টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: ২০০০ নকআউট বিশ্বকাপ স্টার স্পোর্টস ১, ২ অস্ট্রেলিয়া–ভারত সকাল ১১–৩০ মি. ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার স্পোর্টস সিলেক্ট ১ ইউনাইটেড–ব্রাইটন পুনঃপ্রচার সকাল ১১–৩০ মি. গোলস অব দ্য সিজন ০৯–১০ বেলা ১–৩০ মি. রিভিউ দ্য সিজন ১২–১৩ বেলা ২–৩০ মি. ক্ল্যাসিক... বিস্তারিত
source http://www.prothomalo.com/sports/article/1654660/%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AF%E0%A7%87%E0%A6%B8%E0%A6%AC-%E0%A6%96%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%A6%E0%A7%87%E0%A6%96%E0%A7%87-%E0%A6%B8%E0%A6%AE%E0%A7%9F-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%86%E0%A6%9C
শ্বশুরবাড়ির লোকেরা বলকাজ ছেড়ে দিতে। যেহেতু বাচ্চা দুটো ছোট, এর একটা দুধের শিশু। ঝুমু দাশ তাঁদের বোঝালেন, যুদ্ধের মাঠ থেকে সৈনিক পালিয়ে গেলে বেইমান হিসেবে চিহ্নিত হবে। আর করোনা মহামারির এই সময়ে মানুষকে সেবা করার সুযোগ পরে আর না-ও মিলতে পারে। তবু আসন্ন বিপদের কথা ভেবে গাঁইগুঁই করছিলেন শ্বশুরবাড়ির লোকেরা। যেহেতু কাজটি ঝুঁকিপূর্ণ আর এই ভাইরাস একজন থেকে আরেকজনের শরীরে সংক্রমিত হতে পারে, তাই ঝুমু...
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের শহীদ মাতুব্বর হত্যার পর দুই সপ্তাহ পার হয়ে গেলেও এই মামলার প্রধান আসামি আসলাম ফকিরকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ইতিমধ্যে আদালতে ১৬৪ ধারায় দেওয়া স্বীকারোক্তিতে আটক সাত আসামি শহীদ মাতুব্বরকে খুন করার জন্য আসলাম ফকিরকে দায়ী করেছেন। পুলিশের দাবি, যেকোনো সময় তারা আসলামকে ধরে ফেলবে। তবে স্থানীয় সূত্রগুলো বলছে, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর...
জুলাইয়ের শুরু থেকে দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতে পারে। তখন মানুষের জীবন স্বাভাবিক হতে শুরু করবে। বিশেষজ্ঞরা একে বলছেন ‘নতুন স্বাভাবিক’ জীবন। এর আগ পর্যন্ত দেশের মানুষকে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি পুরোপুরি মেনে চলতে হবে। দেশের আটজন জনস্বাস্থ্যবিদ করোনা সংক্রমণের পরিসমাপ্তি বিষয়ে এই সময়চিত্র (টাইমলাইন) দিয়েছেন। তাঁরা বলেছেন, করোনা সংক্রমণের আগের দেশ ও সমাজ হয়তো নিকট ভবিষ্যতে ফিরে...
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) গত দুই দিনে রোগ শনাক্তকরণের কোনো নমুনা সংগ্রহ করেনি। প্রতিষ্ঠানটি তাদের কাছে জমা থাকা নমুনা পরীক্ষা করছে। স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআরের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে। করোনা শনাক্তকরণ পরীক্ষা শুরু করেছিল আইইডিসিআর। অতি সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তর সিদ্ধান্ত নিয়েছে, আইইডিসিআর আগের মতো নমুনা সংগ্রহ করবে না।...
লাল পাহাড়ের মধ্যে শান্তির প্যাগোডা। ঝলমলে আলো এবং নীল আকাশ। চারপাশে রয়েছে নিস্তব্ধতা। প্রকৃতির সঙ্গে যেখানে সৃষ্টি হয় গভীর বন্ধুরতা। এমনিই এক দৃষ্টিনন্দন জায়গা এটি। আড়াই একর জায়গা নিয়ে বিস্তৃত এক মন্দির। যার নাম নব শালবন বিহার। চোখধাঁধানো এই স্থাপনা বৌদ্ধধর্মাবলম্বীদের একটি উপাসনালয়। গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গিয়েছিলাম কুমিল্লা শালবন বিহারে। এখানে ঢুকতে সবার আগে চোখে পড়বে চমৎকার একটি...
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় একটি মুরগির খামারে (পোলট্রি ফার্ম) হামলা-ভাঙচুর এবং খামারমালিককে প্রাণনাশের হুমকির অভিযোগে উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোঈদসহ (৬০) ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। খামারমালিক দীনবন্ধু সেন বাদী হয়ে গত শনিবার রাতে জুড়ী থানায় এ মামলাটি করেন। উপজেলা চেয়ারম্যান আজ সোমবার সংবাদ সম্মেলন ডেকে এটাকে প্রতিপক্ষের চক্রান্ত বলে দাবি করেন। এম এ মোঈদ গত বছরের (২০১৯) ১৮ মার্চ...
করোনাভাইরাস পাল্টে দিয়েছে আমাদের জীবনের বাস্তবতা। দেশ-বিদেশের পাঠকেরা এখানে লিখছেন তাঁদের এ সময়ের আনন্দ-বেদনাভরা দিনযাপনের মানবিক কাহিনি। আপনিও লিখুন। পাঠকের আরও লেখা দেখুন প্রথম আলো অনলাইনে। লেখা পাঠানোর ঠিকানা: dp@prothomalo.com দেখতে না দেখতে মাস ফুরিয়ে গেল। কলেজ থেকে বাসায় এসেছি কত দিন পার হলো। এই বেহিসেবি সময়ে জানালা গলিয়ে কেবল রাস্তার দিকে তাকিয়ে থাকি। শূন্য রাস্তা দেখে ভয় লাগে। মনে...
বিশ্বব্যাংক, আইএমএফ, এডিবিসহ বিভিন্ন দাতাসংস্থার কাছে সরকার প্রায় ২২০ কোটি ডলারের বাজেট সহায়তা চেয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সহায়তা পাওয়া যায়নি। সরকার আগামী ২০২০–২১ অর্থবছরে উন্নয়ন সহযোগী বা দাতাদের কাছ থেকে প্রকল্প সহায়তার চেয়ে বাজেট সহায়তা পেতেই বেশি আগ্রহী। সে অনুযায়ী এ পর্যন্ত বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকসহ (এআইআইবি) বিভিন্ন দাতাসংস্থার কাছে...
বিশ্ব অর্থনীতিতে করোনার প্রভাব ধীরে ধীরে সবার উপলব্ধিতে আসছে। করোনা–পরবর্তী সময়ে এ প্রভাব যে আমাদের মতো ক্ষুদ্র রাষ্ট্রের জন্য বিরাট হুমকি হতে পারে, তা আর বলার অপেক্ষা রাখে না। শিল্প, পরিবহন ও ট্যুরিজম খাতের সম্ভাবনা সবচেয়ে বেশি হুমকির মুখে৷ বাংলাদেশের জিডিপিতে পোশাক ও প্রবাসী আয়ের অবদান অক্ষুণ্ণ না–ও থাকতে পারে, তা এখন স্পষ্ট। ইউরোপ, আমেরিকার বিভিন্ন রাষ্ট্রের আর্থসামাজিক ব্যবস্থাপনার ওপর...
বরফঠান্ডা পানি, যেখানে আলোটাও পৌঁছায় না ঠিকমতো, সেখান থেকে তিনি নিয়ে আসেন দুর্লভ সব জীবের ছবি।
যেকোনো ধরনের কাঁচা বা পাকা ফল শরীরের জন্য উপকারী। একেক ফলের রয়েছে একেক রকম স্বাদ ও পুষ্টিগুণ। বিভিন্ন রকমের ফল একসঙ্গে মিলিয়েও স্বাদে আনা যেতে পারে বৈচিত্র্য। ইফতারের পানীয়তে আজ রাখতে পারেন মিক্স ফ্রুট ককটেল। জিরোক্যাল ড্রিঙ্কস অ্যান্ড ডেসার্টসের আজকের পর্বে জেনে নিই কীভাবে তৈরি করা যায় সুস্বাদু ও পুষ্টিকর মিক্স ফ্রুট ককটেল। মিক্স ফ্রুট ককটেল তৈরির উপকরণটক দই ১ কাপমিক্স ফ্রুট...
করোনাভাইরাসে আক্রান্ত নারায়ণগঞ্জ জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব ও জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ সুস্থ হয়ে অফিস করেছেন। ২৫ দিন পর গতকাল রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত অফিস করেন তিনি। জেলার সিভিল সার্জন মোহাম্মদ ইমতিয়াজ প্রথম আলোকে বলেন, করোনামুক্ত হওয়ার পর তিনি রোববার প্রথম অফিস করেছেন। তবে অসুস্থ অবস্থায় বাড়িতে আইসোলেশনে থাকার সময় মুঠোফোনে চিকিৎসাসেবা সংক্রান্ত বিভিন্ন কাজ করেছেন।...
করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ইতালি, ফ্রান্স ও স্পেনে মৃত্যুর সংখ্যা কমেছে। চলতি সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দৈনিক মৃত্যুহারে রেকর্ড করেছে এসব দেশ। এ পরিস্থিতিতে দেশগুলো ধীরে ধীরে নিজেদের অর্থনৈতিক কার্যক্রম পুনরায় শুরু করার পরিকল্পনা করেছে। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘন্টায় ফ্রান্সে কোভিড–১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছে ১৩৫ জন, স্পেনে ১৬৪ জন, যা মার্চের মাঝামাঝি সময়ের পর...
মেয়েটির বয়স ৩৪ বছর। মানসিকভাবে অসুস্থ। স্বামী ছেড়ে গেছে, বাবা নেই। বৃদ্ধা মা খোঁজ রাখতে পারেন না। এই বাড়ি সেই বাড়ি ঘুরে বেড়ান। ফলে মেয়েটির মাধ্যমে করোনাভাইরাস ছড়িয়ে পরতে পারে বলে মনে করছিলেন গ্রামের লোকজন। মেয়েটিকে দেখলেই তাড়া করছিলেন অনেকে। এতে অতিষ্ঠ হয়ে উঠেছিল মেয়েটির জীবন। খবর পেয়ে গতকাল রোববার দুপুরে মেয়েটিকে উদ্ধার করেছেন পাবনা জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার পল্লব ইবনে শায়েখ।...
করোনা-কালের একঘেঁয়ে জীবনে ভিন্ন মাত্রা যোগ করতে তামিম ইকবাল সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিক অনুষ্ঠানই যেন শুরু করেছেন। শনিবার রাতে তামিম ইনস্টাগ্রামে 'লাইভে' এসেছিলেন মুশফিকুর রহিমকে নিয়ে। কাল রোববার রাতে বাঁহাতি ওপেনার এলেন মাহমুদউল্লাহকে নিয়ে। নিজেদের ড্রেসিংরুমের অনেক জানা-অজানা গল্প কিংবা নানা ক্রিকেটীয় ঘটনা নিয়ে প্রাণবন্ত এক আড্ডাই হলো দুই ক্রিকেট তারকার। ২০০৭ সালের ফেব্রুয়ারিতে অভিষেকের...
সিলেট বিভাগে একদিনে নতুন আরও ৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগের চার জেলায় ২৩৮ জন করোনা রোগী শনাক্ত হলেন। নতুন আক্রান্তদের মধ্যে সিলেটের ছয়জন, সুনামগঞ্জের দুজন এবং মৌলভীবাজারের একজন রয়েছেন। গতকাল রোববার রাত ১১টায় প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায়। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত বিশেষায়িত...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুরেই সুর মেলালেন তাঁর পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তাঁর মতো তিনিও বললেন, চীনের গবেষণাগার থেকে নতুন করোনাভাইরাসটির উৎপত্তি ঘটেছে বলে ব্যাপক প্রমাণ রয়েছে। এর আগে ট্রাম্প বলেছিলেন, তিনি অত্যন্ত আত্মবিশ্বাস নিয়ে বলতে পারেন বিশ্বব্যাপী মহামারি সৃষ্টিকারী ভাইরাসটি চীনের পরীক্ষাগার (ল্যাব) থেকে এসেছে। আজ সোমবার বার্তা সংস্থা এএফপির রতিবেদনে জাননো হয়,...
জরুরি এক কাজে ১৫ মার্চ হংকংয়ে এসেছিলাম। ফিরতি ফ্লাইট ছিল ২১ মার্চ। কিন্তু তার আগেই হংকংয়ের নিউজগুলোতে দেখলাম হুট করে বাইরের দেশ থেকে যারা আসছে, তাদের অনেকেরই করোনাভাইরাস পজিটিভ বেশি পাওয়া যাচ্ছে। বিশেষ করে যারা ইউরোপ থেকে আসছে। হংকং থেকে ঢাকায় যেসব ফ্লাইট যায়, সেসব ফ্লাইটের অধিকাংশ যাত্রী থাকে ট্রানজিটের, তাই ঢাকায় ফিরতে আমিও করোনায় আক্রান্ত হতে পারি। আমার কারণে আরও ১০ জনের ক্ষতি হোক,...
মহামারি যে ব্যাপকতা আর অনিশ্চয়তা নিয়ে হাজির হয়, তাতে সমাজে নানা রকম আতঙ্ক ও স্টিগমা তৈরি হয়। স্টিগমার বাংলা হিসেবে আমরা এখানে ‘অপবাদ’ শব্দটি বেছে নিলাম। অতীতে প্লেগ, কলেরা, গুটিবসন্ত মহামারির সময় আতঙ্ক ও অপবাদের ঘটনা বিস্তর ঘটেছে। সাম্প্রতিক করোনা মহামারি ঘিরে বাংলাদেশেও জনমনে আতঙ্ক ও অপবাদের ঘটনাও ঘটছে। এদের বিচ্ছিন্ন ঘটনারূপে এড়িয়ে গিয়ে শুধু চিকিৎসা আর অর্থনৈতিক প্রণোদনা দিয়ে...
আক্রান্ত ব্যক্তিদের মধ্যে কাদের সুস্থ বলা যাবে এবং হাসপাতাল ছাড়তে পারবেন—এ সংক্রান্ত একটি নতুন গাইডলাইন তৈরি। দেশে করোনাভাইরাসে (কে) আক্রান্ত রোগীদের মধ্যে গতকাল সোমবার পর্যন্ত ১ হাজার ৬৩ জন হাসপাতাল ছেড়ে গেছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টাতেই 'সুস্থ' হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮৮৬ জন। যদিও আগের দিন রোববার পর্যন্ত ৫৬ দিনে মোট সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা ছিল মাত্র ১৭৭। সুস্থতার সংজ্ঞায় পরিবর্তন আনায়...
রূপকথার রাজ্যের রাজপুত্র ও কোটালপুত্রের কথা কে না জানে। সংকটকালে যখন রাজপুত্র ম্রিয়মাণ হয়ে পড়ত, তখন দৃশ্যে হাজির হতো কোটালপুত্র। মেধাবলে নেতৃত্বগুণে সমাধান হাজির করত সে। এরপর তো সেই সুখে-শান্তিতে বসবাসের অতি কাঙ্ক্ষিত সমাপন। বর্তমান এই ক্রান্তিকালেও মানুষ সেই স্বস্তির সমাপ্তির অপেক্ষায় আছে। সংকটের সমাধানে রাজপুত্রের মতো অজস্র নেতার দেখা মিলছে দেশে দেশে। কিন্তু দেখা দিচ্ছে না সেই কাঙ্ক্ষিত...
করোনা প্রতিরোধে মাঠে কাজ করতে গিয়ে চিকিৎসক ও পুলিশের মতো আক্রান্ত হচ্ছেন সাংবাদিকেরাও। এখন পর্যন্ত ৩১টি গণমাধ্যমের অন্তত ৫৩ জন কর্মীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ঢাকায় ১ জন মারা গেছেন। আর সুস্থ হয়েছেন ১১ জন। ‘আমাদের গণমাধ্যম, আমাদের অধিকার’ নামের সামাজিক যোগাযোগমাধ্যম ভিত্তিক একটি স্বেচ্ছাসেবী গ্রুপ এ তথ্য নিশ্চিত করেছে। আক্রান্ত গণমাধ্যমকর্মীর প্রতিষ্ঠানের সহকর্মীদের সঙ্গে কথা বলেও...
আনা ফ্রাঙ্ক ইতিহাসে অমর হয়ে আছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লেখা তাঁর ডায়েরির জন্য। অনেকে বলেন, করোনাভাইরাস আক্রান্ত এই অনিশ্চিত সময়টাও নাকি বিশ্বযুদ্ধের মতোই। ক্ষুদ্র এক অনুজীবের বিরুদ্ধে সারা পৃথিবী তো যুদ্ধেই নেমেছে! তা এই সময়ে বাংলাদেশের ঘরবন্দী খেলোয়াড়েরা যদি ডায়েরি লিখতেন, কী থাকত তাঁদের লেখায়? খেলোয়াড়দের হাতে কলম তুলে দিয়ে সেটিই জানার চেষ্টা করেছে প্রথম আলো- বগুড়ার শিবগঞ্জ থানার গাঙনগরের...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: ২০১৪ টি–টোয়েন্টি বিশ্বকাপ স্টার স্পোর্টস ১, ২ অস্ট্রেলিয়া–ভারত সকাল ১১–৩০ মি. ২০১৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ স্টার স্পোর্টস ১, ২ অস্ট্রেলিয়া–ভারত বেলা ৩–৩০ মি. ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার স্পোর্টস সিলেক্ট ১ গোলস অব দ্য সিজন ১৫–১৬ বেলা ১–৩০ মি. রিভিউ...
বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত মার্চ মাসের ১১ তারিখ কোভিড-১৯ রোগকে মহামারি হিসেবে ঘোষণা করে। এরপর থেকেই ইউরোপ, আমেরিকা ও এশিয়ার বিভিন্ন দেশে শুরু হয়েছে লকডাউন ও কোয়ারেন্টিনে থাকার মতো বিধি-নিষেধ। নতুন করোনাভাইরাসে সৃষ্ট এই রোগ বিশ্বব্যাপী মানুষের জীবনযাত্রায় আকস্মিক ও ব্যাপক পরিবর্তন এনেছে। চলছে এখন ঘরবন্দী জীবন যাপন।তবে এমন মহামারি কিন্তু আগেও বারবার এসেছে। বারবার এমন মহামারির ছোবলে লন্ডভন্ড হয়েছে...
বর্তমান মহাদুর্যোগের কালে করোনা ছাড়া অন্য খবরে কারও আগ্রহ থাকার কথা নয়। তাই আমার এ লেখা কারও দৃষ্টিতে পড়বে কি না বা দৃষ্টিতে পড়লেও কেউ পড়ে দেখবেন কি না, তাতে কিছুটা সংশয় আছে বৈকি। কিন্তু আমার কাছে যে করোনা ও মশা—দুটোই বিরাট ভয়ের নাম। কারণ, করোনা কামড় বসাক আর না-ই বসাক, ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বাহক মশা কিন্তু কামড় বসিয়েই যাচ্ছে। এককথায়, মশার উৎপাতে করোনার আগমনের আগেই প্রাণটা বেরিয়ে যাবে মনে হয়।...
করোনাভাইরাসে বিশ্বে এরই মধ্যে প্রায় আড়াই লাখ মানুষের মৃত্যু হয়েছে। তবে এই মহামারির প্রকোপ এত দিন যে দেশগুলোতে খুব বেশি ছিল, সেখানে পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসার আভাস পাওয়া যাচ্ছে। কিন্তু সংক্রমণ ও মৃত্যু দ্রুত বাড়ছে অপর কয়েকটি দেশে। এর মধ্যে কয়েকটি দেশ আবার বেশ জনবহুল। এখন যে সাতটি দেশে মৃত্যু ও সংক্রমণ দ্রুত বাড়ছে তার শীর্ষে আছে ব্রাজিল। ওই অঞ্চলেরই মেক্সিকো, ইকুয়েডর ও পেরুতেও একই...
প্রথমে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন বাবা। এর তিন দিন পর ছেলের শরীরেও করোনাভাইরাস শনাক্ত করা হয়। বাবা ও ছেলেকে রাখা হয় লালমনিরহাট সরকারি নার্সিং কলেজে স্থাপিত আইসোলেশন ইউনিটে। সেখানে চিকিৎসক ও নার্সদের সঠিক চিকিৎসাসেবা ও নিজেদের মনোবলের জোরে বাবা টানা ২১ দিন আর ছেলে ১৮ দিন করোনাভাইরাসের সঙ্গে লড়াই করে জয়ী হয়েছেন। রোববার দুপুরে সেখান থেকে তাঁদের ছাড়পত্র দেওয়া হয়। ওই করোনাজয়ী দুই রোগী হলেন...
২ মে চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের জন্ম দিন গেল, একশ বছর। সে উদ্দেশ্যেই এই লেখার অবতারণা করছি— এ তর্কটা পুরোনো। কে বড় চলচ্চিত্রকার—ঋত্বিক, নাকি সত্যজিৎ? জানি বিষয়টা অনেকটা আপেলের সঙ্গে কমলা অথবা কমলার সঙ্গে আপেলের তুলনা দেওয়ার মতোই। তারপরও বাঙালি জাতি তর্ক করতে ভালোবাসে। আর সেই তর্কের বিষয় যদি হয় ঋত্বিক এবং সত্যজিৎ, তাহলে তো কথাই নেই। চলুন তর্কে নেমে পড়ি। ঋত্বিক ও সত্যজিৎ—দুই চলচ্চিত্রকার...
যাঁদের নেশাই ঘুরে বেড়ানো, পাহাড়ে-সাগরে-বনে রোমাঞ্চের পেছনে উদ্দাম ছুটে বেড়ানো সেই অভিযাত্রী ও পর্যটকেরা এখন ঘরবন্দী। অনেকে বাতিল করেছেন পাহাড়ে, ট্রেইলে, গিরিখাতে তাঁদের আসন্ন ভ্রমণ, করোনার জন্য পরিবর্তন করতে বাধ্য হয়েছেন তাঁদের ভ্রমণসূচি। করোনাকালে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে কী বলছেন তাঁরা শুনে নেওয়া যাক। দেশ-বিদেশের বন্ধুরা বিশ্বের নানা প্রান্ত থেকে খবর নেওয়ার জন্য বার্তা পাঠান,...
করোনাভাইরাসের দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে সারা পৃথিবীর অর্থনীতি। কর্মহীন হয়ে পড়েছ অগণিত মানুষ। সচ্ছল অনেক পরিবারও আজ সংকটে পড়েছে। বাংলাদেশও এর বাইরে নেই। বেশ কয়েক বছর ধরে আমাদের ধারাবাহিকভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে। সম্প্রসারিত হচ্ছে সামাজিক নিরাপত্তাবলয়। হতদরিদ্রের সংখ্যা কমে আসছিল। নিজের আয়ে চলার মর্যাদা ভোগ করছিল অনেকেই। হঠাৎ বড় ধরনের ছন্দপতন ঘটল। অর্থনীতি বিপর্যস্ত। গত ২৬ মার্চ থেকে শুরু...
শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও সক্ষম, স্বাভাবিক জ্ঞানসম্পন্ন, সাবালক সব মুসলিম নারী ও পুরুষের জন্য রমজানে পূর্ণ মাস রোজা পালন করা ফরজ। আল্লাহ তাআলা বলেন, ‘রমাদান মাস! যে মাসে কোরআন নাজিল হয়েছে মানবের দিশারি রূপে ও হেদায়েতের সুস্পষ্ট নিদর্শন। সুতরাং তোমাদের যারা এ মাস পাবে, তারা যেন তাতে রোজা পালন করে। আর তোমাদের যারা পীড়িত থাকবে বা ভ্রমণে থাকবে, তবে অন্য সময়ে তা এর সমপরিমাণ সংখ্যায় পূর্ণ...
সুনামগঞ্জের ধরমপাশায় বন্ধুর দায়ের কোপে মিলন মিয়া নামের এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের রংপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রংপুর গ্রামের বাসিন্দা রবিউল মিয়া (৩২) এবং একই ইউনিয়নের নয়াহাটি গ্রামের বাসিন্দা মিলন মিয়া (৩০) ঘনিষ্ঠ বন্ধু। মিলন মিয়া মিষ্টিসহ বিভিন্ন খাবার (রসগোল্লা, জিলাপি,...
করোনার সংক্রমণ রোধে গত ২৬ মার্চ থেকে সারা দেশে স্কুল-কলেজ, কলকারখানা, অফিস-আদালত বন্ধ আছে। সর্বশেষ এই বন্ধের মেয়াদ ১৬ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থাৎ স্কুল–কলেজ, অফিস–আদালতের ছোট–বড় ভবন দেড় মাসের বেশি সময় বন্ধ থাকবে। এ তো গেল বাংলাদেশের চিত্র। পৃথিবীর বিভিন্ন দেশেও চলছে একই ধরনের লকডাউন। ফলে করোনার দুশ্চিন্তার মধ্যে এই বন্ধ বড় ভবনগুলো জীবাণুমুক্ত করা, বিশেষ করে ভবনের ট্যাংক,...
রোগী ফোন দিয়েছেন, আজকে জানতে পেরেছে গতকাল যার সঙ্গে কাজ করেছে, তার কোভিড-১৯ পজিটিভ। সে এখন পরীক্ষা করাতে চায়। কোথায় করাবে? একটু দুর্বল লাগা ছাড়া তার আর কোনো অভিযোগ নেই। খুব আপসেট, তার এক্সপোজারের হিস্ট্রি থাকলেও কাজ করে যেতে হবে। যদি টেস্ট নেগেটিভ হয়, তাহলেও কাজ চালিয়ে যেতে হবে। পরামর্শ দিয়ে সান্ত্বনা দিলাম, আমাদেরও একই অবস্থা, এক্সপোজারের হিস্ট্রি থাকলেও কাজ চালিয়ে যেতে হবে, যদি না হাই ফিভার...
এরই মধ্যে কয়েকজন পোশাকশ্রমিক করোনায় আক্রান্ত হয়েছেন তাই তদারকি বাড়ানোর তাগিদ করোনা সংক্রমণের ঝুঁকির মধ্যেই রপ্তানিমুখী পোশাকশিল্পের বাইরে অন্য শিল্পকারখানাও চালু হচ্ছে। ইতিমধ্যে রাষ্ট্রায়ত্ত পাটকল থেকে শুরু করে বিভিন্ন এলাকার রি-রোলিং, সিমেন্ট, কেব্লস, ট্যানারি, প্যাকেজিং, জুতাসহ বিভিন্ন ধরনের কারখানায় আংশিক বা পুরোদমে উৎপাদন শুরু হয়েছে। পুরোপুরি স্বাস্থ্যবিধি ও নির্দেশনা না মানায়...
গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত করোনাভাইরাস শনাক্তকরণ কিটের কার্যকারিতা পরীক্ষার জন্য একটি কমিটি করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। এই কমিটি আজ রোববার গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করবে। গত বৃহস্পতিবার গণস্বাস্থ্য কেন্দ্রকে বিএসএমএমইউতে কিটের কার্যকারিতা পরীক্ষার অনুমতি দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর। এর পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার গণস্বাস্থ্য কেন্দ্রের চার...
আনা ফ্রাঙ্ক ইতিহাসে অমর হয়ে আছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লেখা তাঁর ডায়েরির জন্য। অনেকে বলেন, করোনাভাইরাস আক্রান্ত এই অনিশ্চিত সময়টাও নাকি বিশ্বযুদ্ধের মতোই। ক্ষুদ্র এক অনুজীবের বিরুদ্ধে সারা পৃথিবী তো যুদ্ধেই নেমেছে! তা এই সময়ে বাংলাদেশের ঘরবন্দী খেলোয়াড়েরা যদি ডায়েরি লিখতেন, কী থাকত তাঁদের লেখায়? খেলোয়াড়দের হাতে কলম তুলে দিয়ে সেটিই জানার চেষ্টা করেছে প্রথম আলো- আমার লেখার অভিজ্ঞতা তেমন নেই।...
অধ্যাপক ফেরদৌসী কাদরী আইসিডিডিআরবির ইমিউনোলজি বিভাগের প্রধান। তিন দশকের বেশি সময় ধরে রোগ প্রতিরোধ ও টিকা নিয়ে তিনি গবেষণা করছেন। কলেরা টিকার কার্যকারিতা নিয়ে তাঁর উল্লেখযোগ্য গবেষণা রয়েছে। বর্তমানে তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্ট্র্যাটেজিক অ্যাডভাইজারি গ্রুপ অব এক্সপার্টের সদস্য। সদস্যরা এখন কোভিড–১৯–এর টিকা বিষয়ে কাজ করছেন। এ বিষয় ফেরদৌসী কাদরীর সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর বিশেষ...
টেলিভিশনের পর্দায় যেসব খেলা দেখবেন আজ
‘করোনায় আক্রান্ত ১০ মাস বয়সী এক শিশুর জন্য ইনজেকশন প্রয়োজন। তার মা কোথাও পাচ্ছেন না। কেউ কি সহযোগিতা করতে পারবেন?’—হৃদয় মোচড়ানো এই আর্তি ফেসবুকভিত্তিক একটি গ্রুপে তুলে ধরেছিলেন একজন। তা দেখে আর হাত গুটিয়ে বসে থাকতে পারেননি ওসমান গণি। নিজের মোটর সাইকেল নিয়ে বেরিয়ে পড়লেন ইনজেকশনটির খোঁজে। দুই ঘণ্টা ধরে এই দোকান ওই দোকান ঘুরে অবশেষে মিলল সেটি। এরপর হাসপাতালে গিয়ে ওই...
বিশ্বে করোনাভাইরাসের মহামারির শুরুর দিকে দক্ষিণ এশিয়ায় প্রাদুর্ভাব কম ছিল। কিন্তু এখন এই অঞ্চলে রোগীর সংখ্যা ও মৃত্যু বাড়ছে। বাড়ছে মূলত ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তানে। এই দেশগুলোতে লকডাউনে ঢিলেঢালা ভাব। অথচ এই অঞ্চলের শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল ও ভুটানে রোগী অপেক্ষাকৃত কম থাকলেও এসব দেশ আগেভাগে সতর্ক হয়ে এবং জোরালোভাবে বিধিনিষেধ পালন করে পরিস্থিতি সামলে রেখেছে। করোনাভাইরাসের সংক্রমণ,...
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব (সোশ্যাল ডিস্টেন্সিং) বজায় রাখাকে এখনো অন্যতম সেরা পন্থা বলে বিবেচনা করা হচ্ছে। তবে এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সুস্পষ্ট কোনো নীতিমালা বা নির্দেশনা নেই। তৈরি পোশাকসহ অন্যান্য কারখানা খুলে দেওয়ায় বিষয়টি সামনে চলে এসেছে। সংক্রমণের ঝুঁকি বেড়ে গেছে, এমন বক্তব্য শোনা যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ সীমিত পর্যায়ে রাখার পথ এখনো শেষ হয়ে যায়নি। জীবন ও...
‘১২ বছর বয়সে বিয়া হইছে এই সন্তোষপুর গেরামে। এই মুল্লুক আছিল গহিন গজারি বনজঙ্গল, দিনে দুফুরে আইতেই কইলজা ছ্যাঁত কইরা উঠত। পোলার বাপ এই জঙ্গলে কাড (কাঠ) খড়ি কাটত, মরদ পোলা দেইহাই বাপ–মায় বিয়া দিছে। সকালে জঙ্গলে যাইত আর বিয়ান্না (শেষ বিকেলে) কালে আইত। দুই পোলার জন্মের পর হাফানি অসুখে পড়ল সোয়ামি। জঙ্গলে যাইতে পারল না। শেষে নিজেই কুড়াল হাতে জঙ্গলে ঢুকলাম, লাকড়ি খুঁইটা খুঁইটা জড়া কইরা হের...
এত দিন প্রযুক্তি দুনিয়া ছিল গুগল, ফেসবুক, অ্যাপল ও আমাজনের মতো টেকজায়ান্টদের সুনির্দিষ্ট পরিসর। কিন্তু এবার নিজেদের চেনা গণ্ডি ছাড়িয়ে বাইরে পা রাখতে শুরু করেছে এই প্রতিষ্ঠানগুলো। শুরুতেই তারা পাখির চোখ করেছে ব্যাংক খাতকে। বলা হচ্ছে, লেনদেন ও অন্যান্য আর্থিক কর্মকাণ্ডে জড়িয়ে নিজেদের ব্যবসাকে সর্বব্যাপী বিস্তৃত করতে চাইছে এসব বড় প্রযুক্তি প্রতিষ্ঠান। গুগল, ফেসবুক, অ্যাপল ও আমাজন এরই মধ্যে খুচরা...