করোনাভাইরাস মোকাবিলায় ভারতের কেরালা রাজ্যের গৃহীত পদক্ষেপ বিশ্বজুড়ে আলোচিত হচ্ছে। প্রশংসায় ভাসছে ‘কেরালা মডেল’। ব্যাপক হারে স্বাস্থ্য পরীক্ষা, আক্রান্তদের সংস্পর্শে আসাদের দ্রুত খুঁজে বের করা, দীর্ঘ সময় কোয়ারেন্টিন–ব্যবস্থার পাশাপাশি হঠাৎ লকডাউনের কারণে আটকে পড়া হাজার হাজার অভিবাসী শ্রমিকের জন্য আশ্রয়ের ব্যবস্থা ও কয়েক লাখ শ্রমিকের কাছে নিয়মিত খাবার পৌঁছানোর মতো মানবিক উদ্যোগের কারণেই করোনা... বিস্তারিত
source http://www.prothomalo.com/international/article/1651258/%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9B-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AF%E0%A6%BE-%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%96%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%97%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BE-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার স্পোর্টস সিলেক্ট ১ গোলস অব দ্য সিজন ০০-০১ বেলা ১-৩০ মি. রিভিউ দ্য সিজন ০৪-০৫ বেলা ২-৩০ মি. ক্ল্যাসিক ম্যাচ বিকেল ৫-৩০ মি., রাত ১১টা সকারবক্স: ক্যারাঘার রাত ৮টা ফুটবল সনি টেন ২ ওয়েঙ্গারস ফাইনাল ট্রাইম্ফ...
২০১০ বিশ্বকাপে প্যারাগুয়ের হয়ে খেলার কথা ছিল তাঁর। কিন্তু ঘাতকের এক বুলেট থামিয়ে দিয়েছে তাঁর ক্যারিয়ার। এক সেকেন্ডেই যে সব শেষ হয়ে যেতে পারে, ফুটবলাররা তা খুব ভালোই জানেন। অনেক আশার ঝলক দেখানো ক্যারিয়ারের সমাপ্তি টেনে দিতে পারে প্রতিপক্ষের কোনো কড়া ট্যাকল। দেখা গেল, হয়তো বা লিগামেন্ট ছিড়ে গেল, বা অ্যাঙ্কেলের একটা চোট ক্যারিয়ারের গ্রাফটাতে এঁকে দিল নিম্নগামী রেখা। কিন্তু প্যারাগুয়ের সাবেক...
‘তোমার পৃথিবী চিনতে পার না’ শিরোনামে অসাধারণ এক কবিতা লিখেছেন কবি কামাল চৌধুরী। সেখানে করোনা উপদ্রুত পৃথিবীর ছবি তুলে ধরেছেন তিনি। দরদভরা কণ্ঠে সেই কবিতাটি আবৃত্তি করেছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব অভিনেতা ও আবৃত্তিকার আসাদুজ্জামান নূর। সম্প্রতি প্রকাশিত হয়েছে সেই আবৃত্তির একটি ভিডিওচিত্র। গত ১১ এপ্রিল ‘তোমার পৃথিবী চিনতে পার না’র আবৃত্তির ভিডিওচিত্র প্রকাশ করেছে সংবাদমাধ্যম...
এ বছর ৭৩তম কান চলচ্চিত্র উৎসবে থাকছে না প্যারালাল সেকশন। অর্থাৎ ডিরেক্টরস ফোর্টনাইট, ইন্টারন্যাশনাল ক্রিটিকস উইক ও অ্যাসোসিয়েশন ফর ইনডিপেনডেন্ট সিনেমা অ্যান্ড ইটস ডিস্ট্রিবিউশন (এসিআইডি) এবার নেই! কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতার পাশাপাশি এই তিন শাখাকে খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। ১৩ এপ্রিল ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ঘোষণা দেন, আগামী জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত কোনো ধরনের...
কদিন আগে একই কথা বলেছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মাইক হাসি। ক্রিকেটে ফিনিশার হিসেবে হাসির নিজেরই বেশ খ্যাতি। এবার ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে ক্রিকেটের সেরা ফিনিশার উপাধি দিয়েছেন দক্ষিণ আফ্রিকার ফাফ ডু প্লেসিও। আইপিএলে চেন্নাই সুপার কিংসে একসঙ্গে খেলেন দুজন। আইপিএলে দলের হয়ে সেরা মুহূর্তের কথা বলতে গিয়েই ধোনির গায়ে এই ট্যাগ লাগিয়ে দিয়েছেন ডু প্লেসি। কোয়ারেন্টিনে থাকা...
এ বছর ৭৩তম কান চলচ্চিত্র উৎসবে থাকছে না প্যারালাল সেকশন। অর্থাৎ ডিরেক্টরস ফোর্টনাইট, ইন্টারন্যাশনাল ক্রিটিকস উইক ও অ্যাসোসিয়েশন ফর ইনডিপেনডেন্ট সিনেমা অ্যান্ড ইটস ডিস্ট্রিবিউশন (এসিআইডি) এবার নেই! কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতার পাশাপাশি এই তিন শাখাকে খুব গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। ১৩ এপ্রিল ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ঘোষণা দেন, আগামী জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত কোনো ধরনের...
যত ঝড় বিপদ যা–ই হোক না কেন, কৃষকদের তো আর ছুটি নেই। তাঁদের কাজের শেষ নেই। শেষ নেই তাঁদের বিড়ম্বনার। বর্তমানে করোনা পরিস্থিতি দিনের পর দিন খারাপের দিকেই যাচ্ছে। কোথাও কোনো আশার আলো খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন অবস্থায় দেশ একধরনের অচলাবস্থার দিকে যাবে। কিন্তু এই অচলাবস্থা কবে ফিরে আসবে, তা কেউ বলতে পারে না। কিন্তু অচলাবস্থা ফিরে না এলেও চলে এসেছে কৃষকদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। কিছুদিন বাদেই...
কোভিড-১৯ রোগের শারীরিক স্বাস্থ্যঝুঁকি সামাল দিতে রাষ্ট্রগুলো যত ব্যবস্থা নিচ্ছে, মানসিক বা মনস্তাত্ত্বিক সহায়তার বিষয়টি ততটা মনোযোগ পাচ্ছে না। লকডাউন উঠে যাওয়ার তিন থেকে ছয় মাসের মধ্যে বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারে যখন সুস্থ-সমর্থ সব মানুষের সহায়তা লাগবে, তখন এই অবহেলার দাম দিতে হবে। নতুন করোনাভাইরাসের কারণে পৃথিবীর এক-তৃতীয়াংশ মানুষ এখন লকডাউনে বা ঘরবন্দী। বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ)...
আইয়ুব চাচার দোকানের সামনে ছোটমতো জটলা দেখা যাচ্ছে। কৌতূহল নিয়ে আমিও হাঁটলাম সেদিকে। ঘটনা হলো, প্রতিদিনের মতোই দোকানে বেচাবিক্রি করছিলেন তিনি। হঠাৎ বুকে ব্যথা ওঠে, নিশ্বাস নিতে কষ্ট হচ্ছে, এ রকমটা বলেই ঢলে পরেন। করোনাকালে রাস্তায় গাড়ির সংকট। এখান থেকেই কেউ একজন তড়িঘড়ি করে একটা রিকশায় উঠিয়ে তাকে হাসপাতাল নিয়ে গেছেন। ঘণ্টাখানেক পর খবর এল, আইয়ুব চাচা মারা গেছেন। মৃত্যুকালীন তার শ্বাসকষ্ট হয়েছিল।...
কাতালান ক্লাবটির সাবেক সহসভাপতি এমিলি রুশদের বিশ্বাস, শিগগিরই মেসি নতুন চুক্তি করবেন এবং আগামী দলবদলেই নেইমারও হয়ে যেতে পারেন আবার বার্সেলোনার ফুরিয়ে আসছে লিওনেল মেসির বর্তমান চুক্তির মেয়াদ। বার্সেলোনা আগেই বলে দিয়েছে, চুক্তি শেষ হয়ে গেলে মেসি চাইলে চলে যেতে পারেন। তবে মেসি চাইলেই আবার নতুন চুক্তি করবে ক্লাব। কাতালান ক্লাবটির সাবেক সহসভাপতি এমিলি রুশদের বিশ্বাস, শিগগিরই মেসি নতুন চুক্তি করবেন...
পুলিশের যত কাজ সামাজিক দূরত্ব নিশ্চিত করা। রাস্তায় জীবাণুনাশক ছিটানো। শ্রমজীবী মানুষকে সহায়তা করা। চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া। কোয়ারেন্টিন থেকে পালানোদের খুঁজে বের করা। রমনা থানায় ঢুকতেই মুখে মাস্ক আর হাতে গ্লাভস পরা কনস্টেবল ফয়েজ আহমেদ থামিয়ে দিয়ে বললেন, ওখানে সাবান-পানি আছে, আগে হাত ধুয়ে আসুন। দরজার মুখে ব্লিচিং পাউডার মেশানো পানিতে ভেজা বস্তা রাখা।...
আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাদকার পেশায় একজন চিকিৎসক। তবে সক্রিয় রাজনীতি শুরু করবেন বলে ২০১৩ সালে তিনি চিকিৎসক হিসেবে তাঁর নিবন্ধন প্রত্যাহার করে নেন। করোনাভাইরাস যখন মহামারি আকারে ছড়িয়ে পড়ল, তিনি বসে থাকতে পারলেন না। চিকিৎসক হিসেবে সামনের সারিতে থেকে করোনা মোকাবিলা করার জন্য তিনি আবার নিবন্ধন নেন। আইরিশ প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, লিও ভারাদকার গত মার্চ থেকে প্রধানমন্ত্রীর...
করোনাভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল আইপিএল। আবার কবে শুরু হবে, কেউ জানে না '১৩' সংখ্যাটাকে এমনিতেও অপয়া মানা হয়। এবার আইপিএলে যেন সেটাই প্রমাণ হলো! এবার আইপিএলের ১৩ তম আসর হওয়ার কথা ছিল। ১২টি আসর নির্বিঘ্নে আয়োজিত হলেও ১৩ তম আসরে এসেই বাধার মুখে পড়ল আইপিএল। কারণ? করোনাভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাসের কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গিয়েছে আইপিএলের এবারের আসর। আইপিএলের...
করোনা সংক্রমণের একেবারে শুরুতেই ত্বরিত ব্যবস্থা নিয়েছিল তাইওয়ান। এর ফলে চীনের পাশের দেশটিতে এ ভাইরাসের সংক্রমণ তেমন ঘটেনি। এখন ইউরোপের বিভিন্ন দেশে লাখ লাখ মাস্ক রপ্তানি করছে তাইওয়ান। ইউরোপের যে দেশটিতে এ পর্যন্ত সবচেয়ে বেশি মানুষের করোনাভাইরাসের টেস্ট করা হয়েছে, তার নাম জার্মানি। প্রতি সপ্তাহে দেশটিতে সাড়ে তিন লাখ টেস্ট হয়েছে। খুব কার্যকরভাবে আক্রান্ত শনাক্ত করা হয়েছে দেশটিতে। চিকিৎসাও চলছে...
কুমিল্লা জেলায় গতকাল বুধবার একদিনেই ১২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দুই দিনে এই জেলায় মোট ২১ জনের করোনাভাইরাস শনাক্ত হলো। প্রতিদিনই রোগী শনাক্ত বাড়ছে। সংক্রমণ ছড়িয়ে পড়ছে নতুন উপজেলায়ও। যে ১২ জন শনাক্ত হলেন তাদের মধ্যে দাউদকান্দিতে তিনজন, চান্দিনায় তিনজন, তিতাস, বরুড়া, বুড়িচং, হোমনা, চৌদ্দগ্রাম ও দেবীদ্বারে একজন করে মোট ১২ জন আক্রান্ত হয়েছেন। এর আগে গত মঙ্গলবার তিতাস উপজেলায় তিনজন,...
সংগ্রহের প্রক্রিয়া ত্রুটিপূর্ণ হওয়ায় খুলনার বিভিন্ন উপজেলা ও বিভাগের বিভিন্ন জেলা থেকে পরীক্ষার জন্য আসা অনেক নমুনাই বাতিল হয়ে যাচ্ছে। আবার অনেক নমুনা কোনোরকমে পরীক্ষা করা হচ্ছে। খুলনা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে স্থাপিত করোনাভাইরাস পরীক্ষার ল্যাবের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।পরীক্ষাগার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, করোনাভাইরাস একটি নতুন ভাইরাস। এ কারণে যাঁরা নমুনা...
পাঠক ভাবছেন বউকে ফাঁকি দিয়ে কোনো এক সুনয়না সপ্তদর্শী রূপসী কন্যাকে দেখার কথা বলছি। মাথা খারাপ! আমার ঘাড়ে কয়টা মাথা? আবার ভাবছেন না তো ‘পদ্মাবত’ সিনেমার দিপীকা পাড়ুকোনকে দেখে মাথাই নষ্ট? অথবা আলাওলের ‘পদ্মাবতী’কে আজ ভোররাতে স্বপ্নে দেখিছি, যার ঘোর কাটেনি এখনো। হয়তো ভাবছেন সে এমন কেউ ‘তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি, গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি’। যার কথা বলছি, তারে আমি...
খাদ্যবান্ধব কর্মসূচিসহ বিভিন্ন সহায়তার চাল আত্মসাতের ঘটনা থামছে না। গত সোমবার থেকে গতকাল বুধবার পর্যন্ত নতুন করে ১০ জেলায় আরও ২ হাজার ২৫৭ বস্তা চাল উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের স্থানীয় পর্যায়ের চারজন নেতা–কর্মী রয়েছেন। এ ছাড়া স্থানীয় সরকারের কয়েকজন জনপ্রতিনিধিও রয়েছেন। এর আগে ৮ থেকে ১৩...
ঘুষ দিয়ে বিশ্বকাপ আয়োজনের স্বত্ব পাওয়ার অভিযোগ ঝুলছে কাতারের ওপর। আর এই কারণেই কপাল পুড়তে পারে তাঁদের ঘুষ দিয়ে বিশ্বকাপ আয়োজনের স্বত্ব পাওয়ার অভিযোগ উঠেছে কাতারের বিপক্ষে। দীর্ঘদিনের তদন্ত শেষে এ অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এদিকে ফিফার সাবেক সভাপতি সেপ ব্লাটারের বিশ্বাস, ২০২২ বিশ্বকাপ কাতার থেকে সরিয়ে এখনো যুক্তরাষ্ট্রে নেওয়া সম্ভব। ২০২২ বিশ্বকাপ আয়োজনের দৌড়ে ছিল...
টেলিভিশনের পর্দায় আজ যেসব খেলা দেখবেন: ২০১৯ বিশ্বকাপ ফাইনাল স্টার স্পোর্টস সিলেক্ট ১ ইংল্যান্ড–নিউজিল্যান্ড সকাল ৯–৩০ মি., রাত ৯–৩০ মি. ইংলিশ প্রিমিয়ার লিগ স্টার স্পোর্টস সিলেক্ট ১ গোলস অব দ্য সিজন ১৮–১৯ বেলা ১–৩০ মি. রিভিউ দ্য সিজন ০৯–১০ বেলা ২–৩০ মি. লেজেন্ডস: রাইট ...
করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলাকে লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌছিফ আহমেদ এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করেন। প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও।ইউএনও কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল রাত ১০টা থেকে এই লকডাউন কার্যকর হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। এই সময়ের মধ্যে অন্য উপজেলার কেউ...
করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় কারণে মানুষ যখন নানা সমস্যায় জর্জরিত তখন তাঁদের সহায়তার জন্য এগিয়ে এসেছে একদল তরুণ। জরুরি চিকিৎসা ও কৃষিসেবা দিতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বেচ্ছাসেবী তরুণদের এই দল গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার থেকে জনগণের কাছে জরুরি সেবা নিশ্চিত করতে অর্ধশতাধিক স্বেচ্ছাসেবক কাজ করবেন। ইতিমধ্যে উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভায় স্বেচ্ছাসেবকদের উপজেলা প্রশাসনের...
দেশের ৬৪ জেলার মধ্যে ২৬ জেলা এখন লকডাউন। এ ছাড়া ৬ উপজেলাতেও লকডাউন চলছে। দেশের এক–তৃতীয়াংশের বেশি জেলা এখন লকডাউন (অবরুদ্ধ)। করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিদিনই লকডাউন করা জেলার সংখ্যা বাড়ছে। গত দুই দিনে আরও পাঁচ জেলা এই তালিকায় যুক্ত হয়েছে। এর মধ্যে গত মঙ্গলবার লকডাউন করা হয় গোপালগঞ্জ, নীলফামারী ও ময়মনসিংহ জেলা। আর গতকাল বুধবার লকডাউনের তালিকায় যুক্ত হয় শরীয়তপুর, দিনাজপুর ও...
চট্টগ্রাম বন্দরে খালাস না হওয়া কনটেইনার পণ্যের মধ্যে সবচেয়ে বেশি তৈরি পোশাক খাতের। পোশাক খাতের কাঁচামাল ও সরঞ্জামভর্তি প্রায় ১৪ হাজার কনটেইনার পড়ে আছে বন্দরে। এসব কনটেইনার খালাস হলে করোনা পরিস্থিতির মধ্যেও বন্দর পুরোপুরি স্বাভাবিক রাখা যেত। এসব কনটেইনার খালাসের জন্য বন্দর কর্তৃপক্ষ আজ বুধবার ব্যবসায়ী সংগঠনগুলোকে চিঠি দিয়েছে। আবার খালাস না হওয়া কনটেইনার বেসরকারি ডিপোতে সরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা...
অনেক দিন ধরে ঘরে বসে অফিসের কাজ করছি। মাঝেমধ্যে কিছুক্ষণের জন্য বের হতে হয়। তিন দিন আগে গুলশানের রাস্তায় বের হওয়ার পর হঠাৎ একজন ভ্যানচালককে দেখে গাড়ির গ্লাস নামাই। জিজ্ঞেস করলাম, কোনো সমস্যা, ভাই? তাঁর ভাষায় বললেন, ‘এটা কী কথা জিজ্ঞেস করলেন! সমস্যা মানে! ৬ দিন ধরে কোনো কাজ নাই। কেউ ডাকছে না। পকেটে কোনো টাকা নাই। কী খাব, পরিবারের মানুষকে কী খাওয়াব কিছুই জানি না!’ মানুষটার চেহারাটাও...
করোনাভাইরাসে প্রতি ৪৭ সেকেন্ডে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন করে মারা যাচ্ছে। বিশ্বের সবচেয়ে ধনী দেশটি কীভাবে করোনাভাইরাস মহামারির কেন্দ্রবিন্দুতে পরিণত হলো? মার্কিন বুদ্ধিজীবী চিন্তাবিদ ও লেখক নোয়াম চমস্কি ইতিহাসের এই অভূতপূর্ব মুহূর্তটি এবং এর রাজনৈতিক প্রভাব নিয়ে আলোচনা করেছেন।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিপর্যয়কর করোনাভাইরাস প্রতিক্রিয়া, যুক্তরাষ্ট্রের এ বছরের প্রেসিডেন্ট...
করোনার প্রাদুর্ভাবে সারা বিশ্বে লকডাউন চলছে। মারা গেছেন লক্ষাধিক মানুষ, আক্রান্ত ২০ লাখ ছাড়িয়েছে। আক্রান্ত ১৮৫ দেশের মধ্যে বাদ পড়েনি বাংলাদেশও। গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর দেশে নাজুক পরিস্থিতি বিরাজ করছে। আশঙ্কাজনকভাবে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা, সে অনুযায়ী সুস্থ হচ্ছে না মানুষ। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সরকারি নির্দেশনা অনুযায়ী ১৭ মার্চ থেকে বন্ধ আছে দেশের সব...
গানে গানে ছড়িয়ে যাক ভালো থাকার অনুপ্রেরণা। এমনই প্রত্যাশায় প্রথম আলো ও বাংলালিংকের যৌথ আয়োজন ‘ঘরে বসে শোনাব গান’। এ পর্বে আজ গাইবেন অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী। তবে আজকের আয়োজনে তাঁর সঙ্গে থাকছে ছেলে শুদ্ধ চৌধুরী। বাবার সঙ্গে গাইবে শুদ্ধও। ‘ঘরে বসে শোনাব গান’ অনুষ্ঠানের চতুর্থ পর্বটি দেখা যাবে আজ রাত নয়টায় প্রথম আলো অনলাইন ও ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ইতিমধ্যে...
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের সময় পা হারানো মোবারক মিয়া চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার রাত দুটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পা কেটে নিয়ে যাওয়া যুবককে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। স্থানীয় জানা গেছে, ১২ এপ্রিল আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের থানাকান্দি গ্রামে কৃষ্ণনগর...
পটুয়াখালীর বাউফল উপজেলার বগা এলাকার একটি গুদাম থেকে পুলিশ বিপুল পরিমাণ সরকারি চাল জব্দ করেছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে পুলিশ এই অভিযান চালায়।এ ঘটনায় মো. শাহজাহান (৩২) ও জয়নাল চৌকিদার (৬০) নামে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, জব্দ করা চালের বস্তাগুলোতে ৩০ কেজি করে চাল রয়েছে। চালগুলো সরকারি। আটক এক ব্যক্তির স্বজন বলেন, বরিশালের হিজলা গুদাম থেকে ১ হাজার ৫০০ বস্তা সরকারি চাল ক্রয় করেছেন।...
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার মিজমিজি এলাকায় ২০টি দোকান আগুনে পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টায় আসবাবপত্রের গুদামে প্রথমে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।আদমজী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান আগুন লাগার খবরের তথ্য নিশ্চিত করে জানান, রাতে...
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ইতালিপ্রবাসীর স্ত্রীর শরীরেও করোনার সংক্রমণ পাওয়া গেছে। তার বয়স আনুমানিক ২৭ বছর। আজ বুধবার সকালে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মইনুল হোসেন প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। মইনুল হোসেন জানান, করোনার সংক্রমণ পাওয়া ওই নারীকে আপাতত সোনাইমুড়ী অন্ধ কল্যাণ চক্ষু হাসপাতাল নিয়ে আসা হয়েছে।...
রক্তচাপ (প্রেশার) মাপতে বাড়ির পাশের একটি ফার্মেসিতে গিয়েছিলেন তিনি। কিন্তু ফার্মেসিতে ঢোকার আগেই দরজার সামনে হঠাৎ মাথাঘুরে পড়ে যান। এরপর মুখ থেকে ফেনা বের হয়ে ঘটনাস্থলেই মারা যান। আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ভেবে লাশ রাস্তায় ফেলেই চলে যান সবাই। এরপর সারা রাত ওখানেই ছিল লাশ। এ বর্ণনা স্থানীয় বাসিন্দা ও কয়েকজন প্রত্যক্ষদর্শীর। ঘটনাস্থল গাজীপুরের টঙ্গীর আউচপাড়া।...
করোনাভাইরাসে আক্রান্ত মানুষদের এবার অভিনব উপায়ে সাহায্য করার ঘোষণা দিলেন সাবেক পাকিস্তানি অধিনায়ক শহীদ আফ্রিদি নিজের ‘শহীদ আফ্রিদি ফাউন্ডেশন’ এর মাধ্যমে বেশ কয়েক সপ্তাহ আগে থেকেই করোনাভাইরাসে আক্রান্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন সাবেক পাকিস্তানি এই তারকা। এবার পাকিস্তানের সার্বিক করোনা পরিস্থিতির উন্নয়নের জন্য বিনা পারিশ্রমিকে বিজ্ঞাপন করার জন্য রাজি হয়েছেন আফ্রিদি। তবে একটা শর্ত...
ভারতের ৬ লাখ গ্রামে ডাকঘর বা পোস্ট অফিস আছে। বলা হয়ে থাকে, এটি পৃথিবীর সবচেয়ে বড় ডাক সেবা। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ভারতজুড়ে যখন লকডাউন, স্বাভাবিক সরবরাহ ব্যবস্থা প্রায় স্থবির; সে সময় ডাক বিভাগ এগিয়ে এল। দেশজুড়ে ওষুধসহ জরুরি চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দিচ্ছে তারা। ভূমিকা রাখছে মানুষের জীবন বাঁচাতে। করোনাকালে ভারতের ডাক বিভাগের জীবন রক্ষক বনে যাওয়ার গল্প শোনাল বিবিসি অনলাইন। ডাক বিভাগ মূলত চিঠি...
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় জ্বরে আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এক ব্যক্তি (৪০) নিজের বাড়িতে মারা গেছেন। তিনি কয়েক দিন জেলার বাইরে অবস্থান করেছিলেন। এ ঘটনায় গতকাল রাত ১০টার দিকে তিনটি বাড়ির ১২টি ঘর লকডাউন করে প্রশাসন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা জানতে নমুনা পরীক্ষা করা হবে। কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু তাহের প্রথম আলোকে বলেন,...
বকেয়া বেতনের দাবিতে রাজধানীর বাড্ডায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা রাস্তায় নেমে বিক্ষোভ করছেন। আজ বুধবার সকাল নয়টায় এ বিক্ষোভ শুরু হয়। পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী প্রথম আলোকে বলেন, বাড্ডার প্রধান সড়কের পাশের হল্যান্ড সেন্টারের সামনে সকাল ৯টা থেকে বিক্ষোভ শুরু করেন শমসের রিজিয়া সেন্টার গার্মেন্টসের শ্রমিকেরা। গার্মেন্টস কর্তৃপক্ষ আগামী ২০ তারিখের মধ্যে...
বিশ্ব স্বাস্থ্য সংস্থায় (ডব্লিউএইচও) আর অর্থায়ন করতে চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডব্লিউএইচওকে অর্থায়ন বন্ধ করতে ট্রাম্প ইতিমধ্যে তাঁর প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। আজ বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। করোনাভাইরাস মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভূমিকায় ট্রাম্প ক্ষুব্ধ। জাতিসংঘের এই সংস্থাটিকে অর্থ দেওয়া বন্ধ করে দেবেন বলে আগেই হুমকি দিয়েছিলেন তিনি। এবার তিনি...
মানুষ ও সমাজের প্রয়োজনে মানুষই অর্থনীতি সৃষ্টি করে। অর্থনীতির প্রয়োজনে মানুষ নয়। তবু কোনো কোনো সময় মানুষকে এবং মানুষের জীবনকে অর্থনীতির প্রয়োজনে বলি দেওয়া হয়। যে সমাজ ও অর্থনীতিতে তা করা হয় তা মানুষের অর্থনীতি নয়, ওটি উদ্বৃত্ত শোষণকারীদের অর্থনীতি ও সমাজ। ইতিহাসে তার ভুরি ভুরি ঘটনা রয়েছে। সামগ্রিক শিল্পায়ন, শিল্প বিকাশ ও শিল্প ব্যবস্থাপনায় পুঁজি, সংগঠনসহ সব উদ্যোগ-দক্ষতার সঙ্গে মানুষ তথা...
আআর্জেন্টিনার ক্লাব ইন্দিপেন্দিয়েন্তেয় এক সঙ্গে খেলেছেন লুকাস পুসিনেরি ও সার্জিও আগুয়েরো। পুসিনেরি এখন ক্লাবটির কোচ আর তিনি চাইছেন, আগুয়েরো তাঁর সাবেক ক্লাবে ফিরে আসুন সার্জিও আগুয়েরোর ফুটবলে হাতেখড়ি তাঁর নিজের দেশের ক্লাব ইন্দিপেন্দিয়েন্তে। ২০০৩ সালে পেশাদার ফুটবলে পা রাখাও আর্জেন্টিনার ক্লাবটিতে। সেই ক্লাবে তখন তাঁর সতীর্থ ছিলেন লুকাস পুসিনেরি। এখন যিনি ইন্দিপেন্দিয়েন্তের কোচ। কখনো...
সৌদি আরবের ধর্মবিষয়ক মন্ত্রণালয় আসন্ন পবিত্র রমজান মাসে বাড়িতে তারাবিহর নামাজ আদায়ের নির্দেশনাসংবলিত একটি ঘোষণা দিয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ শেষ না হওয়া পর্যন্ত দেশটির মসজিদগুলোতে জামাতে নামাজ আদায়ের ওপর থেকে স্থগিতাদেশ তুলে নেওয়া হবে না বলেও জানিয়েছে সরকার। সৌদি আরবের ধর্মমন্ত্রী আবদুল লতিফ আল শেখকে উদ্ধৃত করে আল রিয়াদ সংবাদপত্র এই খবর জানিয়ে বলেছে, ‘করোনাভাইরাস পরিস্থিতির কারণে...
পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোডর ৭০ নম্বর হোল্ডিং-এর দোকানটির কাঠের ভাঁজ করা দরজার একপাশ ভেতর থেকে বন্ধ । সামনে সরু বারান্দা। আধখোলা দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখা গেল ভর দুপুরেও আবছা অন্ধকার। এটি ঢাকার এক ঐতিহ্যবাহী খাবারের দোকান 'হাজির বিরিয়ানি'র হোটেল। চলছে সেই ১৯৩৯ সাল থেকে। এখন বন্ধ। হোটেলের ভেতর চেয়ারগুলো টেবিলের ওপরে রাখা। এক পাশে অন্দর মহলে প্রবেশের দরজা। সেটি দিয়ে ভেতরে গিয়ে দেখা গেল পাকা...
সাত বিভাগে ৬ হাজার ৭১৯টি আইসোলেশন শয্যা প্রস্তুত। আইসিইউ হবে ২৬৬টি। করোনাভাইরাসের সংক্রমণ সারা দেশে ছড়িয়ে পড়ছে। এ পরিস্থিতিতে ঢাকার বাইরে সাত বিভাগেও চিকিৎসা–সুবিধা বাড়ানো হচ্ছে। তবে সাত বিভাগে অনেকগুলো আইসোলেশন শয্যা প্রস্তুত করা হলেও সংকট নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ)। এখন ঢাকার বাইরে আইসিইউর সংখ্যা বাড়ানো শুরু হলেও তা পর্যাপ্ত নয়। সংকটাপন্ন রোগীকে ভেন্টিলেটরের মাধ্যমে কৃত্রিম...
বিনোদন তারকাদের নিত্যদিনের সঙ্গী ব্যায়ামাগার। নিজেকে পর্দায় সুন্দরভাবে উপস্থাপন করার জন্য নিয়মিতই শরীরচর্চা করতে হয় তাঁদের। কিন্তু করোনার এই সময়ে সবাই ঘরবন্দী। ঘরে কি মিলছে শরীরচর্চার সুযোগ? কী করছেন তারকারা? বড় পর্দার তারকা আরিফিন শুভর সামাজিক যোগাযোগমাধ্যম ঘুরে এলে বোঝা যায় কতটা শরীরচর্চা ভক্ত এই চিত্রাভিনেতা। শুভর কথা, সিনেমাতে চরিত্র অনুযায়ী ব্যায়ামাগারে গিয়ে শারীরিক গঠন তৈরি করেন। কখনো...