বাংলাদেশ অভিভাবকশূন্য হয়ে গেল। জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান স্যার নেই! লেখক-চিন্তক-গবেষক আনিসুজ্জামানকে আমরা তাঁর বইগুলোয় পাব, তাঁর জীবনস্মৃতি গ্রন্থগুলোয় পাব মানুষ আনিসুজ্জামানকে। ১৯৩৭-এ চব্বিশ পরগনার বশিরহাটে জন্ম, শৈশব কেটেছে কলকাতায়। ১০ বছর বয়সে হোমিওপ্যাথি ডাক্তার আব্বার হাত ধরে চলে এলেন পূর্ব বাংলায়, ১১ বছর বয়সে ঢাকায়। আর ১৫ বছর বয়সে যোগ দিলেন ভাষা আন্দোলনে। প্রতিটি আন্দোলন-সংগ্রামে ছিলেন,... বিস্তারিত
source http://www.prothomalo.com/opinion/article/1656644/%E0%A6%9C%E0%A7%80%E0%A6%AC%E0%A6%A8-%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%81%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%87%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8
জয়পুরহাটে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আজ শুক্রবার থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত জেলার সব বিপণিবিতান ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসবন। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল বৃহস্পতিবারের ওই সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলা প্রশাসক জাকির হোসেন। এতে...
করোনায় আক্রান্ত রোগীদের কেউ কেউ হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছেন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, তিন দিনে ৬৬ জন রোগী হাসপাতাল থেকে চলে গেছেন। এঁদের ‘পলাতক’ রোগী দেখানো হয়েছে। কিন্তু কেন কিছু রোগী এভাবে চলে যাচ্ছেন, তার সুনির্দিষ্ট ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না। হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এমন কয়েকজন রোগী বলছেন, হাসপাতালের পরিবেশ তেমন ভালো না। কেউ বলছেন, ভয়-ভীতি-আতঙ্কে রোগীরা হাসপাতাল ছেড়ে চলে...
অধ্যাপক আনিসুজ্জামান চলে গেলেন কিন্তু তাঁর আত্মকথার দুটো পর্ব 'কাল নিরবধি' ও 'বিপুলা পৃথিবী'র মধ্য দিয়ে রেখে গেলেন শতাব্দীপ্রায় সময়ের সবল সাক্ষ্য। আনিসুজ্জামানের আত্মকথার প্রথম পর্ব 'কাল নিরবধি' পুস্তকাকারে প্রকাশিত হয় ২০০৩ সালে। তারও আগে ১৯৯৭ সালে তাঁর মুক্তিযুদ্ধ-স্মৃতিকথন 'আমার একাত্তর' প্রকাশ পায়। বিচিত্র-বর্ণাঢ্য জীবনকথার দুটো পর্বই পাঠক চিত্তজয়ী। তাই 'কাল নিরবধি' প্রকাশের এক দশকের বেশি...
আনিসুজ্জামানের চলে যাওয়াটা আমাদের জাতির জন্য অত্যন্ত দুঃখজনক। আমরা যারা তাঁকে জানতাম এবং তাঁর সঙ্গে ঘনিষ্ঠ ছিলাম, তাঁদের পক্ষে এটা একটা মর্মান্তিক দুঃখ। আনিসুজ্জামান অসুস্থ ছিলেন জানতাম, আশা করেছিলাম তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন। তবে দুর্ভাগ্যজনকভাবে সেটা ঘটল না। যে সময়ে তিনি চলে গেলেন, সেটা আমাদের সবার জন্যই একটা কঠিন দুঃসময়। এখন মিলিতভাবে শোক প্রকাশেরও কোনো সুযোগ নেই। ফলে যন্ত্রণাটা আরও বেশি।...
জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান চলে গেলেন। আনিসুজ্জামানের এই চিরপ্রস্থানে তাঁর পরিবারের সদস্যরা হারালেন নিকটতম মানুষটিকে, ছাত্ররা হারালেন মনস্বী শিক্ষককে, বন্ধু ও অনুরাগীরা হারালেন নম্রভাষী সুরসিক স্বজনকে; কিন্তু জাতি হারাল অনন্য এক অভিভাবক। তরুণ বয়স থেকে মুখর এক কর্মময় জীবন তিনি বরণ করে নিয়েছিলেন। আর সে জীবন মিশে গিয়েছিল বাংলাদেশের জাতীয় ইতিহাসের উত্থান–পতনময় বন্ধুর পথে। আনিসুজ্জামানের...
করোনাভাইরাসের কারণে হওয়া কোভিড-১৯ সংক্রমিত একটি রোগ, যা বর্তমানে মহামারি আকার ধারণ করেছে। বারবার নিজের গঠন পরিবর্তন করে সংক্রমিত হওয়ার হার প্রায় অপ্রতিরোধ্য করে এই রোগ এখন জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। বাস্তবতা হলো এ ধরনের সংক্রামক ব্যাধি বা মহামারি থেকে আমরা কখনোই পুরোপুরিভাবে মুক্ত হব না। কালে কালে নতুন নামে, নতুনভাবে নানা ধরনের সংক্রামক রোগ আসবে। সেগুলোকে নিয়েই আমাদের বেঁচে থাকতে হবে।...
আনা ফ্রাঙ্ক ইতিহাসে অমর হয়ে আছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লেখা তাঁর ডায়েরির জন্য। অনেকে বলেন, করোনাভাইরাস-আক্রান্ত এই অনিশ্চিত সময়টাও নাকি বিশ্বযুদ্ধের মতোই। এক অণুজীবের বিরুদ্ধে সারা পৃথিবী তো যুদ্ধেই নেমেছে! তা এই সময়ে বাংলাদেশের ঘরবন্দী খেলোয়াড়েরা যদি ডায়েরি লিখতেন, কী থাকত তাঁদের লেখায়? খেলোয়াড়দের হাতে কলম তুলে দিয়ে সেটিই জানার চেষ্টা করেছে প্রথম আলো কিছুদিন আগেও ছিলাম প্রচণ্ড ব্যস্ত। অথচ...
ঈদ মানেই তো চলচ্চিত্রশিল্প আর সিনেমা হলগুলোতে উৎসবের ব্যাপক আমেজ, জমজমাট অবস্থা। কিন্তু এবার তা হচ্ছে না। কারণ নিশ্চয়ই অজানা নয়—ঢালিউডে মুক্তি পাচ্ছে না নতুন কোনো সিনেমা। করোনাভাইরাসের দাপটে ঢালিউডও নিঝুম-নিরালা—সবকিছু থেমে আছে। অন্যান্য পেশাজীবীর মতো সিনেমাসংশ্লিষ্ট মানুষদেরও মন খারাপ। ঈদে যেসব সিনেমা মুক্তির কথা ছিল, সেসবের অভিনয়শিল্পীদের মনের অবস্থা কী? খোঁজ নিয়েছেন শফিক আল মামুন ১৫ বছরে এই...
গান দিয়ে মানুষের মন জয় করা ব্যান্ড চিরকুটের সদস্যরা এগিয়ে এসেছেন অসহায় ও অসচ্ছল মানুষের মুখে হাসি ফোটাতে। করোনার সংক্রমণে দেশে সংকটে পড়া মানুষের সাহায্যের জন্য তহবিল সংগ্রহ করতে তাঁরা নিজেদের ব্যবহৃত প্রিয় তিনটি জিনিস নিলামে তোলেন। বুধবার দিবাগত রাতে চিরকুট ব্যান্ডের তিন সদস্যের ব্যবহার করা জিনিসগুলো ১০ লাখ টাকায় নিলামে জিতে নেয় অস্ট্রেলিয়াপ্রবাসী জায়েদি সজীবের স্বত্বাধিকারী...
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে বিলুপ্তপ্রায় কাইট্রা কচ্ছপ বা 'বাটাগুর বাসকা' প্রজাতির কচ্ছপের ৩৩টি ছানা জন্ম নিয়েছে। মাটির নিচে বিশেষ ব্যবস্থায় রাখার ৬৩ দিন পর বুধবার সকালে ৩৫টি ডিম থেকে এই ৩৩টি ছানা পেয়েছে কেন্দ্র। ডিম থেকে সদ্য ফুটে বের হওয়া বাচ্চাগুলোর শারীরিক অবস্থা খুবই ভালো। শারীরিক পরীক্ষানিরীক্ষা শেষে ছানাগুলো কেন্দ্রের সুরক্ষিত চৌবাচ্চায় ছেড়ে...
করোনাভাইরাসের সংক্রমণে পৃথিবীতে অনেক কিছুই ঘটছে, যা আগে কখনো কল্পনা করা যায়নি। বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতিগুলো ভেঙে পড়ছে। স্বাস্থ্যসেবায় এগিয়ে থাকা দেশগুলোও হিমশিম খাচ্ছে করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হতে। আর করোনা সংক্রমণ এড়াতে মানুষ যা করছে তার প্রভাব পড়ছে তাদের মানসিকতায়। তেমনই এক উদাহরণ দিলেন মারিও বালোতেল্লি। ইতালিতে মার্চেই কোয়ারেন্টিন শুরু হয়েছে। এ সময়টায় ক্লাবে খেলার কারণে...
লকডাউনের কারণে গৃহবন্দী বলিউড তারকারা এখন আরও বেশি ওয়েবমুখী। জ্যাকুলিন ফার্নান্দেজ, লারা দত্ত, আনুশকা শর্মা, মনীষা কৈরালাসহ বেশ কয়েকজন তারকার ওয়েব সিরিজ সম্প্রতি মুক্তি পেয়েছে এবং শিগগিরই পেতে চলেছে। লিখেছেন দেবারতি ভট্টাচার্য। মাস্কাগত ২৭ মার্চ মুক্তি পেয়েছে মনীষা কৈরালা অভিনীত ওয়েব সিরিজ মাস্কা। ভারতে লকডাউনের শুরুর দিকেই নেটফ্লিক্স এই সিরিজটি নিয়ে আসে। যদিও মনীষা ডিজিটাল দুনিয়ায় লাস্ট...
বাগেরহাটের কচুয়া উপজেলায় আরও একজনের শরীরে করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। প্রথম দফায় তাঁর নমুনা পরীক্ষার ফল 'নেগেটিভ' হলেও দ্বিতীয় দফায় 'পজিটিভ' আসে। । বুধবার খুলনা মেডিকেল কলেজের ল্যাবরেটরিতে তাঁর দ্বিতীয় দফা নমুনা পরীক্ষা করা হয়। করোনা শনাক্ত হওয়া ওই ব্যক্তির বয়স ২৭ বছর। তাঁর বাড়ি উপজেলার গোপালপুর ইউনিয়নে। তিনি ঢাকায় একজন আইনজীবীর গাড়ি চালাতেন। কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক...
করোনার প্রকোপ বদলে দিচ্ছে বিনোদনের ধরণ। অনলাইনে শিল্পীরা তো সরব আছেনই, অফলাইনেও নানা রকম ব্যতিক্রম আয়োজন হচ্ছে। মানুষের মন সতেজ রাখতে কোথাও কোথাও সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ। বিলবোর্ডের জায়গায় বড় পর্দাটানা ৮ সপ্তাহ লকডাউনে থাকার পর অবশেষে গত সোমবার থেকে একটু একটু করে প্রাণ ফিরে পেতে শুরু করেছে স্পেন। তবে এই দীর্ঘ সময়টাতে বাসিন্দাদের চাঙ্গা রাখতে ব্যতিক্রম এক আয়োজন করেছিল...
স্বল্প পরিসরে চালু হওয়া ভার্চ্যুয়াল আদালতের কার্যক্রম ভালোভাবেই এগোচ্ছে। একজন আইনজীবী নিবন্ধন করে ভার্চ্যুয়াল আদালতের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে জামিন আবেদন করতে পারছেন। জমা দিতে পারছেন প্রয়োজনীয় কাগজপত্র। ভার্চ্যুয়াল শুনানিতে অংশ নিয়ে আদালতের কাছে তাঁর বক্তব্য তুলে ধরতে পারছেন। সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, গত সোমবার থেকে সারা দেশে স্বল্পপরিসরে চালু হয়েছে...
গত কয়েক দিন থেকে সমুনাদের অফিসে সবাই স্টেস্ডআউট। টেকস্ট মেসেজ আসছে ছাঁটাই করা কর্মচারীর নামে, সেই কর্মচারীর কাছ থেকে, তাদের কাছে, যারা ওর সঙ্গে কাজ করত। থ্রেটেনিং মেসেজ, ছবি, হিউমিলিয়েশন কোনোটাই বাদ নেই। এমনকি অফিস উড়িয়ে দেবে, সিক্রেট দরজা দিয়ে এসে ধর্ষণ করে যাবে এসব হুমকি তাদের, যার যার সঙ্গে তার মোটামুটি কথা হয়েছিল যে কদিন কাজে ছিল, নতুনদেরও বাদ নেই। এমনকি তাদের সবাইকে গণহারে হেটফুল...
প্রথম আলোর করোনাকালের আয়োজন 'ঘরে বসে শোনাব গান'-এ আজ গাইবেন তরুণ গায়িকা রন্টি দাস। আর তাঁর গানে গিটার বাজাবেন বর সাঈদ রহমান। আজ রাত ১০টা ৫০ মিনিটে প্রথম আলোর ফেসবুক পেজে দেখা যাবে অনুষ্ঠানটি। করোনা মহামারিতে বিশ্বব্যাপী ঘরের ভেতর দিন কাটাচ্ছেন মানুষ। তাঁদের বিষণ্নতা দূর করতে পারে কিছু ভালো গান। এ উদ্দেশ্যে প্রথম আলো আয়োজন করেছে বিশেষ গানের অনুষ্ঠান 'ঘরে বসে শোনাব গান'। নিজ নিজ ঘরে বসে গান গেয়ে...
২০১৪ টি–টোয়েন্টি বিশ্বকাপ স্টার স্পোর্টস সিলেক্ট ২ জিম্বাবুয়ে–আমিরাত সকাল ১০–৩০ মি., রাত ১০–৩০ মি. ২০১৯ বিশ্বকাপ: পুনঃপ্রচার স্টার স্পোর্টস ১, ২ ভারত–অস্ট্রেলিয়া সকাল ১১–৩০ মি. ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার স্পোর্টস সিলেক্ট ১ বার্নলি–চেলসি সকাল ১১–৩০ মি. দ্য গোল...
যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি মডার্না তাদের তৈরি করা কোভিড-১৯-এর পরীক্ষামূলক টিকা ‘এমআরএনএ-১২৭৩’ দ্বিতীয় ধাপে পরীক্ষার অনুমোদন পেয়েছে। দেশটির নিয়ন্ত্রক কর্তৃপক্ষ ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এ অনুমোদন দিয়েছে। একই সঙ্গে এই টিকা পরীক্ষার বিষয়টিকে বিশেষ অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছে এফডিএ। ফলে দ্বিতীয় ধাপের পরীক্ষার কাজ দ্রুতই শুরু করতে পারবে মডার্না। মার্কিন...
লকডাউন, জনস্রোত, বাজার খুলে দেওয়া, মধ্যবিত্তের লজ্জা ইত্যাদি নিয়ে যখন আপনি চিন্তিত, তখন একদল মানুষ এই সমস্তটাকেই তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছেন। মনে করছেন, জীবনকে দেখতে হয় হাস্যরসের মধ্য দিয়ে। যা–ই ঘটুক না কেন, জীবনানন্দই (জীবনে আনন্দ) বেঁচে থাকার সর্বোত্তম পথ। আর এই পথ খোঁজার জন্য বরাবর রুশিরা অগ্রবর্তী দল গড়েই রাখে। কী তৈরি হচ্ছে রুশ মস্তিষ্কে, তা একটি জেনে নিই আমরা। এ কথা কে না জানে, কড়াভাবে যে...
চরিত্রে ঢুকে পড়লে চঞ্চল চৌধুরীকে আর চেনা যায় না। এমনকি স্ত্রী-সন্তানের কাছেও কেমন অচেনা হয়ে ওঠেন তিনি। অবশ্য বাংলার দর্শকের প্রিয় এ অভিনেতাকে যেকোনো চরিত্রে পছন্দ করেন ভক্তরা। তাঁর সব কটি সিনেমার কপালে তাই ‘হিট’ তকমা জুটেছে। নতুন এই মহামারিতে ভক্তদের সচেতন করতে চঞ্চল আবারও ফিরলেন পুরোনো এক চরিত্রে। সেখানেও তিনি ‘আয়নাবাজি’র আয়না, করোনাভাইরাসে আক্রান্ত। সে কি বাঁচবে?...
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার মৃদু উপসর্গযুক্ত রোগীরা বাসায় বা বাড়িতে থেকেই চিকিৎসা নিতে পারেন। মোট আক্রান্তের মধ্যে এমন রোগীর সংখ্যা প্রায় ৮০ শতাংশ। এসব রোগীর চিকিৎসা টেলিমেডিসিনের মাধ্যমেই দেওয়া সম্ভব। তবে এটিই মূল চিকিৎসা, তা নয়। বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে এটি করতে হচ্ছে। এমন চিকিৎসার ক্ষেত্রে নিশ্চিত হতে হবে রোগীর উপসর্গ করোনাভাইরাসের সংক্রমণ থেকেই দেখা দিয়েছে কি না।কারণ, করোনায়...
বাড়িতে করোনায় আক্রান্ত রোগী বাড়ছে। সব রোগীর সঙ্গে যোগাযোগ রাখতে পারছে না স্বাস্থ্য অধিদপ্তর। সংক্রমণের এই পর্যায়ে রোগী বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি জটিল হচ্ছে। এ বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। কারা বাড়িতে থেকে চিকিৎসা নেবেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা কীভাবে করাবেন, রোগ নিরাময় হচ্ছে কি না কীভাবে বুঝবেন, রোগ নিরাময়ের সনদ কীভাবে, কার কাছ থেকে জোগাড় করবেন, প্রয়োজনে কখন ও...
আমার যখন বোধ জাগ্রত হচ্ছে, মানে ছোটবেলায় যখন একটু-আধটু বুঝতে শিখছি, মানে যখন একটু একটু কথা মনে থাকে, তখন আব্বার যে চিত্র আজও আমার মনে গেঁথে আছে, তা হলো 'মাটিতে মাথা, আকাশে পা।' এ কী! মানুষটি উল্টো কেন! পরে জানলাম, বুঝলাম, জি না, মানুষটি উল্টো না, মানুষটি শীর্ষাসন করছিলেন। মাথার দুপাশে কনুই থেকে হাত ভাঁজ করে মাথা নিচে দুপা আকাশে সটান করে রয়েছেন। যোগব্যায়াম করছেন। আমার জ্ঞান হওয়ার পর যে মাথা...
ইউরোপ ও ইউরোপের বাইরে বাংলাদেশসহ অন্যান্য দেশ থেকে স্পেনে প্রবেশ করা সব যাত্রীকে বাধ্যগতভাবে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই নির্দেশ জারি করেছে। এই অন্তর্বর্তীকালীন সময়ে তারা শুধু স্বাস্থ্যকেন্দ্র ও ফার্মেসিতে যেতে পারবেন। এ ছাড়া বাধ্যগতভাবে তাঁদের মাস্ক পরতে হবে। গত মঙ্গলবার (১২ মে) স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ নির্দেশনাটি রাষ্ট্রীয় অফিশিয়াল বুলেটিনে...
ফেসবুকে অ্যাকাউন্ট আছে, কিন্তু মেসেঞ্জার ব্যবহার করেন না—এমন মানুষের সংখ্যা হাতে গোনা। সামাজিক যোগাযোগের ক্ষেত্রে জনপ্রিয়তার বিচারে আমাদের দেশে এই অ্যাপের অবস্থান ওপরের সারিতে। পিছিয়ে নেই হোয়াটসঅ্যাপও। যার ব্যবহার যত বেশি, তার ভুলভ্রান্তির আলোচনাও তত বেশি। আজকে আমরা জানব সে রকম ১০টি ভুলের কথা, যা আমরা মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ চ্যাটিংয়ের ক্ষেত্রে প্রায়ই করে থাকি। ১. অনুমতি ছাড়া কলঅপর...
করোনাভাইরাস দুর্যোগে রংপুরের সুস্বাদু হাড়িভাঙা আম বাগানের বড়ই দুর্দিন চলছে। আম চাষিদের মাথায় হাত উঠেছে।পাইকারি ব্যবসায়ী মিলছে না। কেউ কেউ গত বছরের চেয়ে এবার অর্ধেক দামে আম বাগান বিক্রি করছেন। এই মুহূর্তে সরকারিভাবে কৃষি বিভাগের পক্ষ থেকে জরুরি উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন আম চাষিরা। আঁশবিহীন হাড়িভাঙা আম অত্যন্ত মিষ্টি এবং সুস্বাদু। গত কয়েক বছর ধরে রংপুরের বিভিন্ন স্থানে উৎপাদন হচ্ছে এই...
রাজধানীর নিউ ইস্কাটনের একটি ভবনের ছয়তলার একটি বাসা থেকে মঙ্গলবার রাতে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, মৃত ওই ব্যক্তির নাম আসাদ চৌধুরী ওরফে লিটন (৪৬)। তিনি বেসরকারি একটি জাহাজ কোম্পানির সাবেক ক্যাপ্টেন বলে জানা গেছে। রমনা থানার পুুলিশ প্রথম আলোকে জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে আসাদ চৌধুরীর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে শোনা গেছে, তিনি হৃদরোগ ও ডায়াবেটিসসহ বিভিন্ন...
ভয়াবহ এক দুঃসংবাদের মতো ছড়িয়ে গেল খবরটি। গত শতকের নব্বইয়ের দশকের জনপ্রিয় রক ব্যান্ড ভাইকিংস থেকে বেরিয়ে গেছেন দলের প্রতিষ্ঠাতা সদস্য ও ভোকাল তন্ময় তানসেন। নিজের ক্যারিয়ার গড়বেন বলে নিজ হাতে গড়া ব্যান্ডের কাছ থেকে বিদায় নিয়েছেন তিনি। গতকাল মঙ্গলবার বিকেলে অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট দিয়ে ভাইকিংস জানায়, ‘নিজের ক্যারিয়ার গড়তে দল ছাড়ছেন দলের অন্যতম প্রতিষ্ঠাতা তন্ময়। গত ২৩ বছর চমৎকার...
গোটা মহাবিশ্ব নিয়ে গবেষণা করাকে বলা হয় কসমোলজি বা বিশ্বসৃষ্টি তত্ত্ব। মহাবিশ্বের জন্ম এবং হয়ত তার চূড়ান্ত পরিণতিও এর অন্তর্ভূক্ত। অবাক হওয়ার কিছু নেই, বেশ ধীরগতির আর বেদনাদায়ক বিকাশ প্রক্রিয়ার মধ্যে দিয়ে রূপান্তরে যেতে হয়েছে একে। কারণ এই বিকাশ প্রক্রিয়াকে কুসংস্কারাচ্ছন্ন মতবাদের ছায়ায় প্রায়ই ঢাকা পড়তে হয়েছে। কসমোলজিতে প্রথম বিপ্লবের দেখা পাওয়া গিয়েছিল ১৬০০ শতকে, টেলিস্কোপ বা দূরবীন ব্যবহারের...
‘Some are born here; some are drawn here, but we call it home.’ ম্যানচেস্টার সিটির নতুন ঠিকানা ইত্তিহাদ স্টেডিয়ামের ড্রেসিংরুমে খেলোয়াড়দের বসার জায়গার ঠিক ওপরে নীলচে আভায় গোলাকৃতি ফুটবলসদৃশ দেয়ালে আবেগঘন এ কথা লেখা আছে। টনি ওয়ালশের বিখ্যাত কবিতা ‘Longfella’–র আবেগঘন চরণটি ক্লাবের অতীত-বর্তমান ও ভবিষ্যতের ছবি সযত্নে ধারণ করে চলেছে। ২০১৭ সালের ২২ মে ম্যানচেস্টার শহরে আত্মঘাতী বোমা হামলায় নিহত ২২...
বিশ্বের শ্রেষ্ঠতম ক্লাবের তালিকা করলে রিয়াল মাদ্রিদের নাম সবার ওপরের দিকেই থাকবে। তবুও এমন কিছু ক্লাব আছে, ক্লাব ফুটবলের সফলতম এই দল যাদের হারাতে পারেনি রিয়াল মাদ্রিদের কী কোনো অপূর্ণতা আছে? এমন বিদঘুটে প্রশ্নে চোখমুখ কুঁচকে ওঠাই স্বাভাবিক। স্পেনের ইতিহাসে সবচেয়ে বেশী লিগ জেতা দল, ইতিহাসে সবচেয়ে বেশিসংখ্যকবার ইউরোপসেরা দলের অপূর্ণতা থাকে কীভাবে? কিন্তু যুগের পর যুগ বিশ্বের অন্যতম সেরা ক্লাব...
দিনাজপুরে ট্রাক্টরের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে লাভলী বেগম (৩৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন।গতকাল মঙ্গলবার রাত ৯ টায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের আনন্দ সাগর খানকার মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।লাভলী বেগম দিনাজপুর সদর উপজেলার শশরা ইউনিয়নের পরজপুর ঝেল্লাপাড়া গ্রামের এনামুল হকের স্ত্রী। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, লাভলী বেগম মঙ্গলবার রাতে দিনাজপুর শহরের বালুবাড়ি এলাকায়...
চীন বার্লি আমদানির ওপর অতিরিক্ত কর আরোপের পর এবার স্থগিত করল অস্ট্রেলিয়ার মাংস আমদানি। এতে দুই দেশের সম্পর্ক অবনতির দিকে মোড় নিচ্ছে। এ স্থগিতাদেশকে অস্ট্রেলিয়ার রাজনৈতিক বিশ্লেষকরা দেখছেন বেইজিংয়ের বাণিজ্যযুদ্ধ কৌশল হিসেবে। সোমবার অস্ট্রেলিয়া থেকে রপ্তানি করা বার্লির ওপর ৮০ শতাংশ পর্যন্ত কর আরোপের ঘোষণা দেয় চীন। মঙ্গলবার অস্ট্রেলিয়ার প্রধান ৪টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে মাংস আমদানি স্থগিত...
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা ছাটগাঁও এলাকার বাসিন্দা সুলতান মিয়া। তিনিসহ তাঁর পরিবারের তিনজন করোনাভাইরাসে আক্রান্ত। তাঁরা বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। স্থানীয় স্বাস্থ্যকর্মীরা দু-এক দিন পরপর তাঁদের বাসায় যাচ্ছেন। পাশাপাশি মুঠোফোনে নিয়মিত পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। কেরানীগঞ্জ উপজেলায় আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে ৩০০ ছাড়িয়েছে। একক উপজেলা হিসেবে এখানেই সবচেয়ে বেশিসংখ্যক মানুষ করোনাভাইরাসে...
চাঁদপুরে করোনা রোগীদের নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসক দম্পতি সুজাউদ্দৌলা রুবেল ও সাজেদা বেগম। দৃষ্টান্তমূলকভাবে কাজ করার জন্য স্বাস্থ্য বিভাগের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ইতিমধ্যে সাজেদা বেগমকে করোনাযুদ্ধে চাঁদপুরের 'জেনারেল' পদে ভূষিত করেছেন। প্রতিদিনই চাঁদপুরে করোনা আক্রান্ত রোগী বাড়ছে। সিভিল সার্জন অফিসের তথ্যমতে, এ পর্যন্ত চাঁদপুরে করোনা রোগী শনাক্ত করা হয়েছে ৪৮ জন। আরও নমুনা...
আনা ফ্রাঙ্ক ইতিহাসে অমর হয়ে আছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লেখা তাঁর ডায়েরির জন্য। অনেকে বলেন, করোনাভাইরাস আক্রান্ত এই অনিশ্চিত সময়টাও নাকি বিশ্বযুদ্ধের মতোই। ক্ষুদ্র এক অনুজীবের বিরুদ্ধে সারা পৃথিবী তো যুদ্ধেই নেমেছে! তা এই সময়ে বাংলাদেশের ঘরবন্দী খেলোয়াড়েরা যদি ডায়েরি লিখতেন, কী থাকত তাঁদের লেখায়? খেলোয়াড়দের হাতে কলম তুলে দিয়ে সেটিই জানার চেষ্টা করেছে প্রথম আলো- আমার দিনটা কীভাবে শুরু হয়,...
যশোর শহরের ঘোপ সেন্ট্রাল সড়কে সবেদা খাতুনের বাড়ির একটি মিটারে ফেব্রুয়ারি মাসে বিদ্যুতের বিল আসে ৩৭৩ টাকা। মার্চ মাস ওই বাড়িতে কেউ ছিলেন না। অথচ বিদ্যুতের বিল এসেছে ৫৪৪ টাকা। কেশবপুর উপজেলার বেতিখোলা গ্রামের বাবর আলীর মিটারে মার্চ মাসে ১৮০ টাকা বিদ্যুৎ বিল হয়। কিন্তু এপ্রিল মাসে সেই মিটারে বিল এসেছে ৪৫৭ টাকা। এমন ভুতুড়ে বিল শুধু সবেদা খাতুন বা বাবর আলীর না যশোর জেলার অধিকাংশ মিটারে এসেছে।...
ডার্ক কমেডি অথবা স্যাটায়ার—কোনো সংজ্ঞায়ই ফেলব না। কেবল উপহাসের মোড়কে ধর্ম-রাজনীতি-জীবন—এই তিনের মিশেলে বানানো তিনটি ছবির কথা বলব। শিল্পমানের বিচারে সবচেয়ে নম্বর কম পাওয়া ছবিটি সবচেয়ে জনপ্রিয় আর সবচেয়ে বেশি নম্বর পাওয়া ছবিটি অনেকে চেনেই না। ২০০৯ সালে ‘থ্রি ইডিয়টস’ বানিয়ে হুলুস্থুল ফেলে দেন নির্মাতা রাজ কুমার হিরানি। আমির, সালমান যোশী আর মাধবনের এককাট্টা অভিনয় তাক লাগিয়ে...
স্পেনে এক শতবর্ষী নারী করোনার সঙ্গে লড়ে জয়ী হয়েেছেন। ১১৩ বছর বয়সী এই নারীর নাম মারিয়া ব্রানিয়াস। ধারণা করা হচ্ছে, তিনিই স্পেনের সবচেয়ে বয়স্ক ব্যক্তি। মারিয় অবসর যাপনের যে বাড়িতে বাস করছেন, করোনাভাইরাসে সংক্রমিত হয়ে সেখানে কয়েকজন এর মধ্যে মারা গেছেন। আজ বুধবার এএফপির খবরে এ তথ্য জানানো হয়। মারিয়া ওলোত নগরের যে আবাসিক ভবনে বাস করছেন, এটি সান্তা মারিয়া দেল তুরা কেয়ার হোম বলে পরিচিত। মঙ্গলবার এই...
করোনা মহামারির বিস্তার রোধে দেশে দেশে আরোপ করা হয়েছে বিভিন্ন বিধিনিষেধ ও লকডাউন। তবে এখন লকডাউন শিথিল করার পথে হাঁটতে শুরু করেছে অনেক দেশ। সেসব দেশের উদ্দেশে লকডাউন শিথিল করার আগে তিনটি প্রশ্নের জবাব মেলানোর পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তা না হলে লকডাউন শিথিল করার পর আবার ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। সুইজারল্যান্ডের জেনেভায় গত সোমবার সংবাদ ব্রিফিংয়ে...
।। ইচ্ছেগাছ ।। এই সেই গোলাঘর, ঘুলঘুলিতে কামনা বসানো # আমি কি রোদের দিকে চলে যাবপুষ্পপাত্রে রেখে দেব ধাতুর যাতনা # ব্যাধ কথা বলে যায় সারা দিননিজেকেই তাক করে ছুড়েছি ধারালো ভল্ল # উন্মার্গগামী # হোমানলে উচ্ছ্বসিত ঘৃত ও কর্পূর # খোলশ বদল করে দেহবীজইচ্ছেগাছে ঢেলে দেয় জল ও প্রদাহ ।। চন্দ্রপাত।। গচ্ছিত রেখে দেব ঋণ, বৃষ্টিভেজা যত দেশলাই। # আমার গতজন্মের না-নেভা কলকে আমার মগজভর্তি...