করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছেই। দেশে সংক্রমণ কত দিন প্রবলভাবে বজায় থাকবে, তা নিয়ে বিশেষজ্ঞদের কাছ থেকে ভিন্ন ভিন্ন মত পাওয়া যাচ্ছে। সময় গড়ালেও করোনা প্রতিরোধ ব্যবস্থা দুর্বলই থেকে যাচ্ছে। হাসপাতালে রোগী ব্যবস্থাপনা নিয়ে এখনো সিদ্ধান্তহীনতায় ভুগছে স্বাস্থ্য অধিদপ্তর। এই পরিস্থিতিতে জীবনযাত্রা কবে স্বাভাবিক হবে, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এদিকে দেরিতে হলেও দেশব্যাপী রোগ সংক্রমণ... বিস্তারিত
source http://www.prothomalo.com/bangladesh/article/1656263/%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%95-%E0%A6%9C%E0%A7%80%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B6%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B2%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%A4-%E0%A6%B9%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87
।। ইচ্ছেগাছ ।। এই সেই গোলাঘর, ঘুলঘুলিতে কামনা বসানো # আমি কি রোদের দিকে চলে যাবপুষ্পপাত্রে রেখে দেব ধাতুর যাতনা # ব্যাধ কথা বলে যায় সারা দিননিজেকেই তাক করে ছুড়েছি ধারালো ভল্ল # উন্মার্গগামী # হোমানলে উচ্ছ্বসিত ঘৃত ও কর্পূর # খোলশ বদল করে দেহবীজইচ্ছেগাছে ঢেলে দেয় জল ও প্রদাহ ।। চন্দ্রপাত।। গচ্ছিত রেখে দেব ঋণ, বৃষ্টিভেজা যত দেশলাই। # আমার গতজন্মের না-নেভা কলকে আমার মগজভর্তি...
টস হয়েছে, ব্যাট হাতে দুজন ওপেনার ইনিংসের গোড়াপত্তন করতে মাঠের মধ্যে দাঁড়িয়ে আছেন। এঁদের মধ্যে একজন খেলবেন ম্যাচের প্রথম বল। কিন্তু কী দুর্ভাগ্য! প্রথম বলেই আউট হয়ে সাজঘরে ফিরতে হচ্ছে তাঁকে। মাথা নিচু করে এগোতে থাকা ব্যাটসম্যানটির নাম ততক্ষণে ছোট্ট একটি রেকর্ডের তালিকায় উঠে গেছে, ম্যাচের প্রথম বলে আউট হওয়ার রেকর্ড। লজ্জার এই রেকর্ডে নাম আছে অনেক বাঘা ব্যাটসম্যানের। এক দিনের আন্তর্জাতিক ম্যাচে এ...
পৃথিবী ভালো নেই। আমরা ভালো নেই। করোনার করাল গ্রাসে সবকিছু যেন স্তব্ধ হয়ে আছে। আর এই স্তব্ধ হয়ে যাওয়ার পেছনে হয়তো মানুষেরাই অনেকভাবে দায়ী। পেশি আর কেমিক্যাল শক্তির রাজনৈতিক শোডাউনে আমরা যেন ভুলে গেছি—শুধু মানুষ নয়; পৃথিবীরও একটি ইমিউন সিস্টেম আছে। মানবদেহে যেভাবে রোগের আক্রমণ থেকে রক্ষা করতে ইমিউন সিস্টেম কাজ করে থাক; তেমনি স্বার্থপর মানুষের দ্বারা সৃষ্ট দূষণের আক্রমণ থেকে বাঁচার জন্য প্রকৃতিরও...
বিশ্বজুড়ে আজ করোনা মহামারি হঠাৎ পরিবর্তিত জীবনে সচেতনতা ও মানবিকতার মাঝে এক দ্বন্দ্ব ঢুকে গেছে। কখনো তা সূক্ষ কখনো তা বাস্তবতার দেয়াল হয়ে দাঁড়ায়। মানবিকতা বজায় রেখে সচেতন হওয়া আর অতি সচেতনতার নামে অমানবিক হওয়া—দুটো বিষয় পরস্পর মুখোমুখি আজ। সবাই জানি, এই ছোঁয়াচে রোগ থেকে রক্ষার মন্ত্র হলো সামাজিক দূরত্ব, মাস্ক ব্যবহার আর ব্যক্তিগত পরিচ্ছন্নতা। এই যে সবার মুখে মাস্ক, দূরে থাকার চেষ্টা, তা...
করোনার এই সময়েই আসছে ঈদ। ঘরেই হবে ঈদ উদ্যাপন। ঈদের দিন দুপুরে পরিবারের জন্য খাবার টেবিলে থাকতে পারে অন্য রকম কয়েক পদের খাবার। রেসিপি দিয়েছেন কল্পনা রহমান আদা-লেবু কুলাডা উপকরণ: সিরাপ ২ কাপ, তাজা লেবুর রস ২ টেবিল চামচ, আদার রস ২ টেবিল চামচ, বরফকুচি বা আইসক্র্যাম্ব প্রয়োজনমতো ও সোডা ওয়াটার প্রয়োজনমতো।প্রণালি: আধা গ্লাস বরফকুচি নিয়ে এর মধ্যে লেবুর রস, সিরাপ ও আদার রস দিয়ে নেড়ে সোডা ওয়াটার দিয়ে...
অন্য যেকোনো পরিস্থিতিতে ফল ও শাকসবজি যেভাবে পরিষ্কার করতেন, এখনো সেভাবেই পরিষ্কার করুন। করোনাভাইরাসের মহামারির এ সময় নিজেকে ও পরিবারের সদস্যদের সুরক্ষার চিন্তায় অনেকের মনেই অনেক ধরনের প্রশ্ন জাগছে। এমন কিছু প্রশ্নের উত্তর দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। • সবার আগে অবশ্যই আপনার হাত সাবান-পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন। • এরপর ফল ও শাকসবজি পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে...
এই করোনাকালে ঈদের দিন ঘরোয়া আমেজে পরিবারের সদস্যদের সঙ্গে ছোট আয়োজন তো থাকতেই পারে। ঈদের দিন বাড়িতে থাকা বাসনকোসন ও টেবিল সজ্জার উপকরণ দিয়েই আপনি নান্দনিক পরিবেশ তৈরি করতে পারেন। টেবিল সাজানোর জন্য প্রথমেই কিছু বিষয় মাথায় রাখতে হবে। ঘরে থাকা উপাদানে সাজাতে পারেন ঈদের দিনের টেবিল। খাবার টেবিলের আকার ও রঙের ওপর নির্ভর করে তার সজ্জার বিষয়গুলো নির্ধারণ করতে হবে। খাবার ঘরে বেশি জায়গা থাকলে টেবিলের...
রন্ধনশিল্পী ফাতিমা আজিজ ৭ মে রাজধানীর একটি হাসপাতালে মারা যান। দীর্ঘদিন ধরে তিনি কিডনি ও ডায়বেটিস রোগে ভুগছিলেন। তাঁর দেওয়া বিভিন্ন খাবারের রেসিপি নিয়মিত ছাপা হতো প্রথম আলোর মঙ্গলবারের ক্রোড়পত্র নকশায়। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের নকশায় ছাপা হলো ফাতেমা আজিজের করা একটি ঈদের রান্না। উপকরণ বাসমতী চাল আড়াই কাপ, কাজুবাদাম ৩০টি, কাঠবাদাম (আমন্ড) ৪০টি, কিশমিশ ৪০টি, দেশি পেঁয়াজ (মিহি করে কাটা)...
সিনেমাতে সরব না থাকলেও এই করোনাকালে এফডিসিতে অসহায় শিল্পী, কলাকুশলীদের পাশে বেশ সরব চিত্রনায়িকা নিপুণ। নিজে কিংবা তহবিল গঠন করে অসহায় শিল্পী ও কলাকুশলীদের জন্য কাজ করছেন। অনেক দিন সিনেমায় নেই এই তারকা। এর মধ্যে একটি প্রযোজনা প্রতিষ্ঠানও গড়েছেন। এসবসহ করোনার দিনগুলো নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন নিপুণ। হঠাৎ করেই এফডিসিতে বেশ সরব দেখা যাচ্ছে আপনাকে। এ সময়ে শিল্পী–কলাকুশলীদের জন্য কী...
দেশের করোনা পরিস্থিতি বোঝার জন্য পর্যাপ্ত তথ্য ও বিশ্লেষণ পাওয়া যাচ্ছে না। স্বাস্থ্য অধিদপ্তর থেকে খণ্ডিত তথ্য দেওয়া হচ্ছে। নীতিনির্ধারণ ও কর্মসূচি পরিকল্পনায় প্রয়োজনীয় সব তথ্য পাওয়া যাচ্ছে না। জনস্বাস্থ্যবিদ ও অর্থনীতির গবেষকেরা বলছেন, দ্রুত এই পরিস্থিতির অবসান হওয়া দরকার। কোন শ্রেণি–পেশার মানুষ করোনায় বেশি আক্রান্ত হচ্ছেন, কাদের মধ্যে সংক্রমণের হার কম, কারা মারা যাচ্ছেন, আক্রান্তদের...
হঠাৎ করেই ঘুম ভেঙে গেল। অনুভব করলাম, শরীরটা গরম গরম লাগছে। বিছানার পাশে টেবিলে রাখা ডিজিটাল ঘড়ির দিকে তাকালাম। সময় রাত ২টা ৪৭ মিনিট। পাশেই স্ত্রী সুমি ঘুমাচ্ছে। এত রাতে ডাকা ঠিক হবে কি না, বুঝতে পারছি না। সকালে তার অফিস আছে। (সে নিউইয়র্ক সিটির পুলিশ অফিসার হিসেবে কর্মরত)। অবশ্য না ডেকেও উপায় নেই। এ মুহূর্তে তার সাহায্য আমার দরকার। আস্তে করে তার বাহুতে মৃদু চাপ দিলাম। তারপর কোমল স্বরে ডাকলাম,...
কবি নজরুল বলেছিলেন, ‘পৃথিবীতে যা কিছু মহান চির কল্যাণকর/ অর্ধেক তার গড়িয়াছে নারী অর্ধেক তার নর…’। মানুষ বলুন আর প্রাণী বলুন, সমলিঙ্গ দিয়ে পৃথিবীকে প্রাণ প্রাচুর্যে ভরিয়ে তোলা যেত না। জীবের, প্রাণীদের লিঙ্গের রকমফের থাকে। তাই বলে জড় পদর্থেরও। দুশো বছর আগেই ফ্যারাডে বলেছিলেন আয়নের কথা। তখন ইলেকট্রন নামের মূল কণিকার খবর জানতেন না বিজ্ঞানীরা। জানতেন আধান বা চার্জের কথা। জানতেন, পরমাণুর কথাও।...
পুরান ঢাকায় পাইকারি ও খুচরা দোকান খুলেছে। রাস্তায় মানুষের চলাচল বেড়েছে। কোথাও কোথাও সেই আগের মতো যানজট তৈরি হচ্ছে। সব মিলিয়ে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেও পুরোনো রূপে ফিরছে পুরান ঢাকা। ঢাকাসহ সারা দেশে সীমিত পরিসরে দোকানপাট খোলার সুযোগ দেওয়ার দ্বিতীয় দিনে গতকাল সোমবার পুরান ঢাকার টিকাটুলী থেকে শুরু করে ওয়ারী, নবাবপুর রোড, বংশাল, নাজিমুদ্দিন রোড, মৌলভীবাজার, চকবাজার, উর্দু রোড ও ইসলামপুর...
অপহরণের এক ঘণ্টা পর কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে উপজেলার কৈয়রবিল এলাকার একটি বাড়ি থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। পুলিশ এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে। ওই কিশোরীকে অপহরণ করার ঘটনায় আটক ব্যক্তিরা হলেন কৈয়ারবিল ইউনিয়নের মৌলভীপাড়ার হাসিনা বেগম(৪০) ও বড়ঘোপ ইউনিয়নের মনোয়ারখালী গ্রামের মোহাম্মদ আলমগীর(২০)। ওই কিশোরীর পারিবারিক...
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সংকটপূর্ণ পরিস্থিতিতে দেশের হাজারো অসহায় মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন এক জার্মান প্রবাসী। জার্মান প্রবাসী সৈয়দ শাকিল তাঁর প্রতিষ্ঠিত দুটি সংগঠনের মাধ্যমে মানুষকে খাদ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সহায়তা করেছেন। সংগঠন দুটি হলো সৈয়দ শাকিল ওয়েলফেয়ার ট্রাস্ট ও আশা হোপ ফর বাংলাদেশ। ছিন্নমূল, দিনমজুর, নিম্ন আয়ের শ্রমজীবী, নিম্ন মধ্যবিত্ত ও তৃতীয়...
সড়কের পাশে সুপারি বাগান। সেখানে গাছের ডাল আর লাঠিতে পলিথিন বেঁধে তৈরি ছোট্ট এক ঝুপড়ি। রোদ, ঝড়, বৃষ্টিতে প্রায় তিন বছর ধরে সেখানেই থাকেন বাক প্রতিবন্ধী এক নারী। সঙ্গে একটি শিশু। স্থানীয় কেউই জানেন না তাঁদের নাম, পরিচয়। সঙ্গে থাকা ছোট্ট ছেলে শিশুটির বয়স এখন প্রায় সাড়ে তিন বছর। আশপাশের মানুষ তার নাম দিয়েছে আবদুল্লাহ। বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের বারাকপুর গ্রামে মা ও ছেলের ওই...
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর দায়ের কোপে স্ত্রী খুন হয়েছেন।গতকাল সোমবার বেলা দুইটার দিকে বাঘা ইউনিয়নের উত্তর বাঘা মাঝের মহল্লায় এ হত্যার ঘটনা ঘটে।নিহত স্ত্রীর নাম শিল্পী বেগম (৩৮)। তাঁর স্বামীর নাম এনাম উদ্দিন।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কিছু দিন ধরে পারিবারিক বিষয় নিয়ে স্ত্রী শিল্পী বেগমের সঙ্গে এনাম উদ্দিনের কলহ চলছিল।গতকাল দুপুরে তাঁদের ঝগড়ার এক পর্যায়ে এনাম...
আনা ফ্রাঙ্ক ইতিহাসে অমর হয়ে আছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লেখা তাঁর ডায়েরির জন্য। অনেকে বলেন, করোনাভাইরাস আক্রান্ত এই অনিশ্চিত সময়টাও নাকি বিশ্বযুদ্ধের মতোই। ক্ষুদ্র এক অনুজীবের বিরুদ্ধে সারা পৃথিবী তো যুদ্ধেই নেমেছে! তা এই সময়ে বাংলাদেশের ঘরবন্দী খেলোয়াড়েরা যদি ডায়েরি লিখতেন, কী থাকত তাঁদের লেখায়? খেলোয়াড়দের হাতে কলম তুলে দিয়ে সেটিই জানার চেষ্টা করেছে প্রথম আলো লকডাউনের সময় খেলোয়াড়দের মধ্যে...
আমরা আধুনিক বা উত্তর-আধুনিক মানুষ এবং আধুনিক যুগে বাস করি। আধুনিক চিন্তা, সংস্কৃতি, ইন্ডাস্ট্রি, ব্যবসা-বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি আমাদের ভেতর একধরনের আধুনিক বাস্তবতা তৈরি করে দিয়েছে। যে বাস্তবতার আওতায় আধুনিক মানুষেরা একে অপরের ওপর তীব্রভাবে নির্ভরশীল, একে অপরের তীব্র প্রতিযোগী, একে অপর থেকে মানসিকভাবে প্রায় বিচ্ছিন্ন। সর্বোপরি আধুনিক মানুষ প্রকৃতির সঙ্গে তৈরি করেছে এক দীর্ঘ নেতিবাচক...
যশোরের চৌগাছা উপজেলায় ব্যক্তিগত গাড়িতে বহনের সময় ৪০ বোতল ফেনসিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল সোমবার বিকেল চারটার দিকে পুলিশ প্রায় ছয় কিলোমিটার তাড়া করে উপজেলার মুক্তারপুর গ্রামের একটি মসজিদের পাশ থেকে তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার করা মাদক ব্যবসায়ীরা হলেন, শার্শা উপজেলার সানজিদ হাসান ওরফে সম্রাট (২৮), যশোর সদর উপজেলার পুলিশলাইন টালিখোলা এলাকার শাহিন আলম (৩৬),...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: ২০১৪ টি–টোয়েন্টি বিশ্বকাপ স্টার স্পোর্টস সিলেক্ট ২ দক্ষিণ আফ্রিকা–শ্রীলঙ্কা সকাল ১০–৩০ মি., রাত ১০–৩০ মি. ওয়ানডে সিরিজ স্টার স্পোর্টস ১, ২ ভারত–অস্ট্রেলিয়া বেলা ১১–৩০ মি. ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার স্পোর্টস সিলেক্ট ১ আর্সেনাল–ম্যান সিটি বেলা...
সাদা চোখে কোথায় করোনার সময়ে মানুষ বেশি স্বস্তিতে আছে: গ্রাম না শহর, রাজধানী না মফস্বল? বেশির ভাগ মানুষই মনে করে, গ্রাম বেশি নিরাপদ। করোনা নিয়ে আতঙ্কের শুরুতেই লাখে লাখে খেটে খাওয়া মানুষ গ্রামে ফিরে গেছেন। লকডাউনের মধ্যে ড্রামে লুকিয়েও বাড়ি গেছেন তাঁরা। যেন ঢাকাই আতঙ্ক, ঢাকা ত্যাগ করাই যেন করোনার প্রাথমিক উপায়। কী শহর বানালাম আমরা, এ ঘটনা তা দেখাল। করোনার সময়ে শহরে খাদ্য ও চিকিৎসা এবং বাড়িভাড়ার...
ঢাকার দরজি দোকানগুলোয় এ সময় রাত–দিন সেলাই মেশিনের ঘর্ঘর শব্দে মুখর থাকার কথা। কিন্তু সেগুলোর ঝাঁপ বন্ধ। স্তব্ধ, নীরব। গুলিস্তান এলাকার ঝাঁপ বন্ধ দরজির দোকানগুলোর সাইনবোর্ডে থাকা সেল নম্বরে ফোন করে মালিকদের সঙ্গে কথা বলে জানা গেল, প্রায় দুই মাস হতে চলল তাঁদের দোকান-কারখানা সব বন্ধ। কারিগরদের বেতন দিতে পারছেন না, তাঁদের বাড়িতে খাবার নেই। মালিকদের লাখ লাখ টাকা লোকসান হচ্ছে। ধারকর্জও পাওয়া...
মাদারস ডে ২০১৮। ওভার হেড স্পিকারে হাসপাতালে কোড রেড ট্রামা কল করে। একটি ২৩ বছরের পাকিস্তানি আমেরিকান যুবককে প্রায় মৃতাবস্থায় একটি মোটেলে পাওয়া যায়। ধারালো ছুরি দিয়ে তিনি শরীরের বিভিন্ন স্থানে কেটে আত্মহত্যার চেষ্টা করেন, এলোপাতাড়ি ছুরির আঘাতে ফুসফুস, পাকস্থলী অকেজো হয়ে যায়, রক্তের পরিমাণ শূন্যের কোঠায়। মা দিবসে মায়ের উদ্দেশে সেই ছেলের চিঠি। মাগো, তোমার গর্ভে আমার জন্ম।...
তখনো চলছিল প্রথম বিশ্বযুদ্ধ। এরই মধ্যে পুরো পৃথিবী আরেক মহাবিপদে পড়েছিল। তা হলো মহামারি। নাম তার স্প্যানিশ ফ্লু। স্প্যানিশ ফ্লুর উৎপত্তিস্থল নিয়ে ধোঁয়াশা আছে। কেউ কেউ আঙুল তোলেন চীনের দিকে। তবে সে ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হওয়া যায় না। প্রথম বিশ্বযুদ্ধের সেই সময়ে সংঘাত-বিক্ষুব্ধ পৃথিবীতে এমন রোগ নিয়ন্ত্রণ করা ছিল অত্যন্ত কঠিন। ১৯১৮ সালের শুরুর দিকে এই ফ্লু উত্তর আমেরিকায় দেখা দেয়। পরে তা...
করোনার দুর্যোগের সময়ে অভাবী মানুষের চাল আত্মসাৎসহ বিভিন্ন অপরাধে ৫০ জনপ্রতিনিধিকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তাঁদের ৩৯ জনই সরকারি দল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তবে পাঁচজন ছাড়া অন্যদের বিরুদ্ধে দলীয় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ ছাড়া লকডাউন শুরুর পর থেকে ৬০ জনের মতো পরিবেশক (ডিলার), চাল ব্যবসায়ী ও তাঁদের সহযোগী চাল আত্মসাৎ করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন। তাঁদেরও বেশির...
শরীয়তপুর সদর উপজেলার বাছারকান্দি গ্রামের আলী হোসেন মোল্লা (৮৫) এসেছেন বয়স্ক ভাতার টাকা তুলতে। ব্যাংকের সামনে চার ঘণ্টা দাঁড়িয়ে থেকেও ব্যাংকে প্রবেশ করতে পারেননি।ক্লান্ত আলী হোসেন দীর্ঘ সময় রোদে দাঁড়িয়ে থেকে অসুস্থ বোধ করছিলেন। কখন দাড়িয়ে, কখনো বসে, কখনো লাইনের পাশে একটি দোকানের সিড়িতে হেলান দিয়ে অপেক্ষা করছিলেন। তাঁর মতো কয়েক শ মানুষ রোববার বয়স্ক ভাতার টাকা তুলতে এসে এভাবেই সকাল থেকে বিকেল...
দেশে এক সপ্তাহ আগেও করোনাভাইরাসে মৃত্যু ও সুস্থ হওয়ার হার প্রায় সমান ছিল। করোনা রোগীর সুস্থতার মাপকাঠিতে পরিবর্তন আনার পর থেকে প্রতিদিন সুস্থতার হার বাড়ছে, কমছে মৃত্যুহার। গতকাল রোববার পর্যন্ত সুস্থতার হার দাঁড়িয়েছে ৯২ দশমিক ১ শতাংশ। অর্থাৎ প্রতি ১০ জনের মধ্যে ৯ জনের বেশি সুস্থ হয়ে উঠছেন। করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়েছেন কিংবা মারা গেছেন—এমন মীমাংসিত ঘটনা (ক্লোজড কেস) বিশ্লেষণ...
শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারা-এ দুজনকে নিয়ে তর্কে মাতলে লারার সমর্থকদের একটি বড় অস্ত্র ছিল ম্যাচ জেতানোর ক্ষমতা। টেস্টে দল যতই বিপদে পড়ুক না কেন, লারা যতক্ষণ উইকেটে থাকতেন প্রতিপক্ষ স্বস্তি পেতেন না। এই একটি দিকে লারার চেয়ে কিছুটা পিছিয়ে ছিলেন টেন্ডুলকার। বিশেষ করে ম্যাচের চতুর্থ ইনিংসে ভারতকে স্মরণীয় কোনো জয় এনে দিতে পারেননি টেন্ডুলকার। কিন্তু এ তর্কের দান পাল্টে যেতে পারত ১৯৯৯ সালেই; যদি...
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশে সাধারণ ছুটি চলছে, তা শেষ হওয়ার পর অভ্যন্তরীণ বাজারকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য আবার ঘুরে দাঁড়াবে বলেই আমার মনে হয়। কারণ, কৃষি উৎপাদন ভালো হচ্ছে। আর পোশাক খাত রপ্তানি কার্যক্রমে ফিরতে পারলে এবং সরকার উন্নয়ন কর্মসূচি অব্যাহত রাখলে বাজারে চাহিদা থাকবে। মানুষ কাজে ফিরলে আমরা আগের জায়গায় ফিরে যেতে পারব। তবে দুটি সমস্যা সামনে আসতে পারে। তা হলো, মার্কিন ডলারের...
শাহীন বানরের পেছনে দৌড়াচ্ছে ওর টুপির জন্য। নতুন কেনা বাহারি টুপি মাথা থেকে ছোঁ দিয়ে নিয়ে গেছে এক বানর। শাহীন বানরকে তাড়া করছে আর বানর পেছনে ফিরে ভিলেন মার্কা ভেংচি দিচ্ছে। শাহীন খিস্তি মারছে আর বানরের পেছনে দৌড়াচ্ছে। আমরাও বেশ মজা নিয়ে এদের কাণ্ডকারখানা দেখতে লাগলাম। বলছিলাম ২০১৭ সালের ভারত ভ্রমণের কথা। দেশের বাইরে সেবারই প্রথম। বিশ্ববিদ্যালয় থেকে দুই ব্যাচ এবং শিক্ষকদের মিলিয়ে মোট ৫৭ জনের দল।...
বর্তমানে কোভিড-১৯ মহামারী সারা বিশ্বকে নাস্তানাবুদ করে ফেলেছে। এ মুহূর্তে সংক্রমণ কমাতে দ্রুত, কার্যকর, সহজসাধ্য ও নিরাপদ চিকিৎসা ব্যবস্থা উদ্ভাবন অত্যন্ত জরুরী। কিন্তু এখন পর্যন্ত এই মারাত্মক রোগের জন্য কোনও নির্দিষ্ট কার্যকরী ভ্যাকসিন বা অ্যান্টিভাইরাল ওষুধ তৈরি হয়নি। তাই চিকিৎসক, বিজ্ঞানী এবং পুষ্টিবিদরা বিকল্প খুঁজছেন এবং অনুসন্ধান করছেন, কী কী উপায়ে এই ভাইরাল সংক্রমণ থেকে মানবদেহকে রক্ষা...
এক বছর হয়ে গেল দেশের বাইরে আছি। সবকিছু মিলিয়ে ভালোই আছি। ভালো থাকার চেষ্টা করছি। তবে একটা বিপদের মধ্য দিয়ে যাচ্ছি। যেমনটা দেশে থাকলেও ঘটত। বলে রাখা ভালো, আমি জাতিতে গারো হওয়াই, অনেকেই চাকমা, ত্রিপুরা বা অন্যান্য জাতিগোষ্ঠীর সঙ্গে মিলিয়ে ফেলত। অনেকেই প্রথম দেখাতেই সরাসরি জিজ্ঞেস করতেন, তোমার বাড়ি রাঙামাটির কোন এলাকায় নাকি বান্দরবানে? ঢাকার রাস্তায় বের হলে মাঝেমধ্যেই অন্য রকম অভিজ্ঞতার সম্মুখীন...
বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বেশ অভিজ্ঞ হলেও করোনার মতো বৈশ্বিক মহামারি মোকাবিলার অভিজ্ঞতা তেমন নেই। কারণ, নিকট অতীতে বাংলাদেশ এ ধরনের ভয়াবহ মহামারির মুখোমুখি হয়নি। মার্স, সার্স ও ইবোলার মতো মহামারির আঁচ বাংলাদেশে তেমন লাগেনি। তাই বাংলাদেশ করোনার মতো মানুষবাহিত মহামারির মুখোমুখি গুটিবসন্ত ও কলেরার পর আর হয়নি। ফলে এ ধরনের মহামারি মোকাবিলায় ভুল হওয়াটাই স্বাভাবিক। শুধু বাংলাদেশ নয়,...
'খুব কষ্টে দিন যাচ্ছে। আমার বাচ্চা সবসময় হরলিকস খায়, সেটা কিনে দিতে পারছি না। এর চেয়ে হতভাগ্য বাবা আর কে হতে পারে? এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা নেই। খাবারও শেষ। কারও কাছে হাতও পাততে পারি না। আপনারা বলেছেন, যাঁদের খাদ্যসহায়তা করবেন, তাঁদের নাম-পরিচয় প্রকাশ করবেন না। আমি আপনাদের কাছে সাহায্যপ্রার্থী। প্লিজ, আমাকে এই অসহায়ত্ব থেকে বাঁচান।' এটি মুঠোফোনে পাঠানো এক খুদেবার্তা। পাঠিয়েছেন...
আমার মনে হয়, এত দিন ব্যবসা-বাণিজ্যে একটা বিরতি গেছে। এখন বাজারকে গতিশীল করতে সবাই প্রস্তুতি নিচ্ছে। যখন দোকান খুলে দেওয়া হবে এবং কেনাবেচা শুরু হবে, তখন দেখা যাবে সবাই ক্রেতা আকর্ষণের জন্য নানা প্যাকেজ নিয়ে হাজির হচ্ছে। কেউ মূল্যছাড় দেবে, কেউ কিস্তিসহ অন্যান্য অফার দেবে। এতে ব্যবসার চাকাটি আবার সচল হবে। আমার মনে হয়, ব্যবসা-বাণিজ্য আবার ঘুরে দাঁড়াবে। তবে হয়তো কয়েক মাস সময় লাগবে। আমি আশাবাদী,...
করোনাভাইরাস পাল্টে দিয়েছে আমাদের জীবনের বাস্তবতা। দেশ–বিদেশের পাঠকেরা এখানে লিখছেন তাঁদের এ সময়ের আনন্দ–বেদনাভরা দিনযাপনের মানবিক কাহিনি। আপনিও লিখুন। পাঠকের আরও লেখা দেখুন প্রথম আলো অনলাইনে। লেখা পাঠানোর ঠিকানা: dp@prothomalo.com চাকরিসূত্রে স্ত্রী ও একমাত্র পুত্রকে নিয়ে ঢাকায় আছি। ঢাকায় আর কোনো আত্মীয়স্বজন নেই। কিন্তু ২৫ বছরের ঢাকা–জীবনে আত্মীয়স্বজনের অভাব এত তীব্রভাবে...
হাসপাতালে দায়িত্ব পালন করতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হন। এরপর সবকিছু এলোমেলো হয়ে যায়। তবে মনে ছিল সাহস। চালিয়ে গেছেন করোনার বিরুদ্ধে চিকিৎসা, জিতেও গেছেন। সুস্থ হয়ে আবারও ফিরেছেন সেই কর্মস্থলে, দিচ্ছেন রোগীদের সেবা। এই চিকিৎসকের নাম আসিফুল হক। তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা। অসুস্থ হওয়ার ২৫ দিন পর গতকাল রোববার কাজে যোগ দিয়েছেন তিনি। গতকাল সকালে...
আনা ফ্রাঙ্ক ইতিহাসে অমর হয়ে আছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লেখা তাঁর ডায়েরির জন্য। অনেকে বলেন, করোনাভাইরাস আক্রান্ত এই অনিশ্চিত সময়টাও নাকি বিশ্বযুদ্ধের মতোই। ক্ষুদ্র এক অনুজীবের বিরুদ্ধে সারা পৃথিবী তো যুদ্ধেই নেমেছে! তা এই সময়ে বাংলাদেশের ঘরবন্দী খেলোয়াড়েরা যদি ডায়েরি লিখতেন, কী থাকত তাঁদের লেখায়? খেলোয়াড়দের হাতে কলম তুলে দিয়ে সেটিই জানার চেষ্টা করেছে প্রথম আলো- গত ৫ মার্চ ঢাকা থেকে জার্মানি...
করোনার কারণে সারা বিশ্বের মতো বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রমও বন্ধ আছে। এতে প্রতিদিন প্রায় ৪০ কোটি ডলারের মতো ক্ষতি হচ্ছে। রোগের সংক্রমণ কবে নিয়ন্ত্রণে আসবে, তা এখনো আমরা বলতে পারি না। তাই এ মুহূর্তে তিনটি কাজ করতে হবে, তা হলো রোগের সংক্রমণ যতটা সম্ভব নিয়ন্ত্রণে রাখা, অভ্যন্তরীণ অর্থনীতি যতটা সম্ভব সচল রাখা ও রপ্তানিকারকদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া। এর মধ্যে রোগের সংক্রমণ নিয়ন্ত্রণই এখন প্রধান...
চিকিৎসক সুস্মিতা আইচ তাঁর অসুস্থ বাবা গৌতম আইচ সরকারকে রাজধানীর সরকারি-বেসরকারি কিছু হাসপাতালে ঘুরে কোথাও ভর্তি করাতে পারেননি। গৌতম খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। তাঁর কিডনির সমস্যা ছিল। নিরুপায় পরিবারের সদস্যরা একপর্যায়ে গত বৃহস্পতিবার তাঁকে ভর্তি করান করোনা চিকিৎসার জন্য নির্ধারিত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। গত শনিবার তাঁর মৃত্যু হয়। গত দুই মাসে এ রকম অভিযোগ আরও পাওয়া গেছে। চিকিৎসার...
দেশে করোনা রোগী সন্দেহে বাড়ি থেকে উচ্ছেদের ঘটনার কথা আমরা শুনেছি। এই ধারা বাড়তে পারে। কোনো ভাড়াটের করোনার উপসর্গ প্রকাশ পাবে, কারও বা পাবে না। কিন্তু সন্দেহের দোহাই দিয়ে যে উচ্ছেদ চলবে না সেটা বলা যায় না। বৈরিতার কারণেও বাড়িওয়ালা ভাড়াটিয়াকে করোনার ‘কলঙ্ক’ দিতে পারে। ভাড়াটেদের সুরক্ষার বিষয়টি তাই জরুরি। ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের ভাড়া বাড়ি থেকে বিতাড়নের উদ্যোগের খবর ছড়িয়ে পড়লে...
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কালিটি চা-বাগানের ৫৩৭ জন শ্রমিক রোববার ১৩ সপ্তাহের বকেয়া মজুরি পেয়েছেন। বকেয়া মজুরি পরিশোধের দাবিতে বাগানের শ্রমিকেরা বেশ কিছু দিন ধরে আন্দোলন করছিলেন। পরে মৌলভীবাজারের জেলা প্রশাসন বিষয়টি সমাধানের উদ্যোগ নেয়। উপজেলা প্রশাসন ও বাগানের শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কালিটি বাগানের ইজারাদার প্রতিষ্ঠান সিলেটের ‘জোবেদা টি কোম্পানি’। বাগানের ৫৩৭ জন...
সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো ব্যক্তির করোনাভাইরাস শনাক্ত হয়নি্।গতকাল রোববার রাতে প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিসুর রহমান। এর ফলে বিভাগের চার জেলায় করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ২৭৯ জনেই রইল। মো. আনিসুর রহমান জানিয়েছেন, সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত বিশেষায়িত পরীক্ষাগারে গত...
দেশে করোনাভাইরাসের (কোভিড–১৯) সংক্রমণ ও এর ফলে মৃত্যু—দুটোই বাড়ছে। প্রতি সপ্তাহে আগের সপ্তাহের চেয়ে বেশিসংখ্যক মানুষ আক্রান্ত হচ্ছেন। ক্রমে সংক্রমণের চূড়ান্ত (পিক) পর্যায়ের দিকে যাচ্ছে দেশ। সংক্রমণ শনাক্তের দশম সপ্তাহে এসে এর জোরালো ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গতকাল রোববার থেকে শুরু হয়েছে সংক্রমণের দশম সপ্তাহ। গত ২৪ ঘণ্টাতেই নতুন করে ৮৮৭ জনের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়েছে। এই সময়ে মারা গেছেন ১৪ জন।...
সারা বিশ্বের মতো রাশিয়াতেও হানা দিয়েছে নতুন করোনাভাইরাস। গত কিছুদিনে দেশটিতে সংক্রমণের হার বেড়েই চলেছে। করোনাভাইরাসের কারণে জনস্বাস্থ্যসহ রাশিয়ার বিভিন্ন খাতে মারাত্মক প্রভাব পড়তে শুরু করেছে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আসনও নড়বড়ে! ২০ বছরেরও বেশি সময় ধরে রাশিয়ার রাষ্ট্রীয় ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আছেন সাবেক কেজিবি কর্মকর্তা ভ্লাদিমির পুতিন। এর মধ্যে অনেক প্রতিবন্ধকতা...
চীনে আবার দেখা দিয়েছ করোনার সংক্রমণ। আজ সোমবার সে দেশে প্রাণঘাতী এই ভাইরাসে নতুন করে ১৭ জন সংক্রমিত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে ভাইরাসটির প্রাদুর্ভাবের কেন্দ্র উহান শহরে ৫ জন সংক্রমিত হয়েছেন। আজ বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, চীনে এ নিয়ে দ্বিতীয় দফায় করোনার নতুন সংক্রমণ দুই অঙ্কে পৌঁছাল। এখানে উদ্বেগের বিষয় হলো যে চীনের উত্তর–পূর্বাঞ্চলীয় জিলিন প্রদেশের শুলান নগরে গুচ্ছাকারে করোনার সংক্রমণ...