দেশে করোনাভাইরাসের সংখা এখন ঊর্ধ্বমুখী। এই ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় থাকতে পারে আরও কিছুদিন। করোনা মোকাবিলার জোর প্রস্তুতির এই সময়ে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়টি শিথিল হয়ে পড়ছে। অর্থনীতি কিছুটা সচল রাখার উদ্যোগ নিয়েছে সরকার। একদিকে জীবনের ঝুঁকি, অন্যদিকে জীবিকার প্রয়োজন। বিশেষজ্ঞরা বলছেন, জটিল সময় পার করছে বাংলাদেশ। গত ১২ দিনের স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, শনাক্ত রোগীর সংখ্যা বেড়েই... বিস্তারিত
source http://www.prothomalo.com/bangladesh/article/1655042/%E0%A6%9D%E0%A7%81%E0%A6%81%E0%A6%95%E0%A6%BF-%E0%A6%86%E0%A6%B0-%E0%A6%9C%E0%A7%80%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%9C%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%B2-%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%9F%E0%A7%87-%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6
করোনাভাইরাসের টিকা নিয়ে গবেষণা, টিকা তৈরি ও চিকিৎসায় বিশ্বনেতাদের সম্মিলিত উদ্যোগের প্রশংসা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস। তবে তিনি বলেছেন, ‘আমরা কত দ্রুত ও কত কার্যকর এ ব্যবস্থা করতে পারব, সেটা বিষয় নয়। বিষয় হলো, কতটা সুষমভাবে আমরা তা বণ্টন করতে পারব। আমরা কেউ এমন পৃথিবী মেনে নিতে পারি না, যেখানে কিছু মানুষ সুরক্ষিত, সবাই নয়। সবাই সুরক্ষিত না হলে...
আমিনুল হক, সাবেক অধিনায়ক, বাংলাদেশ জাতীয় ফুটবল দলআনা ফ্রাঙ্ক ইতিহাসে অমর হয়ে আছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লেখা তাঁর ডায়েরির জন্য। অনেকে বলেন, করোনাভাইরাস আক্রান্ত এই অনিশ্চিত সময়টাও নাকি বিশ্বযুদ্ধের মতোই। ক্ষুদ্র এক অনুজীবের বিরুদ্ধে সারা পৃথিবী তো যুদ্ধেই নেমেছে! তা এই সময়ে বাংলাদেশের ঘরবন্দী খেলোয়াড়েরা যদি ডায়েরি লিখতেন, কী থাকত তাঁদের লেখায়? খেলোয়াড়দের হাতে কলম তুলে দিয়ে...
আমের রাজধানী হিসেবে খ্যাত চাঁপাইনবাবগঞ্জ। জেলার আমচাষি ও ব্যবসায়ীরা করোনা মহামারির ছোবলে হতাশ। আম চাঁপাইনবাবগঞ্জ জেলাবাসীর প্রধান অর্থকরী কৃষিপণ্য। আম ব্যবসায়ী ও মালিকেরা সারা বছর ব্যস্ত থাকেন বাগান পরিচর্যার কাজে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে আমের দাম নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন এই অঞ্চলের চাষি ও ব্যবসায়ীরা। এতে করে তাঁরা মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও কৃষি...
‘আম্মু, কাল দুপুরে বিল্ডিংয়ের সব বাচ্চা ছাদে পিকনিক করবে।’ ‘তাই নাকি?’‘আমিও যাব।’‘ঠিক আছে।’‘খিচুড়ি আর ডিম রান্না হবে।’‘খুব ভালো।’‘তুমি আমাকে একটা ডিম, একমুঠো চাল-ডাল আর দুইটা পেঁয়াজ দিয়ো।’ আচ্ছা, ঠিক আছে, বলতে গিয়েও থতমত সুলতানা থেমে গেলেন। তিনি গভীর মনোযোগে স্বামীর পাঞ্জাবির বোতাম লাগাচ্ছিলেন। মেয়ের কথায় তেমন গুরুত্বই দিচ্ছিলেন না। অল্প কথায় হ্যাঁ-না বলে মেয়েকে পাশ কাটিয়ে যাচ্ছিলেন।কিন্তু...
প্রথম মানুষই প্রথম ভুল করেছিলেন। ইনসান মানেই যে ভুলে যায়। আল্লাহ হলেন গফুর রহিম। যিনি ভুল–ত্রুটি, পাপ–তাপ, অন্যায়–অবিচার, জুলুম ও যাবতীয় অপরাধ ক্ষমা ও মার্জনা করেন এবং দয়া ও করুণা করেন। আল্লাহ তাআলা তাঁর বান্দাকে নানানভাবে পরীক্ষা করেন। আল্লাহ তাআলা বলেন, ‘আমি তোমাদের পরীক্ষা করব কিছু ভয়, ক্ষুধা, সম্পদহানি ও প্রাণহানি ও ফসলের ক্ষতির মাধ্যমে; তুমি সুসংবাদ দাও ধৈর্যশীলদের।...
ভিটামিন সি হচ্ছে একটি প্রয়োজনীয় পুষ্টি, যা শরীরে কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন সি এমন কিছু প্রাণরাসায়নিক প্রক্রিয়ার সঙ্গেও সম্পৃক্ত হয়, যার সঙ্গে শরীরের রোগ প্রতিরোধক্ষমতার সম্পর্ক রয়েছে। ভিটামিন সির দৈনিক সুপারিশকৃত মাত্রা হচ্ছে ৯০ মিলিগ্রাম, কিন্তু স্তন্যপান করানো নারী ও ধূমপায়ীদের যথাক্রমে ৩০ ও ৩৫ মিলিগ্রাম অতিরিক্ত গ্রহণ করতে হয়। প্রতিদিনের খাদ্যতালিকায়...
জীবনের এমন কোনো বিষয় নেই, যা নিয়ে বাঙালির সর্বশ্রেষ্ঠ কবি কিছু লেখেননি। জমিদার কবি ধান কাটা নিয়েও কবিতা লিখেছেন। ‘সোনার তরী’ কবিতায় তাঁকে বলতে শুনি: রাশি রাশি ভারা ভারা, ধান কাটা হল সারা/ ভরা নদী ক্ষুরধারা.../ কাটিতে কাটিতে ধান এল বরষা। তবে কবির কর্তিত ধান ছিল পাকা ধান, কাঁচা নয়। পাকা ধানে মই দেওয়ার কথা আমরা শুনেছি। এ কাজে পৃথিবীতে বাঙালিই সবচেয়ে পারদর্শী। কিন্তু পাকা ধানে মই...
একদিন ভোরে ঘুম ভাঙতে নিজেকে আবিষ্কার করলাম এক কিশোরীর বুক শেলফে; আমি আর মানুষ নই, এখন থেকে আমি একটা বই, কবিতার বই। আমার মলাটে মায়ের একটা ছবি; তার পরনে তাতের শাড়ি, হাতে চুড়ি, কপালে ঘাম, ঠোঁটে হাসি আর কালো দুই চোখে কিসের যেন আতঙ্ক। মা আমাকে বললেন, 'ভয় পাইস না, সামনে আগায়া যা। আমি তো আছি তোর সাথে।' আমি সামনে এগোই, আমাকে উৎসর্গ করা হয়েছে যার নামে, সে-ও একজন নারী, আমার প্রেমিকা; চৈত্র মাসের...
কারিগরি, মাদ্রাসাসহ স্কুলের শিক্ষার্থীদের জন্য আরও তিন-চার মাস সংসদ টিভিতে ক্লাস সম্প্রচারের ব্যবস্থা করা হচ্ছে। টিভি অনেকের নাগালের বাইরে, ক্লাসগুলো নিয়ে অতৃপ্তি আছে। তবু করোনাবন্ধ বাড়লে শিক্ষা সচল রাখার এটাই বড় উপায়। এমনিতেই সিলেবাস শেষ করা কঠিন। পরীক্ষাও থমকে আছে। শিক্ষা কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের অনেকে এই ক্লাসগুলোকে দেখছেন মন্দের ভালো হিসেবে। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে...
সিলেট বিভাগে একদিনে নতুন আরও ১২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগের চার জেলায় ২৫৮ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হলেন। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায়। সংশ্লিষ্টরা জানান, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত বিশেষায়িত ল্যাবে গতকাল ১৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর...
যাঁরা সাধারণত ঘরের কাজ করেন না, এই করোনাকালে তাঁদের অনেকেই ঘরে নানা কিছু করছেন। বিশেষ করে রান্নাবান্না। সামাজিক যোগাযোগমাধ্যমে তা ভালোই বোঝা যায়। নিজের হাতে রান্নাবান্না করলে মনেও আসে প্রশান্তি। রান্নাবান্নায় আগ্রহী হয়ে ওঠার গল্প শুনিয়েছেন জাহীদ রেজা নূর ফোড়ন দেওয়াটা সব সময়ই আমাকে নতুন অ্যাডভেঞ্চারের আনন্দ দেয়। তেল ঠিকভাবে গরম হলে ছ্যাঁৎ করে ওঠে, তাতেই বোঝা যায়, আজকের সবজি বা ডাল থেকে ভুরভুর...
করোনাভাইরাস পাল্টে দিয়েছে আমাদের জীবনের বাস্তবতা। দেশ-বিদেশের পাঠকেরা এখানে লিখছেন তাঁদের এ সময়ের আনন্দ-বেদনাভরা দিনযাপনের মানবিক কাহিনি। আপনিও লিখুন। পাঠকের আরও লেখা দেখুন প্রথম আলো অনলাইনে। লেখা পাঠানোর ঠিকানা: dp@prothomalo.com সময়টা জানুয়ারি মাসের মাঝামাঝি। রাত ১১টায় সেলফোনের রিং বেজে উঠল। আমার স্ত্রী আর আমি একসঙ্গে সমস্বরে বলে উঠলাম, ‘ছেলের ফোন, ধরো।’ আমরা দুজনই উৎকণ্ঠিত হয়ে...
জুনান শহরের এক প্রান্তে পাহাড়বেষ্টিত চোখজুড়ানো এলাকায় ন্যাশনাল হেলথ রিসার্চ ইনস্টিটিউট। এখন থেকে যাচ্ছি চংলি শহরে ন্যাশনাল সেন্ট্রাল ইউনিভার্সিটিতে সেমিনারে যোগ দিতে। যাত্রা ট্রেনে। ট্রেনের এই যাত্রাপথে এক পাশে ফারমোজা প্রণালি, যা তাইওয়ানকে চীন থেকে পৃথক করেছে। অন্য পাশে বিশাল সব পাহাড়। ট্রেনের জানালা দিয়ে সাগরের তীরে সারি সারি ঘূর্ণমান বায়ুকল দেখতে দেখতে ভাবছিলাম প্রিয় দেশের কথা। অজানা আতঙ্কে...
সবকিছু থেকে দূরে থাকার এই সময়টিতে কেমন আছেন আপনি? একেবারে খুব দরকার না হলে বাড়ির বাইরে না যাওয়াই ভালো—এ কথা প্রতিদিনই শুনতে হচ্ছে আপনাকে। কোনোভাবে বেঁচে থাকার একটা পথ হয়তো পেয়ে গেছেন কেউ কেউ, কেউ কেউ আবার একাকিত্বকে সামাল দিতে পারছেন না। এ রকম একটা সময়ে বই আর সিনেমা হতে পারে খুব ভালো সঙ্গী। যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম, তখন প্রচুর সাহিত্যের বই পড়তে হতো। পড়াশোনার বিষয়ই ছিল সাহিত্য আর ভাষা। আজ...
বৌদ্ধধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শুভ বুদ্ধপূর্ণিমা আজ বুধবার। বৌদ্ধধর্মমতে, প্রায় আড়াই হাজার বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। বৈশাখ মাসের এই পূর্ণিমায় মহামানব বুদ্ধের জীবনের তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছিল। গৌতম বুদ্ধের শুভ জন্ম, বোধিজ্ঞান ও মহাপরিনির্বাণ লাভ—এই তিন স্মৃতিবিজড়িত বৈশাখী পূর্ণিমা বিশ্বের বৌদ্ধ সম্প্রদায়ের কাছে...
স্বাস্থ্য অধিদপ্তর রোগ শনাক্তকরণ পরীক্ষা বাড়াতে হিমশিম খাচ্ছে। বিশেষজ্ঞরা সরকারকে বলেছেন, করোনা সংক্রমণের গতি–প্রকৃতি বুঝতে এবং আক্রান্ত মানুষকে সেবা দিতে দৈনিক কমপক্ষে ১০ হাজার নমুনা পরীক্ষা দরকার। কিন্তু পরীক্ষা বাড়াতে গিয়ে জনবল, নমুনা সংগ্রহ, ল্যাব রক্ষণাবেক্ষণসহ নানা বিষয়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। পরিকল্পনা ও সমন্বয়ের ঘাটতির কারণে এমন হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জানুয়ারির শেষ...
পাঠকের প্রশ্ন বিভাগে আইনগত সমস্যা নিয়ে নানা রকমের প্রশ্ন পাঠিয়েছেন পাঠকেরা। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিতি সানজানা নির্বাচিত দুটি প্রশ্নের উত্তর দিয়েছেন এবার। প্রশ্ন: আমার ভাইয়ের স্ত্রী একটি সম্পর্কে জড়িয়ে বিয়ে করে ফেলেছেন। এখন যাওয়ার সময় ভাইয়ের তিন বছরের ছেলেকে নিয়ে গিয়েছে। ভাই ও ভাইয়ের স্ত্রীর সঙ্গে কখনো কোনো ঝগড়া-বিবাদ হয়নি। আমার ভাই চাচ্ছে ছেলেকে নিজের কাছে...
জার্মানিতে করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে গত ২৩ এপ্রিল লকডাউন শুরুর পর প্রথম সেলুন খোলার অনুমতি দেওয়া হয়েছে। তবে সেলুন আগের মতো চলবে না। গ্রাহক ও নরসুন্দর উভয়কে অনেক নিয়ম-কানুন মানতে হবে। করোনার ঝুঁকি এড়াতে হাসি মুখে মেনে নিতে হবে 'হ্যাপা'। ৫ মে বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, লকডাউন শিথিলের পর কীভাবে সেলুন চালানো যাবে, এসব নিয়ম-কানুন বলে দিয়েছে জার্মানির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দেশটির...
রবীন্দ্রনাথ সকালবেলা কী খেতেন? চা বা কফি আর নাশতা। আর? এক গ্লাস নিমপাতার রস, প্রতিদিন। ভাবার কোনো কারণ নেই যে নিমপাতার সেই সবুজ রসের স্বাদ স্বর্গীয় ছিল। কেন খেতেন? নিমপাতার ভেষজ গুণাগুণ যাতে শরীরকে উদ্দীপ্ত করে শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়ানোসহ আরও অন্যান্য উপকার করে, সে জন্য। তিনি কিন্তু হুট করে এক–আধ দিন টুক করে এক গ্লাস নিমপাতার রস খেয়ে বলেননি যে শরীরে ব্যাপক শক্তি পেলুম। আর সেই শক্তি...
কানাডার উত্তর মেরু এবং সাইবেরিয়া ও অ্যান্টার্কটিকায় ছত্রাক গোত্রীয় এমন সব অণুজীবের সন্ধান মিলেছে, যেগুলো পার্মাফ্রস্টেও টিকে থাকতে পারে। পার্মাফ্রস্ট অবস্থাটি মইনাস ২৩ ডিগ্রি হতে মাইনাস ৬৮ ডিগ্রি পর্যন্ত। অণুজীবগুলোর নাম দেওয়া হয়েছে এক্সট্রেমোফাইলস। সমুদ্রপৃষ্ঠের চার কিলোমিটার গভীরে লবণের ঘনত্ব সমুদ্রজলের স্বাভাবিক ঘনত্বের দশ গুণ বেশি। প্রাণের টিকে থাকার মতো অক্সিজেনও নেই। সিসিলের সমুদ্রতটের...
মাঠে মাঠে সোনালি ধানের কাব্য, স্বপ্ন জেগেছে সত্য মানুষের ঘরে। ধান শুকানোর ধ্যানে, পায়ে পায়ে বাজে বধূর নিক্বণ অনবরত।ছায়াহীন বদন, স্বেদজলে ভিজে খাঁটি হয়, জীবনের প্রয়োজনে।বিষণ্ন গোধূলির আকাশ নিত্য বাসা বাঁধে, খালি পেটে পূর্ণিমার স্বপ্ন বৃথা।এখানে ফলাতে হয় জীবন, নিদানের জলে ভাসা অশ্রুর বাণী কেউ শোনে না।করোনার উল্লম্ফন অচল করে, কাঁঠাল পাখি পাঠ করে অক্ষম মানুষের যন্ত্রণা।
কিশোর আলোর ফেসবুক গ্রুপে তোমরা অনেক সময়ই পোস্ট দিয়ে জানতে চাও কোন বইটি পড়বে। ফলে কিশোর আলোর ওয়েবসাইটে এখন থেকে মাঝেমধ্যে তোমাদের জন্য দেওয়া হবে বই-পরামর্শ । আজ দেওয়া হলো তিনটি বইয়ের পরিচিতি, যা তোমাকে দেবে অ্যাডভেঞ্চার আর রোমাঞ্চের স্বাদ। আরও অনেক বইয়ের সঙ্গে এই বইগুলোও পড়তে পারো তোমরা। আর হ্যাঁ, বইগুলো কেমন লাগল, তা জানাতে ভুলে যেয়ো না। কিশোর রচনা সমগ্র বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়...
'তোমার গুটি সাপে খেয়েছে।' 'ইশ, আরেকটু হলে মইটা পেতাম।' গরমের ছুটি হোক কিংবা পরীক্ষার বিরতি, লুডো বোর্ডের উল্টো পাশের সাপলুডু খেলায় এভাবেই মেতে উঠেছে অনেক বাড়ি। কোয়ারেন্টিনের এই সময়টায় তুমিও হয়তো খেলেছ এই সাপলুডু। কৌটা ঝাঁকিয়ে নানা কায়দায় ডাইস ফেলা, সে অনুসারে একে একে ঘুঁটি আগাতে হয় এই খেলায়। এরই মাঝে ঘুঁটি কখনো যায় বোর্ডে ওত পেতে থাকা সাপের পেটে, আবার কখনো মই বেয়ে সুরসুরিয়ে উঠে যায় আরও ওপরে।...
বিশ্বজুড়ে অর্ধশতাধিক ওষুধের কার্যকারিতা নিয়ে গবেষণা চলছে। চিকিৎসক ও বিজ্ঞানীরা প্লাজমা ও স্টেম সেল থেরাপির মতো চিকিৎসাপদ্ধতিতে নিদান খুঁজছেন। আর নিরাপদ ও কার্যকর টিকার খোঁজে এক শর মতো উদ্যোগ জারি রয়েছে। গত চার মাসে নতুন করোনাভাইরাসের সংক্রমণ বা কোভিড-১৯ নামের রোগটি পৃথিবীর মানুষের জীবন ও জীবিকার নিরাপত্তা আর সমাজ ও রাজনীতির ভিত নড়িয়ে দিয়েছে। ঝড়ের মুখে দ্রুত গবেষণা এবং প্রয়োজনীয়...
কেমন আছ জানি না। তবে এটুকু জানি, আমি আর আমরাবিহীন তুমি খুব বেশি বেমানান। একটু ফ্যাকাশেও হয়তো হয়েছ এত দিনে, তোমায় স্পর্শ করে যত্ন নেওয়ার সময় যে হয়ে উঠছে না। আচ্ছা, তোমায় এমন অবহেলায় কি খুব অভিমান হয়? নাকি তুমিবিহীন আমাদের ভেতরের হাহাকার টের পাও? বৈশাখের ঝড় কি তোমায় খুব বেশি এলোমেলো করে? জেনে রেখো, তোমার দূরত্বে হৃদয়ে যে উচাটন হাওয়া বয়, তা যে বৈশাখের তাণ্ডবকেও হার মানায়! মনে হয় ঠিক ঝড়ের গতির...
যেন পুরোনো সিন্দুক থেকে মূল্যবান মণি-মুক্তা বের করে দিচ্ছেন উদার কোনো দানবীর। জনগণ মিলেমিশে সবাই সেসব লুফে নেবে, উপভোগ করবে। রাষ্ট্রীয় টিভি চ্যানেল বাংলাদেশ টেলিভিশনের আর্কাইভকে মূল্যবান রত্নভান্ডার বললে ভুল হবে? কালজয়ী সব ধারাবাহিক, ম্যাগাজিন অনুষ্ঠান ও গানগুলো কি রত্নের চেয়ে কম দামি? করোনাভাইরাস মানুষের জীবনবাস্তবতা বদলে দিয়েছে। তাদের একঘেয়ে দিনরাতের কথা বিবেচনা করে পুরোনো জনপ্রিয়...
জার্মানি ও বায়ার্ন মিউনিখ অধিনায়ক ম্যানুয়েল নয়্যারের সাবেক ক্লাব সতীর্থ তিনি। নয়্যার শালকেতে থাকতে তাঁর সঙ্গে খেলতেন হায়ানিক কাম্বা। ২০১৬ সালে জানুয়ারিতে নিজের দেশে এক গাড়ি দূর্ঘটনায় মৃত ঘোষণা করা হয়েছিল কঙ্গো ডিফেন্ডারকে। সংবাদমাধ্যম জানিয়েছে জার্মানিতে কাম্বাকে জীবিত পাওয়া গেছে। শালকের বয়সভিত্তিক দল থেকে উঠে আসা এই রাইট ব্যাক মূল দলে খেলেছেন এক মৌসুম (২০০৭-০৮)। ২০১৬ সালে ভিএফবি হালসে...
বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে কোভিড-১৯ রোগীদের চিকিৎসাসেবায় নিয়োজিত একজন নার্স করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ ছাড়া করোনাভাইরাসে আক্রান্ত রোগীর দেখভালের জন্য আসা এক স্বজনের শরীরেও করোনার সংক্রমণ পাওয়া গেছে। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে নমুনা পরীক্ষায় মোহাম্মদ আলী হাসপাতালের ওই স্বাস্থ্যকর্মী এবং স্বজন করোনা পজিটিভ শনাক্ত হন। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান গতকাল সোমবার...
সুনামগঞ্জ-১ আসনের (তাহিরপুর, ধরমপাশা, জামালগঞ্জ) সাংসদ মোয়াজ্জেম হোসেনকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এক সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম মাহতাব উদ্দিন তালুকদার (৪০)। তিনি এসএ টিভির জেলা প্রতিনিধি ও সুনামগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক হাওরাঞ্চলের কথা পত্রিকার সম্পাদক। গতকাল সোমবার রাত দুইটার দিকে সুনামগঞ্জ পৌর শহরের বলাকাপাড়া এলাকার বাসা থেকে তাঁকে...
যুক্তরাজ্য ও কেনিয়ার গবেষকেরা সম্প্রতি এক ধরনের জীবাণুর খোঁজ পেয়েছেন, যা মশাকে ম্যালেরিয়ায় আক্রান্ত হতে পুরোপুরি রক্ষা করে। গবেষকেরা দাবি করছেন, তাঁদের এ আবিষ্কার ম্যালেরিয়া রোগ নিয়ন্ত্রণে 'অমিত সম্ভাবনা' তৈরি করেছে। 'নেচার কমিউনিকেশনস' সাময়িকীতে এই গবেষণা বিষয়ক নিবন্ধ প্রকাশিত হয়েছে। সংক্রমিত মশার কামড়ে ম্যালেরিয়া ছড়িয়ে পড়ে, তাই তাদের সংক্রমণ থেকে রক্ষা করা গেলে মানুষকে রক্ষা করা যেতে...
সন্ধ্যা হয়ে এল। বারান্দায় বসে চা খাচ্ছি। সাকি অ্যাসাইনমেন্ট করছে। এডুকেশন অ্যান্ড সাপোর্ট নামে একটা কোর্স করছে সে। আমিও উইলিয়াম গোল্ডিংয়ের ‘লর্ড অব দ্য ফ্লাইস’ বইটি পড়ছি আর মাঝেমধ্যে চায়ে চুমুক দিচ্ছি।স্যান্টিনিয়্যাল পার্কের ওপর দিয়ে দেখা যায় সিডনি টাওয়ার। হিল ডিস্ট্রিক্টের দিগন্তছোঁয়া শান্ত নিবিড় পাহাড়। বিচিত্র রঙের মেঘের ভেতর দিয়ে ডুবন্ত সূর্যের নরম আলো বিছিয়ে পড়েছে পার্কের ঘন সবুজ গাছে।...
বন্যার ভয় কেটে গেছে, বেশির ভাগ ধান কাটাও শেষ। হাওরের বিভিন্ন জেলা থেকে নতুন ভেজা ধান আশুগঞ্জসহ বড় মোকামগুলোতে উঠতে শুরু করেছে। কিন্তু তিন দিন ধরে ধানের দাম দ্রুত পড়ে যাচ্ছে। মাথায় ঋণের বোঝা, সামনে ঈদ, অন্য আয়রোজগারও বন্ধ। তাই ধান বিক্রির টাকাই কৃষকের এখন বড় সহায়। কিন্তু দাম কমলে উৎপাদন খরচও তুলতে পারবে না কৃষক। সরকার ধানের যে সংগ্রহমূল্য ঠিক করে দিয়েছে, এখন তার অর্ধেক দামে ধান বিক্রি হচ্ছে।...
আনা ফ্রাঙ্ক ইতিহাসে অমর হয়ে আছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লেখা তাঁর ডায়েরির জন্য। অনেকে বলেন, করোনাভাইরাস আক্রান্ত এই অনিশ্চিত সময়টাও নাকি বিশ্বযুদ্ধের মতোই। ক্ষুদ্র এক অনুজীবের বিরুদ্ধে সারা পৃথিবী তো যুদ্ধেই নেমেছে! তা এই সময়ে বাংলাদেশের ঘরবন্দী খেলোয়াড়েরা যদি ডায়েরি লিখতেন, কী থাকত তাঁদের লেখায়? খেলোয়াড়দের হাতে কলম তুলে দিয়ে সেটিই জানার চেষ্টা করেছে প্রথম আলো- কথা ছিল এখন আমি বিশ্বকাপ...
খুলনায় বিষাক্ত পানীয় পানে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।ওই দুজন হলেন নগরের সোনাডাঙ্গা মডেল থানা এলাকার ময়লাপোতা হরিজন কলোনির অরুণ দাস ও নীলা দাস। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত রোববার দুপুরে অরুণ দাস ও নীলা দাস স্পিরিট জাতীয় বিষাক্ত পানীয় পান করেন। অরুণ গতকাল দুপুরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে খুলনা মেডিকেল কলেজ...
চট্টগ্রামের সীতাকুণ্ডে নুরুল কবির নামে এক মাদ্রাসা অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। মানবতাবিরোধী অপরাধের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তি চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছিলেন তিনি। গ্রেপ্তার নুরুল কবির যোবাইদিয়া মহিলা মাদ্রাসার অধ্যক্ষ। তাঁর বাড়ি সীতাকুণ্ড পৌর সদরের সোবহানবাগে। গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: ২০০০ নকআউট বিশ্বকাপ স্টার স্পোর্টস ১, ২ অস্ট্রেলিয়া–ভারত সকাল ১১–৩০ মি. ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার স্পোর্টস সিলেক্ট ১ ইউনাইটেড–ব্রাইটন পুনঃপ্রচার সকাল ১১–৩০ মি. গোলস অব দ্য সিজন ০৯–১০ বেলা ১–৩০ মি. রিভিউ দ্য সিজন ১২–১৩ বেলা ২–৩০ মি. ক্ল্যাসিক...
শ্বশুরবাড়ির লোকেরা বলকাজ ছেড়ে দিতে। যেহেতু বাচ্চা দুটো ছোট, এর একটা দুধের শিশু। ঝুমু দাশ তাঁদের বোঝালেন, যুদ্ধের মাঠ থেকে সৈনিক পালিয়ে গেলে বেইমান হিসেবে চিহ্নিত হবে। আর করোনা মহামারির এই সময়ে মানুষকে সেবা করার সুযোগ পরে আর না-ও মিলতে পারে। তবু আসন্ন বিপদের কথা ভেবে গাঁইগুঁই করছিলেন শ্বশুরবাড়ির লোকেরা। যেহেতু কাজটি ঝুঁকিপূর্ণ আর এই ভাইরাস একজন থেকে আরেকজনের শরীরে সংক্রমিত হতে পারে, তাই ঝুমু...
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের শহীদ মাতুব্বর হত্যার পর দুই সপ্তাহ পার হয়ে গেলেও এই মামলার প্রধান আসামি আসলাম ফকিরকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ইতিমধ্যে আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিতে আটক সাত আসামি শহীদ মাতুব্বরকে খুন করার জন্য আসলাম ফকিরকে দায়ী করেছেন। পুলিশের দাবি, যেকোনো সময় তারা আসলামকে ধরে ফেলবে। তবে স্থানীয় সূত্রগুলো বলছে, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর...
জুলাইয়ের শুরু থেকে দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে পারে। তখন মানুষের জীবন স্বাভাবিক হতে শুরু করবে। বিশেষজ্ঞরা একে বলছেন ‘নতুন স্বাভাবিক’ জীবন। এর আগ পর্যন্ত দেশের মানুষকে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি পুরোপুরি মেনে চলতে হবে। দেশের আটজন জনস্বাস্থ্যবিদ করোনা সংক্রমণের পরিসমাপ্তি বিষয়ে এই সময়চিত্র (টাইমলাইন) দিয়েছেন। তাঁরা বলেছেন, করোনা সংক্রমণের আগের দেশ ও সমাজ হয়তো নিকট ভবিষ্যতে ফিরে...
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) গত দুই দিনে রোগ শনাক্তকরণের কোনো নমুনা সংগ্রহ করেনি। প্রতিষ্ঠানটি তাদের কাছে জমা থাকা নমুনা পরীক্ষা করছে। স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআরের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে। করোনা শনাক্তকরণ পরীক্ষা শুরু করেছিল আইইডিসিআর। অতি সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তর সিদ্ধান্ত নিয়েছে, আইইডিসিআর আগের মতো নমুনা সংগ্রহ করবে না।...
লাল পাহাড়ের মধ্যে শান্তির প্যাগোডা। ঝলমলে আলো এবং নীল আকাশ। চারপাশে রয়েছে নিস্তব্ধতা। প্রকৃতির সঙ্গে যেখানে সৃষ্টি হয় গভীর বন্ধুরতা। এমনিই এক দৃষ্টিনন্দন জায়গা এটি। আড়াই একর জায়গা নিয়ে বিস্তৃত এক মন্দির। যার নাম নব শালবন বিহার। চোখধাঁধানো এই স্থাপনা বৌদ্ধধর্মাবলম্বীদের একটি উপাসনালয়। গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গিয়েছিলাম কুমিল্লা শালবন বিহারে। এখানে ঢুকতে সবার আগে চোখে পড়বে চমৎকার একটি...
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় একটি মুরগির খামারে (পোলট্রি ফার্ম) হামলা-ভাঙচুর এবং খামারমালিককে প্রাণনাশের হুমকির অভিযোগে উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোঈদসহ (৬০) ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। খামারমালিক দীনবন্ধু সেন বাদী হয়ে গত শনিবার রাতে জুড়ী থানায় এ মামলাটি করেন। উপজেলা চেয়ারম্যান আজ সোমবার সংবাদ সম্মেলন ডেকে এটাকে প্রতিপক্ষের চক্রান্ত বলে দাবি করেন। এম এ মোঈদ গত বছরের (২০১৯) ১৮ মার্চ...
করোনাভাইরাস পাল্টে দিয়েছে আমাদের জীবনের বাস্তবতা। দেশ-বিদেশের পাঠকেরা এখানে লিখছেন তাঁদের এ সময়ের আনন্দ-বেদনাভরা দিনযাপনের মানবিক কাহিনি। আপনিও লিখুন। পাঠকের আরও লেখা দেখুন প্রথম আলো অনলাইনে। লেখা পাঠানোর ঠিকানা: dp@prothomalo.com দেখতে না দেখতে মাস ফুরিয়ে গেল। কলেজ থেকে বাসায় এসেছি কত দিন পার হলো। এই বেহিসেবি সময়ে জানালা গলিয়ে কেবল রাস্তার দিকে তাকিয়ে থাকি। শূন্য রাস্তা দেখে ভয় লাগে। মনে...
বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবিসহ বিভিন্ন দাতাসংস্থার কাছে সরকার প্রায় ২২০ কোটি ডলারের বাজেট সহায়তা চেয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সহায়তা পাওয়া যায়নি। সরকার আগামী ২০২০–২১ অর্থবছরে উন্নয়ন সহযোগী বা দাতাদের কাছ থেকে প্রকল্প সহায়তার চেয়ে বাজেট সহায়তা পেতেই বেশি আগ্রহী। সে অনুযায়ী এ পর্যন্ত বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকসহ (এআইআইবি) বিভিন্ন দাতাসংস্থার কাছে...
বিশ্ব অর্থনীতিতে করোনার প্রভাব ধীরে ধীরে সবার উপলব্ধিতে আসছে। করোনা–পরবর্তী সময়ে এ প্রভাব যে আমাদের মতো ক্ষুদ্র রাষ্ট্রের জন্য বিরাট হুমকি হতে পারে, তা আর বলার অপেক্ষা রাখে না। শিল্প, পরিবহন ও ট্যুরিজম খাতের সম্ভাবনা সবচেয়ে বেশি হুমকির মুখে৷ বাংলাদেশের জিডিপিতে পোশাক ও প্রবাসী আয়ের অবদান অক্ষুণ্ণ না–ও থাকতে পারে, তা এখন স্পষ্ট। ইউরোপ, আমেরিকার বিভিন্ন রাষ্ট্রের আর্থসামাজিক ব্যবস্থাপনার ওপর...
বরফঠান্ডা পানি, যেখানে আলোটাও পৌঁছায় না ঠিকমতো, সেখান থেকে তিনি নিয়ে আসেন দুর্লভ সব জীবের ছবি।