%89%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%95%E0%A7%80-%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%96%E0%A6%9B%E0%A6%BF

আজ টিভিতে যা দেখতে পাবেন

বুন্দেসলিগা স্টার স্পোর্টস সিলেক্ট ২ ফ্রাইবুর্গ–লেভারকুসেন রাত ১২–৩০ মি. ক্রিকেট হাইলাইটস স্টার স্পোর্টস সিলেক্ট ১ ২০০২ চ্যাম্পিয়নস ট্রফি সকাল ৯–৩০ মি., রাত ৯–৩০ মি. ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার স্পোর্টস সিলেক্ট ১ টটেনহাম–ম্যান সিটি বেলা ১১–৩০ মি. টাইটেল ক্লিনচার্স বেলা... বিস্তারিত



source http://www.prothomalo.com/sports/article/1659315/%E0%A6%86%E0%A6%9C-%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AF%E0%A6%BE-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%96%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8

শাওয়াল মাসের ফজিলত ও আমল

শাওয়াল ইসলামি মাসগুলোর মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ। এ মাসের বহুবিধ তাৎপর্য রয়েছে। আরবি চান্দ্রবর্ষের দশম মাস শাওয়াল। এটি হজের তিন মাসের (শাওয়াল, জিলকদ, জিলহজ) অগ্রণী। এ মাসের প্রথম তারিখে ঈদুল ফিতর বা রমাদানের ঈদ। পয়লা শাওয়াল সদকাতুল ফিতর বা ফিতরা আদায় করা এবং ঈদের নামাজ পড়া ওয়াজিব। এই মাসের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে হজের, এর সঙ্গে সম্পৃক্ততা রয়েছে ঈদের; এর সঙ্গে সম্পর্ক রয়েছে রোজা ও রমাদানের এবং এর... বিস্তারিত



source http://www.prothomalo.com/opinion/article/1659313/%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%93%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AB%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%A4-%E0%A6%93-%E0%A6%86%E0%A6%AE%E0%A6%B2

গুলজারের লকডাউনের কবিতা

মহামারি লেগেছিলছুটে ঘরের দিকে পালাচ্ছিল সব মজদুর, কারিগরমেশিন বন্ধ হয়ে যাচ্ছিল শহরেরএই মেশিনেই তো চলত হাত–পানইলে জীবন তো বুনে এসেছিলাম গ্রামেই  সেই এক–দুই একর জমি, পাঁচ একরেরফসল তোলা আর বোনা সব তো ওখানেইজোয়ার, ধান, মকাই, বাজরা—সব  সেই বাঁটোয়ারা, চাচাত-মামাত ভাইয়ের সঙ্গেসেঁচের নালা নিয়ে ঝগড়া–মারামারি,লাঠিয়াল কখনো নিজের, কখনো ওদের  সেই নানি, দাদি আর দাদার... বিস্তারিত



source http://www.prothomalo.com/onnoalo/article/1659314/%E0%A6%97%E0%A7%81%E0%A6%B2%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B2%E0%A6%95%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%89%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4%E0%A6%BE

ভোলার ভুলটি ভুলিনি

ঘাট ছেড়েই স্পিডবোটের গতি বাড়িয়ে দিলেন চালক। যেন নামের সার্থকতা প্রমাণে ব্যস্ত তিনি। তাই মৃদু মেজাজে বয়ে চলা বাতাসও গায়ে তীরের মতো বিঁধছিল। প্রকৃতিকে চোখ জুড়িয়ে দেখার বাসনা থেকে সামনে দৃষ্টি রেখে বসেছিলাম, বাতাসের ধাক্কা সামলাতে হিমশিম খেতে খেতে মনে হচ্ছিল, পড়ন্ত বিকেলের সিদ্ধান্তটা ভুল হয়েছে! ভোলার ভেদুরিয়া ঘাটটি তেঁতুলিয়া নদীর পাড়ে। জেলা শহর থেকে কয়েক কিলোমিটার পথ। এই ঘাট থেকেই বরিশালগামী... বিস্তারিত



source http://www.prothomalo.com/life-style/article/1659312/%E0%A6%AD%E0%A7%8B%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AD%E0%A7%81%E0%A6%B2%E0%A6%9F%E0%A6%BF-%E0%A6%AD%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%BF

আড়ুশাহ ও মাড়ুশাহ (রহমাতুল্লাহ) এর মাজার - ওয়ার্ড নং ২১

গতকাল, ফুলার রোড ধরে ব্রিটিশ কাউন্সিল পেরিয়ে যখন জগন্নাথ হলের দিকে যাচ্ছিলাম, হঠাৎ আমার মনে হলো ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক কোয়ার্টারের ভেত...