ভূমি পেড়নেকারের প্রথম ছবি, ‘দম লাগাকে হাইশা’ মুক্তি পায় ২০১৫ সালে। এর আগে তিনি যশরাজ ফিল্মস প্রযোজনা প্রতিষ্ঠানে সহকারী কাস্টিং ডিরেক্টর হিসেবে বেশ কয়েক দিন কাজ করেছেন। রণবীর সিং, পরিণীতি চোপড়াদের অডিশন নিয়েছেন। অনেক বড় বড় তারকাকে সামনে থেকে অডিশন দিতে দেখেছেন। তাই আয়ুষ্মানের মনে হয়েছিলে, এই কারণেই প্রথম ছবির একবারে প্রথম ‘অ্যাকশন’ থেকেই ভূমির ভেতর কোনো জড়তা ছিল না।... বিস্তারিত
source http://www.prothomalo.com/entertainment/article/1658946/%E0%A6%AD%E0%A7%82%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%9A%E0%A7%9C-%E0%A6%96%E0%A7%87%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%86%E0%A7%9F%E0%A7%81%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%97%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B2-%E0%A6%B9%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%97%E0%A6%BF%E0%A7%9F%E0%A7%87%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%B2
ঢাকার লালমাটিয়ার বাসিন্দা ইনাম আহমেদ। সকালে নিয়মিত হাঁটেন। ১৭ মে সকালে তিনি বের হয়েছিলেন ধানমন্ডি লেকের ধারে হাঁটতে।হাঁটার সময় হঠাৎ চোখে পড়ে মাটিতে পড়ে থাকা একটি ভুবনচিল। কাছে গিয়ে দেখেন, এটি আসলে চিলের ছানা। হয়তো আঘাত পেয়ে মাটিতে পড়ে গেছে। তাই উড়তে পারছে না। ছানাটিকে তুলে বাসায় নিয়ে আসেন ইনাম। এর আগেও বিভিন্ন সময় প্যাঁচা, শালিক, ময়না ও কাকের ছানা কুড়িয়ে পেয়ে নিয়ে এসে পরে ছেড়ে দিয়েছেন ইনাম।...
চীনের 'ব্যাট উইম্যান' খ্যাত ভাইরোলজিস্ট শি ঝেংলি সতর্ক করেছেন, যে মারাত্মক করোনাভাইরাস আমরা দেখছি, তা করোনাভাইরাস 'হিমশৈলের চূড়া মাত্র'। এ ধরনের সংক্রামক মহামারি ঠেকাতে বৈশ্বিক প্রচেষ্টা ছাড়া মানুষকে আরও বড় বিপদের সামনে পড়তে হবে। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়, বাদুড় থেকে ভাইরাল সংক্রমণের বিশেষজ্ঞ চীনের শীর্ষস্থানীয় বিজ্ঞানী শি ঝেংলি সোমবার সিজিটিএনকে দেওয়া এক সাক্ষাত্কার বলেন, 'আমরা...
নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের কচুগাড়ি গ্রামের আবু সাঈদ তিন বছর ধরে ইরাকে থাকেন। তাঁর নামে খাদ্য বান্ধব কর্মসূচির কার্ড (নম্বর-৪৭৮) রয়েছে। সেই কার্ডের বিপরীতে নিয়মিত চালও তোলা হয়েছে। অথচ সাঈদের পরিবার কিছুই জানে না। উপজেলার চান্দাই ইউনিয়নের দিয়াড় গাড়ফা গ্রামের কেরামত আলীর ছেলে আনোয়ার হোসেন জানলেন তাঁর নামে খাদ্য বান্ধব কার্ড (নম্বর ৩২৩) রয়েছে। কার্ডটি চোখের দেখাও দেখেননি। কিন্তু...
কিছুদিন আগে বলে লালা মাখানো নিষিদ্ধ হয়েছে। ঘাম ছাড়া আর কিছু ব্যবহার করা যাবে না। কিন্তু এ নিয়ম মেনে চলা এত সহজ না। বোলাররা বলে লালা মাখাচ্ছেন আজ থেকে নয়। বল সুইং করাতে এ কৌশল বহু পুরোনো। বিষয়টি বোলারদের জন্য একদম সহজাত হয়ে গেছে। এমনকি ফিল্ডাররাও বোলারদের হয়ে এ কাজটি করে দেন। অর্থাৎ, এটি ক্রিকেটারদের মজ্জাগত হয়ে গেছে।করোনাভাইরাস মহামারি এই মজ্জাগত স্বভাবকে করেছে প্রশ্নবিদ্ধ। সংক্রমণ এড়াতে বলে...
বরিশাল বিভাগে নতুন করে ১৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ বরিশাল জেলার ১১ জন। এ ছাড়া ভোলায় একজন, পিরোজপুর ও ঝালকাঠি জেলায় দুজন করে আছেন। এ নিয়ে গত ৯ এপ্রিল থেকে আজ মঙ্গলবার পর্যন্ত বিভাগের ছয় জেলায় ৩৮৪ জনের করোনা শনাক্ত হলো। বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় সূত্র জানায়, বিভাগের ছয় জেলায় শনাক্ত হওয়া ৩৮৪ জনের মধ্যে আক্রান্তের দিক থেকে সর্বোচ্চে রয়েছে বরিশাল জেলায়। এই জেলায়...
বগুড়ায় ঈদের দিন এক তরুণকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় বগুড়া শহরের উপকণ্ঠ দ্বিতীয় বাইপাস সড়কের সাবগ্রাম জিগাতলা এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত তরুণ মো. বিটল মিয়া (২০) বগুড়া সদর উপজেলার রবিবাড়িয়া গ্রামের বাসিন্দা ও বগুড়া শহরের একটি টেইলার্সের দরজি শ্রমিক ছিলেন। এ ঘটনায় মঙ্গলবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ...
সিলেট বিভাগে আরও ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার ঢাকা, সিলেট ও ময়মনসিংহের তিনটি ল্যাবে পৃথক পরীক্ষায় ৪১ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে সিলেট জেলায় ১৯, সুনামগঞ্জে ৯, হবিগঞ্জে ৫ ও মৌলভীবাজারে ৮ জন রয়েছেন। এ নিয়ে বিভাগে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দাড়িয়েছে ৬৯৭ জনে। বিভাগের চার জেলার এই তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান। সিলেট এম এ জি...
ছয় দিনেও পুরোপুরি সচল হয়নি ঘূর্ণিঝড় আম্পান-বিধ্বস্ত কলকাতা। শহরের বহু স্থান এখনো অচল। আম্পানের আঘাতের চিহ্ন কলকাতার সর্বত্র। কলকাতাকে পুরোপুরি সচল করতে মাঠে রয়েছে বিভিন্ন বাহিনী-দপ্তর-সংস্থার প্রায় আড়াই লাখ সদস্য। ৪৮ ঘণ্টার মধ্যে কলকাতাকে পুরোপুরি সচল করার নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আম্পান এত জোরে আঘাত হেনেছে যে, তার ক্ষত সারাতে হিমশিম খাচ্ছে কলকাতা। কলকাতার...
সংক্রমণের অতি ঝুঁকিপূর্ণ জেলা নারায়ণগঞ্জে নতুন করে আরও আরও ১৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩৭০ জনে। করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এ পর্যন্ত ৭২ জনের। আইসোলেশন থেকে সুস্থ হয়েছেন ৬৯৪ জন। জেলা করোনা বিষয়ক ফোকাল পারসন নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে ৭২ জনের...
জামালপুরে একটি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও দুই শিশুসহ ১৩ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় ১৯৩ জন কোভিড-১৯-এ আক্রান্ত হলেন। আজ মঙ্গলবার সকালে জামালপুরের সিভিল সার্জন প্রণয় কান্তি দাস এ তথ্য নিশ্চিত করেছেন। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত সোমবার রাতে জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে ১১ জন ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর...
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিপর্যস্ত নিউইয়র্কের মানুষকে চিকিৎসা সেবা দিতে আসা মার্কিন প্রতিরক্ষা বিভাগের স্বাস্থ্যসেবীরা ফিরে গেছেন। মৃত্যুর মিছিলে দিশেহারা নিউইয়র্কে চিকিৎসা সেবা দিতে স্বাস্থ্যসেবী পাঠিয়েছিল মার্কিন প্রতিরক্ষা বিভাগ। এসব চিকিৎসাসেবী পালন করেছেন অনন্য ভূমিকা। মার্চের শেষ সপ্তাহে নিউইয়র্কে এসে চিকিৎসা সেবা দিয়ে মার্কিন প্রতিরক্ষা বিভাগের এসব কর্মী ২২ মে ফিরে গেছেন। নিউইয়র্কে...
যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডভিত্তিক জৈবপ্রযুক্তি কোম্পানি নোভাভ্যাক্স করোনাভাইরাসের ভ্যাকসিনের প্রথম দফার পরীক্ষা শুরু করেছে। গতকাল সোমবার প্রতিষ্ঠানটি তাদের ভ্যাকসিন একজনের শরীরে প্রয়োগ করে এই পরীক্ষা শুরু করেছে। জুলাই মাসে এর ফল পাওয়া যেতে পারে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, বিশ্বজুড়ে ১০০ টির বেশি ভ্যকসিন তৈরিতে কাজ চলছে। এর মধ্যে যে কয়েকটি ভ্যাকসিন মানবদেহে পরীক্ষার পর্যায়ে...
ঈদ মানে খুশি। সেই খুশিতে পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, প্রতিবেশী সবার মধ্যে ছড়িয়ে পড়ে আনন্দের অবগাহন। সেসবই এবার মিলিয়ে গেছে করোনায়। বিশ্বব্যাপী চলমান এই দুর্যোগে ঈদের সেই রং নেই, নেই বাড়তি কোনো আয়োজন। বেশির ভাগ তারকাই ঘরে বসে ঈদের দিনটি কাটিয়েছেন। অভিনেতা মোশাররফ করিম ও অভিনেত্রী রোবেনা রেজা জুঁই দম্পতির ঘরে ছিল না বাড়তি কোনো ঈদের আয়োজন। স্বাভাবিক দিনের মতোই কেটেছে ঈদের দিন। দেশের করোনা...
এর আগে দু-একটি নাটকের গল্প লিখেছেন ছোট ও বড় পর্দার পরিচিত মুখ আশনা হাবিব ভাবনা। নাটকগুলো প্রচারিতও হয়েছে। এবার ২০ মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের গল্প লিখলেন এই অভিনয়শিল্পী। নাম ‘একা’। করোনার দিনে ঘরে বসেই মুঠোফোনে চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে। ভাবনা জানান, করোনার কারণে ঘরে থাকার দিনগুলোতে ছবি আঁকাআঁকির মধ্যে ছিলেন তিনি। সেসব ছবি ভাবনার নিয়মিত ছবি আঁকার প্রতিভার কথা নীরবে চিৎকার...
ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে পটুয়াখালী জেলায় ৩২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক ও দুটি মাদ্রাসা সম্পূর্ণভাবে ও ৩২০টি শিক্ষাপ্রতিষ্ঠান আংশিক বিধ্বস্ত হয়েছে। পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, পটুয়াখালী জেলায় ১২৩৬ প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে একটি সম্পূর্ণ এবং আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে...
করোনার সংক্রমণ ঠেকাতে জারি করা বিধিনিষেধ শিথিল করেছে বিশ্বের আরও অনেক দেশ। জাপান জরুরি অবস্থা তুলে নিয়েছে। ইউরোপের বিভিন্ন দেশ বন্ধ থাকা অনেক কিছু খুলে দিচ্ছে। দীর্ঘ দিন পর ইউরোপীয়ানরা পার্ক, জিম, পুলে গেছেন। মঙ্গলবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। জাপান সোমবার দেশটির রাজধানী টোকিওসহ পাঁচটি জেলা থেকে জরুরি অবস্থা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে। তবে দেশটিতে আরেক দফার সংক্রমণ এড়াতে...
র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ৬৮ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছেন। এ সময় একটি ট্রাক ও মাদক বিক্রির দুই হাজার ২০০ টাকা জব্দ করা করা হয়। গতকাল সোমবার রাত নয়টায় নওগাঁর বদলগাছী উপজেলার ভান্ডারপুর বাজারে এ অভিযান চালানো হয়। আজ মঙ্গলবার সকালে জয়পুরহাট র্যাব ক্যাম্প থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার তিনজন হলেন নওগাঁর বদলগাছী উপজেলার কয়াভবানীপুর...
সন্ধ্যা হয় হয়। মানুষের ভিড় কমে না। রাজশাহীতে পদ্মা নদীর টি গ্রোয়েন থেকে বিনোদনপিয়াসীরা এক পা নড়ছেন না। তারা ভুলে গেছেন সামাজিক দূরত্ব মেনে চলার কথা। শেষ পর্যন্ত পুলিশ হ্যান্ডমাইকে ঘোষণা দিতে শুরু করলেন। যে যেখানে আছেন। এই মুহূর্তে নদীর ধার ছেড়ে চলে যাবেন। পানাপুকুরে ঢিল ছুড়লে যেভাবে খানিকটা জায়গার পানা সরে যায়। পানির ঢেউ থেমে যেতেই আবার ফাঁকা জায়গাটা পানায় ভরে যায়। হ্যান্ডমাইক ব্যবহার করে...
১৯৮১ সালে ফুটবলের কাবুলিওয়ালা ট্যাগ নিয়ে এসে বাংলাদেশের নাড়ি-নক্ষত্রের সঙ্গে বন্ধন পাকির আলীর। পরবর্তী সময়ে লাল– সবুজের সঙ্গে এই শ্রীলঙ্কানের ভালোবাসার সম্পর্ক গভীর থেকে হয়েছে গভীরতম। রঙিন পাঞ্জাবি, ঢাকার ধানমন্ডি ও মোহাম্মদপুরের 'আম্মা'। ঈদ আসলেই এই তিনে স্মৃতিকাতর হয়ে ওঠেন শ্রীলঙ্কার কিংবদন্তি এক ফুটবলার। স্মৃতির সাগরে ডুব দিয়ে ফিরে যান তিন দশকেরও বেশি পেছনে। বেদনার মধ্যেও খুঁজে পান...
কথায় বলে কারও পৌষ মাস আর কারও সর্বনাশ। বর্তমান করোনা পরিস্থিতিতে বৈশ্বিক অর্থনীতির অবস্থা নড়বড়ে হয়ে গেছে। প্রায় প্রতিটি ইন্ড্রাস্ট্রি বা শিল্পখাত করোনার প্রভাবে বিপর্যস্ত। গত দুই মাসে সম্পদ বাড়াতে পেরেছেন, এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। তবে ব্লুমবার্গ বিলিয়নিয়ার সূচক অনুযায়ী, ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ গত দুই মাসে ৩ হাজার কোটি ডলার সম্পদ বাড়াতে পেরেছেন। গত মার্চের মাঝামাঝি সময়ে...
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ঈদের দিন বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে দুই তরুণের। আহত হয়েছেন অপর এক তরুণ। গতকাল সোমবার সন্ধ্যায় টেংগাবর এলাকায় গফরগাঁও-টোক সড়কের ডাকবাংলা বাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই তরুণ হলেন মো. রিয়াদ (২৬) ও মো. অনিক (২৪)। আর আহত যুবকের নাম মো. আশিক। তাঁরা তিনজনই কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হিজলিয়া গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,...
করোনভাইরাসের সম্ভাব্য চিকিৎসা হিসেবে হাইড্রোক্সিক্লোরোকুইনের ক্লিনিক্যাল ট্রায়াল অস্থায়ীভাবে স্থগিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সম্প্রতি হাইড্রোক্সিক্লোরোকুইনের কার্যকারিতা নিয়ে 'ল্যানসেট' সাময়িকীতে প্রকাশিত নেতিবাচক ফলাফলের পর গতকাল সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এর পরীক্ষা বন্ধ করে দেয়। তবে ডব্লিউএইচওর এ সিদ্ধান্ত উড়িয়ে দিয়েছে ব্রাজিল। করোনার চিকিৎসায় তারা এ ওষুধ ব্যবহার করেই...
সানবিমস স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নিলুফার মঞ্জুর আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোর তিনটার দিকে মারা যান। নিলুফার মঞ্জুর দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও সাবেক তত্ত্বাবধায়কসরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহীর স্ত্রী এবং মেট্রোপলিটন চেম্বারেরসাবেক সভাপতি নাসিম মঞ্জুরের মা।...
কামাল আহমদে চৌধুরী ঢাকা মহানগর জেনারেল কোভিড হাসপাতালের একজন চিকিৎসক। রোববার রাতে তিনি হাসপাতালে দায়িত্ব পালন করেন। সোমবার ঈদের দিন সকালে তাঁর দায়িত্ব পালন শেষ হয়। এরপর তিনি গিয়ে উঠেছেন নয়াপল্টনের ক্যাপিটাল হোটেলে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ঈদের দিনও পরিবারের সঙ্গে তিনি থাকতে পারেননি। এই হোটেলে কোয়ারেন্টিনে তাঁকে আরও ১৪ দিন থাকতে হবে। চিকিৎসক কামাল আহমদে চৌধুরী প্রথম আলোকে বলেন, 'আমার...
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও রাশিয়া—বিশ্বের এই তিন ক্ষমতাধর রাষ্ট্র এখন নতুন করোনাভাইরাসে কাবু হয়ে পড়েছে। আক্রান্ত যেমন বাড়ছে, তেমনি বাড়ছে মৃত্যুর সংখ্যা। কিন্তু আকারে ও ক্ষমতায় অনেক ছোট দেশ আবার খুব দক্ষতার সঙ্গে সামলাতে পারছে করোনা পরিস্থিতি। অবস্থা এমন দাঁড়িয়েছে, পাঠশালা খুলে ছোটদের কাছেই শিক্ষা নেওয়ার মতো পর্যায়ে পৌঁছে গেছে বড়রা! ট্রাম্পের দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা...
ঈদ মানে খুশি, ঈদ মানেই আনন্দ। তা হোক করোনাকালে, লকডাউনে। ঈদের মানে তো আর বদলে যায় না। ঈদের সেই আনন্দ উপভোগ করতে শত ব্যস্ততার মধ্যে ছোট ও বড় পর্দার বা সংগীত জগতের তারকারা ‘নিউ নরমাল’-এ ঘরেই কাটাবে ঈদ। তবে ঘরে থেকেই যতটা উদযাপন করা যায়, তার এতটুকুতেও ছাড় দেবেন না তারকারা। নিরাপদে থেকে, কাছের মানুষদের নিরাপদে রেখে যথাসম্ভব মনে রাখার মতো করে পালন করবেন এবারের ঈদুল ফিতর। এবারের...
করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে সামাজিক দূরত্ব বজায় রেখে আজ সোমবার মসজিদে মসজিদে হাজারো মুসল্লি ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।এ ব্যাপারে আগেই সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আজ সকাল সাতটায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। বায়তুল মোকাররমের জ্যেষ্ঠ পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান তাতে ইমামতি করেন।মুসল্লিরা মুখে মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে...
লা লিগা ফেরাতে মরিয়া স্পেনের ফুটবল কর্তৃপক্ষ। সরকারের অনুমোদনও পেয়েছে তারা। স্পেনের সরকার ৮ জুন লিগ শুরুর অনুমতি দিয়েছে। তবে লা লিগার সভাপতি হাভিয়ের তেবাস সব কিছু ঠিক থাকলে ১১ জুন রিয়াল বেটিস ও সেভিয়া ম্যাচ দিয়ে স্প্যানিশ লিগ মাঠে ফিরবে বলে আশা করছেন। এ জন্য অবশ্য নিয়ম মানতে হবে। কোয়ারেন্টিনে থাকতে হবে খেলোয়াড়দের। অনুশীলন বা ম্যাচ ছাড়া বাড়ির বাইরে যেতে পারবেন না। বাড়িতেও ১০ জনের বেশি জমাতে...
‘প্রত্যেক বছর ঈদের আগে আমারে নতুন কাপড় দেয়। পোলাপানরেও পছন্দমতো কাপড়-চোপড় দেয়। সেমাই-চিনি কিইন্যা আনে। বাড়িতে মানুষজন আয়। কত যে আনন্দ হইতো। এই ফির হেই আনন্দ আর নাই। এই ফির মোগো ঈদই হইবে না।’ চোখের পানি ফেলতে ফেলতে কথাগুলো বলছিলেন সারভীন জাহান আঁখি। তিনি ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের ৬ নং ইউনিটের দলনেতা শাহ আলম মীরের স্ত্রী।...
কেমন ছিল ১৯৭১ সালের ঈদ? আমার ছেলেমেয়েরা যখন ছোট, ওরা এমন প্রশ্ন করত। ৭১-এর ঈদ নিয়ে তেমন আলোচনা চোখে পড়ে নাই। পরে অবশ্য জাহানারা ইমামের একাত্তরের দিনগুলিতে মুক্তিযুদ্ধের সময় ঈদ উদযাপনের বর্ণনা পেয়েছিলাম। আমিও সেরকমই বলতাম। সেবার ঈদ হয়েছিল নভেম্বরে, আমাদের তৃতীয় বিবাহবার্ষিকীর দু'দিন পর। মুক্তিযুদ্ধের সময় ঈদ, কত মানুষ মরছে, কত মানুষ যুদ্ধ করছে, কত মানুষ কষ্টে আছে, এ সময় আনন্দ করা যায়? আমার একটা...
করোনাসংক্রমণ এড়াতে স্কুল বন্ধ হয়ে যাওয়ায় দুই মাসের বেশি সময় ধরে শিশুরা প্রায় গৃহবন্দী। নিম্নবিত্ত পরিবারগুলোর আয় কমে যাওয়ায় সংসারে শুরু হয়েছে টানাটানি। সেসব পরিবারে খাবারের জন্য কষ্ট করছে শিশুরা। ঘরে থাকতে থাকত একঘেয়েমিতে ভুগছে মধ্য-উচ্চবিত্ত পরিবারের শিশুরা। এরই মধ্যে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় আম্পানে উলটপালট হয়ে গেছে উপকূলের শিশুদের জীবনযাপন। বিষাদ আর অনিশ্চয়তায় স্নান হয়ে গেছে দক্ষিণাঞ্চলের শিশুদের...
১৭ বছর আগে সে দিনটিও ছিল ঈদুল ফিতরের। আনন্দ–উচ্ছলতায় মেতে ছিল মানুষ। ঘরে ঘরে ফিরনি–সেমাই, আর পোলাও–মাংসের ধুম। আর সে দিনটিতেই কিনা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলার জন্য প্রস্তুত আমিনুল হক–রজনী কান্ত বর্মণ, আলফাজ আহমেদরা! ২০০৩ সালের ডিসেম্বরে ঈদের দিন তাজিকিস্তানের বিপক্ষে মাঠে নামতে হয়েছিল বাংলাদেশের ফুটবলারদের। পেশাদারত্বের এ যুগে ঈদের দিন আন্তর্জাতিক ম্যাচ খুব বিরল ঘটনা নয়। বাংলাদেশের...
করোনাভাইরাস মহামারিতে এবার ঈদের আমেজে ভাটা পড়েছে। অনেকেই বাড়ি ফিরতে পারেননি। কিংবা বাড়ি ফেরেননি। সংক্রমণ এড়ানোর সাবধানতা হিসেবে থেকে গেছেন তারা। বাড়িতে যারা ফিরেছেন তারাও সাবধান থাকতে বের হচ্ছেন না বাড়ি থেকে। সব মিলিয়ে এবারের ঈদ যে সুরক্ষিত থাকার, সুরক্ষিত রাখার সে কথা মনে করিয়ে দিলেন মুশফিকুর রহিম। ঈদের দিনটা অনেক সময় বন্ধু-বান্ধবের সঙ্গে কেটে যায়। পরিবারকে কম সময় দেওয়া হয়। করোনা সেই...
সাজু খাদেমের খপ্পরে পড়তে যাচ্ছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। দুজনেই মজার মানুষ, তবে এবারের আয়োজনটা একটু ভিন্ন। ঈদের দিন অতিথি হিসেবে সাজু আমন্ত্রণ জানিয়েছেন জয়কে। দেখা যাবে দুই অভিনেতার টক্কর। আজ ঈদের দিন রাত সাড়ে ৯টায় প্রথম আলোর ফেসবুক পেজে দেখা যাবে প্রথম আলোর নতুন ফান শো ‘সাজু লাইফ সাপোর্ট’। ঈদের দ্বিতীয় দিন একই সময়ে এ অনুষ্ঠানে সাজুর অতিথি হয়ে আসবেন গণসংগীতশিল্পী ফকির...
ঈদ মানে আনন্দের জোয়ার। ঈদ মানে খুশির সঞ্চার। কিন্তু এবারের ঈদে নেমে এসেছে মহামারি ‘করোনার’ আঁধার। যা ঈদের সব আমেজকে লন্ডভন্ড করে দিয়েছে। চুরমার করে দিয়েছে চিরায়ত সব কর্মপরিকল্পনাকে।দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর রমজানের শেষ দিনে আকাশের এক কোণে বাঁকা চাঁদের মিষ্টি হাসি ঈদের জানান দিয়ে দেয় সবাইকে, সবাই একই সুরে গেয়ে ওঠে কাজী নজরুল ইসলামের সেই অমর সংগীত, ‘ও মন রমজানের ঐ রোজার...
ফুটবল মাঠকে একটা ক্যানভাস ধরলে মাঠের খেলোয়াড়েরা একেকজন শিল্পী। ফুটবলশিল্পের একেকজন দক্ষ কারিগর। কালের সঙ্গে তাল মিলিয়ে যাদের শিল্প হারায় না, তা-ই কালোত্তীর্ণ। যেমনটা ফুটবলের মাঝমাঠ। ‘দ্য আর্ট অব ডিফেন্স’ কিংবা ‘দ্য আনডায়িং গ্লোরি অব ফরোয়ার্ড’ এখন শুধু পত্রিকার পাতা কিংবা ইউটিউবে খুঁজে পাওয়া যায়। মাঠের মধ্যে ‘ধর তক্তা, মার পেরেক’ টাইপ খেলা দেখা যায়। আস্তে...
'দ্য ওয়্যার' পত্রিকার জন্য সাক্ষাৎকারটি নিয়েছেন জিপসন জন ও জিতেশ পি এম, যা প্রকাশিত হয় গত ১৮ মে। চমস্কি আমাদের কালের উল্লেখযোগ্য একজন রাজনৈতিক অ্যাক্টিভিস্ট ও ভাষাতাত্ত্বিক। সাম্রাজ্যবাদ ও মিলিটারি-ইন্ডাস্ট্রিয়াল-মিডিয়ার জটিল মিশ্রণ এবং নয়া-উদারবাদের বিশ্লেষণের জন্য তিনি সমধিক পরিচিত। প্রশ্ন: বিশ্বের সবচেয়ে ধনী ও ক্ষমতাধর দেশ আমেরিকা করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ব্যর্থ হলো কেন? এটা কি রাজনৈতিক...
শুধু সাম্প্রতিক কালে নয়, যখনই বঙ্গোপসাগরের উপকূলে ঘূর্ণিঝড় আঘাত হানে, তখনই সুন্দরবন প্রাকৃতিক রক্ষাব্যূহ হিসেবে তার পুরো হিন্টারল্যান্ডকে (পশ্চিমবঙ্গের দুটি ও বাংলাদেশের তিন জেলা সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট) নিজে বুক পেতে দিয়ে রক্ষা করে। সিডরের সময় থেকেই সুন্দরবনের এ ভূমিকা দেশ ও সমাজের সামনে মিডিয়াই প্রথম তুলে আনে। ২০০৭ সালের নভেম্বরে সিডর, ২০০৯ সালের মে মাসে আইলা সরাসরি সুন্দরবনে ব্যাপক...
টিম করোনা কোভিড অ্যাভেঞ্জার টিম মেহেদী হক ঢাকা কমিক্স
করোনা কমিকস ভয় আদনান মুকিত আরাফাত করিম
প্রতিবছর রমজানের শেষ দিন সন্ধ্যায় কবি কাজী নজরুল ইসলামের ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ গানটি বাজতে থাকে চারদিক। নানা আয়োজনে, টেলিভিশনের পর্দায় বিচিত্র পরিবেশনায় এই গানটি পরিবেশিত হয়। উৎসব-সংগীত হিসেবে নিঃসন্দেহে উল্লেখযোগ্য একটি গান। ধর্ম-নির্বিশেষে সবার মনে সমান দোলা দিয়ে যায় এই অসাধারণ নজরুল-সৃষ্টি। আজ রমজান শেষের খুশির ঈদের দিনই নজরুলের জন্মবার্ষিকী; ১২১তম নজরুল...
সেমাই ছাড়া ঈদের রান্না অসম্পূর্ণ থেকে যায়। তবে ভেজাল সেমাই নিয়ে ক্রেতাদের মনে একধরনের ভীতিও কাজ করে। নারী উদ্যোক্তাদের অনেকেই ব্যবসার মাধ্যম হিসেবে সেমাইটাকে বেছে নিয়েছেন। ঘরে বসে নিজেরাই সেমাই বানাচ্ছেন। ঈদের দিন পরিবারের সবাইকে নিয়ে নিজের বানানো সেমাই খাচ্ছেন। শুধু তা–ই নয়, ব্যবসা করে লাভও করছেন। 'নিজের বানানো ১০০ কেজি লাচ্ছা সেমাই বিক্রি করেছি। বেশির ভাগই ছিল ঘিয়ে ভাজা সেমাই।...
অনেকেই হয়তো এর মধ্যে কিশোর আলোর ফেসবুক পেজে একটা মজার গাণিতিক খেলা দেখেছ, যেখানে কতগুলো ছোট ছোট অঙ্ক কষে সবচেয়ে প্রিয় জিনিসকে খুঁজে বের করতে হয়। কীভাবে বের করতে হয়, শুরুতে সেটাই দেখে নেওয়া যাক। প্রথমে ১ থেকে ৯ পর্যন্ত যেকোনো একটা সংখ্যা ভাবো। সংখ্যাটিকে তিন দিয়ে গুণ করো, গুণফলের সঙ্গে তিন যোগ করো। যোগফলকে আবারও তিন দিয়ে গুণ করো। শেষ গুণফলে দুটি অঙ্ক আছে, অঙ্ক দুটি যোগ করো। যোগফল যত আসবে,...
জাহাজ তখনো হেলসিঙ্কির ঘাটে ভেড়েনি। তবে ফিনল্যান্ডের রাজধানীর অনিন্দ্যসুন্দর আবির্ভাব ক্রমশই দৃষ্টিগোচর হচ্ছিল। জাহাজের ছাদে প্রচণ্ড বাতাস, গালফ অব ফিনল্যান্ডের ওপর দিয়ে বয়ে আসা শীতল হাওয়ার তোড়ে চোখ বুজে আসছিল যেন। জোর করে চোখ খোলা রেখে চারদিকের সৌন্দর্য আহরণ করতে লাগলাম। নিজেকে বলছিলাম, ‘তাহলে অংকন, তোমার সাত ঘণ্টার অভিযান শুরু হতে যাচ্ছে!’ সাত ঘণ্টার অভিযান কেন? কারণ ওই দিন বিকেলবেলায় এই...
গুড্ডুবুড়ার মা বললেন, ‘কালকে ঈদ হবে না।’ গুড্ডুবুড়া মাথা চুলকাতে চুলকাতে বলল, ‘কেন মা? কালকে কেন ঈদ হবে না?’ মা বললেন, ‘আজ চাঁদ দেখা যায়নি তো, তাই কালকে ঈদ হবে না। যেদিন চাঁদ ওঠে, চাঁদ দেখা যায়, তার পরের দিন ঈদ হয়।’ গুড্ডুবুড়া বলল, ‘পাঁচ দিন আগেই তো আমি চাঁদ দেখেছিলাম। তারপরের দিন তো ঈদ হয়নি।’ মা বললেন, ‘চাঁদ দেখলেই হবে না। রমজান...
করোনাভাইরাস পরিস্থিতি থেকে সবকিছু স্বাভাবিক করতে মার্কিন প্রেসিডেন্ট গত দুই মাসের মধ্যে প্রথম গলফ খেলতে বের হলেন। যুক্তরাষ্ট্রে গ্রীষ্মের শুরুটা গতকাল শনিবার তিনি শুরু করলেন গলফ মাঠে থেকে। দেশজুড়ে লকডাউন শিথিল হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট বিভিন্ন জায়গায় যেতে শুরু করেছেন। তিনি নিশ্চিত করেছেন, আগামী সপ্তাহে ফ্লোরিডায় একটি মহাকাশ যাত্রার অনুষ্ঠানে যোগ দেবেন। গত ৮ মার্চের পর থেকে গলফ খেলতে যাননি...
পটুয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা রাঙ্গাবালীর সদর ইউনিয়নের বাঁধ–সংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড়ে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই এলাকায় নেছি বিবির মতো ১৫০ জন মানুষের হাতে গতকাল শনিবার সকালে প্রথম আলো ট্রা